কবি জসীমউদ্দীন রচিত ‘নক্সী কাঁথার মাঠ’ নামক কাহিনিকাব্যের এ অংশটুকু ‘রূপাই’ কবিতা নামে সংকলিত হয়েছে। এ কবিতায় কবি গ্রামবাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রামবাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচি মুখের মায়াবী কৃষককে প্রায়ই দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়।
রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। কালো কালি দিয়েই পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে, বাঙাল ছেলের কালো রং মোটেই খারাপ কিছু নয়।
কালো কৃষকটি আখড়াতে বা জারির গানে যেমন দক্ষ তেমনি সকল কাজে পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এ কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে।”
১. ‘রূপাই’ কবিতাটি পল্লীকবি জসীমউদ্দীন-এর কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
(ক) রাখালী
(খ) নকশী কাঁথার মাঠ
(গ) সোজন বাদিয়ার ঘাট
(ঘ) বালুচর
উত্তর: (খ) নকশী কাঁথার মাঠ
২. কবি চাষির ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন?
(ক) কাঁচা ধানের পাতা
(খ) জালি লাউয়ের ডগা
(গ) শ্রাবণ মাসের তমাল তরু
(ঘ) কচি ধানের চারা
উত্তর: (খ) জালি লাউয়ের ডগা
৩. ‘রূপাই’ কবিতায় রূপাইয়ের কচি-মুখের মায়া কিসের মতো?
(ক) জালি লাউয়ের ডগার মতো
(খ) বাদল-ধোয়া মেঘের মতো
(গ) কালো ভ্রমরের মতো
(ঘ) কাঁচা ধানের পাতার মতো
উত্তর: (ঘ) কাঁচা ধানের পাতার মতো
৪. রূপাইয়ের মুখের সৌন্দর্য বোঝাতে ব্যবহৃত শব্দ নয় কোনটি?
(ক) কালো ভ্রমর
(খ) রঙিন ফুল
(গ) ধানের পাতা
(ঘ) তৃণের ছায়া
উত্তর: (খ) রঙিন ফুল
৫. কিসের সাথে কবি রূপাইয়ের মুখের মায়াকে তুলনা করেছেন?
(ক) কচি লাউয়ের ডগার সাথে
(খ) তমাল তরুর সাথে
(গ) কাঁচা ধানের পাতার সাথে
(ঘ) রঙিন ফুলের সাথে
উত্তর: (গ) কাঁচা ধানের পাতার সাথে
৬. রূপাইয়ের মুখের মায়া—
(ক) কাঁচা ধানের পাতার মতো
(খ) জালি লাউয়ের ডগার মতো
(গ) শ্রাবণ মেঘের মতো
(ঘ) তমাল তরুর মতো
উত্তর: (ক) কাঁচা ধানের পাতার মতো
৭. রূপাইয়ের কচি-মুখের মায়ায় কী মিশে আছে?
(ক) নতুন ফসলের ছায়া
(খ) নতুন পাতার ছায়া
(গ) নবীন তৃণের ছায়া
(ঘ) নবীন ঘাসের ছায়া
উত্তর: (গ) নবীন তৃণের ছায়া
৮. ‘রূপাই’ কবিতায় কোনটির সাথে রূপাইয়ের বাহুর তুলনা করা হয়েছে?
(ক) তমাল তরু
(খ) লাউয়ের ডগা
(গ) নবীন তৃণ
(ঘ) রঙিন ফুল
উত্তর: (খ) লাউয়ের ডগা
৯. চাষার ছেলের বাহু দুটি দেখতে কেমন?
(ক) জালি লাউয়ের ডগার মতো
(খ) শ্রাবণ মাসের তমাল তরুর মতো
(গ) কাঁচা ধানের পাতার মতো
(ঘ) শাল-সুন্ধি বেতের মতো
উত্তর: (ক) জালি লাউয়ের ডগার মতো
১০. রূপাইয়ের বাহু দুখান কিসের মতো সরু?
(ক) জালি লাউয়ের ডগা
(খ) কাঁচা ধানের পাতা
(গ) কালো ভ্রমর
(ঘ) তমাল তরু
উত্তর: (ক) জালি লাউয়ের ডগা
১১. ‘রূপাই’ কবিতায় কোন মাসের উল্লেখ আছে?
(ক) বৈশাখ
(খ) বর্ষা
(গ) কার্তিক
(ঘ) ভাদ্র
উত্তর: (খ) বর্ষা
১২. রূপাইয়ের দেহকে কবি কিসের মতো বলেছেন?
(ক) জালি লাউয়ের ডগার মতো
(খ) বিজলি মেয়ের মতো
(গ) তমাল তরুর মতো
(ঘ) নবীন তৃণের মতো
উত্তর: (গ) তমাল তরুর মতো
১৩. বিজলি মেয়ে পিছলে পড়ে কেন?
(ক) আশঙ্কাবাজের গোড়ে
(খ) চাঞ্চল্যের কারণে
(গ) মেঘের গা পিছলে বলে
(ঘ) মেঘের গায় ঢালু বলে
উত্তর: (গ) মেঘের গা পিছলে বলে
১৪. রূপাইয়ের সৌন্দর্যে কে পিছলে পড়ে?
(ক) কালো ভ্রমর
(খ) বিজলি মেয়ে
(গ) রামধনুখ
(ঘ) কচি ধানের চারা
উত্তর: (খ) বিজলি মেয়ে
১৫. বিজলি মেয়ে পিছলে পড়ে কেমন করে?
(ক) আলোর খেল ছড়িয়ে
(খ) আলোর খেল দেখিয়ে
(গ) আলোর খেল এরিয়ে
(ঘ) শস্যের খেল ছড়িয়ে
উত্তর: (ক) আলোর খেল ছড়িয়ে
১৬. চাষির মুখ কচি ধানের চারা তুলতে গিয়ে হাসিতে ভরে যায় কেন?
(ক) কচি পাতার নরম স্পর্শে
(খ) সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে
(গ) ধানের খেতে বাতাসের ঢেউ দেখে
(ঘ) সমৃদ্ধ ভবিষ্যতের কথা ভেবে
উত্তর: (ঘ) সমৃদ্ধ ভবিষ্যতের কথা ভেবে
১৭. কী দিয়ে কবি কেতাব কোরআন লেখেন?
(ক) কালো দতের কালি
(খ) কালো চোখের তারা
(গ) জালি লাউয়ের ডগা
(ঘ) নবীন তৃণের ছায়া
উত্তর: (ক) কালো দতের কালি
১৮. পৃথিবীর সবকিছু জয় করেছে—
(ক) অতিয়াত্রীরা
(খ) তীর্থযাত্রীরা
(গ) কালো কৃষকেরা
(ঘ) রাষ্ট্রর শ্রমজীবীরা
উত্তর: (গ) কালো কৃষকেরা
১৯. ‘রূপাই’ কবিতায় কবি রং পেলে কী গড়তে পারেন বলে উল্লেখ করেছেন?
(ক) রামধনুকের হার
(খ) রঙিন কাগজের ফুল
(গ) রঙের হার
(ঘ) রঙিন নিকুঞ্জ
উত্তর: (ক) রামধনুকের হার
২০. রূপাইয়ের বাঁশের লাঠি কোথায় অনেকে মানেন?
(ক) গ্রামে
(খ) মাঠে
(গ) আখড়াতে
(ঘ) বাজারে
উত্তর: (গ) আখড়াতে
২১. ‘খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি’— পঙক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) খেলার হট্টগোল
(খ) খেলার সমাপ্তি
(গ) খেলায় রূপাইয়ের পারদর্শিতা
(ঘ) খেলায় রূপাইয়ের আগ্রহ
উত্তর: (গ) খেলায় রূপাইয়ের পারদর্শিতা
২২. ‘খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি’— এখানে রূপাইয়ের কী প্রকাশ পেয়েছে?
(ক) জনপ্রিয়তা
(খ) সৌন্দর্য
(গ) পরিচ্ছন্নতা
(ঘ) পারদর্শিতা
উত্তর: (ঘ) পারদর্শিতা
২৩. কোন গানে রূপাইয়ের কণ্ঠ সবার আগে শোনা যায়?
(ক) সারি গান
(খ) জারি গান
(গ) মুর্শিদি গান
(ঘ) ভাটিয়ালি গান
উত্তর: (খ) জারি গান
২৪. এবার কৃষক কাশেম মিয়ার জমিতে ভালো ফসল হয়েছে। সবাই বলছে তরুণ কাশেমের অক্লান্ত পরিশ্রমেই এটি সম্ভব হয়েছে। কাশেম কোন দিক থেকে কবিতার রূপাই চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?
(ক) জীবনভাবনায়
(খ) কর্মনিষ্ঠায়
(গ) কালো রূপে
(ঘ) শিষ্যত্বায়
উত্তর: (খ) কর্মনিষ্ঠায়
২৫. “শাল-সুন্ধি-বেত’ যেন ও”— এ বাক্যে কোন দিকটি তুলে ধরা হয়েছে?
(ক) রূপের বর্ণনা
(খ) বিচিত্র গুণাবলি
(গ) ব্যক্তিত্ববোধ
(ঘ) প্রাকৃতিক সৌন্দর্য
উত্তর: (খ) বিচিত্র গুণাবলি
২৬. রূপাইকে ‘শাল-সুন্ধি-বেত’-এর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
(ক) সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে বলে
(খ) লাঠি খেলায় পারদর্শী বলে
(গ) সবার কাজে লাগে বলে
(ঘ) কালো-বরন পায়ের কারণে
উত্তর: (গ) সবার কাজে লাগে বলে
২৭. ‘রূপাই’ কবিতায় রূপাইকে কিসের মতো উপকারী হিসেবে দেখানো হয়েছে?
(ক) শাল-সুন্ধি-বেত
(খ) পাগলা লোহা
(গ) কচি ধানের পাতা
(ঘ) দোয়াতের কালি
উত্তর: (ক) শাল-সুন্ধি-বেত
২৮. ‘বুড়োরা কয়, ছেলে নয় ও পাগলা লোহা যেন’— চরণটিতে কী বোঝানো হয়েছে?
(ক) রূপাইয়ের পারদর্শিতা
(খ) রূপাইয়ের কর্মোদ্যোগ
(গ) রূপাইয়ের দৃঢ়চিত্ততা
(ঘ) রূপাইয়ের পায়ের গুণ
উত্তর: (খ) রূপাইয়ের দৃঢ়চিত্ততা
২৯. ‘ছেলে নয় ও, পাগলা লোহা যেন’— রূপাই সম্পর্কে এ মন্তব্য কারা করেছে?
(ক) গ্রামবাসী
(খ) আখড়ার লোকেরা
(গ) বুড়োরা
(ঘ) লাঠিয়ালরা
উত্তর: (গ) বুড়োরা
৩০. রূপাইকে ‘পাগলা লোহা’ বলা হয়েছে, কারণ সে—
(ক) লোহার মতো শক্ত
(খ) পর্বতের মতো অটল
(গ) সব কাজে দৃঢ়চিত্ত
(ঘ) আপসহীন নীতি
উত্তর: (গ) সব কাজে দৃঢ়চিত্ত
৩১. ‘ছেলে নয় ও, পাগলা লোহা যেন’— কারা এ মন্তব্য করেছেন?
(ক) গ্রামবাসী
(খ) আখড়ার লোকেরা
(গ) লাঠিয়ালরা
(ঘ) বুড়োরা
উত্তর: (ঘ) বুড়োরা
৩২. ‘যদিও রূপা নয়কো রূপাই’— এ কথা বলতে বোঝায়, রূপাই—
(ক) যেকোনো ধাতুর চেয়ে মূল্যবান
(খ) রূপার চেয়ে অধিক আদরণীয়
(গ) রূপার চেয়ে গায়ের রং উজ্জ্বল
(ঘ) রূপার অলংকারের মতো ভঙ্গুর নয়
উত্তর: (খ) রূপার চেয়ে অধিক আদরণীয়
৩৩. রূপাইয়ের নামে সব গাঁ নামি হবে কেন?
(ক) কৃষিকাজে দক্ষ বলে
(খ) রামধনুকের হার বানাতে পারে বলে
(গ) অসাধারণ কর্মতৎপরতার কারণে
(ঘ) লাউয়ের ডগার মতো কচি হাতের কারণে
উত্তর: (গ) অসাধারণ কর্মতৎপরতার কারণে
৩৪. ‘এক কালেতে ওই নামে সব গাঁ হবে নামি’— এ উক্তি দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
(ক) ওর নামে গায়ের নামকরণ করা হবে
(খ) তার গুণে গাঁ নামি হবে
(গ) তার কারণে গায়ের সবাই ধন্য হবে
(ঘ) এ গায়ের সবাই মান্য হয়ে উঠবে
উত্তর: (খ) তার গুণে গাঁ নামি হবে
৩৫. ‘রূপাই’ কবিতায় কচি ঘাস অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে?
(ক) নবীন ঘাস
(খ) নবীন তৃণ
(গ) নতুন ঘাস
(ঘ) নতুন তৃণ
উত্তর: (খ) নবীন তৃণ
৩৬. বছরের কোন মাসের নাম ‘রূপাই’ কবিতায় উল্লেখ করা হয়েছে?
(ক) ভাদ্র
(খ) শ্রাবণ
(গ) আশ্বিন
(ঘ) বৈশাখ
উত্তর: (খ) শ্রাবণ
৩৭. ‘গদ-রজ’ শব্দের অর্থ কী?
(ক) চরণধূলি
(খ) পদচিহ্ন
(গ) অবগাহন
(ঘ) শ্বেতপদ্ম
উত্তর: (ক) চরণধূলি
৩৮. নৃত্যগীত শিক্ষা ও মল্লবিদ্যা অভ্যাসের স্থানকে কী বলা হয়?
(ক) ব্যায়ামাগার
(খ) পাঠশালা
(গ) গুরুগৃহ
(ঘ) আখড়া
উত্তর: (ঘ) আখড়া
৩৯. কোন শব্দখণ্ড দ্বারা ‘রূপাই’ কবিতায় রূপাইকে উপকারী হিসেবে দেখানো হয়েছে?
(ক) রামধনুকের হার
(খ) পাগলা লোহা
(গ) নবীন তৃণ
(ঘ) শাল-সুন্ধি-বেত
উত্তর: (ঘ) শাল-সুন্ধি-বেত
৪০. ‘রূপাই’ কবিতায় ‘শাল-সুন্ধি-বেত’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বিভিন্ন প্রকার গাছ
(খ) কুটির তৈরির জিনিস
(গ) প্রয়োজনীয় লতাপাতা
(ঘ) বিবিধ কাজের প্রয়োজনীয়তা
উত্তর: (ঘ) বিবিধ কাজের প্রয়োজনীয়তা
৪১. কোন গানে কারবালার শোকাবহ ঘটনার বিশেষ উল্লেখ থাকে?
(ক) মুর্শিদি গানে
(খ) ভাটিয়ালি গানে
(গ) কবি গানে
(ঘ) জারিগানে
উত্তর: (ঘ) জারিগানে
৪২. ‘পাগাল’ কী অর্থে ব্যবহার হয়েছে?
(ক) লোহা
(খ) ইস্পাত
(গ) তামা
(ঘ) রূপা
উত্তর: (খ) ইস্পাত
৪৩. ‘রূপাই’ কবিতার রচয়িতা কে?
(ক) জসীমউদ্দীন
(খ) কামিনী রায়
(গ) লালন শাহ্
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (ক) জসীমউদ্দীন
৪৪. কোন কাব্যগ্রন্থ থেকে ‘রূপাই’ কবিতাটি নেওয়া হয়েছে?
(ক) সোজন বাদিয়ার ঘাট
(খ) নকশী কাঁথার মাঠ
(গ) বালুচর
(ঘ) মাটির কান্না
উত্তর: (খ) নকশী কাঁথার মাঠ
৪৫. কবি জসীমউদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ কোন শ্রেণির রচনা?
(ক) গানের সংকলন
(খ) দিনপঞ্জি কাব্য
(গ) নাটক
(ঘ) কাহিনিকাব্য
উত্তর: (ঘ) কাহিনিকাব্য
৪৬. কোন কালিতে পৃথিবীর সমস্ত কেতাব লেখা হয়?
(ক) কালো
(খ) লাল
(গ) সবুজ
(ঘ) সোনালি
উত্তর: (ক) কালো
৪৭. সভ্যতার ইতিহাস সৃষ্টি করেছে—
(ক) বৈজ্ঞানিক উৎকর্ষে
(খ) কৃষকের শ্রমে
(গ) চিকিৎসকের অবদানে
(ঘ) চাকরিজীবীদের শ্রমে
উত্তর: (খ) কৃষকের শ্রমে
৪৮. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষকের সবকিছু কেমন?
(ক) ধূসর
(খ) সাদা
(গ) কালো
(ঘ) নীলাভ
উত্তর: (গ) কালো
৪৯. রূপাই বেশ পারদর্শী কোন গানে?
(ক) সারিগান
(খ) মুর্শিদি গান
(গ) ভাটিয়ালি গান
(ঘ) জারিগান
উত্তর: (ঘ) জারিগান
৫০. কবির দৃষ্টিতে কৃষক সবার কাছে কেমন?
(ক) মূল্যহীন
(খ) হাস্যকর
(গ) সস্তা
(ঘ) দামি
উত্তর: (ঘ) দামি
৫১. কত খ্রিস্টাব্দে কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন?
(ক) ১৯০১ খ্রিস্টাব্দে
(খ) ১৯০২ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৪ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯০৩ খ্রিস্টাব্দে
৫২. কবি জসীমউদ্দীনের গ্রামের নাম কী?
(ক) কাঁঠালপাড়া
(খ) তাম্বুলখানা
(গ) দোঁহারিয়া
(ঘ) হরিপুর
উত্তর: (খ) তাম্বুলখানা
৫৩. কোন বিষয়ে কবি জসীমউদ্দীন এম.এ পাস করেন?
(ক) বাংলা ভাষা ও সাহিত্য
(খ) ইংরেজি ভাষা ও সাহিত্য
(গ) অর্থনীতি
(ঘ) রাষ্ট্রবিজ্ঞান
উত্তর: (ক) বাংলা ভাষা ও সাহিত্য
৫৪. কর্মজীবনের শুরুতে জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
(খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
(গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
(ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তর: (ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
৫৫. নিচের কোন কবি সরকারের প্রচার ও তথ্য বিভাগে চাকরি করেন?
(ক) সুফিয়া কামাল
(খ) জীবনানন্দ দাশ
(গ) বুদ্ধদেব বসু
(ঘ) জসীমউদ্দীন
উত্তর: (ঘ) জসীমউদ্দীন
৫৬. বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় কবি জসীমউদ্দীন কোন কবিতাটি রচনা করে বিখ্যাত হন?
(ক) রাখালী
(খ) কবর
(গ) রূপাই
(ঘ) আমার বাড়ি
উত্তর: (খ) কবর
৫৭. ‘রাখালী’ কবি জসীমউদ্দীনের কোন শ্রেণির রচনা?
(ক) কাহিনিকাব্য
(খ) কাব্যগ্রন্থ
(গ) নাটক
(ঘ) উপন্যাস
উত্তর: (খ) কাব্যগ্রন্থ
৫৮. কবি জসীমউদ্দীন রচিত নাটকের নাম কী?
(ক) বোবা কাহিনী
(খ) হাসু
(গ) বেদের মেয়ে
(ঘ) ডালিমকুমার
উত্তর: (গ) বেদের মেয়ে
৫৯. কবি জসীমউদ্দীন রচিত উপন্যাসের নাম কী?
(ক) ডালিমকুমার
(খ) বেদের মেয়ে
(গ) হাসু
(ঘ) বোবা কাহিনী
উত্তর: (ঘ) বোবা কাহিনী
৬০. ‘রঙিলা নায়ের মাঝি’ কোন ধরনের রচনা?
(ক) উপন্যাস
(খ) গানের সংকলন
(গ) নাটক
(ঘ) কাব্যগ্রন্থ
উত্তর: (খ) গানের সংকলন
৬১. কোন বিশ্ববিদ্যালয় থেকে কবি জসীমউদ্দীন সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি লাভ করেন?
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
(খ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
(গ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর: (খ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
৬২. বাংলাদেশ সরকার কবি জসীমউদ্দীনকে কোন পদক প্রদান করে?
(ক) স্বাধীনতা পুরস্কার
(খ) নাসিরউদ্দীন স্বর্ণপদক
(গ) একুশে পদক
(ঘ) স্বর্ণপদক
উত্তর: (গ) একুশে পদক
৬৩. কবি জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৭৫ সালে
(খ) ১৯৭৬ সালে
(গ) ১৯৭৭ সালে
(ঘ) ১৯৭৮ সালে
উত্তর: (খ) ১৯৭৬ সালে
