You are currently viewing ঋতু বর্ণন কবিতার mcq : নির্বাচিত ৫৫+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ঋতু বর্ণন কবিতার mcq : নির্বাচিত ৫৫+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

আলাওলের “ঋতু বর্ণন” কবিতাটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘পদ্মাবতী’র ঋতু বর্ণন খণ্ড থেকে সংক্ষিপ্ত আকারে সংকলিত। প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ঋতুবদলের প্রভাবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মুগ্ধে মানুষ হয়েছে মুগ্ধ। মুগ্ধ হয়েছেন সংবেদনশীল কবিগণও। ঋতু বর্ণনা মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি।

কবি আলাওল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপবৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয় সমীর, ভ্রমর-গুঞ্জন ও কোকিলের কুহুতান; গ্রীষ্মের প্রচণ্ড তাপনের রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব; বর্ষার মেঘ গর্জন, অবিরত বৃষ্টিজলে স্নাত প্রকৃতি, একটানা দাদুরী শিঙ্নি রব; শরতের নির্মল আকাশ, ফুলের চামর দোলা, খঞ্জনার নাচ; শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পশূন্য তামুলের সুখ এবং শীতের আগমে তুষিত সূর্য ডুবে যাওয়া, রজনীতে সূচী দম্পতির চিঞ্চুপ ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে। ঋতুবদলের বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ-মাধুর্য তুলে ধরেছেন। ঋতুবদলের বৈচিত্র্য বাংলার নিসর্গ-রূপকে যে সমৃদ্ধ করেছে তা এ কাব্যাংশ থেকে স্পষ্টতর বোঝা যায়।

১. ‘ঋতু বর্ণনা’ কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা আছে?

(ক) গ্রীষ্ম

(খ) বর্ষা

(গ) শরৎ

(ঘ) বসন্ত

উত্তর: (ঘ) বসন্ত


২. ‘নিদাঘ সময়’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) প্রচণ্ড গরমকাল

(খ) আবহাওয়া ঠান্ডা

(গ) পীড়নের সময়

(ঘ) বর্ষার আগমন

উত্তর: (ক) প্রচণ্ড গরমকাল

৩. সতেরো শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি কে?

(ক) জীবনানন্দ দাশ

(খ) প্রমথ চৌধুরী

(গ) সুকান্ত ভট্টাচার্য

(ঘ) আলাওল

উত্তর: (ঘ) আলাওল


৪. কবি আলাওল জন্মগ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে?

(ক) আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে

(খ) আনুমানিক ১৬০০ খ্রিষ্টাব্দে

(গ) আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে

(ঘ) আনুমানিক ১৫০০ খ্রিষ্টাব্দে

উত্তর: (গ) আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে


৫. আলাওল বর্তমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?

(ক) ঢাকা

(খ) যশোর

(গ) চট্টগ্রাম

(ঘ) ফরিদপুর

উত্তর: (ঘ) ফরিদপুর


৫. কোন সময় চট্টগ্রাম যাওয়ার পথে কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন?

(ক) বাল্যকালে

(খ) তরুণ বয়সে

(গ) কৈশোরকালে

(ঘ) বৃদ্ধকালে

উত্তর: (খ) তরুণ বয়সে

৬. কবি আলাওল ও তাঁর পিতা কোন জলদস্যুদের কবলে পড়েন?

(ক) ফরাসি

(খ) আরবি

(গ) বাঙালি

(ঘ) পর্তুগিজ

উত্তর: (ঘ) পর্তুগিজ


৭. কোন পথে চট্টগ্রাম যাওয়ার সময় কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন?

(ক) রেলপথে

(খ) জলপথে

(গ) স্থলপথে

(ঘ) বিমানপথে

উত্তর: (খ) জলপথে


৮. জলপথে কবি আলাওল ও তাঁর পিতা কোথায় যাচ্ছিলেন?

(ক) রাজশাহী

(খ) বরিশাল

(গ) নরসিংদী

(ঘ) চট্টগ্রাম

উত্তর: (ঘ) চট্টগ্রাম


৯. কাদের আক্রমণে কবি আলাওলের বাবা নিহত হন?

(ক) মগ ডাকাতদের

(খ) রাজকীয় সেনাদের

(গ) পর্তুগিজ জলদস্যুদের

(ঘ) আরাকানি দস্যুদের

উত্তর: (গ) পর্তুগিজ জলদস্যুদের


১০. কবি আলাওল পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে বেঁচে কোথায় উপস্থিত হন?

(ক) পর্তুগালে

(খ) আরাকানে

(গ) সৌদি আরবে

(ঘ) ভারতে

উত্তর: (খ) আরাকানে


১১. আলাওল আরাকান রাজ্যে কীসের কাজ পান?

(ক) সেনাদলের

(খ) কেরানির

(গ) রাজমিস্ত্রির

(ঘ) শ্রমিকের

উত্তর: (ক) সেনাদলের

১২. আলাওল কোন কাব্য রচনা করেন?

(ক) গীতাঞ্জলি

(খ) পদ্মাবতী

(গ) পুনশ্চ

(ঘ) বিষ্ণুপ্রিয়া

উত্তর: (খ) পদ্মাবতী


১৩. কবি আলাওল-এর কাব্য কোনটি?

(ক) হপ্ত পয়কর

(খ) বিষ্ণুপ্রিয়া

(গ) পুনশ্চ

(ঘ) তোহফা

উত্তর: (ক) হপ্ত পয়কর


১৪. কবি আলাওল-এর নীতিকবিতা কোনটি?

(ক) তোহফা

(খ) রাগতালনামা

(গ) হপ্ত পয়কর

(ঘ) পুনশ্চ

উত্তর: (ক) তোহফা

১৫. কবি আলাওল-এর সংগীতবিষয়ক কাব্য কোনটি?

(ক) রাগতালনামা

(খ) হপ্ত পয়কর

(গ) পদ্মাবতী

(ঘ) তোহফা

উত্তর: (ক) রাগতালনামা


১৬. ‘রাগতালনামা’ কী?

(ক) কাব্য

(খ) কবিতা

(গ) সংগীতবিষয়ক কাব্য

(ঘ) নীতিকবিতা

উত্তর: (গ) সংগীতবিষয়ক কাব্য


১৭. ১৬৮০ খ্রিষ্টাব্দে কে মৃত্যুবরণ করেন?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) আলাওল

(ঘ) প্রমথ চৌধুরী

উত্তর: (গ) আলাওল


১৮. আলাওল মৃত্যুবরণ করেন কত খ্রিষ্টাব্দে?

(ক) ১৬৪০ খ্রিষ্টাব্দে

(খ) ১৬৮০ খ্রিষ্টাব্দে

(গ) ১৭০০ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৬৯৩ খ্রিষ্টাব্দে

উত্তর: (খ) ১৬৮০ খ্রিষ্টাব্দে


১৯. ‘তোহফা’ আলাওলের লেখা কোন ধরনের কবিতা?

(ক) সংগীতবিষয়ক কবিতা

(খ) নীতিকবিতা

(গ) গীতিকবিতা

(ঘ) প্রেমমূলক কবিতা

উত্তর: (ক) সংগীতবিষয়ক কবিতা


২০. ‘ঋতু বর্ণন’ কবিতায় বসন্ত ঋতুর কেমন পল্লবের কথা বলা হয়েছে?

(ক) নবীন

(খ) পুরাতন

(গ) প্রবীণ

(ঘ) শুকনো

উত্তর: (ক) নবীন


২১. ‘ঋতু বর্ণন’ কবিতায় দুই পক্ষ আগে পাছে মধ্যে রয়েছে কী?

(ক) মাধব

(খ) পদাতি

(গ) সুমাধব

(ঘ) গুদাল

উত্তর: (গ) সুমাধব


২২. মলয়া সমীর কীসের পদাতি?

(ক) নবীন

(খ) কামের

(গ) প্রেমের

(ঘ) সৌন্দর্যের

উত্তর: (খ) কামের


২৩. ‘ঋতু বর্ণন’ কবিতায় বনস্পতি গাছগুলো কেমন?

(ক) মুকুলিত

(খ) পুষ্পিত

(গ) বিচিত্র

(ঘ) কুসুমিত

উত্তর: (ক) মুকুলিত


২৪. ‘ঋতু বর্ণন’ কবিতায় কুসুমিত কিংশুক সঘন বন কী রঙের?

(ক) নীল

(খ) সবুজ

(গ) হলুদ

(ঘ) লাল

উত্তর: (ঘ) লাল


২৫. ‘ঋতু বর্ণন’ কবিতায় কেমন সুরঞ্জের কথা বলা হয়েছে?

(ক) পুষ্পিত

(খ) শোভিত

(গ) বর্ধিত

(ঘ) খন্ডিত

উত্তর: (ক) পুষ্পিত


২৬. ‘ঋতু বর্ণন’ কবিতায় ভ্রমর কী করে?

(ক) কলরব

(গ) গর্জন

(গ) ঝঙ্কার

(ঘ) উড়ে বেড়ায়

উত্তর: (গ) ঝঙ্কার


২৭. বসন্তকালে ‘ঋতু বর্ণন’ কবিতায় কোকিল কী করে?

(ক) কলরব

(খ) ঝঙ্কার

(গ) গুঞ্জন

(ঘ) নেচে বেড়ায়

উত্তর: (ক) কলরব


২৮. ভ্রমরের ঝঙ্কার কোকিলের কলরব শুনে কার মনে অনুভব জাগে?

(ক) শিশু মনে

(খ) বৃদ্ধের মনে

(গ) যুবমনে

(ঘ) কিশোরের মনে

উত্তর: (গ) যুবমনে


২৯. ‘ঋতু বর্ণন’ কবিতায় বিচিত্র বসন অঙ্গে চন্দন কী হয়?

(ক) হরষিত

(খ) চর্চিত

(গ) পুরিত

(ঘ) কলরব

উত্তর: (খ) চর্চিত


৩০. ‘ঋতু বর্ণন’ কবিতায় সূর্য অতি প্রচণ্ড হয় কখন?

(ক) নিদাঘকালে

(খ) বসন্তকালে

(গ) শীতকালে

(ঘ) শরৎকালে

উত্তর: (ক) নিদাঘকালে


৩১. সবসময় দম্পতির সঙ্গে কে ব্যাপিত থাকে?

(ক) জ্ঞানের দেবতা

(খ) ধ্বংসের দেবতা

(গ) প্রেতাত্মা

(ঘ) মদন

উত্তর: (ঘ) মদন


৩২. ‘ঋতু বর্ণন’ কবিতায় পাবনের সময় কী রকম গরজিত হয়?

(ক) ঘন ঘন

(খ) অল্প

(গ) বেশি

(ঘ) সামান্য

উত্তর: (ক) ঘন ঘন


৩৩. নির্ভয়ে বরিষে জল চৌদিকে কী হয়?

(ক) হরষিত

(খ) পূরিত

(গ) চর্চিত

(ঘ) ব্যাপিত

উত্তর: (খ) পূরিত


৩৪. ‘ঋতু বর্ণন’ কবিতায় কোথায় ঘোর শব্দে মল্লার রাগ গায়?

(ক) কৈলাসে

(খ) পবনে

(গ) সরণে

(ঘ) চন্দনে

উত্তর: (ক) কৈলাসে


৩৫. ‘ঋতু বর্ণন’ কবিতায় পুনরায় কীটকূল কীভাবে রব করে?

(ক) ঝংকারে ঝংকারে

(খ) ভন ভন

(গ) চড় চড়

(ঘ) শন শন

উত্তর: (ক) ঝংকারে ঝংকারে


৩৬. বর্ষাকালে যুবচিত্ত কী রকম থাকে?

(ক) পুরিত

(খ) হরষিত

(গ) নির্মল

(ঘ) বিচিত্র

উত্তর: (খ) হরষিত


৩৭. শারদ ঋতুতে আকাশ কেমন থাকে?

(ক) মেঘলা

(খ) নির্মল

(গ) ঘন কালো

(ঘ) থমথমে

উত্তর: (খ) নির্মল


৩৮. কুসুম বিকাশে কী দোলে?

(ক) চামর কেশ

(খ) ঘন কেশ

(গ) পক্ব কেশ

(ঘ) ধবল কেশ

উত্তর: (ক) চামর কেশ


৩৯. ‘ঋতু বর্ণন’ কবিতায় শরৎ ঋতু কীভাবে প্রকৃতিতে প্রবেশ করে?

(ক) নির্মল আকাশে

(খ) মলিন আকাশে

(গ) বৃষ্টিস্নাত আকাশে

(ঘ) মেঘলা আকাশে

উত্তর: (ক) নির্মল আকাশে


৪০. ‘ঋতু বর্ণন’ কবিতায় কী দেখে বড়ই কৌতুক লাগে?

(ক) নবীন খঞ্জন

(খ) পুষ্পশয্যা

(গ) প্রবীণ খঞ্জন

(ঘ) কস্তুরী মৃগ

উত্তর: (ক) নবীন খঞ্জন


৪১. ‘ঋতু বর্ণন’ কবিতায় যামিনী দম্পতির মনে কী উপজিত হয়?

(ক) সুখ

(খ) দুঃখ

(গ) আনন্দ

(ঘ) বেদনা

উত্তর: (খ) দুঃখ


৪২. হেমন্তকালে কী খেলে অধিক সুখ হয়?

(ক) তাম্বুল

(খ) তামাক পাতা

(গ) সুপারি

(ঘ) চুন

উত্তর: (ক) তাম্বুল


৪৩. শীতের তরাসে রবি কীভাবে লুকায়?

(ক) তুরিতে

(খ) ধীরে

(গ) অতি দ্রুত

(ঘ) আস্তে

উত্তর: (ক) তুরিতে

৪৪. অতি দীর্ঘ সুখের রাত কীভাবে পোহায়?

(ক) নিমেষে

(খ) তীব্রগতিতে

(গ) পলকে

(ঘ) ঝলকে

উত্তর: (গ) পলকে

৪৫. উরে উরে এক হলে কী নিবারণ হয়?

(ক) শীত

(খ) দুঃখ

(গ) কষ্ট

(ঘ) ক্ষুধা

উত্তর: (ক) শীত


৪৬. ‘ঋতু বর্ণন’ কবিতায় দম্পতির চিত্তে কখন চেতন অনুভব হয়?

(ক) বসন্তকালে

(খ) গ্রীষ্মকালে

(গ) শরৎকালে

(ঘ) শীতকালে

উত্তর: (ঘ) শীতকালে


৪৭. ‘ঋতু বর্ণন’ কবিতায় কবির মতে দম্পতির চিত্তে কী অনুভব হয়?

(ক) চেতনা

(খ) বাসনা

(গ) নিন্দা

(ঘ) আকাঙ্ক্ষা

উত্তর: (ক) চেতনা

৪৮. ‘দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব’—এখানে ‘সুমাধব’ অর্থ কী?

(ক) উত্তম বসন্তকাল

(খ) সুন্দর রং

(গ) দখিনা স্নিগ্ধ বাতাস

(ঘ) গ্রীষ্মকাল

উত্তর: (ক) উত্তম বসন্তকাল


৪৯. ‘ঋতু বর্ণন’ কবিতায় ‘মলয়া সমীর’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) দখিনা স্নিগ্ধ বাতাস

(খ) উত্তম বসন্তকাল

(গ) সুবর্ন বসন্তকাল

(ঘ) সুন্দর রং

উত্তর: (ক) দখিনা স্নিগ্ধ বাতাস


৫০. ‘ঋতু বর্ণন’ কবিতায় ‘পদাতি’ শব্দের অর্থ কী?

(ক) বেলিকুল

(খ) প্রেমের দেবতা

(গ) সংবাদ বাহক

(ঘ) আশ্রয়

উত্তর: (গ) সংবাদ বাহক

৫১. ‘কুসুমিত কিংশুক সঘন বন লাল’—এখানে ‘কিংশুক’ বলতে বোঝানো হয়েছে—

(ক) পলাশ ফুল

(খ) কৃষ্ণচূড়া ফুল

(গ) লাল ফুল

(ঘ) শিমুল ফুল

উত্তর: (ক) পলাশ ফুল


৫২. ‘নিদাঘ সমএ অতি প্রচণ্ড তপন’—এখানে ‘নিদাঘ’ বলতে বোঝানো হয়েছে—

(ক) উত্তাপ

(খ) শীত

(গ) বৃষ্টি

(ঘ) শরৎ

উত্তর: (ক) উত্তাপ


৫৩. ‘ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাএ।’—’ঋতু বর্ণনা’ কবিতায় ‘কৈলাস’ বলতে বোঝানো হয়েছে—

(ক) বিষ্ণুর বাসস্থান

(খ) শিবের বাসস্থান

(গ) ব্রহ্মার বাসস্থান

(ঘ) রাহুর বাসস্থান

উত্তর: (খ) শিবের বাসস্থান


৫৪. ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন কবিতাটি?

(ক) সোনার তরী

(খ) বিদ্রোহী

(গ) সুচেতনা

(ঘ) ঋতু বর্ণন

উত্তর: (ঘ) ঋতু বর্ণন


৫৫. ‘ঋতু বর্ণন’ কবিতাটি কোন আকারে সংকলিত হয়েছে?

(ক) সংক্ষিপ্ত

(খ) মাঝারি

(গ) অল্প

(ঘ) পুরোপুরি

উত্তর: (ক) সংক্ষিপ্ত


৫৬. নবীন পত্রপুষ্প, মলয়া সমীর রয়েছে কোন ঋতুতে?

(ক) গ্রীষ্ম

(খ) শরৎ

(গ) শীত

(ঘ) বসন্ত

উত্তর: (ঘ) বসন্ত

৫৭. ছায়ার গুরুত্ব, ‘ঋতু বর্ণন’ কবিতায় কোন কালে দেখা যায়?

(ক) গ্রীষ্ম

(খ) শীত

(গ) বসন্ত

(ঘ) হেমন্ত

উত্তর: (ক) গ্রীষ্ম


৫৮. ষড়ঋতুর বর্ণনার মধ্য দিয়ে কবি প্রকৃতির কী তুলে ধরেছেন?

(ক) রূপ-মাধুরী

(খ) বৈচিত্র্য

(গ) বর্ণনা

(ঘ) স্পষ্টতা

উত্তর: (ক) রূপ-মাধুরী

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts