‘বঙ্গবাণী’ কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্য থেকে সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ।
কবি এই কবিতায় তাঁর গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফারসি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই। এ সব ভাষায় আল্লাহ ও মহানবি (সা.)-র স্তুতি বর্ণিত হয়েছে। তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাববিনিময় করা যায় না সে সব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে, মানুষ মাত্রেই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। কবির চিত্তে তীব্র ক্ষোভ এজন্য যে, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি সখেদে বলেছেন, এ সব লোক, যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই তারা কেন এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না! বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষা বাংলায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কী হতে পারে। কবিতায় মাতৃভাষার প্রতি প্রেম ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় ফুটে উঠেছে।
১. মধ্যযুগের কোন কবি পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ?
(ক) শাহ মুহাম্মদ সগীর
(খ) আলাওল
(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(ঘ) আব্দুল হাকিম
উত্তর: (ঘ) আব্দুল হাকিম
২. ‘ইউসুফ জোলেখা’ কী?
(ক) আব্দুল হাকিমের উপন্যাস
(খ) দৌলত কাজীর কাব্য
(গ) আলাওলের কাব্য
(ঘ আব্দুল হাকিমের কাব্যগ্রন্থ
উত্তর: (ঘ) আব্দুল হাকিমের কাব্যগ্রন্থ
৩. ‘লালমতি’ কার লেখা কাব্যগ্রন্থ?
(ক) শাহাদাত হোসেনের
(খ) সুফিয়া কামালের
(গ) আব্দুল হাকিমের
(ঘ) কাজী নজরুল ইসলামের
উত্তর: (গ) আব্দুল হাকিমের
৪. ‘লালমতি ও সয়ফুলমুলুক’ কী?
(ক) আব্দুল হাকিমের কাব্যগ্রন্থ
(খ) আল মাহমুদের উপন্যাস
(গ) শাহ মুহাম্মদ সগীরের কাব্যগ্রন্থ
(ঘ) ফররুখ আহমদের কাব্যগ্রন্থ
উত্তর: (ক) আব্দুল হাকিমের কাব্যগ্রন্থ
৫. কবি আব্দুল হাকিম-এর রচিত কাব্য নয় কোনটি?
(ক) রত্নরাজ
(খ) লালমতি
(গ) কারবালা
(ঘ) শহরনামা
উত্তর: (ক) রত্নরাজ
৬. ‘শহরনামা’ কোন ধরনের রচনা?
(ক) কাব্যনাট্য
(খ) কাব্যগ্রন্থ
(গ) ছোটগল্প
(ঘ) উপন্যাস
উত্তর: (খ) কাব্যগ্রন্থ
৭. নিচের কোন কাব্যগ্রন্থটি আব্দুল হাকিমের রচনা?
(ক) শহরনামা
(খ) পাঞ্চেরী
(গ) বখতিয়ারের ঘোড়া
(ঘ) উটপাখি উটের পিঠে চলেছে স্বদেশ
উত্তর: (ক) শহরনামা
৮. কোন কবির কবিতায় তাঁর অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) কায়কোবাদ
(গ) আব্দুল হাকিম
(ঘ) আব্দুল কাদির
উত্তর: (গ) আব্দুল হাকিম
৯. কবি আব্দুল হাকিমের কবিতায় কোনটির পরিচয় মেলে?
(ক) অনুপম ব্যক্তিত্বের
(খ) অনুপম ছন্দের
(গ) চমৎকার উপমার
(ঘ) সুন্দর গতিময়তার
উত্তর: (ক) অনুপম ব্যক্তিত্বের
১০. কত খ্রিস্টাব্দে কবি আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন?
(ক) ১৬১০ খ্রিস্টাব্দে
(খ) ১৬৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৭১০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬৮০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৬৯০ খ্রিস্টাব্দে
১১. কবি আব্দুল হাকিম কাদের অসুবিধার কথা বিবেচনা করে কাব্য রচনা করেন?
(ক) কবিদের কথা
(খ) যাদের বইপত্র পড়ার অভ্যাস নেই তাদের কথা
(গ) কবিবিরোধীদের কথা
(ঘ) বাংলা ভাষা অবজ্ঞাকারীদের কথা
উত্তর: (খ) যাদের বইপত্র পড়ার অভ্যাস নেই তাদের কথা
১২. ‘বঙ্গবাণী’ কবিতার শেষ পঙ্ক্তি কোনটি?
(ক) দেশী ভাষা উপদেশ মনে হিত অতি
(খ) নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়
(গ) বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী
(ঘ) সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি
উত্তর: (ক) দেশী ভাষা উপদেশ মনে হিত অতি
১৩. ‘সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি’— কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে এ উক্তি করেছেন?
(ক) নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশে যায়
(খ) বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে
(গ) দেশি ভাষায় বিদ্যা লাভ করে যে তৃপ্ত নয়
(ঘ) যারা বাংলাকে হিন্দুয়ানি ভাষা বলে মনে করে
উত্তর: (খ) বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে
১৪. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি কাদেরকে দেশ ত্যাগের কথা বলেছেন?
(ক) বাংলা ভাষাকে যারা হিংসা করে
(খ) মারফত জ্ঞান যার নেই
(গ) যাদের বই পড়ার অভ্যাস নেই
(ঘ) ভিনদেশি ভাষা প্রেমী যারা
উত্তর: (ঘ) ভিনদেশি ভাষা প্রেমী যারা
১৫. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন?
(ক) মারফত জ্ঞানহীন
(খ) মাতৃভাষা বিদ্বেষী
(গ) বাংলা ভাষা হিংসাকারী
(ঘ) বিদেশি ভাষাপ্রেমী
উত্তর: (গ) বাংলা ভাষা হিংসাকারী
১৬. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি ‘হিন্দুর অক্ষর’ বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন?
(ক) বাংলা
(খ) আরবি
(গ) ফারসি
(ঘ) হিন্দি
উত্তর: (ক) বাংলা
১৭. “নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়”— চরণে কী প্রকাশ পেয়েছে?
(ক) অবজ্ঞা
(খ) তীব্র ঘৃণা
(গ) শত্রুতা
(ঘ) মাতৃভাষাপ্রীতি
উত্তর: (খ) তীব্র ঘৃণা
১৮. দেশি ভাষায় যার মন জুড়ায় না তাকে কবি কী করতে বলেছেন?
(ক) মাতৃভাষাকে ভালোবাসতে
(খ) মাতৃভাষার চর্চা করতে
(গ) কিতাব পড়তে
(ঘ) দেশ ত্যাগ করতে
উত্তর: (ঘ) দেশ ত্যাগ করতে
১৯. ‘ছিফত’ কোন ভাষার শব্দ?
(ক) বাংলা
(খ) ফারসি
(গ) আরবি
(ঘ) ইংরেজি
উত্তর: (গ) আরবি
২০. ‘ছিফত’ শব্দের অর্থ কী?
(ক) নসিহত
(খ) দোয়া
(গ) গুণ
(ঘ) বৈশিষ্ট্য
উত্তর: (গ) গুণ
২১. ‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’— এ বাক্যে ‘নিরঞ্জন’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সুন্দর অর্থে
(খ) কুশ্রী অর্থে
(গ) সৃষ্টিকর্তা অর্থে
(ঘ) ইচ্ছা অর্থে
উত্তর: (গ) সৃষ্টিকর্তা অর্থে
২২. ‘মারফত’ শব্দটির অর্থ কী?
(ক) মরমি সাধনা
(খ) সরল পথ
(গ) বলিষ্ঠ কণ্ঠ
(ঘ) সংকীর্ণচেতা
উত্তর: (ক) মরমি সাধনা
২৩. মাদ্রাসার ছাত্র সমীর আলী আরবি ফারসি ভাষার বিভিন্ন কিতাব পড়লেও বাংলা ভাষাই তার কাছে মধুর বলে মনে হয়। উদ্দীপকের সমীর আলীর সাথে ‘বঙ্গবাণী’ কবিতার কবির সাদৃশ্য কোন দিক দিয়ে?
(ক) কিতাব পড়া
(খ) কাব্য রচনা করা
(গ) মাতৃভাষাপ্রীতি
(ঘ) ভাষার পারদর্শিতা
উত্তর: (গ) মাতৃভাষাপ্রীতি
২৪. আরবি-ফারসি শাস্ত্রের প্রতি কবির মনোভাব কেমন?
(ক) বিদ্বেষপূর্ণ
(খ) বিরাগপূর্ণ
(গ) শ্রদ্ধাশীল
(ঘ) বিদ্রূপপূর্ণ
উত্তর: (গ) শ্রদ্ধাশীল
২৫. মারফত জ্ঞান যাদের নেই, তারা কোন ভাষাকে হিংসা করে?
(ক) আরবি
(খ) ফারসি
(গ) বাংলা
(ঘ) হিন্দি
উত্তর: (খ) ফারসি
২৬. ‘সেই দেশে সেই বাক্য কহে নরগণ’— এখানে সেই বাক্য দ্বারা কী বোঝায়?
(ক) যেকোনো ভাষা
(খ) মাতৃভাষা
(গ) সাধু ভাষা
(ঘ) কথ্যভাষা
উত্তর: (খ) মাতৃভাষা
২৭. আরবি ফারসি শাস্ত্রে কবি আব্দুল হাকিমের রাগ নেই কেন?
(ক) এই ভাষা অত্যন্ত শ্রুতিমধুর
(খ) সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীলতা
(গ) গুরুজনদের উপদেশ
(ঘ) ধর্মীয় অনুভূতির প্রবলতা
উত্তর: (খ) সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীলতা
২৮. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি বাংলা ভাষা বাদ দিয়ে কয়টি ভাষার কথা বলেছেন?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর: (খ) ৩টি
২৯. ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন শতকে রচিত হয়েছে?
(ক) মধ্যযুগে
(খ) ষোড়শ শতকে
(গ) সপ্তদশ শতকে
(ঘ) ঊনবিংশ শতকে
উত্তর: (গ) সপ্তদশ শতকে
৩০. আব্দুল হাকিম কোন যুগের কবি?
(ক) প্রাক-মধ্যযুগের
(খ) মধ্যযুগের
(গ) আধুনিক যুগের
(ঘ) মধ্যযুগ পরবর্তী
উত্তর: (খ) মধ্যযুগের
৩১. আব্দুল হাকিম কে ছিলেন?
(ক) সপ্তদশ শতকের একজন প্রখ্যাত কবি
(খ) আধুনিক বাংলা সাহিত্যের পুরোধা
(গ) ষোড়শ শতকের অন্যতম বিশিষ্ট লেখক
(ঘ) অমর কথাসাহিত্যিক
উত্তর: (ক) সপ্তদশ শতকের একজন প্রখ্যাত কবি
৩২. ‘বঙ্গবাণী’ কবিতায় মাতৃভাষার প্রতি কবির কেমন অনুভূতি প্রকাশিত হয়েছে?
(ক) দুর্নিবার ক্ষোভের অনুভূতি
(খ) চাপা আক্রোশের অনুভূতি
(গ) অনন্য মমত্বের অনুভূতি
(ঘ) অসহনীয় বিরক্তির ভাব
উত্তর: (গ) অনন্য মমত্বের অনুভূতি
৩২. ‘সে সবে কহিল মোতে মনে হাবিলাষ’— এখানে ‘হাবিলাষ’ অর্থ কী?
(ক) অভিজাত
(খ) অভিলাষ
(গ) বিলাস
(ঘ) দুঃখ
উত্তর: (গ) বিলাস
৩৩. ‘বঙ্গবাণী’ কবিতায় কোনটি প্রকাশ পেয়েছে?
(ক) বাংলা ভাষার প্রতি মমতা
(খ) মানুষের মমতা
(গ) মাতৃভাষার প্রতি মমতা
(ঘ) সন্তানের প্রতি মমতা
উত্তর: (ক) বাংলা ভাষার প্রতি মমতা
৩৪. কবি আব্দুল হাকিম কোন শতকের কবি?
(ক) পঞ্চদশ
(খ) ষোড়শ
(গ) সপ্তদশ
(ঘ) অষ্টাদশ
উত্তর: (গ) সপ্তদশ
৩৫. ‘মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি’— এখানে কী ফুটে উঠেছে?
(ক) বিযুক্তি
(খ) দেশপ্রেম
(গ) আবেগ
(ঘ) উপদেশ
উত্তর: (খ) দেশপ্রেম
৩৬. ‘কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস’— এখানে কাদের কথা বলা হয়েছে?
(ক) অশিক্ষিত লোকজন
(খ) শিক্ষিত লোকজন
(গ) বাংলা ভাষাভাষী লোকজন
(ঘ) সাধারণ মানুষ
উত্তর: (ঘ) সাধারণ মানুষ
৩৭. ‘বঙ্গবাণী’ কবিতায় বাংলাদেশের কোন অঞ্চলের কথ্যভাষার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
(ক) নোয়াখালী
(খ) চট্টগ্রাম
(গ) ময়মনসিংহ
(ঘ) রাজশাহী
উত্তর: (খ) চট্টগ্রাম
৩৮. কোন ভাষার উপদেশ কবির কাছে হিতকর?
(ক) গদ্য ভাষা
(খ) সংস্কৃতি ভাষা
(গ) আরবি-ফারসি ভাষা
(ঘ) দেশি ভাষা
উত্তর: (ঘ) দেশি ভাষা
৩৯. “সর্ব বাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি” এখানে ‘হিন্দুয়ানি’ বলতে বোঝায়—
(ক) সংস্কৃত ভাষা
(খ) মাতৃ ভাষা
(গ) বাংলা ভাষা
(ঘ) ফারসি ভাষা
উত্তর: (ক) সংস্কৃত ভাষা
৪০. ‘নূরনামা’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
(ক) শামসুর রাহমান
(খ) আহসান হাবীব
(গ) কামাল চৌধুরী
(ঘ) আব্দুল হাকিম
উত্তর: (ঘ) আব্দুল হাকিম
৪১. বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে কারা হিংসা করে?
(ক) জ্ঞানপাপী যারা
(খ) যারা নিরক্ষর বা মূর্খ
(গ) ধর্ম বা শাস্ত্রীয় জ্ঞান যাদের কম
(ঘ) যারা সাম্প্রদায়িক মনের অধিকারী
উত্তর: (গ) ধর্ম বা শাস্ত্রীয় জ্ঞান যাদের কম
৪২. ‘বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বাংলা ভাষা
(খ) ইতিহাসের ভাষা
(গ) আরবি-ফারসি ভাষা
(ঘ) বিশ্বের সকল ভাষা
উত্তর: (ঘ) বিশ্বের সকল ভাষা
৪৩. ‘বঙ্গবাণী’ কবিতায় ‘নরগণ’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
(ক) মানুষদেরকে
(খ) পূর্ব জাতিকে
(গ) বাঙালিদেরকে
(ঘ) হিন্দুদেরকে
উত্তর: (ক) মানুষদেরকে
৪৪. আব্দুল হাকিমের জন্মস্থান হিসেবে নিচের কোনটি প্রযোজ্য?
(ক) দেবানন্দপুর
(খ) মুকুন্দপুর
(গ) হরিরামপুর
(ঘ) সুধারামপুর
উত্তর: (ঘ) সুধারামপুর
৪৫. পাঠ্যবইয়ে কবি আব্দুল হাকিমের যে জন্মতারিখ দেওয়া আছে তা কী ধরনের?
(ক) সঠিক
(খ) আনুমানিক
(গ) তথ্যপূর্ণ
(ঘ) সঠিক নয়
উত্তর: (খ) আনুমানিক
৪৬. আব্দুল হাকিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) আনুমানিক ১৭২০ খ্রিস্টাব্দে
(খ) আনুমানিক ১২৬০ খ্রিস্টাব্দে
(গ) আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে
(ঘ) আনুমানিক ১৬৬০ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে
৪৭. সন্দ্বীপের সুধারামপুর গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেন?
(ক) কায়কোবাদ
(খ) আহসান হাবীব
(গ) আব্দুল হাকিম
(ঘ) ফররুখ আহমদ
উত্তর: (গ) আব্দুল হাকিম
৪৮. কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়?
(ক) কেশবপুরের সাগরদাঁড়িতে
(খ) নাটোরের আজিম নগরে
(গ) কেশবপুরের পাজিয়ায়
(ঘ) সন্দ্বীপের সুধারামপুর
উত্তর: (ঘ) সন্দ্বীপের সুধারামপুর
৪৯. ‘সে সবে কহিল মোতে’ বাক্যাংশের ভাবার্থ হিসেবে নিচের কোনটি সমর্থন করা যায়?
(ক) সে আমাকে সবকিছু বলল
(খ) তারা সবাই আমাকে বলল
(গ) তারা সবাই অনেক কিছু বলল
(ঘ) সে আমাকে সবকিছু বলল
উত্তর: (খ) তারা সবাই আমাকে বলল
৫০. দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ— এখানে ‘ভাগ’ অর্থ কী?
(ক) অংশ
(খ) ভাগ্য
(গ) ভাগিদার
(ঘ) পাওনাদার
উত্তর: (খ) ভাগ্য
৫১. “আরবি ফারসি হিন্দে নাই দুই মত”— লাইনটিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
(ক) শুধু মাতৃভাষার প্রতি অনুরাগ
(খ) বাংলা ভাষার উৎপত্তি
(গ) সব ভাষার প্রতি শ্রদ্ধা
(ঘ) বিদেশি ভাষার প্রতি আকর্ষণ
উত্তর: (গ) সব ভাষার প্রতি শ্রদ্ধা
৫২. ‘আল্লা নবীর ছিফত’— এর অর্থ হলো—
(ক) আল্লাহ ও নবীর গুণকীর্তন
(খ) আল্লাহ ও নবীর কার্যক্রম
(গ) আল্লাহ ও নবীর ভাষা
(ঘ) আল্লাহ ও নবীর শপথ
উত্তর: (ক) আল্লাহ ও নবীর গুণকীর্তন
৫৩. আল্লাহ কোন ভাষা বোঝেন বলে ‘বঙ্গবাণী’ কবিতায় উল্লেখ করা হয়েছে?
(ক) ইংরেজি
(খ) ফারসি
(গ) আরবি
(ঘ) সব ভাষা
উত্তর: (ঘ) সব ভাষা
৫৪. কবি আব্দুল হাকিমের মতে প্রভু কোন ভাষা বুঝতে পারেন?
(ক) হিন্দি ভাষা
(খ) আরবি ভাষা
(গ) ইংরেজি ভাষা
(ঘ) সর্বভাষা
উত্তর: (ঘ) সর্বভাষা
৫৫. দেশি ভাষায় কাব্য রচনা করার পেছনে কবি আব্দুল হাকিমের যুক্তি হলো দেশি ভাষা—
(ক) জনসাধারণের বোধগম্য
(খ) সকল মানুষের জন্য উপকারী
(গ) শিক্ষার মাধ্যম হিসেবে বেশি উপযোগী
(ঘ) প্রত্যেকের প্রিয় ভাষা
উত্তর: (ক) জনসাধারণের বোধগম্য
৫৬. ‘বঙ্গদেশী বাক্য’ বলতে কবি কী বুঝিয়েছেন?
(ক) বাংলা ভাষা
(খ) মাতৃভাষা
(গ) প্রাচীন বঙ্গীয় ভাষা
(ঘ) বিদেশি ভাষা
উত্তর: (ক) বাংলা ভাষা
৫৭. ‘যত ইতি বাণী’ বলতে কবি আব্দুল হাকিম কী বোঝাতে চেয়েছেন?
(ক) অন্য একটি ভাষা
(খ) বাংলা ভাষা
(গ) মাতৃভাষা
(ঘ) অন্যান্য যত ভাষা
উত্তর: (ঘ) অন্যান্য যত ভাষা
৫৮. ‘হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ’— ‘বঙ্গবাণী’ কবিতায় কবি কাদের সম্পর্কে এ মন্তব্য করেছেন?
(ক) যারা মরমি সাধনা সম্পর্কে অবগত নয়
(খ) যারা নিজের দেশকে ভালোবাসে না
(গ) যারা কিতাব পড়তে জানে না
(ঘ) যারা মাতৃভাষাকে ভালোবাসে না
উত্তর: (ক) যারা মরমি সাধনা সম্পর্কে অবগত নয়
৫৯. ‘বঙ্গবাণী’ কবিতার প্রধান বাহন হলো—
(ক) নিরঞ্জন
(খ) মাতৃভাষা
(গ) মারফত
(ঘ) আনন্দ
উত্তর: (খ) মাতৃভাষা
৬০. ‘নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়’— এখানে ‘তেয়াগী’ অর্থ—
(ক) ত্যাগ করে
(খ) দুঃখ করে
(গ) ভালোবেসে
(ঘ) তৈরি করে
উত্তর: (ক) ত্যাগ করে
৬১. বাংলা ভাষার অবজ্ঞাকারীকে কবি কোথায় চলে যেতে বলেছেন?
(ক) দ্বীপান্তরে
(খ) বিদেশে
(গ) জেলখানায়
(ঘ) আরবে
উত্তর: (খ) বিদেশে
৬২. ‘মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি’ পঙ্ক্তিটির মানে—
(ক) বাংলাদেশ আমাদের মাতৃভূমি
(খ) বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি
(গ) বাংলাদেশ আমাদের পিতামাতার জন্মভূমি
(ঘ) বাংলাদেশে আমাদের বসতি
উত্তর: (খ) বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি
৬৩. বংশানুক্রমে কবির বাংলাদেশে বসবাসের চিত্রটি ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
(ক) মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি
(খ) দেশী ভাষা উপদেশ মনে হিত অতি
(গ) সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি
(ঘ) সে সবে কহিল মোতে মনে হাবিলাষ
উত্তর: (ক) মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি
৬৪. কাদের জন্য বাংলা ভাষার চেয়ে হিতকর বলে কিছু হতে পারে না?
(ক) স্রষ্টার
(খ) বাংলা যাদের মাতৃভাষা
(গ) আরবি ও ফারসি ভাষাভাষীদের
(ঘ) সব ভাষার মানুষের
উত্তর: (খ) বাংলা যাদের মাতৃভাষা
৬৫. ‘বঙ্গবাণী’ কবিতার রচয়িতার নাম কী?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) শাহ মুহাম্মদ সগীর
(গ) আব্দুল হাকিম
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: (খ) আব্দুল হাকিম
৬৬. ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
(ক) নসিহতনামা
(খ) সেকান্দারনামা
(গ) নূরনামা
(ঘ) পদ্মাবতী
উত্তর: (গ) নূরনামা
৬৭. কবিতার প্রধান বাহন কী?
(ক) ভাব
(খ) চিত্রকল্প
(গ) ভাষা
(ঘ) বিষয়বস্তু
উত্তর: (ক) ভাব
৬৮. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন?
(ক) কুসংস্কারের
(খ) ধর্মপ্রাণ মুসলমানের
(গ) মাতৃভাষার
(ঘ) নির্যাতিত পরিবারের
উত্তর: (খ) মাতৃভাষার
৬৯. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি কোন ভাষার গুণকীর্তন করেছেন?
(ক) বাংলা ভাষার
(খ) আরবি ভাষার
(গ) ইংরেজি ভাষার
(ঘ) ফারসি ভাষার
উত্তর: (ক) বাংলা ভাষার
৭০. ‘বঙ্গবাণী’ কবিতায় আরবি-ফারসি ভাষার প্রতি কবি আব্দুল হাকিমের মনোভাব কেমন?
(ক) সহনশীল
(খ) বিরাগপূর্ণ
(গ) বিদ্বেষপূর্ণ
(ঘ) বিরূপ
উত্তর: (ক) সহনশীল
৭১. কোন ভাষা সবার প্রধান অবলম্বন হওয়া উচিত?
(ক) আরবি ভাষা
(খ) হিন্দি ভাষা
(গ) বাংলা ভাষা
(ঘ) মাতৃভাষা
উত্তর: (ঘ) মাতৃভাষা
৭২. ‘বঙ্গবাণী’ কবিতার মর্মকথা হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
(ক) বিদেশি ভাষার প্রতি মমত্ববোধ
(খ) দেশি ভাষার প্রতি ক্ষোভ
(গ) মাতৃভাষার প্রতি প্রীতি
(ঘ) বিদেশি ভাষার প্রতি বিদ্বেষ
উত্তর: (ঘ) বিদেশি ভাষার প্রতি বিদ্বেষ
৭৩. কবি কাদের জন্মের প্রতি সন্দিহান?
(ক) এদেশে জন্মেও যারা বাংলা ভাষাকে ঘৃণা করে
(খ) যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি
(গ) যারা ভাষা আন্দোলনে অংশ নেয়নি
(ঘ) যারা কোনো ধর্ম মানে না
উত্তর: (ক) এদেশে জন্মেও যারা বাংলা ভাষাকে ঘৃণা করে
৭৪. কবি আব্দুল হাকিম কাদের প্রতি তীব্র ক্ষোভ থেকে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন?
(ক) যারা বাংলা ভাষায় কথা বলে না
(খ) যারা বাংলা ভাষার কিতাব পড়ে না
(গ) যারা নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি সংকীর্ণচেতা
(ঘ) যারা অন্য ভাষা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট
উত্তর: (গ) যারা নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি সংকীর্ণচেতা
৭৫. স্বদেশে থেকেও যারা স্বদেশের ভাষার প্রতি বীতরাগ দেখায় তারা প্রকৃতপক্ষে—
(ক) দেশপ্রেমিক
(খ) শেকড়বিহীন পরগাছা
(গ) জাতিপ্রেমিক
(ঘ) খোদাপ্রেমিক
উত্তর: (খ) শেকড়বিহীন পরগাছা
৭৬. বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে কবি আব্দুল হাকিম তাদের কী নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন?
(ক) বংশপরিচয়
(খ) জন্মপরিচয়
(গ) বংশ ও আভিজাত্য
(ঘ) আভিজাত্য ও পরিচয়
উত্তর: (খ) জন্মপরিচয়
৭৭. ‘বঙ্গবাণী’ কবিতার প্রতিপাদ্য বিষয় কী?
(ক) সাধারণ মানুষের প্রতি ভালোবাসা
(খ) আরবি-ফারসি ভাষার প্রতি অনুরাগ
(গ) স্বদেশের ঐতিহ্যের প্রতি আকর্ষণ
(ঘ) স্বদেশ ও স্বভাষার প্রতি অনুরাগ
উত্তর: (ঘ) স্বদেশ ও স্বভাষার প্রতি অনুরাগ
