You are currently viewing প্রার্থী কবিতার mcq : ২৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

প্রার্থী কবিতার mcq : ২৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

প্রার্থী’ কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস সূর্য। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যেই ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীবনধারণ করে। প্রচণ্ড শীতে সূর্যের এই উদ্ভাসের জন্য সারারাত অপেক্ষা করে বস্ত্রহীন, আশ্রয়হীন শীতার্ত মানুষ। কবি সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে সূর্যের কাছে উদ্ভাস প্রার্থনা করেছেন। অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি তাঁর অসীম মমতা। কবি এই শিশুদের কল্যাণে সূর্যের অবদানের থেকে প্রেরণা নিতে চান। তিনি এমন সমাজ গড়তে চান, যেখানে বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে ঘুচে যাবে।


১. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?

(ক) ২১

(খ) ২২

(গ) ২৩

(ঘ) ২৫

উত্তর: (ক) ২১


২. সকালের এক টুকরো রোদকে কার সাথে তুলনা করা হয়েছে?

(ক) কৃষকের চঞ্চল চোখ

(খ) এক টুকরো সোনা

(গ) এক টুকরো গরম কাপড়

(ঘ) এক জ্বলন্ত অগ্নিপিন্ড

উত্তর: (খ) এক টুকরো সোনা


৩. সবাই হিমশীতল সুদীর্ঘ রাত কার প্রতীক্ষা করে?

(ক) বাবা-মায়ের

(খ) আত্মীয়স্বজনের

(গ) শীতের সূর্যের

(ঘ) আপন মানুষের

উত্তর: (গ) শীতের সূর্যের


৪. ‘যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।’— এখানে কী ব্যবহৃত হয়েছে?

(ক) উৎপ্রেক্ষা

(খ) চিত্রকল্প

(গ) রূপক

(ঘ) উপমা

উত্তর: (ঘ) উপমা

৫. ‘প্রার্থী’ কবিতায় কবি ‘কৃষকের চঞ্চল চোখ’ বলতে কী বুঝিয়েছেন?

(ক) অসহ্য লালসা

(খ) অধীর প্রতীক্ষা

(গ) সুখের নিশানা

(ঘ) বিরহের ব্যথা

উত্তর: (খ) অধীর প্রতীক্ষা

৬. ‘প্রার্থী’ কবিতায় ধানকাটার দিনগুলো কৃষকের কাছে কেমন?

(ক) প্রতীক্ষার

(খ) উৎসবের

(গ) আনন্দের

(ঘ) রোমাঞ্চের

উত্তর: (ঘ) রোমাঞ্চের

৭. এক টুকরো কাপড়ে কান ঢেকে শীত পাড়ি দেয় কারা?

(ক) সন্ন্যাসীরা

(খ) বিত্তবানরা

(গ) বস্তুহীনরা

(ঘ) কৃপা-প্রার্থীরা

উত্তর: (গ) বস্তুহীনরা

৮. শীতের দিনে গরিবরা এক টুকরো কাপড়ে কী ঢাকে?

(ক) কান

(খ) হাত

(গ) পা

(ঘ) চোখ

উত্তর: (ক) কান

৯. কোন সময়ের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়ে দামি মনে হয়?

(ক) সকালের

(খ) দুপুরের

(গ) বিকালের

(ঘ) সন্ধ্যার

উত্তর: (ক) সকালের

১০. সকালের সূর্যের এক টুকরো রোদ্দুরকে সোনার চেয়েও দামি মনে হয় কেন?

(ক) রাতের অন্ধকার দূর করে বলে

(খ) শীতের যন্ত্রণা দূর করে বলে

(গ) সোনালি আলো স্বর্ণের চেয়েও চকচকে বলে

(ঘ) রোদে ইচ্ছেমতো ঘুরে বেড়ানো যায় বলে

উত্তর: (খ) শীতের যন্ত্রণা দূর করে বলে

১১. ‘প্রার্থী’ কবিতার কবি কার কাছে উত্তাপ প্রার্থনা করেছেন?

(ক) চন্দ্র

(খ) সূর্য

(গ) রোদ

(ঘ) জোছনা

উত্তর: (খ) সূর্য

১২. সূর্যের উত্তাপে আমাদের কী ঘুচবে?

(ক) জড়তা

(খ) দীনতা

(গ) কুঁড়েঘর

(ঘ) কাপড়

উত্তর: (ক) জড়তা

১৩. উদ্দীপকের ভাবনা তোমরা পাঠ্য বইয়ের কোন কবিতার সাথে সংগতিপূর্ণ?

(ক) নদীর স্বপ্ন

(খ) মানবধর্ম

(গ) একুশের গান

(ঘ) প্রার্থী

উত্তর: (ঘ) প্রার্থী

১৪. ‘অগ্নিপিন্ড’ কথাটির সমার্থক হতে পারে কোনটি?

(ক) জ্বালে ছারখার

(খ) ফোস্কা বিস্ফোরণ

(গ) অধিক শোকে পাথর

(ঘ) আগুনের গোলা

উত্তর: (ঘ) আগুনের গোলা

১৫. ‘অগ্নিপিন্ড’ শব্দটির অর্থ নিচের কোনটি?

(ক) আগুনের উত্তাপ

(খ) আগুনের শিখা

(গ) আগুনের গোলা

(ঘ) আগুনের ধোঁয়া

উত্তর: (গ) আগুনের গোলা

১৬. ‘জড়তা’ শব্দের সমার্থক কোনটি?

(ক) স্বল্পতা

(খ) তীব্রতা

(গ) বিমূঢ়তা

(ঘ) আড়ষ্টতা

উত্তর: (ঘ) আড়ষ্টতা

১৭. ‘প্রার্থী’ কবিতা পাঠের মূল উদ্দেশ্য কী?

(ক) গরিব মানুষের প্রতি মমতা সৃষ্টি

(খ) নির্বাচনে দাঁড়ানোর অঙ্গীকার

(গ) কারো কাছ থেকে কিছু পাওয়ার ব্যাকুলতা

(ঘ) মানুষের কল্যাণে আত্মোৎসর্গ করা

উত্তর: (ক) গরিব মানুষের প্রতি মমতা সৃষ্টি

১৮. এই পৃথিবীর শক্তির মূল উৎস কী?

(ক) সূর্য

(খ) চন্দ্র

(গ) নক্ষত্র

(ঘ) তারা

উত্তর: (ক) সূর্য

১৯. ‘প্রার্থী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

(ক) ছাড়পত্র

(খ) অভিযান

(গ) পূর্বাভাস

(ঘ) হরতাল

উত্তর: (ক) ছাড়পত্র

২০. ‘প্রার্থী’ কবিতাটি কে লিখেছেন?

(ক) জসীমউদ্দীন

(খ) বুদ্ধদেব বসু

(গ) সুফিয়া কামাল

(ঘ) সুকান্ত ভট্টাচার্য

উত্তর: (ঘ) সুকান্ত ভট্টাচার্য

২১. উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ কীসের সাহায্যে জীবনধারণ করে?

(ক) সূর্যের তাপের সাহায্যে

(খ) বৃষ্টির পানির সাহায্যে

(গ) চন্দ্রের আলোর সাহায্যে

(ঘ) নক্ষত্রের আলোর সাহায্যে

উত্তর: (ক) সূর্যের তাপের সাহায্যে

২২. ‘প্রার্থী’ কবিতায় কবি সূর্যের অবদান থেকে কী নিতে চান?

(ক) প্রেরণা

(খ) শান্তি

(গ) আলো

(ঘ) তেজ

উত্তর: (ক) প্রেরণা

২৩. কবি সুকান্ত কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯২৬

(খ) ১৯২৭

(গ) ১৯২৮

(ঘ) ১৯২৯

উত্তর: (ক) ১৯২৬

২৪. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?

(ক) গোপালগঞ্জের কোটালিপাড়ায়

(খ) যশোরের সাগরদাঁড়িতে

(গ) কুমারখালীর শিলাইদহে

(ঘ) গোপালগঞ্জের কাশিয়ানিতে

উত্তর: (ক) গোপালগঞ্জের কোটালিপাড়ায়

২৫. কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অঙ্গনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন?

(ক) স্বাধীনতা

(খ) কবিতা

(গ) বিজলী

(ঘ) প্রগতি

উত্তর: (ক) স্বাধীনতা

২৬. কবি সুকান্ত কোন পত্রিকার সাথে জড়িত ছিলেন?

(ক) শিখা

(খ) কল্লোল

(গ) স্বাধীনতা

(ঘ) মাছে নও

উত্তর: (গ) স্বাধীনতা

২৭. মানব মুক্তির গান বলিষ্ঠভাবে উচ্চারিত হয়েছে তোমার পাঠ্য নিচের কোন কবির কবিতায়?

(ক) সুকান্ত ভট্টাচার্য

(খ) বুদ্ধদেব বসু

(গ) সুফিয়া কামাল

(ঘ) কামিনী রায়

উত্তর: (ক) সুকান্ত ভট্টাচার্য

২৮. কবি সুকান্ত রচিত গ্রন্থ কোনটি?

(ক) মায়া কাজল

(খ) অভিযান

(গ) মাটির কান্না

(ঘ) ডানপিটে পান্ডব

উত্তর: (খ) অভিযান

২৯. সুকান্ত ভট্টাচার্য কোন রোগে মারা যান?

(ক) যক্ষা

(খ) ক্যান্সার

(গ) আলসার

(ঘ) দূরারোগ্য

উত্তর: (ক) যক্ষা

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts