You are currently viewing আমার দেশ কবিতার mcq : ৮৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

আমার দেশ কবিতার mcq : ৮৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

সুফিয়া কামালের উদাত্ত পৃথিবী কাব্যের ‘আমার দেশ‘ কবিতাটি ‘সুফিয়া কামাল রচনাসংগ্রহ’ থেকে সংকলন করা হয়েছে। বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে, মাটি থেকে জন্ম দেয় সোনালি ফসল। চমৎকার এর জলবায়ু— সহনীয় রৌদ্রতাপ, নমনীয় জল-বৃষ্টি। তাই এর মাঠ ভরে ওঠে সোনালি ধানে, সবুজ পাটে, নানা বর্ণের ফলমূলে। এদেশের মানুষ পাশাপাশি ঘর বেঁধে তাই শান্তিতে বাস করে। দুর্যোগও যে আসে না তা নয়। কিন্তু দুর্যোগের সময়ও তা অতিক্রান্ত হওয়া মাত্র তারা আবার ঘর বাঁধে পাশাপাশি, থাকে শান্তিতে। বাংলার মানুষের মধুর ভাষা, অপার জীবনানন্দ তাদের নিয়ে যায় সম্প্রীতির মহাসাগরে। আকাশে যেমন সূর্য ওঠে, তেমনি ডাক আসে মিলনের। এদেশের মানুষ পরস্পরে মহামিলনের মধ্যেই প্রত্যহ নতুন হয়ে ওঠে। কবিতায় চিরায়ত বাংলার জীবনবাণী অসাধারণভাবে ধরা পড়েছে।


১. কে বার্তা নিয়ে আসে?

(ক) স্নিগ্ধ শরৎ

(খ) শান্তি-কপোত

(গ) নূহের কিশতি

(ঘ) নতুন চর

উত্তর: (খ) শান্তি-কপোত


২. ‘আমার দেশ’ কোন জাতীয় কবিতা?

(ক) স্বদেশ প্রেমমূলক

(খ) জাগরণমূলক

(গ) ঐতিহ্য বিষয়ক

(ঘ) প্রকৃতি বিষয়ক

উত্তর: (ক) স্বদেশ প্রেমমূলক

৩. ‘আমার দেশ’ কবিতার রচয়িতা কে?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) আবদুল কাদির

(গ) সুফিয়া কামাল

(ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: (গ) সুফিয়া কামাল

৪. সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯১০ সালে

(খ) ১৯১১ সালে

(গ) ১৯১২ সালে

(ঘ) ১৯১৩ সালে

উত্তর: (খ) ১৯১১ সালে


৫. সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?

(ক) বরিশাল জেলার শায়েস্তাবাদে

(খ) গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায়

(গ) কুমিল্লা জেলার মোগলটুলিতে

(ঘ) মাগুরা জেলার মহম্মদপুরে

উত্তর: (ক) বরিশাল জেলার শায়েস্তাবাদে


৬. সুফিয়া কামাল ১৯১১ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮ই জুন

(খ) ১৯শে জুন

(গ) ২০শে জুন

(ঘ) ২১শে জুন

উত্তর: (গ) ২০শে জুন


৭. সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন?

(ক) দাদার বাড়ি

(খ) ফুফুর বাড়ি

(গ) মামার বাড়ি

(ঘ) খালুর বাড়ি

উত্তর: (গ) মামার বাড়ি


৮. কখন থেকে সুফিয়া কামালের কবিতা লেখার হাতেখড়ি হয়?

(ক) ছোটবেলা

(খ) শিশুকাল

(গ) যৌবনকাল

(ঘ) বৃদ্ধকাল

উত্তর: (খ) শিশুকাল


৯. ‘মায়া কাজল’ কোন ধরনের রচনা?

(ক) গল্পগ্রন্থ

(খ) নাটক

(গ) প্রবন্ধগ্রন্থ

(ঘ) কাব্যগ্রন্থ

উত্তর: (ঘ) কাব্যগ্রন্থ


১০. ‘নওল কিশোরের দরবারে’ কোন ধরনের রচনা?

(ক) শিশুতোষ গ্রন্থ

(খ) কাব্যগ্রন্থ

(গ) গল্পগ্রন্থ

(ঘ) উপন্যাস

উত্তর: (ক) শিশুতোষ গ্রন্থ


১১. “প্রতিকূল পরিবেশে বসবাস করেও বাংলা ভাষা চর্চায় তিনি ছিলেন গভীর অনুরাগী।”— এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

(ক) অনুকূল পরিবেশের প্রতি কবির অনুরাগ

(খ) ভাষা ও সাহিত্যের প্রতি কবির বিরাগ

(গ) সাহিত্য-সংস্কৃতি পরিবেশের প্রতি কবির বিরাগ

(ঘ) ভাষা ও সাহিত্যের প্রতি কবির অনুরাগ

উত্তর: (ঘ) ভাষা ও সাহিত্যের প্রতি কবির অনুরাগ


১২. এদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হয় কত সালে?

(ক) ১৯৫৭ সালে

(খ) ১৯৪৭ সালে

(গ) ১৯৭১ সালে

(ঘ) ১৯৯০ সালে

উত্তর: (গ) ১৯৭১ সালে


১৩. মুক্তিযুদ্ধ-পরবর্তিকালে কোন আন্দোলনে সুফিয়া কামাল অসামান্য ভূমিকা রাখেন?

(ক) প্রতিটি ধর্মীয় আন্দোলনে

(খ) প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে

(গ) প্রতিটি সামাজিক আন্দোলনে

(ঘ) প্রতিটি সাংস্কৃতিক আন্দোলনে

উত্তর: (খ) প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে


১৪. ‘৫২-এর ভাষা আন্দোলন থেকে ‘৭১-র মুক্তিযুদ্ধ এবংবর্তিকালের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রাখেন।”— এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থন করে?

(ক) তিনি সব সময় নেতৃত্বে থাকতে চাইতেন

(খ) তিনি প্রচারে থাকতে পছন্দ করতেন

(গ) তিনি হুল্লোড় ডামাডোল পছন্দ করতেন

(ঘ) অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন সাহসিকা

উত্তর: (ঘ) অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন সাহসিকা


১৫. কেমন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কবি আজীবন যুদ্ধ করেছেন?

(ক) প্রগতিশীল

(খ) সনাতন

(গ) সাম্যবাদী

(ঘ) রক্ষণশীল

উত্তর: (ক) প্রগতিশীল


১৬. সুফিয়া কামাল কোথায় কিছুকাল শিক্ষকতা করেন?

(ক) পাটনার একটি আশ্রমে

(খ) কলকাতার একটি বিদ্যালয়ে

(গ) ঢাকার একটি কলেজে

(ঘ) চট্টগ্রামের একটি নাট্যচর্চা কেন্দ্রে

উত্তর: (খ) কলকাতার একটি বিদ্যালয়ে


১৭. সুফিয়া কামালের কবিতায় মূর্ত হয়েছে ভাষার—

(ক) গাম্ভীর্য ও কাঠিন্য

(খ) উচ্চমার্গীয় বিশ্লেষণ

(গ) এলেবেলে রূপ

(ঘ) সহজ-সরল সুলালিত ছন্দের ব্যঞ্জনাময়তা

উত্তর: (ঘ) সহজ-সরল সুলালিত ছন্দের ব্যঞ্জনাময়তা


১৮. সুফিয়া কামালকে বাংলাদেশের জনগণ কী অভিধায় অভিহিত করেছে?

(ক) জননী সাহসিকা

(খ) রত্নগর্ভা জননী

(গ) শহীদ জননী

(ঘ) নারীজাগরণের অগ্রদূত

উত্তর: (ক) জননী সাহসিকা


১৯. ‘সাঝের মায়া’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

(ক) আহসান হাবীব

(খ) ফররুখ আহমদ

(গ) সুফিয়া কামাল

(ঘ) মাহমুদা খাতুন সিদ্দিকা

উত্তর: (গ) সুফিয়া কামাল


২০. ‘উদাত্ত পৃথিবী’ কোন জাতীয় রচনা?

(ক) কাব্যগ্রন্থ

(খ) গল্পগ্রন্থ

(গ) প্রবন্ধ সংগ্রহ

(ঘ) উপন্যাস সমগ্র

উত্তর: (ক) কাব্যগ্রন্থ


২১. সুফিয়া কামাল রচিত ‘কেয়ার কাঁটা’ কী?

(ক) উপন্যাস

(খ) নাটক

(গ) গল্পগ্রন্থ

(ঘ) প্রবন্ধ

উত্তর: (গ) গল্পগ্রন্থ


২২. স্মৃতিকথামূলক গ্রন্থ ‘একাত্তরের ডায়েরী’-এর রচয়িতা কে?

(ক) জাহানারা ইমাম

(খ) শক্তি মুস্তারি

(গ) সুলতানা কামাল

(ঘ) সুফিয়া কামাল

উত্তর: (ঘ) সুফিয়া কামাল


২৩. সুফিয়া কামাল রচিত শিশুতোষ গ্রন্থ কোনটি?

(ক) মায়া কাজল

(খ) ইতল বিতল

(গ) মুক্তিয়ার মাপ

(ঘ) কেয়ার কাঁটা

উত্তর: (খ) ইতল বিতল


২৪. Women’s Federation for World Peace Crest কোন ধরনের পুরস্কার?

(ক) আঞ্চলিক

(খ) জাতীয়

(গ) দক্ষিণ এশীয়

(ঘ) আন্তর্জাতিক

উত্তর: (ঘ) আন্তর্জাতিক


২৫. সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৮৯ সালে

(খ) ১৯৯৫ সালে

(গ) ১৯৯১ সালে

(ঘ) ১৯৯৯ সালে

উত্তর: (ঘ) ১৯৯৯ সালে


২৬. কীসে মৌসুমী ফুল ফোটে?

(ক) পানি সিঞ্চনে

(খ) বৃষ্টিপাতে

(গ) সূর্য-ঝলকে

(ঘ) আর্দ্রতায়

উত্তর: (গ) সূর্য-ঝলকে


২৭. আকাশের ছায়া লুট করে নেয় কে?

(ক) কালবৈশাখি ঝড়

(খ) আষাঢ়ের মেঘ

(গ) স্নিগ্ধ শরৎ

(ঘ) শীতের কুয়াশা

উত্তর: (গ) স্নিগ্ধ শরৎ


২৮. “পড়ে মাডভরা ধান্য শীর্ষ পরে”— এখানে কী পড়ে?

(ক) বৃষ্টি

(খ) তুষার

(গ) কুয়াশা

(ঘ) সূর্য-ঝলক

উত্তর: (ঘ) সূর্য-ঝলক

২৯. “দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে।”— পঙ্ক্তির পক্ষে নিচের কোনটি সমর্থনযোগ্য?

(ক) সূর্য-ঝলক পড়ে

(খ) শ্রাবণের বৃষ্টি ঝরে

(গ) শরতের মেঘ খেলা করে

(ঘ) ফাল্গুনের সমীরণ দোলে

উত্তর: (ক) সূর্য-ঝলক পড়ে


৩০. “সূর্য-ঝলকে মৌসুমী ফুল ফুটে”— এই পঙ্ক্তিতে ফুটে উঠেছে—

(ক) উত্তর গোলার্ধে বাংলাদেশ

(খ) গ্রীষ্মমন্ডলীয় বাংলাদেশ

(গ) মৌসুমি জলবায়ুর বাংলাদেশ

(ঘ) ষড়ঋতুর বাংলাদেশ

উত্তর: (গ) মৌসুমি জলবায়ুর বাংলাদেশ

৩১. ‘আমার দেশ’ কবিতার প্রথম চরণ কোনটি?

(ক) জেগেছে নতুন চর

(খ) সূর্য-ঝলকে মৌসুমী ফুল ফুটে

(গ) প্রাণ-স্পন্দনে লক্ষ তনুর করে

(ঘ) মৌসুমী ফলে অঞ্জলি ভরে ভরে

উত্তর: (খ) সূর্য-ঝলকে মৌসুমী ফুল ফুটে

৩২. ‘আমার দেশ’ কবিতায় কবি আমাদের অস্তিত্বকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

(ক) দেশের মাটির সঙ্গে

(খ) বিদেশের সুখ-সমৃদ্ধির সঙ্গে

(গ) গণতান্ত্রিক শক্তির প্রতিষ্ঠার সঙ্গে

(ঘ) সন্তান-সন্ততির সামাজিক প্রতিষ্ঠার সঙ্গে

উত্তর: (ক) দেশের মাটির সঙ্গে


৩৩. “আমার দেশের মাটিতে আমার প্রাণ”— শীর্ষক পঙ্ক্তিতে মূর্ত হয়েছে—

(ক) মাটির মোহ

(খ) প্রাণের মায়া

(গ) স্বদেশপ্রেম

(ঘ) কাব্যব্যঞ্জনা

উত্তর: (গ) স্বদেশপ্রেম


৩৪. “নিতি লভে নব জীবনের সন্ধান”— কোন কবিতার অংশ?

(ক) স্বাধীনতা

(খ) প্রাণ

(গ) আমার সন্তান

(ঘ) আমার দেশ

উত্তর: (ঘ) আমার দেশ

৩৫. প্লাবনে কী ভাসে?

(ক) কলার ভেলা

(খ) তালের ডোঙা

(গ) নূহের কিশতি

(ঘ) সপ্তম নৌবহর

উত্তর: (গ) নূহের কিশতি


৩৬. ‘আমার দেশ’ কবিতায় বন্যায় জেগে থাকা জনপদকে কোন উপমার সাহায্যে প্রকাশ করেছেন?

(ক) বেহুলার ভেলা

(খ) তালের ডোঙা

(গ) সওদাগরের নৌবহর

(ঘ) নূহের কিশতি

উত্তর: (ঘ) নূহের কিশতি


৩৭. “এখানে প্লাবনে নূহের কিশতি ভাসে”— পঙ্ক্তিটি প্রতীকায়িত করেছে—

(ক) বন্যায় জলমগ্ন বাংলাদেশ

(খ) সিডর বিধ্বস্ত বাংলাদেশ

(গ) আন্দোলনে উত্তাল বাংলাদেশ

(ঘ) অনাচার-দুর্নীতিতে জর্জরিত বাংলাদেশ

উত্তর: (ক) বন্যায় জলমগ্ন বাংলাদেশ


৩৮. শান্তি-কপোত কী নিয়ে আসে?

(ক) খাদ্যশস্য

(খ) বীজ

(গ) ফুলের রেণু

(ঘ) বারতা

উত্তর: (ঘ) বারতা


৩৯. ‘আমার দেশ’ কবিতায় কী জেগেছে?

(ক) নতুন চর

(খ) প্রাণের স্পন্দন

(গ) দেশপ্রেম

(ঘ) প্লাবন

উত্তর: (ক) নতুন চর


৪০. মানুষেরা কোথায় ঘর বাঁধে?

(ক) নদীর পাড়ে

(খ) বন্যালরোধক বাঁধে

(গ) অধিকৃত ভূমিতে

(ঘ) নতুন চরে

উত্তর: (ঘ) নতুন চরে


৪১. চরের মানুষেরা কীভাবে ঘর বাঁধে?

(ক) সারিবদ্ধভাবে

(খ) পাশাপাশি

(গ) বিচ্ছিন্ন

(ঘ) বৃত্তাকারে

উত্তর: (খ) পাশাপাশি


৪২. সৌহার্দ্য-সম্প্রীতি বোঝাতে ‘আমার দেশ’ কবিতায় কবি কোন কথাটি ব্যবহার করেছেন?

(ক) মানুষের ঘরে ঘরে

(খ) নব অঙ্কুর জাগে

(গ) মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর

(ঘ) সেই ডাকে দেয় সাড়া

উত্তর: (গ) মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর


৪৩. “সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।”— এ বাক্যে প্রকাশিত হয়েছে—

(ক) প্রকৃতি ও পরিবেশ

(খ) ইতিহাস ও ঐতিহ্য

(গ) প্রাকৃতিক দুর্যোগ

(ঘ) সংগ্রামশীল মানুষের সম্প্রীতি

উত্তর: (ঘ) সংগ্রামশীল মানুষের সম্প্রীতি


৪৪. প্রতি দিবসের সূর্য-ালোকে কী জাগে?

(ক) নব অঙ্কুর

(খ) মৌসুমী ফুল

(গ) নতুন চর

(ঘ) প্রাণ-স্পন্দন

উত্তর: (ক) নব অঙ্কুর


৪৫. ‘নব অঙ্কুর’ বলতে কবি বুঝিয়েছেন—

(ক) নতুন পাতা

(খ) নবোদগত উদ্ভিদ

(গ) নতুন আশা

(ঘ) একটি শিশু পত্রিকা

উত্তর: (গ) নতুন আশা


৪৬. নব অঙ্কুর জাগে—

(ক) নতুন বাড়িতে

(খ) নতুন চরে

(গ) ফুলের টবে

(ঘ) অন্তর অনুরাগে

উত্তর: (ঘ) অন্তর অনুরাগে


৪৭. আমার দেশের মাটিতে কী মেশানো?

(ক) তেল-গ্যাস

(খ) লৌহ-কয়লা

(গ) শস্যের বীজ

(ঘ) আমার প্রাণের ঘ্রাণ

উত্তর: (ঘ) আমার প্রাণের ঘ্রাণ


৪৮. ‘আমার দেশ’ কবিতা অনুসারে জীবন কেমন?

(ক) গৌরবময়

(খ) দুঃখময়

(গ) সংগ্রামশীল

(ঘ) সাদামাটা

উত্তর: (ক) গৌরবময়


৪৯. লক্ষ তরুর করে কীসের স্পন্দন?

(ক) সূর্য-ঝলকের

(খ) প্রাণের

(গ) বাতাসের

(ঘ) শিশিরের

উত্তর: (খ) প্রাণের


৫০. ‘তরুর করে’ শব্দ দ্বারা কবি কী বুঝিয়েছেন?

(ক) বৃক্ষ শাখা

(খ) বৃক্ষ কাণ্ড

(গ) বৃক্ষপত্র

(ঘ) বৃক্ষ মঞ্জরি

উত্তর: (ক) বৃক্ষ শাখা


৫১. মর্মরে কী সঞ্চারিত হয়?

(ক) স্বপ্ন

(খ) ক্ষোভ

(গ) ভালোবাসা

(ঘ) জীবনপ্রবাহ

উত্তর: (ঘ) জীবনপ্রবাহ


৫২. বক্ষে কী জাগায়?

(ক) বিগত দিনের বেদনা

(খ) আগামী দিনের আশা

(গ) ভবিষ্যতের চ্যালেঞ্জ

(ঘ) ফেলে আসা যোজনের স্মৃতি

উত্তর: (খ) আগামী দিনের আশা


৫৩. ‘আমার দেশ’ কবিতায় ‘আগামী দিনের আশা’ কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) সুখ-সমৃদ্ধি

(খ) মুক্তি উদারতা

(গ) দুর্যোগ না ঘটা

(ঘ) চরের ফসল কাটা

উত্তর: (ক) সুখ-সমৃদ্ধি


৫৪. ‘আমার দেশ’ কবিতায় কবি এদেশের মাটি ও ভাষাকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

(ক) স্বর্ণ

(খ) অপ্সরা

(গ) বস্তু

(ঘ) মধু

উত্তর: (ঘ) মধু


৫৫. “আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা।”— এ পঙ্ক্তিতে চমৎকার ব্যঞ্জনা লাভ করেছে—

(ক) স্বদেশের প্রাকৃতিক সৌন্দর্য

(খ) স্বদেশের মানুষের পারস্পরিক সম্প্রীতি

(গ) স্বদেশের মাটি ও ভাষার

(ঘ) স্বদেশের মাটি ও ভাষার বীরত্বগাথা

উত্তর: (ঘ) স্বদেশের মাটি ও ভাষার বীরত্বগাথা

৫৫. ‘এ মাটি মধুর’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) এদেশ সুজলা-সুফলা, শস্য-শ্যামলা

(খ) এদেশের মাটিতে মৌচাক সহজলভ্য

(গ) এদেশের মাটির স্বাদ মিষ্টি

(ঘ) এদেশের মাটি মধুর মতো বলকারক

উত্তর: (ক) এদেশ সুজলা-সুফলা, শস্য-শ্যামলা


৫৬. ‘মধুর আমার ভাষা’ বলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) ভাষার জন্য এ দেশবাসীর সংগ্রাম

(খ) বাংলার মানুষের মুখের ভাষা সুলালিত

(গ) এ দেশের ভাষা মধু মেশানো

(ঘ) বাংলার মানুষের মুখের ভাষা একান্তই তাদের

উত্তর: (খ) বাংলার মানুষের মুখের ভাষা সুলালিত


৫৭. বাংলাদেশে নদী কীসের পানে ধায়?

(ক) পর্বত

(খ) হ্রদ

(গ) সাগর

(ঘ) নদী

উত্তর: (গ) সাগর

৫৮. ‘হেথা’ শব্দটি ‘আমার দেশ’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) এখানে

(খ) সাগর

(গ) মোহনা

(ঘ) বাংলাদেশ

উত্তর: (ঘ) বাংলাদেশ


৫৯. ‘আমার দেশ’ কবিতায় ‘মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে’— পঙ্ক্তিতে নিচের কোন যুক্তিটি তুমি সমর্থন কর?

(ক) এদেশের মানুষ সম্প্রীতি-সৌহার্দ্যে আন্তরিক

(খ) এদেশের মানুষ সংগ্রামশীল

(গ) এদেশ কবি-গাঁতিকারের দেশ

(ঘ) এদেশ প্রাণ-প্রাচুর্যে ভরপুর

উত্তর: (ক) এদেশের মানুষ সম্প্রীতি-সৌহার্দ্যে আন্তরিক


৬০. “মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে”— পঙ্ক্তিটি ফুটে উঠেছে—

(ক) বাংলার মানুষের কথা

(খ) বাংলার রূপ-সুষমা

(গ) বাংলার আন্দোলন-সংগ্রাম

(ঘ) বাংলার উত্তরাঞ্চলের প্রকৃতি

উত্তর: (ক) বাংলার মানুষের কথা

৬১. ‘সূর্য চন্দ্র করে’ চরণে ‘কর’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) হাত

(খ) কিরণ

(গ) খাজনা

(ঘ) উপাধি

উত্তর: (ক) হাত


৬২. সূর্য চন্দ্র করে কী ঘটে?

(ক) মৌসুমি ফুল ফোটে

(খ) মৌসুমি ফুলে অঞ্জলি ভরে

(গ) নব অঙ্কুর জাগে

(ঘ) মন ভরে ওঠে

উত্তর: (খ) মৌসুমি ফুলে অঞ্জলি ভরে


৬৩. মৌসুমি ফুল কোথায় হাসে?

(ক) দেশের মাটিতে দাঁড়িয়ে

(খ) তরুণীর অঞ্জলি পরে

(গ) কিশোরীর অঞ্জলি পরে

(ঘ) বহমান নদীর জলধারায়

উত্তর: (ক) দেশের মাটিতে দাঁড়িয়ে


৬৪. সূর্য-ঝলকে কী ঘটে?

(ক) নব অঙ্কুর জাগে

(খ) নতুন চর জাগে

(গ) জীবনের ডাক আসে

(ঘ) মৌসুমি ফুলে অঞ্জলি ভরে

উত্তর: (গ) জীবনের ডাক আসে


৬৫. জীবনের ডাকে কী প্রতিক্রিয়া হয়?

(ক) স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুট করে

(খ) জীবনপ্রবাহ মর্মরে সঞ্চারে

(গ) মানুষে মানুষে প্রাণে প্রাণে মিলি

(ঘ) লক্ষ প্রাণের সাড়া পাওয়া যায়

উত্তর: (ঘ) লক্ষ প্রাণের সাড়া পাওয়া যায়


৬৬. লক্ষ প্রাণের ধারা কীভাবে সাড়া দেয়?

(ক) বজ্রমুষ্টি উত্তোলিত করে

(খ) সেবা-সাম্য প্রীতি বিনিময়ে

(গ) আপন দেশের মাটিতে দাঁড়িয়ে

(ঘ) নদী-প্রান্তর পার হয়ে

উত্তর: (ঘ) নদী-প্রান্তর পার হয়ে


৬৮. লক্ষ প্রাণের ধারা নদী-প্রান্তর পার হয় কেন?

(ক) প্রাণের আকৃতি প্রকাশ করে

(খ) নিজের পরিচয় জানান দিতে

(গ) সবার সাথে মিলিত হতে

(ঘ) নিত্যনতুন জীবনের আশ্বাসে

উত্তর: (গ) সবার সাথে মিলিত হতে


৬৯. এদেশের মানুষের মানসিকতা কেমন?

(ক) মুক্ত ও উদার

(খ) রক্ষণশীল ও প্রগলভ

(গ) সংকীর্ণ ও হিংসুক

(ঘ) খোলামেলা

উত্তর: (ক) মুক্ত ও উদার


৭০. এদেশের মানুষ আর্ত-ব্যথিত সুধী ও গুণীজনের পাশে কেন দাঁড়ায়?

(ক) এরা পরস্পরের স্বজন বলে

(খ) সেবা-সাম্য ও প্রীতি বিনিময় প্রত্যাশায়

(গ) চরের ফসল ঘরে তুলতে

(ঘ) প্রাণে প্রাণে মিলিত হতে

উত্তর: (খ) সেবা-সাম্য ও প্রীতি বিনিময় প্রত্যাশায়



৭১. বাংলাদেশ আবার কীসে হাসে?

(ক) নতুন চরের সন্ধানে

(খ) মৌসুমি ফুলে

(গ) সূর্য-ঝলকে

(ঘ) সূর্য-আলোকে

উত্তর: (ঘ) সূর্য-আলোকে

৭২. বাংলাদেশ নবরূপে মন মেতে ওঠে কেন?

(ক) সবার সঙ্গে মিলতে

(খ) জীবনের আশ্বাসে

(গ) সূর্য-আলোকে

(ঘ) গৌরবময় জীবনের সন্ধানে

উত্তর: (খ) জীবনের আশ্বাসে


৭৩. ‘আমার দেশ’ কবিতায় কবুতর কীসের প্রতীক?

(ক) যুদ্ধের

(খ) মৈত্রীর

(গ) উৎসবের

(ঘ) শান্তির

উত্তর: (ঘ) শান্তির

৭৪. বিশেষ ঋতুতে উৎপন্ন ফুলকে কী ফুল বলে?

(ক) বিশেষ ফুল

(খ) মৌসুমি ফুল

(গ) ঋতু মাসিক ফুল

(ঘ) ঋতুজ ফুল

উত্তর: (খ) মৌসুমি ফুল


৭৫. ‘নূহের কিশতি’ সম্পর্কে কোন পুরাণে বর্ণিত আছে?

(ক) প্রাচ্য পুরাণ

(খ) পাশ্চাত্য পুরাণ

(গ) সেমেটিক পুরাণ

(ঘ) গ্রিক পুরাণ

উত্তর: (গ) সেমেটিক পুরাণ


৭৬. ‘কপোত’ অর্থ কী?

(ক) ময়না

(খ) পাখি

(গ) কবুতর

(ঘ) বক

উত্তর: (গ) কবুতর


৭৭. শান্তি-কপোত বলতে তুমি কী বোঝ?

(ক) শান্তি নামের একটি কবুতর

(খ) সুখ ও শান্তির প্রতীক

(গ) একটি ডাকঘরের নাম

(ঘ) একটি কবিতার শিরোনাম

উত্তর: (খ) সুখ ও শান্তির প্রতীক


৭৮. ‘আমার দেশ’ কবিতাটি সুফিয়া কামালের কোন কাব্যের অন্তর্ভুক্ত?

(ক) সাঁঝের মায়া

(খ) মায়া কাজল

(গ) মন ও জীবন

(ঘ) উদাত্ত পৃথিবী

উত্তর: (ঘ) উদাত্ত পৃথিবী


৭৯. ‘আমার দেশ’ কবিতাটি সংকলন করা হয়েছে কোন রচনা থেকে?

(ক) ‘বিবিধ রচনা সমগ্র’

(খ) ‘সুফিয়া কামাল রচনাসংগ্রহ’

(গ) ‘জননী সাহসিকা কাব্য সমগ্র’

(ঘ) সুফিয়া কামালের গল্প কাব্য নিয়ে

উত্তর: (খ) ‘সুফিয়া কামাল রচনাসংগ্রহ’


৮০. “বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে”— শীর্ষক মন্তব্যে ফুটে উঠেছে—

(ক) এদেশের মাটির সোনালি ধান

(খ) সোনালি ধানের জন্য এদেশবাসীর শ্রম

(গ) এদেশের প্রকৃতি ও মানুষের কীর্তিগাঁথা

(ঘ) ‘৭১-এর মুক্তিসংগ্রামের বিজয়গাথা

উত্তর: (গ) এদেশের প্রকৃতি ও মানুষের কীর্তিগাঁথা


৮১. এদেশের জলবায়ু কেমন?

(ক) দুর্যোগপূর্ণ

(খ) চমৎকার

(গ) আনন্দময়

(ঘ) মোটামুটি

উত্তর: (খ) চমৎকার


৮২. এদেশের চমৎকার জলবায়ুর কারণ—

(ক) সহনীয় রৌদ্রতাপ, নমনীয় জল-বৃষ্টি

(খ) মৌসুমি জলবায়ু

(গ) উত্তর গোলার্ধের দেশ

(ঘ) ক্রান্তীয় জলবায়ুর অঞ্চল

উত্তর: (ক) সহনীয় রৌদ্রতাপ, নমনীয় জল-বৃষ্টি

৮৩. কীসে এদেশের মাঠ ভরে ওঠে?

(ক) পুকুর ভরা মাছে, খামার ভরা দুধে

(খ) বাজার ভরা খাদ্যে, গাড়ি ভরা পণ্যে

(গ) সোনালি ধানে, সবুজ পাটে, নানা বর্ণের ফলমূলে

(ঘ) খাল-বিল ভরা হাঁসে, খামার ভরা মুরগিতে

উত্তর: (গ) সোনালি ধানে, সবুজ পাটে, নানা বর্ণের ফলমূলে


৮৪. অপার জীবনানন্দ বাংলার মানুষকে কোথায় নিয়ে যায়?

(ক) জীবনের সংগ্রাম স্থলে

(খ) জেগে ওঠা নতুন চরে

(গ) পদ্মা-মেঘনা-যমুনা তীরে

(ঘ) সম্প্রীতির মহাসাগরে

উত্তর: (ঘ) সম্প্রীতির মহাসাগরে


৮৫. এদেশের মানুষ প্রত্যহ কীভাবে নতুন হয়ে ওঠে?

(ক) সূর্য-ঝলকে

(খ) সূর্য-আলোকে

(গ) জীবনের আশ্বাসে

(ঘ) পরস্পরের মহামিলনের মধ্যে

উত্তর: (ঘ) পরস্পরের মহামিলনের মধ্যে

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts