বুদ্ধদেব বসুর ‘নদীর স্বপ্ন’ কবিতায় নদী এবং নৌভ্রমণ নিয়ে এক কিশোরের কল্পনা রূপায়িত হয়েছে।
দূরন্ত এক কিশোর তার ছোটো বোনকে নিয়ে নৌকাতে উঠে নদীর পর নদী পার হয়ে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। নৌকার নানা রঙের পাল, নীল রঙের আকাশ, ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে চলা, রূপালি ইলিশ মাছ, নৌকায় রান্না করা, সন্ধ্যায় গান গাওয়া, গল্প করা—এত কিছু কিশোর মনে গভীর স্বপ্ন নিয়ে আসে।
পাশাপাশি এ কবিতায় বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব ও আদর প্রকাশের চমৎকার নিদর্শন আছে।
১. কোথায় চলেছো? এদিকে এসো না! দুটো কথা শোনো দিকি, চরণ দুইটিতে প্রকাশ পেয়েছে—
(ক) আদেশ
(খ) নির্দেশ
(গ) অনুরোধ
(ঘ) অনুনয়
উত্তর: (ঘ) অনুনয়
২. কানাই মাঝিকে মোট কয়টি সিকি দিতে চেয়েছিল?
(ক) ১ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি
উত্তর: (ক) ১ টি
৩. কানাই নিজেকে ও ছোকানুকে নৌকায় তুলে নেওয়ার জন্য মাঝিকে মোট কত আনি দিতে চেয়েছিল?
(ক) দুই
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) ছয়
উত্তর: (খ) চার
৪. ‘ নদীর স্বপ্ন’ কবিতায় উল্লেখিত মাঝির নৌকা কোথায় ছিল?
(ক) ঘাটে বাঁধা
(খ) নদীর মাঝখানে
(গ) নদীর কিনারে
(ঘ) নদীর পাড়ে
উত্তর: (ক) ঘাটে বাঁধা
৫. রাফি স্বপ্ন দেখে, সে একটি মহাকাশযানে করে একদিন মঙ্গলগ্রহে যাবে।— রাফির সাথে ‘নদীর স্বপ্ন’ কবিতার কানাইয়ের সাদৃশ্য রয়েছে—
(ক) দুরন্তপনায়
(খ) দূরদর্শিতায়
(গ) ভ্রমণপিপাসায়
(ঘ) কল্পনাবিলাসিতায়
উত্তর: (ঘ) কল্পনাবিলাসিতায়
৬. ‘পায়ে পড়ি, মাঝি, সাথে নিয়ে চলো’— কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?
(ক) অনুরোধ
(খ) আগ্রহ
(গ) ক্ষমা
(ঘ) প্রার্থনা
উত্তর: (ক) অনুরোধ
৭. কানাইরা কয় ভাইবোন?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) এক
উত্তর: (খ) তিন
৮. ‘নদীর স্বপ্ন’ কবিতাটি কার জবানিতে লেখা?
(ক) কানাইয়ের
(খ) ছোকানুর
(গ) কবির
(ঘ) মাঝির
উত্তর: (ক) কানাইয়ের
৯. কানাই আর ছোকানু সম্পর্কে কী হয়?
(ক) প্রতিবেশী
(খ) ভাইবোন
(গ) সহপাঠী
(ঘ) মামা-ভাগনি
উত্তর: (খ) ভাইবোন
১০. ‘নদীর স্বপ্ন’ কবিতায় কয়টি নদীর নাম উল্লেখ করা হয়েছে?
(ক) দুইটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তর: (খ) তিনটি
১১. কী টেনে তোলা দায়?
(ক) বৈঠা
(খ) মাছ
(গ) পাল
(ঘ) জাল
উত্তর: (ঘ) জাল
১২. কী দেখে কানাইয়ের চোখ ঝলসে ওঠে?
(ক) নীল আকাশ
(খ) উড্ডীয়মান পাখি
(গ) রান্নার কারসাজি
(ঘ) রুপালি ইলিশ
উত্তর: (ঘ) রুপালি ইলিশ
১৩. ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’— কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটি?
(ক) দেশ
(খ) পাছে লোকে কিছু বলে
(গ) আবার আসিব ফিরে
(ঘ) নদীর স্বপ্ন
উত্তর: (ঘ) নদীর স্বপ্ন
১৪. ‘নদীর স্বপ্ন’ কবিতায় কিশোর কানাই নিজেকে কীসের সাথে তুলনা করেছে?
(ক) আকাশের রানির সাথে
(খ) পদ্মার রাজার সাথে
(গ) নৌকার মাঝির সাথে
(ঘ) আকাশের পাখির সাথে
উত্তর: (খ) পদ্মার রাজার সাথে
১৫. ‘নদীর স্বপ্ন’ কবিতায় পদ্মার রাজা কে?
(ক) কানাই
(খ) ছোকানু
(গ) মাঝি
(ঘ) কবি
উত্তর: (ক) কানাই
১৬. ‘নদীর স্বপ্ন’ কবিতায় হালকা নরম হাওয়ায় কোন পাল তোলার কথা বলা হয়েছে?
(ক) লাল
(খ) নীল
(গ) বেগুনি
(ঘ) হলদে
উত্তর: (ক) লাল
১৭. কানাই মাঝিকে প্রথমদিন কোন রঙের পাল তুলে দিতে বলে?
(ক) বাদামি
(খ) হলুদ
(গ) বেগুনি
(ঘ) লাল
উত্তর: (ঘ) লাল
১৮. গানের শেষে মাঝিকে কানাই কী বলার জন্য অনুরোধ করেছে?
(ক) ছড়া
(খ) কবিতা
(গ) ইতিহাস
(ঘ) গল্প
উত্তর: (ঘ) গল্প
১৯. ‘নদীর স্বপ্ন’ কবিতায় কয়টি অনুচ্ছেদ রয়েছে?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
উত্তর: (গ) ৩টি
২০. সিকি বলতে কোনটিকে বোঝায়?
(ক) ২৫ পয়সার মুদ্রা
(খ) ৫০ পয়সার মুদ্রা
(গ) ১ টাকার মুদ্রা
(ঘ) ৫ টাকার মুদ্রা
উত্তর: (ক) ২৫ পয়সার মুদ্রা
২১. ‘কারসাজি’ শব্দটি কী অর্থে ‘নদীর স্বপ্ন’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
(ক) চালাকি
(খ) চমৎকারিত্ব
(গ) রীতিনীতি
(ঘ) অনুভূতি
উত্তর: (খ) চমৎকারিত্ব
২২. ‘নদীর স্বপ্ন’ কবিতা পাঠ করলে শিক্ষার্থীদের কোন শক্তি বৃদ্ধি পাবে?
(ক) কল্পনাশক্তি
(খ) দৈহিক শক্তি
(গ) বুদ্ধিশক্তি
(ঘ) ধারণশক্তি
উত্তর: (ক) কল্পনাশক্তি
২৩. রাসেল ‘নদীর স্বপ্ন’ কবিতাটি মনোযোগ দিয়ে পড়ল। তাহলে তার কোন শক্তির প্রসার ঘটবে?
(ক) মেধা শক্তির
(খ) কল্পনাশক্তির
(গ) জীবনীশক্তির
(ঘ) পেশিশক্তির
উত্তর: (খ) কল্পনাশক্তির
২৪. ‘নদীর স্বপ্ন’ কবিতাটির রচয়িতা কে?
(ক) বুদ্ধদেব বসু
(খ) সুফিয়া কামাল
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) কামিনী রায়
উত্তর: (ক) বুদ্ধদেব বসু
২৫. ‘নদীর স্বপ্ন’ কবিতাটিতে নৌকা ভ্রমণের চিত্রগুলো কেমন ছিল?
(ক) নদী দেখার অভিজ্ঞতা বর্ণনা
(খ) নৌকায় ঘুরে বেড়ানোর স্মৃতিকথা
(গ) নৌভ্রমণের কল্পনার চিত্র
(ঘ) নদী দেখার স্বস্তির বর্ণনা
উত্তর: (গ) নৌভ্রমণের কল্পনার চিত্র
২৬. বুদ্ধদেব বসু এবং অজিত দত্ত সম্পাদিত ‘প্রগতি’ একটি—
(ক) দেয়াল পত্রিকা
(খ) কাব্যগ্রন্থ
(গ) মাসিক পত্রিকা
(ঘ) সাপ্তাহিক পত্রিকা
উত্তর: (গ) মাসিক পত্রিকা
২৭. বুদ্ধদেব বসু ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় প্রকাশিত পত্রিকার নাম কী?
(ক) সবুজপত্র
(খ) শিখা
(গ) প্রগতি
(ঘ) কবিতা
উত্তর: (গ) প্রগতি
২৮. বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম কী?
(ক) কল্লোল
(খ) কবিতা পত্রিকা
(গ) নবযুগ
(ঘ) ধূমকেতু
উত্তর: (খ) কবিতা পত্রিকা
২৯. রবীন্দ্র-প্রভাবমুক্ত কবি নিচের কোন জন?
(ক) করুণানিধান বন্দ্যোপাধ্যায়
(খ) বুদ্ধদেব বসু
(গ) কামিনী রায়
(ঘ) কুমুদরঞ্জন মল্লিক
উত্তর: (খ) বুদ্ধদেব বসু
৩০. বুদ্ধদেব বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯০৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯০৮ খ্রিস্টাব্দে
৩১. বুদ্ধদেব বসুর জন্মস্থান কোথায়?
(ক) ঢাকা
(খ) বরিশাল
(গ) কুমিল্লা
(ঘ) চট্টগ্রাম
উত্তর: (গ) কুমিল্লা
