অহংকার নিয়ে উক্তি : অহংকার নিয়ে ৪০ টি বিখ্যাত উক্তি
অহংকার জিনিসটা হাতি ঘোড়ার মতো নয়, তাহাকে নিতান্ত অল্প খরচে ও বিনা খোরাকে বেশ মোটা করিয়া পোষা যায়। — রবীন্দ্রনাথ ঠাকুর
অহংকার জিনিসটা হাতি ঘোড়ার মতো নয়, তাহাকে নিতান্ত অল্প খরচে ও বিনা খোরাকে বেশ মোটা করিয়া পোষা যায়। — রবীন্দ্রনাথ ঠাকুর
সময় শোকের চেয়ে বলশালী। শোক তীরভূমি, সময় জাহ্নবী। সময় শোকের ওপর পলি ফেলে আর পলি ফেলে। তারপর একদিন প্রকৃতির অমোঘনিয়ম অনুযায়ী, সময়ের পলিতে চাপা পড়া শোকের ওপর ছোট ছোট অঙ্কুরের আঙুল বেরোয়। অঙ্কুর। আশার-দুঃখের-চিন্তার-বিদ্বেষের। আঙুলগুলো ওপরে ওঠে, আকাশ খামচায়। সময় সব পারে।
আমি আমার বন্ধু এবং আমার শত্রু নিজেই বেছে নিই! কার সাথে বন্ধুত্ব করবো আর কাকে প্রতিপক্ষ বানাবো সেটা আমার পছন্দ।
তোমাকে ঈশ্বর যে ধনসম্পত্তি দিয়েছেন, তা যদি তুমি শুধু নিজের বলেই আগলে রাখো, তা হলে তা একটি শবের চেয়েও পূতিগন্ধময়। কিন্তু যদি তা অন্যদের সঙ্গে ভাগ করে নাও, তা হলে তা পবিত্র প্রসাদের চেয়েও বেশি পুণ্য বলে ধরা হবে।
যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয়। – জর্জ বার্নার্ড শ
ভালবাসার ব্যাপারে পুরুষরা চিরকালই শিকার, আর মেয়েরা শিকারী, একজন শিকারী যেমন শিকারের জন্য তার বন্দুককে ভালবাসে, একজন মেয়ে মানুষও তেমনি সৃষ্টির প্রয়োজনে পুরুষকে ভালবাসে। এ ভালবাসা বন্দুকের প্রতি শিকারীর প্রেম ভালবাসার সঙ্গেই একমাত্র তুলনীয়। -জর্জ বার্নাডশ
অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়। সেখান হইতে রাগ-অভিমানের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না। — রবীন্দ্রনাথ ঠাকুর
থাকুক না কিছু কষ্ট নিজের একার, কিছু অনুভূতি খুব গোপন। এই অনুভূতিগুলো আসলে মনখারাপের মুহূর্তের সঞ্চয়। তখন বুকের ভেতরের গোপন কুঠরি থেকে আলগোছে এই অনুভূতিগুলো বের করে ছুঁয়ে দেখা যায়। সেই ছোঁয়াছুঁয়ি আরও একটা রুক্ষ দিন মমতায় বেঁচে থাকায়।
মানুষ স্বাধীনভাবে জন্মায়, কিন্তু সবখানেই সে শিকলে বাঁধা। আমাদের দেহই তো একটা কারাগার। নারী–পুরুষ বা তৃতীয় লিঙ্গ, বাঙালি–অবাঙালি, প্রতিবন্ধী–চৌকস, বুদ্ধিমান–বুদ্ধিকম, একালের–সেকালের কত রকমের শিকলে যে আমরা বাঁধা।
পুরুষেরা যেখানে দুর্বল মেয়েরা সেখানে তাদের খুব ভালো করে চিনে, কিন্তু পুরুষেরা যেখানে খাটি পুরুষ মেয়েরা সেখানকার রহস্য ঠিক ভেদ করতে পারে না। ~ শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
সংসারের কঠিন কর্তব্য হইতে প্রেমকে ফুলের মতো ছিঁড়িয়া স্বতন্ত্র করিয়া লইলে তাহা কেবল আপনার রসে আপনাকে সজীব রাখিতে পারে না, তাহা ক্রমেই বিমর্ষ ও বিকৃত হইয়া আসে।
যখনই তুমি বিরোধিতার মুখোমুখি হবে, এমনকি বিরোধীপক্ষ যদি তোমার স্বামী বা সন্তানও হয়, যুক্তিপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা কর, কতৃত্বপ্রয়োগের মাধ্যমে নয়।
সহজে যদিও ভালোবেসে ফেলি সহজে থাকি না কাছে, পাছে বাঁধা পড়ে যাই। বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে, আমি শুধু যাই দূরে।
মানুষ বাঁচে কেন জানো?আশায়।মনে হয় কাল কি হবে, কাল কি হবে?এই কালকের দিনটা দেখার খুব ইচ্ছে মানুষের।মনে হয়, কাল হয় তো তার জন্যে ভালো কিছু অপেক্ষা করছে।
বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায়। ছোট ছোট সমস্যার সমাধান করাই কঠিন। —হুমায়ূন আহমেদ (একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা)