You are currently viewing ছবির রং mcq : ৫০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ছবির রং mcq : ৫০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

আমরা চারপাশে গাছ-লতাপাতা, ফুল, মাঠ, নদী, পাহাড়-পর্বত ইত্যাদি দেখি। তাদের রূপ আছে। রং আছে। সেই রূপকে নানান রঙে নিজের মতো আঁকেন তাঁরা। তাঁদের আমরা বলি চিত্রশিল্পী। বিভিন্ন ঋতুতে আমাদের চারপাশের পরিবেশের রূপ ও রং বদলে যায়। চিত্রশিল্পীরাও তাঁদের ছবিতে রং-রেখায় ফুটিয়ে তোলেন। ছবির সেই নানান রং ও রঙের বৈচিত্র্যের কথাই লেখক হাসেম খান তাঁর ‘ছবির রং’ লেখাটিতে ফুটিয়ে তুলেছেন।


১. ছবি আকার মৌলিক রংগুলো কী?

(ক) হলুদ, সবুজ ও বেগুনি

(খ) লাল, হলুদ ও কমলা

(গ) লাল, নীল ও হলুদ

(ঘ) হলুদ, নীল ও সবুজ

উত্তর: (গ) লাল, নীল ও হলুদ


২. কী দিয়ে ‘ছবির রং’ রচনাটি শুরু হয়েছে?

(ক) প্রশ্ন দিয়ে

(খ) আনন্দ দিয়ে

(গ) বিস্ময় দিয়ে

(ঘ) হতাশা দিয়ে

উত্তর: (ক) প্রশ্ন দিয়ে


৩. রং ছাড়া আর কী দিয়ে সাদা জমিনে ছবি আঁকা যায়?

(ক) তুলি

(খ) পেন্সিল

(গ) ইটের গুঁড়া

(ঘ) কাঠি

উত্তর: (খ) পেন্সিল


৪. মৌলিক বা আসল রং কয়টি?

(ক) তিন

(খ) চার

(গ) পাঁচ

(ঘ) সাত

উত্তর: (ক) তিন (হলুদ, নীল ও লাল— রঙগুলোকে মৌলিক বা প্রাথমিক রং বলা হয়)


৫. হলুদ ও নীল মেশালে কোন রং পাওয়া যায়?

(ক) সবুজ

(খ) খয়েরি

(গ) বেগুনি

(ঘ) কমলা

উত্তর: (ক) সবুজ


৬. কোন কোন রঙের মিশ্রণে বেগুনি রং গঠিত হয়?

(ক) লাল ও নীল

(খ) লাল ও হলুদ

(গ) লাল ও সবুজ

(ঘ) হলুদ ও নীল

উত্তর: (ক) লাল ও নীল


৭. লাল ও হলুদ মেশালে কী রং পাওয়া যায়?

(ক) সবুজ

(খ) কমলা

(গ) বেগুনি

(ঘ) লাল

উত্তর: (খ) কমলা


৮. মৌলিক রং দিয়ে তৈরি রঙগুলোকে কী বলা হয়?

(ক) প্রাথমিক রং

(খ) মাধ্যমিক রং

(গ) কৃত্রিম রং

(ঘ) সাধারণ রং

উত্তর: (খ) মাধ্যমিক রং


৯. নিচের ফলগুলো দ্বিতীয় পর্যায়ের রং—

(ক) সবুজ, কমলা, বেগুনি

(খ) সবুজ, কালো, লাল

(গ) লাল, কমলা, সবুজ

(ঘ) হলুদ, নীল, বেগুনি

উত্তর: (ক) সবুজ, কমলা, বেগুনি


১০. সাদা ও কালো রং ছবি আকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কেন?

(ক) রক্তের সাথে রং মিলিয়ে এ দুটো রং তৈরি করা যায় না বলে

(খ) সাদা জমিনে পেন্সিল বা কলম দিয়ে আঁকা যায় বলে

(গ) মৌলিক ও মাধ্যমিক রং মিশিয়ে কালো রং পাওয়া যায় বলে

(ঘ) সবুজ ও লাল মিশিয়ে কালো রং পাওয়া যায় বলে

উত্তর: (ক) রক্তের সাথে রং মিলিয়ে এ দুটো রং তৈরি করা যায় না বলে

১১. রংধনুর রং কোনটি?

(ক) চারটি

(খ) পাঁচ

(গ) ছয়টি

(ঘ) সাতটি

উত্তর: (ঘ) সাতটি


১২. মৌলিক রঙের মিশ্রণ ছাড়াও অন্য কোন রংটি রঙধনুতে আছে?

(ক) গোলাপি

(খ) কালো

(গ) আসমানি

(ঘ) সাদা

উত্তর: (গ) আসমানি


১৩. বাংলাদেশে কয়টি ঋতু আছে?

(ক) চারটি

(খ) পাঁচটি

(গ) ছয়টি

(ঘ) সাতটি

উত্তর: (গ) ছয়টি


১৪. গ্রীষ্মকাল হয় কোন কোন মাস নিয়ে?

(ক) বৈশাখ ও আষাঢ়

(খ) বৈশাখ ও জ্যৈষ্ঠ

(গ) বৈশাখ ও শ্রাবণ

(ঘ) চৈত্র ও বৈশাখ

উত্তর: (খ) বৈশাখ ও জ্যৈষ্ঠ


১৫. গ্রীষ্মকালে আবহাওয়া থাকে—

(ক) আর্দ্র

(খ) শীতল

(গ) ধূলিময়

(ঘ) শুষ্ক ও গরম

উত্তর: (ঘ) শুষ্ক ও গরম

১৬. আম, জাম, কলা, লিচু, তরমুজ কোন ঋতুর ফল?

(ক) গ্রীষ্ম

(খ) বর্ষা

(গ) শরৎ

(ঘ) হেমন্ত

উত্তর: (ক) গ্রীষ্ম


১৭. সাদা ও কমলা রঙের কদম ফুল কোন ঋতুতে ফোটে?

(ক) গ্রীষ্ম

(খ) বর্ষা

(গ) হেমন্ত

(ঘ) শীত

উত্তর: (খ) বর্ষা


১৮. ‘এই ঋতুতে সতেজ ও সবুজ কচুবনে যখন কমলা রঙের লম্বা ফুল ফোটে চমৎকার লাগে দেখতে’— কোন ঋতুর কথা বলা হয়েছে?

(ক) বর্ষা

(খ) শরৎ

(গ) হেমন্ত

(ঘ) বসন্ত

উত্তর: (ক) বর্ষা


১৯. কচু ফুলের রং কীরূপ?

(ক) সাদা

(খ) কালো

(গ) হলুদ

(ঘ) কমলা

উত্তর: (ঘ) কমলা


২০. সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি কোন কালে?

(ক) গ্রীষ্মকালে

(খ) বর্ষাকালে

(গ) শরৎকালে

(ঘ) বসন্তে

উত্তর: (গ) শরৎকালে


২১. শরৎকালের গুচ্ছ গুচ্ছ মেঘের উপমা কোনটি?

(খ) সাদাতুলা

(ক) কাশফুল

(গ) পেঁজা তুলো

(ঘ) খণ্ড খণ্ড তুলা

উত্তর: (গ) পেঁজা তুলো


২২. আকাশে পেঁজা তুলোর মতো গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়ায় কোন ঋতুতে?

(ক) গ্রীষ্ম

(খ) হেমন্ত

(গ) শীত

(ঘ) শরৎ

উত্তর: (ঘ) শরৎ

২৩. শরৎকালের গাছপালা, নদী-নালাসদ্ধ প্রকৃতির সবকিছুকে ঝকঝকে দেখায় কেন?

(ক) বৃষ্টি সবকিছু ধুয়েমুছে নিয়ে যায় বলে

(খ) আকাশে তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় বলে

(গ) এসময় নানা রঙের ফুল ফোটে বলে

(ঘ) এসময় বৃষ্টি কমে যায় বলে

উত্তর: (ক) বৃষ্টি সবকিছু ধুয়েমুছে নিয়ে যায় বলে


২৪. বাতাসের দোলায় কাশফুল যখন দোল খায় তখন মন আনন্দে নেচে ওঠে কেন?

(ক) মৃদুমন্দ গন্ধের কারণে

(খ) বাহারি রঙের কারণে

(গ) নদীর ধারে দেখা যায় বলে

(ঘ) সুন্দর কোমল আভা বিচ্ছুরিত হয় বলে

উত্তর: (ঘ) সুন্দর কোমল আভা বিচ্ছুরিত হয় বলে


২৫. বেশির ভাগ শাপলা কী রঙের হয়?

(ক) লাল

(খ) সাদা

(গ) নীল

(ঘ) কালো

উত্তর: (খ) সাদা


২৬. কোন ঋতুতে খেতের ধানের রং হলুদ হয়?

(ক) গ্রীম্মকাল

(খ) শরৎকাল

(গ) হেমন্তকাল

(ঘ) বসন্তকাল

উত্তর: (গ) হেমন্তকাল


২৭. হেমন্ত ঋতুর জন্য নিচের কোনটি প্রযোজ্য?

(ক) সবুজ ধানখেত হলুদ হতে শুরু করে

(খ) দখিনা বাতাস বইতে শুরু করে

(গ) গাছের পাতা ঝরতে শুরু করে

(ঘ) কাশফুল ফোটে

উত্তর: (ক) সবুজ ধানখেত হলুদ হতে শুরু করে


২৮. চাষিরা হেমন্তে কীভাবে ফসল কাটা শুরু করে?

(ক) একাকী

(খ) দল বেঁধে

(গ) রঙ মেখে

(ঘ) জোড় বেঁধে

উত্তর: (খ) দল বেঁধে


২৯. কোন সময় চাষিরা দল বেঁধে ফসল কাটা শুরু করে?

(ক) গ্রীম্মকালে

(খ) হেমন্তকালে

(গ) শরৎকালে

(ঘ) বসন্তকালে

উত্তর: (খ) হেমন্তকালে


৩০. কোন ঋতুতে বিভিন্ন রঙবেরঙের ফুল ফোটে?

(ক) গ্রীষ্ম

(খ) বর্ষা

(গ) শীত

(ঘ) বসন্ত

উত্তর: (ঘ) বসন্ত


৩১. ‘ফুলের বন্যা’ কথাটি কোন ফুলের সঙ্গে সম্পর্কিত?

(ক) তিল

(খ) পলাশ

(গ) সরিষা

(ঘ) মটর

উত্তর: (গ) সরিষা


৩২. ‘এক মায়াবি রং আমাদের চোখের সামনে তুলে ধরে’— কোনটির?

(ক) তিলের খলকা বেগুনি ফুলের

(খ) কাশফুলের

(গ) কুয়াশার

(ঘ) সরিষার হলুদ ফুলের

উত্তর: (গ) কুয়াশার

৩৩. ‘ছবির রং’ রচনা অনুযায়ী শীত শেষে কারা নিজের দেশে চলে যায়?

(ক) বিদেশিরা

(খ) মেহমানরা

(গ) পর্যটকরা

(ঘ) অতিথি পাখিরা

উত্তর: (ঘ) অতিথি পাখিরা


৩৪. ঋতুচক্রের শেষ ঋতুর নাম কী?

(ক) গ্রীষ্ম

(খ) হেমন্ত

(গ) শীত

(ঘ) বসন্ত

উত্তর: (ঘ) বসন্ত


৩৫. কোন ঋতুতে প্রজাপতি বেশি দেখা যায়?

(ক) বসন্ত

(খ) হেমন্ত

(গ) শরৎ

(ঘ) গ্রীষ্ম

উত্তর: (ক) বসন্ত


৩৬. কোন ঋতুতে মানুষের পোশাকে আসে রঙের বৈচিত্র্য?

(ক) বসন্তকালে

(খ) শীতকালে

(গ) শরৎকালে

(ঘ) হেমন্তকালে

উত্তর: (ক) বসন্তকালে


৩৭. কোন ঋতুকে রঙের ঋতু বলা হয়?

(ক) গ্রীষ্ম

(খ) শরৎ

(গ) হেমন্ত

(ঘ) বসন্ত

উত্তর: (ঘ) বসন্ত


৩৮. চারুকলা ইনস্টিটিউট কী?

(ক) সংগীত প্রতিষ্ঠান

(খ) শিল্প প্রতিষ্ঠান

(গ) শিক্ষা প্রতিষ্ঠান

(ঘ) নাট্যশালা

উত্তর: (গ) শিক্ষা প্রতিষ্ঠান


৩৯. ‘চারুকলা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পীদের ছবির সামনে দাঁড়ালে একই কথা মনে হবে।’— এখানে ‘একই কথা’ দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) বাংলাদেশের শিল্পীদের মুক্ত মানসিকতা

(খ) এদেশের শিল্পীরা সুন্দর ছবি আঁকেন

(গ) এদেশের চিত্রশিল্পীরা মৌলিক রং প্রাধান্য দেন

(ঘ) শিক্ষিত চিত্রশিল্পীরা রঙের ব্যবহার করেন

উত্তর: (গ) এদেশের চিত্রশিল্পীরা মৌলিক রং প্রাধান্য দেন


৪০. বাংলাদেশের শিল্পীরা তাদের শিল্পকর্মে কী ব্যবহার করে?

(ক) সাধারণ রং

(খ) সব ধরনের রং

(গ) জল রং

(ঘ) মৌলিক রং

উত্তর: (খ) সব ধরনের রং

৪১. ‘ষড়’ শব্দের অর্থ কী?

(ক) ষোড়শ

(খ) সৃষ্টি

(গ) ছয়

(ঘ) শোভা

উত্তর: (গ) ছয়

৪২. ‘প্রচণ্ড’ শব্দের অর্থ কী?

(ক) কড়া

(খ) মারাত্মক

(গ) নির্ণয়

(ঘ) সংবেদনশীল

উত্তর: (ক) কড়া

৪৩. ‘গেরুয়া’ বলতে কোন রংকে বোঝায়?

(ক) মেটে

(খ) তামাটে

(গ) বাদামি

(ঘ) খয়েরি

উত্তর: (ক) মেটে


৪৪. ‘বাহার’ শব্দের অর্থ কী?

(ক) বিচিত্র

(খ) রঙিন

(গ) শোভা

(ঘ) উজ্জ্বল

উত্তর: (গ) শোভা

৪৫. ‘ছবির রং’ প্রবন্ধের মূল উদ্দেশ্য কী?

(ক) ছবি আঁকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা

(খ) ঋতুভেদে প্রকৃতির রং সম্পর্কে জানা

(গ) ঋতুভেদে প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের রূপ জানা

(ঘ) ঋতুভেদে ছবি আঁকার বিষয় সম্পর্কে জানা

উত্তর: (গ) ঋতুভেদে প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের রূপ জানা


৪৬. বিভিন্ন ঋতুতে আমাদের চারপাশের পরিবেশের কী বদলে যায়?

(ক) চালচিত্র

(খ) ভারসাম্য

(গ) রূপ ও রং

(ঘ) অবস্থা

উত্তর: (গ) রূপ ও রং


৪৭. ‘ছবির রং’ প্রবন্ধের বিষয়বস্তু কোনটি?

(ক) ছবির রূপের বৈচিত্র্য

(খ) প্রকৃতির রূপের বৈচিত্র্য

(গ) ছবির রঙের বৈচিত্র্য

(ঘ) প্রকৃতির রঙের বৈচিত্র্য

উত্তর: (গ) ছবির রঙের বৈচিত্র্য

৪৮. কত সালে শিল্পী হাশেম খান জন্মগ্রহণ করেন?

(ক) ১৯৩৯ সালে

(খ) ১৯৪১ সালে

(গ) ১৯৪৩ সালে

(ঘ) ১৯৪৫ সালে

উত্তর: (খ) ১৯৪১ সালে


৪৯. কোথায় শিল্পী হাশেম খান জন্মগ্রহণ করেন?

(ক) নেত্রকোনা জেলায়

(খ) কুমিল্লা জেলায়

(গ) চাঁদপুর জেলায়

(ঘ) ফরিদপুর জেলায়

উত্তর: (গ) চাঁদপুর জেলায়


৫০. এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চিত্রকলা বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন নিচের কোন ব্যক্তি?

(ক) কামরুল হাসান

(খ) জয়নুল আবেদিন

(গ) এস এম সুলতান

(ঘ) হাশেম খান

উত্তর: (ঘ) হাশেম খান

Author

  • মুখোশ ডেস্ক

    "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts