You are currently viewing Patar Bashori Lyrics | পাতার বাঁশরী লিরিক্স | Coke Studio Bangla | Season 4 | Ishaan x Sunidhi |

Patar Bashori Lyrics | পাতার বাঁশরী লিরিক্স | Coke Studio Bangla | Season 4 | Ishaan x Sunidhi |

পাতার বাঁশরী
পায়েতে ধরি
বেজো না বেজো না এমন
আগুনে জ্বলি আমি
কী করে বলি
হারালে কি খুঁজে পাবো মন

বাঁশি আমারে কেবল
মারে বিরহ ছোবল (২)
কেন কানামাছি কেন
এত জ্বালাতন

পাতার বাঁশরী
পায়েতে ধরি
বেজো না বেজো না এমন

সকাল গেল বিকাল ভালো সন্ধ্যার কালে হায়
মন শিকারী বংশীধারী মুরলী বাজায়
সকাল গেল বিকাল ভালো সন্ধ্যার কালে হায়
মন শিকারী বংশীধারী মুরলী বাজায়

সুরের কারিগর ছেড়ে বাড়িঘর যাওয়া কি গো এত প্রয়োজন
আগুনে জ্বলি আমি
কী করে বলি
হারালে কি খুঁজে পাবো মন

ফুটিয়া কুসুম কলি…..
ফুটিয়া কুসুম কলি
আপনি ঝরিয়া যায়
পিরিতি ভাঙিয়া গেলে
বিরহ রাখিয়া যায়
কেতকী কদম হৃদি
মম সঁপি চরণে
হিয়া থরো থরো ধরো
খরো মধু লগনে
ধরিয়া রাখিতে আঁখিজল
সহে না মরম ব্যথা
সহে না বেদন
চির অভাগী
তোমারও লাগি মরার আগে হয়েছে মরণ

আগুনে জ্বলি আমি কী করে বলি
হারালে কি খুঁজে পাবো মন
বাঁশি আমারে কেবল মারে বিরহ ছোবল (২)
কেন কানামাছি কেন এত জ্বালাতন
পাতার বাঁশরী পায়েতে ধরি বেজো না বেজো না এমন||

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts