‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি-কথা’ গ্রন্থের ‘মনুষ্যত্ব’ শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। মানুষের দুটি সত্তা— একটি তার জীবসত্তা, অপরটি মানবসত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার জন্য প্রয়োজনীয় অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়; জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায়মাত্র। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী শিক্ষা ও মানবিক মূল্যবোধের সম্পর্ক চিহ্নিত করেছেন। জ্ঞান ও অন্তরের মুক্তি ব্যক্তিকে মনুষ্যত্ববোধে উন্নীত হওয়ার শিক্ষা দেয়।
১. মোতাহের হোসেন চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯০৩ খ্রি.
(খ) ১৯১০ খ্রি.
(গ) ১৯০৩ খ্রি.
(ঘ) ১৮৯০ খ্রি.
উত্তর: (গ) ১৯০৩ খ্রি.
২. মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?
(ক) মাদারীপুর জেলায়
(খ) রাজবাড়ী জেলায়
(গ) দিনাজপুর জেলায়
(ঘ) নোয়াখালী জেলায়
উত্তর: (ঘ) নোয়াখালী জেলায়
৩. মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাস করেন? (ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
(খ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
(গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: (গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৪. মোতাহের হোসেন চৌধুরী কোন বিষয়ে এম.এ. পাস করেন?
(ক) বাংলা
(খ) ইংরেজি
(গ) দর্শন
(ঘ) ইতিহাস
উত্তর: (ক) বাংলা
৫. কর্মজীবনে মোতাহের হোসেন চৌধুরী ছিলেন—
(ক) সাংবাদিক
(খ) অধ্যাপক
(গ) আইনজীবী
(ঘ) সাংবাদিক
উত্তর: (খ) অধ্যাপক
৬. ‘শিখা’ পত্রিকা প্রকাশ হতো—
(ক) ঢাকা থেকে
(খ) কলকাতা থেকে
(গ) কুমিল্লা থেকে
(ঘ) নদীয়া থেকে
উত্তর: (ক) ঢাকা থেকে
৭. মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৫৪
(খ) ১৯৫৬
(গ) ১৯৫৮
(ঘ) ১৯৬০
উত্তর: (খ) ১৯৫৬
৮. মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যু তারিখ হলো—
(ক) ১৫ সেপ্টেম্বর
(খ) ১৮ সেপ্টেম্বর
(গ) ২০ সেপ্টেম্বর
(ঘ) ২২ সেপ্টেম্বর
উত্তর: (খ) ১৮ সেপ্টেম্বর
১০. মানুষের অন্ন-বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ রেখে?
(ক) অর্থনৈতিক মুক্তির
(খ) আত্মিক মুক্তির
(গ) চিন্তার স্বাধীনতা
(ঘ) বুদ্ধির স্বাধীনতা
উত্তর: (খ) আত্মিক মুক্তির
১১. অর্থচিন্তা থেকে মুক্তি পেতে হলে করণীয়—
(ক) শিক্ষার প্রয়োজনীয় দিককে গুরুত্ব দেওয়া
(খ) মূল্যবোধ জাগ্রত করা
(গ) লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকা
(ঘ) অর্থচিন্তার সমাধান করা
উত্তর: (গ) লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকা
১২. “পায়ের কাঁটার দিকে বার বার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না।”— এ উক্তির ‘পায়ের কাঁটা’ হলো—
(ক) শিকল
(খ) অন্ধকার
(গ) ক্ষুধা
(ঘ) কল্পনা
উত্তর: (গ) ক্ষুধা
১৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
(ক) অশিক্ষিতদের
(খ) অর্থলোভীদের
(গ) অনুন্নতদের
(ঘ) আত্মিক বিকাশহীনদের
উত্তর: (ঘ) আত্মিক বিকাশহীনদের
১৪. ‘শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে।’ উপরে উল্লিখিত বাক্যটির সাথে নিচের কোন রচনা সংগতিপূর্ণ?
(ক) নিয়তি
(খ) পল্লিসাহিত্য
(গ) শিক্ষা ও মনুষ্যত্ব
(ঘ) মমতাতি
উত্তর: (গ) শিক্ষা ও মনুষ্যত্ব
১৫. মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন?
(ক) মনুষ্যত্বের কারণে
(খ) মৃত্যুর জন্যে
(গ) জীবসত্তার জন্যে
(ঘ) মানুষের ভয়ে
উত্তর: (ক) মনুষ্যত্বের কারণে
১৬. মোতাহের হোসেন চৌধুরীর মতে মানুষের আত্মিক মৃত্যু হয় কিসে?
(ক) মূল্যবোধের অবক্ষয়ে
(খ) লোভের কারণে
(গ) জীবসত্তার প্রভাবে
(ঘ) প্রাণিত্বের বন্ধনে
উত্তর: (খ) লোভের কারণে
১৭. মূল্যবোধের অবক্ষয় বোঝাতে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন কথাটি প্রযোজ্য?
(ক) আত্মিক মৃত্যু
(খ) ফতুর
(গ) লেফাফাদুরস্তি
(ঘ) পিঞ্জরাবদ্ধ
উত্তর: (ক) আত্মিক মৃত্যু
১৮. ‘অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়’— এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কথা হচ্ছে—
(ক) অর্থসাধনাই জীবনসাধনা নয়
(খ) মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না
(গ) বিত্ত হতে চিত্ত বড়
(ঘ) অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি
উত্তর: (গ) বিত্ত হতে চিত্ত বড়
১৯. মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে পৌঁছতে দেরি হয় কেন?
(ক) প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পাওয়ায়
(খ) অন্নবস্ত্রের সুব্যবস্থা প্রয়োজনীয় নয় বলে
(গ) অন্তরের ব্যাপারটি বড় হয়ে ওঠেনি বলে
(ঘ) ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে হয় বলে
উত্তর: (ক) প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পাওয়ায়
২০. শিক্ষার অপ্রয়োজনীয় দিককে শ্রেষ্ঠ দিক বলা হয়েছে কেন?
(ক) শিক্ষার্জনের মাধ্যমে জীবসত্তাকে টিকিয়ে রাখা যায়
(খ) শিক্ষালয়ের মাধ্যমে মনুষ্যত্ব জাগ্রত করা যায়
(গ) জৈবিক চাহিদা পূরণে মুখ্য ভূমিকা রাখে
(ঘ) জীবনকে উপভোগ করতে তুলতে অনন্য অবদান রাখে
উত্তর: (ঘ) জীবনকে উপভোগ করতে তুলতে অনন্য অবদান রাখে
২১. অনুভূতির জগতে মানুষ ফতুর হয়ে পড়ে কেন?
(ক) অর্থসাধনায় সে নিমগ্ন থাকে বলে
(খ) লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটে বলে
(গ) জীবনটা আলো-আঁধারের মধ্যে আবদ্ধ বলে
(ঘ) শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি বলে
উত্তর: (খ) লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটে বলে
২২. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি?
(ক) শিক্ষা
(খ) জ্ঞান
(গ) মুক্তি
(ঘ) চিন্তা
উত্তর: (ক) শিক্ষা
২৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মানবসত্তাকে লেখক ঘরের কোন তলা বলেছেন?
(ক) উপরের তলা
(খ) নিচের তলা
(গ) মধ্যের তলা
(ঘ) উভয় তলা
উত্তর: (ক) উপরের তলা
২৪. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার উপায় কী? (ক) শিক্ষা
(খ) অর্থ
(গ) মনুষ্যত্ব
(ঘ) বুদ্ধি
উত্তর: (ক) শিক্ষা
২৫. শিক্ষাদীক্ষা মানুষকে কোন দিকে নিয়ে যেতে পারে?
(ক) মনুষ্যত্ববোধের দিকে
(খ) অজানার দিকে
(গ) বিনয়ের দিকে
(ঘ) অধঃপতনের দিকে
উত্তর: (ক) মনুষ্যত্ববোধের দিকে
২৬. মানুষকে মনুষ্যত্ববোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কার কাজ? (ক) ব্যবসায়ীর
(খ) ডাক্তারের
(গ) শিক্ষার
(ঘ) শিক্ষা কর্মকর্তার
উত্তর: (গ) শিক্ষার
২৭. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক শিক্ষার দিক ফুটিয়ে তুলেছেন নিচের কোন বিষয়টির মাধ্যমে?
(ক) সবদিক
(খ) প্রয়োজনের ও অপ্রয়োজনের দিক
(গ) অভিজ্ঞতার দিক
(ঘ) উপলব্ধির দিক
উত্তর: (খ) প্রয়োজনের ও অপ্রয়োজনের দিক
২৮. প্রয়োজনের দিক ব্যতীত শিক্ষার অপর দিকটির নাম কী?
(ক) বিশেষ দিক
(খ) অপ্রয়োজনের দিক
(গ) হালকা দিক
(ঘ) ভারী দিক
উত্তর: (খ) অপ্রয়োজনের দিক
২৯. শিক্ষার শ্রেষ্ঠ দিক হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
(ক) প্রয়োজনের দিক
(খ) অপ্রয়োজনের দিক
(গ) সবদিক
(ঘ) হালকা দিক
উত্তর: (খ) অপ্রয়োজনের দিক
৩০. শিক্ষা আমাদের কী শেখায়?
(ক) জীবনকে নিঃস্ব করতে
(খ) জীবনকে উপভোগ করতে
(গ) কঠোর হতে
(ঘ) নিজের স্বার্থ রক্ষা করতে
উত্তর: (খ) জীবনকে উপভোগ করতে
৩১. মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না, যদি না—
(ক) মানুষ অর্থচিন্তা থেকে মুক্তি পায়
(খ) মানুষ সুশিক্ষিত হয়
(গ) মানুষ স্বাধীন হয়
(ঘ) মানুষ ইতিহাস সচেতন হয়
উত্তর: (ক) মানুষ অর্থচিন্তা থেকে মুক্তি পায়
৩২. আমাদের সমাজে দেখা যায়— শিক্ষা অর্জন করেও আমরা এর সুফল পাচ্ছি না। এর প্রকৃত কারণ কী?
(ক) আমরা বন্দিজীবন ভালোবাসি
(খ) আমরা দীর্ঘদীন আমরা পরাধীন ছিলাম
(গ) পরীক্ষায় পাস করতে না পারলে আমাদের ধিক্কার দেয়
(ঘ) আমরা মনে করি— শিক্ষা অর্জনের উদ্দেশ্য অর্থ উপার্জন
উত্তর: (ঘ) আমরা মনে করি— শিক্ষা অর্জনের উদ্দেশ্য অর্থ উপার্জন
৩৩. বাইরের আলো-হাওয়ার স্বাদ পাওয়া মানুষ অন্ন-বস্ত্র পেলেও কারাগারকে কী মনে করে?
(ক) স্বর্গলোক
(খ) আস্তাবল
(গ) কারাগার
(ঘ) বিশ্রামাগার
উত্তর: (গ) কারাগার
৩৪. মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটি?
(ক) অর্থ উপার্জন
(খ) ক্ষমতার শীর্ষে আরোহণ
(গ) মুক্তির বোধ
(ঘ) শিক্ষা সম্পূর্ণ করা
উত্তর: (গ) মুক্তির বোধ
৩৫. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি কিসের পরিচায়ক?
(ক) মূল্যবোধের
(খ) স্বাধীনতার
(গ) মনুষ্যত্বের
(ঘ) জীবন সাধনার
উত্তর: (গ) মনুষ্যত্বের
৩৬. চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কী নেই?
(ক) শান্তি নেই
(খ) মুক্তি নেই
(গ) মনুষ্যত্ব নেই
(ঘ) শিক্ষা নেই
উত্তর: (খ) মুক্তি নেই
৩৭. মুক্তির জন্য মানুষকে কয়টি উপায় অবলম্বন করতে হয়?
(ক) দুটি উপায়
(খ) তিনটি উপায়
(গ) চারটি উপায়
(ঘ) পাঁচটি উপায়
উত্তর: (ক) দুটি উপায়
৩৮. “তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে।”— উক্তিটি কার?
(ক) ডা. লুৎফর রহমানের
(খ) ফকস্-এর
(গ) স্কট-এর
(ঘ) মোতাহের হোসেন চৌধুরীর
উত্তর: (ঘ) মোতাহের হোসেন চৌধুরীর
৩৯. আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষা দ্বারা জীবনের কোনটি সম্ভব?
(ক) অবচেতন
(খ) চেতন
(গ) অবনয়ন
(ঘ) উন্নয়ন
উত্তর: (ঘ) উন্নয়ন
৪০. কিসের ফলে মানুষ উপলব্ধি করতে পারে “লোভে পাপ, পাপে মৃত্যু”?
(ক) জ্ঞানার্জনের ফলে
(খ) বিপদগ্রস্ত হওয়ার ফলে
(গ) শিক্ষাদীক্ষার ফলে
(ঘ) লোভ করার ফলে
উত্তর: (গ) শিক্ষাদীক্ষার ফলে
৪১. আত্মার পতন হয় কিসে?
(ক) আলস্য ও অসাধুতায়
(খ) অমনোযোগ ও কুঁড়েমিতে
(গ) দৃষ্টিহীনতা ও অমনোযোগে
(ঘ) উদ্দীপনা ও প্রত্যয়হীনতায়
উত্তর: (ক) আলস্য ও অসাধুতায়
৪২. ক্ষুৎপিপাসাকে মানবিক গুণে গুণান্বিত করে—
(ক) অর্থবিত্ত
(খ) মনুষ্যত্ব
(গ) শিক্ষা
(ঘ) খ্যাতি
উত্তর: (খ) মনুষ্যত্ব
৪৩. শিক্ষার কোন দিকটি জীবনকে উপভোগ করতে শেখায়?
(ক) ভুল দিক
(খ) দরকারি
(গ) জ্ঞানমূলক
(ঘ) অপ্রয়োজনীয়
উত্তর: (ঘ) অপ্রয়োজনীয়
৪৪. শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি— কে বলেছেন?
(ক) প্রমথ চৌধুরী
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) মোতাহের হোসেন চৌধুরী
(ঘ) হায়াৎ মামুদ
উত্তর: (গ) মোতাহের হোসেন চৌধুরী
৪৫. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখকের মতে কারাগার কাদের কাছে স্বর্গতুল্য?
(ক) মুক্তির স্বাদ বঞ্চিতদের
(খ) অন্নবস্ত্রের সন্ধানকারীদের
(গ) ক্ষুৎপিপাসায় কাতরদের
(ঘ) লেফাফাদুরস্তদের
উত্তর: (ক) মুক্তির স্বাদ বঞ্চিতদের
৪৬. পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না— এখানে পায়ের কাঁটার বৈশিষ্ট্য কী?
(ক) শিক্ষা লাভের সাধনা
(খ) মনুষ্যত্বের সাধনা
(গ) প্রভূত সম্পদের সাধনা
(ঘ) অন্নবস্ত্রের চিন্তা
উত্তর: (ঘ) অন্নবস্ত্রের চিন্তা
৪৭. হাঁটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন?
(ক) বাক্স্বাধীনতার
(খ) মুক্তির
(গ) মনুষ্যত্বের
(ঘ) শিক্ষার
উত্তর: (খ) মুক্তির
৪৮. অর্থচিন্তার নিগড়ে বন্দি কারা?
(ক) ধনী ও দরিদ্র
(খ) কুলি ও মজুর
(গ) শিক্ষক ও ছাত্র
(ঘ) চাষি ও ব্যবসায়ী
উত্তর: (ক) ধনী ও দরিদ্র
৪৯. মানুষ উদ্ধার আশায় কিসের মতো পাখা ঝাপটায়?
(ক) খাঁচায় বন্দি পাখির
(খ) মুমূর্ষু পাখির
(গ) তৃষ্ণার্ত পাখির
(ঘ) ঝরা পালক পাখির
উত্তর: (ক) খাঁচায় বন্দি পাখির
৫০. শিক্ষার অপ্রয়োজনীয় দিক প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
(ক) কর্মকুশলতা চেতনা
(খ) কর্তৃত্ব লাভের পথ
(গ) মনুষ্যত্ববোধের জাগরণ
(ঘ) আর্থিক প্রতিষ্ঠার আগ্রহ
উত্তর: (গ) মনুষ্যত্ববোধের জাগরণ
৫১. ‘বিত্ত হতে চিত্ত বড়’— এ বাক্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে কোন উক্তির?
(ক) মনের সৃষ্টি জ্ঞানসাপেক্ষ
(খ) অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়
(গ) অর্থসাধনাই জীবনসাধনা নয়
(ঘ) মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না
উত্তর: (খ) অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়
৫২. মোতাহের হোসেন চৌধুরীর মতে আমরা কোনটিকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী?
(ক) আত্মমর্যাদা
(খ) জীবসত্তা
(গ) মানবসত্তা
(ঘ) লেফাফাদুরস্তি
উত্তর: (খ) জীবসত্তা
৫৩. শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে?
(ক) বুদ্ধির
(খ) জ্ঞানের
(গ) অভিজ্ঞতার
(ঘ) মনুষ্যত্বের
উত্তর: (ঘ) মনুষ্যত্বের
৫৪. মনুষ্যত্বের স্বাদ পেতে হলে কোনটি সর্বাপেক্ষা বেশি প্রয়োজন?
(ক) অর্থচিন্তা থেকে মুক্তি
(খ) মানবসত্তার উন্নয়ন
(গ) দেশের উন্নয়ন করা
(ঘ) বিত্তের মোহ মুক্তি
উত্তর: (ক) অর্থচিন্তা থেকে মুক্তি
৫৫. “পিঞ্জরাবদ্ধ পাখি উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উড়তে পারবে না”— উদ্ধৃত লাইনটি তোমার পঠিত কোন রচনায় পাওয়া যায়?
(ক) উপেক্ষিত শক্তির উদ্বোধন
(খ) শিক্ষা ও মনুষ্যত্ব
(গ) প্রবাস বন্ধু
(ঘ) বই পড়া
উত্তর: (খ) শিক্ষা ও মনুষ্যত্ব
৫৬. মোতাহের হোসেনের প্রবন্ধে কার প্রভাব লক্ষণীয়?
(ক) প্রমথ চৌধুরী
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) বেগম রোকেয়া
উত্তর: (ক) প্রমথ চৌধুরী
৫৭. মানবসত্তাকে মনুষ্যত্ব বলা গেলে জীবসত্তার পরিপূরক কোনটি?
(ক) জীবাত্মা
(খ) পরমাত্মা
(গ) প্রাণীত্ব
(ঘ) মানবতা
উত্তর: (গ) প্রাণীত্ব
৫৮. মূল্যবোধের উপায় হিসেবে কোনটি আসে?
(ক) সামাজিকতা
(খ) জ্ঞান পরিবেশন
(গ) ক্ষুৎপিপাসা
(ঘ) অর্থ পরিবেশন
উত্তর: (খ) জ্ঞান পরিবেশন
৫৯. আরিফ সাহেব একটি দোতলা বাড়ি বানিয়েছেন। এই দোতলা বাড়ির সঙ্গে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন বিষয়টি সংগতিপূর্ণ?
(ক) মানুষের জীবন
(খ) মানবসত্তা
(গ) শিক্ষা
(ঘ) জীবসত্তা
উত্তর: (ক) মানুষের জীবন
৬০. মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কীভাবে?
(ক) শিক্ষা অর্জন করে
(খ) অধিক উপার্জন করে
(গ) মুক্তির দিকে লক্ষ্য রেখে
(ঘ) চাহিদার দিকে লক্ষ্য রেখে
উত্তর: (গ) মুক্তির দিকে লক্ষ্য রেখে
৬১. শিক্ষার শ্রেষ্ঠ দিক হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
(ক) প্রয়োজনের দিক
(খ) অপ্রয়োজনের দিক
(গ) হালকা দিক
(ঘ) সবদিক
উত্তর: (খ) অপ্রয়োজনের দিক
৬২. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ‘কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষ’ বলতে বোঝানো হয়েছে সেই মানুষদের যারা—
(ক) অন্নবস্ত্রের সংস্থান সম্পন্ন কিন্তু চেতনার মুক্তিহীন
(খ) চেতনার মুক্তি এবং অন্নবস্ত্রের সংস্থান সম্পন্ন
(গ) চেতনার মুক্তি সম্পন্ন এবং অন্নবস্ত্রহীন
(ঘ) অন্নবস্ত্রহীন এবং চেতনার মুক্তিহীন
উত্তর: (ক) অন্নবস্ত্রের সংস্থান সম্পন্ন কিন্তু চেতনার মুক্তিহীন
৬৩. শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। কারণ শিক্ষা হলো—
(ক) চর্চার বিষয়
(খ) অর্জনের বিষয়
(গ) অধ্যয়নের বিষয়
(ঘ) অনুশীলনের বিষয়
উত্তর: (খ) অর্জনের বিষয়
৬৪. অন্নবস্ত্রের অভাবে কোন সাধনা ব্যর্থ হতে পারে?
(ক) জীবনের
(খ) মনুষ্যত্বের
(গ) বড়লোক হওয়ার
(ঘ) পরমাত্মা লাভের
উত্তর: (খ) মনুষ্যত্বের
৬৫. লেখকের মতে, মানুষের মনের দাবি পূরণ করতে হলে কী করতে হবে?
(ক) আত্মার দাবি পূরণ করতে হবে
(খ) সাহিত্যের বই কিনতে হবে
(গ) আইনের সঠিক বাস্তবায়ন করতে হবে
(ঘ) স্কুল-কলেজ প্রতিষ্ঠায় মনোনিবেশ করতে হবে
উত্তর: (ক) আত্মার দাবি পূরণ করতে হবে
৬৬. যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে কী নেই?
(ক) শিক্ষা
(খ) মনুষ্যত্ব
(গ) জীবসত্তা
(ঘ) মুক্তি
উত্তর: (ক) শিক্ষা
৬৭. কোন বিষয়ের প্রেক্ষিতে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের নামকরণ মনুষ্যত্ব রাখা যায়?
(ক) দূরদর্শিতা
(খ) উপমা
(গ) অপূর্ব দৃশ্যকল্প
(ঘ) শব্দের বিন্যাস
উত্তর: (ক) দূরদর্শিতা
৬৮. মোতাহের হোসেন চৌধুরীর মতে চিন্তা, বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতা না থাকলে কিসের ব্যাঘাত ঘটে?
(ক) মুক্তির
(খ) সুখের
(গ) মনুষ্যত্বের
(ঘ) মূল্যবোধের
উত্তর: (ক) মুক্তির
৬৯. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মানুষের জীবনকে তুলনা করেছেন কোন বিষয়টির মাধ্যমে? (ক) একটি দোতলা ঘর
(খ) একটি লম্বা সড়ক
(গ) একটি জ্বলন্ত প্রদীপ
(ঘ) একটি বৃক্ষ
উত্তর: (ক) একটি দোতলা ঘর
৭০. ‘মনুষ্যত্ব বাড়িটি দোতলা’— এখানে দোতলার সাথে সাদৃশ্য রয়েছে—
(ক) মানবসত্তার
(খ) জীবসত্তার
(গ) প্রাণসত্তার
(ঘ) সেবাপরায়ণতার
উত্তর: (ক) মানবসত্তার
৭১. ‘দোতলা বাড়ির নিচতলায় বসবাস করে রহিম।’ এখানে রহিমের বসবাসের স্থানটির সঙ্গে তুলনীয়—
(ক) জীবসত্তা
(খ) মানবসত্তা
(গ) পরমাত্মা
(ঘ) ইহজগতের
উত্তর: (ক) জীবসত্তা
৭২. জীবসত্তার ক্ষেত্রে যা প্রযোজ্য—
(ক) শিক্ষা
(খ) জ্ঞান
(গ) মুক্তি
(ঘ) অন্নবস্ত্র
উত্তর: (ঘ) অন্নবস্ত্র
৭৩. লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে—
(ক) সে ফতুর
(খ) সে অশিক্ষিত
(গ) সে চতুর
(ঘ) সে শিক্ষিত
উত্তর: (ক) সে ফতুর
৭৪. যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে কী নেই?
(ক) বিচার নেই
(খ) শিক্ষা নেই
(গ) সংস্কৃতি নেই
(ঘ) সভ্যতা নেই
উত্তর: (খ) শিক্ষা নেই
৭৫. পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে কী করা যায় না?
(ক) সামনের দিকে মনোযোগী হওয়া
(খ) ডানে ও বামে তাকানো
(গ) হাঁটার আনন্দ উপভোগ
(ঘ) সামনের দিকে পথ হাঁটা
উত্তর: (গ) হাঁটার আনন্দ উপভোগ
৭৬. ‘অর্থবিত্তের চেয়েও বড় হলো মুক্তি’— তোমার পঠিত কোন রচনার ভাবের সঙ্গে উক্তিটির সংগতি রয়েছে?
(ক) শিক্ষা ও মনুষ্যত্ব
(খ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
(গ) নিরীহ বাঙালি
(ঘ) মানুষ মুহম্মদ (স.)
উত্তর: (ক) শিক্ষা ও মনুষ্যত্ব
৭৭. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের মূল বিষয় হলো—
(ক) শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব বিকাশ সম্পর্কে আলোচনা
(খ) শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা
(গ) শিক্ষিতের মাত্রা বাড়ানো সম্পর্কে যুক্তিনির্ভর আলোচনা
(ঘ) সর্বস্তরের মানুষকে বোধসম্পন্ন করার পরামর্শ
উত্তর: (ক) শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব বিকাশ সম্পর্কে আলোচনা
৭৮. ‘নিগড়’ শব্দের অর্থ কী?
(ক) তিমির
(খ) নির্মাণ
(গ) নীচ
(ঘ) শিকল
উত্তর: (ঘ) শিকল
৭৯. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক ক্ষুধা ও তৃষ্ণার কথা ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?
(ক) ক্ষুৎপিপাসা
(খ) নিগড়
(গ) লেফাফাদুরস্তি
(ঘ) আত্মিক দুর্গতি
উত্তর: (ক) ক্ষুৎপিপাসা
৮০. মানবসত্তা বলতে কী বোঝায়?
(ক) মানুষের মন
(খ) মানুষের আত্মা
(গ) মানুষের বুদ্ধি
(ঘ) মনুষ্যত্ব
উত্তর: (ঘ) মনুষ্যত্ব
৮১. “আমরা জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী। ফলে অর্থচিন্তা আমাদের সারাক্ষণ ব্যস্ত রাখে। অর্থচিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জনে সক্ষম নয়।”— এ বক্তব্যটি লেখক ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?
(ক) অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি
(খ) অন্নচিন্তার নিগড়ে মানুষ বন্দি
(গ) জীবসত্তার নিগড়ে মানুষ বন্দি
(ঘ) মানবসত্তার নিগড়ে মানুষ বন্দি
উত্তর: (ক) অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি
৮২. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটির লেখক কে?
(ক) মোহাম্মদ লুৎফর রহমান
(খ) মোতাহের হোসেন চৌধুরী
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) সৈয়দ মুজতবা আলী
উত্তর: (খ) মোতাহের হোসেন চৌধুরী
৮৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) সভ্যতা
(খ) কালান্তর
(গ) সংস্কৃতি কথা
(ঘ) সভ্যতার সংকট
উত্তর: (গ) সংস্কৃতি কথা
৮৪. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ এর পরিবর্তে ‘মনুষ্যত্ব’ রাখা যায়?
(ক) উপদেশ
(খ) মূল বক্তব্য
(গ) স্বাধীনতা
(ঘ) জ্ঞানের বিকাশ
উত্তর: (খ) মূল বক্তব্য
৮৫. জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য আমাদের কী চাই?
(ক) শিক্ষা
(খ) সংস্কৃতি চর্চা
(গ) অন্নবস্ত্র
(ঘ) জীবন সাধনা
উত্তর: (গ) অন্নবস্ত্র
৮৬. শিক্ষার আসল/মূল কাজ কী?
(ক) জ্ঞান পরিবেশন
(খ) মূল্যবোধ সৃষ্টি
(গ) সংস্কৃতি চর্চা
(ঘ) বিদ্যানুরাগ সৃষ্টি
উত্তর: (খ) মূল্যবোধ সৃষ্টি
