বলাইচাঁদ মুখোপাধ্যায়ের (বনফুল) ‘অদৃশ্যলোক’ গ্রন্থের অন্তর্ভুক্ত ‘নিমগাছ’ গল্প। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। নিমগাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে অনবরত ব্যবহার করে থাকে। কিন্তু কেউ এই গাছের সামান্যও যত্ন নেয় না। একজন কবি একদিন নিমগাছের গুণ ও রূপের প্রশংসা করে। নিমগাছের ভালো লাগে ঐ লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়। কিন্তু মাটির গভীরে তার শিকড়। গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না। এটি একটি প্রতীকী গল্প। প্রকৃতপক্ষে, ‘নিমগাছ’ গল্পটির নিমগাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ। নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় গল্পটি।
১. বনফুল কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৯৯ সালে
খ) ১৮৯৮ সালে
গ) ১৮৮৯ সালে
ঘ) ১৮৯১ সালে
উত্তর: ক) ১৮৯৯ সালে
২. বনফুলের জন্ম তারিখ হলো—
ক) ১৯শে জুন
খ) ১৯শে জুলাই
গ) ১৯শে আগস্ট
ঘ) ১৯শে সেপ্টেম্বর
উত্তর: খ) ১৯শে জুলাই
৩. কীসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ?
ক) রবিবারের চিঠি
খ) কল্লোল
গ) শনিবারের চিঠি
ঘ) সংবাদ
উত্তর: গ) শনিবারের চিঠি
৪. কত সালে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে?
ক) ১৯১৬
খ) ১৯১৮
গ) ১৯২০
ঘ) ১৯২৭
উত্তর: খ) ১৯১৮
৫. বনফুল কী ধরনের লেখার মাধ্যমে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন?
ক) নাটক
খ) উপন্যাস
গ) ছোটগল্প
ঘ) ব্যঙ্গ-কবিতা ও প্যারোডি
উত্তর: ঘ) ব্যঙ্গ-কবিতা ও প্যারোডি
৬. বনফুলের গল্প ও উপন্যাসের বিষয়বস্তু কী ছিল?
ক) বাস্তবজীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদান
খ) কাল্পনিক উপাদান
গ) পরাবাস্তববাদ
ঘ) প্রাণিবিষয়ক
উত্তর: ক) বাস্তবজীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদান
৭. বনফুল কী উপাধি লাভ করেন?
ক) নাইট
খ) পদ্মভূষণ
গ) লিটল মাস্টার
ঘ) ভারতবর্ষ
উত্তর: খ) পদ্মভূষণ
৮. বনফুল কোথায় মৃত্যুবরণ করেন?
ক) পাকিস্তানে
খ) ঢাকায়
গ) লন্ডনে
ঘ) কলকাতায়
উত্তর: ঘ) কলকাতায়
৯. ফেব্রুয়ারি মাসের কত তারিখে বনফুল মৃত্যুবরণ করেন?
ক) ৫
খ) ৭
গ) ৮
ঘ) ৯
উত্তর: ঘ) ৯
১০. নিমগাছের পাতা ছিঁড়ে কেউ কেউ কী করছে?
ক) সিদ্ধ করছে
খ) বাতাস দিচ্ছে
গ) শিলে পেষছে
ঘ) ওষুধ বানাচ্ছে
উত্তর: গ) শিলে পেষছে
১১. ‘নিমগাছের পাতা শিলে পিষছে’ বলতে কী বোঝায়?
ক) গৃহিণীর ওপর গৃহস্বামীর স্বেচ্ছাসতচারিতা
খ) চুলকানিতে লাগাবে
গ) পাতা শক্ত বলে
ঘ) রান্নার কৌশল
উত্তর: ক) গৃহিণীর ওপর গৃহস্বামীর স্বেচ্ছাসতচারিতা
১২. নিমগাছের কচি পাতাগুলো অনেকেই কীভাবে খায়?
ক) কাঁচা
খ) রোদে শুকিয়ে
গ) চিনি দিয়ে মিশিয়ে
ঘ) গাছ থেকে মরে ঝরে পড়লে
উত্তর: ক) কাঁচা
১২. নিমের ডাল ভেঙে অনেকে চিবোয় কেন?
ক) চোখ ভালো রাখার জন্য
খ) দাঁত ভালো রাখার জন্য
গ) চামড়া ভালো রাখার জন্য
ঘ) কণ্ঠ ভালো রাখার জন্য
উত্তর: খ) দাঁত ভালো রাখার জন্য
১৩. নিমগাছের বাহারি ফুলগুলো ছিল—
ক) থোকা থোকা
খ) ছাড়া ছাড়া
গ) অঙ্কুরিত
ঘ) গাছের নিচে পাটির মতো
উত্তর: ক) থোকা থোকা
১৪. ‘শান দিয়ে বাঁধানো’ বলতে কী বোঝায়?
ক) ইট-সিমেন্টে বাঁধানো
খ) বাঁশের বেড়া দিয়ে বাঁধানো
গ) পাথর দিয়ে বাঁধানো
ঘ) টাইলস দিয়ে বাঁধানো
উত্তর: ক) ইট-সিমেন্টে বাঁধানো
১৫. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন?
ক) নিমগাছের গুণাগুণ জানেন বলে
খ) নিমগাছ বাড়িটাকে পাহাড়া দিবে
গ) পাতা, ডাল বা ছালের জন্য অন্যের বাড়িতে খোঁজ করতে হয় না
ঘ) পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে
উত্তর: ক) নিমগাছের গুণাগুণ জানেন বলে
১৬. ‘নিমগাছ’ গল্পে উল্লিখিত নতুন লোক এসে কী করল?
ক) পাতা ছিঁড়ল
খ) ছাল তুলল
গ) ডাল ভাঙল
ঘ) মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল
উত্তর: ঘ) মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল]
১৬. ‘নিমগাছ’ গল্পে উল্লিখিত নতুন লোক নিমগাছের দিকে তাকিয়ে কী বলল?
ক) পাতাগুলো সুন্দর
খ) পাতা তিতা
গ) পাতা খুব উপাদেয়
ঘ) পাতাগুলো আমার
উত্তর: ক) পাতাগুলো সুন্দর
১৮. একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাক্যটিতে কোন অলংকার ব্যবহৃত হয়েছে?
ক) রূপক
খ) উপমা
গ) যমক
ঘ) উৎপ্রেক্ষা
উত্তর: ঘ) উৎপ্রেক্ষা
১৯. ‘নিমগাছ’ গল্পে উল্লিখিত খানিকক্ষণ চেয়ে থেকে নতুন লোকটি কী করল?
ক) ডাল ছিঁড়ল
খ) গাছটি কার খোঁজখবর নিতে লাগল
গ) পাতা ছিঁড়ে ব্যাগে রাখল
ঘ) চলে গেল
উত্তর: ঘ) চলে গেল
২০. লোকটিকে দেখে নিমগাছটার কী ইচ্ছা করল?
ক) পা ভেঙে দিতে
খ) কথা বলতে
গ) চিমটি কাটতে
ঘ) সঙ্গে যেতে
উত্তর: ঘ) সঙ্গে যেতে
২১. নিমগাছটা লোকটার সঙ্গে যেতে পারল না কেন?
ক) বাড়ির মালিকের অনুমতি নেই বলে
খ) শিকড় অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে
গ) হাঁটতে পারে না বলে
ঘ) লোকটা নিতে চায় না বলে
উত্তর: খ) শিকড় অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে
২২. ‘নিমগাছ’ গল্পে কোন সবজির নাম উল্লেখ করা হয়েছে?
ক) পটল
খ) বেগুন
গ) টমেটো
ঘ) লাউ
উত্তর: খ) বেগুন
২৩. ছাল অর্থ কী?
ক) বাকল
খ) আবরণ
গ) ত্বক
ঘ) শুকনো পাতা
উত্তর: ক) বাকল
২৪. কবিরাজ বলতে বোঝায়—
ক) কবিদের রাজা
খ) মানুষের নাম
গ) যিনি গাছগাছালি পরিশোধন করে রোগের চিকিৎসা করেন
ঘ) কবিগানের ওস্তাদ
উত্তর: গ) যিনি গাছগাছালি পরিশোধন করে রোগের চিকিৎসা করেন
২৫. বনফুল কোথায় সীমাহীন কথার আখ্যান পুরে দিয়েছেন?
ক) প্রথম বাক্যে
খ) বিজ্ঞদের বর্ণনায়
গ) ম্যাজিক বাক্যে
ঘ) কবির কথালায়
উত্তর: গ) ম্যাজিক বাক্যে
২৬. নিমগাছের ছাল নিয়ে লোকজন কী কাজে লাগায়?
ক) সিদ্ধ করে খায়
খ) ভিজিয়ে খায়
গ) শুকিয়ে খায়
ঘ) রান্না করে খায়
উত্তর: ক) সিদ্ধ করে খায়
২৭. বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন?
ক) এটা দেখতে সুন্দর
খ) এটা উপকারী
গ) এটা পরিবেশ-বান্ধব
ঘ) এটা আকারে ছোট
উত্তর: গ) এটা পরিবেশ-বান্ধব
২৮. প্রধান শিক্ষক বললেন, “তোমরা বাড়ির আঙিনায় তুলসী, অ্যালোভেরা গাছ লাগাবে, কারণ এগুলো ঔষধি গাছ।” — প্রধান শিক্ষকের বক্তব্য ‘নিমগাছ’ গল্পের কার প্রতিনিধিত্ব করে?
ক) কবিরাজ
খ) কবি
গ) বিজ্ঞ
ঘ) গৃহস্থ
উত্তর: গ) বিজ্ঞ
২৯. নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে কে চেয়ে রইল?
ক) কবি
খ) কবিরাজ
গ) বিজ্ঞ
ঘ) জ্ঞানী
উত্তর: ক) কবি
৩০. নিমগাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন?
ক) এটা দেখতে সুন্দর
খ) এটা আকারে ছোট
গ) এটার যত্ন নিতে হয় না
ঘ) এটা উপকারী
উত্তর: ঘ) এটা উপকারী
৩১. ‘বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে।’ এখানে ‘আবর্জনা’ গৃহবধূর ক্ষেত্রে কী প্রতীকী অর্থ প্রকাশ করে?
ক) সাংসারিক ঝামেলা
খ) সামাজিক গুরুত্ব
গ) অসীম আত্মত্যাগ
ঘ) পারিবারিক অবহেলা
উত্তর: ঘ) পারিবারিক অবহেলা
৩২. ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্য লেখক কী সূত্রে দিয়েছেন?
ক) নিমগাছের উপকারের কথা
খ) কবির প্রশংসা
গ) লক্ষ্মী বউয়ের কষ্টের কথা
ঘ) সীমাহীন কথার আখ্যান
উত্তর: ঘ) সীমাহীন কথার আখ্যান
৩৩. ‘নিমগাছ’ গল্পে শিকড় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) পরোপকার
খ) সাংসারিক বন্ধন
গ) দায়িত্বশীলতা
ঘ) অস্তিত্ব
উত্তর: খ) সাংসারিক বন্ধন
৩৪. ‘নিমগাছ’ গল্পে নতুন ধরনের লোকটি কে?
ক) লক্ষ্মী বউ
খ) বিজ্ঞ ব্যক্তি
গ) কবিরাজ
ঘ) কবি
উত্তর: ঘ) কবি
৩৫. ‘নিমগাছ’ গল্পে বিজ্ঞরা নিমগাছের কোনটির পক্ষে বলেন?
ক) হাওয়ার
খ) কচি ডালের
গ) কচি পাতার
ঘ) নরম ছালের
উত্তর: ক) হাওয়ার
৩৬. “একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে”— এখানে ‘নক্ষত্র’ বলতে বোঝানো হয়েছে—
ক) নিমগাছের কচি পাতাগুলোকে
খ) নিমগাছের সুন্দর ফুলকে
গ) নিমগাছের কচি ডালগুলোকে
ঘ) নিমগাছের ফুলের বাহারকে
উত্তর: ঘ) নিমগাছের ফুলের বাহারকে
৩৭. কারা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ?
ক) কবিরা
খ) বিজ্ঞরা
গ) কবিরাজরা
ঘ) পাড়ার লোকরা
উত্তর: গ) কবিরাজরা
৩৮. ‘নিমগাছ’ গল্পে ‘লক্ষ্মী বউটার ঠিক এক দশা’— কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) নারীর অবহেলা ও অনাদরের জীবন
খ) নিমগাছের উপকারী দিক
গ) নারীর রূপলাবণ্য ও গুণ
ঘ) নিমগাছের প্রয়োজনীয়তার দিক
উত্তর: ক) নারীর অবহেলা ও অনাদরের জীবন
৩৯. ‘নিমগাছ’ কোন ধরনের রচনা?
ক) গীতিকবিতা
খ) ছোটগল্প
গ) প্রতীকী গল্প
ঘ) বার্তা কবিতা
উত্তর: গ) প্রতীকী গল্প
৪০. নিমগাছের কোন অংশ যকৃতের জন্য উপকারী?
ক) ছাল
খ) পাতা
গ) ডাল
ঘ) শিকড়
উত্তর: খ) পাতা
৪১. ‘নিমগাছ’ গল্পের মূলভাব কী?
ক) ভেষজ গুণ সত্ত্বেও নিমগাছের অবহেলা
খ) অবদান সত্ত্বেও নারীর অবমূল্যায়ন
গ) নিমগাছের নান্দনিক সৌন্দর্য ও সহনশীলতা
ঘ) নারীর ত্যাগ ও মুক্তির আনন্দ
উত্তর: ঘ) নারীর ত্যাগ ও মুক্তির আনন্দ
৪২. রওনক দুটি টিয়া পাখি এনে খাঁচায় রেখে পুষতে থাকে। পাখি দুটি খাঁচামুক্ত হওয়ার চেষ্টা করলেও পারে না। উদ্দীপকের সাথে ‘নিমগাছ’ গল্পের কার মিল লক্ষ্য করা যায়?
ক) লক্ষ্মী বউ
খ) নিমগাছ
গ) কবি
ঘ) কবিরাজ
উত্তর: ক) লক্ষ্মী বউ
৪৩. নিমপাতা কোন রোগের মহৌষধ?
ক) চর্মের
খ) দাঁতের
গ) পেটের
ঘ) যকৃতের
উত্তর: ক) চর্মের
৪৪. “তুলসী গাছ থাকলে ঘরে মশার উপদ্রব কম হয়। এর পাতা কাশির জন্য খুব উপকারী।” — এ বক্তব্যে ‘নিমগাছ’ গল্পের নিম গাছের সঙ্গে কোন দিকের মিল রয়েছে?
ক) কল্যাণে
খ) সৌন্দর্যে
গ) অবহেলায়
ঘ) অবস্থানে
উত্তর: ক) কল্যাণে
৪৫. ‘নিমগাছ’ গল্পে নিমগাছটি কার প্রতীক?
ক) একজন সর্বংসহা নারী
খ) একটি সাধারণ গাছ
গ) একজন বঞ্চিত নারী
ঘ) একজন নির্যাতিত নারী
উত্তর: ক) একজন সর্বংসহা নারী
৪৬. নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়— এখানে লোকটি কে?
ক) কবিরাজ
খ) কবি
গ) লেখক
ঘ) চিকিৎসক
উত্তর: খ) কবি
৪৭. নিমগাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী?
ক) ডাল
খ) বাকল
গ) পাতা
ঘ) ফুল
উত্তর: ক) ডাল
৪৮. নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির?
ক) উপকারভোগী
খ) ভাবুক প্রকৃতির
গ) তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন
ঘ) অনুসন্ধিৎসু
উত্তর: খ) ভাবুক প্রকৃতির
৪৯. ‘গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা।’ ‘নিমগাছ’ গল্পে ‘এক দশা’ শব্দটি নিমগাছ ও লক্ষ্মী বউকে সমর্থন করে—
ক) জীবনধারায়
খ) উপকারী মনোভাবে
গ) প্রয়োজনীয়তায়
ঘ) নিঃস্বার্থ চেতনায়
উত্তর: ক) জীবনধারায়
৫০. নিমগাছের কচি পাতাগুলো খেলে কী লাভ হয়?
ক) রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে
খ) চুলকানি ভালো হয়
গ) যকৃতের উপকার করে
ঘ) দাঁত ভালো থাকে
উত্তর: গ) যকৃতের উপকার করে
৫১. ‘কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ’— লাইনটি দ্বারা কোনটি বোঝায়?
ক) নিমগাছ উপকারী
খ) এটি বাড়ির শোভাবর্ধনকারী
গ) এটি পরিবেশবান্ধব
ঘ) এটি ধৈর্যশীল ও গুণসম্পন্ন
উত্তর: খ) এটি বাড়ির শোভাবর্ধনকারী
৫২. ‘একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে’— এখানে ‘সবুজ সায়র’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক) নিমফুল
খ) নিমফল
গ) নিমপাতা
ঘ) কচি ডাল
উত্তর: গ) নিমপাতা
৫৩. নিমগাছটার কার সাথে যেতে ইচ্ছে করল?
ক) কবিরাজের
খ) লোকটার
গ) লেখকের
ঘ) বিজ্ঞের
উত্তর: খ) লোকটার
৫৪. বনফুলের প্রকৃত নাম কী?
ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রমথ চৌধুরী
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
৫৫. ‘নিমগাছ’ গল্পের শেষ বাক্য ম্যাজিক বাক্য কেন?
ক) উপকারিতায়
খ) নামকরণের
গ) কবির প্রশংসায়
ঘ) উপলব্ধির চেতনায়
উত্তর: ঘ) উপলব্ধির চেতনায়
৫৬. নিমগাছ সকলের কাছে প্রশংসিত হয়, কারণ—
ক) গাছটির ভেষজ গুণ
খ) গাছটির উচ্চতা
গ) গাছটির সহজলভ্যতা
ঘ) গাছটির ভোজ্যগুণ
উত্তর: ক) গাছটির ভেষজ গুণ
৫৭. কবি নিমগাছের প্রতি মুগ্ধ হয়ে কী করলেন?
ক) আগাছা পরিষ্কার শুরু করলেন
খ) খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেলেন
গ) আপনমনে খানিকক্ষণ বসে রইলেন
ঘ) মৃদু বাতাসে নিজেকে তৃপ্ত করলেন
উত্তর: খ) খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেলেন
৫৮. ‘নিমগাছ’ গল্পে নিমগাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর—
ক) মানবিক মর্যাদা
খ) সাংসারিক মর্যাদা
গ) অপরিসীম আত্মত্যাগ
ঘ) সামাজিক গুরুত্ব
উত্তর: গ) অপরিসীম আত্মত্যাগ
৫৯. কোনটি বনফুলের গল্পগ্রন্থ?
ক) বাহুল্য
খ) সে ও আমি
গ) নির্মোক
ঘ) দ্বৈরথ
উত্তর: ক) বাহুল্য
৬০. নিমগাছের ছাল-পাতা কোন রোগের অব্যর্থ মহৌষধ?
ক) চর্মরোগের
খ) যকৃতের
গ) দাঁতের
ঘ) খোস-পাঁচড়া
উত্তর: ক) চর্মরোগের
৬১. ‘নিমগাছ’ গল্পে বর্ণিত গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটির মুখ্য গুণ কোনটি?
ক) সংযম
খ) ত্যাগ
গ) সেবা
ঘ) উদারতা
উত্তর: খ) ত্যাগ
৬২. বনফুলের গল্প আকারে ক্ষুদ্র হলেও কেমন?
ক) বক্তব্যে তাৎপর্যপূর্ণ
খ) সরল
গ) গুরুগম্ভীর
ঘ) জটিল
উত্তর: ক) বক্তব্যে তাৎপর্যপূর্ণ
৬৩. ‘নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়’— এখানে কী প্রকাশ পেয়েছে?
ক) ভালোবাসার ব্যাকুলতা
খ) বন্দিত্বের যন্ত্রণা
গ) বাসস্থানের প্রতি বিতৃষ্ণা
ঘ) মুক্তির অদম্য বাসনা
উত্তর: ঘ) মুক্তির অদম্য বাসনা
৬৪. গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীউবউয়ের মধ্যে পাওয়া যায় কোনটি?
ক) নিরহংকার
খ) অসহায়ত্ব
গ) সময়নিষ্ঠা
ঘ) প্রতিবাদ
উত্তর: খ) অসহায়ত্ব
৬৫. ‘নিমগাছ’ গল্পে কী সিদ্ধ করার কথা উল্লেখ আছে?
ক) নিমের পাতা
খ) নিমের ছাল
গ) নিমের ডাল
ঘ) নিমের শেকড়
উত্তর: খ) নিমের ছাল
৬৬. ‘শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ— সে আর এক আবর্জনা’— চরণ দ্বারা লেখক কী বুঝিয়েছেন?
ক) স্বাভাবিকতা রক্ষা করা
খ) স্বাভাবিকতা ব্যাহত করা
গ) গুরুত্ব উপলব্ধি করা
ঘ) নিমগাছকে আবর্জনা মনে করা
উত্তর: খ) স্বাভাবিকতা ব্যাহত করা
৬৭. ‘বাহ কী সুন্দর পাতাগুলি’— বাক্যটিতে কিসের প্রকাশ ঘটেছে?
ক) মায়ার
খ) ক্ষোভের
গ) তৃপ্তির
ঘ) মুগ্ধতার
উত্তর: ঘ) মুগ্ধতার
৬৮. চুলকানির মধ্যে নিমগাছের পাতা কীভাবে ব্যবহার করা হয়?
ক) শিলে পিষে
খ) সিদ্ধ করে
গ) গুঁড়ো করে
ঘ) রোদে শুকিয়ে
উত্তর: ক) শিলে পিষে
