“প্রত্যাবর্তনের লজ্জা” কবিতাটি আল মাহমুদের ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সংলাপ এবং গল্প বলার ঢঙে কবিতাটি রচিত।
শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য রেলস্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল। কবি দেখতে পেলেন, যাদের সঙ্গে একত্রে শহরে যাবার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে সান্ত্বনা জানাচ্ছেন। ট্রেন ধরতে না পারার হতাশায় কবির মনে পড়ল বাবা-মায়ের কথাগুলো। নিজের ভাইবোনদের সতর্ক ও সচেতন প্রস্তুতির স্মৃতিও কবির মনে জাগ্রত হলো। এক রকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোররাতে বাড়ির পথে ফিরতে শুরু করলেন। রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন পরিচিত নদী, গ্রাম, নিজেদের আটচালা ঘর। কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুলল। কবিও মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা মন থেকে মুছে ফেললেন। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনই কবির জন্য পরম স্বস্তির। তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলছেন মায়ের আশ্রয়ে। এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি।
১. ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতায় কবি কীভাবে ঘরে ফিরবেন বলে উল্লেখ করা হয়েছে?
ক) কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে
খ) চোখের পাতায় শিশির বিন্দু জমতে জমতে
গ) সাত মাইল পথ হেঁটে হেঁটে
ঘ) শিশিরে পাজামা ভিজিয়ে ভিজিয়ে
উত্তর: ক) কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে
২. ‘প্রত্যাবর্তনের লজ্জা’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক) শিকড়ে ফেরার অভিব্যক্তি
খ) উন্মূলিত হবার অনুশোচনা
গ) প্রকৃতির কাছে থাকার আনন্দ
ঘ) নাগরিক জীবনের হতাশা-নৈরাশ্য
উত্তর: ক) শিকড়ে ফেরার অভিব্যক্তি
৩. আল মাহমুদের জন্ম কত তারিখে?
ক) ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১০ জুলাই
খ) ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১১ জুলাই
গ) ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১১ জুলাই
ঘ) ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১২ জুলাই
উত্তর: গ) ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১১ জুলাই
৪. আল মাহমুদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) ব্রাহ্মণবাড়িয়া
খ) বরিশাল
গ) বরগুনা
ঘ) খুলনা
উত্তর: ক) ব্রাহ্মণবাড়িয়া
৫. কবি আল মাহমুদের গ্রামের নাম কী?
ক) ঘাটাইল
খ) মৌড়াইল
গ) মাশাইল
ঘ) নিকরাইল
উত্তর: খ) মৌড়াইল
৬. আল মাহমুদের প্রকৃত নাম কী?
ক) মীর মুহাম্মদ আল মাহমুদ
খ) সুলতান মীর আল মাহমুদ
গ) মোহাম্মদ মাহমুদ আল জামান
ঘ) মীর আবদুস শুকুর আল মাহমুদ
উত্তর: ঘ) মীর আবদুস শুকুর আল মাহমুদ
৭. আল মাহমুদের পিতার নাম কী?
ক) মীর আবদুর রব
খ) আবদুর রব মীর
গ) মীর আলী মাহমুদ
ঘ) মীর মাহমুদ জামান
উত্তর: খ) আবদুর রব মীর
৮. আল মাহমুদের মাতার নাম কী?
ক) আমেনা খাতুন মীর
খ) রওশন বানু মীর
গ) রওশন আরা মীর
ঘ) আনোয়ারো বেগম মীর
উত্তর: গ) রওশন আরা মীর
৯. আল মাহমুদ কোন পেশায় দীর্ঘদিন যুক্ত ছিলেন?
ক) শিক্ষকতা
খ) সাংবাদিকতা
গ) চিকিৎসা
ঘ) ওকালতি
উত্তর: খ) সাংবাদিকতা
১০. কবি আল মাহমুদ সম্পাদিত পত্রিকার নাম কী?
ক) দৈনিক জনকণ্ঠ
খ) দৈনিক মানবকণ্ঠ
গ) দৈনিক বার্তা
ঘ) দৈনিক গণকণ্ঠ
উত্তর: ঘ) দৈনিক গণকণ্ঠ
১১. সাংবাদিকতা ছেড়ে আল মাহমুদ কোথায় যোগদান করেন?
ক) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে
খ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে
গ) বাংলাদেশ একাডেমিতে
ঘ) বাংলাদেশ শিশু একাডেমিতে
উত্তর: খ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে
১২. কোন বিষয় নিয়ে আল মাহমুদ তাঁর কবিতার জগৎ তৈরি করেন?
ক) নাগরিক জীবন
খ) জেলেদের জীবন
গ) স্নিগ্ধ-শ্যামল গ্রামীণ জীবন
ঘ) অন্ত্যজ শ্রেণির জীবন
উত্তর: গ) স্নিগ্ধ-শ্যামল গ্রামীণ জীবন
১৩. কীসের আশ্রয়ে কবি গ্রামীণ জীবনকে ফুটিয়ে তুলেছেন?
ক) নিজস্ব কাব্যরীতি
খ) নিজস্ব কাব্যভাষা
গ) নিজস্ব কাব্যচেতনা
ঘ) নিজস্ব জীবনবোধ
উত্তর: খ) নিজস্ব কাব্যভাষা
১৪. ‘কালের কলস’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক) শামসুর রাহমান
খ) আহসান হাবীব
গ) আল মাহমুদ
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর: গ) আল মাহমুদ
১৫. ‘বখতিয়ারের ঘোড়া’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক) আল মাহমুদ
খ) শামসুর রাহমান
গ) জসীমউদ্দীন
ঘ) দিলওয়ার
উত্তর: ক) আল মাহমুদ
১৬. কোনটি কবি আল মাহমুদ রচিত উপন্যাস?
ক) কালের কলস
খ) বখতিয়ারের ঘোড়া
গ) আগুনের মেয়ে
ঘ) পানকৌড়ির রক্ত
উত্তর: গ) আগুনের মেয়ে
১৭. ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক) জীবনানন্দ দাশ
খ) আল মাহমুদ
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ) আল মাহমুদ
১৮. ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’ কী ধরনের গ্রন্থ?
ক) কাব্যগ্রন্থ
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) গল্পগ্রন্থ
উত্তর: ক) কাব্যগ্রন্থ
১৯. ‘পাখির কাছে ফুলের কাছে’ কী ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) গল্পগ্রন্থ
গ) প্রবন্ধগ্রন্থ
ঘ) শিশুতোষ কাব্যগ্রন্থ
উত্তর: ঘ) শিশুতোষ কাব্যগ্রন্থ
২০. ‘ডাহুকী’ কোন ধরনের গ্রন্থ?
ক) প্রবন্ধগ্রন্থ
খ) কাব্যগ্রন্থ
গ) কাব্যনাট্য
ঘ) উপন্যাস
উত্তর: ঘ) উপন্যাস
২১. কোনটি আল মাহমুদ রচিত ছোটগল্প?
ক) গন্ধবণিক
খ) কালের কলস
গ) আগুনের মেয়ে
ঘ) নিশিদপ্তা নারী
উত্তর: ক) গন্ধবণিক
২২. সাহিত্যের কোন শাখায় আল মাহমুদ বিশেষ অবদান রাখেন?
ক) নাটক
খ) ছোটগল্প
গ) উপন্যাস
ঘ) কবিতা
উত্তর: ঘ) কবিতা
২৩. কবি আল মাহমুদ কোন আনন্দকে উপভোগ করতে আগ্রহী?
ক) বিজয়ের আনন্দ
খ) ভ্রমণের আনন্দ
গ) উৎসবের আনন্দ
ঘ) সৃষ্টির আনন্দ
উত্তর: ঘ) সৃষ্টির আনন্দ
২৪. স্টেশনে পৌঁছে কবি কী রঙের আলোর সংকেত দেখেছিলেন?
ক) লাল
খ) নীল
গ) হলুদ
ঘ) সবুজ
উত্তর: খ) নীল
২৫. ট্রেন ছেড়ে দেওয়ায় কবির অনুভূতি কেমন ছিল?
ক) হতাশাগ্ৰস্ত
খ) ক্ষুব্ধ
গ) বিষাদগ্রস্ত
ঘ) উৎকণ্ঠিত
উত্তর: ক) হতাশাগ্ৰস্ত
২৬. সহযাত্রীদের মুখাবয়বে কী প্রকাশ পেয়েছিল?
ক) রাগ
খ) আক্ষেপ
গ) উৎকণ্ঠা
ঘ) দুঃখ
উত্তর: গ) উৎকণ্ঠা
২৭. সহযাত্রীরা কীভাবে কবিকে সান্ত্বনা দিচ্ছিল?
ক) কথা বলে
খ) হাত নেড়ে
গ) আশা জাগিয়ে
ঘ) ইশারা করে
উত্তর: খ) হাত নেড়ে
২৮. স্টেশনে আসার আগে কে কবিকে তাড়া দিয়েছিল?
ক) আব্বা
খ) আম্মা
গ) ভাই
ঘ) বোন
উত্তর: ক) আব্বা
২৯. ‘গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে’—কথাটি কে বলেছিল?
ক) আম্মা
খ) আব্বা
গ) জাহানারা
ঘ) নাহার
উত্তর: খ) আব্বা
৩০. ‘নিঃস্বপ্ন’ কবি কী বলে অভিহিত করেছেন?
ক) নিহত হওয়া
খ) হতাশ হওয়া
গ) বাকরুদ্ধ হওয়া
ঘ) নিশ্চুপ হওয়া
উত্তর: ক) নিহত হওয়া
৩১. আজ রাত না হয় বই নিয়েই বসে থাক’—উক্তিটি কার?
ক) আব্বার
খ) ফরহাদের
গ) জাহানারার
ঘ) আম্মার
উত্তর: ঘ) আম্মার
৩২. ‘জাহানারা’ সম্পর্কে কবির কে হন?
ক) মা
খ) খালা
গ) বোন
ঘ) ফুফু
উত্তর: গ) বোন
৩৩. ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতায় কে কোনোদিন ট্রেন ফেল করেনি?
ক) ফরহাদ
খ) জাহানারা
গ) লাইলী
ঘ) নাহার
উত্তর: খ) জাহানারা
৩৪. ফরহাদ কতক্ষণ আগে স্টেশনে পৌঁছায়?
ক) এক ঘণ্টা আগে
খ) পনেরো মিনিট আগে
গ) দেড় ঘণ্টা আগে
ঘ) আধ ঘণ্টা আগে
উত্তর: ঘ) আধ ঘণ্টা আগে
৩৫. চাকরকে কে টিকিট কিনতে পাঠায়?
ক) নাহার
খ) ফরহাদ
গ) লাইলী
ঘ) জাহানারা
উত্তর: গ) লাইলী
৩৬. ‘কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না’—কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
ক) নাহার
খ) লাইলী
গ) ফরহাদ
ঘ) জাহানারা
উত্তর: ক) নাহার
৩৭. কত মাইল হেঁটে কবিকে স্টেশনে পৌঁছাতে হয়েছিল?
ক) আট মাইল
খ) ছয় মাইল
গ) সাত মাইল
ঘ) পাঁচ মাইল
উত্তর: গ) সাত মাইল
৩৮. কবির ভাষায় তিনি কোন স্টেশনে পৌঁছেছিলেন?
ক) নামকরা
খ) অজ্ঞাত
গ) বেনামি
ঘ) ভাঙাচোরা
উত্তর: খ) অজ্ঞাত
৩৯. স্টেশনে কে কুয়াশায় কাঁপছিল?
ক) কবি
খ) কবির সহযাত্রী
গ) ব্যষ্টি
ঘ) নাহার
উত্তর: ক) কবি
৪০. প্রকৃতির কোন অনুষঙ্গকে কবি সাদা পর্দা বলেছেন?
ক) শিশির
খ) কাশফুল
গ) মেঘ
ঘ) কুয়াশা
উত্তর: ঘ) কুয়াশা
৪১. কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে কে ঘরে ফিরবেন?
ক) ফরহাদ
খ) কবি
গ) জাহানারা
ঘ) নাহার
উত্তর: খ) কবি
৪২. কবির চোখের পাতায় কী জমবে?
ক) অশ্রু
খ) কুয়াশা
গ) শীতের বিন্দু
ঘ) লজ্জা
উত্তর: গ) শীতের বিন্দু
৪৩. শিশিরে কার পাজামা ভিজে যাবে?
ক) কবির বাবার
খ) কবির
গ) ফরহাদের
ঘ) লাইলীর
উত্তর: খ) কবির
৪৪. লাল সূর্য ওঠাকে কবি কীসের মতন বলেছেন?
ক) হতাশার মতন
খ) অগ্নিপিণ্ডের মতন
গ) নির্লজ্জের মতন
ঘ) পরাজিতের মতন
উত্তর: গ) নির্লজ্জের মতন
৪৫. প্রত্যাবর্তনের পর কবি নিজেকে কী বলে মনে করেন?
ক) অযোগ্য
খ) পরাজিত
g) ভীতু
ঘ) সময় জ্ঞানহীন
উত্তর: খ) পরাজিত
৪৬. বকের ঝাঁক কোন দিকে উড়ে যাচ্ছে?
ক) নদীর দিকে
খ) গ্রামের দিকে
গ) খেতের দিকে
ঘ) জলার দিকে
উত্তর: ঘ) জলার দিকে
৪৭. কবির সামনে কীসের বাগান ভেসে উঠবে?
ক) গোলাপের
খ) কলার
গ) আমের
ঘ) মেহগনির
উত্তর: খ) কলার
৪৮. কবিদের বাড়ি কত চালবিশিষ্ট?
ক) চার
খ) দুই
গ) তিন
ঘ) আট
উত্তর: ঘ) আট
৪৯. ট্রেন ছেড়ে দেওয়ার বিষয়টি কবিতায় কীভাবে বোঝানো হয়েছে?
ক) আলোর সংকেতের মাধ্যমে
খ) স্মৃতিচারণের মাধ্যমে
গ) হাত নাড়ার মাধ্যমে
ঘ) যাত্রীদের হতাশার মাধ্যমে
উত্তর: ক) আলোর সংকেতের মাধ্যমে
৫০. কবির সহযাত্রীদের মুখাবয়ব উৎকণ্ঠিত ছিল কেন?
ক) কবিকে দেখতে না পাওয়ায়
খ) ট্রেন ধরতে কবি ব্যর্থ হওয়ায়
গ) কবির হতাশা প্রকাশের জন্য
ঘ) ট্রেন দ্রুত চলায়
উত্তর: খ) ট্রেন ধরতে কবি ব্যর্থ হওয়ায়
৫১. উৎকণ্ঠিত মুখগুলো হাত নেড়ে কবিকে সান্ত্বনা দিচ্ছিল কেন?
ক) কবির চাকরি না হওয়ায়
খ) গ্লানি মুছে দিতে
গ) কবি ট্রেন ধরতে ব্যর্থ হওয়ায়
ঘ) পরিবারের হতাশা দূর করতে
উত্তর: গ) কবি ট্রেন ধরতে ব্যর্থ হওয়ায়
৫২. ‘গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে’—কবির বাবার এ কথার মধ্যে কী প্রকাশ পেয়েছে?
ক) হতাশা
খ) আক্ষেপ
গ) উৎকণ্ঠা
ঘ) ক্রোধ
উত্তর: গ) উৎকণ্ঠা
৫৩. ‘আজ রাত না হয় বই নিয়েই বসে থাক’—কবির মা কেন এ কথা বলেছিলেন?
ক) রাগ করে
খ) সতর্কতার জন্য
গ) হতাশ হয়ে
ঘ) বিরক্তি প্রকাশে
উত্তর: খ) সতর্কতার জন্য
৫৪. ‘নিঃস্বপ্ন নিদ্রায় নিহত হয়ে থাকা’—বলতে কবিতায় কী বোঝানো হয়েছে?
ক) অনুভূতিহীন হওয়া
খ) ঘুম না পাওয়া
গ) বিষাদগ্রস্ত হওয়া
ঘ) বিরক্তি প্রকাশ
উত্তর: ক) অনুভূতিহীন হওয়া
৫৫. ট্রেন ধরতে ব্যর্থ হওয়ায় কবির ভাই-বোনদের কথা মনে পড়ছিল কেন?
ক) স্মৃতিচারণ করতে
খ) হতাশা ও গ্লানিবোধ
গ) পূর্বসতর্কতার কথা মনে করে
ঘ) অপমানের ভয়ে
উত্তর: খ) হতাশা ও গ্লানিবোধ
৫৬. কবি স্টেশনকে অজ্ঞাত বলেছেন কেন?
ক) কবির পছন্দ নয় বলে
খ) নামকরণ নয় বলে
গ) লোকসমাগম না থাকায়
ঘ) ট্রেন ধরতে ব্যর্থ হওয়ায়
উত্তর: খ) নামকরণ নয় বলে
৫৭. ‘কুয়াশার সাদা পর্দা দোলানো’—বলতে কবিতায় কী বোঝানো হয়েছে?
ক) কবির মুগ্ধতা
খ) প্রত্যাবর্তনের আকুতি
গ) প্রত্যাবর্তনের রহস্য উন্মোচন
ঘ) কবির ব্যাকুল মনোভাব
উত্তর: গ) প্রত্যাবর্তনের রহস্য উন্মোচন
৫৮. ‘নির্লজ্জের মতোন হঠাৎ লাল সূর্য উঠে আসবে’—কথাটিতে কোন সময়ের কথা বলা হয়েছে?
ক) দুপুর
খ) বিকাল
গ) ভোর
ঘ) সন্ধ্যা
উত্তর: গ) ভোর
৫৯. ‘নির্লজ্জের মতোন লাল সূর্য ওঠা’—এখানে ‘লজ্জা’ মূলত কীসের?
ক) চাকরি না পাওয়ার
খ) কৈফিয়ত দেওয়ার
গ) প্রত্যাবর্তনের জন্য
ঘ) মায়ের বকুনি খাওয়ার
উত্তর: গ) প্রত্যাবর্তনের জন্য
৬০. ‘দারুণ ভয়’—কথাটির মধ্যে কবিমনের কোন ধরনের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে?
ক) চাকরি হারানোর
খ) বাবার বকুনির ভয়
গ) ফিরে আসার লজ্জা
ঘ) ভাই-বোনদের তাচ্ছিল্য
উত্তর: গ) ফিরে আসার লজ্জা
৬১. ‘মা ও মাটির ঘ্রাণ ছেড়ে পিয়াস রওনা দিলো নাগরিক জীবনে। গ্রীষ্মের দুপুরে প্রখর রোদের তাপে শহরের ইট-কাঠ-পাথরের মতো তার হৃদয় থেকে ভেজা ভেজা অনুভূতিগুলো শুকিয়ে যেতে লাগল।’ উদ্দীপকের পিয়াস ও ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার কবির মানসিকতার অমিল কোথায়?
ক) স্বপ্ন দেখায়
খ) অনুভূতিহীনতায়
গ) শিকড়ের প্রতি ভালোবাসায়
ঘ) নগরমুখী ভাবনায়
উত্তর: গ) শিকড়ের প্রতি ভালোবাসায়
৬২. নিচের কোন চরণটি ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার কবির ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) আমি এই বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি
খ) মন যেতে চায় সেথা, গিরি ছায়াপথ সমূদ্র, আছে যেথা
গ) তুমি মিশেছ মোর দেশের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে
ঘ) এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী
উত্তর: গ) তুমি মিশেছ মোর দেশের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে
৬৩. ‘আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে’ চরণটি ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার কবির ভাবনার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ?
ক) মাতৃচেতনায়
খ) আত্মানুসন্ধানে
গ) শিকড়ের বন্ধনে
ঘ) প্রাকৃতিক সৌন্দর্যে
উত্তর: গ) শিকড়ের বন্ধনে
৬৪. অনেকদিন পর প্রাতিক ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে যাচ্ছে। গত রাত থেকে বেড়াতে যাওয়ার খুশিতে কী করবে ভেবে পাচ্ছে না। প্রাতিক ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার কোন চরিত্রটির সঙ্গে সম্পর্কিত?
ক) জাহানারা
খ) নাহার
গ) কবি
ঘ) ফরহাদ
উত্তর: খ) নাহার
৬৫. চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। উদ্দীপকটির সঙ্গে ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার সাদৃশ্য কীসে?
ক) প্রাকৃতিক সৌন্দর্যে
খ) দেশ বন্দনায়
গ) আত্মোপলব্ধিতে
ঘ) niবিড় বন্ধনে
উত্তর: ক) প্রাকৃতিক সৌন্দর্যে
৬৬. ভিন্ন প্রেক্ষাপট হলেও জন্মভূমির টানে ফিরে আসার বিষয়টি ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার কবির সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?
ক) জসীমউদ্দীন
খ) সৈয়দ শামসুল হক
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) শামসুর রাহমান
উত্তর: গ) মাইকেল মধুসূদন দত্ত
৬৭. ‘বর্ষণে ভিজছে মাঠ। যেন কার ভেজা হাতখানি রয়েছে আমার পিঠে।’—কথাটির সঙ্গে ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার ভাবগত সাদৃশ্য রয়েছে কোন দিক থেকে?
ক) প্রকৃতির বর্ণনায়
খ) সাধারণ জীবনধারায়
গ) মাতৃভূমির প্রতি মমতায়
ঘ) গ্রামীণ দৃশ্য বর্ণনায়
উত্তর: গ) মাতৃভূমির প্রতি মমতায়
৬৮. ‘নদীর জলে মেঘের চাদরে সমস্ত হাহাকার মিটবে জানি।’—চিত্রকল্পটির সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণে?
ক) হতাশার মতোন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে
খ) কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব
গ) এক অজ্ঞাত স্টেশনে কুয়াশায় কাঁপছি
ঘ) আর আমি এদের ভাই
উত্তর: খ) কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব
৬৯. ‘প্রত্যাশারা মুখ লুকালো অস্তিত্বের আঁধারে অনুভূতি তাই কেমন যেন দিকভ্রষ্ট; স্বপ্নহীন।’—কথাটি ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে
খ) শিশিরে কার পাজামা ভিজে যাবে
গ) এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম
ঘ) এক অজ্ঞাত স্টেশনে কুয়াশায় কাঁপছি
উত্তর: গ) এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম
৭০. বিনা চিকিৎসায় মারা গেছে ফরহাদের মা। টাকার নেশায় মাকে ফেলে শহরে আসায় এ ঘটনা ঘটেছে। নিজেকে এখন ব্যর্থ, পরাজিত বলেই মনে হয় ফরহাদের। উদ্দীপকের ফরহাদ এবং ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার কবির পরাজিত হওয়ার বৈসাদৃশ্য কোথায়?
ক) মানসিকতায়
খ) প্রেক্ষাপটের ভিন্নতায়
গ) স্মৃতিকাতরতায়
ঘ) মমত্ববোধে
উত্তর: খ) প্রেক্ষাপটের ভিন্নতায়
৭১. ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার মূলসুর কী?
ক) নগরমুখিতা
খ) মাতৃভূমিপ্রীতি
গ) পারিবারিক বন্ধন
ঘ) হতাশা ও নৈরাশ্য
উত্তর: খ) মাতৃভূমিপ্রীতি
৭২. ‘জন্ম আমার ধন্য হলো মাগো— এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো।’ কথাটির মধ্যে ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতাটির বিচার্য বিষয়—
ক) শিকড়ের টান অনুভব করা
খ) মাতৃচেতনায় উদ্বুদ্ধ হওয়া
গ) স্মৃতিকাতরতা
ঘ) প্রকৃতির প্রতি মুগ্ধতা
উত্তর: ক) শিকড়ের টান অনুভব করা
৭৩. ‘নিঃস্বপ্ন নিদ্রা’—কথাটি ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতায় কবির ‘নিহত হয়ে থাকা’ বিষয়টি কোন দিক থেকে প্রভাব ফেলেছে?
ক) উদবিগ্ন হওয়ায়
খ) বন্দিদশায়
গ) হতাশা ও অনুভূতিহীন হওয়ায়
ঘ) ক্লান্ত ও অবসন্ন হওয়ায়
উত্তর: গ) হতাশা ও অনুভূতিহীন হওয়ায়
৭৪. ‘দারুণ ভয়’—কবিমনের এ অনুভূতির প্রকৃত কারণ কী?
ক) ফিরে আসার গ্লানি
খ) ট্রেন ছেড়ে দেওয়ার আশঙ্কা
গ) পারিবারিক প্রতিকূলতা
ঘ) স্বপ্নহীন নিদ্রা
উত্তর: ক) ফিরে আসার গ্লানি
৭৫. ‘নীলবর্ণ’ আসলে কীসের সংকেত?
ক) ট্রেন ছেড়ে দেওয়ার
খ) ট্রেন থামানোর
গ) ট্রেন-চলাকালীন বিপদের
ঘ) ট্রেনে ওঠার
উত্তর: ক) ট্রেন ছেড়ে দেওয়ার
৭৬. ‘উৎকণ্ঠিত’ শব্দটির অর্থ কী?
ক) আতঙ্কিত
খ) উদ্বিগ্ন
গ) হতাশাগ্ৰস্ত
ঘ) রাগান্বিত
উত্তর: খ) উদ্বিগ্ন
৭৭. উবুড় হওয়া বলতে কী বোঝায়?
ক) চুপ করা
খ) থমকে যাওয়া
গ) কাত হওয়া
ঘ) উপুড় হওয়া
উত্তর: ঘ) উপুড় হওয়া
৭৮. কবিতায় ‘শীতের বিন্দু’ বলতে কীসের কথা বলা হয়েছে?
ক) কুয়াশা
খ) শীতের শিশির
গ) নদীর জল
ঘ) জলের স্রোত
উত্তর: খ) শীতের শিশির
৭৯. ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার উৎস কী?
ক) বখতিয়ারের ঘোড়া
খ) লোক-লোকান্তর
গ) কালের কলস
ঘ) সোনালী কাবিন
উত্তর: ঘ) সোনালী কাবিন
৮০. রাতের কোন সময়ের ট্রেনটি কবি ধরতে চেয়েছিলেন?
ক) প্রথম ভাগের
খ) মধ্য ভাগের
গ) শেষ ভাগের
ঘ) দ্বিতীয় ভাগের
উত্তর: গ) শেষ ভাগের
৮১. ট্রেন ধরতে না পারার হতাশায় কবির কাদের কথা মনে পড়েছিল?
ক) ভাই-বোনের
খ) আত্মীয়জনের
গ) বাবা-মায়ের
ঘ) বন্ধুবান্ধবের
উত্তর: গ) বাবা-মায়ের
৮২. ট্রেন ধরতে না পেরে কাদের সতর্কবাণী কবির মনে পড়েছিল?
ক) বাবা-মায়ের
খ) ভাই-বোনের
গ) বন্ধুবান্ধবের
ঘ) আত্মীয়জনের
উত্তর: ক) বাবা-মায়ের
