You are currently viewing যাব আমি তোমার দেশে কবিতার mcq : ৯০+ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

যাব আমি তোমার দেশে কবিতার mcq : ৯০+ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

যাব আমি তোমার দেশে’ কবিতাটি কবি জসীমউদ্দীনের ধানক্ষেত কাব্য থেকে সংকলিত। এই কবিতায় কবি আদরের পল্লি-দুলালের দেশে অর্থাৎ পল্লিগ্রামে যেতে চেয়েছেন।

পল্লিগ্রাম, প্রকৃতি যেন তাকে ঘিরে রেখেছে। তার বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দিক-হারা মাঠ। সেখানে বেত-কেয়ার বনে ডাহুক ডাকে। সেখানে ধান-কাউনের ক্ষেতের ভেতর দিয়ে সরু সুতার মত দীর্ঘ বাঁকা পথ গেছে। সেই পথে গাঁয়ের মেয়ে কদম কলি ছড়িয়ে হেঁটে চলে। কবি সেই পথে যাবেন পল্লি-দুলালের দেশে। তারপর পাড়ার দস্যি ছেলেদের সাথে খেলা করবেন। খল দিঘিতে সাঁতার কেটে রক্ত কমল তুলে আনবেন। মাটিতে পা ফেলে তিনি হাঁটবেন। পাখির সাথে ডাকবেন। অজানা ফুলের রূপ দেখে মুগ্ধ হবেন।

পল্লি-দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশে তিনি ঘুরে বেড়াবেন। গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলবেন। যে ঘাটে পল্লিবালারা কলসী ভরে পানি নেয়, সেই ঘাটের পাশে রেখে আসবেন ফুলের মালা। তারপর সন্ধ্যা নামবে। চারদিকে আঁধার আসবে ঘনিয়ে। নিরালা নিঝুম অন্ধকারে কবি পল্লি-দুলালের সাথে পল্লি মায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবেন।



১. কবি কোথায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন?

ক) সিন্ধু পারে

খ) পল্লিগ্রামে

গ) শান্তিনিকেতনে

ঘ) হিমালয়ে

উত্তর: খ) পল্লিগ্রামে

২. কবি কাদের সাথে মন বেঁধে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন?

ক) পরিচিত লোকেদের

খ) দস্যি ছেলেদের

গ) বিদেশে লোকেদের

ঘ) খেলার সাথীদের

উত্তর: খ) দস্যি ছেলেদের

৩. জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক) ১৯০২ খ্রিস্টাব্দে

খ) ১৯০৩ খ্রিস্টাব্দে

গ) ১৯০৪ খ্রিস্টাব্দে

ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে

উত্তর: খ) ১৯০৩ খ্রিস্টাব্দে

৪. জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক) ঢাকা

খ) রাজবাড়ী

গ) মাদারীপুর

ঘ) ফরিদপুর

উত্তর: ঘ) ফরিদপুর

৫. জসীমউদ্দীনের গ্রামের নাম কী?

ক) ছোটগোবিন্দপুর

খ) তাম্বুলখানা

গ) কোমরপুর

ঘ) আম্বিয়াখানা

উত্তর: খ) তাম্বুলখানা

৬. কবি জসীমউদ্দীন কী হিসেবে খ্যাতি ছিলেন?

ক) আধুনিক কবি

খ) পল্লীকবি

গ) মরমী কবি

ঘ) গীতিকবি

উত্তর: খ) পল্লীকবি

৭. কবি জসীমউদ্দীনের কবিতার প্রধান বিশেষত্বের কোন দিকটি ফুটে উঠেছে?

ক) পল্লীর মানুষের ও মাটির দৃশ্য

খ) পল্লীপ্রকৃতি ও মানুষের সহজ রূপ

গ) পল্লীজীবনের মানুষের সুখ-দুঃখের রূপ

ঘ) পল্লীর মাঠ-ঘাটের বিদীর্ণ রূপের দৃশ্য

উত্তর: খ) পল্লীপ্রকৃতি ও মানুষের সহজ রূপ

৮. জসীমউদ্দীন কর্মজীবনের শুরুতে কোথায় কিছুকাল অধ্যাপনা করেন?

ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ঘ) ঢাকা কলেজে

উত্তর: গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

৯. জসীমউদ্দীনের কবি প্রতিভার বিকাশ কখন ঘটে?

ক) শৈশবে

খ) ছাত্রজীবনে

গ) পরিণত বয়সে

ঘ) বিশ্ববিদ্যালয় জীবন শেষে

উত্তর: খ) ছাত্রজীবনে

১০. কোথায় অধ্যয়নকালে জসীমউদ্দীনের রচিত ‘কবর’ কবিতাটি প্রকাশ করেন?

ক) কলেজে অধ্যয়নকালে

খ) বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে

গ) স্কুলে পড়ার সময়ে

ঘ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপ্তির সময়ে

উত্তর: খ) বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে

১১. জসীমউদ্দীনের কবিতায় কোন বিষয়গুলো যুক্ত হয়ে কবিতায় নতুন মাত্রা পেয়েছে?

ক) পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র

খ) পল্লীর মাঠ-ঘাট-নদীর অপরূপ সৌন্দর্য

গ) পল্লীর মানুষের, দুঃখের সহজ জীবনচিত্র

ঘ) বিষয়বস্তুর অপূর্ব রূপের চিত্র

উত্তর: ক) পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র

১২. বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কবির রচিত ‘কবর’ কবিতাটি কোথায় অন্তর্ভুক্ত হয়?

ক) মাধ্যমিকের মূল পাঠ্যপুস্তকে

খ) প্রবেশিকা বাংলা সংকলনে

গ) কলেজের বাংলা সংকলনে

ঘ) বিশ্ববিদ্যালয়ের বাংলা পাঠ্যক্রমে

উত্তর: খ) প্রবেশিকা বাংলা সংকলনে

১৩. নিচের কোন কাব্যগ্রন্থটি জসীমউদ্দীনের রচিত?

ক) বলাকা

খ) সোনালী কাবিন

গ) সোজনবাদিয়ার ঘাট

ঘ) ভোরের পাখি

উত্তর: গ) সোজনবাদিয়ার ঘাট

১৪. জসীমউদ্দীন রচিত কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?

ক) এক পয়সার বাঁশি

খ) নকশী-কাঁথার মাঠ

গ) রাখালী

ঘ) বালুচর

উত্তর: খ) নকশী-কাঁথার মাঠ

১৫. ‘রাখালী’ কী ধরনের রচনা?

ক) কাব্য

খ) নাটক

গ) প্রবন্ধ

ঘ) উপন্যাস

উত্তর: ক) কাব্য

১৬. নিচের কোনটি কাব্যগ্রন্থ?

ক) চোখের বালি

খ) বোবা কাহিনী

গ) বালুচর

ঘ) দত্তা

উত্তর: গ) বালুচর

১৭. ‘হাসু’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) জসীমউদ্দীন

গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ) বিহারীলাল চক্রবর্তী

উত্তর: খ) জসীমউদ্দীন

১৮. নিচের কোনটি জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ?

ক) এক পয়সার বাঁশি

খ) কাবুলিওয়ালা

গ) হারানো দিন

ঘ) চিত্রা

উত্তর: ক) এক পয়সার বাঁশি

১৯. ‘মাটির কান্না’ কী ধরনের রচনা?

ক) নাটক

খ) কাব্য

গ) উপন্যাস

ঘ) গল্প

উত্তর: খ) কাব্য


২০. জসীমউদ্দীন রচিত ‘চলে মুসাফির’ কোন ধরনের রচনা?

ক) উপন্যাস

খ) ভ্রমণকাহিনী

গ) কাব্যগ্রন্থ

ঘ) গল্পগ্রন্থ

উত্তর: খ) ভ্রমণকাহিনী

২১. কোন বিশ্ববিদ্যালয় জসীমউদ্দীনকে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি প্রদান করে?

ক) ঢাকা বিশ্ববিদ্যালয়

খ) কলকাতা বিশ্ববিদ্যালয়

গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উত্তর: গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

২২. সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ জসীমউদ্দীন কোন পদক লাভ করেন?

ক) স্বাধীনতা পদক

খ) একুশে পদক

গ) নাসিরুদ্দীন স্বর্ণপদক

ঘ) জগততারিণী স্বর্ণপদক

উত্তর: খ) একুশে পদক

২৩. জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

ক) ১৯৭৪ খ্রিষ্টাব্দে

খ) ১৯৭৫ খ্রিষ্টাব্দে

গ) ১৯৭৬ খ্রিষ্টাব্দে

ঘ) ১৯৭৭ খ্রিষ্টাব্দে

উত্তর: গ) ১৯৭৬ খ্রিষ্টাব্দে


২৪. জসীমউদ্দীন কত তারিখে মৃত্যুবরণ করেন?

ক) ১৩ই মার্চ

খ) ১৪ই মার্চ

গ) ১২ই ডিসেম্বর

ঘ) ২০শে অক্টোবর

উত্তর: ক) ১৩ই মার্চ

২৫. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি পল্লি-দুলালকে কী বলে সম্বোধন করেন?

ক) ভাই

খ) বন্ধু

গ) মামা

ঘ) কাকা

উত্তর: ক) ভাই

২৬. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় বনের শীর্ষে কী আছে?

ক) মেঘ

খ) আকাশ

গ) পাখি

ঘ) গাছ

উত্তর: খ) আকাশ

২৭. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় পায়ের কাছে কী আছে?

ক) বনফুল

খ) মাটি

গ) দিক-হারা মাঠ

ঘ) তৃণ

উত্তর: গ) দিক-হারা মাঠ

২৮. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কাদের মাথায় জলের ঝারি?

ক) মেয়েদের

খ) মেঘ-কন্যাদের

গ) বালিকাদের

ঘ) মেঘেদের

উত্তর: খ) মেঘ-কন্যাদের

২৯. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় মেঘ-কন্যারা কী নেড়ে এসে দাঁড়ায়?

ক) রঙিন শাড়ি পরে

খ) বিজলি-পেড়ে আঁচল

গ) বিজলির দ্যুতি ছড়িয়ে

ঘ) বিজলির চমক দিয়ে

উত্তর: খ) বিজলি-পেড়ে আঁচল

৩০. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় ডাহুক কোথায় ডাকে?

ক) ঘন জঙ্গলে

খ) গাছের ডালে

গ) বেতস কেয়ার বনে

ঘ) বেত বাগানে

উত্তর: গ) বেতস কেয়ার বনে

৩১. কবি পল্লি-দুলালের সাথে যে গাঁয়ে যেতে চান সেখানকার পথ দেখতে কেমন?

ক) আঁকাবাঁকা

খ) দিঘল বাঁকা

গ) সর্পিল

ঘ) গাছের ছায়ায় ঢাকা

উত্তর: ঘ) গাছের ছায়ায় ঢাকা

৩২. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত দিঘল বাঁকা পথ কোন ক্ষেতের মধ্য দিয়ে গেছে?

ক) ধান কাউন

খ) ধানখেত

গ) ফসলের খেত

ঘ) বনের মধ্য দিয়ে

উত্তর: ক) ধান কাউন

৩৩. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় ধান কাউনের খেতের ভেতর কীসের আঁচড় টানার কথা বলা হয়েছে?

ক) মইয়ের

খ) হ্যালের

গ) সুতোর

ঘ) কাপড়ের

উত্তর: গ) সুতোর

৩৪. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত গাঁয়ের দিঘল বাঁকা পথকে কবি কীসের সাথে তুলনা করেছেন?

ক) হাবা মেয়ের মাথার সিঁথির সাথে

খ) গ্রাম্য মেয়ের শ্যামল মুখাবয়বের সাথে

গ) হাবা মেয়ের সরলতার সাথে

ঘ) গ্রাম্য মেয়ের চঞ্চলতার সাথে

উত্তর: ক) হাবা মেয়ের মাথার সিঁথির সাথে

৩৫. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি গরুর পায়ের রেখায় ক্ষত কোন প্রসঙ্গে বলেছেন?

ক) রাস্তা

খ) আকাশ

গ) মেঘ

ঘ) মাটি

উত্তর: ক) রাস্তা

৩৬. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত কবি পল্লি-দুলালের সাথে কোন মাঠ পেরিয়ে যেতে চান?

ক) সজনি-তলার মাঠ

খ) গাজন-তলার মাঠ

গ) তেপান্তরের মাঠ

ঘ) সজনা গাছের পাশের মাঠ

উত্তর: খ) গাজন-তলার মাঠ

৩৭. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত কবি কোন বনকে বাঁয়ে ফেলে পল্লি-দুলালের সাথে এগিয়ে যেতে চান?

ক) শিমুলতলীর বন

খ) শিমুলগাছের বন

গ) সজনা গাছের বন

ঘ) শিমুলডাঙ্গার বন

উত্তর: ঘ) শিমুলডাঙ্গার বন

৩৮. কবি পল্লি-দুলালের সাথে মাঠ পেরিয়ে বন পেরিয়ে কোথায় গিয়ে রোদ মেখে ঘুমাতে চান?

ক) মাটির ঘরে

খ) গাছের ছায়ে

গ) গ্রাম্য স্বজনদের সাথে

ঘ) ধানখেতের পাশে

উত্তর: খ) গাছের ছায়ে

৩৯. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত গ্রাম্য মেয়ে দু হাতে কী ছড়াতে ছড়াতে হেঁটে চলে?

ক) কদম ফুল

খ) কদম কলি

গ) কেয়া ফুল

ঘ) হিজল ফুল

উত্তর: খ) কদম কলি

৪০. কবি পল্লি-দুলালের সাথে পথ চলতে গিয়ে কীসের সুবাসে বিমোহিত হবেন?

ক) গ্রাম্য ফুলের

খ) নাম না জানা বন্য ফুলের

গ) নাম না-জানা ফুলের

ঘ) কদম ফুলের

উত্তর: গ) নাম না-জানা ফুলের


৪০. কবি গাঁয়ে এসে কাদের সাথে খেলা করার ইচ্ছা প্রকাশ করেছেন?

ক) বন্ধুদের সাথে

খ) গাঁয়ের কৃষকদের সাথে

গ) পাড়ার দস্যি ছেলেদের সাথে

ঘ) পাড়ার দুরন্ত বালকদের সাথে

উত্তর: গ) পাড়ার দস্যি ছেলেদের সাথে

৪১. কবি পল্লি-দুলালের গাঁয়ে এসে কোথায় সাঁতার কাটতে চেয়েছেন?

ক) গোল-দিঘিতে

খ) গোল পুকুর দিঘিতে

গ) ঝিলমিল দিঘিতে

ঘ) ধল-দিঘিতে

উত্তর: ঘ) ধল-দিঘিতে

৪২. খল-দিঘিতে সাঁতার কেটে কী তুলে আনার কথা কবিতায় উল্লেখ আছে?

ক) পদ্মফুল

খ) শাপলা ফুল

গ) রক্ত কমল

ঘ) নীল কমল

উত্তর: গ) রক্ত কমল

৪৩. ধল-দিঘিতে সাঁতার কাটার সময় কীসের লতায় কবির পা জড়িয়ে যাওয়ার কথা কবিতায় বলা হয়েছে?

ক) শাপলা লতায়

খ) পদ্মফুলের ডাঁটায়

গ) কলমিপানার লতায়

ঘ) শেওলায়

উত্তর: ক) শাপলা লতায়


৪৪. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত কীভাবে কবির গায়ের বরণ রঙিন হবে?

ক) হিজল-ঝরা জলের ছিটায়

খ) শাপলা ফুলের জলের ছিটায়

গ) কদম ফুলের ছোঁয়ায়

ঘ) কেয়া ফুলের ছোঁয়ায়

উত্তর: ক) হিজল-ঝরা জলের ছিটায়

৪৫. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি কীসের ডাকে ডাকতে চান?

ক) নদীর

খ) পাখির

গ) বনের

ঘ) ঝড়ের

উত্তর: খ) পাখির

৪৬. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি কার সাথে ভাব করতে চান?

ক) কৃষকের সাথে

খ) গ্রাম্য বালকের সাথে

গ) পাখির সাথে

ঘ) প্রকৃতির সাথে

উত্তর: গ) পাখির সাথে

৪৭. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কার রূপ দেখে তাকে কবির বিয়ের কনে মনে হবে?

ক)  অজানা ফুলের

খ) গ্রাম্য মেয়ের

গ) পল্লিবালা

ঘ) রক্তকমলের

উত্তর: ক) অজানা ফুলের

৪৮. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় পথ চলতে গিয়ে কবির উত্তরীয় কীসের সাথে জড়িয়ে যাবে?

ক) গাছের ডালের সাথে

খ) কদম ফুলের ডালের সাথে

গ) কাঁটাযুক্ত গাছের সাথে

ঘ) ময়না কাঁটার সাথে

উত্তর: ঘ) ময়না কাঁটার সাথে

৪৯. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কীসের সাথে হোঁচট লেগে আঁচল থেকে ফুল ছড়াবে?

ক) পাথরের সাথে

খ) গাছের গুঁড়ির সাথে

গ) ইঁটেল মাটির সাথে

ঘ) ময়না কাঁটার সাথে

উত্তর: গ) ইঁটেল মাটির সাথে

৫০. ইঁটেল মাটির সঙ্গে হোঁচট লেগে আঁচল থেকে কী ছড়িয়ে পড়বে?

ক) বন্য ফুল

খ) ফুল

গ) বুনো ঘাস

ঘ) বুনো পাতা

উত্তর: খ) ফুল

৫১. পল্লি-দুলালের কাঁধে হাত রেখে কবি কীভাবে ঘুরে বেড়াবেন?

ক) খুশি মনে

খ) বিষণ্ণ বদনে

গ) উদাস বেশে

ঘ) আনন্দের সাথে

উত্তর: গ) উদাস বেশে

৫২. ‘যাব আমি তোমার দেশে’— কবিতায় মেঘ-তুলিকার নিখুঁত টানে কী ফুটে রয়েছে?

ক) হাজার রঙের ফুল

খ) শাপলা ফুল

গ) কদম ফুল

ঘ) বন্য ফুল

উত্তর: ক) হাজার রঙের ফুল

৫৩. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি কোথায় হাজার রঙের ফুল দেখবেন?

ক) সাঁঝ-বাগানে

খ) বাঁশ-বাগানে

গ) আম-বাগানে

ঘ) ফুল-বাগানে

উত্তর: ক) সাঁঝ-বাগানে

৫৪. মেঘ-তুলিকার নিখুঁত টানে যে হাজার রঙের ফুল ফুটে আছে কবি তা কীভাবে পেড়ে আনবেন?

ক) গাছে উঠে

খ) গাছের তলায় কুড়িয়ে

গ) গাছের শাখা দুলিয়ে

ঘ) গাছের মগডালে উঠে

উত্তর: গ) গাছের শাখা দুলিয়ে

৫৫. কবি যখন গাছের শাখা দুলিয়ে ফুল তুলবেন তখন পল্লি-দুলাল কোথায় দাঁড়িয়ে থাকবেন?

ক) বনের পাশে

খ) মাঠের ধারে

গ) গাছের নিচে

ঘ) নদীর ধারে

উত্তর: ক) বনের পাশে

৫৬. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় পল্লি-দুলাল বনের পাশে কীভাবে দাঁড়িয়ে থাকে?

ক) আনমনে

খ) হাত জড়িয়ে

গ) চুল উড়িয়ে

ঘ) উত্তরীয় উড়িয়ে

উত্তর: ঘ) উত্তরীয় উড়িয়ে

৫৭. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত কারা দিঘির ঘাটে কলসি ভরতে আসে?

ক) পল্লিবালা

খ) পল্লিবধূরা

গ) গ্রাম্য বালিকারা

ঘ) লাজুক বধূ

উত্তর: ক) পল্লিবালা

৫৮. পল্লিবালারা যখন দিঘির ঘাটে কলসি ভরতে আসে কবি তখন ঘাটের ধারে কী রেখে আসবেন?

ক) কদম ফুল

খ) ফুলের মালা

গ) ময়না কাঁটা

ঘ) শাপলা ফুল

উত্তর: খ) ফুলের মালা

৫৯. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় পল্লিবালা কুড়িয়ে পাওয়া ফুলের মালা কোথায় পরবে?

ক) হাতে

খ) গলায়

গ) পায়ে

ঘ) কোমরে

উত্তর: খ) গলায়

৬০. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবিরা দুজন কেমন দিঘির কোলে বসে থাকবেন?

ক) মরা দিঘি

খ) ভরা দিঘি

গ) ঢেউ খেলানো দিঘি

ঘ) ঢেউহীন দিঘি

উত্তর: গ) ঢেউ খেলানো দিঘি

৬১. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত দিঘির জলে ঢেউ গুনতে গুনতে কবি কোন ফুল শুকবেন?

ক) শাপলা ফুল

খ) পদ্ম-পাতার

গ) হিজল ফুল

ঘ) কদম ফুল

উত্তর: খ) পদ্ম-পাতার

৬২. চারপাশে বনের সারির শাখাকে কবি কী বলে অভিহিত করেছেন?

ক) কুন্তল

খ) পদ্মপাতা

গ) রক্তকমল

ঘ) মেঘ তুলিকা

উত্তর: ক) কুন্তল

৬৩. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত বনের মাঝে কার ডাক শোনা যাবে?

ক) পেঁচা

খ) ডাহুক

গ) ঘুঘু

ঘ) শালিক

উত্তর: খ) ডাহুক

৬৪. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত কে আপন বাসে ফিরবে?

ক) ডাহুক

খ) ময়না

গ) ঘুঘু

ঘ) শালিক

উত্তর: গ) ঘুঘু

৬৫. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত রাত জাগা ফুলের বাসে কী ঘুমে ঢলে পড়বে?

ক) দিনের পিদিম

খ) ঘুঘু

গ) ডাহুক

ঘ) দস্যি ছেলে

উত্তর: ক) দিনের পিদিম

৬৬. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কুহেলির কালো কারায় কী ধরা পড়বে?

ক) ডাহুক পাখি

খ) ঘুঘু

গ) দিঘির জল

ঘ) ফুলের বাস

উত্তর: গ) দিঘির জল

৬৭. “বেতস কেয়ার বনে যেথায় ডাহুক মেঘে আসর মাতায়” বলতে বোঝায়—

ক) পল্লির বনের দৃশ্য

খ) পল্লিপ্রকৃতির অকৃত্রিম চিত্র

গ) ডাহুকের ডাক শোনা যায়

ঘ) কেয়ার বনে ডাহুক ডাকে

উত্তর: খ) পল্লিপ্রকৃতির অকৃত্রিম চিত্র

৬৮. “দূর দেশীয় মেঘ-কনেরা মাথায় লয়ে জলের ঝারি” বলতে বোঝায়—

ক) আকাশে মেঘের ঘনঘটা

খ) দূরে মেঘ দেখা যায়

গ) আকাশ অন্ধকার হয়ে আছে

ঘ) বৃষ্টি নামার পূর্ব মুহূর্ত

উত্তর: ক) আকাশে মেঘের ঘনঘটা

৬৯. “ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি” বলতে কবি বুঝিয়েছেন—

ক) ধানখেতের মধ্যে পথকে

খ) সুতোর মতো পথকে

গ) দীর্ঘ পথকে

ঘ) খেতের মধ্য পথকে

উত্তর: ক) ধানখেতের মধ্যে পথকে

৭০. “পাড়ার যত দস্যি ছেলে তাদের সঙ্গে দল বাঁধিয়া যেথায় সেথায় ফিরব খেলে” বলতে কবি বুঝিয়েছেন—

ক) দস্যি ছেলেদের সাথে খেলা করা

খ) চিরন্তন দুরন্ত শৈশব

গ) খেলা করার আনন্দ

ঘ) দল বেঁধে খেলা করা

উত্তর: খ) চিরন্তন দুরন্ত শৈশব

৭১. কবি পল্লি-দুলালের সঙ্গে গাঁয়ে যেতে চেয়েছেন—

ক) শেকড়ের টানে

খ) গ্রামকে ভালোবেসে

গ) গ্রামবাংলার রূপ দেখে

ঘ) পল্লিপ্রকৃতির জন্য

উত্তর: ক) শেকড়ের টানে

৭২. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় গ্রামের অকৃত্রিম সহজ-সরল সৌন্দর্যের মধ্যেই রয়েছে—

ক) গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য

খ) সুস্থভাবে বাঁচার প্রকৃত পরিবেশ

গ) কবি গ্রামে ঋদ্ধিবোধ করেন

ঘ) কবি গ্রামকে ভালোবাসেন

উত্তর: খ) সুস্থভাবে বাঁচার প্রকৃত পরিবেশ

৭৩. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় উল্লিখিত কবি গাঁয়ে ফিরতে চান কেন?

ক) পল্লিপ্রকৃতির মাঝে শান্তি-স্বস্তি পেতে

খ) পল্লিপ্রকৃতির অপরূপ রূপসৌন্দর্যে

গ) গ্রামের নদীর রূপ অপরূপ বলে

ঘ) গ্রামের আঁকাবাঁকা পথ ধরে চলার আনন্দ পেতে

উত্তর: ক) পল্লিপ্রকৃতির মাঝে শান্তি-স্বস্তি পেতে

৭৪. “যেথায় গিয়ে খেলতে হরা পাড়ার যত দস্যি-ছেলে”— কবিতায় এই পঙক্তিটি প্রকাশ পেয়েছে কবির—

ক) প্রগাঢ় ভালোবাসা

খ) মায়ের প্রতি ভালোবাসা

গ) অকৃত্রিম দেশপ্রেম

ঘ) পল্লির সৌন্দর্য

উত্তর: ক) প্রগাঢ় ভালোবাসা

৭৫. ‘যাব আমি তোমার দেশে’ সম্পূর্ণ কবিতায় ফুটে উঠেছে—

ক) পল্লির সৌন্দর্য

খ) পল্লি বালকদের অপরূপ রূপ

গ) গ্রামপ্রধান বাংলাদেশের চিত্র

ঘ) প্রকৃতির অপরূপ সৌন্দর্য

উত্তর: গ) গ্রামপ্রধান বাংলাদেশের চিত্র

৭৬. ‘পল্লি-দুলাল’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) পল্লির বালক

খ) পল্লির শিশু

গ) পল্লির ছেলে

ঘ) পল্লিমায়ের আদরের ছেলে

উত্তর: ঘ) পল্লিমায়ের আদরের ছেলে

৭৭. ‘দীঘল’ শব্দের অর্থ হলো—

ক) চওড়া

খ) মাথার ওপরে

গ) সামনের

ঘ) দীর্ঘ/লম্বা

উত্তর: ঘ) দীর্ঘ/লম্বা

৭৮. ‘বেতসবন’ বলতে বোঝানো হয়েছে—

ক) বেতবন

খ) বেতবনের বন

গ) বেতস কেয়ার বন

ঘ) কেতসের বন

উত্তর: ক) বেতবন

৭৯. ‘দীঘল’ শব্দের অর্থ হলো—

ক) দীর্ঘ

খ) দূরে

গ) দেরি

ঘ) দেখা

উত্তর: ক) দীর্ঘ

৮০. ‘পন্থা’ শব্দের অর্থ হলো—

ক) পথিক

খ) পথ

গ) পাথেয়

ঘ) পৃষ্ঠা

উত্তর: খ) পথ

৮১. ‘দস্যি’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) দুরন্ত

খ) দোষী

গ) দাতা

ঘ) দূত

উত্তর: ক) দুরন্ত

৮২. ধল-দিঘি’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) মস্ত বড় দিঘি

খ) ধবল দিঘি

গ) ঝকঝকে দিঘি

ঘ) খনন দিঘি

উত্তর: ক) মস্ত বড় দিঘি

৮৩. ‘শাখী’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) বনের বৃক্ষ

খ) বনের তৃণ

গ) বনের লতা

ঘ) বনের ছোট গাছ

উত্তর: ক) বনের বৃক্ষ

৮৪. ‘উত্তরীয়’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) চাদর

খ) ওড়না

গ) ছোট ওড়না

ঘ) জামা

উত্তর: ক) চাদর

৮৫. ‘কুড়াতে’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) ঝাড়ু দেওয়া

খ) ভরতে

গ) বিছিয়ে দেওয়া

ঘ) কুড়ানো

উত্তর: ঘ) কুড়ানো

৮৬. ‘কুন্তল’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) কান

খ) কপাল

গ) চুল

ঘ) ঠোঁট

উত্তর: গ) চুল

৮৭. ‘ফুলের বাসে’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) ফুলের বাগান

খ) ফুলের সুবাসে

গ) ফুলের ঝাড়ায়

ঘ) ফুলের সংস্পর্শে

উত্তর: খ) ফুলের সুবাসে

৮৮. ‘কুহেলি’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) কুয়াশা

খ) কথা বলা

গ) কাছাকাছি থাকা

ঘ) কুপ্রথা বলা

উত্তর: ক) কুয়াশা

৮৯. ‘অন্বেষণ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) অনুসন্ধান করা

খ) আশা করা

গ) অনুভব করা

ঘ) আকৃষ্ট করা

উত্তর: ক) অনুসন্ধান করা

৯০. ‘যাব আমি তোমার দেশে’ কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক) বালুচর

খ) রাখালী

গ) ধানক্ষেত

ঘ) হাসু

উত্তর: গ) ধানক্ষেত

৯১. কবি জসীমউদ্দীনকে কোন বিষয়গুলো সব সময় আচ্ছন্ন করে রাখত?

ক) শিক্ষা, কর্মজীবন

খ) পল্লিগ্রাম, প্রকৃতি

গ) ধানখেত, নদী

ঘ) জোছনা, বর্ষাকাল

উত্তর: খ) পল্লিগ্রাম, প্রকৃতি

৯২. ‘যাব আমি তোমার দেশে’ চারদিকে কী ঘনিয়ে আসবে বলা হয়েছে?

ক) সন্ধ্যা

খ) আঁধার

গ) অন্ধকার

ঘ) সাঁঝবেলা

উত্তর: খ) আঁধার

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts