You are currently viewing মানুষ মুহাম্মদ সাঃ গল্পের mcq : ৯০+ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

মানুষ মুহাম্মদ সাঃ গল্পের mcq : ৯০+ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হজরত মুহম্মদ (স.)-এর মানবিক গুণাবলি এ প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। হজরত ছিলেন মানুষের নবি। তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেই একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। ক্ষমতা ও মহত্ত্ব, প্রেম ও দয়া তাঁর অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান। তাঁর সমগ্র জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল। মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তাঁর জীবন রূপায়িত করে তুলেছিলেন। তাঁর সাধনা, ত্যাগ, কল্যাণচিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। হজরত মুহম্মদ (স.) এর মৃত্যুর পর তাঁর অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য হজরত আবু বকর (রা) মহানবি (স.)-এর জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড শোককে শান্ত করেন। হজরত মুহম্মদ (স.)-এর মানবিক গুণাবলি উপস্থাপনের মাধ্যমে এ প্রবন্ধ আমাদের নৈতিক, সৎ ও মানবিক হবার শিক্ষা দেয়।


‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের ৯০+ নির্বাচিত সেরা বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

১। মোহাম্মদ ওয়াজেদ আলী কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৯১ সালে

(খ) ১৮৯৩ সালে

(গ) ১৮৯৬ সালে

(ঘ) ১৮৯৭ সালে

উত্তর: (গ) ১৮৯৬ সালে

২। কোন লেখকের জন্মস্থান সাতক্ষীরা জেলার বাঁশদহ?

(ক) মীর মশাররফ হোসেন

(খ) মোহাম্মদ ওয়াজেদ আলী

(গ) এয়াকুব আলী চৌধুরী

(ঘ) মোতাহের হোসেন চৌধুরী

উত্তর: (খ) মোহাম্মদ ওয়াজেদ আলী


৩। মোহাম্মদ ওয়াজেদ আলী বি.এ. অধ্যয়ন করেন কোন কলেজে?

(ক) প্রেসিডেন্সি কলেজ

(খ) কারমাইকেল কলেজ

(গ) হিন্দু কলেজ

(ঘ) বঙ্গবাসী কলেজ

উত্তর: (ঘ) বঙ্গবাসী কলেজ


৪। বি.এ. ক্লাসের ছাত্র থাকাকালীন মোহাম্মদ ওয়াজেদ আলী কীসে যোগ দেন?

(ক) সাংবাদিকতায়

(খ) কেরানির চাকরিতে

(গ) অসহযোগ আন্দোলনে

(ঘ) রাজনৈতিক দলে

উত্তর: (গ) অসহযোগ আন্দোলনে


৫। কোনটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ নয়?

(ক) মরুভাস্কর

(খ) স্বর্ণনন্দিনী

(গ) পাঞ্চেরি

(ঘ) সৈয়দ আহমদ

উত্তর: (গ) পাঞ্চেরি


৬। মোহাম্মদ ওয়াজেদ আলী পেশা হিসেবে গ্রহণ করেন—

(ক) শিক্ষকতাকে

(খ) ব্যবসাকে

(গ) আইন ব্যবসায়কে

(ঘ) সাংবাদিকতাকে

উত্তর: (ঘ) সাংবাদিকতাকে


৭। ‘মরুভাস্কর’ গ্রন্থের লেখক কে?

(ক) কায়কোবাদ

(খ) প্রমথ চৌধুরী

(গ) মোহাম্মদ ওয়াজেদ আলী

(ঘ) মোতাহের হোসেন চৌধুরী

উত্তর: (গ) মোহাম্মদ ওয়াজেদ আলী

৮. সহজ-সরল প্রকাশভঙ্গি কার রচনার অন্যতম বৈশিষ্ট্য?

(ক) মীর মশাররফ হোসেন

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) আবু ইসহাক

(ঘ) মোহাম্মদ ওয়াজেদ আলী

উত্তর: (ঘ) মোহাম্মদ ওয়াজেদ আলী


৯.
মোহাম্মদ ওয়াজেদ আলী কবে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন?

(ক) ১৮৩৫ সালে

(খ) ১৯৩৫ সালে

(গ) ১৯৫৩ সালে

(ঘ) ১৫৯৩ সালে
উত্তর: (খ) ১৯৩৫ সালে

১০. প্রশ্ন: মোহাম্মদ ওয়াজেদ আলী কত খ্রিস্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৫২ সালের ৮ই নভেম্বর

(খ) ১৯৫৩ সালের ৮ই নভেম্বর

(গ) ১৯৫৪ সালের ৬ই নভেম্বর

(ঘ) ১৯৫৪ সালের ৮ই নভেম্বর
উত্তর: (ঘ) ১৯৫৪ সালের ৮ই নভেম্বর


১১.
মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?

(ক) বিষাদসিন্ধু

(খ) বিষের বাঁশি

(গ) স্বর্ণনন্দিনী

(ঘ) মেঘমল্লার

উত্তর: (গ) স্বর্ণনন্দিনী


১২. প্রশ্ন:
মোহাম্মদ ওয়াজেদ আলী মৃত্যুবরণ করেন—

(ক) ৬ই নভেম্বর

(খ) ৮ই নভেম্বর

(গ) ১০ই নভেম্বর

(ঘ) ১২ই নভেম্বর

উত্তর: (খ) ৮ই নভেম্বর


১৩.
মোহাম্মদ ওয়াজেদ আলী মৃত্যুবরণ করেন—

(ক) বাঁশদহ গ্রামে

(খ) কলকাতায়

(গ) ঢাকায়

(ঘ) পাটনায়

উত্তর: (ক) বাঁশদহ গ্রামে

১৪। সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হজরত মুহম্মদ (স.) কাদের কাছে উপহসিত হয়েছিলেন?

(ক) ইহুদিদের

(খ) খয়বরবাসীদের

(গ) পৌত্তলিকদের

(ঘ) হুদায়বিয়াবাসীদের

উত্তর: (গ) পৌত্তলিকদের


১৫। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’— এ উক্তিতে হজরত মুহম্মদ (স.)-এর কোন গুণটি প্রকাশ পেয়েছে?

(ক) সহনশীলতা

(খ) উদারতা

(গ) মহানুভবতা

(ঘ) বিচক্ষণতা

উত্তর: (গ) মহানুভবতা


১৬। ‘আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। আমি এমনই এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য।’ এ বক্তব্যে হজরত মুহম্মদ (স.)-এর চরিত্রের ফুটে ওঠা দিকটি হলো—

i. নিরহংকার

ii. বিচক্ষণতা

iii. সত্যনিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) i ও ii

(ঘ) ii ও iii

উত্তর: (ক) i


১৭। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক?

(ক) হিজরত

(খ) মক্কা বিজয়

(গ) হুদায়বিয়ার সন্ধি

(ঘ) অন্ধ ব্যক্তির প্রতি আচরণ

উত্তর: (গ) হুদায়বিয়ার সন্ধি


১৮। ‘তায়েফ’ সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ?

(ক) পূর্ব

(খ) পশ্চিম

(গ) উত্তর

(ঘ) দক্ষিণ

উত্তর: (ঘ) দক্ষিণ


১৯। হজরত মুহম্মদ (স.)-এর অন্তরের লৌহকপাটে কোনটি আহত হয়ে ফিরে যেত?

(ক) শত্রুর নিষ্ঠুরতা

(খ) অপমানের শর্ত

(গ) বৈরিতার বিষাক্ত বাণ

(ঘ) অরাতির অভিশাপ

উত্তর: (ক) শত্রুর নিষ্ঠুরতা

২০। ‘অরাতি’ শব্দের অর্থ কী?

(ক) শত্রু

(খ) হাড়

(গ) অত্যাচার

(ঘ) অভিভূত

উত্তর: (ক) শত্রু


২১। কোনটি সৌদি আরবের প্রদেশ?

(ক) মক্কা

(খ) মদিনা

(গ) জেদ্দা

(ঘ) তায়েফ

উত্তর: (ঘ) তায়েফ


২২। সৌদি আরবের দক্ষিণপাঞ্চলে একটি উর্বর প্রদেশ কোনটি?

(ক) মদিনা

(খ) মক্কা

(গ) তায়েফ

(ঘ) হুদায়বিয়া

উত্তর: (গ) তায়েফ

২৩। সত্যের নিবিড় সাধনায় হজরতের চরিত্র হয়ে উঠেছিল—

(ক) সুন্দর

(খ) আদর্শ

(গ) কোমল

(ঘ) মধুময়

উত্তর: (ঘ) মধুময়


২৪। মদিনায় হিজরতের পথে হজরত মুহম্মদ কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন?

(ক) আবু হানিফা

(খ) আবু মা’বদ

(গ) আবু না’দ

(ঘ) আবু শা’মাদ

উত্তর: (খ) আবু মা’বদ


২৫। সাধারণ শুষ্ক মাংস কার নিত্যদিনের আহার্য ছিল?

(ক) হজরত মুহম্মদ (স.)-এর

(খ) হজরত মুহম্মদ (স.)-এর পিতার

(গ) হজরত মুহম্মদ (স.)-এর মাতার

(ঘ) বিবি আয়েশার

উত্তর: (গ) হজরত মুহম্মদ (স.)-এর মাতার


২৬। হজরতের মৃত্যুর পর বহু হাদিস উদ্ধৃত করেন কে?

(ক) ফাতেমা (রা)

(খ) হজরত আবুবকর (রা)

(গ) আয়েশা (রা)

(ঘ) হজরত আলী (রা)

উত্তর: (গ) আয়েশা (রা)


২৭। ‘মুসাফির’ শব্দের অর্থ কোনটি?

(ক) মিসকিন

(খ) প্রবাসী

(গ) পথিক

(ঘ) ভিক্ষুক

উত্তর: (গ) পথিক


২৮। ‘রুধির ধারা’ শব্দের অর্থ কী?

(ক) রক্তের ধারা

(খ) ঝরনাধারা

(গ) মরুঝড়

(ঘ) নদীর স্রোত

উত্তর: (ক) রক্তের ধারা


২৯। ‘মানুষ মুহম্মদ (স.)’ কার লিখিত?

(ক) কাজী নজরুল ইসলামের

(খ) মোহাম্মদ ওয়াজেদ আলীর

(গ) মুনীর চৌধুরীর

(ঘ) সিকান্দার আবু জাফরের

উত্তর: (খ) মোহাম্মদ ওয়াজেদ আলীর


৩০। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

(ক) মরুভাস্কর

(খ) প্রলয় শিখা

(গ) মাটির পৃথিবী

(ঘ) বনি আদম

উত্তর: (ক) মরুভাস্কর


৩১। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী?

(ক) মহানবির ধর্ম প্রচার

(খ) মহানবির মানবীয় গুণাবলি

(গ) মহানবির পারিবারিক জীবন

(ঘ) মহানবির ক্ষমতা

উত্তর: (খ) মহানবির মানবীয় গুণাবলি


৩২। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে লেখক মূলবক্তব্যটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?

(ক) মহানবির মানবীয় গুণাবলি

(খ) প্রবন্ধের আঙ্গিক গঠন

(গ) মহানবির চারিত্রিক আলোচনা

(ঘ) মহানবির ইসলাম প্রচার

উত্তর: (ক) মহানবির মানবীয় গুণাবলি


৩৩। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের প্রতিপাদ্য কী?

(ক) ইসলামের শিক্ষা আলোচনা করা

(খ) মহানবির গুণাবলি আলোচনা

(গ) মহানবির অলৌকিক বৈশিষ্ট্যের আলোচনা

(ঘ) মানুষ হিসেবে মহানবির বৈশিষ্ট্য আলোচনা

উত্তর: (ঘ) মানুষ হিসেবে মহানবির বৈশিষ্ট্য আলোচনা


৩৪। হজরত ওমর মহানবিকে হত্যার সংকল্প নিয়ে যাওয়ার সময় কার কণ্ঠে কোরআনের বাণী শুনেছিলেন?

(ক) স্ত্রীর

(খ) ভগ্নির

(গ) ভাবির

(ঘ) মায়ের

উত্তর: (খ) ভগ্নির


৩৫। ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি কে?

(ক) হজরত আবুবকর (রা)

(খ) হজরত ওমর (রা)

(গ) হজরত ওসমান (রা)

(ঘ) হজরত আলী (রা)

উত্তর: (ক) হজরত আবুবকর (রা)


৩৬। হজরত মুহম্মদ (স.)-এর মাজার রয়েছে—

(ক) মক্কায়

(খ) মদিনায়

(গ) তায়েফে

(ঘ) হেরা পর্বতে

উত্তর: (খ) মদিনায়


৩৭। মুসলিম বিশ্বের দ্বিতীয় সম্মানিত নগরী কোনটি?

(ক) মক্কা

(খ) মদিনা

(গ) জেদ্দা

(ঘ) রিয়াদ

উত্তর: (খ) মদিনা

৩৮। কোথায় সত্য প্রচার করতে গেলে হজরত মুহম্মদ (স.) প্রস্তরাঘাতে আহত হন?

(ক) মক্কায়

(খ) তায়েফে

(গ) মদিনায়

(ঘ) জেদ্দায়

উত্তর: (খ) তায়েফে


৩৯। ছাগীদুগ্ধ দিয়া হজরতের তৃষ্ণা দূর করলেন কে?

(ক) হজরত ওমর (রা.)

(খ) বিবি খাদিজা (রা.)

(গ) আবু মা’বদ

(ঘ) উম্মে মা’বদ

উত্তর: (ঘ) উম্মে মা’বদ


৪০। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত হজরত মুহম্মদ (স.)-এর—

(ক) মানবিক গুণাবলি

(খ) রাজনৈতিক দর্শন

(গ) সাধারণ জীবনপ্রণালি

(ঘ) দৈহিক সৌন্দর্য

উত্তর: (ক) মানবিক গুণাবলি


৪১। “তিনি যেই সত্য তোমাদের দিয়ে গেলেন”— এখানে কোন সত্য দিয়ে গেলেন?

(ক) ক্ষমা প্রদর্শন

(খ) ইসলাম

(গ) হাদিস

(ঘ) আল্লাহর সুস্পষ্ট বাণী

উত্তর: (খ) ইসলাম


৪২। সত্যের সাধনায় হজরত মুহম্মদ (স.) ফিরিয়ে দিয়েছিলেন—

(ক) নেতৃত্বের মর্যাদা

(খ) বংশীয় মর্যাদা

(গ) স্বীকৃতি

(ঘ) আনুগত্য

উত্তর: (ক) নেতৃত্বের মর্যাদা


৪৩। ‘ধ্বজা’ অর্থ কী?

(ক) গৌরব

(খ) অসারতা

(গ) পতাকা

(ঘ) আশা

উত্তর: (গ) পতাকা


৪৪। হজরত মুহম্মদ (স.)-এর মৃত্যুতে উলঙ্গ তরবারি হাতে হজরত ওমর (রা.)-এর উন্মাদনার কারণ কী ছিল?

(ক) অন্ধবিশ্বাস

(খ) ভক্তি-শ্রদ্ধা

(গ) সাময়িক বিভ্রান্তি

(ঘ) আত্ম-অহমিকা

উত্তর: (গ) সাময়িক বিভ্রান্তি


৪৫। ‘ধী’ শব্দের অর্থ কী?

(ক) ধাত্রী

(খ) স্থির

(গ) বুদ্ধি

(ঘ) শক্তিশালী

উত্তর: (গ) বুদ্ধি


৪৬। “মুহম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য”— কার মনে পড়ল?

(ক) আয়েশা (রা.)-এর

(খ) আবু বকর (রা.)-এর

(গ) ওমর (রা.)-এর

(ঘ) খালিদের

উত্তর: (গ) ওমর (রা.)-এর


৪৭। মহানবী (স.)-কে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে?

(ক) বিশ্বস্ততায়

(খ) সত্য সাধনায়

(গ) রূপ লাবণ্যে

(ঘ) করুণায়

উত্তর: (ঘ) করুণায়

৪৮। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে উল্লিখিত কোন যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে?

(ক) বদর

(খ) ওহুদ

(গ) আহযাব

(ঘ) খয়বর

উত্তর: (ঘ) খয়বর


৪৯। ‘আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই’— উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) সত্য প্রচারে নির্ভীকতা

(খ) মানুষের প্রতি ভালোবাসা

(গ) সাধারণ যাপিত জীবন

(ঘ) শত্রুর প্রতি ক্ষমা প্রদর্শন

উত্তর: (গ) সাধারণ যাপিত জীবন

৫০। তায়েফ কী?

(ক) সৌদি আরবের দক্ষিণপাঞ্চলের একটি উর্বর প্রদেশ

(খ) মুসলিম বিশ্বের একটি সম্মানিত নগরী

(গ) কাবার নিকটে অবস্থিত ছোট শহর

(ঘ) সৌদি আরবের অন্যতম প্রধান নগরী

উত্তর: (ক) সৌদি আরবের দক্ষিণপাঞ্চলের একটি উর্বর প্রদেশ


৫১। কার অসাধারণ যোগ্যতা ও বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত?

(ক) মুহম্মদ (স.)-এর

(খ) আবুবকর (রা.)-এর

(গ) ওমর (রা.)-এর

(ঘ) উসমান (রা.)-এর

উত্তর: (ক) মুহম্মদ (স.)-এর


৫২। ‘আঁধার ঘনাইয়া আসিল’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) রাত্রি হয়ে যাওয়া

(খ) বিপদ ঘনিয়ে আসা

(গ) শোক বিহ্বল হয়ে পড়া

(ঘ) দুর্যোগ নেমে আসা

উত্তর: (গ) শোক বিহ্বল হয়ে পড়া


৫৩। ‘সুমহান প্রতিশোধ’ কথাটি দ্বারা নবীজির কোন গুণটি তুলে ধরা হয়েছে?

(ক) অনুগ্রহ

(খ) সাধুতা

(গ) মহত্ত্ব

(ঘ) ত্যাগ

উত্তর: (গ) মহত্ত্ব


৫৪। ‘সুমহান প্রতিশোধ’ বলা হয়েছে কোনটিকে?

(ক) ভীত ব্যক্তিটিকে অভয় দেওয়াকে

(খ) তায়েফবাসীকে ক্ষমা করাকে

(গ) মক্কাবাসীকে মুক্ত করে দেওয়াকে

(ঘ) অপমানের শর্ত মেনে নেওয়াকে

উত্তর: (গ) মক্কাবাসীকে মুক্ত করে দেওয়াকে


৫৫। নিচের কোনটি বৈরী শব্দের অর্থ বহন করে?

(ক) পৌত্তলিক

(খ) অরাতি

(গ) বীরবাহু

(ঘ) রাষ্ট্রী

উত্তর: (খ) অরাতি

৫৬। হজরত মুহম্মদ (স.) কী হিসেবে তাঁর জীবন রূপায়িত করেছেন?

(ক) প্রেম ও দয়ার মূর্ত প্রতীক

(খ) মানুষের অনুকরণীয়

(গ) ক্ষমার মূর্ত প্রতীক

(ঘ) মানুষের শ্রেষ্ঠ আদর্শ

উত্তর: (ঘ) মানুষের শ্রেষ্ঠ আদর্শ


৫৭। হজরতের চরিত্র মধুময় হয়ে উঠেছিল—

(ক) গুরুগম্ভীর নীরবতায়

(খ) মধুবর্ষী মুখের ভাষণে

(গ) বিনীত নম্র প্রকৃতিতে

(ঘ) সত্যের নিবিড় সাধনায়

উত্তর: (ঘ) সত্যের নিবিড় সাধনায়

৫৮। ‘তোমার পতাকা যদি দিয়াছ প্রভু,হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও ’— এই উক্তিতে প্রকাশ পেয়েছে হজরত মুহম্মদ (স.)-এর কোন মনোভাব?

(ক) ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা

(খ) শত্রুদের বিনাশ করা

(গ) আল্লাহর বাণী প্রচার করা

(ঘ) মানুষকে ক্ষমা করা

উত্তর: (গ) আল্লাহর বাণী প্রচার করা


৫৯। ‘না না, তাহা কখনই সম্ভব নয়।’— কোনটি সম্ভব ছিল না?

(ক) শত্রুদের অভিসম্পাত করা

(খ) শত্রুদের প্রতিরোধ করা

(গ) শত্রুদের সাথে সন্ধি করা

(ঘ) শত্রুদের সাথে বঞ্চনা করা

উত্তর: (ক) শত্রুদের অভিসম্পাত করা


৬০। ‘একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে।’
 উদ্দীপকে ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে মহানবী (স.)-এর চরিত্রের প্রতিফলিত দিকটি হচ্ছে—

(ক) দরিদ্রতা

(খ) আড়ম্বরহীনতা

(গ) মানবিকতা

(ঘ) নৈতিকতা

উত্তর: (ক) দরিদ্রতা

৬১। কোন যুদ্ধক্ষেত্রের নাম খন্দক?

(ক) খয়বর

(খ) ওহুদ

(গ) বদর

(ঘ) আহযাব

উত্তর: (ঘ) আহযাব

৬২। ‘হিজরত’ শব্দের শাব্দিক অর্থ কী?

(ক) পলায়ন

(খ) পরিত্যাগ

(গ) পরিবর্তন

(ঘ) শুভ সূচনা

উত্তর: (খ) পরিত্যাগ


৬৩। হজরত (স.)-এর ললাট কুঞ্চিত হলো কেন?

(ক) বক্তৃতায় বাধা পেয়ে

(খ) শত্রুর প্রস্তরাঘাতে

(গ) কাফিররা গালিগালাজ করায়

(ঘ) শারীরিক অসুস্থতায়

উত্তর: (ক) বক্তৃতায় বাধা পেয়ে

৬৪। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ওমর (রা.)-কে কী বলা হয়েছে?

(ক) মহামতি

(খ) সত্যবাদী

(গ) বীরবাহু

(ঘ) বিশ্বাসী

উত্তর: (গ) বীরবাহু

৬৫। কার শিথিল অসি মাটিতে লুটাল?

(ক) আবুবকরের

(খ) ওমরের

(গ) ওসমানের

(ঘ) আয়েশার

উত্তর: (খ) ওমরের


৬৬। তাঁহার স্মরণ হইল হজরতের বাণী: আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র— এ কথা কার স্মরণ হইল?

(ক) হজরত ওসমান (রা.)

(খ) হজরত ওমর (রা.)

(গ) হজরত আলী (রা.)

(ঘ) হজরত আবু বকর (রা.)

উত্তর: (খ) হজরত ওমর (রা.)


৬৭। হজরত মুহম্মদ (স.) এর মৃত্যুর পর হজরত আবু বকর (রা.)-এর আচরণ থেকে আমরা কোন শিক্ষা পেতে পারি?

(ক) আন্তরিকতা

(খ) ধৈর্য ধারণ

(গ) নীরবতা

(ঘ) গাম্ভীর্য

উত্তর: (ঘ) গাম্ভীর্য

৬৮। ‘রাহী’ শব্দের অর্থ কী?

(ক) পথপ্রদর্শক

(খ) মুসাফির

(গ) সাথি

(ঘ) বন্ধু

উত্তর: (খ) মুসাফির

৬৯। কার দিকে সকলের মহাযাত্রা?

(ক) পরকালের

(খ) আল্লাহর

(গ) কবরের

(ঘ) বেহেশতের

উত্তর: (খ) আল্লাহর


৭০। মোহাম্মদ ওয়াজেদ আলীর গদ্যশৈলীর বৈশিষ্ট্য—

(ক) অনাড়ম্বর

(খ) চটুল

(গ) ছন্দময়

(ঘ) ঋজু

উত্তর: (ঘ) ঋজু


৭১। মুহম্মদ (স.) মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার সময় কী বুঝতে পারলেন?

(ক) কুরাইশরা যুদ্ধে লিপ্ত হতে পারে

(খ) কুরাইশরা তাকে বিতাড়িত করতে পারে

(গ) কুরাইশরা সত্যকে গ্রহণ করবে না

(ঘ) কুরাইশরা তাকে হত্যা করতে পারে

উত্তর: (গ) কুরাইশরা সত্যকে গ্রহণ করবে না


৭২। অন্ধ ব্যক্তিটি প্রশ্ন করায় মুহম্মদ (স.)-এর ললাট সামান্য কুঞ্চিত হলো কেন?

(ক) রাগে

(খ) দুঃখে

(গ) বিরক্তিতে

(ঘ) ঘৃণায়

উত্তর: (গ) বিরক্তিতে

৭৩। ‘হজরত আবু বকর (রা.)-এর গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল।’— এ বাক্যে ‘চৈতন্য’ শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?

(ক) জেগে ওঠা

(খ) বোধোদয়

(গ) জ্ঞান ফেরা

(ঘ) সজাগ হওয়া

উত্তর: (খ) বোধোদয়


৭৪। ‘মানুষ মুহম্মদ (স.)’ কী ধরনের রচনা?

(ক) ছোটগল্প

(খ) উপন্যাস

(গ) আত্মজীবনীমূলক

(ঘ) প্রবন্ধ

উত্তর: (ঘ) প্রবন্ধ


৭৫। কারা হজরত মুহম্মদ (স.)-এর নবুয়ত লাভের শুরু থেকে তাঁর প্রতি অত্যাচার চালিয়েছেন?

(ক) মক্কাবাসীরা

(খ) তায়েফবাসীরা

(গ) মদিনাবাসীরা

(ঘ) বেদুইনরা

উত্তর: (ক) মক্কাবাসীরা


৭৬। ‘যে বলিবে হজরত মরিয়াছেন, তাহার মাথা যাইবে’— হজরত ওমরের এ উক্তিতে প্রকাশ পেয়েছে—

(ক) বীরত্ব

(খ) ইসলামের প্রতি একাগ্রতা

(গ) রাসূলের প্রতি ভালোবাসা

(ঘ) সাহসিকতা

উত্তর: (গ) রাসূলের প্রতি ভালোবাসা


৭৭। ‘আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত’ হজরত মুহম্মদ (স.) কী হাতে নিয়ে এ উক্তিটি করেছিলেন?

(ক) ন্যায়ের মাপকাঠি

(খ) ন্যায়ের তুলাদণ্ড

(গ) ন্যায়ের মানদণ্ড

(ঘ) ন্যায়দণ্ড

উত্তর: (খ) ন্যায়ের তুলাদণ্ড


৭৮। হজরত মুহম্মদ (স.) কী হিসেবে তাঁর জীবন রূপায়িত করেছেন?

(ক) প্রেম ও দয়ার মূর্ত প্রতীক

(খ) মানুষের অনুকরণীয়

(গ) মানুষের শ্রেষ্ঠ আদর্শ

(ঘ) ক্ষমার মূর্ত প্রতীক

উত্তর: (গ) মানুষের শ্রেষ্ঠ আদর্শ


৭৯.
বহুলোক কেন জমায়েত হলো?

(ক) যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিতে

(খ) রসুলুল্লাহর পীড়ার খবর শুনে

(গ) রসুলুল্লাহর নিমন্ত্রণ পেয়ে

(ঘ) রসুলুল্লাহর বক্তৃতা শুনতে

উত্তর: (খ) রসুলুল্লাহর পীড়ার খবর শুনে


৮০। রসুলুল্লাহর পীড়ার খবর শুনে বহু লোক জমায়েত হওয়ার কারণ কী?

(ক) রসুলুল্লাহ (স.)-এর প্রতি অকুন্ঠ ভালোবাসা

(খ) যুদ্ধে যাওয়ার প্রস্তুতি

(গ) মুসলমান হওয়ার নিমিত্তে

(ঘ) রসুলুল্লাহ (স.)-এর নিমন্ত্রণ পেয়ে

উত্তর: (ক) রসুলুল্লাহ (স.)-এর প্রতি অকুন্ঠ ভালোবাসা


৮১। কে উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠল?

(ক) বীরবাহু ওমর (রা.)

(খ) হজরত মুহম্মদ (স.)

(গ) হজরত আবু বকর (রা.)

(ঘ) হজরত ওসমান (রা.)

উত্তর: (ক) বীরবাহু ওমর (রা.)


৮২। হজরত মুহম্মদ (স.)-এর মৃত্যুসংবাদ হজরত ওমর (রা.) কীভাবে গ্রহণ করেছিলেন?

(ক) ধারাবাহিকভাবে

(খ) উত্তেজিতভাবে

(গ) কান্নায় ভেঙে পড়ে

(ঘ) স্বাভাবিকভাবে

উত্তর: (খ) উত্তেজিতভাবে


৮৩। “মুহম্মদ (স.) একজন রাসুল বৈ আর কিছু নন”— এ সুস্পষ্ট বাণী কার?

(ক) হজরত আবু বকর (রা.)-এর

(খ) আল্লাহর

(গ) হজরত মুসা (আ.)-এর

(ঘ) হজরত আলী (রা.)-এর

উত্তর: (খ) আল্লাহর


৮৪। হজরত মুহম্মদ (স.)-এর বাণী কোনটি?

(ক) আমি তোমাদের মতো সাধারণ নই

(খ) আমি মরণশীল নই

(গ) আমি একজন অতিমানব

(ঘ) আমি তোমাদেরই মতো একজন মানুষমাত্র

উত্তর: (ঘ) আমি তোমাদেরই মতো একজন মানুষমাত্র


৮৫। হজরত মুহম্মদ (স.) মানুষের মন আকর্ষণ করেছিলেন কী দ্বারা?

(ক) সৌন্দর্য দ্বারা

(খ) মানবীয় গুণাবলি দ্বারা

(গ) বাগ্মিতা দ্বারা

(ঘ) আতিথেয়তা দ্বারা

উত্তর: (খ) মানবীয় গুণাবলি দ্বারা


৮৬। ‘আল-আমিন’ কথাটির অর্থ কী?

(ক) প্রতিনিধি

(খ) সত্যবাদী

(গ) শেষ পয়গম্বর

(ঘ) বিশ্বাসী

উত্তর: (ঘ) বিশ্বাসী


৮৭। হজরত মুহম্মদ (স.)-এর সহধর্মিণী—

(ক) বিবি খাদিজা

(খ) রাবেয়া বসরী

(গ) বিবি সবুরা

(ঘ) বিবি তাহেরা

উত্তর: (ক) বিবি খাদিজা


৮৮। হজরত মুহম্মদ (স.)-এর রূপলাবণ্য—

(ক) সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ

(খ) বেঁটে প্রকৃতির

(গ) খুব লম্বা

(ঘ) খুব স্বাস্থ্যবান

উত্তর: (ক) সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ


৮৯। “সত্যের নিবিড় সাধনায় তাঁহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল”— এখানে ‘মধুময়’ অর্থে কোনটি সমর্থনযোগ্য?

(ক) মধুর মতো মিষ্টি

(খ) আকর্ষণীয় ও অনন্য

(গ) অত্যন্ত সাধারণ

(ঘ) বজ্রকঠিন

উত্তর: (খ) আকর্ষণীয় ও অনন্য


৯০। চরম অপমানিত, উপহসিত, অবহেলিত হয়েও হজরতের মুখ দিয়ে কী উচ্চারিত হয়নি?

(ক) ক্রোধ, ঘৃণা

(খ) অভিশাপ

(গ) প্রার্থনা

(ঘ) সত্য প্রচার

উত্তর: (খ) অভিশাপ


৯১। বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করে কে মহানবি (স.)-কে থামিয়েছিল?

(ক) এক খঞ্জ

(খ) এক পঙ্গু

(গ) এক বধির

(ঘ) এক অন্ধ

উত্তর: (ঘ) এক অন্ধ


৯২। “দেশের রাজা, মানুষের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্র্যের কন্টক মুকুট মাথায় পরিলেন।”— কে কন্টক মুকুট পরলেন?

(ক) হজরত আবু বকর (রা.)

(খ) হজরত ওমর (রা.)

(গ) হজরত মুহম্মদ (স.)

(ঘ) হজরত ওসমান (রা.)

উত্তর: (গ) হজরত মুহম্মদ (স.)

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts