You are currently viewing বৃষ্টি কবিতার mcq : ৯০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বৃষ্টি কবিতার mcq : ৯০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বৃষ্টি’ কবিতাটি ফররুখ আহমেদের মুহূর্তের কবিতা কাব্য থেকে সংকলিত হয়েছে। কৃষিপ্রধান বাংলার বহুমাত্রিক বৃষ্টি নিয়ে কবিতাটি লিখিত। প্রকৃতিতে বর্ষা আসে প্রাণস্পন্দন নিয়ে। তার বৃষ্টিই বর্ষার প্রাণ। এ সময় নদীর দু-ধারে প্রাণের ঢেউ দেখা দেয়, ফলে পলিমাটির গৌরবে ফসল ভালো হয়। বৃষ্টির সময় আকাশের সর্বত্র মেঘের খেলা দেখা যায়, বর্ষার ফুল চারদিকে মোহিত করে। রুক্ষ মাটি বৃষ্টিতে প্রাণ জুড়ায়। বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও রসসিক্ত হয়ে ওঠে। তার মনে পড়ে সুখময় অতীত, পুরানো স্মৃতি, আর সে ভালোবাসার আলপনা আঁকে মনে মনে। এ বৃষ্টি কখনো বিষণ্ন করে মন, একাকী জীবনে বাড়ায় বিষাদ। সুতরাং বৃষ্টি শুধু প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক পালাবদলের নিয়ামক নয়, এর সঙ্গে ব্যক্তির জীবনের কতটা সম্পৃক্ত তাই কবায়ণ কবিতায় ফুটে উঠেছে।


১. ফররুখ আহমদ কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯১৬ সালে

(খ) ১৯১৭ সালে

(গ) ১৯১৮ সালে

(ঘ) ১৯১৯ সালে

উত্তর: (গ) ১৯১৮ সালে


২. ফররুখ আহমদ কত তারিখে জন্মগ্রহণ করেন?

(ক) ১০ই জুন

(খ) ১১ই জুন

(গ) ১২ই জুন

(ঘ) ১৩ই জুন

উত্তর: (ক) ১০ই জুন


৩. ফররুখ আহমদের গ্রামের নাম কী?

(ক) মাঝকান্দি

(খ) মাঝদণ্ডি

(গ) মাঝপাড়া

(ঘ) মাঝআইল

উত্তর: (ঘ) মাঝআইল

৪. ফররুখ আহমদ কলকাতার কোন কলেজ থেকে আইএ পাস করেন?

(ক) প্রেসিডেন্সি কলেজ

(খ) রিপন কলেজ

(গ) স্কটিশ চার্চ কলেজ

(ঘ) সিটি কলেজ

উত্তর: (খ) রিপন কলেজ


৫. ফররুখ আহমদ কোন কলেজের অনার্সের ছাত্র ছিলেন?

(ক) রিপন কলেজ

(খ) সেন্ট গ্রেগরি কলেজ

(গ) প্রেসিডেন্সি কলেজ

(ঘ) স্কটিশ চার্চ কলেজ

উত্তর: (ঘ) স্কটিশ চার্চ কলেজ


৬. ফররুখ আহমদ কোন দুটি বিষয়ে অনার্সে ভর্তি হন?

(ক) পদার্থ ও রসায়ন

(খ) পদার্থ ও গণিত

(গ) দর্শন ও ইংরেজি

(ঘ) বাংলা ও ভাষাতত্ত্ব

উত্তর: (গ) দর্শন ও ইংরেজি


৭. ফররুখ আহমদ কখন কর্মজীবনে প্রবেশ করেন?

(ক) ছাত্রজীবন চলাকালীন

(খ) ছাত্রজীবন সমাপনান্তে

(গ) জীবনের মধ্যাহ্নবেলায়

(ঘ) জীবনসায়াহ্নে

উত্তর: (ক) ছাত্রজীবন চলাকালীন


৮. ফররুখ আহমদ কত কাল ঢাকা বেতারে নিয়োজিত ছিলেন?

(ক) ১৯৪৫-১৯৭৫ সাল পর্যন্ত

(খ) ১৯৪৭-১৯৭২ সাল পর্যন্ত

(গ) ১৯৬৭-১৯৭২ সাল পর্যন্ত

(ঘ) ১৯৫৫-১৯৭৫ সাল পর্যন্ত

উত্তর: (খ) ১৯৪৭-১৯৭২ সাল পর্যন্ত

৯. ফররুখ আহমদের সৃষ্টিকর্মে কোন বিষয়টি ফুটে উঠেছে?

(ক) নাগরিক জীবনবোধ ও ব্যঞ্জনা

(খ) নিসর্গপ্রীতি ও মানবিকতা

(গ) ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদ

(ঘ) ইসলামি আদর্শ ও ঐতিহ্য

উত্তর: (ঘ) ইসলামি আদর্শ ও ঐতিহ্য


১০. ‘সাত সাগরের মাঝি’ কার রচনা?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) ফররুখ আহমদ

(গ) গোলাম মোস্তফা

(ঘ) সৈয়দ আলী আহসান

উত্তর: (খ) ফররুখ আহমদ


১১. কোন কাব্যগ্রন্থগুলো কবি ফররুখ আহমদের?

(ক) অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাক

(খ) রাখালী, বালুচর, বোবা কাহিনী

(গ) সাত সাগরের মাঝি, মুহূর্তের কবিতা, পাখির বাসা

(ঘ) সাঁঝের মায়া, মায়াকাজল, উদাত্ত পৃথিবী

উত্তর: (গ) সাত সাগরের মাঝি, মুহূর্তের কবিতা, পাখির বাসা


১২. ফররুখ আহমদ কত সালে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৭৪ সালে

(খ) ১৯৭৫ সালে

(গ) ১৯৭৬ সালে

(ঘ) ১৯৭৭ সালে

উত্তর: (ক) ১৯৭৪ সালে


১৩. ফররুখ আহমদের মৃত্যু তারিখ কোনটি?

(ক) ১৮ই অক্টোবর

(খ) ১৯শে অক্টোবর

(গ) ২০শে অক্টোবর

(ঘ) ২১শে অক্টোবর

উত্তর: (খ) ১৯শে অক্টোবর


১৪. ‘বিদ্যুৎ-রূপসী পরী’ কীসে সওয়ার হয়েছে?

(ক) পালকিতে

(খ) মেঘে মেঘে

(গ) বাতাসে বাতাসে

(ঘ) পক্ষিরাজ ঘোড়ায়

উত্তর: (খ) মেঘে মেঘে


১৫. ‘মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়’— এই পঙক্তিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) মেঘাচ্ছন্ন আকাশ

(খ) মেঘমুক্ত আকাশ

(গ) মাঠের সৌন্দর্য

(ঘ) মাঠের শীতল ছায়া

উত্তর: (গ) মাঠের সৌন্দর্য


১৬. বৃষ্টি বহু প্রতীক্ষিত কেন?

(ক) কবি মনেপ্রাণে চেয়েছিলেন বলে

(খ) বিষ্মৃত দিনের কথা মনে পড়ে বলে

(গ) গ্রীষ্মের রুদ্ধতাকে দূর করে বলে

(ঘ) আউশ ধান কাটার প্রয়োজনে

উত্তর: (গ) গ্রীষ্মের রুদ্ধতাকে দূর করে বলে

১৭. বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার— এতে প্রকাশ পেয়েছে—

(ক) বিদ্যুৎ চমকাবার সৌন্দর্য

(খ) বজ্রপাতের আশঙ্কা

(গ) মেঘের নানা আকৃতি

(ঘ) মেঘের প্রাচুর্য

উত্তর: (ক) বিদ্যুৎ চমকাবার সৌন্দর্য


১৮. ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

(ক) জামালপুর

(খ) বরিশাল

(গ) মাগুরা

(ঘ) সাতক্ষীরা

উত্তর: (গ) মাগুরা


১৯. ‘বৃষ্টি’ কবিতার চরণসংখ্যা কত?

(ক) ১০

(খ) ১২

(গ) ১৪

(ঘ) ১৬

উত্তর: (গ) ১৪

২০. ‘বৃষ্টি’ কবিতায় তৃষিত বনের সাথে তুলনা করা হয়েছে—

(ক) বস্তুর পক্ষকে

(খ) তৃষ্ণাতপ্ত মনকে

(গ) রৌদ্র-দগ্ধ ধানক্ষেতকে

(ঘ) অরণ্যের কেয়াকে

উত্তর: (খ) তৃষ্ণাতপ্ত মনকে


২১. ‘বৃষ্টি’ কবিতায় বর্ষায় সর্বত্র মোহিত হয় কীসের মাধ্যমে?

(ক) ফুল ফোটার মাধ্যমে

(খ) পুবের হাওয়ায়

(গ) মেঘের গর্জনে

(ঘ) বন্যায় ভাসানোতে

উত্তর: (ক) ফুল ফোটার মাধ্যমে

২২. কোথায় পূর্ণ প্রাণের জোয়ার আসে?

(ক) সাগরের পাড়ে

(খ) নদীর ফাটলে

(গ) নদীর পাড়ে

(ঘ) বিলের পাড়ে

উত্তর: (খ) নদীর ফাটলে


২৩. ‘বৃষ্টি’ সংবেদনশীল মানুষকে কেমন করে তোলে?

(ক) আনন্দিত

(খ) নিঃসঙ্গ

(গ) যন্ত্রণাক্লিষ্ট

(ঘ)বেদনাসিক্ত

উত্তর: (ক) আনন্দিত


২৪. নদীর ফাটলে বন্যা কী আনে?

(ক) প্লাবন

(খ) জলোচ্ছ্বাস

(গ) জীবন ও ফসলের ক্ষতি

(ঘ) প্রাণের জোয়ার

উত্তর: (ঘ) প্রাণের জোয়ার


২৫. “বাদলের ধারা ঝরে ঝরো-ঝরো/ আউশের ক্ষেত জলে ভরো-ভরো”— পঙক্তিটির বিপরীত ভাব প্রকাশ বাক্যটি হলো—

(ক) রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর

(খ) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়

(গ) তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণাতপ্ত মন

(ঘ) সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিদগ্ধ মেদুর

উত্তর: (খ) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়


২৬. বিদগ্ধ আকাশ কীরূপ ছায়ায় ঢেকে গেল বলে কবির ধারণা?

(ক) গাঢ়

(খ) সবুজ

(গ) কাজল

(ঘ) তীব্র

উত্তর: (গ) কাজল


২৭. বর্ষণমুখর দিনে মানবমনে কী জাগে?

(ক) আনন্দ

(খ) স্মৃতি

(গ) বেদনা

(ঘ) ভয়

উত্তর: (খ) স্মৃতি


২৮. নিঃসঙ্গ জীবনে বৃষ্টি কী বাড়ায়?

(ক) বিরহ

(খ) বিড়ম্বনা

(গ) বিরক্তি

(ঘ) বিপদ

উত্তর: (ক) বিরহ


২৯. ‘বৃষ্টি’ কবিতায় রৌদ্রদগ্ধ বলা হয়েছে কোনটিকে?

(ক) নদীর ফাটলকে

(খ) আকাশকে

(গ) ধানক্ষেতকে

(ঘ) মাঠকে

উত্তর: (গ) ধানক্ষেতকে


৩০. ‘বৃষ্টি’ কবিতার বৃষ্টি—

(ক) বহু আকাঙ্ক্ষিত

(খ) বহু প্রতিক্ষিত

(গ) বহু উপেক্ষিত

(ঘ) বহু নিগৃহীত

উত্তর: (খ) বহু প্রতিক্ষিত


৩১. কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন?

(ক) কন্যার

(খ) পরী

(গ) আলোর

(ঘ) বৃষ্টির

উত্তর: (খ) পরী


৩২. ‘রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন/রুক্ষ মাঠ আসমান’– এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে?

(ক) বুভুক্ষু মাঠের চিত্র

(খ) বর্ষায় বাংলার প্রকৃতি

(গ) বৃষ্টিহীন মাঠের রূপ

(ঘ) প্রকৃতির বৈরিতা

উত্তর: (গ) বৃষ্টিহীন মাঠের রূপ


৩৩. ‘আজিকার রোদ ঘুমায়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে’– এ বক্তব্যের বিপরীত ভাব রয়েছে যে বাক্যে—

(ক) বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়

(খ) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়

(গ) দু-পাশে আবাদি গ্রামে, বৃষ্টি এলো পুবের হাওয়ায়

(ঘ) নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার

উত্তর: (খ) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়


৩৪. ‘বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়’— কেন?

(ক) দিকদিগন্তের পথে অপরূপ আভা দেখে

(খ) নদীর ফাটলে বন্যা আনে বলে

(গ) তৃষিত বনের সাথে জেগে ওঠে বলে

(ঘ) রুক্ষ মাঠে বর্ষণের সুর শোনা যায় বলে

উত্তর: (ক) দিকদিগন্তের পথে অপরূপ আভা দেখে


৩৫. বন্যা কোথায় পূর্ণ প্রাণের জোয়ার আনে?

(ক) আবাদি গ্রামে

(খ) রুক্ষ মাঠে

(গ) নদীর ফাটলে

(ঘ) তৃষিত বনে

উত্তর: (গ) নদীর ফাটলে


৩৬. বিদগ্ধ আকাশ, মাঠ কীসে ঢেকে গেল?

(ক) কাজল ছায়ায়

(খ) কোমল ছায়ায়

(গ) বিষণ্ণ মেঘে

(ঘ) খণ্ড মেঘে

উত্তর: (ক) কাজল ছায়ায়

৩৭. ‘বৃষ্টি’ কবিতায় মাঠের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে?

(ক) রুক্ষ

(খ) বিদগ্ধ

(গ) নির্জন

(ঘ) বিবর্ণ

উত্তর: (ক) রুক্ষ


৩৮. ‘বৃষ্টি’ কবিতায় রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের সাথে তুলনা করা হয়েছে—

(ক) আবাদি গ্রাম

(খ) রুক্ষ মাঠ

(গ) বিদগ্ধ আকাশ

(ঘ) বিদগ্ধ মেদুর

উত্তর: (খ) রুক্ষ মাঠ


৩৯. নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার কে আনে?

(ক) মেঘ

(খ) বৃষ্টি

(গ) বন্যা

(ঘ) বর্ষা

উত্তর: (গ) বন্যা


৪০. “দিক-দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার”– এখানে কার কথা বলা হয়েছে?

(ক) দিগন্ত-জোড়া মাঠের

(খ) ধানক্ষেতের

(গ) বৃষ্টির

(ঘ) বিদ্যুৎ রূপসী পরীর

উত্তর: (ঘ) বিদ্যুৎ রূপসী পরীর


৪১. ‘বৃষ্টি’ কবিতায় মেঘে মেঘে সঞ্চার হয়েছে কে?

(ক) পুবের হাওয়া

(খ) কাজল ছায়া

(গ) বিদগ্ধ আকাশ

(ঘ) বিদ্যুৎ

উত্তর: (ঘ) বিদ্যুৎ


৪২. বৃষ্টির দিনে মন নিঃসঙ্গ হয় কেন?

(ক) চারিদিকে ভারী বৃষ্টি হয় বলে

(খ) ঘন ঘন বিদ্যুৎ চমকায় বলে

(গ) হারানো দিনের কথা স্মরণ করে

(ঘ) প্রাণে জোয়ারের চঞ্চলতা দেখে

উত্তর: (গ) হারানো দিনের কথা স্মরণ করে


৪৩. ‘আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছলছল জল ধারে/বেণু বনে বায়ু নাড়ে এলোকেশ মন যেন চায় কারে।’ এ চরণদ্বয়ের সাথে সাদৃশ্যপূর্ণ হলো—

(ক) বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার

(খ) বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়

(গ) রৌদ্রদগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়

(ঘ) তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণাতপ্ত মন

উত্তর: (ঘ) তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণাতপ্ত মন


৪৪. ‘বৃষ্টি’ কবিতায় তৃষিত বনের সাথে কী জেগে ওঠার কথা বলা হয়েছে?

(ক) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত

(খ) তৃষ্ণাতপ্ত মন

(গ) বিদগ্ধ আকাশ

(ঘ) রুক্ষ মাঠ

উত্তর: (খ) তৃষ্ণাতপ্ত মন


৪৫. রৌদ্রদগ্ধ ধানক্ষেত কার স্পর্শ পেতে চায়?
অথবা, ‘রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়’— কার স্পর্শ পেতে চায়?

(ক) হাওয়ার

(খ) বৃষ্টির

(গ) পরির

(ঘ) ছায়ার

উত্তর: (খ) বৃষ্টির


৪৬. রুক্ষ মাঠকে কবি ফররুখ আহমদ কীসের সঙ্গে তুলনা করেছেন?

(ক) বৃষ্টিহীন প্রকৃতি

(খ) বিদগ্ধ দিন

(গ) বিদগ্ধ আকাশ

(ঘ) রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাত

উত্তর: (ঘ) রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাত


৪৭. বর্ষণমুখর দিনে তৃষ্ণাতপ্ত মনে জেগে উঠেছে কীভাবে?

(ক) বিদগ্ধ মেদুর হয়ে

(খ) পুবের হাওয়ায় ভেসে

(গ) বিদগ্ধ আকাশ দেখে

(ঘ) বর্ষণের সুর শুনে

উত্তর: (ঘ) বর্ষণের সুর শুনে


৪৮. ‘বৃষ্টি’ কবিতায় কোন নদীর উল্লেখ রয়েছে?

(ক) বরাকর

(খ) পদ্মা

(গ) বুড়িগঙ্গা

(ঘ) যমুনা

উত্তর: (খ) পদ্মা


৪৯. ‘বৃষ্টি’ কবিতার অপরূপ আভা বলতে কী বোঝানো হয়েছে?

(ক) মেঘের গর্জন

(খ) আঁধার কালো মেঘ

(গ) বিজলির চমক

(ঘ) অঝোর ধারায় বৃষ্টি

উত্তর: (গ) বিজলির চমক


৫০. “বেণু বনে বায়ু নাড়ে এলোকেশ— মন যেন চায় কারে।” উদ্দীপকের ভাবটি রয়েছে কোন কবিতায়?

(ক) কপোতাক্ষ নদ

(খ) বৃষ্টি

(গ) প্রাণ

(ঘ) সেইদিন এই মাঠ

উত্তর: (খ) বৃষ্টি


৫১. মন বহু পথ পাড়ি দিতে চায়, কারণ—

(ক) তৃষ্ণাতপ্ত

(খ) নিঃসঙ্গ

(গ) রুদ্ধ

(ঘ) বিপথ

উত্তর: (ক) তৃষ্ণাতপ্ত

৫২. রুক্ষ মাঠ আকাশ কীসের সুর শোনে?

(ক) বোধন বাঁশির

(খ) কোকিলের

(গ) বর্ষণের

(ঘ) বাউলের

উত্তর: (গ) বর্ষণের


৫৩. নিচের কোন চরণটির সাথে— ‘বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার’— এ বক্তব্যের সাদৃশ্য রয়েছে?

(ক) আজিকে বাহিরে শুধু ক্রন্দন, ছলছল জলধারে

(খ) বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়

(গ) স্বর্ণের অলরী আমি, মেঘে মেঘে হানিয়া কঙ্কণ

(ঘ) নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার

উত্তর: (খ) বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়

৫৪. ‘বৃষ্টির রসে টৈটম্বুর আজি সাজিছে সবুজ বন/তারি সাথে সাথে নাচিছে যেন দগ্ধ মানবমন’— চরণ যুগলের মূল সুর ফুটে উঠেছে কোন চরণে?

(ক) বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়

(খ) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়

(গ) তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণাতপ্ত মন

(ঘ) সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিদগ্ধ মেদুর

উত্তর: (গ) তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণাতপ্ত মন


৫৫. ফররুখ আহমদের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?

(ক) বিষবৃক্ষ

(খ) সিরাজাম মুনীরা

(গ) আনন্দমঠ

(ঘ) রাজসিংহ

উত্তর: (খ) সিরাজাম মুনীরা


৫৬. ‘মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়’ এই পঙক্তিতে ‘বৃষ্টি’ কবিতায় প্রকাশ পেয়েছে—

(ক) মাঠের সৌন্দর্য

(খ) মেঘাচ্ছন্ন আকাশ

(গ) মাঠের শীতল ছায়া

(ঘ) মেঘমুক্ত আকাশ

উত্তর: (খ) মেঘাচ্ছন্ন আকাশ


৫৭. “দিক-দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার”— এখানে কার কথা বলা হয়েছে?

(ক) দিগন্ত-জোড়া মাঠের

(খ) ধানক্ষেতের

(গ) বৃষ্টির

(ঘ) বিদ্যুৎ-রূপসী পরীর

উত্তর: (ঘ) বিদ্যুৎ-রূপসী পরীর


৫৮. তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণাতপ্ত মন—এর পরের চরণ কোনটি?

(ক) পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ

(খ) শোনে সেই বর্ষণের সুর

(গ) পড়ে আছে নিঃসঙ্গ নির্জন

(ঘ) আজ তার স্পর্শ পেতে চায়

উত্তর: (ক) পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ

৫৯. সাহিত্যে অবদানের জন্য ফররুখ আহমদ কোন পুরস্কারে ভূষিত হন?

(ক) ম্যাগাসাস

(খ) কিং ফয়সাল

(গ) অলক্ত

(ঘ) বাংলা একাডেমি

উত্তর: (ঘ) বাংলা একাডেমি


৬০. বর্ষার সঙ্গে কীসের সম্পর্ক?

(ক) হতাশার

(খ) আনন্দের

(গ) বিরহের

(ঘ) গর্বের

উত্তর: (গ) বিরহের


৬১. পদ্মা-মেঘনা কী?

(ক) বাংলাদেশের দুটি রণতরি

(খ) দুটি রাষ্ট্রীয় অতিথিশালা

(গ) দুটি বাণিজ্যিক জাহাজ

(ঘ) বাংলাদেশের দুটি প্রধান নদী

উত্তর: (ঘ) বাংলাদেশের দুটি প্রধান নদী


৬২. মাঠ কাজল ছায়ায় ঢেকে গিয়েছে বলা হয়েছে কেন?

(ক) আকাশ বিদগ্ধ হয়েছে বলে

(খ) আকাশ মেদুর হয়েছে বলে

(গ) আকাশে মেঘ জমেছে বলে

(ঘ) আকাশে বর্ষণ হচ্ছে বলে

উত্তর: (গ) আকাশে মেঘ জমেছে বলে


৬৩. দিকদিগন্তের পথে বিদ্যুতের কী দেখা যায়?

(ক) প্রাণের জোয়ার

(খ) অপরূপ আভা

(গ) স্নিগ্ধ কোমলতা

(ঘ) তৃষ্ণাতপ্ত মন

উত্তর: (খ) অপরূপ আভা


৬৪. ‘বৃষ্টি’ কবিতায় বর্ষণমুখর দিনের কোন ফুলের কথা বলা হয়েছে?

(ক) হিজল

(খ) কেয়া

(গ) শিউলি

(ঘ) বকুল

উত্তর: (খ) কেয়া


৬৫. রৌদ্র-দগ্ধ ধানখেত কার স্পর্শ পেতে চায়?

(ক) ছায়ার

(খ) বৃক্ষের

(গ) বৃষ্টির

(ঘ) নদীর

উত্তর: (গ) বৃষ্টির


৬৬. ‘আবাদি’ শব্দটি ‘বৃষ্টি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) বাস্তুভিটা

(খ) পৈতৃক বাড়ি

(গ) পতিত জমি

(ঘ) চাষের জমি

উত্তর: (ঘ) চাষের জমি


৬৭. বৃষ্টি কোন হাওয়ায় এসেছে?

(ক) পুবের

(খ) দক্ষিণের

(গ) ঈশান কোণের

(ঘ) পশ্চিমের

উত্তর: (ক) পুবের


৬৮. বর্ষণমুখর দিনে কোথাকার কেয়া শিহরায়?

(ক) ফুলদানির

(খ) ব্যালকনির

(গ) অরণ্যের

(ঘ) নার্সারির

উত্তর: (গ) অরণ্যের


৬৯. নদীর ফাটলে জোয়ার আনে কোনটি?

(ক) বন্যা

(খ) ঝড়

(গ) মেঘ

(ঘ) মাটি

উত্তর: (ক) বন্যা


৭০. রুক্ষ মাঠ কীসের সুর শোনে?

(ক) কোকিলের সুর

(খ) বর্ষণের সুর

(গ) বাউলের সুর

(ঘ) কান্নার সুর

উত্তর: (খ) বর্ষণের সুর


৭১. ‘বৃষ্টি’ কবিতায় রুক্ষ মাঠকে কীসের সাথে তুলনা করা হয়েছে?

(ক) রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের সাথে

(খ) রুগ্ণ বৃদ্ধ গ্রাম্য নারীর বৃদ্ধ দেহের সাথে

(গ) রুগ্ণ পল্লি কিশোরীর রগ-ওঠা পায়ের সাথে

(ঘ) রুগ্ণ বৃদ্ধ কৃষকের বৃদ্ধ দেহের সাথে

উত্তর: (ক) রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের সাথে


৭২. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় কেন?

(ক) বৃষ্টি বর্ষণে

(খ) বিদ্যুৎ চমকের আভা দেখে

(গ) কাজল ছায়া মেঘ দেখে

(ঘ) পুবের হাওয়ার দোলায়

উত্তর: (খ) বিদ্যুৎ চমকের আভা দেখে


৭৩. ‘রৌদ্র-দগ্ধ ধানক্ষেত’ বলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) রোদে পুষ্ট ধানক্ষেত

(খ) রোদে বর্ণালিবরণ ধানক্ষেত

(গ) রোদে পাকানো ধানক্ষেত

(ঘ) রোদে ঝলসিত ধানক্ষেত

উত্তর: (ঘ) রোদে ঝলসিত ধানক্ষেত


৭৪. গ্রীষ্মের মাঠ কেমন?

(ক) ধূসর

(খ) বালিময়

(গ) এবড়োখেবড়ো

(ঘ) রুক্ষ

উত্তর: (ঘ) রুক্ষ


৭৫. ‘যথাসময়ে বৃষ্টির অভাবে অনেক আবাদি জমি নষ্ট হয়ে যায়’ বক্তব্যটির সাথে ‘বৃষ্টি’ কবিতার কোন পঙক্তির সাদৃশ্য রয়েছে?

(ক) মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়

(খ) বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়

(গ) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়

(ঘ) তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণাতপ্ত মন

উত্তর: (গ) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়


৭৬. ‘বৃষ্টি’ কবিতায় কোন ফসলের নাম উল্লেখ আছে?

(ক) ধান

(খ) পাট

(গ) সরিষা

(ঘ) তিল

উত্তর: (ক) ধান


৭৭. তৃষ্ণাতপ্ত মনের পাড়ি দেওয়া পথ-প্রান্তরের যে চিত্র ‘বৃষ্টি’ কবিতায় ফুটে উঠেছে তা কেমন?

(ক) বর্ণিল

(খ) রোমাঞ্চকর

(গ) বন্ধুর

(ঘ) রক্তিম

উত্তর: (গ) বন্ধুর


৭৮. ‘বৃষ্টি’ কবিতায় কবির বিস্মৃত দিন কেমন?

(ক) বর্ণিল ও বৈচিত্রময়

(খ) সুখে-দুঃখে ভরা

(গ) সুখ-স্বাচ্ছন্দ্যময়

(ঘ) নিঃসঙ্গ নির্জন

উত্তর: (ঘ) নিঃসঙ্গ নির্জন


৭৯. কোন সময়ের মেঘ বিষণ্ণ মেদুর?

(ক) বর্ষার

(খ) শরতের

(গ) হেমন্তের

(ঘ) কালবৈশাখীর

উত্তর: (ক) বর্ষার


৮০. ‘বৃষ্টি’ কবিতায় মাঠের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি উল্লেখ করা হয়েছে?

(ক) রুক্ষ

(খ) বিদগ্ধ

(গ) বিষণ্ণ

(ঘ) নির্জন

উত্তর: (ক) রুক্ষ


৮১. তৃষিত বনের সাথে কী জেগে ওঠে?

(ক) তৃষ্ণাতপ্ত মন

(খ) তৃষ্ণাতপ্ত পথিক

(গ) গৌরবের ফসল

(ঘ) তৃষ্ণার্ত মাটি

উত্তর: (ক) তৃষ্ণাতপ্ত মন


৮২. তৃষিত বন জেগে উঠছে কেন?

(ক) বর্ষণের সুর শুনে

(খ) বিদগ্ধ আকাশ দেখে

(গ) বৃষ্টির প্রতীক্ষা করে

(ঘ) পুবের হাওয়ায় ভেসে

উত্তর: (ক) বর্ষণের সুর শুনে


৮৩. ‘সওয়ার’ অর্থ কী?

(ক) আরোহণ করা

(খ) আরোহী

(গ) নৌকা

(ঘ) পালকি

উত্তর: (খ) আরোহী


৮৪. ‘তৃষ্ণাতপ্ত’ শব্দটি ‘বৃষ্টি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) প্রতীক্ষিত

(খ) পিপাসায় কাতর

(গ) ভোগতৃষ্ণা

(ঘ) কাম্য

উত্তর: (খ) পিপাসায় কাতর


৮৫. ‘বিদগ্ধ মেদুর’ দ্বারা ‘বৃষ্টি’ কবিতায় কী বোঝানো হয়েছে?

(ক) হতাশাপূর্ণ

(খ) অবসাদ

(গ) স্নিগ্ধকোমল

(ঘ) তৃষ্ণাতপ্ত মন

উত্তর: (গ) স্নিগ্ধকোমল


৮৬. প্রকৃতিতে বর্ষা কী নিয়ে আসে?

(ক) আশা

(খ) আনন্দ

(গ) প্রশান্তি

(ঘ) প্রাণস্পন্দন

উত্তর: (ঘ) প্রাণস্পন্দন


৮৭. বৃষ্টি হলো বর্ষার—

(ক) সাথি

(খ) সায়ন্তি

(গ) প্রাণ

(ঘ) ঘ্রাণ

উত্তর: (গ) প্রাণ


৮৮. নদীর দু-ধারে প্লাবন দেখা দেয় কেন?

(ক) পুবের হাওয়ায়

(খ) বর্ষার বর্ষণে

(গ) কাজল ছায়ায়

(ঘ) বর্ষণের সুরে

উত্তর: (খ) বর্ষার বর্ষণে


৮৯. বর্ষায় মেঘের খেলা দেখা যায়—

(ক) বনে

(খ) ব্যালকনিতে

(গ) নার্সারিতে

(ঘ) সর্বত্র

উত্তর: (ঘ) সর্বত্র


৯০. বর্ষার ফুল চারদিকে কী করে?

(ক) বেদনাবিধুর

(খ) মোহিত

(গ) একাকী

(ঘ) চঞ্চল

উত্তর: (খ) মোহিত


৯১. ‘ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে’— এই বক্তব্যকে সমর্থন করে ‘বৃষ্টি’ কবিতার কোন শব্দ?

(ক) প্রাণের জোয়ার

(খ) বর্ষণমুখর

(গ) অপরূপ আভা

(ঘ) তৃষ্ণাতপ্ত মন

উত্তর: (খ) বর্ষণমুখর


৯২. বৃষ্টির দিনে মনে পড়া অতীত কেমন?

(ক) সুখময়

(খ) দুঃখময়

(গ) অবিমিশ্র

(ঘ) বিষণ্নতর

উত্তর: (ক) সুখময়

৯৩. বৃষ্টির দিনে মনে মনে আঁকা হয় ভালোবাসার—

(ক) গাথা

(খ) মানপত্র

(গ) আলপনা

(ঘ) সংগীত

উত্তর: (গ) আলপনা

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts