১৯৫৩ খ্রিস্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি সংকলনে’ ‘একুশের গান’ প্রথম ছাপা হয়। এখানে ১৯৫২ খ্রিস্টাব্দে সংঘটিত ভাষা-আন্দোলনে বাঙালি ছাত্র-জনতার আত্মোৎসর্গকে স্মরণ করা হয়েছে। ভাষা-আন্দোলনের রক্তদান কিছুতেই বিস্মৃত হওয়া যায় না। এখানে অন্যায়ভাবে গুলিবর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে।
১. ‘আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে’— এখানে কোন শহীদের কথা বলা হয়েছে?
(ক) একাত্তরের মুক্তিযুদ্ধের
(খ) বায়ান্নর ভাষা-আন্দোলনের
(গ) উনসত্তরের গণঅভ্যুত্থানের
(ঘ) নব্বইয়ের গণআন্দোলনের
উত্তর: (খ) বায়ান্নর ভাষা-আন্দোলনের
২. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’— চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) ‘৫২-এর ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদের আত্মত্যাগ
(খ) কবির ভাইয়ের রক্ত দিয়ে লেখা একুশে ফেব্রুয়ারি
(গ) সাদা কাগজে রক্ত দিয়ে লেখা একুশে ফেব্রুয়ারি
(ঘ) ভাইয়ের রক্ত দিয়ে লেখা প্ল্যাকার্ড
উত্তর: (ক) ‘৫২-এর ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদের আত্মত্যাগ
৩. ‘একুশের গান’ কবিতায় কবির মতে, বাঙালির ইতিহাস বৈশিষ্ট্য কেমন?
(ক) ধূলিধূসর
(খ) রক্তেচোরা
(গ) খুন-রাঙা
(ঘ) অতি কাল্পনিক
উত্তর: (গ) খুন-রাঙা
৪. ‘একুশের গান’ কবিতায় ‘আমি কি ভুলিতে পারি’ চরণটি কয়বার ব্যবহৃত হয়েছে?
(ক) দুইবার
(খ) তিনবার
(গ) চারবার
(ঘ) পাঁচবার
উত্তর: (খ) তিনবার
৫. ‘একুশের গান’ কবিতায় ‘নাগিনী’ বলতে কাদের বোঝানো হয়েছে?
(ক) ভাষা-শহীদের
(খ) পাকিস্তানি সেনাদের
(গ) ছেলেহারা মায়েদের
(ঘ) ভাষা-সংগ্রামীদের
উত্তর: (গ) ছেলেহারা মায়েদের
৬. ‘জাগো কালবোশেখিরা’ বলতে ‘একুশের গান’ কবিতায় কাদের বোঝানো হয়েছে?
(ক) পাকিস্তানি সেনাদের
(খ) প্রতিরোধকারীদের
(গ) ধ্বংসকারীদের
(ঘ) অত্যাচারীদের
উত্তর: (খ) প্রতিরোধকারীদের
৭. ‘একুশের গান’ কবিতায় ‘কালবোশেখিরা’ হলো—
(ক) ভাষা-শহীদ
(খ) জাগ্রত বাঙালি
(গ) সন্তানহারা মা
(ঘ) পাকিস্তানি শাসক
উত্তর: (খ) জাগ্রত বাঙালি
৮. কবি আবদুল গাফ্ফার চৌধুরী কীসের বিক্ষোভে নাগিনী কালবোশেখিদের জাগতে বলেছেন?
(ক) বুদ্ধিজীবী হত্যার
(খ) নারী হত্যার
(গ) শিশু হত্যার
(ঘ) কিশোর হত্যার
উত্তর: (গ) শিশু হত্যার
৯. ‘এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে’— উষ্ণুতাপের সাথে ‘একুশের গান’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ হলো—
(ক) জাগো নাগিনীরা জাগো কালবোশেখিরা
(খ) দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি?
(গ) তাহাদের তরে মায়ের, বোনের, ভাইয়ের চরম ঘৃণা
(ঘ) আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে
উত্তর: (ক) জাগো নাগিনীরা জাগো কালবোশেখিরা
১০. কবি ‘কালবোশেখি’ শব্দটি কী অর্থে ব্যবহার করেছেন?
(ক) উত্তাল বিক্ষোভ
(খ) ঝড়ো হাওয়া
(গ) বসন্তবন্দনা
(ঘ) শাসকদের পীড়ন
উত্তর: (ক) উত্তাল বিক্ষোভ
১১. শিশুহত্যার বিক্ষোভে কী কাঁপে?
(ক) গগন
(খ) রজনীগন্ধা
(গ) অলকানন্দা
(ঘ) বসুন্ধরা
উত্তর: (ঘ) বসুন্ধরা
১২. শিশুহত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা— এই ‘শিশু হত্যা’ বলতে—
(ক) ভাষা-শহীদের
(খ) মুক্তিযোদ্ধাদের
(গ) পাকিস্তানিদের
(ঘ) নাগিনীদের
উত্তর: (ক) ভাষা-শহীদের
১৩. ‘একুশের গান’ কবিতার কবি শিশু হত্যার বিক্ষোভে কেঁপে উঠতে আহ্বান জানিয়েছেন—
(ক) ক্ষ্যাপা বুনোদের
(খ) দামাল ছেলেদের
(গ) কালবোশেখিদের
(ঘ) বসুন্ধরাকে
উত্তর: (খ) দামাল ছেলেদের
১৪. ‘দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি?’— এই বাক্যে ‘ক্রান্তি লগ্ন’ বলতে বোঝানো হয়েছে—
(ক) আবর্তিত সময়
(খ) মাহেন্দ্রক্ষণ
(গ) ক্রান্তিকাল
(ঘ) উপযুক্ত সময়
উত্তর: (খ) মাহেন্দ্রক্ষণ
১৫. ‘একুশের গান’ কবিতায় ‘খুন-রাঙা ইতিহাস’ বলতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
(ক) ভাষা-আন্দোলনকে
(খ) মুক্তিযুদ্ধকে
(গ) গণঅভ্যুত্থানকে
(ঘ) শিক্ষা আন্দোলনকে
উত্তর: (ক) ভাষা-আন্দোলনকে
১৬. ‘একুশের গান’ কবিতায় ‘খুন’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) হত্যা
(খ) রক্ত
(গ) আঘাত
(ঘ) মৃত্যু
উত্তর: (খ) রক্ত
১৭. ‘একুশের গান’ কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে?
(ক) বর্ষা
(গ) শরৎ
(গ) হেমন্ত
(ঘ) শীত
উত্তর: (ঘ) শীত
১৮. কে হেসে চুমো খেয়েছিল?
(ক) দিনের সূর্য
(খ) রাত জাগা চাঁদ
(গ) মা ছেলেকে
(ঘ) সন্তান মাকে
উত্তর: (খ) রাত জাগা চাঁদ
১৯. পথে পথে কী ফোটে বলে কবি উল্লেখ করেছেন?
(ক) গোলাপ
(খ) পদ্ম
(গ) রজনীগন্ধা
(ঘ) পলাশ
উত্তর: (গ) রজনীগন্ধা
২০. ‘একুশের গান’ কবিতায় ‘ক্ষ্যাপা’ শব্দ ব্যবহৃত হয়েছে—
(ক) অন্ধ ক্রোধে
(খ) পাগল অর্থে
(গ) নির্যাতন অর্থে
(ঘ) বৈষম্য বোঝাতে
উত্তর: (ক) অন্ধ ক্রোধে
২১. ‘এমন সময় ঝড় এলো এক’— এই ‘ঝড়’ কীসের?
(ক) মিছিলে গুলি বর্ষণ
(খ) কালবৈশাখী ঝড়
(গ) পাকিস্তানিদের আগমন
(ঘ) পাকিস্তানি বাহিনীর আক্রমণ
উত্তর: (ক) মিছিলে গুলি বর্ষণ
২২. ‘এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো’— কবি এখানে ‘ঝড়’ বলতে কী বুঝিয়েছেন?
(ক) পালা বদলের অভ্যাস
(খ) জালিমের অত্যাচার
(গ) শোষকদের আক্রমণ
(ঘ) আসন্ন বিপদ
উত্তর: (গ) শোষকদের আক্রমণ
২৩. ‘ক্ষ্যাপা বুনো’ শব্দটি কী অর্থে ‘একুশের গান’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
(ক) বাঙালি জাতি
(খ) ভাষা সৈনিক
(গ) পাকিস্তানি পুলিশ
(ঘ) লেখক সম্প্রদায়
উত্তর: (গ) পাকিস্তানি পুলিশ
২৪. ‘সেই আঁধারের পশুদের মুখ চেনা’— এখানে ‘পশু’ বলতে কবি কাদের বুঝিয়েছেন?
(ক) রাজাকারদের
(খ) পাকিস্তানি সৈন্যদের
(গ) মুক্তিবাহিনী
(ঘ) ব্রিটিশ সৈন্যদের
উত্তর: (খ) পাকিস্তানি সৈন্যদের
২৫. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’— এখানে কোন ভাইয়ের কথা বলা হয়েছে?
(ক) নূর হোসেন
(খ) আসাদ
(গ) মুনীর চৌধুরী
(ঘ) সালাম, বরকত
উত্তর: (ঘ) সালাম, বরকত
২৬. দেশের দাবি কী ছিল?
(ক) দেশকে স্বাধীন করতে হবে
(খ) বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে
(গ) দেশবিভাগ করতে হবে
(ঘ) স্বায়ত্তশাসন দিতে হবে
উত্তর: (খ) বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে
২৭. এই বাংলার বুকে রয়েছে ওদের ঘৃণা—
(ক) অশেষের
(খ) প্রতিবাদ
(গ) পদঘাত
(ঘ) প্রতিক্রিয়া
উত্তর: (গ) পদঘাত
২৮. ‘ওদের ঘৃণা পদঘাত এই বাংলার বুকে’— এখানে ‘ওদের’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
(ক) পাকিস্তানি শোষকদের
(খ) এ দেশের কিছু কুলাঙ্গারদের
(গ) রাজাকারদের
(ঘ) বিদেশি শত্রুদের
উত্তর: (ক) পাকিস্তানি শোষকদের
২৯. ‘একুশের গান’ কবিতায় ‘ওরা’ বলতে বোঝানো হয়েছে পাকিস্তানি—
(ক) শাসককে
(খ) সৈন্যকে
(গ) নেত্রীবৃন্দকে
(ঘ) জনতাকে
উত্তর: (খ) সৈন্যকে
৩০. ‘একুশের গান’ কবিতায় ‘ওরা এ দেশের নয়’— বলতে কাদের কথা বোঝানো হয়েছে?
(ক) আমলাদের
(খ) সশস্ত্র বাহিনীর
(গ) শাসকদের
(ঘ) পুলিশদের
উত্তর: (গ) শাসকদের
৩০. ‘একুশের গান’ কবিতার পাকিস্তানিরা কী বিক্রি করে?
(ক) দেশের ভাগ্য
(খ) মায়ের ভাষা
(গ) বোনের ভাগ্য
(ঘ) ভাষার ভাগ্য
উত্তর: (ক) দেশের ভাগ্য
৩১. দেশের ভাগ্যকে পাকিস্তানিরা কী করতে চেয়েছিল?
(ক) বিক্রয়
(খ) বিনিময়
(গ) বিনির্মাণ
(ঘ) ধ্বংস
উত্তর: (ক) বিক্রয়
৩২. ‘তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি’— এ পঙ্ক্তি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
(ক) ফেব্রুয়ারিকে জাগতে বলেছেন
(খ) ফেব্রুয়ারিতে বইমেলার আয়োজন করতে বলেছেন
(গ) ২১শে ফেব্রুয়ারির সংগ্রামী চেতনাকে জাগ্রত করতে বলেছেন
(ঘ) ভাষা-শহীদদের জাগাতে বলেছেন
উত্তর: (গ) ২১শে ফেব্রুয়ারির সংগ্রামী চেতনাকে জাগ্রত করতে বলেছেন
৩৩. যারা নির্দয় তাদের বলা হয়—
(ক) সুজন
(খ) জালিম
(গ) পরোপকারী
(ঘ) অকৃতজ্ঞ
উত্তর: (খ) জালিম
৩৪. ‘জালিমের কারাগার’ বলতে কবি কী বুঝিয়েছেন?
(ক) অবরুদ্ধ বাংলাদেশ
(খ) বন্দি অবস্থা
(গ) পাকিস্তানের অত্যাচার
(ঘ) নির্দয় শাসন
উত্তর: (ঘ) নির্দয় শাসন
৩৫. ‘বীর-ছেলে বীর-নারী’ কোথায় পড়ে মরে?
(ক) রাজপথে
(খ) ক্ষ্যাপা বুনো গড়ে
(গ) হাসপাতালের বিছানায়
(ঘ) জালিমের কারাগারে
উত্তর: (ঘ) জালিমের কারাগারে
৩৬. ‘আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে’— এর মাধ্যমে বোঝানো হয়েছে শহীদদের—
(ক) ত্যাগ বাঙালিকে প্রেরণা দিচ্ছে
(খ) আত্মার জাগরণ ঘটেছে
(গ) পরিচয় ছড়িয়ে পড়েছে
(ঘ) আত্মা মুক্তি পেয়েছে
উত্তর: (ক) ত্যাগ বাঙালিকে প্রেরণা দিচ্ছে
৩৭. ‘একুশের গান’ কবিতায় কবি বাংলার হাটে মাঠে ঘাটে বাঁকে কোন শক্তির জাগরণ কামনা করেছেন?
(ক) ছাত্র শক্তি
(খ) বাহ্যিক শক্তি
(গ) সুপ্ত শক্তি
(ঘ) বিদ্রোহী শক্তি
উত্তর: (গ) সুপ্ত শক্তি
৩৮. ‘আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি’ কীসের আগুন?
(ক) ক্রোধের
(খ) অপমানের
(গ) হিংসার
(ঘ) প্রতিবাদের
উত্তর: (ক) ক্রোধের
৩৯. ‘ফাল্গুন তুমি আগুন জ্বালো আবার প্রতিরোধে’— কবিতার কোন চরণের সাথে মিল আছে?
(ক) জাগো নাগিনীরা জাগো কালবোশেখিরা
(খ) রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
(গ) দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি
(ঘ) দেশের ভাগ্য পুরা করে বিক্রয়
উত্তর: (গ) দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি
৪০. কবি দারুণ ক্রোধের আগুন জ্বালবার আহ্বান জানিয়েছেন কেন?
(ক) সব অনাচারের প্রতিরোধের জন্য
(খ) মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য
(গ) হায়েনাদের শিক্ষা দেওয়ার জন্য
(ঘ) শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য
উত্তর: (ক) সব অনাচারের প্রতিশোধের জন্য
৪১. ‘রক্ত মশাল জ্বেলে আবার আনব টেনে ভোর’— কোন চরণের ভাবকে ধারণ করে?
(ক) দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি
(খ) ওদের ঘৃণা পদঘাত এই বাংলার বুকে
(গ) সেই আঁধারের পশুদের মুখ চেনা
(ঘ) শিশুহত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
উত্তর: (ক) দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি
৪২. ‘কারার ঐ লৌহ কপাট / ভেঙে ফেল কররে লোপাট’— চরণে প্রকাশিত ভাবটি ‘একুশের গান’ কবিতার কোন পঙ্ক্তিতে ফুটে উঠেছে?
(ক) আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
(খ) দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি
(গ) ওদের ঘৃণা পদঘাত এই বাংলার বুকে
(ঘ) ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
উত্তর: (খ) দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি
৪৩. ‘প্রভাতফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা / বিষাদগীতি গাইছে পথে তিতুমীরের কন্যা।’— উষ্ণুতাপের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা হলো—
(ক) নারী
(খ) প্রার্থী
(গ) জাগো তবে অরণ্য কন্যারা
(ঘ) একুশের গান
উত্তর: (ঘ) একুশের গান
৪৪. ‘একুশের গান’ কবিতায় ‘রক্তে রাঙানো’ দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) লাল রাজপথ
(খ) রঞ্জিত পতাকা
(গ) খুন-রাঙা ইতিহাস
(ঘ) বহু মানুষের আত্মোৎসর্গ
উত্তর: (ঘ) বহু মানুষের আত্মোৎসর্গ
৪৫. ‘অশ্রু-গড়া’ বলতে বোঝায়—
(ক) ত্যাগের মহিমায় মহিমান্বিত
(খ) চোখের পানিতে নির্মিত
(গ) অনুরাগে নিমজ্জিত
(ঘ) নেত্র থেকে নির্গত
উত্তর: (খ) চোখের পানিতে নির্মিত
৪৬. ‘বসুন্ধরা’ শব্দের অর্থ কী?
(ক) পৃথিবী
(খ) মাটি
(গ) দেশ
(ঘ) গ্রাম
উত্তর: (ক) পৃথিবী
৪৭. ‘ক্রান্তি’ শব্দের অর্থ কী?
(ক) পরিবর্তন
(খ) ক্লান্ত
(গ) পরিত্যক্ত
(ঘ) শেষ
উত্তর: (ক) পরিবর্তন
৪৮. ‘লগ্ন’ শব্দের অর্থ কী?
(ক) শেষ সময়
(খ) উপযুক্ত সময়
(গ) দুঃসময়
(ঘ) সময়ের স্রোত
উত্তর: (খ) উপযুক্ত সময়
৪৯. ‘একুশের গান’ কবিতাটির মূল উদ্দেশ্য কী?
(ক) সংগীত শেখানো
(খ) ইতিহাস জানানো
(গ) বীরত্ব দেখানো
(ঘ) দেশপ্রেমে উদ্বুদ্ধ করা
উত্তর: (ঘ) দেশপ্রেমে উদ্বুদ্ধ করা
৫০. ‘একুশের গান’ কবিতাটি আমাদের কী শিক্ষা দেয়?
(ক) মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা
(খ) রক্ত দিয়ে জীবন রক্ষা করা
(গ) শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়া
(ঘ) পারস্পরিক ভালোবাসার মমত্ববোধ সৃষ্টি করা
উত্তর: (গ) শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়া
৫১. ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনটি সম্পাদনা করেন কে?
(ক) আবদুল গাফ্ফার চৌধুরী
(খ) হাসান হাফিজুর রহমান
(গ) জসীমউদ্দীন
(ঘ) আলতাফ মাহমুদ
উত্তর: (খ) হাসান হাফিজুর রহমান
৫২. ‘একুশের গান’ কবিতাটি প্রথম ছাপা হয় কত খ্রিস্টাব্দে?
(ক) ১৯৫২
(খ) ১৯৫৩
(গ) ১৯৫৪
(ঘ) ১৯৫৫
উত্তর: (খ) ১৯৫৩
৫৩. ‘একুশের গান’ কবিতাটি প্রথম ছাপা হয় কোন সংকলনে?
(ক) একুশে ফেব্রুয়ারি সংকলনে
(খ) ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনে
(গ) স্বাধীনতা সংকলনে
(ঘ) বিজয় দিবস সংকলনে
উত্তর: (খ) ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনে
৫৪. ভাষা-আন্দোলনে কারা আত্মোৎসর্গ করেছে?
(ক) বাঙালি ছাত্র-জনতা
(খ) ভারতীয় ছাত্র-জনতা
(গ) পাকিস্তানি ছাত্র-জনতা
(ঘ) ইংরেজ ছাত্র-জনতা
উত্তর: (ক) বাঙালি ছাত্র-জনতা
৫৫. ‘একুশের গান’ কবিতায় কাদের স্মৃতিচারণ করা হয়েছে?
(ক) মুক্তিযোদ্ধাদের
(খ) ভাষা-শহীদদের
(গ) ছাত্র-জনতার
(ঘ) আপামর জনসাধারণের
উত্তর: (খ) ভাষা-শহীদদের
৫৬. ‘একুশের গান’ কবিতাটি কীসের স্মরণে লেখা হয়েছে?
(ক) ভাষা-আন্দোলনের
(খ) মুক্তিযোদ্ধাদের
(গ) উনসত্তরের গণঅভ্যুত্থানের
(ঘ) নব্বইয়ের গণআন্দোলনের
উত্তর: (ক) ভাষা-আন্দোলনের
৫৭. ‘একুশের গান’ কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে?
(ক) জাতির জাগ্রত প্রতিরোধ
(খ) জাতির মমত্ববোধ
(গ) জাতির ঐক্যবদ্ধ প্রয়াস
(ঘ) জাতির প্রতিবাদ
উত্তর: (ক) জাতির জাগ্রত প্রতিরোধ
৫৮. ‘একুশের গান’ কবিতায় পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে কী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে?
(ক) জাতীয় ঐক্য
(খ) জাগ্রত প্রতিবাদ
(গ) জাগ্রত প্রতিরোধ
(ঘ) অবরোধ
উত্তর: (গ) জাগ্রত প্রতিরোধ
৫৯. ‘একুশের গান’ কবিতার রচয়িতা কে?
(ক) আবদুল গাফ্ফার চৌধুরী
(খ) মুনীর চৌধুরী
(গ) জসীমউদ্দীন
(ঘ) মধুসূদন দত্ত
উত্তর: (ক) আবদুল গাফ্ফার চৌধুরী
৬০. আবদুল গাফ্ফার চৌধুরী ছিলেন একজন খ্যাতনামা—
(ক) গীতিকার
(খ) নাট্যকার
(গ) ছড়াকার
(ঘ) সুরকার
উত্তর: (ক) গীতিকার
৬১. নিচের কোন বৈশিষ্ট্যটি আবদুল গাফ্ফার চৌধুরীর মধ্যে নেই?
(ক) নাট্যকার
(খ) গীতিকার
(গ) প্রাবন্ধিক
(ঘ) কথাসাহিত্যিক
উত্তর: (ক) নাট্যকার
৬২. ‘ডানপিটে শওকত’ শিশুতোষ গ্রন্থটি কার লেখা?
(ক) হুমায়ুন আজাদ
(খ) বুদ্ধদেব বসু
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) আবদুল গাফ্ফার চৌধুরী
উত্তর: (ঘ) আবদুল গাফ্ফার চৌধুরী
৬৩. আবদুল গাফ্ফার চৌধুরী কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?
(ক) বাংলায়
(খ) ইংরেজিতে
(গ) সমাজবিজ্ঞানে
(ঘ) অর্থনীতিতে
উত্তর: (ক) বাংলায়
৬৪. আবদুল গাফ্ফার চৌধুরী পেশায় ছিলেন—
(ক) সাংবাদিক
(খ) ব্যবসায়ী
(গ) চিকিৎসক
(ঘ) আইনজীবী
উত্তর: (ক) সাংবাদিক
৬৫. আবদুল গাফ্ফার চৌধুরীর প্রাপ্ত পুরস্কার নয় কোনটি?
(ক) বাংলা একাডেমি পুরস্কার
(খ) ইউনেস্কো পুরস্কার
(গ) একুশে পদক
(ঘ) আদমজী পুরস্কার
উত্তর: (ঘ) আদমজী পুরস্কার
৬৬. আবদুল গাফ্ফার চৌধুরীর জন্ম কত খ্রিস্টাব্দে?
(ক) ১৯৩২
(খ) ১৯৩৪
(গ) ১৯৩৪
(ঘ) ১৯৩৭
উত্তর: (গ) ১৯৩৪
৬৭. আবদুল গাফ্ফার চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) যশোর
(খ) কুড়িগ্রাম
(গ) বরিশাল
(ঘ) কুমিল্লা
উত্তর: (গ) বরিশাল
