You are currently viewing সাহিত্যের রূপ ও রীতি mcq : ১১০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

সাহিত্যের রূপ ও রীতি mcq : ১১০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

সাহিত্য নানা ধরনের। অনেক রকম উদ্ভিদ নিয়ে যেমন বাগান তেমনি বিভিন্ন রকম সৃষ্টিকর্ম নিয়ে সাহিত্য। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্যরীতির পরিচয় আছে। কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নিয়ে সাহিত্যের জগৎ। আবার প্রত্যেকটির কিছু শাখা-প্রশাখা আছে। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে সাহিত্যের এই সব রীতির পরিচয় পাওয়া যায়। কবিতা, নাটক, ছোটগল্প উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি উপ-শিরোনামে লেখক প্রত্যেকটি রীতির স্বরূপ চারিত্র্য তুলে ধরেছেন। প্রবন্ধটি মূলত বাংলা ও বিশ্বসাহিত্যের আলোকে সাহিত্যের রূপ, রীতি ও বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেয়, যা স্থানীয় ও আন্তর্জাতিক সাহিত্য পাঠে আমাদের উৎসাহিত করে।


১. হায়াৎ মামুদ কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯৩৫

(খ) ১৯৩৭

(গ) ১৯৩৮

(ঘ) ১৯৩৯

উত্তর: (ঘ) ১৯৩৯


২. হায়াৎ মামুদের জন্ম তারিখ কোনটি?

(ক) ২ জুলাই

(খ) ৪ জুলাই

(গ) ৬ জুলাই

(ঘ) ৮ জুলাই

উত্তর: (ক) ২ জুলাই


৩. হায়াৎ মামুদ কোথায় জন্মগ্রহণ করেন?

(ক) হুগলি জেলার মৌড়া গ্রামে

(খ) কলকাতায়

(গ) ফেনী জেলার মনুপুর গ্রামে

(ঘ) পশ্চিমবঙ্গের মালদহে

উত্তর: (ক) হুগলি জেলার মৌড়া গ্রামে

৪. হায়াৎ মামুদ কত সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন?

(ক) ১৯৫৯

(খ) ১৯৫৬

(গ) ১৯৫৮

(ঘ) ১৯৬০

উত্তর: (খ) ১৯৫৬


৫. হায়াৎ মামুদ কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?

(ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়

(খ) খুলনা বিশ্ববিদ্যালয়

(গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়

উত্তর: (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়


৬. হায়াৎ মামুদ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি লাভ করেন?

(ক) স্নাতক

(খ) স্নাতকোত্তর

(গ) এম.ফিল

(ঘ) পিএইচডি

উত্তর: (ঘ) পিএইচডি


৭. হায়াৎ মামুদ সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য কোন পুরস্কার লাভ করেন?

(ক) বাংলা একাডেমি পুরস্কার

(খ) আলাওল সাহিত্য পুরস্কার

(গ) একুশে পদক

(ঘ) কুস্তুীন সাহিত্য পুরস্কার

উত্তর: (ক) বাংলা একাডেমি পুরস্কার


৮. হায়াৎ মামুদের পেশা ছিল—

(ক) অধ্যাপনা

(খ) সাংবাদিকতা

(গ) ওকালতি

(ঘ) গবেষণা

উত্তর: (ক) অধ্যাপনা


৯. হায়াৎ মামুদের সাহিত্যচর্চা শুরু হয়—

(ক) কবিতা ও গল্প দিয়ে

(খ) উপন্যাস ও নাটক দিয়ে

(গ) গল্প ও উপন্যাস দিয়ে

(ঘ) প্রবন্ধ ও কবিতা দিয়ে

উত্তর: (ক) কবিতা ও গল্প দিয়ে

১০. হায়াৎ মামুদ খ্যাতি লাভ করেন—

(ক) কবিতা ও প্রবন্ধে

(খ) গবেষণা ও প্রবন্ধে

(গ) নাটক ও প্রবন্ধে

(ঘ) গবেষণা ও কবিতায়

উত্তর: (খ) গবেষণা ও প্রবন্ধে


১১. ‘কিশোর বাংলা অভিধান’ গ্রন্থের লেখক কে?

(ক) আনিসুজ্জামান

(খ) হায়াৎ মামুদ

(গ) হুমায়ুন আজাদ

(ঘ) কবীর চৌধুরী

উত্তর: (খ) হায়াৎ মামুদ


১২. কোনটি হায়াৎ মামুদ রচিত গ্রন্থ?

(ক) স্বগত সংলাপ

(খ) রূপসী বাংলা

(গ) বুক তার বাংলাদেশের হৃদয়

(ঘ) বন্দি শিবির থেকে

উত্তর: (ক) স্বগত সংলাপ


১৩. বিশাল পরিধির একটি বিষয়ের নাম কী?

(ক) সাহিত্য

(খ) কবিতা

(গ) নাটক

(ঘ) উপন্যাস

উত্তর: (ক) সাহিত্য


১৪. সাহিত্যের বিভিন্ন শাখার গঠনশৈলী নিয়ে পর্যবেক্ষণ ও আলোচনাকে বলে—

(ক) বিচার

(খ) রূপ

(গ) রীতি

(ঘ) ভাব

উত্তর: (গ) রীতি

১৫. বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন কে?

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) কায়কোবাদ

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (ক) মাইকেল মধুসূদন দত্ত


১৬. মাইকেল মধুসূদন তার কোন রচনায় মহাকাব্যের চূড়ান্ত রূপ প্রকাশ করেন?

(ক) তিলোত্তমাসম্ভব কাব্য

(খ) ব্রজাঙ্গনা কাব্য

(গ) মেঘনাদবধ কাব্য

(ঘ) বীরাঙ্গনা কাব্য

উত্তর: (গ) মেঘনাদবধ কাব্য


১৭. এক কথায় মহাকাব্যকে কী বলা যায়?

(ক) কাহিনী কবিতা

(খ) দীর্ঘ কাহিনী-কবিতা

(গ) কবিতা

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (খ) দীর্ঘ কাহিনী-কবিতা



১৮. ‘যা নেই ভারতে তা নেই ভারতে’— মন্তব্যটি কোনটি সম্পর্কে?

(ক) গীতিকবিতা

(খ) ছোটগল্প

(গ) মহাকাব্য

(ঘ) কাহিনীকাব্য

উত্তর: (গ) মহাকাব্য


১৯. জীবনের পূর্ণাবয়ব নয়, খণ্ডাংশকে লেখক রস-নিবিড় করে ফুটিয়ে তোলেন। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের মধ্যে স্বল্পসংখ্যক চরিত্রের মাধ্যমে এর পরিণতি ঘটে। উদ্দীপকে সাহিত্যের কোন শাখার পরিচয় ফুটে উঠেছে?

(ক) কবিতা

(খ) ছোটগল্প

(গ) উপন্যাস

(ঘ) নাটক

উত্তর: (খ) ছোটগল্প

২০. প্রবন্ধ প্রবন্ধে লেখকের কোনটি প্রধান হয়ে ওঠে?

(ক) পাণ্ডিত্য

(খ) ব্যক্তি হৃদয়

(গ) বুদ্ধি

(ঘ) জ্ঞানের পরিচয়

উত্তর: (খ) ব্যক্তি হৃদয়


২১. উপন্যাসের প্রধান উপজীব্য কোনটি?

(ক) কাহিনী

(খ) চরিত্র

(গ) দৃশ্য

(ঘ) ভাষা

উত্তর: (ক) কাহিনী


২২. সাহিত্যের কোন রূপের মূল লক্ষ্য গল্প বলা?

(ক) উপন্যাস

(খ) ছোটগল্প

(গ) মহাকাব্য

(ঘ) গীতিকাব্য

উত্তর: (গ) মহাকাব্য


২৩. ‘সাহিত্য সন্দর্শন’ বইটির লেখক কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) শ্রীশচন্দ্র দাশ

(গ) বুদ্ধদেব বসু

(ঘ) শহীদুল্লাহ কায়সার

উত্তর: (খ) শ্রীশচন্দ্র দাশ

২৪. আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টা কে?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) প্যারীচাঁদ মিত্র

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


২৫. ‘অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ’—স্তবকে সাহিত্যের কোন শাখার বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

(ক) উপন্যাস

(খ) কবিতা

(গ) প্রবন্ধ

(ঘ) ছোটগল্প

উত্তর: (ঘ) ছোটগল্প


২৬. ‘ময়নামতী’ কোন যুগের সাহিত্যের নিদর্শন?

(ক) প্রাচীন

(খ) অন্ধকার

(গ) মধ্য

(ঘ) আধুনিক

উত্তর: (গ) মধ্য


২৭. সাহিত্যের প্রধান লক্ষ্য কোনটি?

(ক) সৃজনশীলতা

(খ) সৌন্দর্য সৃষ্টি

(গ) আনন্দ দান

(ঘ) নান্দনিকতা

উত্তর: (ক) সৃজনশীলতা

২৮. পাঠকের মনে ‘অতৃপ্তি’ কোন সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য?

(ক) ছোটগল্প

(খ) নাটক

(গ) মহাকাব্য

(ঘ) উপন্যাস

উত্তর: (ক) ছোটগল্প

২৯. সাহিত্যের কোন রূপটি লেখকের নিজস্ব মত, পথ, যুক্তি, বুদ্ধিকে কেন্দ্র করে লিখিত হয়?

(ক) উপন্যাস

(খ) কবিতা

(গ) প্রবন্ধ

(ঘ) ছোটগল্প

উত্তর: (গ) প্রবন্ধ


৩০. বিশ্ব সাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন?

(ক) উপন্যাস

(খ) কবিতা

(গ) নাটক

(ঘ) ছোটগল্প

উত্তর: (গ) নাটক

৩১. কোন জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্যের পরিচয় মুখ্য হয়ে দেখা দেয়?

(ক) নাটক

(খ) ছোটগল্প

(গ) প্রবন্ধ

(ঘ) উপন্যাস

উত্তর: (গ) প্রবন্ধ

৩২. প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য কোনটি?

(ক) রামায়ণ

(খ) বৃত্তসংহার

(গ) মেঘনাদবধ

(ঘ) মহাভারত

উত্তর: (ক) রামায়ণ


৩৩. মহাকাব্যের মূল লক্ষ্য কী?

(ক) যুদ্ধ-বিগ্রহের কাহিনী বলা

(খ) আয়তনে দীর্ঘ করা

(গ) গদ্য লেখা

(ঘ) গল্প বলা

উত্তর: (ঘ) গল্প বলা

৩৪. বাংলা নাট্যসাহিত্যের যুগস্রষ্টা কে?

(ক) দীনবন্ধু মিত্র

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) গিরিশচন্দ্র ঘোষ

(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর: (ক) দীনবন্ধু মিত্র

৩৫. প্রবন্ধের প্রধান বাহন কী?

(ক) চরিত্র

(খ) কাহিনী

(গ) সংলাপ

(ঘ) বিষয়বস্তু

উত্তর: (ঘ) বিষয়বস্তু

৩৬. ‘শেষ হয়ে হইল না শেষ’— কথাটি কার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? অথবা, ‘শেষ হয়ে হইল না শেষ’— কথাটি সাহিত্যের কোন ক্ষেত্রে প্রযোজ্য?

(ক) উপন্যাস

(খ) নাটক

(গ) ছোটগল্প

(ঘ) কবিতা

উত্তর: (গ) ছোটগল্প


৩৭. ‘সীমার মাঝে অসীম’— কথাটি সাহিত্যের কোন রূপের সাথে বেশি সংগতিপূর্ণ?

(ক) নাটক

(খ) মহাকাব্য

(গ) উপন্যাস

(ঘ) ছোটগল্প

উত্তর: (ঘ) ছোটগল্প


৩৮. সাহিত্যের কোন শাখাটি সরাসরি পাঠকগোষ্ঠীকে প্রভাবিত করতে চায়?

(ক) ছোটগল্প

(খ) নাটক

(গ) প্রবন্ধ

(ঘ) উপন্যাস

উত্তর: (খ) নাটক


৩৯. সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি? অথবা, বাংলা সাহিত্যের যত শাখা আছে, সে সবের মধ্যে বয়সে সর্বকনিষ্ঠ কোনটি?

(ক) ছোটগল্প

(খ) নাটক

(গ) ছোট উপন্যাস

(ঘ) প্রবন্ধ

উত্তর: (ক) ছোটগল্প

৪০. সাহিত্যের করুণ রস মানুষের মনে কী তাৎপর্য নিয়ে আসে?

(ক) আনন্দ

(খ) ভয়

(গ) করুণা

(ঘ) বেদনা ও আনন্দ

উত্তর: (ঘ) বেদনা ও আনন্দ


৪১. ‘শাহজাহান’ নাটকটি কে রচনা করেন?

(ক) দীনবন্ধু মিত্র

(খ) দ্বিজেন্দ্রলাল রায়

(গ) অমৃতলাল বসু

(ঘ) গিরিশচন্দ্র ঘোষ

উত্তর: (খ) দ্বিজেন্দ্রলাল রায়


৪২. বাংলা ভাষায় সার্থক ছোটগল্পকারের অনন্য দৃষ্টান্ত রেখেছেন কে?

(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তর: (গ) রবীন্দ্রনাথ ঠাকুর


৪৩. গীতিকবিতার আদি নিদর্শন—

(ক) মেঘনাদবধ কাব্য

(খ) মহাভারত

(গ) চন্ডীমঙ্গল

(ঘ) বৈষ্ণব কবিতাবলি

উত্তর: (ঘ) বৈষ্ণব কবিতাবলি


৪৪. ‘নাটকের লক্ষ্য সর্বকালে দর্শকসমাজ’—বাক্যটি দ্বারা বোঝায়—

(ক) প্রাচীনকাল থেকে নাটক রচিত

(খ) নাটক শ্রেণিতে পঠিত

(গ) নাটক দর্শককে প্রভাবিত করে

(ঘ) দর্শক সরাসরি নাটক দেখে

উত্তর: (গ) নাটক দর্শককে প্রভাবিত করে

৪৫. পল্লির ভাব-কল্পনা লক্ষ করা যায় যে কবির মধ্যে—

(ক) জসীমউদ্দীন

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) শামসুর রাহমান

(ঘ) নির্মলেন্দু গুণ

উত্তর: (ক) জসীমউদ্দীন


৪৬. ‘নক্সী-কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

(ক) নজরুল ইসলাম

(খ) জসীমউদ্দীন

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) সৈয়দ শামসুল হক

উত্তর: (খ) জসীমউদ্দীন


৪৭. নাটক সেকালে পুস্তকাকারে মুদ্রিত হতো না কেন?

(ক) অর্থের অভাবে

(খ) ছাপাখানা ছিল না

(গ) পৃষ্ঠপোষক ছিল না

(ঘ) ভালো অভাবের

উত্তর: (খ) ছাপাখানা ছিল না


৪৮. নাটকের প্রধান লক্ষ্য কোনটি?

(ক) রাজনীতি

(খ) দর্শকসমাজ

(গ) অর্থনীতি

(ঘ) ব্যক্তিবিশেষ

উত্তর: (খ) দর্শকসমাজ


৪৯. নাট্যসাহিত্যকে কাব্যসাহিত্যের মধ্যে গণ্য করেছেন কারা?

(ক) নাট্য নির্মাতারা

(খ) সংস্কৃত অলঙ্কারিকবৃন্দ

(গ) মধ্যযুগের সাহিত্যিকরা

(ঘ) আধুনিক যুগের সাহিত্যিকরা

উত্তর: (খ) সংস্কৃত অলঙ্কারিকবৃন্দ


৫০. সংস্কৃত অলঙ্কারিকদের মতে কাব্য কয় ধরনের?

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

উত্তর: (ক) দুই


৫১. নাটককে প্রধানত কোন কাব্যের পর্যায়ভুক্ত ভাবা হয়?

(ক) দৃশ্যকাব্য

(খ) শ্রব্যকাব্য

(গ) গীতিকাব্য

(ঘ) মহাকাব্য

উত্তর: (ক) দৃশ্যকাব্য


৫২. কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে নাটককে কয় শ্রেণিতে বিভক্ত করা যায়?

(ক) এক

(খ) দুই

(গ) তিন

(ঘ) চার

উত্তর: (গ) তিন


৫৩. একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন—

(ক) দীনবন্ধু মিত্র

(খ) গিরিশচন্দ্র ঘোষ

(গ) মাইকেল মধুসূদন দত্ত

(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর: (খ) গিরিশচন্দ্র ঘোষ


৫৪. ‘কালাপাহাড়’ নাটকের রচয়িতা কে?

(ক) দ্বিজেন্দ্রলাল রায়

(খ) দীনবন্ধু মিত্র

(গ) গিরিশচন্দ্র ঘোষ

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (গ) গিরিশচন্দ্র ঘোষ


৫৫. নাটক সাধারণত কত অঙ্কে বিভক্ত থাকে?

(ক) তিন

(খ) চার

(গ) পাঁচ

(ঘ) ছয়

উত্তর: (গ) পাঁচ


৫৬. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক?

(ক) প্রফুল্ল

(খ) চন্দ্রগুপ্ত

(গ) বুদ্ধদেব

(ঘ) অরূপতনু

উত্তর: (ঘ) অরূপতনু


৫৭. নাট্যাভিনয়ের মাধ্যমে মূলত কী ফুটিয়ে তোলা হয়?

(ক) গতিশীল মানবজীবনের প্রতিচ্ছবি

(খ) রস

(গ) ভাব

(ঘ) ব্যঞ্জনা

উত্তর: (ক) গতিশীল মানবজীবনের প্রতিচ্ছবি


৫৮. নাটক কী ধরনের সৃষ্টি?

(ক) সংলাপনির্ভর

(খ) ভাগ্যনির্ভর

(গ) দৃশ্যনির্ভর

(ঘ) উপরের সবকটি

উত্তর: (ক) সংলাপনির্ভর

৫৯. দীনবন্ধু মিত্র কী ধরনের নাটক নিয়ে আবির্ভূত হন?

(ক) পৌরাণিক

(খ) ঐতিহাসিক

(গ) রাজনৈতিক

(ঘ) সামাজিক

উত্তর: (ঘ) সামাজিক

৬০. ‘ছোট প্রাণ, ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা’ কবিতাটি কার?

(ক) মাইকেল মধুসূদন দত্তের

(খ) দীনবন্ধু মিত্রের

(গ) গিরিশচন্দ্র ঘোষের

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের

উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের

৬১. ‘সাহিত্যের রূপ’ বলতে আমরা বুঝে থাকি, সাহিত্যের—

(ক) বিভিন্ন শাখাকে

(খ) প্রকৃত অবয়বকে

(গ) রস আস্বাদনকে

(ঘ) নির্মাণ রীতিকে

উত্তর: (ক) বিভিন্ন শাখাকে

৬২. মানব চরিত্রের কোন দিকটি কমেডি সংশোধন করে দেয়?

(ক) দক্ষতা

(খ) ত্রুটিবিচ্যুতি

(গ) জ্ঞান

(ঘ) কর্মক্ষমতা

উত্তর: (খ) ত্রুটিবিচ্যুতি


৬৩. ‘স্বগত সংলাপ’ গ্রন্থটি কার লেখা?

(ক) আহসান হাবীব

(খ) মোতাহের হোসেন চৌধুরী

(গ) হুমায়ুন আজাদ

(ঘ) হায়াৎ মামুদ

উত্তর: (ঘ) হায়াৎ মামুদ

৬৪. সাহিত্যের কোন শাখা কাহিনীর ভেতরে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয়?

(ক) নাটক

(খ) ছোটগল্প

(গ) গীতিকাব্য

(ঘ) উপন্যাস

উত্তর: (ঘ) উপন্যাস

৬৫. ‘আরম্ভ ও উপসংহার নাটকীয় হওয়া চাই’— এ উক্তিটির সঙ্গে নিচের কোনটির মিল আছে?

(ক) কবিতা

(খ) নাটক

(গ) ছোটগল্প

(ঘ) উপন্যাস

উত্তর: (গ) ছোটগল্প


৬৬. উপন্যাস ও ছোটগল্পের মূল পার্থক্য কিসে?

(ক) আকারে

(খ) প্রকারে

(গ) চরিত্রে

(ঘ) কাহিনীতে

উত্তর: (ঘ) কাহিনীতে


৬৭. মঙ্গলকাব্য ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি কে?

(ক) ঈশ্বরগুপ্ত

(খ) বড়ু চণ্ডীদাস

(গ) আব্দুল হাকিম

(ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর

উত্তর: (ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর


৬৮. কোন জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দাঁড়ায়?

(ক) কবিতা

(খ) নাটক

(গ) প্রবন্ধ

(ঘ) উপন্যাস

উত্তর: (গ) প্রবন্ধ


৬৯. উপন্যাস কোন যুগের সৃষ্টি?

(ক) মধ্যযুগের

(খ) প্রাচীন যুগের

(গ) প্রাগৈতিহাসিক যুগের

(ঘ) আধুনিক যুগের

উত্তর: (ঘ) আধুনিক যুগের


৭০. সংক্ষিপ্ত আকারের কবিতাকে কী বলা হয়?

(ক) ছড়া

(খ) কাহিনীকাব্য

(গ) গীতিকবিতা

(ঘ) গাথা কবিতা

উত্তর: (গ) গীতিকবিতা


৭১. প্রবন্ধ প্রধানত কত প্রকার?

(ক) ১

(খ) ২

(গ) ৩

(ঘ) ৪

উত্তর: (খ) ২


৭২. ‘প্রফুল্ল’ কোন শ্রেণির নাটক?

(ক) পৌরাণিক

(খ) ঐতিহাসিক

(গ) সামাজিক

(ঘ) চক্রান্তমূলক

উত্তর: (গ) সামাজিক


৭৩. নাটকের প্রাণ কোনটি?

(ক) কাহিনী

(খ) চরিত্র

(গ) সংলাপ

(ঘ) পরিবেশ

উত্তর: (গ) সংলাপ


৭৪. দ্বিজেন্দ্রলাল রায়ের ‘সীতা’ কত সালে প্রকাশিত হয়?

(ক) ১৯০৭

(খ) ১৯০৮

(গ) ১৯০৯

(ঘ) ১৯১১

উত্তর: (খ) ১৯০৮


৭৫. গদ্যে লিখিত কোন ধরনের রচনা পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করে?

(ক) উপন্যাস

(খ) প্রবন্ধ

(গ) গল্প

(ঘ) নাটক

উত্তর: (খ) প্রবন্ধ


৭৬. ছোটগল্পের অনুপ্রেরণা এসেছে কোথা থেকে?

(ক) প্রাচীন সাহিত্য থেকে

(খ) সংস্কৃত সাহিত্য থেকে

(গ) প্রাচ্যের সাহিত্য থেকে

(ঘ) পাশ্চাত্য সাহিত্য থেকে

উত্তর: (ঘ) পাশ্চাত্য সাহিত্য থেকে


৭৭. ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে মহাকাব্য ও উপন্যাসের সাদৃশ্য কোথায়?

(ক) রচনার কালে

(খ) বর্ণনার ভঙ্গিমায়

(গ) যুদ্ধ বিগ্রহের বর্ণনায়

(ঘ) দীর্ঘ ঘটনার সমাবেশে

উত্তর: (ঘ) দীর্ঘ ঘটনার সমাবেশে


৭৮. বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটনমাত্র যার উদ্দেশ্য সেই কাব্যই—

(ক) মহাকাব্য

(খ) গীতিকাব্য

(গ) কাহিনীকাব্য

(ঘ) শ্রুতিকাব্য

উত্তর: (খ) গীতিকাব্য


৭৯. জীবনের খণ্ডাংশকে লেখক সাহিত্যের কোন শাখায় ফুটিয়ে তোলেন?

(ক) নাটক

(খ) গীতিকাব্য

(গ) ছোটগল্প

(ঘ) মনন প্রবন্ধ

উত্তর: (গ) ছোটগল্প


৮০. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?

(ক) কৃষ্ণকুমারী

(খ) শর্মিষ্ঠা

(গ) পদ্মাবতী

(ঘ) কবর

উত্তর: (খ) শর্মিষ্ঠা


৮১. সাহিত্যের কোন রূপটি ব্যতিক্রম?

(ক) নাটক

(খ) ছোটগল্প

(গ) উপন্যাস

(ঘ) প্রবন্ধ

উত্তর: (ক) নাটক


৮২. ‘আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে’— পঙক্তিটিতে সাহিত্যের কোন শাখার বৈশিষ্ট্য বিদ্যমান?

(ক) মহাকাব্য

(খ) দৃশ্যকাব্য

(গ) গীতিকাব্য

(ঘ) শ্রুতিকাব্য

উত্তর: (গ) গীতিকাব্য


৮৩. সাহিত্যের কোন শাখাটিকে একাধারে দৃশ্য ও শ্রব্যকাব্য বলা হয়?

(ক) উপন্যাস

(খ) নাটক

(গ) কাহিনী কাব্য

(ঘ) মহাকাব্য

উত্তর: (খ) নাটক


৮৪. বাংলা গদ্যের প্রস্তুতিপর্বের শিল্পী কে?

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) রাজা রামমোহন রায়

(গ) সমরেশ বসু

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (খ) রাজা রামমোহন রায়


৮৫. সাহিত্যের চিরন্তন উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত কোনটি?

(ক) ছোটগল্প

(খ) উপন্যাস

(গ) নাটক

(ঘ) প্রবন্ধ

উত্তর: (ঘ) প্রবন্ধ


৮৬. প্রবন্ধের কয়টি মুখ্য শ্রেণিবিভাগ রয়েছে?

(ক) দুইটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) পাঁচটি

উত্তর: (ক) দুইটি


৮৭. নাটকের প্রাণ কোনটি?

(ক) কাহিনী

(খ) সংলাপ

(গ) চরিত্র

(ঘ) পরিবেশ

উত্তর: (খ) সংলাপ


৮৮. প্রবন্ধে কিসের আধিক্য থাকে?

(ক) সংলাপের

(খ) তথ্যের

(গ) চরিত্রের

(ঘ) প্লটের

উত্তর: (খ) তথ্যের


৮৯. বাংলা ভাষায় সার্থক ছোটগল্পকার কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর

৯০. বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তরুণদের নিবিষ্ট করার কাজটি কে বেশি করেছেন?

(ক) হুমায়ুন আহমেদ

(খ) হুমায়ুন আজাদ

(গ) জাফর ইকবাল

(ঘ) নির্মলেন্দু গুণ

উত্তর: (ক) হুমায়ুন আহমেদ

৯১. “বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য।”— উক্তিটি কার?

(ক) রবীন্দ্রনাথের

(খ) বঙ্কিমচন্দ্রের

(গ) শরৎচন্দ্রের

(ঘ) মাইকেল মধুসূদন দত্তের

উত্তর: (খ) বঙ্কিমচন্দ্রের


৯২. বৈষ্ণব কবিতাবলি কোন যুগের নিদর্শন?

(ক) প্রাচীন যুগের

(খ) অন্ধকার যুগের

(গ) মধ্যযুগের

(ঘ) আধুনিক যুগের

উত্তর: (গ) মধ্যযুগের


৯৩. কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্যে কী হিসেবে পরিচিত?

(ক) পল্লি কবি

(খ) বিদ্রোহী কবি

(গ) বিশ্বকবি

(ঘ) গণবিরোধী কবি

উত্তর: (খ) বিদ্রোহী কবি


৯৪. বাংলা কবিতায় ‘বিদ্রোহী’ ভাবের সঙ্গে সম্পর্ক রয়েছে কোন কবির?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) জসীমউদ্দীন

(ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: (খ) কাজী নজরুল ইসলাম

৯৫. চল্লিশ-পঞ্চাশ বছর আগে ছোটগল্পকে কী বলা হতো?

(ক) কাহিনী

(খ) গল্প

(গ) অনুগল্প

(ঘ) খণ্ডগল্প

উত্তর: (খ) গল্প


৯৬. ছোটগল্পের ধারণা এসেছে—

(ক) পাশ্চাত্য সাহিত্য থেকে

(খ) প্রাচীন সাহিত্য থেকে

(গ) প্রাচ্যের সাহিত্য থেকে

(ঘ) সংস্কৃত সাহিত্য থেকে

উত্তর: (ক) পাশ্চাত্য সাহিত্য থেকে


৯৭. বিষয়বস্তুর দিক দিয়ে ছোটগল্প আসলে—

(ক) জীবনের সমগ্র ঘটনা

(খ) পরিবারের সব ঘটনা

(গ) সমাজের সব ঘটনা

(ঘ) জীবনের একটা খণ্ডাংশ

উত্তর: (ঘ) জীবনের একটা খণ্ডাংশ


৯৮. ‘ছোটগল্পের আয়তন এমন হওয়া সংগত যেন ১০ থেকে ২০ মিনিটের মধ্যে শেষ করা যায়’— কে বলেছেন?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) এডগার অ্যালান পো

(গ) এইচ. জি. ওয়েলস

(ঘ) এল. রবিনসন

উত্তর: (গ) এইচ. জি. ওয়েলস


৯৯. ছোটগল্পে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সম্ভব নয় কেন?

(ক) পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে

(খ) নিয়ম থাকার কারণে

(গ) পাঠক পড়তে চায় না বলে

(ঘ) মানুষ বিরক্ত হবে বলে

উত্তর: (ক) পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে


১০০. চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোটগল্প কত প্রকার হতে পারে?

(ক) পাঁচ প্রকার

(খ) ছয় প্রকার

(গ) সাত প্রকার

(ঘ) বহু প্রকার

উত্তর: (ঘ) বহু প্রকার


১০১. বাংলা ভাষায় প্রথম সার্থক ও কালজয়ী ঔপন্যাসিক কে?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তর: (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


১০২. মঙ্গলকাব্যে কাহিনীর বর্ণনা থাকলেও উপন্যাস বলা হয় না কেন?

(ক) পদ্যাকারে রচিত হয়েছে বলে

(খ) পৌরাণিক কাহিনী বলে

(গ) ভাষা কঠিন বলে

(ঘ) সাধু চলিত ভাষার মিশ্রণ ছিল বলে

উত্তর: (ক) পদ্যাকারে রচিত হয়েছে বলে


১০৩. কোন ভাষার উপন্যাস পড়ে বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাস লেখায় অনুপ্রাণিত হন?

(ক) সংস্কৃত

(খ) ফরাসি

(গ) ইংরেজি

(ঘ) জার্মান

উত্তর: (গ) ইংরেজি


১০৪. বাঙালিদের কাছে এখনও পর্যন্ত সর্বাধিক পঠিত ও জনপ্রিয় কথাশিল্পী হলেন—

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) মানিক বন্দ্যোপাধ্যায়

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


১০৫. বঙ্কিমচন্দ্রের সময়ে কোন ধরনের উপন্যাস সর্বাধিক জনপ্রিয় ছিল?

(ক) ঐতিহাসিক উপন্যাস

(খ) সামাজিক উপন্যাস

(গ) কাব্যধর্মী উপন্যাস

(ঘ) ডিটেকটিভ উপন্যাস

উত্তর: (ক) ঐতিহাসিক উপন্যাস


১০৬. কোন সাহিত্যিকের সময় থেকে শুরু করে অদ্যাবধি তার প্রবহমানতা কখনো বাধাগ্রস্ত হয়নি?

(ক) রাজা রামমোহন রায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) রণেশ দাশগুপ্ত

উত্তর: (ক) রাজা রামমোহন রায়

১০৭. ‘অরূপতনু’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের রচনা?

(ক) কবিতা

(খ) প্রবন্ধ

(গ) নাটক

(ঘ) উপন্যাস

উত্তর: (গ) নাটক


১০৮. রাজা রামমোহন রায়ের জীবনকাল কোনটি?

(ক) ১৭৭২-১৮৩৩

(খ) ১৭৮২-১৮৩৬

(গ) ১৭৮৭-১৮৩৭

(ঘ) ১৭৮৮-১৮৩৩

উত্তর: (ক) ১৭৭২-১৮৩৩


১০৯. হাসান আজিজুল হক কী হিসেবে পরিচিত?

(ক) অভিনেতা

(খ) কবি

(গ) নাট্যকার

(ঘ) কথাশিল্পী

উত্তর: (ঘ) কথাশিল্পী


১১০. সাহিত্য কয় ধরনের?

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) নানা ধরনের

উত্তর: (ঘ) নানা ধরনের

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts