বিশ্ববিখ্যাত উক্তি : ৪০ টি বিশ্ববিখ্যাত উক্তি
নিরাশাবাদী মানুষের কাছ থেকে ধার করাই সবচেয়ে উত্তম কারণ তারা টাকা ফিরে পাওয়ার আশা করেনা। —-অস্কার ওয়াইল্ড
নিরাশাবাদী মানুষের কাছ থেকে ধার করাই সবচেয়ে উত্তম কারণ তারা টাকা ফিরে পাওয়ার আশা করেনা। —-অস্কার ওয়াইল্ড
'হে মোর দুর্ভাগা দেশ! যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান।' - রবীন্দ্রনাথ আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না- যাহাদের উপর আমাদের দশ আনা শক্তি নির্ভর করিতেছে, অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। সে হইতেছে, আমাদের দেশের তথাকথিত 'ছোটোলোক' সম্প্রদায়। আমাদের আভিজাত্য-গর্বিত সম্প্রদায়ই এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছেন। কিন্তু কোনো যন্ত্র দিয়া এই দুই শ্রেণির লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে, ঐ তথাকথিত 'ছোটোলোক'-এর অন্তর কাচের ন্যায় স্বচ্ছ, এই 'ছোটোলোক' এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না, তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার।
তুমি বন্ধু কালা পাখিআমি যেন কি ?বসন্ত কালে তোমায়বলতে পারিনি। সাদা সাদা কালা কালারং জমেছে সাদা কালা,সাদা সাদা কালা কালারং…
মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।
তুমি বলিবে, যদি এক পুরুষের দুই স্ত্রী হইতে পারে, তবে এক স্ত্রীর দুই স্বামী হয় না কেন? উত্তর-এক স্ত্রীর দুই স্বামী হইলে অনেক অনিষ্ট ঘটিবার সম্ভাবনা; এক পুরুষের দুই বিবাহ তাহার সম্ভাবনা নাই। এক স্ত্রীর দুই দুইটা স্বামী হইলে সন্তানের পিতৃনিরুপণ হয় না-পিতাই সন্তানের পালনকর্তা-তাহার অনিশ্চয়ে সামাজিক উচ্ছৃঙ্খলতা জন্মিতে পারে। কিন্তু পুরুষের দুই বিবাহ সন্তানের মাতার অনিশ্চয়তা জন্মে না। ইত্যাদি আরও অনেক কথা বলা যাইতে পারে।
মানুষের মনের ভাব কখনোই মুখে প্রতিফলিত হয় না। মুখের ওপর সর্বদা পর্দা থাকে। শুধু মানুষ যখন হাসে তখন পর্দা দূরীভূত হয়। হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায়। – হুমায়ূন আহমেদ।
আমরা মনে করি প্রেমের পরিণতি বিয়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিয়েতে প্রেম শেষ হয়ে যায়। তাছাড়া প্রেমিক হিসেবে কেউ অসাধারণ হতে পারে কিন্তু স্বামী হিসাবে অযোগ্য হওয়া বিচিত্র নয়। ~সমরেশ মজুমদার (আকাশে হেলান দিয়ে)
মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক। কিন্তু সবসময় তেমন দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যাঁরা মানুষের সেবাতেই প্রাণমন সব ঢেলে দেন। ভালোবাসা দিয়ে তাঁরা জয় করে নেন দুনিয়া। মাদার তেরেসা ছিলেন তেমনি একজন অসাধারণ মানবদরদি। মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কপিয়েতে। ১৯১০ খ্রিষ্টাব্দের ছাব্বিশে আগস্ট তাঁর জন্ম। পিতা ছিলেন বাড়িঘর তৈরির কারবারি, নাম নিকোলাস বোজাঝিউ। মায়ের নাম দ্রানাফিল বার্নাই। পারিবারিক পদবি অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গোনজা বোজাঝিউ। তিন ভাইবোনের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোটো। বড় হয়ে সন্ন্যাসব্রত গ্রহণের সময় তাঁর নাম হলো মাদার তেরেসা।
যে কথা তোমার শত্রু হতে গোপন রাখতে চাও, তা মিত্র হতেও গোপন রাখো। কারণ মিত্রও একদিন শত্রু হতে পারে।
সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না।
❝তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিয়ো না।❞ (সহীহ মুসলিম) ✿ মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)
অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয়।
তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায়না। ঠিক এইভাবেই, অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তাহলে এর মানে এটা মোটেই নয় যে ভগবান নেই।
কাম, ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে- স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে। সুযোগ পেলেই তারা প্রকাশ হয়, কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়। অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র।
আমি দলের সঙ্গে শিরোপা জেতাকে ব্যক্তিগত পুরস্কার বা বেশি গোল করার চেয়ে বেশি গুরুত্ব দিই। সেরা ফুটবলার হওয়ার থেকে ভালো মানুষ হওয়া আমার কাছে বেশি জরুরি। সব শেষ হওয়ার পর তুমি কী রেখে যাবে? আমি চাই অবসর নেওয়ার পরে সবাই আমাকে ভালো একজন মানুষ হিসেবে মনে রাখুক।