গরবিনী মা-জননী কবিতা — সিকান্দার আবু জাফর
ওরে আমার মা-জননী জন্মভূমি বাঙলারে তোর মত আর পুণ্যবতী ভাগ্যবতী বল মা কে ॥ কার চোখে মা নদীর কাজল সবুজ তৃণের আঁচল বুকে কার পায়ে মা ধুলোর নূপুর সন্ধ্যা দুপুর বেজেই চলে। রোজ ভোরে কে শিশির খোঁপায় বকুল যুথীর গন্ধ মাখে কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ-জলে ॥
