You are currently viewing পদ্মা কবিতার mcq : নির্বাচিত ৬০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

পদ্মা কবিতার mcq : নির্বাচিত ৬০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর


ফররুখ আহমদের “পদ্মা” কবিতাটি ‘কাফেলা’ (১৯৮০) নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। ‘কাফেলা’ কাব্য সাতটি সনেটের সমন্বয়ে রচিত। সংকলনভুক্ত কবিতাটি পাঁচ সংখ্যক সনেট।

নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী। এসবের মধ্যে পদ্মা সর্ববৃহৎ। ‘পদ্মা’ কবিতায় এ নদীর দুই রূপ প্রকাশিত হয়েছে। একদিকে এর ভয়ংকর, প্রমত্ত রূপ— যা দেখে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায়— ঋদ্ধ, দুরন্ত জলদস্যুদের মনেও ভয়ের সঞ্চার হয়। অন্যদিকে, পদ্মার পলিতে প্লাবিত এর দুই পাড়ের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল, জীবনদায়িনী সবুজের সমারোহ। আবার, এই পদ্মাই বর্ষাকালে জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, ঘর, এমনকি জীবন পর্যন্ত। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। অর্থাৎ একই পদ্মা কখনও ধ্বংসাত্মক রূপে, কখনও কল্যাণময়ী হয়ে এদেশের জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে।

পদ্মা” চতুর্দশপদী (sonnet) কবিতা। তিন পঙক্তিযুক্ত চারটি স্তবক এবং শেষে দুই পঙক্তিযুক্ত একটি স্তবকে কবিতাটি বিন্যস্ত। প্রতি পঙক্তিতে রয়েছে ১৮ মাত্রা। কবিতাটির মিলবিন্যাস— কখক খগখ গঘগ ঘঙঘ ঙঙ।



১. পদ্মাকে দেখে কেঁপে উঠেছে—

ক) নির্ভীক জোয়ান

খ) দুরন্ত হার্মাদ

গ) সংগ্রামী মানুষ

ঘ) প্রলয়ংকরী স্রোতধারা

উত্তর: খ) দুরন্ত হার্মাদ


২. ‘জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়িয়ে প্রচুর’— কাদের কথা বলা হয়েছে?

ক) জলদস্যু

খ) পদ্মা তীরের মানুষ

গ) সংগ্রামী চাষী

ঘ) নির্ভীক জোয়ান

উত্তর: ক) জলদস্যু


৩. ফররুখ আহমদের জন্ম কত সালে?

ক) ১৯১৮

খ) ১৯১৯

গ) ১৯২০

ঘ) ১৯২১

উত্তর: ক) ১৯১৮


৪. ফররুখ আহমদের পিতার নাম কী?

ক) সৈয়দ হাতেম আলী

খ) সৈয়দ নিসার আলী

গ) সৈয়দ আমির আলী

ঘ) সৈয়দ হাশেম আলী

উত্তর: ক) সৈয়দ হাতেম আলী

৫. ফররুখ আহমদ দীর্ঘকাল কোন বেতারে কাজ করেছেন?

ক) খুলনা বেতারে

খ) চট্টগ্রাম বেতারে

গ) ঢাকা বেতারে

ঘ) বাংলাদেশ বেতারে

উত্তর: গ) ঢাকা বেতারে


৬. ফররুখ আহমদ কবি হিসেবে কোন দশকে আবির্ভূত হন?

ক) ত্রিশের দশক

খ) চল্লিশের দশক

গ) পঞ্চাশের দশক

ঘ) ষাটের দশক

উত্তর: খ) চল্লিশের দশক


৭. ফররুখ আহমদ কিসে বিশ্বাসী ছিলেন?

ক) ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে

খ) আরবি সাহিত্যের পুনরুজ্জীবনে

গ) বাঙালি মিথের পুনরুজ্জীবনে

ঘ) বাঙালি সংস্কৃতির পুনরুজ্জীবনে

উত্তর: ক) ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে


৮. ফররুখ আহমদের কবিতায় প্রধানত কোন বিষয়টির প্রকাশ ঘটেছে?

ক) বাঙালি আদর্শ ও জীবনবোধ

খ) সংস্কৃত আদর্শ ও জীবনবোধ

গ) ইসলামী আদর্শ ও জীবনবোধ

ঘ) প্রাকৃত আদর্শ ও জীবনবোধ

উত্তর: গ) ইসলামী আদর্শ ও জীবনবোধ


৯. ফররুখ আহমদ ছোটদের জন্য কী কী লিখেছেন?

ক) কবিতা ও গান

খ) ছড়া ও গান

গ) ছড়া ও কবিতা

ঘ) ছড়া ও নাটক

উত্তর: গ) ছড়া ও কবিতা


১০. সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ ফররুখ আহমদ কোন পুরস্কারটি পান?

ক) ইউনেস্কো পুরস্কার

খ) নোবেল পুরস্কার

গ) পুলিৎজার পুরস্কার

ঘ) বুকার পুরস্কার

উত্তর: ক) ইউনেস্কো পুরস্কার


১১. ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার লাভ করেন?

ক) বাংলা একাডেমি পুরস্কার

খ) স্বাধীনতা পুরস্কার

গ) একুশে পদক

ঘ) ইউনেস্কো পুরস্কার

উত্তর: গ) একুশে পদক


১২. ফররুখ আহমদ কত সালে মৃত্যুবরণ করেন?

ক) ১৯৭১

খ) ১৯৭২

গ) ১৯৭৩

ঘ) ১৯৭৪

উত্তর: ঘ) ১৯৭৪


১৩. ‘পদ্মা’ কবিতায় পদ্মা মূলত কীসের নাম?

ক) পাখি

খ) গ্রাম

গ) নদী

ঘ) মানুষ

উত্তর: গ) নদী


১৪. ‘পদ্মা’ কবিতায় জীবনের পথে পথে কী কুড়ানোর কথা বলা হয়েছে?

ক) নুড়ি

খ) অভিজ্ঞতা

গ) তিতক্ষতা

ঘ) ধুলো

উত্তর: খ) অভিজ্ঞতা

১৫. দুরন্ত হার্মাদ কীভাবে প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছে?

ক) সমুদ্রপথে চলাচল করে

খ) বাড়ি বাড়ি ডাকাতি করে

গ) গদাইলস্করি নৌকা ভাসিয়ে

ঘ) বিদেশ ভ্রমণ করে

উত্তর: ক) সমুদ্রপথে চলাচল করে


১৬. পদ্মা দেখে কারা কেঁপেছে?

ক) চোর-ডাকাত

খ) ভুমি-দখলদার

গ) জলদস্যু-দুরন্ত হার্মাদ

ঘ) নাবিক-ক্যাপ্টেন

উত্তর: গ) জলদস্যু-দুরন্ত হার্মাদ


১৭. ‘কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু— দুরন্ত হার্মাদ’— এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে?

ক) কল্যাণময়ী

খ) ধ্বংসাত্মক রূপ

গ) প্রমত্ত রূপ

ঘ) শান্ত রূপ

উত্তর: গ) প্রমত্ত রূপ


১৮. জলদস্যু পদ্মাকে দেখে কেন কেঁপেছে?

ক) আনন্দে

খ) ভয়ে

গ) ঘৃণায়

ঘ) শিহরণে

উত্তর: খ) ভয়ে


১৯. ‘পদ্মা’ কবিতায় ‘ঢের সমুদ্রের স্বাদ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) প্রচণ্ড লবাক্ততা

খ) প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়

গ) সামুদ্রিক মাছের প্রাচুর্য

ঘ) সমুদ্রপথে দুর্ঘটনা

উত্তর: খ) প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়


২০. ‘ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে?

ক) কবি

খ) জলদস্যু

গ) নাবিক

ঘ) পদ্মা

উত্তর: খ) জলদস্যু


২১. জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে কী দেখে?

ক) পদ্মার রং

খ) পদ্মার ঘূর্ণি

গ) পদ্মার তরঙ্গভঙ্গ

ঘ) পদ্মার ভাঙন

উত্তর: গ) পদ্মার তরঙ্গভঙ্গ


২২. সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া দেখে ভয়ে রোমানের মুখ শুকিয়ে গেল। ‘পদ্মা’ কবিতার কোন চরণটি এই দৃশ্যকল্পের সাথে তুলনীয়?

ক) কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু-দুরন্ত হার্মাদ

খ) জীবন-মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, নির্ভীক জোয়ান

গ) তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর!

ঘ) বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান

উত্তর: গ) তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর!


২৩. পাহাড়ী পথে গাড়ি চালনার বহু অভিজ্ঞতা থাকলেও বান্দরবানের নীলগিরি পাহাড়ের ওঠার সময় পথের বাঁকগুলো কাজলের বুকে কাঁপন ধরিয়ে দিলো। কাজল ‘পদ্মা’ কবিতায় বর্ণিত কোন চরিত্রের সাথে তুলনীয়?

ক) নির্ভীক জোয়ান

খ) সংগ্রামী মানুষ

গ) দুরন্ত হার্মাদ

ঘ) নদী ভাঙনের শিকার মানুষ

উত্তর: গ) দুরন্ত হার্মাদ


২৪. পদ্মার দুই তীরে কারা লাঙল চালিয়েছে?

ক) জলদস্যু

খ) দুরন্ত হার্মাদ

গ) সংগ্রামী মানুষ

ঘ) তেজি কৃষক

উত্তর: গ) সংগ্রামী মানুষ


২৫. পদ্মার দুই তীরে সংগ্রামী মানুষ কী চালিয়েছে?

ক) লাঙল

খ) কুড়াল

গ) হাতুড়ি

ঘ) শাবল

উত্তর: ক) লাঙল


২৬. কঠিন শ্রমের ফল হিসেবে সংগ্রামী মানুষ কী পেয়েছে?

ক) হতাশা

খ) দারিদ্র্য

গ) শস্য

ঘ) সমৃদ্ধি

উত্তর: গ) শস্য


২৭. শস্যদানাকে ‘কঠিন শ্রমের ফল’ বলা হয়েছে কেন?

ক) পদ্মার প্রবল স্রোতের কারণে

খ) পদ্মার তীর অনুর্বর বলে

গ) শস্যদানা অত্যন্ত দুর্মূল্য হওয়ায়

ঘ) চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে

উত্তর: ঘ) চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে


২৮. পদ্মার চরে কারা ফসল ফলিয়েছে?

ক) সংগ্রামী নারী

খ) নির্ভীক জোয়ান

গ) দুরন্ত হার্মাদ

ঘ) বৃদ্ধ কৃষক

উত্তর: খ) নির্ভীক জোয়ান


২৯. পদ্মার চরে নির্ভীক জোয়ান কেমন ফসল ফলিয়েছে?

ক) পর্যাপ্ত

খ) অপর্যাপ্ত

গ) প্রচুর

ঘ) সামান্য

উত্তর: ক) পর্যাপ্ত


৩০. জীবন-মৃত্যুর দ্বন্দ্বে পদ্মাতীরের জোয়ানের মনোভাব কেমন?

ক) ভাবনাহীন

খ) নিঃসংশয়

গ) হতাশাশ্রয়

ঘ) সংশয়গ্রস্ত

উত্তর: খ) নিঃসংশয়


৩১. নির্ভীক জোয়ান কীসের দ্বন্দ্বে নিঃসংশয়?

ক) স্বপ্ন-দুঃস্বপ্ন

খ) সুখ-অসুখ

গ) জীবন-মৃত্যু

ঘ) অর্থ-অনর্থ

উত্তর: গ) জীবন-মৃত্যু


৩২. ‘পদ্মা’ কবিতায় সবুজের সমারোহ বলতে কী বোঝানো হয়েছে?

ক) নদীতীরের প্রাচীন বৃক্ষের সারি

খ) নদীতীরের গ্রামীণ প্রকৃতি

গ) নদীতীরের শস্যের সম্ভার

ঘ) নদীতাড়ের কচুরিপানার প্রাচুর্য

উত্তর: গ) নদীতীরের শস্যের সম্ভার


৩৩. ‘জীবনের সম্বল’ বলতে ‘পদ্মা’ কবিতায় কোনটিকে নির্দেশ করা হয়েছে?

ক) মুক্তি

খ) লাঙল

গ) শস্য

ঘ) সাহস

উত্তর: গ) শস্য


৩৪. বর্ষায় পদ্মার স্রোতে কী ভেসে গেছে?

ক) শস্যদানা

খ) সাজানো বাগান

গ) সবুজের সমারোহ

ঘ) নতুন চর

উত্তর: খ) সাজানো বাগান


৩৫. পদ্মার স্রোতধারা আমাদের কোন প্রেরণায় উদ্বুদ্ধ করে?

ক) সৎ জীবন গঠনের

খ) উদ্যমী মানস গঠনের

গ) স্বদেশের প্রতি অনুরাগের

ঘ) প্রকৃতি সংলগ্নতার

উত্তর: খ) উদ্যমী মানস গঠনের


৩৬. কোন ঋতুতে পদ্মার স্রোতে সাজানো বাগান ভেসে গেছে?

ক) হেমন্ত

খ) শরৎ

গ) গ্রীষ্ম

ঘ) বর্ষা

উত্তর: ঘ) বর্ষা


৩৭. ‘জীবনের অজস্র সম্ভার’ কখন ভেসে গেছে?

ক) শরতে

খ) হেমন্তে

গ) বর্ষায়

ঘ) বসন্তে

উত্তর: গ) বর্ষায়


৩৮. বন্যায় বৃদ্ধ কাশেম মিয়ার ভিটেমাটি, গবাদি পশু সব ভেসে গেছে। চিত্রটি ‘পদ্মা’ কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে?

ক) উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল

খ) তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর

গ) অসংখ্য জীবন, আর জীবনের অজস্র সম্ভার

ঘ) মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার

উত্তর: গ) অসংখ্য জীবন, আর জীবনের অজস্র সম্ভার


৩৯. ‘জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান’— এই আহ্বান কীসের?

ক) নদীতে নৌকা ভাসানোর

খ) শস্যদানা সংগ্রহের

গ) জীবন-মৃত্যুর দ্বন্দ্ব নিরসনের

ঘ) নব উদ্যমে জীবন শুরু করার

উত্তর: ঘ) নব উদ্যমে জীবন শুরু করার


৪০. মৃত জড়তার বুকে মুক্তির স্বর্ণদ্বার খুলেছে কী দ্বারা?

ক) সুতীব্র গতি

খ) পরিপূর্ণ আহ্বান

গ) অনেক ঘূর্ণি

ঘ) বিকট তরঙ্গভঙ্গ

উত্তর: ক) সুতীব্র গতি

৪১. পদ্মার ধ্বংসলীলায় সব হারানো মানুষ নব উদ্যমে আবার জেগে ওঠে পদ্মাকে ঘিরেই— এই দিকটি ‘পদ্মা’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে?

ক) উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল

খ) জীবন-মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, নির্ভীক জোয়ান

গ) কঠিন শ্রমের ফল-শস্যদানা পেয়েছে প্রচুর

ঘ) মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার

উত্তর: ঘ) মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার


৪২. “পদ্মা” কবিতায় কোন শব্দবন্ধের মাধ্যমে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতাকে নির্দেশ করা হয়েছে?

ক) সমুদ্রের জল

খ) সমুদ্রের স্বাদ

গ) সমুদ্রের ঢেউ

ঘ) সমুদ্রের ঘ্রাণ

উত্তর: খ) সমুদ্রের স্বাদ


৪৩. নদী বা সমুদ্রপথে যারা ডাকাতি করে তাদের কী বলা হয়?

ক) মাফিয়া

খ) হার্মাদ

গ) জলদস্যু

ঘ) দুশমন

উত্তর: গ) জলদস্যু


৪৪. ‘হার্মাদ’ কারা?

ক) বার্মিজ জলদস্যু

খ) পর্তুগিজ জলদস্যু

গ) স্প্যানিশ জলদস্যু

ঘ) চাইনিজ জলদস্যু

উত্তর: খ) পর্তুগিজ জলদস্যু


৪৫. ‘তরঙ্গভঙ্গ’ শব্দ দ্বারা কী বোঝায়?

ক) ঢেউ ভাঙা

খ) প্রবল স্রোত

গ) ঢেউয়ের আবর্তন

ঘ) প্রবল ঘূর্ণি

উত্তর: গ) ঢেউয়ের আবর্তন

৪৬. ‘উর্বর’ শব্দ দ্বারা কী বোঝানো হয়?

ক) উচ্চ শক্তিবিশিষ্ট

খ) উন্নত শক্তিবিশিষ্ট

গ) উৎপাদন শক্তিবিশিষ্ট

ঘ) বিকট শক্তিবিশিষ্ট

উত্তর: গ) উৎপাদন শক্তিবিশিষ্ট


৪৭. ‘ফলায়েছে’ শব্দের অর্থ কী?

ক) উর্বর করেছে

খ) পরিশ্রম করেছে

গ) উৎপাদন করেছে

ঘ) সম্ভব করেছে

উত্তর: গ) উৎপাদন করেছে


৪৮. ‘নিঃসংশয়’ শব্দের অর্থ কী?

ক) সংশয়যুক্ত

খ) সন্দেহহীন

গ) সন্দেহযুক্ত

ঘ) দ্বিধাযুক্ত

উত্তর: খ) সন্দেহহীন


৪৯. ‘জোয়ান’ শব্দের অর্থ কী?

ক) বলবান ব্যক্তি

খ) বলহীন ব্যক্তি

গ) জীবিত ব্যক্তি

ঘ) উজ্জ্বল ব্যক্তি

উত্তর: ক) বলবান ব্যক্তি


৫০. ‘সমারোহ’ শব্দের অর্থ কী?

ক) সমাবেশ

খ) ব্যাপকতা

গ) সমসাময়িক

ঘ) আড়ম্বর

উত্তর:  ঘ) আড়ম্বর

৫১. ‘প্রদীপ্ত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) রিক্ত

খ) ভাস্বর

গ) দ্বিপ্ত

ঘ) সুপ্ত

উত্তর: খ) ভাস্বর


৫২. ‘পদ্মা’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?

ক) হাতেম তায়ী

খ) নওফেল ও হাতেম

গ) সাত সাগরের মাঝি

ঘ) কাফেলা

উত্তর: ঘ) কাফেলা


৫৩. ‘কাফেলা’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

ক) ১৯৮০

খ) ১৯৮১

গ) ১৯৮২

ঘ) ১৯৮৩

উত্তর: ক) ১৯৮০


৫৪. ‘কাফেলা’ কাব্যগ্রন্থের কবিতাগুলো কোন আঙ্গিকে লেখা?

ক) মহাকাব্য

খ) গীতিকাব্য

গ) সনেট

ঘ) কাব্যনাট্য

উত্তর: গ) সনেট


৫৫. ‘কাফেলা’ গ্রন্থটি কয়টি সনেটের সমন্বয়ে রচিত?

ক) পাঁচ

খ) ছয়

গ) সাত

ঘ) আট

উত্তর: গ) সাত


৫৬. ‘পদ্মা’ কবিতাটি ‘কাফেলা’ গ্রন্থের কত সংখ্যক সনেট?

ক) চার

খ) পাঁচ

গ) ছয়

ঘ) সাত

উত্তর: খ) পাঁচ


৫৭. ‘পদ্মা’ কবিতায় পদ্মা নদীর কয়টি রূপ প্রকাশিত হয়েছে?

ক) এক

খ) দুই

গ) তিন

ঘ) চার

উত্তর: খ) দুই


৫৮. পদ্মার দুই তীর উর্বর হয়েছে কীভাবে?

ক) ভাঙা-গড়ার খেলায়

খ) পলি’র আশীর্বাদে

গ) কৃষকের লাঙল চালনায়

ঘ) তীব্র স্রোতধারায়

উত্তর: খ) পলি’র আশীর্বাদে


৫৯. পদ্মার ধ্বংসাত্মক রূপ দেখা যায় কোন ঋতুতে?

ক) গ্রীষ্ম

খ) বর্ষা

গ) শীত

ঘ) বসন্ত

উত্তর: খ) বর্ষা


৬০. ধ্বংসস্তূপ থেকে পদ্মাকে ঘিরে কী জেগে ওঠে?

ক) তরঙ্গভঙ্গ

খ) জীবন-মৃত্যুর দ্বন্দ্ব

গ) অজস্র সম্ভার

ঘ) প্রাণস্পন্দন

উত্তর: ঘ) প্রাণস্পন্দন


৬১. ‘পদ্মা’ কবিতায় মূলত কী প্রকাশ পেয়েছে?

ক) পদ্মার ধ্বংসাত্মক রূপের পরিচয়

খ) পদ্মার কল্যাণময় রূপের পরিচয়

গ) পদ্মার সাথে জনজীবনের একাত্মতার স্বরূপ

ঘ) পদ্মার জলদস্যুদের তৎপরতার স্বরূপ

উত্তর: গ) পদ্মার সাথে জনজীবনের একাত্মতার স্বরূপ


৬২. ‘পদ্মা’ কবিতার প্রতিটি চরণ কত মাত্রা বিশিষ্ট?

ক) ১২

খ) ১৪

গ) ১৬

ঘ) ১৮

উত্তর: ঘ) ১৮

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts