Golaper Naam Lyrics Meghdol - গোলাপের গান লিরিক মেঘদল

Golaper Naam Lyrics Meghdol – গোলাপের গান লিরিক মেঘদল

হৃদয় যাচ্ছে ভেসে অপাপবিদ্ধ জলে
মেঘ-বাতাসের সঙ্গীত শোনা যায়
হৃদয় যাচ্ছে ভেসে অপাপবিদ্ধ জলে
মেঘ-বাতাসের সঙ্গীত শোনা যায়
তুমি খুলছো গোলাপ হঠাৎ কথার ছলে
চুম্বনটুকু অধরাই থেকে যাক, আহা!
তুমি ভাবছো আগুন কোথায় উঠবে জ্বলে
মেঘ-জল-ফুল লুটিয়ে পড়বে পথে
আমার বাক্যে তোমায় ধরব বলে
ফাঁদ পেতেছি বৃথা পদ্যের দিন, আহা!
তুমি আঁকছো রঙিন ব্যথার সবুজ অবাক যাদুকর।
গোলাপ তোমার নাম রেখেছি আমার জন্মান্তর।
তুমি আঁকছো রঙিন ব্যথার সবুজ অবাক যাদুকর।
গোলাপ তোমার নাম রেখেছি আমার জন্মান্তর।
হৃদয় যাচ্ছে ভেসে অলকানন্দা জলে
মেঘ–বাতাসের সঙ্গীত শোনা যায়
হৃদয় যাচ্ছে ভেসে অলকানন্দা জলে
মেঘ–বাতাসের সঙ্গীত শোনা যায়
তুমি খুলছো গোলাপ হঠাৎ কথার ছলে
চুম্বনটুকু অধরাই থেকে যাক…

Author

  • mukhoshblog

    "সবাই পৃথিবীকে বদলাতে চায়, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না।"

    -— লিও তলস্তয়

    View all posts

Leave a Reply