‘বাবুরের মহত্ত্ব’ কবিতাটি কালিদাস রায়ের ‘পর্ণপুট’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এ কবিতায় মুঘলসম্রাট বাবরের মহত্ত্বগুণ বর্ণিত হয়েছে। এতে তাঁর মহৎ আদর্শ ও মানবিক মূল্যবোধ তুলে ধরা হয়েছে। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। রাজ্য বিজয়ের পর তিনি প্রজা সাধারণের হৃদয় জয় করে মনোযোগী হলেন। রাজপুতগণ তাঁকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। রাজপুত-বীর তরুণ রণবীর চৌহান বাবরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিল। এমন সময় বাবর নিজের জীবনের মায়া ত্যাগ করে মত্ত হাতির কবল থেকে রাজপথে পড়ে-থাকা একটি মেথর শিশুকে উদ্ধার করেন। রাজপুত যুবক বাবরের মহত্ত্বে বিস্মিত হয়। সে বাবরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে। মহাপ্রাণ বাবর তাকে ক্ষমা করেন এবং তাকে নিজের দেহরক্ষী নিয়োগ করেন।
১. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) কিশলয়
(খ) পর্ণপুট
(গ) ঋতুমঙ্গল
(ঘ) বৈকালী
উত্তর: (খ) পর্ণপুট
২. ‘জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ’— কে এই প্রতিজ্ঞা করেছিল?
(ক) চৌহান
(খ) সংগ্রাম সিং
(গ) দৌলত খাঁ
(ঘ) ইব্রাহিম লোদি
উত্তর: (খ) সংগ্রাম সিং
৩. ‘বীরভোগ্যা এ বসুধা’— এ কথার অর্থ কী?
(ক) বীরপুরুষেরাই এ পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন।
(খ) বীরপুরুষগণই পৃথিবীতে কীর্তি স্থাপন করে থাকেন।
(গ) বীরগণ পৃথিবীকে ভোগ করেন।
(ঘ) এ পৃথিবীতে বীরের অধিকারই স্বীকৃত।
উত্তর: (ক) বীরপুরুষেরাই এ পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন।
৭. কাকে পরাজিত করে সম্রাট বাবুর দিল্লি অধিকার করেন?
(ক) ইব্রাহিম লোদি
(খ) দৌলত খাঁ লোদি
(গ) সংগ্রাম সিং
(ঘ) রণবীর চৌহান
উত্তর: (ক) ইব্রাহিম লোদি
৮. কোন যুদ্ধে ইব্রাহিম লোদি মারা যান?
(ক) পলাশির যুদ্ধে
(খ) বাক্সারের যুদ্ধে
(গ) পানিপথের যুদ্ধে
(ঘ) খানুয়ার যুদ্ধে
উত্তর: (গ) পানিপথের যুদ্ধে
৯. ইংরেজরা ভারতবর্ষে পলাশির যুদ্ধে জয়ী হয়ে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে। পলাশির যুদ্ধের সাথে নিচের কোন যুদ্ধের সাদৃশ্য লক্ষণীয়?
(ক) পানিপথের যুদ্ধ
(খ) খানুয়ার যুদ্ধ
(গ) খন্দকের যুদ্ধ
(ঘ) ওহুদের যুদ্ধ
উত্তর: (ক) পানিপথের যুদ্ধ
১০. ‘বাবুরের মহত্ত্ব’ পাঠে শিক্ষার্থীরা কী শিখবে?
(ক) বিচক্ষণ হতে
(খ) ক্ষমাশীল হতে
(গ) মানবিক হতে
(ঘ) মহানুভব হতে
উত্তর: (ঘ) মহানুভব হতে
১১. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতাটি কে লিখেছেন?
(ক) কামিনী রায়
(খ) কালিদাস রায়
(গ) জসীমউদ্দীন
(ঘ) জীবনানন্দ দাশ
উত্তর: (খ) কালিদাস রায়
১২. কালিদাস রায় কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) বর্ধমান জেলা
(খ) মেদিনীপুর জেলা
(গ) ভাগলপুর জেলা
(ঘ) হুগলি জেলা
উত্তর: (ক) বর্ধমান জেলা
১৩. কালিদাস রায় জন্মগ্রহণ করেন কত সালে?
(ক) ১৮৮৮
(খ) ১৮৮৯
(গ) ১৮৯০
(ঘ) ১৮৯১
উত্তর: (খ) ১৮৮৯
১৪. কালিদাস রায়ের পেশা কী ছিল?
(ক) সাহিত্যসাধনা
(খ) ব্যবসা
(গ) শিক্ষকতা
(ঘ) সাংবাদিকতা
উত্তর: (গ) শিক্ষকতা
১৫. কালিদাস রায়ের বিশেষত্ব কোনটি?
(ক) কাব্য রচনা
(খ) কাহিনী-কবিতা রচনা
(গ) মহাকাব্য রচনা
(ঘ) উপন্যাস রচনা
উত্তর: (খ) কাহিনী-কবিতা রচনা
১৬. কালিদাস রায়ের কবিতায় কোনটির সার্থক প্রয়োগ ঘটেছে?
(ক) আরবি ও সংস্কৃত শব্দের
(খ) ফারসি ও সংস্কৃত শব্দের
(গ) আরবি ও ফারসি শব্দের
(ঘ) সংস্কৃত ও গুজরাটি শব্দের
উত্তর: (গ) আরবি ও ফারসি শব্দের
১৭. কালিদাস রায়কে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
(খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
(গ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(ঘ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
উত্তর: (ঘ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
১৮. কবি কালিদাস রায় কবি হিসেবে কোন উপাধিতে ভূষিত হন?
(ক) কবি সম্রাট
(খ) স্বভাব কবি
(গ) কবিশেখর
(ঘ) অপরাজিতী
উত্তর: (গ) কবিশেখর
১৯. ‘কিশলয়’ কী ধরনের রচনা?
(ক) কাব্যগ্রন্থ
(খ) নাটক
(গ) উপন্যাস
(ঘ) প্রহসন
উত্তর: (ক) কাব্যগ্রন্থ
২০. ‘রসকদম্ব’ গ্রন্থের লেখক কে?
(ক) জসীমউদ্দীন
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কালিদাস রায়
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: (গ) কালিদাস রায়
২১. কালিদাস রায় কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৭৫
(খ) ১৯৭৬
(গ) ১৯৭৭
(ঘ) ১৯৭৮
উত্তর: (ক) ১৯৭৫
২২. ‘দেখিল বাবুর এ-জয় তাহার ফাঁকি’— এখানে কোন জয়ের কথা বলা হয়েছে?
(ক) দিল্লির সিংহাসন জয়
(খ) মানুষের হৃদয় জয়
(গ) পাঞ্জাবের জয়
(ঘ) পানিপথের যুদ্ধ জয়
উত্তর: (ক) দিল্লির সিংহাসন জয়
২৩. বাবুরের বিজয়ে কে গর্জে উঠল?
(ক) দৌলত খাঁ
(খ) সংগ্রাম সিং
(গ) রণবীর চৌহান
(ঘ) ইব্রাহিম লোদি
উত্তর: (খ) সংগ্রাম সিং
২৪. ‘জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ।’ কে এই প্রতিজ্ঞা করেছিল?
(ক) চৌহান
(খ) ইব্রাহিম লোদি
(গ) সংগ্রাম সিং
(ঘ) দৌলত খাঁ
উত্তর: (গ) সংগ্রাম সিং
২৫. খানুয়ার প্রান্তরে কার পতন হয়েছিল?
(ক) দৌলত খাঁয়ের
(খ) চৌহানের
(গ) সংগ্রাম সিংহের
(ঘ) ইব্রাহিম লোদির
উত্তর: (গ) সংগ্রাম সিংহের
২৬. রাজপুতদের সঙ্গে যুদ্ধ জয়ের মাধ্যমে ভারতের যে অংশে মোগল সাম্রাজ্যদৃঢ় হয়—
(ক) ভারতের দক্ষিণ অংশে
(খ) পূর্ব ভারতে
(গ) সারা উত্তর ভারতে
(ঘ) আগ্রাসহ পাঞ্জাব
উত্তর: (গ) সারা উত্তর ভারতে
২৭. ‘মাটির দখলই খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর।’— উক্তিটির মধ্যে বাবুরের কোন গুণ ফুটে উঠেছে?
(ক) বিচক্ষণতা
(খ) মহানুভবতা
(গ) পরাক্রমশীলতা
(ঘ) বুদ্ধিমত্তা
উত্তর: (ক) বিচক্ষণতা
২৮. দিল্লি দখলের পর বাবুর কী করতে চেয়েছিলেন?
(ক) প্রজাদের হৃদয় জয়
(খ) ধর্ম প্রচার
(গ) শ্রেণিবৈষম্য দূর
(ঘ) পার্শ্ববর্তী রাজ্য জয়
উত্তর: (ক) প্রজাদের হৃদয় জয়
২৯. ‘প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) প্রজা আকর্ষণ
(খ) প্রজার দয়া
(গ) প্রজার কল্যাণ
(ঘ) প্রজা পালন
উত্তর: (গ) প্রজার কল্যাণ
৩০. প্রজারঞ্জনের জন্য বাবুর কোন কাজ আরম্ভ করেছিলেন?
(ক) শত্রুদের ক্ষমা
(খ) ছদ্মবেশ ধারণ
(গ) সাহসিকতা প্রদর্শন
(ঘ) বিধর্মীদের মন জয়
উত্তর: (খ) ছদ্মবেশ ধারণ
৩১. ‘হিন্দুর-হৃদি জিনিবার লাগি’— এ কথার অর্থ কী?
(ক) হিন্দুদের জিজিয়া আদায়ের জন্য
(খ) হিন্দুদের হৃদয় জয় করার জন্য
(গ) হিন্দুদের হৃদয় বিষিয়ে তোলার জন্য
(ঘ) হিন্দুদের জিজিয়া পরানোর জন্য
উত্তর: (খ) হিন্দুদের হৃদয় জয় করার জন্য
৩২. বাবুর কোন বেশে রাজপথে ঘুরছিলেন?
(ক) পথিক বেশে
(খ) পর্যটক বেশে
(গ) ছদ্মবেশে
(ঘ) মুসাফির বেশে
উত্তর: (গ) ছদ্মবেশে
৩৩. নিচের কোন পঙ্ক্তিটিতে বাবুরের মমতা পূর্ণ হৃদয়ের পরিচয় মেলে?
(ক) সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে
(খ) জিতেছে হৃদি দখল করিবে এখন করেছে স্থির
(গ) ঘুরিতে পথে ঘুরিতে প্রজার কোথায় দুঃখ ক্লেশ
(ঘ) কৃপাণের তলে কৃপাণ লুকায়ে ঘুরিতেছে সে পথে পথে
উত্তর: (গ) ঘুরিতে পথে ঘুরিতে প্রজার কোথায় দুঃখ ক্লেশ
৩৪. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় উল্লেখিত বাবুর ছদ্মবেশে পথে পথে কী খুঁজতে লাগলেন?
(ক) বিরোধীদের
(খ) শত্রুদের
(গ) প্রজার দুঃখক্লেশ
(ঘ) বালক-বালিকাদের
উত্তর: (গ) প্রজার দুঃখক্লেশ
৩৫. রণবীর চৌহান কোথাকার তরুণ?
(ক) চিতোরের
(খ) দিল্লির
(গ) পাঞ্জাবের
(ঘ) আফগানিস্তানের
উত্তর: (ক) চিতোরের
৩৬. ‘শোণিতে তাহার ক্ষালিত করিবে চিতোরের অপমান!’— এ উক্তির অন্তর্নিহিত অর্থ কী?
(ক) রক্ত ঝরিয়েই তবে থাকবে
(খ) চিতোরের গ্লানি দূর করা হবে
(গ) বাবুরের রক্তে স্নান করবে
(ঘ) হত্যার বিনিময়ে পরাজয়ের প্রতিশোধ
উত্তর: (ঘ) হত্যার বিনিময়ে পরাজয়ের প্রতিশোধ
৩৭. ‘পথ ছাড়ি সবে পলাইয়া গেল’— কেন?
(ক) চৌহানের ভয়ে
(খ) মত্ত হাতির জন্য
(গ) ইব্রাহিম লোদির ভয়ে
(ঘ) বাবুরের জন্য
উত্তর: (খ) মত্ত হাতির জন্য
৩৮. শিশুটির রাজপথে পড়ে থাকার কারণ—
(ক) চাষির ছেলে বলে
(খ) অসহায় বলে
(গ) কুলির ছেলে বলে
(ঘ) মেথরের ছেলে বলে
উত্তর: (ঘ) মেথরের ছেলে বলে
৩৯. সম্পত্তি নিয়ে রেখাঅঙ্কনের জেরে রফিক সাহেব প্রতিবেশী কামরানকে হত্যার ষড়যন্ত্র করেন। রফিক সাহেবের সাথে ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় কার মিল রয়েছে?
(ক) রণবীর চৌহানের
(খ) সংগ্রাম সিংহের
(গ) দৌলত খানের
(ঘ) ইব্রাহিম লোদির
উত্তর: (ক) রণবীর চৌহানের
৪০. সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে ধনসম্পদ লুণ্ঠন করে পুনরায় স্বদেশ প্রত্যাবর্তন করেন। বাবুরের সাথে তাঁর বৈসাদৃশ্যপূর্ণ দিক কোনটি?
(ক) বাবুর দিল্লির সিংহাসনে আরোহণ করলেও সুলতান মাহমুদ তা করেননি
(খ) বাবুর সুলতান মাহমুদের মতো সম্পদ লুণ্ঠন করেননি
(গ) সুলতান মাহমুদ উদার ছিলেন কিন্তু বাবুর উদার নন
(ঘ) বাবুর অকুতোভয় বীর ছিলেন, কিন্তু সুলতান মাহমুদ তা নন
উত্তর: (ক) বাবুর দিল্লির সিংহাসনে আরোহণ করলেও সুলতান মাহমুদ তা করেননি
৪১. ‘সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে’— এ বাক্যে বিদেশি পুরুষটি কে?
(ক) সংগ্রাম সিং
(খ) ইব্রাহিম লোদি
(গ) রণবীর চৌহান
(ঘ) সম্রাট বাবুর
উত্তর: (ঘ) সম্রাট বাবুর
৪২. ‘করী-শুণ্ডের ঘর্ষণ দেহে সহি’ চরণটির অর্থ হচ্ছে—
(ক) মত্ত হাতির আঘাত সহ্য করে
(খ) হাতির শুঁড়ের আঘাত সহ্য করে
(গ) লুকানো তলোয়ারের আঘাত সহ্য করে
(ঘ) ঘোড়ার খুরের আঘাত সহ্য করে
উত্তর: (খ) হাতির শুঁড়ের আঘাত সহ্য করে
৪৩. ‘আরে এ যে মেথরের ছেলে’ বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) নিচু জাতের প্রতি অবজ্ঞা
(খ) নিচু জাতের প্রতি উপহাস
(গ) মেথরের প্রতি উদারতা
(ঘ) মেথরের প্রতি নিষ্ঠুরতা
উত্তর: (ক) নিচু জাতের প্রতি অবজ্ঞা
৪৪. ‘খুদার দয়ায় পেয়েছে নিজের জান’— এ চরণে কার জীবন লাভের কথা বোঝানো হয়েছে?
(ক) মেথরের ছেলে
(খ) দৌলত খাঁ
(গ) রণবীর চৌহান
(ঘ) বাদশাহ বাবুর
উত্তর: (ঘ) বাদশাহ বাবুর
৪৫. নিচু জাতের মানুষ ঘরে প্রবেশ করায় জমিদার বললেন, ওরে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছিটিয়ে দে’— উদ্দীপকের ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?
(ক) সকলেই গেল সরি
(খ) ফেলে দিয়ে ওরে এখন করগে স্নান
(গ) চারি পাশে তার জমিলে লোকের ভিড়
(ঘ) কুড়াইয়া আন ওরে
উত্তর: (খ) ফেলে দিয়ে ওরে এখন করগে স্নান
৪৬. ‘প্রাণ দেওয়ার চেয়ে প্রাণ দেওয়া কঠিন’— এ উক্তির প্রতিধ্বনি আছে কোন চরণে?
(ক) প্রাণরক্ষকই হইলে আমার, প্রাণের ঘাতক নও
(খ) আজি হতে মোর শরীরের রক্ষী হও
(গ) বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে
(ঘ) শোণিতে তাহার ক্ষালিত করিবে চিতোরের অপমান
উত্তর: (গ) বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে
৪৭. মানুষ জীব হত্যা করে অনায়াসে। কিন্তু কোনো ক্ষুদ্র একটি জীবও সৃষ্টি করার ক্ষমতা মানুষের নেই। এ বক্তব্যের সমর্থনকারী চরণ কোনটি?
(ক) মাটির দখলই খাঁটি জয় নয়
(খ) বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে
(গ) কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মেঘের ঘোর
(ঘ) হিন্দুর-হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন
উত্তর: (খ) বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে
৪৮. নিচের কোন বাক্যে সম্রাট বাবুর-এর মহানুভবতা ফুটে উঠেছে?
(ক) করী-শুণ্ডের ঘর্ষণ দেহে সহি পথের শিশুর কুড়ায়ে বহে বহি
(খ) মাটির দখলই খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর
(গ) কহিল সঁপিয়া গুপ্ত কৃপাণ বাবুরের করপুটে
(ঘ) বড়ই কঠিন জীবন দেওয়া যে, জীবন নেওয়ার চেয়ে
উত্তর: (ঘ) বড়ই কঠিন জীবন দেওয়া যে, জীবন নেওয়ার চেয়ে
৪৯. রণবীর চৌহানের যে বিষয়টি সম্রাট বাবুকে মুগ্ধ করে—
(ক) রণ-কৌশল
(খ) মহত্ত্ব
(গ) বিচক্ষণতা
(ঘ) সততা
উত্তর: (ঘ) সততা
৫০. রফিক স্কুলে যাওয়ার পথে এক অন্ধকে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চাপা পড়ার হাত থেকে রক্ষা করে। রফিক ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
(ক) সংগ্রাম সিংহের
(খ) সম্রাট বাবুরের
(গ) ইব্রাহিম লোদির
(ঘ) রণবীর চৌহানের
উত্তর: (খ) সম্রাট বাবুরের
৫১. এলাকার চেয়ারম্যান নির্বাচিত হয়ে করিম শেখ জনকল্যাণমূলক কাজে মনোনিবেশ করেন। করিম শেখ ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
(ক) সম্রাট বাবুরের
(খ) ইব্রাহিম লোদির
(গ) সংগ্রাম সিংহের
(ঘ) রণবীর চৌহানের
উত্তর: (ক) সম্রাট বাবুরের
৫২. ইয়েমেনি গুণঘাতক হাতেম তায়ীকে হত্যা করতে এসে অজ্ঞাতসারে তার আতিথ্য গ্রহণ করে এবং মুগ্ধ হন। এ গুণঘাতককে কার সাথে তুলনা করা যায়?
(ক) বাবুর
(খ) ইব্রাহিম লোদি
(গ) সংগ্রাম সিংহ
(ঘ) রণবীর চৌহান
উত্তর: (ঘ) রণবীর চৌহান
৫৩. ‘আর নেই কোনো ভয় / প্রথমবার দখল করলেও এবার করেছে জয়।’ উক্তিটি কোন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) বাদশাহ লোদি
(খ) সংগ্রাম সিংহ
(গ) দৌলত খাঁ লোদি
(ঘ) বাদশাহ বাবুর
উত্তর: (ঘ) বাদশাহ বাবুর
৫৪. হযরত ইমাম হাসান (রা.) তাঁর বিষ প্রয়োগকারীর নাম জানতে পেরেও তাকে ক্ষমা করে দেন। হাসান (রা.)-এর সাথে ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার কোন চরিত্রের সাদৃশ্য লক্ষ করা যায়?
(ক) ইব্রাহিম লোদির
(খ) দৌলত খানের
(গ) সম্রাট বাবুরের
(ঘ) সংগ্রাম সিংহের
উত্তর: (গ) সম্রাট বাবুরের
৫৫. নিজের বিশ্বাসঘাতকের নাম জানতে পেরেও ইমাম হাসান তাকে ক্ষমা করে দেন। ইমাম হাসানের সাথে বাবুরের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো—
(ক) ক্ষমাশীলতা
(খ) মহানুভবতা
(গ) সৌজন্যবোধ
(ঘ) নীতিবোধ
উত্তর: (ক) ক্ষমাশীলতা
৫৬. সম্রাট বাবুর মেথরের শিশুকে মত্ত হাতির কবল থেকে রক্ষা করে কীসের পরিচয় দিয়েছেন?
(ক) বীরত্বের
(খ) শ্রেষ্ঠত্বের
(গ) মানবিকতার
(ঘ) নৈতিকতার
উত্তর: (গ) মানবিকতার
৫৭. এক যুবক দানবীর হাতেমকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ঘটনাক্রমে হাতেমের মহানুভবতায় মুগ্ধ হয়ে যুবক তাঁকে হত্যা না করে ফিরে আসেন। উদ্দীপকের হাতেমের সাথে তোমার পঠিত কোন চরিত্রের মিল আছে?
(ক) রণবীর চৌহান
(খ) সংগ্রাম সিংহ
(গ) সম্রাট বাবুর
(ঘ) বাদশা লোদি
উত্তর: (গ) সম্রাট বাবুর
৫৮. খলিফা উমর (রা.) ছিলেন মানবতার এক মহান সেবক ও ন্যায়পরায়ণ শাসক। উদ্দীপকের মানবিক চেতনাটি হযরত উমর (রা.)-এর সাথে ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
(ক) ইব্রাহিম লোদি
(খ) সম্রাট বাবুর
(গ) রণবীর চৌহান
(ঘ) সংগ্রাম সিংহ
উত্তর: (খ) সম্রাট বাবুর
৫৯. ‘হুত’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) আহত
(খ) নিহত
(গ) স্বাগত
(ঘ) আঘাত
উত্তর: (খ) নিহত
৬০. বাদশার গদিকে কী বলে?
(ক) মহাসন
(খ) চেয়ার
(গ) পদ্মাসন
(ঘ) সিংহাসন
উত্তর: (ঘ) সিংহাসন
৬১. ‘জিনিতে’ বলতে ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় কী বোঝানো হয়েছে?
(ক) চিনিতে
(খ) জানিতে
(গ) জয় করতে
(ঘ) ভয় করতে
উত্তর: (গ) জয় করতে
৬২. ‘রণ’ শব্দের আভিধানিক অর্থ কী?
(ক) যুদ্ধ
(খ) যাত্রা
(গ) পরিভ্রমণ
(ঘ) শান্তি
উত্তর: (ক) যুদ্ধ
৬৩. ‘যা স্বপ্নেও দেখা যায় না’ তাকে কী বলে?
(ক) স্বপ্নাতীত
(খ) স্বপ্নময়
(গ) স্বপ্নারতি
(ঘ) স্বপ্নাঙ্গন
উত্তর: (ক) স্বপ্নাতীত
৬৪. ‘করতল’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) কপালের ভাঁজ
(খ) হাতের তালু
(গ) মুষ্টিবদ্ধ হাত
(ঘ) হাতের কবজি
উত্তর: (খ) হাতের তালু
৬৫. ‘মসনদ’ শব্দের অর্থ কী?
(ক) তরবারি
(খ) সিংহাসন
(গ) একটি নদী
(ঘ) রাজপতাকা
উত্তর: (খ) সিংহাসন
৬৬. ‘কৃপাণ’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) ছোটো তরবারি
(খ) পাথর
(গ) মসৃণ কাপড়
(ঘ) কৃপণ ব্যক্তি
উত্তর: (ক) ছোটো তরবারি
৬৭. ‘ঘাতক’ শব্দের অর্থ কী?
(ক) আয়োজনকারী
(খ) হত্যাকারী
(গ) বিবরণকারী
(ঘ) অভ্যর্থনাকারী
উত্তর: (খ) হত্যাকারী
৬৮. ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
(ক) বাবুর
(খ) হুমায়ুন
(গ) আকবর
(ঘ) জাহাঙ্গীর
উত্তর: (ক) বাবুর
৬৯. ‘বাবুর’ শব্দের অর্থ কী?
(ক) সিংহ
(খ) বাঘ
(গ) হাতি
(ঘ) চিতাবাঘ
উত্তর: (ক) সিংহ
৭০. বাবুর ১১ বছর বয়সে কোথাকার সিংহাসনে আরোহণ করেন?
(ক) এশিয়ার তাজিকিস্তান
(খ) এশিয়ার আফগানিস্তান
(গ) মধ্য-এশিয়ার সমরখন্দ
(ঘ) মধ্য-এশিয়ার বেলুচিস্তান
উত্তর: (গ) মধ্য-এশিয়ার সমরখন্দ
৭১. অল্পবয়সে সম্রাট বাবুর কতবার সিংহাসন হারান?
(ক) ১ বার
(খ) ২ বার
(গ) ৩ বার
(ঘ) ৪ বার
উত্তর: (খ) ২ বার
৭২. পানিপথের প্রান্তরে কয়টি প্রসিদ্ধ যুদ্ধ সংঘটিত হয়?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর: (খ) ৩টি
৭৩. ‘পানিপথ’ কী?
(ক) নদীপথ
(খ) চিতোরের পথ
(গ) যুদ্ধক্ষেত্র
(ঘ) খানুয়ার প্রান্তর
উত্তর: (গ) যুদ্ধক্ষেত্র
৭৪. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় বিশ্বাসঘাতক চরিত্র কোনটি?
(ক) সংগ্রাম সিং
(খ) রণবীর চৌহান
(গ) ইব্রাহিম লোদি
(ঘ) দৌলত খাঁ
উত্তর: (ঘ) দৌলত খাঁ
৭৫. চৌহান কী?
(ক) সেনাদল
(খ) মোগলদের প্রাচীন শাখা
(গ) রাজপুতদের প্রাচীন শাখা
(ঘ) পাঠানদের প্রাচীন শাখা
উত্তর: (গ) রাজপুতদের প্রাচীন শাখা
৭৬. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় উল্লেখিত সংগ্রাম সিং কে?
(ক) মেবার রাজ্যের অধিপতি
(খ) দাক্ষিণাত্যের শাসক
(গ) গুজরাটের জায়গিরদার
(ঘ) চিতোরের সেনাপতি
উত্তর: (ক) মেবার রাজ্যের অধিপতি
৭৭. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় উল্লেখিত রণবীর চৌহান কে?
(ক) চিতোর রাজ্যের যোদ্ধা
(খ) রাজপুত জাতির নেতা
(গ) স্বদেশপ্রেমী রাজপুত যুবক
(ঘ) মেবার রাজ্যের অধিপতি
উত্তর: (গ) স্বদেশপ্রেমী রাজপুত যুবক
৭৮. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতাটির বিষয়বস্তু কী?
(ক) মোগল সম্রাট বাবুরের কৃতিত্ব
(খ) মোগল সম্রাট বাবুরের সাফল্য
(গ) মোগল সম্রাট বাবুরের মহানুভবতা
(ঘ) মোগল সম্রাট বাবুরের বিজয়গাথা
উত্তর: (গ) মোগল সম্রাট বাবুরের মহানুভবতা
৭৯. কালিদাস রায় ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় তুলে ধরেছেন—
(ক) বাবুরের সংগ্রাম
(খ) বাবুরের আত্মত্যাগ
(গ) বাবুরের মহানুভবতা
(ঘ) বাবুরের সৃজনশীলতা
উত্তর: (গ) বাবুরের মহানুভবতা
৮০. বাবুকে কোনো মতে মানতে পারছিল না কারা?
(ক) আফগানরা
(খ) তুর্কিরা
(গ) রাজপুতরা
(ঘ) পর্তুগিজরা
উত্তর: (গ) রাজপুতরা
৮১. বাবুকে হত্যার জন্য কে দিল্লির রাজপথে ঘুরছিল?
(ক) সংগ্রাম সিং
(খ) ইব্রাহিম লোদি
(গ) কুতুব দৌলত
(ঘ) রণবীর
উত্তর: (ঘ) রণবীর
৮২. মত্ত হাতির কবল থেকে বাবুর কাকে রক্ষা করেন?
(ক) অনাথ বালককে
(খ) মেথরের শিশুকে
(গ) একজন বৃদ্ধাকে
(ঘ) একজন অন্ধকে
উত্তর: (খ) মেথরের শিশুকে
৮৩. রণবীর চৌহানের অন্ধ মোহের ঘোর কেটে যাওয়ার কারণ—
(ক) বাবুরের মহত্ত্ব দেখে
(খ) বাবুরের কঠোরতা দেখে
(গ) বাবুরের বিচক্ষণতা দেখে
(ঘ) বাবুরের ন্যায়পরায়ণতা দেখে
উত্তর: (ক) বাবুরের মহত্ত্ব দেখে
৮৪. সম্রাট বাবুর কাকে নিজের দেহরক্ষী হিসেবে নিয়োগ করেন?
(ক) দৌলত খাঁকে
(খ) রণবীরকে
(গ) সংগ্রাম সিংহকে
(ঘ) ইব্রাহিম লোদিকে
উত্তর: (খ) রণবীরকে
