শাহ মুহম্মদ সগীরের ইউসুফ জোলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে গৃহীত এই কবিতাংশ ‘বন্দনা’ নামে সংকলিত হয়েছে। ‘বন্দনা’ পর্ব যথেষ্ট বড়, এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে। কবি তাঁর মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন। সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা অশেষ দুঃখকষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন। শিক্ষক জ্ঞানদান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই তাঁদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। কবি তাঁর কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম। কবিতাংশে তা-ই প্রকাশিত হয়েছে।
১. শাহ মুহম্মদ সগীর কত শতকের কবি?
(ক) ১২-১৩ শতক
(খ) ১৩-১৪ শতক
(গ) ১৪-১৫ শতক
(ঘ) ১৫-১৬ শতক
উত্তর: (গ) ১৪-১৫ শতক
২. মুসলমান কবিদের মধ্যে কে প্রাচীনতম?
(ক) দৌলত উজির বাহরাম খাঁ
(খ) ফররুখ আহমদ
(গ) শাহ গরীবুল্লাহ
(ঘ) শাহ মুহম্মদ সগীর
উত্তর: (ঘ) শাহ মুহম্মদ সগীর
৩. নিচের কোনটি শাহ মুহম্মদ সগীর রচনা করেছেন?
(ক) ইউসুফ জোলেখা
(খ) লায়লী মজনু
(গ) পদ্মাবতী
(ঘ) শূন্য পুরাণ
উত্তর: (ক) ইউসুফ জোলেখা
৪. কার রাজত্বকালে ‘ইউসুফ জোলেখা’ রচিত হয়?
(ক) ফখরুদ্দীন মোবারক শাহ
(খ) গিয়াসউদ্দীন আজম শাহ
(গ) শের শাহ
(ঘ) সুলতান মাহমুদ শাহ
উত্তর: (খ) গিয়াসউদ্দীন আজম শাহ
৫. সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ কোন অঞ্চলের শাসক ছিলেন?
(ক) পুণ্ড্র
(খ) গৌড়
(গ) বঙ্গ
(ঘ) সমতট
উত্তর: (খ) গৌড়
৬. সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকাল কোনটি?
(ক) ১৩৯৩-১৪০৯
(খ) ১৩০৫-১৩২৩
(গ) ১৩৯১-১৪০৯
(ঘ) ১২০৯-১২৩৯
উত্তর: (ক) ১৩৯৩-১৪০৯
৭. ‘ইউসুফ জোলেখা’ কাব্যটি কোন শতকে রচিত হয়েছিল?
(ক) ত্রয়োদশ শতকে
(খ) চতুর্দশ শতকে
(গ) পঞ্চদশ শতকে
(ঘ) ষোড়শ শতকে
উত্তর: (গ) পঞ্চদশ শতকে
৮. ‘ইউসুফ জোলেখা’ কাব্যের রাজবন্দনায় ‘মহামতি গ্যেছ’ বলে কাকে উল্লেখ করা হয়েছে?
(ক) শাহ মুহম্মদ সগীরকে
(খ) আলাওলকে
(গ) ফখরুদ্দীন মোবারক শাহকে
(ঘ) গিয়াসউদ্দীন আজম শাহকে
উত্তর: (ঘ) গিয়াসউদ্দীন আজম শাহকে
৯. শাহ মুহম্মদ সগীরের কাব্যে কোন অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করা যায়?
(ক) ঢাকা
(খ) রাজশাহী
(গ) বরিশাল
(ঘ) চট্টগ্রাম
উত্তর: (ঘ) চট্টগ্রাম
১০. শাহ মুহম্মদ সগীরকে কেন চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করা হয়েছে?
(ক) শব্দের ব্যবহার লক্ষ করে
(খ) ভাষার ব্যবহার লক্ষ করে
(গ) কথা বলার ধরন লক্ষ করে
(ঘ) চট্টগ্রামে থাকতেন বলে
উত্তর: (ক) শব্দের ব্যবহার লক্ষ করে
১১. কে শাহ মুহম্মদ সগীরকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন?
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(খ) মুহম্মদ এনামুল হক
(গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) সুকুমার সেন
উত্তর: (খ) মুহম্মদ এনামুল হক
১২. শাহ মুহম্মদ সগীর কোন ভাষায় ‘ইউসুফ জোলেখা’ কাব্য বর্ণনা করতে চেয়েছিলেন?
(ক) হিন্দি ভাষায়
(খ) আরবি ভাষায়
(গ) দেশি ভাষায়
(ঘ) ফারসি ভাষায়
উত্তর: (গ) দেশি ভাষায়
১৩. ‘ইউসুফ জোলেখা’ কাব্যে শাহ মুহম্মদ সগীর কী বর্ণনা করতে চেয়েছিলেন?
(ক) প্রেমোপাখ্যান
(খ) ধর্মীয় উপাখ্যান
(গ) রূপকথা
(ঘ) লোকগাথা
উত্তর: (খ) ধর্মীয় উপাখ্যান
১৪. ধর্মীয় পটভূমি থাকলেও ‘ইউসুফ জোলেখা’ কী হয়ে উঠেছে?
(ক) দার্শনিক কাহিনী
(খ) মানবিক প্রেমোপাখ্যান
(গ) ধর্মীয় উপাখ্যান
(ঘ) সৌন্দর্যগাথা
উত্তর: (খ) মানবিক প্রেমোপাখ্যান
১৫. কবি শাহ মুহম্মদ সগীর দ্বিতীয়ত কার পায়ে প্রণাম করার কথা বলেছেন?
(ক) আত্মীয়স্বজনের
(খ) বড় ভাই-বোনের
(গ) ওস্তাদের
(ঘ) পিতামাতার
উত্তর: (ঘ) পিতামাতার
১৬. কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেনি?
(ক) ঠান্ডা
(খ) পিঁপড়া
(গ) পোকা
(ঘ) মশক
উত্তর: (ক) ঠান্ডা
১৭. কে পিঁপড়ার ভয়ে সন্তানকে মাটিতে রাখেনি?
(ক) পিতা
(খ) মাতা
(গ) গুরুজন
(ঘ) আত্মীয়স্বজন
উত্তর: (খ) মাতা
১৮. ছেলেবেলায় শিশুরা কেমন থাকে?
(ক) দুর্বল
(খ) অসুস্থ
(গ) সবল
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) দুর্বল
১৯. মায়ের দয়ায় সন্তান কিসের অধিকারী হয়?
(ক) বিশাল ধড়ের
(খ) বিশাল মাথার
(গ) বিশাল বাহুর
(ঘ) বিপুল সম্পত্তির
উত্তর: (ক) বিশাল ধড়ের
২০. কে সন্তানকে না খেয়ে খাওয়ায়, না পরে পরায়?
(ক) মাতা
(খ) পিতা
(গ) ওস্তাদ
(ঘ) আত্মীয়স্বজন
উত্তর: (খ) পিতা
২১. কার স্নেহে সন্তান জীবন-যৌবন অতিবাহিত করে?
(ক) পিতা
(খ) মাতা
(গ) শিক্ষক
(ঘ) আত্মীয়স্বজন
উত্তর: (ক) পিতা
২২. কবি কাকে পিতার থেকে বেশি প্রণাম করার কথা বলেছেন?
(ক) মাতাকে
(খ) ভাইবোনকে
(গ) ওস্তাদকে
(ঘ) গুরুজনকে
উত্তর: (গ) ওস্তাদকে
২৩. কে মানুষকে দ্বিতীয় জন্মদান করেন?
(ক) পিতা
(খ) মাতা
(গ) ওস্তাদ
(ঘ) প্রতিষ্ঠান
উত্তর: (গ) ওস্তাদ
২৪. কবি কাদের পায়ে ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেছেন?
(ক) পিতামাতার
(খ) প্রতিবেশীর
(গ) সভাসদগণের
(ঘ) রাজার
উত্তর: (গ) সভাসদগণের
২৫. ‘পুরবাসী’ শব্দটির অর্থ কী?
(ক) পুরাবাসী
(খ) গ্রামবাসী
(গ) অধিবাসী
(ঘ) নগরবাসী
উত্তর: (ঘ) নগরবাসী
২৬. ‘গোঙাএ’ শব্দটির অর্থ কী?
(ক) গোঙা করা
(খ) গর্দান নেওয়া
(গ) অতিবাহিত করা
(ঘ) প্রবাহিত করা
উত্তর: (গ) অতিবাহিত করা
২৭. ‘বিদিত’ শব্দটির অর্থ কী?
(ক) নিবেদিত
(খ) বিনীত
(গ) অজানা
(ঘ) জানা
উত্তর: (ঘ) জানা
২৮. ‘জিউ’ শব্দটির অর্থ কী?
(ক) জীবন
(খ) জীবিত থাকা
(গ) জিনিস
(ঘ) জাতি
উত্তর: (খ) জীবিত থাকা
২৯. ‘আহ্মার’ শব্দটির অর্থ কী?
(ক) অন্ধকার
(খ) আধার
(গ) আমার
(ঘ) আম্মার
উত্তর: (গ) আমার
৩০. ‘অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) শৈশবের অসুস্থ অবস্থা
(খ) শৈশবের অসহায় অবস্থা
(গ) মুমূর্ষু অবস্থা
(ঘ) শৈশবের সুস্থ অবস্থা
উত্তর: (খ) শৈশবের অসহায় অবস্থা
৩১. কার আদর-যত্ন ও পরিচর্যায় শিশু ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে?
(ক) পিতার
(খ) মাতার
(গ) ডাক্তারের
(ঘ) নার্সের
উত্তর: (খ) মাতার
৩২. ‘অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল’— পঙক্তিটি কবি কোন উদ্দেশ্যে ব্যবহার করেছেন?
(ক) মায়ের আদর বোঝাতে
(খ) মায়ের প্রতি কৃতজ্ঞতা বোঝাতে
(গ) পিতার আদর বোঝাতে
(ঘ) সবগুলোই
উত্তর: (খ) মায়ের প্রতি কৃতজ্ঞতা বোঝাতে
৩৩. ‘বন্দনা’ কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?
(ক) ইউসুফ জোলেখা
(খ) লায়লী মজনু
(গ) বৈষ্ণব পদাবলি
(ঘ) পদ্মাবতী
উত্তর: (ক) ইউসুফ জোলেখা
৩৪. ‘ইউসুফ জোলেখা’ কাব্যের কোন পর্ব থেকে ‘বন্দনা’ কবিতাংশটি গৃহীত হয়েছে?
(ক) বন্দনা পর্ব
(খ) মর্সিয়া পর্ব
(গ) গুরুভক্তি পর্ব
(ঘ) শ্রদ্ধা নিবেদন পর্ব
উত্তর: (ক) বন্দনা পর্ব
৩৫. ‘ইউসুফ জোলেখা’র বন্দনা পর্বে কোন বিষয়টি স্থান পেয়েছে?
(ক) পিতার প্রতি বন্দনা
(খ) মাতার প্রতি বন্দনা
(গ) শিক্ষকের প্রতি বন্দনা
(ঘ) গুরুজনদের প্রতি বন্দনা
উত্তর: (ঘ) গুরুজনদের প্রতি বন্দনা
৩৬. কবি শাহ মুহম্মদ সগীর তার মূল কাব্যের প্রারম্ভে কার প্রশংসা করেছেন?
(ক) গুরুজনের
(খ) পিতামাতার
(গ) শিক্ষাগুরুর
(ঘ) সৃষ্টিকর্তার
উত্তর: (ঘ) সৃষ্টিকর্তার
৩৭. কে অশেষ দুঃখ-কষ্ট স্বীকার করে সন্তানকে বড় করে তোলেন?
(ক) পিতামাতা
(খ) আত্মীয়স্বজন
(গ) সমাজ
(ঘ) রাষ্ট্র
উত্তর: (ক) পিতামাতা
২৮. কে শিশুদের জ্ঞানদান করে মানুষ হিসেবে গড়ে তোলেন?
(ক) পিতামাতা
(খ) আত্মীয়স্বজন
(গ) শিক্ষক
(ঘ) প্রতিবেশী
উত্তর: (গ) শিক্ষক
৩৯. ‘বন্দনা’ কবিতাংশে কী প্রকাশিত হয়েছে?
(ক) দয়া ও উদারতা
(খ) শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধ
(গ) মানবিকতাবোধ
(ঘ) দানশীলতা
উত্তর: (খ) শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধ
