‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গদ্যটি শরৎচন্দ্র আলীর ‘লেলিহান সাধ’ (১৯৭৭) গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। কপিলদাস মুর্মু এক বৃদ্ধ সাঁওতাল। ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ইতিহাস। ভূমি তাদের অস্তিত্বেরই অপর নাম। তাই নিজেদের বসতভিটা থেকে উন্মূলিত হওয়ার আশঙ্কা যখন তীব্রতার রূপ ধারণ করে তখন বয়সের ভারে বিমিয়ে পড়া, অন্য সবার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মানুষ কপিলদাস অচিত সাহসে উদ্দীপিত হয়ে ওঠে। জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াইটা লড়বার জন্য নিজেকে সে সময়ের হাতে তুলে দেয়। তরুণদের ভয় বিবাকে অনুক্ত প্রাণিত করে একই সে আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। মাটির কাছাকাছি থাকা এক প্রবীণের এই অনিঃশেষ সংগ্রামীশীলতার নান্দনিক রূপায়ণ ঘটেছে এই গল্পে।
সমগ্র গল্পজুড়েই লেখক স্থির দৃষ্টায় আক্রান্ত কপিলদাসের অতীতের স্মৃতিকথা, বীরগাথা— যার কতকটা সত্য কতকটা কল্পনা— এসব প্রসঙ্গ নিয়ে আসেন। আর সেইসঙ্গে কপিলদাসের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন; যার মূল সুর হলো : ‘খা মুড়ে তুই ঘুমা মানুষ— তুই কিছু করিবা পারিস না’ এরূপ চিন্তার বিপরীতে অবস্থিত কেবল শিঙ্ঘা। তাদের কাছে কপিলদাস এবং তার গল্প— দুয়েরই বিশেষ আকর্ষণ ও গুরুত্ব রয়েছে। এই উৎসাহ কপিলদাসকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে। সে তার বয়সকে অতিক্রম করে যায়; অনেকটা খেলায় ছলেই জবরদ কপিলদাস আকস্মিকভাবে গতিশীল হয়। তার হাতে উঠে আসে তির-ধনুক। একের পর এক তির তার হাত থেকে ছুটে যেতে থাকে শত্রুকে লক্ষ্য করে। কপিলদাস নিজে কেবল একটি চরিত্র থাকে না; হয়ে ওঠে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামের এক আপসহীন যোদ্ধা। কপিলদাসের আশ্রয়ে লেখক আমাদের জানিয়ে যান লড়াইয়ের কোনো বয়স নেই। উন্মূলিতপ্রায় মানুষগুলো কোনো কিছুর পরোয়া না করেই তাদের যুদ্ধ চালিয়ে যাবে এই আশাবাদের দ্যোতনা জাগিয়ে গল্পকার রচনাটি সমাপ্ত করেন। সাঁওতালি কথনভঙ্গি, শব্দ যোজনা এবং যথোপযুক্ত প্রেক্ষাপট সৃজন এই রচনার শিল্পসফলতাকে বহুগুণ বর্ধিত করেছে।
১: “ধর বুড়োটাকে, ধরে কাঢ়ে লে ধেরেকখান” – কার উক্তি?
ক: দীনদাসের
খ: মহিন্দারের
গ: সলিমউদ্দিনের
ঘ: বিনোদ মিস্ত্রির
উত্তর: ক: দীনদাসের
২: শওকত আলী কত সালে জন্মগ্রহণ করেন?
ক: ১৯৩৯
খ: ১৯৩৬
গ: ১৯৪০
ঘ: ১৯৩৮
উত্তর: খ: ১৯৩৬
৩: শওকত আলী কত সালে পূর্ব পাকিস্তানে চলে আসেন?
ক: ১৯৫২
খ: ১৯৫৩
গ: ১৯৭১
ঘ: ১৯৭২
উত্তর: ক: ১৯৫২
৪: ছাত্রজীবনে শওকত আলী কিসের সঙ্গে যুক্ত হয়ে পড়েন?
ক: মুক্তিযুদ্ধে
খ: রাজনীতিতে
গ: সমাজসেবায়
ঘ: চাকরিতে
উত্তর: খ: রাজনীতিতে
৫: শওকত আলী কোন বিষয়ে অধ্যয়ন করে এমএ পাস করেন?
ক: বাংলা
খ: ভাষাবিজ্ঞান
গ: উর্দু
ঘ: দর্শন
উত্তর: ক: বাংলা
৬: শওকত আলী সরকারি সংগীত মহাবিদ্যালয়ে কী হিসেবে কর্মরত ছিলেন?
ক: প্রফেসর
খ: সংগীত শিক্ষক
গ: অধ্যক্ষ
ঘ: সাহিত্যিক
উত্তর: গ: অধ্যক্ষ
৭: শওকত আলী কত সালে একুশে পদকে ভূষিত হন?
ক: ১৯৯০
খ: ১৯৯১
গ: ১৯৯৮
ঘ: ১৯৯৯
উত্তর: ক: ১৯৯০
৮: ১৯৬৮ সালে শওকত আলী কোন পুরস্কার পান?
ক: একুশে পদক
খ: স্বাধীনতা পদক
গ: বাংলা একাডেমি
ঘ: নোবেল পুরস্কার
উত্তর: গ: বাংলা একাডেমি
৯: ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থের রচয়িতা কে?
ক: মাইকেল মধুসূদন দত্ত
খ: আখতারুজ্জামান ইলিয়াস
গ: আল মাহমুদ
ঘ: শওকত আলী
উত্তর: ঘ: শওকত আলী
১০: ‘পিঙ্গল আকাশ’ কী?
ক: গ্রন্থ
খ: নাটক
গ: ছোটগল্প
ঘ: কবিতা
উত্তর: ক: গ্রন্থ
১১: শওকত আলী কত সালে মৃত্যুবরণ করেন?
ক: ২০২০
খ: ২০০২
গ: ২০১৮
ঘ: ২০১০
উত্তর: গ: ২০১৮
১১: শওকত আলী কোথায় মৃত্যুবরণ করেন?
ক: রায়গঞ্জ
খ: উত্তরবঙ্গ
গ: কলকাতা
ঘ: ঢাকা
উত্তর: ঘ: ঢাকা
১২: বাতাস উঠলে এখন কিসের পানিতে কাঁপুনি লাগে না?
ক: টাঙনের
খ: বিলের
গ: নদীর
ঘ: সমুদ্রের
উত্তর: ক: টাঙনের
১৩: শীতের টাঙনেকী ধরনের স্রোত বয়ে যায়?
ক: ভারী স্রোতে
খ: মৃদু স্রোতে
গ: ধীর স্রোতে
ঘ: তীব্রগতিতে
উত্তর: খ: মৃদু স্রোতে
১৪: কোথায় বালি চিকচিক করে?
ক: নদীর ধারে
খ: পানির উপরে
গ: নদীর তীরে
ঘ: পানির তলায়
উত্তর: ঘ: পানির তলায়
১৫: কোনটি ভাটির দিকে মাথা রেখে এপার-ওপার ফেরে?
ক: কচুরিপানা
খ: সবুজ গুল্ম
গ: বুনোফুল
ঘ: ছোট মাছ
উত্তর: খ: সবুজ গুল্ম
১৬: চতুর দু-একটা উজানে ছুটে গেলেও আবার কোথায় ফিরে আসে?
ক: ভাঁটিতে
খ: নদীতে
গ: টাউনে
ঘ: স্রোতের মধ্যে
উত্তর: ক: ভাঁটিতে
১৭: সাঁকোর উপর দিয়ে চিনির কল যাওয়ার সময় কী কাঁপে না?
ক: পঁজা
খ: নৌকো
গ: শরীর
ঘ: পানির স্রোত
উত্তর: ঘ: পানির স্রোত
১৮: আজকাল শীতের শান্তভাব কোথায় সবসময় বিরাজমান থাকে?
ক: টাঙনের স্রোতে
খ: দিগন্তজুড়ে
গ: টাউনে
ঘ: নদীর ওপারে
উত্তর: ক: টাঙনের স্রোতে
১৯: রোদের দিকে পিঠ মেলে দিয়ে কে ঝিমুতে পারে?
ক: দপন
খ: মহিন্দর
গ: কপিলদাস
ঘ: দীনদাস
উত্তর: গ: কপিলদাস
২০: কে ট্রাক্টর ট্রায়ালের জন্য চাল করে রেখেছে?
ক: বিনোদ মিস্ত্রি
খ: দপন
গ: মহিন্দর
ঘ: কপিলদাস
উত্তর: ক: বিনোদ মিস্ত্রি
২১: সকাল, দুপুর, রাত ধরে ক্রমাগত কিসের শব্দ হয়ে চলেছে?
ক: চিনি কলের
খ: ট্রাক্টরের
গ: গাড়ির গড়ির
ঘ: ইট-ভাটার
উত্তর: খ: ট্রাক্টরের
২২: রাখাল তার বাঁশিতে কী সুর বাজিয়ে যাচ্ছে?
ক: বিষাদের
খ: মধুর
গ: স্তব্ধের
ঘ: বুনো সুর
উত্তর: ঘ: বুনো সুর
২৩: চারিদিকে নানা শব্দ থাকার পরও কে চুপচাপ থাকে?
ক: কপিলদাস
খ: মহিন্দর
গ: ঝিল্লী
ঘ: দীনদাস
উত্তর: ক: কপিলদাস
২৪: ছাগল ঢুকে সবজিখেত তছনছ করলে সোনামুখী কার সঙ্গে ঝগড়া বাঁধাবে?
ক: কপিলদাস
খ: ঝিল্লী
গ: সিলভী
ঘ: ঝিল্মা
উত্তর: গ: সিলভী
২৫: কপিলদাসের মতে, সবকিছুই শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে কী হয়?
ক: শুরু হয়
খ: শেষ হয়
গ: জড়ো হয়
ঘ: মিলে যায়
উত্তর: ঘ: মিলে যায়
২৬: কপিলদাসের মতে, সংসারের অনেক ভিতরে শান্ত ধীর এবং নিরবচ্ছিন্ন একটা কী আছে?
ক: স্রোত
খ: টান
গ: স্থিতি
ঘ: গতি
উত্তর: ক: স্রোত
২৭: কপিলদাস রোদে পিঠ দিয়ে আরামে ঝিমুতে পারে কেন?
ক: গা-ছড়া পরিতৃপ্ত ভাবের জন্য
খ: বিষয়আশয়ের জন্য
গ: স্মৃতিচারণের জন্য
ঘ: স্থবিরতার জন্য
উত্তর: ক: গা-ছড়া পরিতৃপ্ত ভাবের জন্য
২৮: কপিলদাস কখন তুমুল নাচ জুড়েছিল?
ক: বর্ষাকালে
খ: চৈত্রসংক্রান্তিতে
গ: পুশনা পরবে
ঘ: নববর্ষে
উত্তর: গ: পুশনা পরবে
২৯: কপিলদাস কোথায় ভারি সুখে বিচরণ করে?
ক: অতীত স্মৃতিতে
খ: পথে-পথে
গ: নদীর কূলে
ঘ: টাউনের পাশে
উত্তর: ক: অতীত স্মৃতিতে
৩০: কপিলদাস খামার বাড়ি থেকে কাদের ধান বিলিয়ে দিয়েছিল?
ক: জেলেদের
খ: কিষানদের
গ: গরিবদের
ঘ: চাষিদের
উত্তর: খ: কিষানদের
৩১: কপিলদাস কাকে টাঙনের পানিতে ধাক্কা মেরেছিল?
ক: মানুয়েল পাদ্রিকে
খ: মহাজনকে
গ: জায়গিরকে
ঘ: সলিমউদ্দিনকে
উত্তর: ক: মানুয়েল পাদ্রিকে
৩২: কোথায় পাদ্রী তলিয়ে গিয়েছিল?
ক: টাঙনের পানিতে
খ: খাড়ের জলে
গ: মাছ নদীতে
ঘ: সমুদ্রের স্রোতে
উত্তর: ক: টাঙনের পানিতে
৩৩: সাঁতরাতে সাঁতরাতে পাদ্রী কাকে শাসাচ্ছিল?
ক: কপিলদাসকে
খ: দপনকে
গ: বিন্ধা মজিদকে
ঘ: জায়গিরকে
উত্তর: ক: কপিলদাসকে
৩৪: কপিলদাসের নিশানা কেমন ছিল?
ক: অমাঝি
খ: নড়বড়ে
গ: নিখুঁত
ঘ: পাকা
উত্তর: গ: নিখুঁত
৩৫: কিশোর কপিলদাসের সার্বক্ষণিক সঙ্গী কে ছিল?
ক: খড়গোশ
খ: কুকুর
গ: বুনো বিড়াল
ঘ: শিয়াল
উত্তর: খ: কুকুর
৩৬: কপিলদাসের কুকুরকে কে খেয়ে ফেলেছিল?
ক: বাঘ
খ: শিয়াল
গ: সিংহ
ঘ: কুমির
উত্তর: ক: বাঘ
৩৭: কপিলদাস একেকদিন কার কাছে গল্প ফাঁদে?
ক: নিজের কাছে
খ: নাতিটির কাছে
গ: ছেলের কাছে
ঘ: বিন্ধা মজিদের কাছে
উত্তর: ক: নিজের কাছে
৩৮: কোন গল্পটা মাঝখান থেকে শুরু হয়ে যায়?
ক: মেলার
খ: শিকারের
গ: বিচার সভার
ঘ: খামারবাড়ির
উত্তর: ক: মেলার
৩৯: আঁধিয়ার জোতদারের মাঝখানে কী পড়ে গিয়েছিল?
ক: সাঁওতালবস্তি
খ: নদী
গ: বিচারসভা
ঘ: সবজিখেত
উত্তর: ক: সাঁওতালবস্তি
৪০: কিসের উপর নাড়া চাপিয়ে দেওয়া হয়?
ক: ঘরের
খ: আগুনের কুণ্ডলীর
গ: জমির
ঘ: সাঁওতালবস্তি
উত্তর: খ: আগুনের কুণ্ডলীর
৪১: বিচারসভার কোন দৃশ্যটা কপিলদাসের স্মরণে আসে না?
ক: পশুর দৃশ্য
খ: মাছের দৃশ্য
গ: শেষ দৃশ্য
ঘ: লাঠির দৃশ্য
উত্তর: গ: শেষ দৃশ্য
৪২: কোথায় দাঁড়িয়ে লোকজন বস্তির দিক নির্দেশ করেছিল?
ক: টাঙনের উঁচু পাড়ে
খ: ধানক্ষেতে
গ: মাঠে
ঘ: পাহাড়ে
উত্তর: ক: টাঙনের উঁচু পাড়ে
৪৩: পরিষ্কার জামা কাপড় পরা লোকটা কে ছিল?
ক: চাড়াল
খ: জায়গির
গ: মোহন কিষু
ঘ: ম্যানেজার
উত্তর: ঘ: ম্যানেজার
৪৪: কপিলদাস কিসের ঘুণ্টি আওয়াজ কান পেতে শোনে?
ক: মেঘের পালের ঘরে ফেরা
খ: গরুর পালের ঘরে ফেরা
গ: মন্দিরের
ঘ: স্কুল ছুটির
উত্তর: খ: গরুর পালের ঘরে ফেরা
৪৫: আজকাল কে ফার্মের গরু চড়ায়?
ক: জয়হরি
খ: জয়হরির বেটা ছেলে
গ: সলিমউদ্দিন
ঘ: মোহন কিষু
উত্তর: খ: জয়হরির বেটা ছেলে
৪৬: ‘তোর কিছু ফম থাকে না’ কথাটি কার?
ক: সলিমউদ্দিন
খ: জায়গির
গ: মোহন কিষু
ঘ: দীনেশ কিষু
উত্তর: ক: সলিমউদ্দিন
৪৭: কোথায় দাঁড়িয়ে কপিলদাস মাথা নাড়ে?
ক: রাস্তায়
খ: বাড়িতে
গ: মাঠে
ঘ: নদীর তটে
উত্তর: ক: রাস্তায়
৪৮: কে হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়?
ক: জায়গির
খ: দীনেশ মিস্ত্রি
গ: বিনোদ মিস্ত্রি
ঘ: সলিমউদ্দিনের
উত্তর: গ: বিনোদ মিস্ত্রি
৪৯: চাকা ঘুরতে ঘুরতে ট্রাক্টর মাঠ থেকে কোথায় পৌঁছায়?
ক: দীনেশ কিস্কুর বাড়ি
খ: বিনোদ মিস্ত্রির বাড়ি
গ: কপিলদাসের বাড়ি
ঘ: সলিমউদ্দিনের বাড়ি
উত্তর ক: দীনেশ কিস্কুর বাড়ি
৫০: ট্রাক্টর চলাফেরার শেষ সীমানা কোথায়?
ক: মাঠ
খ: বসত
গ: নদীর
ঘ: বস্তিতে
উত্তর: খ: বসত
৫১: কোন ব্যাপারটা আকস্মিক নয়?
ক: বস্তি উঠে যাওয়ার
খ: ট্রাক্টর চালনা
গ: নদী ভাঙনের
ঘ: চিনি কলের আওয়াজ
উত্তর: ক: বস্তি উঠে যাওয়ার
৫২: কোথায় বিচার বসেছিল?
ক: ফার্মের অফিস ঘরে
খ: মোড়লের ঘরে
গ: বিচার সভায়
ঘ: সাঁওতাল বস্তিতে
উত্তমে ক: ফার্মের অফিস ঘরে
৫৩: প্রাচীনকালে আসা মানুষদের মোড়ল কে ছিল?
ক: মহিন্দর
খ: শিবোনাথ
গ: দীনদাস
ঘ: জায়গির
উত্তর খ: শিবোনাথ
৫৪: শিবনাথ মোড়ল কী ছিল?
ক: গুণিন
খ: ইতিহাসবিদ
গ: বিচারক
ঘ: গল্প
উত্তর: ক: গুণিন
৫৫: দীর্ঘশ্বাস কপিলদাসকে কী স্মরণ করিয়ে দিতে থাকে?
ক: অতীত স্মৃতি
খ: বর্তমান পরিস্থিতি
গ: মৃত্যু ভয়
ঘ: বার্ধক্যের অক্ষমতা
উত্তর: ঘ: বার্ধক্যের অক্ষমতা
৫৬: মহিন্দরের বউয়ের নাম কী?
ক: ঝিল্লী
খ: সোনামুখী
গ: বিল্লী
ঘ: ইন্দ্রানী
উত্তর গ: বিল্লী
৫৭: ভাতের পাশে কী পেয়ে কপিলদাস খুশি হয়ে যায়?
ক: ভর্তা
খ: বুনো পাতার সবজি
গ: পোড়া মাংস
ঘ: শাঁক তরকারি
উত্তর: গ: পোড়া মাংস
৫৮: কার প্রশ্ন শুনে কপিলদাস সজাগ হয়?
ক: ছেলের
খ: ছেলের বউয়ের
গ: নাতির
ঘ: প্রতিবেশীর
উত্তর: গ: নাতির
৫৯: কোথায় একসময় বাঘ ছিল?
ক: প্রাণনগরের জঙ্গলে
খ: সাঁওতাল বস্তিতে
গ: ধানক্ষেতে
ঘ: গ্রামে
উত্তর: ক: প্রাণনগরের জঙ্গলে
৬০: কপিলদাসের ঘর খুজলে কী পাওয়া যাবে?
ক: কালো কুকুর
খ: ট্রেড পাথ
গ: তির
ঘ: তিরের চোঙ্গা
উত্তর: ঘ: তিরের চোঙ্গা
৬১: বনবিড়াল ভেবে কপিলদাস কোন পশুকে তিরবিদ্ধ করে ফেলেছিল?
ক: বাঘ
খ: সিংহ
গ: শিয়াল
ঘ: হরিণ
উত্তর: ক: বাঘ
৬২: বুড়ো মানুষের গুনগুন গুনগুন ধীর স্বরে একঘেয়েমিতে বিরক্তি লাগে কাদের?
ক: মহিন্দরের
খ: বাচ্চাদের
গ: বসন্তের
ঘ: অভিবাবকদের
উত্তর: খ: বাচ্চাদের
৬৩: শলাপরামর্শের জন্য সবাই কোথায় এসে দাঁড়িয়েছিল?
ক: মাঠে
খ: মহল ঘরে
গ: উঠানে
ঘ: খামারে ঘরে
উত্তর: গ: উঠানে
৬৪: কপিলদাস কিশোর দুটির মুখের দিকে তাকিয়ে আবার কোন প্রসঙ্গে ফিরে আসে?
ক: বাঘের লেজ ধরে টানার
খ: বাঘকে তিরবিদ্ধ করার
গ: বুনো বিড়াল শিকারের
ঘ: বাঘের হিংস্রতার
উত্তর: ক: বাঘের লেজ ধরে টানার
৬৫: কার কথা শুনে কপিলদাস দমে যায়?
ক: শুকদাসের
খ: মহিন্দরের
গ: দীনদাসের
ঘ: বিনোদদাসের
উত্তর: খ: মহিন্দরের
৬৬: সমাবেশে কে হাত নেড়ে নেড়ে কথা বলছে?
ক: দীনদাস
খ: মহিন্দর
গ: ছেলেরা
ঘ: মহাজনরা
উত্তর: ক: দীনদাস
৬৭: মহিন্দর কথা শেষ না হতেই কে কথা আরম্ভ করে?
ক: ভায়া মাঝি
খ: দীনেশ কিশু
গ: বিনোদ মিস্ত্রি
ঘ: সলিমউদ্দিন
উত্তর: ক: ভায়া মাঝি
৬৮: বাচ্চারা কী দেখে বিছানা ছেড়ে এসেছে?
ক: লোকসমাগম
খ: ঝগড়া-ঝাঁটি
গ: আলোচনা সভা
ঘ: বস্তি ভাঙতে দেখে
উত্তর: ক: লোকসমাগম
৬৯: কপিলদাসকে কে দাদা বলে ডেকে ওঠে?
ক: মহিন্দর
খ: মহিন্দরের ছেলে
গ: ঝিল্লী
ঘ: জায় মাঝি
উত্তর: খ: মহিন্দরের ছেলে
৭০: কপিলদাস বাচ্চার কাছে সৎ হয়ে উঠতে চায় কী বানানো বাদ দিয়ে?
ক: তির
খ: গল্প
গ: নাটক
ঘ: উপন্যাস
উত্তর: খ: গল্প
৭১: তিরটা বাঘের কোথায় গিয়ে গেঁথেছিল?
ক: বুকের মাঝখানে
খ: পিঠে
গ: হাতে
ঘ: পায়ে
উত্তর: ক: বুকের মাঝখানে
৭২: কী দেখে কপিলদাস ভয়ানক ভয় পেয়ে পালিয়েছিল?
ক: বুনো বিড়াল
খ: শিয়াল
গ: সিংহ
ঘ: বাঘ
উত্তর: খ: শিয়াল
৭৩: কপিলদাস বাঁশিতে ফুঁ দিয়ে কোন সুর বাজায়?
ক: বেদনার
খ: বহু পুরোনো
গ: প্রশ্নের
ঘ: আনন্দের
উত্তর: খ: বহু পুরোনো
৭৪: কারা ভাবে বুড়োর ভীমরতি হয়েছে?
ক: মেয়েরা
খ: ছেলেরা
গ: নাতিরা
ঘ: সমাবেশের লোকজন
উত্তর: ক: মেয়েরা
৭৫: মহিন্দরের ছেলে কী তৈরিতে ব্যস্ত ছিল?
ক: বাঁশের ছিলা
খ: বাঁশি
গ: খেলনা
ঘ: ধনুক
উত্তর: ক: বাঁশের ছিলা
৭৬: বাঁশের ছিলা কিসে ব্যবহৃত হয়?
ক: খেলনায়
খ: নৌকায়
গ: ধনুকে
ঘ: বাঁশিতে
উত্তর: গ: ধনুকে
৭৭: ছিলা টেনে ধনুকের টঙ্কার কে তোলে?
ক: কপিলদাস
খ: মহিন্দরের ছেলে
গ: মহিন্দর
ঘ: মোহন কিশু
উত্তর: ক: কপিলদাস
৭৮: মেয়েরা হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে কেন?
ক: বুড়োর কাণ্ড দেখে
খ: সাঁওতালদের নাচ দেখে
গ: মহিন্দরের কাণ্ড দেখে
ঘ: বাচ্চাদের কাণ্ড দেখে
উত্তর: ক: বুড়োর কাণ্ড দেখে
৭৯: ‘যেন সে কিশোরকালে ফিরে গিয়েছে’ কথাটি কাকে ইঙ্গিত করা হয়েছে?
ক: মহিন্দর
খ: ঝিল্লী
গ: দীনদাস
ঘ: কপিলদাস
উত্তর: ঘ: কপিলদাস
৮০: ‘মুর্মু’ শব্দের অর্থ কী?
ক: নীল গাভি
খ: গাভি
গ: শেষ
ঘ: দেবী
উত্তর: ক: নীল গাভি
৮১: কোন গোত্রের একাধিক উপগোত্র রয়েছে?
ক: মুর্মু
খ: পাল
গ: শূর
ঘ: ক্ষত্রিয়
উত্তর: ক: মুর্মু
৮২: বিক্রয়ের জন্য প্রদর্শিত দ্রব্যকে কী বলা হয়?
ক: পসরা
খ: মাদল
গ: বাজার
ঘ: পালপিক্ত
উত্তর: ক: পসরা
৮৩: ‘অধিয়ার’ শব্দের অর্থ কী?
ক: জোতদার
খ: মাছেব
গ: বর্গাদার
ঘ: জমিদার
উত্তর: গ: বর্গাদার
৮৪: জমিদার ও কৃষকদের মধ্যে মধ্যস্বত্বভোগী শ্রেণিকে কী বলা হয়?
ক: অধিয়ার
খ: জোতদার
গ: জমিদার
ঘ: ব্রিটিশ
উত্তর: খ: জোতদার
৮৫: ‘কুশিয়ার খেত’ শব্দের অর্থ কী?
ক: ধানখেত
খ: আমখেত
গ: আখখেত
ঘ: সপারিখেত
উত্তর: গ: আখখেত
