‘বই পড়া‘ প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। আমাদের পাঠচর্চার অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটছে তা সহজেই লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সবকিছুই এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়। সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্যচর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন। ‘বই পড়া’ প্রবন্ধে প্রমথ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন। প্রবন্ধটি এই শিক্ষাই দেয় যে, জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই।
১. প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৬৮ সালে
খ) ১৮৬৯ সালে
গ) ১৮৭০ সালে
ঘ) ১৮৭১ সালে
উত্তর: ক) ১৮৬৮ সালে
২. প্রমথ চৌধুরীর জন্ম তারিখ কত?
ক) ৭ই মে
খ) ৭ই জুন
গ) ৭ই জুলাই
ঘ) ৭ই আগস্ট
উত্তর: ঘ) ৭ই আগস্ট
৩. প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন ছিল—
ক) দুর্বিষহ
খ) কৃতিত্বপূর্ণ
গ) সাদাসিধে
ঘ) টানাপড়েনের
উত্তর: খ) কৃতিত্বপূর্ণ
৪. প্রমথ চৌধুরী কত সালে এম.এ ডিগ্রি লাভ করেন?
ক) ১৮৮৮
খ) ১৮৮৯
গ) ১৮৯০
ঘ) ১৮৯২
উত্তর: গ) ১৮৯০
৫. প্রমথ চৌধুরী কোন বিষয়ে এম.এ ডিগ্রি লাভ করেন?
ক) বাংলা
খ) ইংরেজি
গ) আইন
ঘ) সাংবাদিকতা
উত্তর: খ) ইংরেজি
৬. ‘সবুজপত্র’ কে সম্পাদনা করতেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) ফররুখ আহমদ
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: ঘ) প্রমথ চৌধুরী
৭. কার নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রমথ চৌধুরী
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: গ) প্রমথ চৌধুরী
৮. ‘প্রমথ চৌধুরীর নেতৃত্বেই বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়।’ এখানে ‘নতুন গদ্যধারা’ বলতে বোঝায়—
ক) সাধুরীতি
খ) চলিত রীতি
গ) আঞ্চলিক রীতি
ঘ) মিশ্র রীতি
উত্তর: খ) চলিত রীতি
৯. ‘নীললোহিত’ গ্রন্থটির রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) প্রমথ চৌধুরী
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: গ) প্রমথ চৌধুরী
১০. প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দের কত তারিখে মারা যান?
ক) ১২ই সেপ্টেম্বর, ১৯৪৩ খ্রিষ্টাব্দ
খ) ১০ই সেপ্টেম্বর, ১৯৪৬ খ্রিষ্টাব্দ
গ) ২রা সেপ্টেম্বর, ১৯৪৬ খ্রিষ্টাব্দ
ঘ) ৪ঠা সেপ্টেম্বর, ১৯৪৭ খ্রিষ্টাব্দ
উত্তর: গ) ২রা সেপ্টেম্বর, ১৯৪৬ খ্রিষ্টাব্দ
১১. ‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের ওপর স্থান দিয়েছেন?
ক) হাসপাতালের
খ) স্কুল-কলেজের
গ) অর্থ-বিত্তের
ঘ) জ্ঞানী মানুষের
উত্তর: খ) স্কুল-কলেজের
১২. স্বশিক্ষিত বলতে কী বোঝায়?
ক) সৃজনশীলতা অর্জন
খ) বুদ্ধির জাগরণ
গ) সার্টিফিকেট অর্জন
ঘ) উচ্চ শিক্ষা অর্জন
উত্তর: ক) সৃজনশীলতা অর্জন
১৩. মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কীসের ওপর ন্যস্ত হয়েছে?
ক) সাহিত্যের
খ) শিক্ষার
গ) জ্ঞানের
ঘ) বিজ্ঞানের
উত্তর: ক) সাহিত্যের
১৪. সুশিক্ষিত লোক মাত্রই—
ক) বিদ্বান
খ) জ্ঞানী
গ) পণ্ডিত
ঘ) স্বশিক্ষিত
উত্তর: ঘ) স্বশিক্ষিত
১৫. নিচের কোন রচনাটি আলাদা শ্রেণির?
ক) বই পড়া
খ) মমতাদি
গ) নিমগাছ
ঘ) শুভা
উত্তর: ক) বই পড়া
১৬. ‘বই পড়া’ প্রবন্ধে উল্লিখিত মা চরিত্রটি কার বা কীসের প্রতিনিধিত্ব করে?
ক) অভিভাবকের
খ) শিক্ষা পদ্ধতির
গ) শিক্ষকের
ঘ) শিক্ষা প্রণেতার
উত্তর: খ) শিক্ষা পদ্ধতির
১৭. প্রমথ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না?
ক) সাহিত্য
খ) লাইব্রেরি
গ) শিক্ষা
ঘ) জীবনীশক্তি
উত্তর: ক) সাহিত্য
১৮. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি?
ক) বনফুল
খ) বীরবল
গ) নীল লোহিত
ঘ) পরশুরাম
উত্তর: খ) বীরবল
১৯. ‘বই পড়া’ প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের পরামর্শ কী ছিল?
ক) নিয়মিত বই কেনা
খ) বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা
গ) বেশি করে বই প্রকাশ করা
ঘ) বই বেচা-কেনার জন্য সেমিনার করা
উত্তর: খ) বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা
২০. “প্রতিটি মানুষ তার নিজের শক্তি ও রুচি অনুযায়ী নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন”— কীভাবে?
ক) লাইব্রেরির বদান্যতায়
খ) স্কুল-কলেজের মাধ্যমে
গ) শিক্ষকের কল্যাণে
ঘ) পারিবারিক শিক্ষায়
উত্তর: ক) লাইব্রেরির বদান্যতায়
২১. ‘বই পড়া’ প্রবন্ধ অনুসারে জাতির প্রাণের যথার্থ স্ফূর্তি লাভের উপায় কী?
ক) উদরপূর্তি করানোর মাধ্যমে
খ) মনকে সজাগ ও সবল রাখা
গ) শিক্ষার উল্টো টান টেনে
ঘ) কাব্যচর্চা করা
উত্তর: খ) মনকে সজাগ ও সবল রাখা
২২. আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কীসের চাইতে কম নয়?
ক) হাসপাতালের
খ) স্কুলের
গ) কলেজের
ঘ) বিশ্ববিদ্যালয়ের
উত্তর: ক) হাসপাতালের
২৩. একটি লাইব্রেরির বার্ষিক সভায় পঠিত হয়েছিল নিচের কোন প্রবন্ধটি?
ক) শিক্ষা ও মনুষ্যত্ব
খ) পল্লিসাহিত্য
গ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
ঘ) বই পড়া
উত্তর: ঘ) বই পড়া
২৪. ‘ডেমোক্রেসির গুরুরা’ বলতে প্রমথ চৌধুরী কাদের বুঝিয়েছেন?
ক) ফরাসি
খ) ভারতীয়
গ) ইংরেজ
ঘ) আমেরিকান
উত্তর: গ) ইংরেজ
২৫. সাহিত্যচর্চার জন্য কোন স্থানটি প্রয়োজন?
ক) ঘর
খ) জাদুঘর
গ) মন্দির
ঘ) লাইব্রেরি
উত্তর: ঘ) লাইব্রেরি
২৬. “আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে।” — এ অংশটি কোন প্রবন্ধের?
ক) বই পড়া
খ) পল্লিসাহিত্য
গ) শিক্ষা ও মনুষ্যত্ব
ঘ) সাহিত্যের রূপ ও রীতি
উত্তর: ক) বই পড়া
২৭. আমাদের দেশে সাহিত্যচর্চার অভ্যাস গড়ে না ওঠার কারণ কী?
ক) আমরা সাহিত্য ততটা বুঝি না
খ) সাহিত্য উদরপূর্তির কাজে লাগে না
গ) স্কুল-কলেজে পড়ার পর আর সময় থাকে না
ঘ) আমাদের অভাবের চিন্তায় ব্যস্ত থাকতে হয়
উত্তর: খ) সাহিত্য উদরপূর্তির কাজে লাগে না
২৮. শিক্ষা বিষয়ে লেখকের বিশ্বাস সম্পর্কে কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
ক) বইপত্রেই শিক্ষা নিহিত রয়েছে
খ) শিক্ষা ব্যতীত জীবন চলে না
গ) শিক্ষা কেউ কাউকে দিতে পারে না
ঘ) শিক্ষা মানুষকে অর্থবিত্ত এনে দেয়
উত্তর: গ) শিক্ষা কেউ কাউকে দিতে পারে না
২৯. প্রমথ চৌধুরীর মতে মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারে কে?
ক) শিক্ষক
খ) সাহিত্যিক
গ) বিদ্যাদাতা
ঘ) সুশিক্ষিত লোক
উত্তর: ক) শিক্ষক
৩০. সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী?
ক) জাতির জীবনীশক্তি হ্রাস করা
খ) সমাজের জীবনীশক্তি হ্রাস করা
গ) জ্ঞানের ভাণ্ডার শূন্য করা
ঘ) ধনের ভাণ্ডার শূন্য করা
উত্তর: ক) জাতির জীবনীশক্তি হ্রাস করা
৩১. ‘বই পড়া’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক) গল্প-সংগ্রহ
খ) প্রবন্ধ-সংগ্রহ
গ) প্রবন্ধ-সংকলন
.ঘ) নির্বাচিত প্রবন্ধ
উত্তর: খ) প্রবন্ধ-সংগ্রহ
৩২. ‘বই পড়া’ প্রবন্ধে ‘আত্মরক্ষা অকর্তব্য নয়’— এখানে ‘আত্মরক্ষা’ বলতে বোঝানো হয়েছে—
ক) নিজেকে রক্ষা করা
খ) পেটের ক্ষুধা নিবৃত্তি
গ) মনের চাহিদা পূরণ
ঘ) যথার্থ শিক্ষিত হয়ে ওঠা
উত্তর: গ) মনের চাহিদা পূরণ
৩৩. ‘আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথাটা একেবারেই ভুলে যাই।’ এখানে ‘দাতা ও গ্রহীতা’ বলতে বোঝানো হয়েছে—
ক) লেখক ও পাঠককে
খ) জ্ঞানী ও মূর্খকে
গ) শিক্ষক ও ছাত্রকে
ঘ) মহাজন ও খাতককে
উত্তর: গ) শিক্ষক ও ছাত্রকে
৩৪. শিষ্যকে বিদ্যার সাধনা কীভাবে করতে হয়?
ক) বই পড়ে
খ) নিজ চেষ্টায়
গ) আত্মস্থ করে
ঘ) গুরুর সহায়তায়
উত্তর: খ) নিজ চেষ্টায়
৩৫. কোন সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই?
ক) পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়
খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
গ) বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়
ঘ) মানবজীবনে শিক্ষা সোনা ফলায়
উত্তর: ক) পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়
৩৬. ‘বই পড়া’ প্রবন্ধে সেকালে কারা ফ্রান্সকে রক্ষা করেছে? অথবা, সে যুগে ফ্রান্সকে কারা রক্ষা করেছিল?
ক) যারা প্রচুর বই পড়েছে
খ) যারা পরীক্ষায় ভালো ফল করেছে
গ) যারা পরীক্ষার ভালো করেনি
ঘ) যারা স্বনামধন্য হয়ে লাইব্রেরিতে অধ্যয়ন করেছে
উত্তর: গ) যারা পরীক্ষার ভালো করেনি
৩৭. “যারা পাস করতে পারেনি তারাই দেশকে রক্ষা করেছে।” — কথাটি কোন দেশ সম্পর্কে বলা হয়েছে?
ক) রাশিয়া
খ) ফ্রান্স
গ) নাইজেরিয়া
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর: খ) ফ্রান্স
৩৮. মানুষের আত্মাকে বাঁচাতে হলে কী করতে হবে?
ক) উচ্চশিক্ষিত হতে হবে
খ) শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে
গ) বিনোদনে মত্ত হতে হবে
ঘ) মনের দাবি পূরণ করতে হবে
উত্তর: ঘ) মনের দাবি পূরণ করতে হবে
৩৯. ‘উদ্বাহু’ কথাটির অর্থ কী?
ক) ঊর্ধ্বপানে হাত ছিটানো
খ) ঊর্ধ্ব বাহু
গ) ঊর্ধ্ব আশ
ঘ) ঊর্ধ্ব হাত
উত্তর: খ) ঊর্ধ্ব বাহু
৪০. ‘ডেমোক্রেসি’ শব্দের বাংলা অর্থ কী?
ক) রাজতন্ত্র
খ) একনায়কতন্ত্র
গ) গণতন্ত্র
ঘ) সমাজতন্ত্র
উত্তর: গ) গণতন্ত্র
৪১. ‘গতাসু’ শব্দের অভিধানিক অর্থ কী?
ক) মৃত
খ) মরণশীল
গ) জরাজীর্ণ
ঘ) গতানুগতিক
উত্তর: ক) মৃত
৪২. ডেমোক্রেসির গুরুদের সঙ্গে শিষ্যদের বিরোধ কোথায়?
ক) গুরুরা চাচ্ছেন সমান করতে, শিষ্যরা চাচ্ছেন বড় হতে
খ) গুরুরা চাচ্ছেন বড় করতে, শিষ্যরা চাচ্ছেন সমান হতে
গ) গুরুরা চাচ্ছেন গণতন্ত্র, শিষ্যরা চাচ্ছেন সমাজতন্ত্র
ঘ) গুরুরা চাচ্ছেন রাজতন্ত্র, শিষ্যরা চাচ্ছেন অর্থ-বিত্ত
উত্তর: ক) গুরুরা চাচ্ছেন সমান করতে, শিষ্যরা চাচ্ছেন বড় হতে
৪৩. ডেমোক্রেসির গুরুরা কী চেয়েছিলেন?
ক) সকলকে সমান করতে
খ) সকলকে বড় করতে
গ) সকলকে দমন করতে
ঘ) সকলকে ছোট করতে
উত্তর: ক) সকলকে সমান করতে
৪৪. প্রমথ চৌধুরীর মতে, আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজও কীসের ওপর পড়ে রয়েছে?
ক) সম্মানের
খ) অর্থের
গ) প্রতিপত্তির
ঘ) সম্পদের
উত্তর: খ) অর্থের
৪৫. সাহিত্যে পাওয়া যায়—
ক) জ্ঞান-বিজ্ঞানের সাক্ষাৎ
খ) জীবন ও মৃত্যুর সাক্ষাৎ
গ) মানুষের পুরো মনের সাক্ষাৎ
ঘ) মানুষের আংশিক মনের সাক্ষাৎ
উত্তর: গ) মানুষের পুরো মনের সাক্ষাৎ
৪৬. মন্বন্তর তোলা জল কোনটি?
ক) ধর্মীয় শাস্ত্র
খ) সাহিত্যিক রচনা
গ) দর্শন-বিজ্ঞান
ঘ) গবেষণা গ্রন্থ
উত্তর: গ) দর্শন-বিজ্ঞা
৪৭. ‘বই পড়া’ প্রবন্ধটির রচয়িতা কে?
ক) মুনীর চৌধুরী
খ) মোতাহার হোসেন চৌধুরী
গ) প্রমথ চৌধুরী
ঘ) এয়াকুব আলী চৌধুরী
উত্তর: গ) প্রমথ চৌধুরী
৪৮. প্রমথ চৌধুরী আমাদের সাহিত্যচর্চার অনভ্যাসের কারণ হিসেবে কোনটিকে দায়ী করেছেন?
ক) শিক্ষাব্যবস্থার ত্রুটিকে
খ) দারিদ্র্যকে
গ) ডেমোক্রেসির গুরুদেরকে
ঘ) মা-বাবার উদাসীনতাকে
উত্তর: ক) শিক্ষাব্যবস্থার ত্রুটিকে
৫০. ‘বই পড়া’ প্রবন্ধে প্রাবন্ধিক সমালোচনা করেছেন—
ক) শিক্ষাব্যবস্থার
খ) শিক্ষা প্রতিষ্ঠানের
গ) সাহিত্যের
ঘ) শিক্ষার্থীর
উত্তর: ক) শিক্ষাব্যবস্থার
৫১. “আমাদের শিক্ষাই আমাদেরকে নির্জীব করেছে”— এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) আমাদের শিক্ষাপদ্ধতি ত্রুটিপূর্ণ
খ) বই পড়লে মানুষ নিষ্কর্মা হয়ে যায়
গ) বই পড়ায় প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা নেই
ঘ) আমাদের পাঠচর্চার অভ্যাস নেই
উত্তর: ক) আমাদের শিক্ষাপদ্ধতি ত্রুটিপূর্ণ
৫৩. ‘বই পড়া’ প্রবন্ধে লেখকের মতে, নীতির চর্চা কোথায় করা যায়?
ক) মন্দিরে
খ) মসজিদে
গ) ঘরে
ঘ) গুহায়
উত্তর: গ) ঘরে
৫৫. দর্শনের চর্চা হয় কোথায়?
ক) লাইব্রেরিতে
খ) ঘরে
গ) গুহায়
ঘ) জাদুঘরে
উত্তর: গ) গুহায়
৫৬. ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের?
ক) পরীক্ষা পাস
খ) বই পড়া
গ) অর্থপ্রাপ্তি
ঘ) সাহিত্যচর্চা
উত্তর: গ) অর্থপ্রাপ্তি
৫৭. লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দেওয়ার কারণ কী?
ক) বিজ্ঞানচর্চার জন্য
খ) ধর্মীয় চর্চায় জ্ঞান অর্জন
গ) পরীক্ষায় ফলাফল ভালো না করা
ঘ) স্বশিক্ষিত হওয়ার সুযোগ পাওয়া
উত্তর: ঘ) স্বশিক্ষিত হওয়ার সুযোগ পাওয়া
৫৮. ‘প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মায় রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে।’ কীভাবে?
ক) স্কুল-কলেজের মাধ্যমে
খ) শিক্ষকের কল্যাণে
গ) লাইব্রেরির বদান্যতায়
ঘ) সামাজিক শিক্ষায়
উত্তর: গ) লাইব্রেরির বদান্যতায়
৫৯. লেখক প্রমথ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না?
ক) সাহিত্য
খ) লাইব্রেরি
গ) শিক্ষা
ঘ) জীবনীশক্তি
উত্তর: ক) সাহিত্য
৬০. মনের দাবি রক্ষা না করলে কী বাঁচে না?
ক) জীবন
খ) আত্মা
গ) মনুষ্যত্ব
ঘ) বিবেক
উত্তর: খ) আত্মা
৬১. ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।’— এই উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?
ক) আমাদের কু-অভ্যাস প্রসঙ্গে
খ) আমাদের রোগব্যাধি প্রসঙ্গে
গ) আমাদের কুসংস্কার প্রসঙ্গে
ঘ) ডেমোক্রেসির দোষ অনুকরণ প্রসঙ্গে
উত্তর: ঘ) ডেমোক্রেসির দোষ অনুকরণ প্রসঙ্গে
৬২. স্কুল-কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কী?
ক) জীবনী শক্তি নষ্ট করে দেয় বলে
খ) সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত করে বলে
গ) জাতি যথার্থ স্ফূর্তি লাভ করে না বলে
ঘ) সুশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয় বলে
উত্তর: ঘ) সুশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয় বলে
৬৩. কীসের স্পর্শে মানুষের মনপ্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে?
ক) সাহিত্য
খ) অর্থ
গ) আনন্দ
ঘ) লাইব্রেরি
উত্তর: গ) আনন্দ
৬৪. আজকের বাজারে কোন শ্রেণির লোকের অভাব নেই? অথবা, আজকের বাজারে অভাব নেই—
ক) বিদ্বান
খ) বিদ্যাদাতা
গ) বিদ্যাগ্রহীতা
ঘ) বিদ্যানুরাগী
উত্তর: খ) বিদ্যাদাতা
৬৫. ‘বই পড়া’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী?
ক) বই
খ) খাতা
গ) কলম
ঘ) ডায়েরি
উত্তর: ক) বই
৬৬. প্রমথ চৌধুরীর মতে আমরা কীসের রস উপভোগ করতে প্রস্তুত নই?
ক) অমৃত রস
খ) সাহিত্যের রস
গ) সুধের রস
ঘ) ফলের রস
উত্তর: খ) সাহিত্যের রস
৬৭. কীসের দ্বারা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর হতে পারে?
ক) ব্যবসায়
খ) সাহিত্যচর্চা/শিক্ষা
গ) উপাসনা
ঘ) খেলাধুলা
উত্তর: খ) সাহিত্যচর্চা/শিক্ষা
৬৮. শিক্ষার মাহাত্ম্য কী?
ক) সুশিক্ষিত হওয়া
খ) বড় কোনো চাকরি করা
গ) টাকা-পয়সা রোজগার করা
ঘ) খেতাব অর্জন করা
উত্তর: ক) সুশিক্ষিত হওয়া
৬৯. কে সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা?
ক) অশিক্ষিত মানুষ
খ) শিক্ষিত মানুষ
গ) ডেমোক্রেসি
ঘ) কলেজ পড়ুয়া বিদ্বান
উত্তর: গ) ডেমোক্রেসি
৭০. ‘বই পড়া’ প্রবন্ধ অনুসারে “সেই গঙ্গাতে অবগাহন করলেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব।” — বাক্যে ‘পাপমুক্ত’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) সর্ববিষয়ে জ্ঞান অর্জন
খ) মনের সংকীর্ণতা মুক্তি
গ) ধার্মিকতা ও পুণ্যলাভ
ঘ) সাহিত্য পাঠে অভিজ্ঞতা ।
উত্তর: খ) মনের সংকীর্ণতা মুক্তি
৮১. “সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে”— বলতে লেখক কী বুঝিয়েছেন?
ক) মানসিক প্রফুল্লতা অর্জন
খ) মানবিক চেতনা সৃষ্টি
গ) বুদ্ধিবৃত্তিকে জাগানো
ঘ) মানসিক সুস্থতা লাভ
উত্তর: খ) মানবিক চেতনা সৃষ্টি
৮২. ‘বই পড়া’ প্রবন্ধে প্রমথ চৌধুরীর মতে, আমাদের নির্জীব করেছে কোনটি?
ক) অর্থ
খ) শিক্ষা
গ) শিক্ষক
ঘ) অভিভাবক
উত্তর: খ) শিক্ষা
৮২. ‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন?
ক) মানসিক সুস্থতার জন্য
খ) শারীরিক সুস্থতার জন্য
গ) উচ্চশিক্ষা অর্জনের জন্য
ঘ) জ্ঞানে বড় হওয়ার জন্য
উত্তর: ক) মানসিক সুস্থতার জন্য
৮৩. কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে?
ক) আত্মার
খ) গুরুর
গ) সাহিত্যের
ঘ) ডেমোক্রেসির
উত্তর: ক) আত্মার
৮৪. যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়— এটি কার উক্তি?
ক) রোকেয়া সাখাওয়াত হোসেনের
খ) মোতাহার হোসেন চৌধুরীর
গ) জাহানারা ইমামের
ঘ) প্রমথ চৌধুরীর
উত্তর: ঘ) প্রমথ চৌধুরীর
৮৫. “দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না”— প্রমথ চৌধুরীর এ বক্তব্যে কী প্রকাশ পেয়েছে?
ক) জাতীয় দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা
খ) স্বাস্থ্য সেবার খণ্ডিত রূপ
গ) মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা
ঘ) শিক্ষাপদ্ধতির সীমাবদ্ধতা
উত্তর: গ) মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা
৮৬. বিদ্যার সাধনায় গুরুকে উত্তরসাধক বলা হয়েছে কেন?
ক) শিষ্যকে বিদ্যা শেখান বলে
খ) শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে
গ) শিষ্যকে মানুষ করে তোলেন বলে
ঘ) শিষ্যকে জ্ঞানী করে তোলেন বলে
উত্তর: খ) শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে
৮৭. কাব্যানুরাগে যে আমাদের অরুচি ধরেছে সেই দোষ আমাদের—
ক) শিক্ষার
খ) নিজেদের
গ) স্কুল-কলেজের
ঘ) সমাজব্যবস্থার
উত্তর: ক) শিক্ষার
৮৮. যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের—
ক) জ্ঞানপিপাসাকে জ্বলন্ত করতে পারেন
খ) কৌতূহল উদ্রেক করতে পারেন
গ) অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত করতে পারেন
ঘ) বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন
উত্তর: গ) অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত করতে পারেন
৮৯. যে যুগে ফ্রান্সের যত কৃতকর্মা লোকদের আবির্ভাব হয়েছিল— এখানে কৃতকর্মা বলতে সমর্থনযোগ্য—
ক) উচ্চ শিক্ষিতের দল
খ) অশিক্ষিতদের দল
গ) স্কুল পালানো ছেলের দল
ঘ) পরীক্ষায় পাস করার দল
উত্তর: গ) স্কুল পালানো ছেলের দল
৯০. শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। কারণ শিক্ষা হলো—
ক) চর্চার বিষয়
খ) অর্জনের বিষয়
গ) অধ্যয়নের বিষয়
ঘ) অনুশীলনের বিষয়
উত্তর: খ) অর্জনের বিষয়
৯১. স্কুল-কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ, শুধু তাই নয়, অনেক স্থলে কী?
ক) ক্ষতিকর
খ) বেমানান
গ) অসংগতিপূর্ণ
ঘ) মারাত্মক
উত্তর: ঘ) মারাত্মক
৯২. লেখকের মতে, শিক্ষা হচ্ছে—
i. দান সাপেক্ষ
ii. অর্জন সাপেক্ষ
iii. গ্রহণক্ষমতা সাপেক্ষ
নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৯৩. ‘যারা হাজারখানা ল-রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন’— এই উক্তিতে বোঝা যায়, পেশাদার শিক্ষকরা— i. সংকীর্ণমনা ii. সাহিত্যবিমুখ iii. বৈষয়িক বুদ্ধিতাড়িত নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৯৪. ‘বই পড়া’ প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কোথায় স্থান দিয়েছেন?
ক) স্কুল-কলেজের সামনে
খ) স্কুল-কলেজের উপরে
গ) হাসপাতালের নিচে
ঘ) হাসপাতালের উপরে
উত্তর: খ) স্কুল-কলেজের উপরে
৯৫. ‘বই পড়া’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী?
ক) বই
খ) খাতা
গ) কলম
ঘ) ডায়েরি
উত্তর: ক) বই
৯৬. প্রমথ চৌধুরীর মতে আমরা কীসের রস উপভোগ করতে প্রস্তুত নই?
ক) অমৃত রস
খ) সাহিত্যের রস
গ) সুধের রস
ঘ) ফলের রস
উত্তর: খ) সাহিত্যের রস
৯৭. কীসের দ্বারা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর হতে পারে?
ক) ব্যবসায়
খ) সাহিত্যচর্চা/শিক্ষা
গ) উপাসনা
ঘ) খেলাধুলা
উত্তর: খ) সাহিত্যচর্চা/শিক্ষা
৯৮. শিক্ষার মাহাত্ম্য কী?
ক) সুশিক্ষিত হওয়া
খ) বড় কোনো চাকরি করা
গ) টাকা-পয়সা রোজগার করা
ঘ) খেতাব অর্জন করা
উত্তর: ক) সুশিক্ষিত হওয়া
৯৯. কে সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা?
ক) অশিক্ষিত মানুষ
খ) শিক্ষিত মানুষ
গ) ডেমোক্রেসি
ঘ) কলেজ পড়ুয়া বিদ্বান
উত্তর: গ) ডেমোক্রেসি
১০০. কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে?
ক) গুরুর
খ) সাহিত্যের
গ) ডেমোক্রেসির
ঘ) আত্মার
উত্তর: ঘ) আত্মার
১০১. মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারে—
ক) বই
খ) শিক্ষক
গ) লাইব্রেরি
ঘ) শিক্ষা
উত্তর: খ) শিক্ষক
১০২. যে জাতি যত নিরানন্দ সে জাতি তত—
ক) অবহেলিত
খ) দুর্বল
গ) নির্জীব
ঘ) নিষ্প্রাণ
উত্তর: গ) নির্জীব
১০৩. যারা হাজারখানা ল-রিপোর্ট কেনেন তাঁরা কী কিনতে প্রস্তুত নয়?
ক) উপন্যাস
খ) গল্পের বই
গ) কাব্যগ্রন্থ
ঘ) প্রবন্ধগ্রন্থ
উত্তর: গ) কাব্যগ্রন্থ
১০৪. ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের?
ক) পরীক্ষা পাস
খ) অর্থপ্রাপ্তি
গ) বই পড়া
ঘ) সাহিত্যচর্চা
উত্তর: খ) অর্থপ্রাপ্তি
১০৫. ‘সনেট পঞ্চাশৎ’— কার লেখা?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) কাজী নজরুল ইসলাম
গ) প্রমথ চৌধুরী
ঘ) শামসুর রাহমান
উত্তর: গ) প্রমথ চৌধুরী
১০৬. প্রমথ চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এম. এ ডিগ্রি অর্জন করেন?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) আলীগড় বিশ্ববিদ্যালয়
গ) কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ) সোরবন বিশ্ববিদ্যালয়
উত্তর: গ) কলকাতা বিশ্ববিদ্যালয়
১০৭. ‘জাতি হিসেবে আমরা নির্জীব কেন?’
ক) আনন্দশূন্য বলে
খ) সচ্ছলতার অভাবে
গ) মনোবলের অভাবে
ঘ) শৌখিন বই বলে
উত্তর: ক) আনন্দশূন্য বলে
১০৮. লেখকের মতে সাহিত্যচর্চা কী?
ক) মনের চিকিৎসা
খ) শিক্ষার সর্বপ্রধান অঙ্গ
গ) শিক্ষার প্রধান অঙ্গ
ঘ) বিপ্লবী মানস অর্জন
উত্তর: খ) শিক্ষার সর্বপ্রধান অঙ্গ
১০৯. সাহিত্যচর্চাকে লেখক আবশ্যক বলেছেন কেন?
ক) জাতির উন্নতির জন্য
খ) জ্ঞানের জন্য
গ) মানসিক উৎকর্ষের জন্য
ঘ) প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য
উত্তর: ঘ) প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য
১১০. প্রমথ চৌধুরী কোন শতকে জন্মগ্রহণ করেন?
ক) উনবিংশ
খ) বিংশ
গ) সপ্তদশ
ঘ) অষ্টাদশ
উত্তর: ক) উনবিংশ
১১১. সাহিত্য রসে অবগাহন করে আমরা হব—
ক) শিক্ষিত
খ) উন্নত
গ) সম্পদশালী
ঘ) পাপমুক্ত
উত্তর: ঘ) পাপমুক্ত
১১২. ‘বই পড়া’ প্রবন্ধে ‘আত্মার মৃত্যু’ বলতে বোঝানো হয়েছে—
ক) আত্মার বিকাশ না হওয়া
খ) উপলব্ধিবোধ না জাগা
গ) বিবেকবোধ লোপ পাওয়া
ঘ) ব্যক্তিত্ব গড়ে না ওঠা
উত্তর: ক) আত্মার বিকাশ না হওয়া
১১৩. ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে না?
ক) শিক্ষার
খ) সাহিত্যের
গ) অর্থের
ঘ) দর্শনের
উত্তর: খ) সাহিত্যের
১১৪. ‘বই পড়া’ প্রবন্ধের সঙ্গে নিচের কোন রচনার ভাবগত মিল রয়েছে?
ক) পালামৌ
খ) সাহিত্যের রূপ ও রীতি
গ) শিক্ষা ও মনুষ্যত্ব
ঘ) নিরীহ বাঙালি
উত্তর: গ) শিক্ষা ও মনুষ্যত্ব
১১৫. ‘বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট’— উক্তিটি কীসের ইঙ্গিত বহন করে?
ক) দরিদ্রতা
খ) নৈতিক অধঃপতন
গ) লেফাফাদুরস্তি
ঘ) মূর্খতা
উত্তর: গ) লেফাফাদুরস্তি
১১৬. ‘মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়’— এ কথার মানে কী?
ক) অর্থ ব্যয় করতে হয়
খ) অনেক পরিশ্রম করতে হয়
গ) কখনো কখনো আনন্দ-উল্লাস করতে হয়
ঘ) পরোপকারী ও সহনশীল হতে হয়
উত্তর: গ) কখনো কখনো আনন্দ-উল্লাস করতে হয়
১১৭. ‘ইনফ্যান্টাইল লিভারে গতাসু’— এখানে ‘ইনফ্যান্টাইল’ শব্দের অর্থ কী?
ক) অতিরিক্ত
খ) অপরিণত
গ) কদর্য
ঘ) বর্জনীয়
উত্তর: খ) অপরিণত
১১৮. ‘বই পড়া’ প্রবন্ধের লেখকের মতে একমাত্র কীসের স্পর্শে মানুষের মন সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে?
ক) শিক্ষা
খ) আনন্দ
গ) অর্থ
ঘ) জ্ঞান
উত্তর: খ) আনন্দ
১১৯. ‘বই পড়া’ প্রবন্ধে সাহিত্য সাক্ষাৎভাবে কীসের কাজে লাগে না?
ক) মনস্তুষ্টির
খ) উদরপূর্তির
গ) সাহিত্যচর্চার
ঘ) লাইব্রেরি প্রতিষ্ঠার
উত্তর: খ) উদরপূর্তির
১২০. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কী?
ক) সমাচার দর্পণ
খ) সবুজপত্র
গ) বাংলা গেজেট
ঘ) তত্ত্ববোধিনী
উত্তর: খ) সবুজপত্র
