You are currently viewing জীবন বিনিময় কবিতা mcq : ৮৫+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

জীবন বিনিময় কবিতা mcq : ৮৫+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

জীবন বিনিময়‘ কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত হয়েছে। কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। পিতার স্নেহ-বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁর জীবনের আশা ছেড়ে দিয়েছেন। এক দরবেশ এসে জানালেন যে, সম্রাট যদি তাঁর সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবেই তাঁর পুত্র জীবন লাভ করতে পারেন। সম্রাট বাবর উপলব্ধি করলেন, নিজের প্রাণের চেয়ে আর বেশি প্রিয় কিছু নেই। তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ সে ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তাঁর প্রার্থনা মঞ্জুর করলেন। এভাবে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটল। অর্থাৎ সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতি প্রকাশ পেয়েছে কবিতাটিতে।


১. গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৮৯৭ সালে

খ) ১৮৯৮ সালে

গ) ১৮৯৯ সালে

ঘ) ১৯০০ সালে

উত্তর: ক) ১৮৯৭ সালে

২. গোলাম মোস্তফা কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক) বগুড়া

খ) যশোর

গ) নরসিংদী

ঘ) ময়মনসিংহ

উত্তর: খ) যশোর

৩. গোলাম মোস্তফা কোন থানায় জন্মগ্রহণ করেন?

ক) শৈলকুপা

খ) রায়পুরা

গ) ধুনট

ঘ) রায়গঞ্জ

উত্তর: ক) শৈলকুপা

৪. মনোহরপুর গ্রাম কোন জেলায় অবস্থিত?

ক) রাজশাহী

খ) যশোর

গ) ফেনী

ঘ) মানিকগঞ্জ

উত্তর: খ) যশোর

৫. গোলাম মোস্তফা কর্মজীবনে কী ছিলেন?

ক) সাংবাদিক

খ) শিক্ষক

গ) ম্যাজিস্ট্রেট

ঘ) উকিল

উত্তর: খ) শিক্ষক

৬. গোলাম মোস্তফা কোন কলেজ থেকে বি.এ পাশ করেন?

ক) রিপন কলেজ

খ) মোহন কলেজ

গ) ব্রজমোহন কলেজ

ঘ) যাদবপুর কলেজ

উত্তর: ক) রিপন কলেজ

৭. ‘কাব্যচর্চার ক্ষেত্রে গোলাম মোস্তফা ইসলামি ঐতিহ্য থেকে প্রেরণা লাভ করেছিলেন’— এ বক্তব্য অনুসারে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

ক) ইসলামি ঐতিহ্যের কবি

খ) ইসলামি রেনেসাঁর কবি

গ) ইসলামি চেতনার কবি

ঘ) ইসলামি চেতনায় প্রভাবিত কবি

উত্তর: খ) ইসলামি রেনেসাঁর কবি

৮. কোনটি গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ?

ক) সূর্য অনাতম

খ) সিরাজাম মুনীরা

গ) রক্তরাগ

ঘ) মায়াকাজল

উত্তর: গ) রক্তরাগ

৯. ‘খোশরোজ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

ক) কায়কোবাদ

খ) গোলাম মোস্তফা

গ) আবদুল কাদির

ঘ) ফররুখ আহমদ

উত্তর: খ) গোলাম মোস্তফা

১০. কোন গ্রন্থগুলো গোলাম মোস্তফা রচিত?

ক) আনারকলি, মসনদের মোহ

খ) ফুলের ফসল, কুহু ও কেকা

গ) ভাঙাবুক, রূপের নেশা

ঘ) সিন্ধু হিন্দোল, রিক্তের বেদন

উত্তর: গ) ভাঙাবুক, রূপের নেশা

১১. ‘বিশ্বনবী’ গ্রন্থের রচয়িতা কে?

ক) ওয়াজেদ আলী

খ) গোলাম মোস্তফা

গ) কাজী ইমদাদুল হক

ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: খ) গোলাম মোস্তফা

১২. গোলাম মোস্তফার ‘খোশরোজ’ কোন ধরনের রচনা?

ক) নাটক

খ) গল্প

গ) উপন্যাস

ঘ) কাব্য

উত্তর: ঘ) কাব্য

১৩. গোলাম মোস্তফার ‘বুলবুলিস্তান’ কোন ধরনের রচনা?

ক) কাব্য

খ) উপন্যাস

গ) নাটক

ঘ) প্রবন্ধ

উত্তর: ক) কাব্য

১৪. গোলাম মোস্তফা রচিত কোনটি উপন্যাস?

ক) ভাঙ্গাবুক

খ) বিশ্বনবী

গ) রক্তরাগ

ঘ) কালামে ইকবাল

উত্তর: ক) ভাঙ্গাবুক

১৫. গোলাম মোস্তফার ‘রূপের নেশা’ কী ধরনের রচনা?

ক) নাটক

খ) গল্প

গ) উপন্যাস

ঘ) প্রবন্ধ

উত্তর: গ) উপন্যাস

১৬. গোলাম মোস্তফার ‘এক মন এক প্রাণ’ কী ধরনের রচনা?

ক) গান

খ) কবিতা

গ) উপন্যাস

ঘ) গল্প

উত্তর: গ) উপন্যাস

১৭. গোলাম মোস্তফার কোনটি জীবনীগ্রন্থ?

ক) বিশ্বনবী

খ) কালামে ইকবাল

গ) রূপের নেশা

ঘ) ডালভতুক

উত্তর: ক) বিশ্বনবী

১৮. গোলাম মোস্তফার ‘মরুদুলাল’ কোন ধরনের রচনা?

ক) জীবনীগ্রন্থ

খ) উপন্যাস

গ) নাটক

ঘ) প্রবন্ধ

উত্তর: ক) জীবনীগ্রন্থ

১৯. নিচের কোনটি গোলাম মোস্তফার অনুবাদগ্রন্থ?

ক) রূপের নেশা

খ) খোশরোজ

গ) ডালভতুক

ঘ) আল কুরআন

উত্তর: ঘ) আল কুরআন

২০. গোলাম মোস্তফার অনুবাদগ্রন্থ কোনটি?

ক) কালামে ইকবাল

খ) মরুদুলাল

গ) বিশ্বনবী

ঘ) বুলবুলিস্তান

উত্তর: ক) কালামে ইকবাল

২১. গোলাম মোস্তফার ‘শিকওয়া ও জওয়াবে শিকওয়া’ কী ধরনের গ্রন্থ?

ক) উপন্যাস

খ) কাব্যগ্রন্থ

গ) জীবনী

ঘ) অনুবাদ

উত্তর: ঘ) অনুবাদ

২২. কবি গোলাম মোস্তফা কত সালে মৃত্যুবরণ করেন?

ক) ১৯৬৪ সালে

খ) ১৯৬৩ সালে

গ) ১৯৬১ সালে

ঘ) ১৯৬০ সালে

উত্তর: ক) ১৯৬৪ সালে

২৩. ‘জীবন বিনিময়’ কবিতায় কে কাঁদিয়া ফিরিছে?

ক) বাদশা হুমায়ুন

খ) বাদশা বাবর

গ) দরবেশগণ

ঘ) কবিরাজগণ

উত্তর: খ) বাদশা বাবর

২৪. ‘জীবন বিনিময়’ কবিতায় বাদশা বাবরের চোখে ঘুম নেই কেন?

ক) পুত্র হুমায়ুন অসুস্থ বলে

খ) নিজের প্রাণ দিতে হবে বলে

গ) রোগের যন্ত্রণায়

ঘ) অপরাধ বোধ করায়

উত্তর: ক) পুত্র হুমায়ুন অসুস্থ বলে

২৫. “পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর!”— এখানে পুত্র কার?

ক) দরবেশের

খ) হুমায়ুনের

গ) বাবরের

ঘ) হেকিমের

উত্তর: গ) বাবরের

২৬. ‘এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ’— বাক্যে ‘ব্যবস্থা সবিশেষ’ বলতে কী বোঝায়?

ক) চিকিৎসা

খ) সান্ত্বনা

গ) উপদেশ

ঘ) আনন্দ

উত্তর: ক) চিকিৎসা


২৭. ‘জীবন বিনিময়’ কবিতায় কবি হুমায়ুনের মুমূর্ষু অবস্থা বোঝানোর জন্য কোন উপমাটি ব্যবহার করেছেন?

ক) জীবন-প্রদীপ

খ) অস্তরবির প্রায়

গ) নিঠুর নীরবতা

ঘ) ঊষার পূর্বাভাস

উত্তর: খ) অস্তরবির প্রায়

২৮. ‘তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস’— বলতে কী বোঝানো হয়েছে?

ক) হুমায়ুনের রোগমুক্তির লক্ষণ

খ) বাবরের শান্ত-অটল মন

গ) বাবরের প্রার্থনা কবুল হওয়া

ঘ) বাবরের মৃত্যুশয্যা গ্রহণ

উত্তর: ক) হুমায়ুনের রোগমুক্তির লক্ষণ

২৯. ‘জীবন বিনিময়’ কবিতায় কার সেবাযত্নের বিধিবিধানে ত্রুটি নেই?

ক) বাদশাজাদার

খ) মোঘল সম্রাটের

গ) বাদশা বাবরের

ঘ) রাজদরবেশের

উত্তর: ক) বাদশাজাদার

৩০. সম্রাট বাবরের পুত্রের নাম কী?

ক) হুমায়ুন

খ) আকবর

গ) শাহজাহান

ঘ) আওরঙ্গজেব

উত্তর: ক) হুমায়ুন

৩১. তবু তাঁর সেই দুরন্ত রোগ হটিতেছে নাক হায়— ‘দুরন্ত রোগ’ বলতে কী বোঝায়?

ক) চঞ্চল রোগ

খ) যে রোগ দ্রুত ছড়ায়

গ) কঠিন রোগ

ঘ) কালাজ্বর রোগ

উত্তর: গ) কঠিন রোগ

৩২. ‘জীবন বিনিময়’ কবিতায় যত দিন যায়, কার দুর্ভোগ তত বেড়ে যায়?

ক) বাবরের

খ) কবিরাজদের

গ) দরবেশের

ঘ) হুমায়ুনের

উত্তর: ঘ) হুমায়ুনের

৩৩. ‘জীবন বিনিময়’ কবিতায় বাবর ব্যাকুলকণ্ঠে কাদের ডাকলেন?

ক) প্রজাদের

খ) আত্মীয়দের

গ) ভিষকবৃন্দকে

ঘ) মন্ত্রীদের

উত্তর: গ) ভিষকবৃন্দকে

৩৪. ‘জীবন বিনিময়’ কবিতায় ভিষকবৃন্দকে বাবর কীভাবে ডাকলেন?

ক) করুণ সুরে

খ) বিনীতভাবে

গ) অশ্রুভরে

ঘ) ব্যাকুলকণ্ঠে

উত্তর: ঘ) ব্যাকুলকণ্ঠে

৩৫. ‘জীবন বিনিময়’ কবিতায় “নতমস্তকে রহিল সবাই, কহিল না কোন কথা।”— কারা কথা বলল না?

ক) কবিরাজেরা

খ) ডাক্তাররা

গ) দরবেশগণ

ঘ) ভিষকবৃন্দ

উত্তর: ঘ) ভিষকবৃন্দ

৩৬. ‘জীবন বিনিময়’ কবিতায় ভিষকবৃন্দের কী মুখর হয়ে উঠেছিল?

ক) আকুল আবেদন

খ) নিষ্ঠুর নীরবতা

গ) নয়নে অশ্রুজল

ঘ) গোপন কানাকানি

উত্তর: খ) নিষ্ঠুর নীরবতা

৩৭. ‘জীবন বিনিময়’ কবিতায় দরবেশ বাদশাহ বাবরকে কী দান করতে বলেছিলেন?

ক) সর্বশ্রেষ্ঠ ধন

খ) সর্বস্ব সম্পদ

গ) রাজত্ব

ঘ) সিংহাসন

উত্তর: ক) সর্বশ্রেষ্ঠ ধন

৩৮. ‘জীবন-প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায়’— এখানে ‘অস্তরবির প্রায়’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) ভোরের সূর্য

]খ) অস্তগামী সূর্য

গ) উজ্জ্বল জ্যোতিষ্ক

ঘ) প্রদক্ষিণরত উপগ্রহ

উত্তর: খ) অস্তগামী সূর্য

৩৯. ‘জীবন বিনিময়’ কবিতায় কে খুশি হয়ে বাদশাজাদার প্রাণ বাঁচাবেন?

ক) আল্লাহ

খ) কবিরাজ

গ) দরবেশ

ঘ) বাবর

উত্তর: ক) আল্লাহ

৪০. “প্রস্তুত আমি দিতে সেই কোরবানি”— বাবর কী কোরবানি দিতে প্রস্তুত?

ক) হাজার বকরি

খ) একশত উট

গ) আপন জন

ঘ) নিজ প্রাণ

উত্তর: ঘ) নিজ প্রাণ

৪১. ‘জীবন বিনিময়’ কবিতায় সম্রাট বাবর আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। এ প্রার্থনায় বাবরের কোন কথাটি প্রধান?

ক) হে দয়াল খোদা

খ) সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ

গ) পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান

ঘ) তিমির রাতের তোরণে

উত্তর: গ) পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান

৪২. বাবরের কাছে সর্বশ্রেষ্ঠ ধন কী ছিল?

ক) পুত্রের জীবন

খ) নিজের জীবন

গ) সাম্রাজ্য

ঘ) ধনসম্পদ

উত্তর: খ) নিজের জীবন

৪৩. মানুষের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধন কী?

ক) সোনাদানা

খ) রাজত্ব

গ) নিজ প্রাণ

ঘ) পুত্র

উত্তর: গ) নিজ প্রাণ

৪৪. কার চিকিৎসা করার জন্য রাজ্যের সকল চিকিৎসক জড়ো হয়েছে?

ক) বাবরের

খ) হুমায়ুনের

গ) আকবরের

ঘ) শাহজাহানের

উত্তর: খ) হুমায়ুনের

৪৫. ‘জীবন বিনিময়’ কবিতায় ব্যবহৃত কোন শব্দটিতে এ কবিতার নামকরণের সার্থকতা প্রকাশ পায়?

ক) প্রতিদান

খ) অমর

গ) পরাজয়

ঘ) বিনিময়

উত্তর: ক) প্রতিদান

৪৬. ‘জীবন বিনিময়’ কবিতায় ‘ঊষার পূর্বাভাস’ কী অর্থ প্রকাশ করে?

ক) হুমায়ুনের রোগমুক্তির লক্ষণ

খ) হুমায়ুনের অসুস্থতা

গ) হুমায়ুনের কঠিন রোগ

ঘ) হুমায়ুনের জীবন

উত্তর: ক) হুমায়ুনের রোগমুক্তির লক্ষণ

৪৭. গভীর ধ্যানে বসে বাদশা বাবরের মন কেমন ছিল?

ক) আনন্দময়

খ) বেদনাময়

গ) দুঃখ ভারাক্রান্ত

ঘ) শান্ত, অচঞ্চল

উত্তর: ঘ) শান্ত, অচঞ্চল

৪৮. ‘জীবন বিনিময়’ কবিতার মূল বিষয় হিসেবে কোনটি সমর্থনযোগ্য?

ক) বাবরের জীবন দান

খ) হেকিমের বার্তা

গ) নিঠুর নীরবতা

ঘ) পিতার স্নেহবাৎসল্য

উত্তর: ঘ) পিতার স্নেহবাৎসল্য

৪৯. ‘চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ-অন্ধকার!’— এখানে কার মৃত্যু ঘনিয়ে আসার কথা বলা হয়েছে?

ক) বাবরের

খ) আকবরের

গ) জাহাঙ্গীরের

ঘ) হুমায়ুনের

উত্তর: ঘ) হুমায়ুনের

৫০. হুমায়ুনের রোগশয্যায় বাবরের কী প্রার্থনা ছিল?

ক) পুত্রের জীবনভিক্ষা

খ) রাজ্যের শান্তি

গ) প্রজাদের সুখ

ঘ) নিজের সমৃদ্ধি

উত্তর: ক) পুত্রের জীবনভিক্ষা

৫১. ‘জীবন বিনিময়’ কবিতায় কার জীবনের সঙ্গে কার জীবন বিনিময় হয়েছে?

ক) বাবরের জীবনের সঙ্গে হুমায়ুনের জীবন

খ) কবিরাজের জীবনের বিনিময়ে হুমায়ুনের জীবন

গ) হেকিমের জীবনের বিনিময়ে হুমায়ুনের জীবন

ঘ) দরবেশের জীবনের বিনিময়ে হুমায়ুনের জীবন

উত্তর: ক) বাবরের জীবনের সঙ্গে হুমায়ুনের জীবন

৫২. ‘জীবন বিনিময়’ কবিতায় সহসা বাবর কী করলেন?

ক) ফুকারি উঠলেন

খ) রাগ করলেন

গ) অভিমান করলেন

ঘ) ভয় পেলেন

উত্তর: ক) ফুকারি উঠলেন

৫৩. “পুত্র আমার বাঁচিয়া উঠিবে— মরিবে না নিশ্চয়”— বাক্যে বাদশা বাবরের কী প্রকাশ পেয়েছে?

ক) প্রত্যাশা

খ) আবেদন

গ) কামনা

ঘ) অভিমান

উত্তর: ক) প্রত্যাশা

৫৪. বাবর কোথায় ঘুরতে লাগলেন?

ক) মিনারে

খ) পুত্রের চারপাশে

গ) তোরণে

ঘ) রাজদরবারে

উত্তর: খ) পুত্রের চারপাশে

৫৫. নিরাশ হৃদয়ে সে যেন আশার— কী?

ক) প্রতিদান

খ) দৃপ্ত জয়োল্লাস

গ) পূর্বাভাস

ঘ) স্বপ্ন

উত্তর: খ) দৃপ্ত জয়োল্লাস

৫৬. ‘জীবন বিনিময়’ কবিতায় তিমির রাতের তোরণে কিসের পূর্বাভাস দেখা দিল?

ক) আলোর

খ) ঊষার

গ) চন্দ্রের

ঘ) সূর্যের

উত্তর: খ) ঊষার

৫৭. ‘জীবন বিনিময়’ কবিতায় ‘পিতৃস্নেহ’ বলতে কার স্নেহের কথা বলা হয়েছে?

ক) বাবরের

খ) হুমায়ুনের

গ) শাহজাহানের

ঘ) আওরঙ্গজেবের

উত্তর: ক) বাবরের

৫৮. “হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের”— কে এ শয্যা গ্রহণ করলেন?

ক) বাদশাহ আলমগীর

খ) সম্রাট বাবর

গ) সম্রাট আকবর

ঘ) সম্রাট শাহজাহান

উত্তর: খ) সম্রাট বাবর

৫৯. “মরিয়া বাবর অমর হয়েছে” একথা বলা হয়েছে—

ক) ‘কপোতাক্ষ নদ’ কবিতায়

খ) ‘সাত সাগরের মাঝি’ কবিতায়

গ) ‘শহীদ স্মরণে’ কবিতায়

ঘ) ‘জীবন বিনিময়’ কবিতায়

উত্তর: ঘ) ‘জীবন বিনিময়’ কবিতায়

৬০. “নাই তার কোন ক্ষয়”— কবির মতে কার ক্ষয় নেই?

ক) বাদশা বাবরের

খ) পিতৃস্নেহের

গ) পুত্র হুমায়ুনের

ঘ) দরবেশের কথার

উত্তর: ক) বাদশা বাবরের

৬১. ‘জীবন বিনিময়’ কবিতায় সম্রাট বাবরের জীবনের কোন দিকটি মহিমান্বিত হয়ে উঠেছে?

ক) ভ্রাতৃসত্তা

খ) শাসকসত্তা

গ) ধর্মীয় সত্তা

ঘ) পিতৃসত্তা

উত্তর: ঘ) পিতৃসত্তা

৬২. ‘জীবন বিনিময়’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির সার্থক প্রয়োগের মাধ্যমে?

ক) কবিতার আঙ্গিক গঠন

খ) কবিতার শৈল্পিক গঠন

গ) পিতার স্নেহবাৎসল্য

ঘ) মায়ের আদর

উত্তর: গ) পিতার স্নেহবাৎসল্য

৬৩. ‘জীবন বিনিময়’ কবিতায় বর্ণিত পিতৃস্নেহের কাছে কী পরাজয় মেনেছে?

ক) দুঃখ

খ) শোক

গ) রোগ

ঘ) মরণ

উত্তর: ঘ) মরণ

৬৪. ‘জীবন বিনিময়’ কবিতায় ‘দুরন্ত রোগ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) মরণব্যাধি

খ) ছোঁয়াচে রোগ

গ) চঞ্চল ব্যাধি

ঘ) সামান্য অসুখ

উত্তর: ক) মরণব্যাধি

৬৫. ‘জীবন বিনিময়’ কবিতায় কার কাছে মরণের পরাজয় হয়েছে?

ক) সিংহাসনের কাছে

খ) পিতার স্নেহের কাছে

গ) মায়ের স্নেহের কাছে

ঘ) ঐশ্বর্যের কাছে

উত্তর: খ) পিতার স্নেহের কাছে

৬৬. ‘জীবন বিনিময়’ কবিতার নামকরণ ‘জীবন বিনিময়’-এর পরিবর্তে ‘বাবর’ রাখা হলে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

ক) মূল চরিত্র

খ) হেকিম চরিত্র

গ) কবিরাজ চরিত্র

ঘ) বাবরের আখ্যান

উত্তর: ক) মূল চরিত্র

৬৭. ‘জীবন বিনিময়’ কবিতায় সম্রাট বাবরের শ্রেষ্ঠ ধন দানের মাধ্যমে কিসের কাছে মৃত্যুর পরাজয় হয়েছে?

ক) স্নেহ-বাৎসল্যের কাছে

খ) চিকিৎসার কাছে

গ) সম্রাটের ক্ষমতার কাছে

ঘ) আদর্শের কাছে

উত্তর: ক) স্নেহ-বাৎসল্যের কাছে

৬৮. ‘জীবন বিনিময়’ কবিতায় কারা নতমস্তকে রইল?

ক) প্রজারা

খ) চিকিৎসকগণ

গ) উজিররা

ঘ) সেনাপতিগণ

উত্তর: খ) চিকিৎসকগণ

৬৯. “নিদ” শব্দের অর্থ কী?

ক) ঘুম

খ) গানি

গ) দিন

ঘ) চাঁদ

উত্তর: ক) ঘুম

৭০. ‘জীবন বিনিময়’ কবিতায় ‘দৃপ্ত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) উজ্জ্বল

খ) উদ্দীপন

গ) উদ্দীপিত

ঘ) উদ্দীপক

উত্তর: গ) উদ্দীপিত

৭১. “ধেয়ানে” শব্দের অর্থ কী?

ক) খেয়ালে

খ) অবস্থায়

গ) নীরবে

ঘ) ধ্যানে

উত্তর: ঘ) ধ্যানে

৭২. “সুপ্তিমান” শব্দের অর্থ কী?

ক) নেশায় অচেতন

খ) ঘুমে অচেতন

গ) সজাগ দৃষ্টি

ঘ) গভীর মনোযোগ

উত্তর: খ) ঘুমে অচেতন

৭৩. “ভিষক” শব্দের অর্থ কী?

ক) চিকিৎসক

খ) অভিষেক

গ) বিভীষিকা

ঘ) কবিরাজ

উত্তর: ক) চিকিৎসক

৭৪. সম্রাটের পুত্রকে কী বলা হয়?

ক) বাদশা

খ) বাদশাজাদা

গ) নবাবের পুত্র

ঘ) নবাব নন্দিত

উত্তর: খ) বাদশাজাদা

৭৫. ‘ফুকারি’ শব্দের অর্থ কী?

ক) আনন্দিত হওয়া

খ) দুঃখিত হওয়া

গ) চিৎকার করে

ঘ) উল্লসিত হওয়া

উত্তর: গ) চিৎকার করে

৭৬. ‘তিমির রাত’ বলতে কবি গোলাম মোস্তফা কী বুঝিয়েছেন?

ক) অন্ধকার রাত

খ) অমাবস্যার রাত

গ) পূর্ণিমার রাত

ঘ) হুমায়ুনের মুমূর্ষু অবস্থা

উত্তর: ঘ) হুমায়ুনের মুমূর্ষু অবস্থা

৭৭. “শঙ্কা” শব্দের অর্থ কী?

ক) ভয়

খ) সাহস

গ) বিশ্বাস

ঘ) করুণা

উত্তর: ক) ভয়

৭৮. “অস্তরবি” শব্দের অর্থ কী?

ক) অস্তগামী সূর্য

খ) অস্তগামী চাঁদ

গ) গোধূলি

ঘ) অন্তিম মুহূর্ত

উত্তর: ক) অস্তগামী সূর্য

৭৯. “দৃপ্ত” শব্দের অর্থ কী?

ক) উদ্ধত

খ) দৃঢ়চেতা

গ) শক্ত

ঘ) যম

উত্তর: ক) উদ্ধত

৮০. ‘জীবন বিনিময়’ কবিতাটি কবির কোন কাব্য থেকে সংকলিত হয়েছে?

ক) বুলবুলিস্তান

খ) বনি আদম

গ) রক্তরাগ

ঘ) সাহারা

উত্তর: ক) বুলবুলিস্তান

৮১. ‘বুলবুলিস্তান’ কাব্য থেকে কোন কবিতাটি সংকলিত হয়েছে?

ক) জয়যাত্রা

খ) সাত সাগরের মাঝি

গ) জীবন বিনিময়

ঘ) উমর ফারুক

উত্তর: গ) জীবন বিনিময়

৮২. ‘জীবন বিনিময়’ কবিতায় পিতা হিসেবে সম্রাট বাবরের জীবনের প্রধান বৈশিষ্ট্য কী?

ক) স্নেহ-বাৎসল্য

খ) মহানুভবতা

গ) সন্তান পালন

ঘ) কঠোর শাসন

উত্তর: ক) স্নেহ-বাৎসল্য

৮৩. ‘জীবন বিনিময়’ কবিতার রচয়িতা কে?

ক) ফররুখ আহমদ

খ) আহসান হাবীব

গ) গোলাম মোস্তফা

ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: গ) গোলাম মোস্তফা

৮৪. নিচের কোন কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহান দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে?

ক) কপোতাক্ষ নদ

খ) জীবন বিনিময়

গ) আমি কোনো আগন্তুক নই

ঘ) বোশেখে

উত্তর: খ) জীবন বিনিময়

৮৫. ‘জীবন বিনিময়’ কবিতার প্রতিপাদ্য বিষয় কী?

ক) পুত্রের রোগমুক্তি

খ) পিতার মহানুভবতা

গ) জীবনের প্রতি আসক্তি

ঘ) পিতৃস্নেহের জয়

উত্তর: ঘ) পিতৃস্নেহের জয়

৮৬. ‘জীবন বিনিময়’ কবিতার নামকরণে কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

ক) বিষয়বস্তু

খ) মূল বক্তব্য

গ) প্রধান চরিত্র

ঘ) চিকিৎসকদের ব্যর্থতা

উত্তর: খ) মূল বক্তব্য

৮৭. কে বিধাতার কাছে নিজের সর্বশ্রেষ্ঠ ধন অর্থাৎ নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চেয়েছেন?

ক) বাবর

খ) হুমায়ুন

গ) জাহাঙ্গীর

ঘ) শাহজাহান

উত্তর: ক) বাবর

৮৮. ‘জীবন বিনিময়’ কবিতায় সন্তানের প্রতি পিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

ক) অবহেলা

খ) অবজ্ঞা

গ) অপরিসীম ভালোবাসা

ঘ) আন্তরিকতা

উত্তর: গ) অপরিসীম ভালোবাসা

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts