‘মংডুর পথে’ রচনাটি পাঠ করে শিক্ষার্থীরা প্রতিবেশী একটি দেশের অর্থনীতি, জীবনযাত্রা ও সংস্কৃতির রূপ সম্পর্কে অবহিত হতে পারবে। ওই দেশ সম্পর্কে তাদের মনে আগ্রহ ও ভালোবাসা সঞ্চারিত হবে।
আমাদের পূর্ব দিকের দেশ মিয়ানমার। সেই দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই রচনায় পরিবেশিত হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মগডু দিয়ে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল। মগডুর মানুষের পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যবসা-বাণিজ্য সম্পর্কে একটি ধারণা এই রচনা থেকে পাওয়া যায়। মগডুতে বসবাসরত বিভিন্ন ধরনের লোক সম্পর্কেও পরিচয় আছে এতে। সেখানকার মেয়েরা অনেকটা স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করে। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মগডুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বসবাস লক্ষ করেছেন লেখক।
১. মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের কী বলা হয়?
(ক) পুরোহিত
(খ) ফুঙ্গি
(গ) ব্রাহ্মণ
(ঘ) মহাথেরো
উত্তর: (খ) ফুঙ্গি
২. ভিক্ষুদের পরিধেয় চীবর দেখতে কেমন?
(ক) কাঁথা কাটা গেঞ্জির মতো
(খ) সেলাইবিহীন লুঙ্গির মতো
(গ) সেলাই করা লুঙ্গির মতো
(ঘ) কোমরবন্ধ বেল্টের মতো
উত্তর: (খ) সেলাইবিহীন লুঙ্গির মতো
৩. বিপ্রদাশ বড়ুয়া ২০০১ সালের কোন মাসে মংডুতে গিয়েছিলেন?
(ক) মার্চ
(খ) এপ্রিল
(গ) মে
(ঘ) জুন
উত্তর: (গ) মে
৪. বর্মা কোন দেশের অন্য নাম?
(ক) মিয়ানমার
(খ) বাংলাদেশ
(গ) ভারত
(ঘ) ভুটান
উত্তর: (ক) মিয়ানমার
৫. ‘মংডুর পথে’ কোন ধরনের সাহিত্যকর্ম?
(ক) প্রবন্ধ
(খ) ভ্রমণকাহিনী
(গ) রম্যরচনা
(ঘ) ছোটগল্প
উত্তর: (খ) ভ্রমণকাহিনী
৬. ‘মংডুর পথে’ রচনা পাঠে শিক্ষার্থীরা কীসে অনুপ্রাণিত হবে?
(ক) জাতীয়তাবোধে
(খ) স্বদেশ চেতনায়
(গ) ভ্রমণআকাঙ্ক্ষায়
(ঘ) ধর্মীয় সম্প্রীতিতে
উত্তর: (গ) ভ্রমণআকাঙ্ক্ষায়
৭. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
(ক) পূর্ব
(খ) পশ্চিম
(গ) উত্তর
(ঘ) দক্ষিণ
উত্তর: (ক) পূর্ব
৮. মিয়ানমারের জীবন-সংস্কৃতির ধারণা পাওয়া যায় যে রচনায়—
(ক) আমাদের লোকশিল্প
(খ) বাংলা ভাষার জন্মকথা
(গ) মংডুর পথে
(ঘ) অতিথির স্মৃতি
উত্তর: (গ) মংডুর পথে
৯. কত খ্রিষ্টাব্দে বিপ্রদাশ বড়ুয়া জন্মগ্রহণ করেন?
(ক) ১৯৪০
(খ) ১৯৪১
(গ) ১৯৪২
(ঘ) ১৯৪৩
উত্তর: (ক) ১৯৪০
১০. কোথায় বিপ্রদাশ বড়ুয়া কর্মরত ছিলেন?
(ক) বাংলা একাডেমিতে
(খ) শিশু একাডেমিতে
(গ) শিল্পকলা একাডেমিতে
(ঘ) নজরুল ইনস্টিটিউটে
উত্তর: (খ) শিশু একাডেমিতে
১১. ‘যুদ্ধজয়ের গল্প’ বিপ্রদাশ বড়ুয়ার কোন জাতীয় রচনা?
(ক) উপন্যাস
(খ) প্রবন্ধ
(গ) ছোটগল্প
(ঘ) শিশুতোষ গল্প
উত্তর: (গ) ছোটগল্প
১২. কোন নদী টেকনাফ ও মংডুর মাঝখানে বিদ্যমান?
(ক) কর্ণফুলী
(খ) নাফ
(গ) ফেনী নদী
(ঘ) মাতামুহুরী
উত্তর: (খ) নাফ
১৩. মংডু মিয়ানমারের কোন দিকের সীমান্ত শহর?
(ক) পূর্ব
(খ) পশ্চিম
(গ) উত্তর
(ঘ) দক্ষিণ
উত্তর: (খ) পশ্চিম
১৪. ‘যমুনা নদীর এপারে টাঙ্গাইল আর ওপারে সিরাজগঞ্জ শহর অবস্থিত।’ বাক্যের সাথে সাদৃশ্য আছে ‘মংডুর পথে’ রচনার কোন নদীর?
(ক) পদ্মা নদীর
(খ) নাফ নদীর
(গ) যমুনা নদীর
(ঘ) কর্ণফুলী নদীর
উত্তর: (খ) নাফ নদীর
১৫. কত সালে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে?
(ক) ১২০০ সালে
(খ) ১৪০৮ সালে
(গ) ১৫৪০ সালে
(ঘ) ১৬০০ সালে
উত্তর: (ঘ) ১৬০০ সালে
১৬. পর্তুগিজরা বসতি স্থাপন করেছিল বাংলাদেশের কোন অঞ্চলে?
(ক) চট্টগ্রামে
(খ) কুমিল্লায়
(গ) পাবনায়
(ঘ) বরিশালে
উত্তর: (ক) চট্টগ্রামে
১৭. পর্তুগিজরা চট্টগ্রামে নিজেদের বসতির জায়গাকে কী বলত?
(ক) পাহাড়তলী
(খ) বাটালিটোলা
(গ) ব্যান্ডেল
(ঘ) চৌমুহনী
উত্তর: (গ) ব্যান্ডেল
১৮. চট্টগ্রামের ব্যান্ডেল রোড কাদের স্মৃতি বহন করে?
(ক) পর্তুগিজদের
(খ) বড়ুয়াদের
(গ) ইংরেজদের
(ঘ) ফুঙ্গিদের
উত্তর: (ক) পর্তুগিজদের
১৯. ‘মংডুর পথে’ ভ্রমণকাহিনীতে কোথা থেকে খাতা পেয়ে লেখক খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলেন?
(ক) কারাগার থেকে
(খ) হোটেল থেকে
(গ) অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে
(ঘ) হাসপাতাল থেকে
উত্তর: (গ) অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে
২০. ‘ম্রাউক-উ’ কোথাকার প্রাচীন রাজধানী ছিল?
(ক) মিয়ানমারের
(খ) মংডুর
(গ) আরাকানের
(ঘ) ত্রিপুরার
উত্তর: (গ) আরাকানের
২১. আলাওল কোন অঞ্চলের কবি ছিলেন?
(ক) মংডু
(খ) ত্রিপুরা
(গ) চট্টগ্রাম
(ঘ) আরাকান
উত্তর: (ঘ) আরাকান
২২. কে ছেলেবেলা থেকে রূপকথার গল্পের মতো গল্পশুনে মিয়ানমারের কথা শুনে এসেছেন?
(ক) বিপ্রদাশ বড়ুয়া
(খ) শামসুজ্জামান খান
(গ) সজল বড়ুয়া
(ঘ) কামরুল হাসান
উত্তর: (ক) বিপ্রদাশ বড়ুয়া
২৩. আকাশে মেঘের কোলে কী ধরনের চাঁদ উঠেছে বলে লেখক উল্লেখ করেছেন?
(ক) কৃষ্ণপক্ষের চাঁদ
(খ) শুক্লপক্ষের চাঁদ
(গ) পূর্ণিমার চাঁদ
(ঘ) সপ্তম তিথির চাঁদ
উত্তর: (খ) শুক্লপক্ষের চাঁদ
২৪. মংডুতে লেখকের হাতে ও কাঁধে কী ছিল?
(ক) ব্রিফকেস
(খ) বিছানাপত্র
(গ) আসবাবপত্র
(ঘ) ঝোলাঝুলি
উত্তর: (ঘ) ঝোলাঝুলি
২৫. শুল্ক অফিসের বাইরে মিয়ানমারের এক কুমারী কীসের পসরা নিয়ে বসেছে?
(ক) রুটির
(খ) মিষ্টির
(গ) ফলের
(ঘ) পানীয়ের
উত্তর: (ঘ) পানীয়ের
২৬. লেখকের দেখা মিয়ানমারের কুমারীর দোকানটি কী রকম ছিল?
(ক) খোলা দোকান
(খ) বড় দোকান
(গ) খুপড়ি দোকান
(ঘ) সুসজ্জিত দোকান
উত্তর: (গ) খুপড়ি দোকান
২৭. মিয়ানমারের নারী-পুরুষ উভয়ই কোন পোশাকটি পরে?
(ক) ধুতি
(খ) লুঙ্গি
(গ) শার্ট
(ঘ) পাজামা
উত্তর: (খ) লুঙ্গি
২৮. মোটর বাইকের পাশে আর একটা চাকা লাগানো তিন চাকার রিকশা জাতীয় পরিবহনকে মিয়ানমারে কী বলে?
(ক) ভটভটি
(খ) কুইজ্যা
(গ) হ্যামান
(ঘ) পাইক্যা
উত্তর: (ঘ) পাইক্যা
২৯. পাইখ্যা কয় চাকার যানবাহন?
(ক) দুই চাকার
(খ) তিন চাকার
(গ) চার চাকার
(ঘ) ছয় চাকার
উত্তর: (খ) তিন চাকার
৩০. কোন হোটেলে লেখকের জায়গা হলো না?
(ক) ইউনাইটেড
(খ) কাউধান
(গ) মিরাজ
(ঘ) আয়ুথাইন
উত্তর: (ক) ইউনাইটেড
৩১. ইউনাইটেড হোটেলে লেখকের জায়গা হলো না কেন?
(ক) একঘেয়ে পরিবেশ বলে
(খ) বসবাস অনুপযোগী বলে
(গ) খাবার ভালো নয় বলে
(ঘ) আগেই বুকিং হয়ে গেছে বলে
উত্তর: (ঘ) আগেই বুকিং হয়ে গেছে বলে
৩২. ইউনাইটেড হোটেলে জায়গা না পেয়ে লেখক ফিরে এলেন কার মতো?
(ক) অনাথের মতো
(খ) মুসাফিরের মতো
(গ) পর্যটকের মতো
(ঘ) অসহায়ের মতো
উত্তর: (ক) অনাথের মতো
৩৩. নানান রকম উৎকট দুর্গন্ধ রয়েছে কোনটিতে?
(ক) লেপ
(খ) তোশক
(গ) বালিশ
(ঘ) মশারি
উত্তর: (ঘ) মশারি
৩৪. মংডুর হোটেলে রাত কয়টার পর বিজলি থাকবে না বলে জানিয়েছেন লেখক?
(ক) ৮টার পর
(খ) ৯টার পর
(গ) ১০টার পর
(ঘ) ১১টার পর
উত্তর: (খ) ৯টার পর
৩৫. ‘তখন গ্লাভস পরে হাত ধোয়ার অবস্থা হবে।’— উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) ফ্যান থাকার গুরুত্ব
(খ) নিজের অক্ষমতায় ক্ষোভ প্রকাশ
(গ) প্রয়োজনীয় জিনিস থেকেও না থাকা
(ঘ) বিদ্যুৎ থাকার ফলাফল
উত্তর: (গ) প্রয়োজনীয় জিনিস থেকেও না থাকা
৩৬. লেখক রাতে খেয়েছিলেন কোন রেস্তোরাঁয়?
(ক) মনটানা রেস্তোরাঁয়
(খ) মংডু রেস্তোরাঁয়
(গ) রয়েল রেস্তোরাঁয়
(ঘ) ইউনাইটেড রেস্তোরাঁয়
উত্তর: (গ) রয়েল রেস্তোরাঁয়
৩৭. ইউনাইটেড হোটেলে যারা উঠেছে তারা কোথায় খাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে?
(ক) রয়েল রেস্তোরাঁয়
(খ) হিন্দু রেস্তোরাঁয়
(গ) মুসলিম রেস্তোরাঁয়
(ঘ) বৌদ্ধ রেস্তোরাঁয়
উত্তর: (গ) মুসলিম রেস্তোরাঁয়
৩৮. লেখকের ধারণা অনুযায়ী রয়েল রেস্তোরাঁর টুল আমদানি করা হয়েছে কোন দেশ থেকে?
(ক) জাপান
(খ) জর্ডান
(গ) ভারত
(ঘ) চীন
উত্তর: (ঘ) চীন
৩৯. রয়েল রেস্তোরাঁর মালকিন কোন সম্প্রদায়ের?
(ক) আদিবাসী
(খ) রাখাইন
(গ) রোহিঙ্গা
(ঘ) বর্মি
উত্তর: (খ) রাখাইন
৪০. মংডুতে মহিলা মালিক বা মালিকের স্ত্রীকে কী বলে অভিহিত করা হয়?
(ক) মালকিন
(খ) রাখাইন
(গ) সাহেববান
(ঘ) ম্যাডাম
উত্তর: (ক) মালকিন
৪১. ধানি লঙ্কা পুড়ে নুন ও পেঁয়াজ দিয়ে কারা ভর্তা করে?
(ক) চাকমারা
(খ) ফুঙ্গিরা
(গ) পর্তুগিজরা
(ঘ) রাখাইনরা
উত্তর: (ক) চাকমারা
৪২. লেখক মহাথেরোর সঙ্গে মংডুর প্রধান সড়ক ধরে চলেছিলেন কোন দিন?
(ক) প্রথম দিন
(খ) দ্বিতীয় দিন
(গ) তৃতীয় দিন
(ঘ) চতুর্থ দিন
উত্তর: (খ) দ্বিতীয় দিন
৪৩. লেখক কার সঙ্গে মংডুর প্রধান সড়ক ধরে চলেছিলেন?
(ক) ঝরনার
(খ) পাদ্রির
(গ) মালকিনের
(ঘ) মহাথেরোর
উত্তর: (ঘ) মহাথেরোর
৪৪. ‘মংডুর পথে’ ভ্রমণকাহিনীতে লেখকের দ্বিতীয় দিন কত তারিখ ছিল?
(ক) ২৫শে মে
(খ) ২৬শে মে
(গ) ২৪শে জুন
(ঘ) ২৫শে জুন
উত্তর: (ক) ২৫শে মে
৪৫. ‘মংডুর পথে’ রচনায় ধাতব নতুন টাকার মতো চকচক করছিল কোনটি?
(ক) টিনের হাঁড়ি-পাতিল
(খ) কাঠের আসবাবপত্র
(গ) পিতলের থালা-বাসন
(ঘ) ভেজা গাছপালার পাতা
উত্তর: (ঘ) ভেজা গাছপালার পাতা
৪৬. কোন গাছে সোনারঙ ফুল ফোটে?
(ক) শিরীষ
(খ) কৃষ্ণচূড়া
(গ) পদাউক
(ঘ) তেঁতুল
উত্তর: (গ) পদাউক
৪৭. ‘পদাউক’ ফুলের রঙ কেমন?
(ক) সোনালি
(খ) বেগুনি
(গ) নীলাভ
(ঘ) রক্তিম
উত্তর: (ক) সোনালি
৪৮. মিয়ানমারে সোনা ফুল কোন মাসে ফোটে?
(ক) মে
(খ) জুন
(গ) জুলাই
(ঘ) আগস্ট
উত্তর: (ক) মে
৪৯. মিয়ানমারে পদাউকের নাম কী?
(ক) সেন্না
(খ) পিরীত
(গ) সোনাঝুরি
(ঘ) সেগুন
উত্তর: (ক) সেন্না
৫০. ‘মংডুর পথে’ ভ্রমণকাহিনীতে রাস্তার সামনের কোথায় রঙিন ও সাদা ফুল দেখা যায়?
(ক) সেয়ায়
(খ) সোনালিচড়াতে
(গ) অর্কিডে
(ঘ) পদ্মকাষ্ঠে
উত্তর: (গ) অর্কিডে
৫১. পাইক্যায় বোরকা পরা মহিলা ছবি তুলতে গেলে ছাতা দিয়ে আড়াল তুলে দিলো কেন?
(ক) সংকোচের কারণে
(খ) ভয় দেখানোর জন্য
(গ) ঘৃণার কারণে
(ঘ) লজ্জার কারণে
উত্তর: (ঘ) লজ্জার কারণে
৫২. হাঁটতে হাঁটতে লেখক শহরের কোন দিকে শেডইজার সেতু পার হয়ে গেলেন?
(ক) পূর্ব
(খ) পশ্চিম
(গ) উত্তর
(ঘ) দক্ষিণ
উত্তর: (ক) পূর্ব
৫৩. ‘মংডুর পথে’ ভ্রমণকাহিনীতে শহরের পূর্ব দিকের কোন সেতুর কথা বলা হয়েছে?
(ক) ঝুলন্ত সেতু
(খ) শেডইজার সেতু
(গ) গোমতী সেতু
(ঘ) সুধার সেতু
উত্তর: (খ) শেডইজার সেতু
৫৪. শেডইজার সেতু কোন নদীর উপরে অবস্থিত?
(ক) সুধার ডিয়ার নদী
(খ) কর্ণফুলী নদী
(গ) সালু নদী
(ঘ) মাতামুহুরী নদী
উত্তর: (ক) সুধার ডিয়ার নদী
৫৫. সুধার ডিয়ার নদীর এপারে মংডু, ওপারে কী?
(ক) কুমোর পাড়া
(খ) তাঁতি পাড়া
(গ) সুধার পাড়া
(ঘ) হিন্দু পাড়া
উত্তর: (গ) সুধার পাড়া
৫৬. সুধার পাড়ায় মূলত কারা বাস করে?
(ক) হিন্দুরা
(খ) মুসলিমরা
(গ) বৌদ্ধরা
(ঘ) খ্রিষ্টানরা
উত্তর: (খ) মুসলিমরা
৫৭. ১শ চ্যা কত টাকার সমান?
(ক) ১০ টাকা
(খ) ২০ টাকা
(গ) ৩০ টাকা
(ঘ) ৪০ টাকা
উত্তর: (ক) ১০ টাকা
৫৮. মিয়ানমারের ৪শ থেকে ৫সঃ চ্যা আমাদের টাকার হিসাবে কত?
(ক) ৪০-৫০ টাকা
(খ) ৫০-৬০ টাকা
(গ) ৭০-৮০ টাকা
(ঘ) ৮০-৯০ টাকা
উত্তর: (ক) ৪০-৫০ টাকা
৫৯. চায়ের দোকান থেকে লোকজন লেখকের দিকে তাকিয়ে ছিল কেন?
(ক) প্যান্ট পরায়
(খ) বিদেশি বলে
(গ) বাংলা কথা বলায়
(ঘ) মহাথেরোর সাথে থাকায়
উত্তর: (ক) প্যান্ট পরায়
৬০. মংডুতে লেখকদের দিকে লোকজন তাকিয়ে থাকার পেছনে কাজ করেছে তাদের—
(ক) ভাষার পার্থক্য
(খ) খাদ্যাভ্যাসের বৈচিত্র্য
(গ) বাসস্থানের পরিচয়
(ঘ) পোশাকের ভিন্নতা
উত্তর: (ঘ) পোশাকের ভিন্নতা
৬১. মহাথেরো কী পরে ছিলেন?
(ক) প্যান্ট
(খ) লুঙ্গি
(গ) চীবর
(ঘ) থামি
উত্তর: (গ) চীবর
৬২. মংডুতে কোন পোশাকটির ব্যবহার বেশি দেখা যায়?
(ক) লুঙ্গি
(খ) থামি
(গ) চীবর
(ঘ) শার্ট
উত্তর: (ক) লুঙ্গি
৬৩. অফিস কাছারিতে বর্মিরা কী পরে?
(ক) পায়জামা
(খ) লুঙ্গি
(গ) প্যান্ট
(ঘ) থামি
উত্তর: (খ) লুঙ্গি
৬৪. ‘মংডুর পথে’ ভ্রমণকাহিনীতে নিচের কোন বাক্যে মিয়ানমারের ঐতিহ্য ফুটে উঠেছে?
(ক) লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা— এই তিন নিয়ে মিয়ানমার
(খ) বুড়ো আঙুলের সমান চওড়া ফিতে ৪ চ্যাকে ৫৭ চ্যা
(গ) পীরীত গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডুলস বিক্রি করছে
(ঘ) পথে পথে মিয়ানমারের যুবতী-তরুণীরা
উত্তর: (ক) লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা— এই তিন নিয়ে মিয়ানমার
৬৫. ‘লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা— এই তিন নিয়ে মিয়ানমার’— উক্তিটিতে যারা প্রকাশ পেয়েছে—
(ক) পোশাক
(খ) ধর্মাচার
(গ) সংস্কৃতি
(ঘ) বৈশিষ্ট্য
উত্তর: (গ) সংস্কৃতি
৬৬. বর্মি শব্দ ‘গাম’-এর অর্থ কী?
(ক) গমন
(খ) গ্রাম
(গ) ভালো
(ঘ) সম্মান
উত্তর: (গ) ভালো
৬৭. কোন শব্দটি বর্মি ও আরাকান থেকে চট্টগ্রাম হয়ে বাংলা ভাষায় ঢুকেছে?
(ক) জাহাজ
(খ) সাম্পান
(গ) কাগজ
(ঘ) পাঞ্জাবি
উত্তর: (খ) সাম্পান
৬৮. বর্মি রমণীদের সেলাইবিহীন লুঙ্গিকে কী বলা হয়?
(ক) চীবর
(খ) ফুঙ্গি
(গ) থামি
(ঘ) ধুতি
উত্তর: (গ) থামি
৬৯. ‘থামি’ বলতে কী বোঝায়?
(ক) পরিধেয় ব্যবহৃত গেঞ্জি
(খ) মেয়েদের ব্লাউজ জাতীয় পোশাক
(গ) নারীদের পড়ার গাউন
(ঘ) বর্মি নারীদের সেলাইবিহীন লুঙ্গি
উত্তর: (ঘ) বর্মি নারীদের সেলাইবিহীন লুঙ্গি
৭০. ছাবাইক কী?
(ক) সেলাইবিহীন লুঙ্গি
(খ) থামি
(গ) ভিক্ষাপাত্র
(ঘ) বৌদ্ধভিক্ষুক
উত্তর: (গ) ভিক্ষাপাত্র
৭১. ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয় কোন দেশে?
(ক) বাংলাদেশে
(খ) বর্মায়
(গ) ভারতে
(ঘ) শ্রীলঙ্কায়
উত্তর: (খ) বর্মায়
৭২. বর্মায় কাদের সম্মানের চোখে দেখা হয়?
(ক) পুলিশ
(খ) বৌদ্ধ ভিক্ষু
(গ) নারী
(ঘ) শিশু
উত্তর: (খ) বৌদ্ধ ভিক্ষু
৭৩. শার্ট পরা মংডুর মুসলমানদের কীভাবে চেনা যায়?
(ক) লুঙ্গির নিচে গুঁজে দেয়
(খ) স্কুলেও শার্ট-লুঙ্গি পরে
(গ) লুঙ্গির বাইরে পরে
(ঘ) ছেলে-বুড়ো, যুবতি সবাই লুঙ্গি পরে
উত্তর: (গ) লুঙ্গির বাইরে পরে
৭৪. কত বছরের মধ্যে লুঙ্গি বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে গেছে?
(ক) পঞ্চাশ বছর
(খ) একশ বছর
(গ) দুইশ বছর
(ঘ) তিনশ বছর
উত্তর: (খ) একশ বছর
৭৫. কোথা থেকে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) আরাকান
(গ) চট্টগ্রাম
(ঘ) বর্মা
উত্তর: (খ) আরাকান
৭৬. কোন পোশাকটি বর্মি থেকে এ দেশে এসেছে?
(ক) লুঙ্গি
(খ) শার্ট
(গ) বর্মি টুপি
(ঘ) বর্মি কোট
উত্তর: (ক) লুঙ্গি
৭৭. কোন গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডুলস বিক্রি করছিল?
(ক) শিরীষ গাছ
(খ) তেঁতুল গাছ
(গ) নারকেল গাছ
(ঘ) বটগাছ
উত্তর: (ক) শিরীষ গাছ
৭৮. কোনটিকে লেখক সকালের আদর্শ খাবার বলেছেন?
(ক) পরোটা
(খ) নুডুলস
(গ) পাউরুটি
(ঘ) ডিমসেদ্ধ
উত্তর: (খ) নুডুলস
৭৯. পলিথিন টাঙানো দোকানে লম্বা বেঞ্চিতে খাবারের বড়ো বড়ো কী?
(ক) কলসি
(খ) ডেকচি
(গ) বাসনকোসন
(ঘ) গ্লাস-প্লেট
উত্তর: (খ) ডেকচি
৮০. ‘মংডুর পথে’ ভ্রমণকাহিনী অবলম্বনে বর্মি মহিলাদের সম্পর্কে কী বলা যায়?
(ক) গৃহবন্দি
(খ) চিরস্বাধীন
(গ) নির্যাতিত
(ঘ) অসহায়
উত্তর: (খ) চিরস্বাধীন
৮১. খ্রিষ্টধর্ম প্রচারককে কী বলা হয়?
(ক) পাদরি
(খ) বুদ্ধ
(গ) ভিক্ষু
(ঘ) পুরোহিত
উত্তর: (ক) পাদরি
৮২. পণ্যদ্রবের আমদানি-রপ্তানির উপর কর ধার্য করে, এমন অফিসকে কী বলা হয়?
(ক) শুল্ক দপ্তর
(খ) ইমিগ্রেশন অফিস
(গ) আমদানি দপ্তর
(ঘ) রপ্তানি দপ্তর
উত্তর: (ক) শুল্ক দপ্তর
৮৩. কোথায় দৌলত কাজী সাহিত্যচর্চা করেন?
(ক) আরাকান রাজসভায়
(খ) ব্রিটেনের রাজসভায়
(গ) নেপালের রাজসভায়
(ঘ) ভুটানের রাজসভায়
উত্তর: (ক) আরাকান রাজসভায়
৮৪. আলাওল কোন শতকের কবি?
(ক) চতুর্দশ
(খ) পঞ্চদশ
(গ) ষোড়শ
(ঘ) সপ্তদশ
উত্তর: (ঘ) সপ্তদশ
৮৫. কোনটি আলাওলের শ্রেষ্ঠ রচনা?
(ক) মেঘদূত
(খ) পদ্মাবতী
(গ) বেহুলা-লখিন্দর
(ঘ) ইউসুফ-জোলেখা
উত্তর: (খ) পদ্মাবতী
৮৬. অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রকলার বাড়ার সময়কে কী বলা হয়?
(ক) প্রতিপদ
(খ) একাদশী
(গ) শুক্লপক্ষ
(ঘ) কৃষ্ণপক্ষ
উত্তর: (গ) শুক্লপক্ষ
৮৭. পূর্ণিমার তিথিতে যে পক্ষের অবসান হয় তাকে কী বলে?
(ক) অমাবস্যা
(খ) অমানিশা
(গ) শুক্লপক্ষ
(ঘ) কৃষ্ণপক্ষ
উত্তর: (গ) শুক্লপক্ষ
৮৮. ‘গ্লাভস’ অর্থ কী?
(ক) হাতমোজা
(খ) পা মোজা
(গ) টুপি
(ঘ) রুমাল
উত্তর: (ক) হাতমোজা
৮৯. ‘মহাথেরো’ শব্দের দ্বারা কী বোঝায়?
(ক) চাকমাদের প্রধান দেবতা
(খ) হিন্দুদের প্রধান ঋষি
(গ) খ্রিষ্টান ধর্মীয় প্রধান গুরু
(ঘ) বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু
উত্তর: (ঘ) বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু
৯০. মিয়ানমারের মুদ্রার নাম কী?
(ক) টাকা
(খ) চ্যা
(গ) ডলার
(ঘ) রুপি
উত্তর: (খ) চ্যা
৯১. চীবর কী?
(ক) খাবারের নাম
(খ) পোশাকের নাম
(গ) হোটেলের নাম
(ঘ) জায়গার নাম
উত্তর: (খ) পোশাকের নাম
৯২. ‘ফুঙ্গি’ কী?
(ক) বৌদ্ধ ভিক্ষু
(খ) হিন্দু সন্ন্যাসী
(গ) রাখাইন সন্ত
(ঘ) খ্রিষ্টান পাদরি
উত্তর: (ক) বৌদ্ধ ভিক্ষু
৯৩. ‘লাক্ষা’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) সাদা বৃক্ষরস বিশেষ
(খ) লাল রঙের বৃক্ষনির্যাস
(গ) সবুজ বৃক্ষরস বিশেষ
(ঘ) হলুদ বৃক্ষরস বিশেষ
উত্তর: (খ) লাল রঙের বৃক্ষনির্যাস
