এইচএসসি বাংলা ১ম পত্র: বিলাসী (এমসিকিউ প্রশ্নোত্তর)
১. ‘নিকা’ শব্দটি বিলাসী গল্পে কি অর্থে ব্যবহৃত হয়েছে? (ক) বাগদান অর্থে (খ) বিয়ে অর্থে (গ) হিল্লা অর্থের (ঘ) সম্পর্কীয় অর্থ
উঃ খ
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী? (ক) শ্যামাকান্ত চট্টোপাধ্যায় (খ) উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (গ) মতিলাল চট্টোপাধ্যায় (ঘ) নীহাররঞ্জন চট্টোপাধ্যায়
উঃ গ
৩. ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? (ক) বাবর খাঁ (খ) হালাকু খাঁ (গ) চেঙ্গিস খাঁ (ঘ) তোগলক খাঁ উঃ ঘ
৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? (ক) দুর্গেশনন্দিনী (খ) মন্দির (গ) গৃহদাহ (ঘ) গোরা
উঃ গ
৫. কামচাটকা তে আগ্নেয়গিরি আছে কয়টি? (ক) ১৪ টি (খ) ১৫ টি (গ) ১৬ টি (ঘ) ১৭ টি উঃ ঘ
৬. মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল? (ক) ভাইপোর সুনাম করা (খ) ভাইপোর নানাবিধ দুর্নাম করা (গ) ঝগড়া করা (ঘ) সেবা করা
উঃ খ
৭. ‘বিলাসী’ গল্পটি কত সালে প্রকাশিত হয়? (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে (খ) ১৯২০ খ্রিস্টাব্দে (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে উঃ ঘ
৮. পল্লীগ্রামের ছেলেদের বিদ্যা অর্জনের জন্য সকাল কয়টায় বের হতে হয়? (ক) ৫টায় (খ) ৬টায় (গ) ৭টায় (ঘ) ৮টায় উঃ ঘ
৯. ‘বিষহরির আজ্ঞা’ কী? (ক) মন্ত্র (খ) বাণী (গ) ধুয়া (ঘ) পুঁথি
উঃ ক
১০. মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কত দিন? (ক) এক মাস (খ) দেড় মাস (গ) আড়াই মাস (ঘ) দুই মাস
উঃ খ
১১. স্কুলে যাওয়ার দুই ক্রোশের মধ্যে এমন আরও কয়টি গ্রাম পার হতে হয়? (ক) তিনটি (খ) চারটি (গ) পাঁচটি (ঘ) সাতটি
উঃ ক
১২. বিলাসীর আত্মমর্যাদাবোধ প্রকাশিত হয়েছে কোন উক্তিটির মাধ্যমে? (ক) আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই (খ) এসব তুমি আর কখনও করো না (গ) বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো (ঘ) বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও
উঃ গ
১৩. ‘বিলাসী’ গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে? (ক) অসুখে (খ) বিষপানে (গ) সর্প দংশনে (ঘ) অনাহারে
উঃ খ
১৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন? (ক) কলকাতা (খ) হুগলী (গ) আসাম (ঘ) রেঙ্গুনে
উঃ ক
১৫. সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি? (ক) সাপ ধরা (খ) শিকর বিক্রি (গ) বিষ ছাড়ানো (ঘ) খেলা দেখানো
উঃ খ
১৬. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে ‘সুনাম’ কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? (ক) দুর্নাম (খ) সম্মান (গ) খ্যাতি (ঘ) প্রতাপ
উঃ ক
১৭. খবিশ গোখরাটি ধরতে মৃত্যুঞ্জয়ের কত সময় লেগেছিল? (ক) মিনিট তিনেক (খ) মিনিট পাঁচেক (গ) মিনিট সাতেক (ঘ) মিনিট দশেক উঃ ঘ
১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিম বঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? (ক) হরিশপুর গ্রামে (খ) দেবানন্দপুর গ্রামে (গ) লাহিনীপাড়া গ্রামে (ঘ) কাঁঠালপাড়া গ্রামে
উঃ খ
১৯. মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কিভাবে? (ক) স্বজাতির হাতে খাবার খেয়ে (খ) উঁচু জাতের হাতে ভাত খেয়ে (গ) নিচু জাতের হাতে ভাত খেয়ে (ঘ) বিধর্মী মানুষের রান্না খেয়ে
উঃ গ
২০. কামচাটকা উপদ্বীপটি কোন দেশের অন্তর্গত? (ক) আমেরিকা (খ) রাশিয়া (গ) ইংল্যান্ড (ঘ) জার্মান
উঃ খ
২১. ‘রন্তা’ অর্থ কী? (ক) আম (খ) জাম (গ) কলা (ঘ) রচনা
উঃ গ
২২. শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? (ক) মহেশ (খ) মন্দির (গ) বিলাসী (ঘ) হরিলক্ষ্মী
উঃ খ
২৩. ‘বিলাসী’ গল্পের পল্লিবালকদের কোন সময় ধুলার সাগর পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো? (ক) গ্রীষ্মকালে (খ) বসন্তকালে (গ) শীতকালে (ঘ) হেমন্তকালে
উঃ ক
২৪. ন্যাড়া স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? (ক) এক ক্রোশ (খ) দুই ক্রোশ (গ) তিন ক্রোশ (ঘ) চার ক্রোশ
উঃ খ
২৫. মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? (ক) আম-কাঁঠাল (খ) পেয়ারা-লিচু (গ) কল-আনারস (ঘ) আপেল-কমলা
উঃ ক
২৬. ‘সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিক এর গবেষণার বিষয়’ উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? (ক) বিশ্বাস (খ) ব্যঙ্গ (গ) বিস্ময় (ঘ) হতাশা
উঃ খ
২৭. মৃত্যুঞ্জয় যে সাপটি ধরেছিল সেটির নাম কী? (ক) সাদা গোখরো (খ) পদ্মা গোখরো (গ) কালো গোখরো (ঘ) খবিশ গোখরো উঃ ঘ
২৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? (ক) ১৮৭৬ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৭ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৯ খ্রিস্টাব্দে
উঃ ক
২৯. অসুস্থ থাকাকালীন মৃত্যুঞ্জয় কত দিন অচেতন অবস্থায় ছিল? (ক) ৭-১০ দিন (খ) ৮-১২ দিন (গ) ১০-১৫ দিন (ঘ) ১৫-২০ দিন
উঃ গ
৩০. প্রত্নতাত্ত্বিক বলতে নিচের কোনটি বুঝায়? (ক) সমাজতত্ত্ববিদ (খ) ধর্মতত্ত্ববিদ (গ) পুরাতত্ত্ববিদ (ঘ) আইনতত্ত্ববিদ
উঃ গ
৩১. ন্যাড়াকে বনের পথ পার করে দিতে বিলাসীর দ্বিধার মূল কারণ কোনটি? (ক) সর্পদংশনের আশঙ্কা (খ) একা ফিরতে ভয় পাওয়া (গ) মৃত্যুঞ্জয় কে একা রেখে যাওয়া (ঘ) রাস্তা হারিয়ে ফেলার আশঙ্কা
উঃ গ
৩২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? (ক) ১৯৩৮ খ্রিস্টাব্দে (খ) ১৯৩৯ খ্রিস্টাব্দে (গ) ১৯৪০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দে
উঃ ক
৩৩. ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো- উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? (ক) মৃত্যুঞ্জয় (খ) বিলাসী (গ) ন্যাড়া (ঘ) খুড়া
উঃ খ
৩৪. মাঝেমধ্যেই স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? (ক) বিলাসীর সাথে (খ) মৃত্যুঞ্জয় এর সাথে (গ) খুড়ার সাথে (ঘ) বুড়ো মারোর সাথে
উঃ খ
৩৫. মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? (ক) চাকরি দ্বারা (খ) আমবাগান জমা দিয়ে (গ) ব্যবসা করে (ঘ) সাপ খেলা দেখিয়ে
উঃ খ
৩৬. ‘চরিত্রহীন’ কে রচনা করেন? (ক) সৈয়দ ওয়ালীউল্লাহ (খ) হুমায়ূন আহমেদ (গ) সুকান্ত ভট্টাচার্য (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উঃ ঘ
৩৭. বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? (ক) ফার্স্ট ক্লাসে (খ) সেকেন্ড ক্লাসে (গ) থার্ড ক্লাসে (ঘ) ফোর্থ ক্লাসে
উঃ গ
৩৮. ‘গেল, গেল গ্রামটা রসাতলে গেল’- কেন গ্রামটা রসাতলে গেল? (ক) প্রণয়ের কারণে (খ) সেবা গ্রহণের কারণে (গ) জাত গ্রহণের কারণে (ঘ) বিবাহের কারণে
উঃ গ
৩৯. ন্যাড়া ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? (ক) সুনাম থাকায় (খ) কাছের স্কুল বন্ধ থাকায় (গ) কাছে স্কুল না থাকায় (ঘ) দুর্নাম থাকায়
উঃ গ
৪০. ‘বিলাসী’ গল্পে ন্যাড়া তার এক আত্মীয়র কাহিনী উল্লেখ করে কি বুঝাতে চেয়েছেন? (ক) স্বামীর গুরুত্ব (খ) প্রেমের মহিমা (গ) স্বৈচ্ছাচারিতা (ঘ) মেকি স্বামীপ্রেম উঃ ঘ
৪১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? (ক) ১৮ বছর (খ) ২১ বছর (গ) ২৩ বছর (ঘ) ২৪ বছর উঃ ঘ
৪২. মৃত্যুঞ্জয় কে সেবা-যত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? (ক) বিলাসী (খ) ন্যাড়া (গ) খুড়া (ঘ) বুড়ো মালো
উঃ ক
৪৩. ‘বিলাসী’ গল্পের প্রতিপাদ্য বিষয় কী? (ক) ব্যতিক্রমধর্মী মানব-মানবীর প্রেম (খ) সমাজের বিধিবিধান (গ) পল্লী জীবন (ঘ) সাপুড়েদের জীবন
উঃ ক
৪৪. ‘সরস্বতী খুশি হয়ে বর দিবেন কী- এ কথার কারণ কী? (ক) ছাত্রদের কষ্ট (খ) ছাত্রদের আগ্রহ (গ) ছাত্রদের খুশি (ঘ) ছাত্রদের শহরমুখিতা
উঃ ক
৪৫. সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? (ক) বঙ্কিমচন্দ্র (খ) জীবনানন্দ দাশ (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) প্রমথ চৌধুরী
উঃ গ
৪৬. মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? (ক) মালো (খ) দত্ত (গ) মিত্র (ঘ) আচার্য
উঃ গ
৪৭. পুরাণ মতে কোন যুগে অন্যায়, অসভ্য, অধর্মের বাড়াবাড়ি ঘটবে? (ক) সত্য যুগে (খ) ত্রেতা যুগে (গ) দ্বাপর যুগে (ঘ) কলি যুগে উঃ ঘ
৪৮. ‘বিলাসী’ গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগ কে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়? (ক) ৪০ ভাগকে (খ) ৬০ ভাগকে (গ) ৮০ ভাগকে (ঘ) ১০০ ভাগকে
উঃ গ
৪৯. ন্যাড়ার আত্মীয়া তার স্বামীর সাথে কত বছর নির্দয় ঘর করেছিলেন? (ক) ২২ বছর (খ) ২৩ বছর (গ) ২৪ বছর (ঘ) ২৫ বছর উঃ ঘ
৫০. যমরাজ মৃত্যুঞ্জয় এর সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? (ক) বুড়ো মালোর (খ) বিলাসীর (গ) মৃত্যুঞ্জয় (ঘ) ন্যাড়ার
উঃ খ
৫১. ‘ভারতী’ পত্রিকায় ‘বিলাসী’ গল্পের কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়? (ক) ১৩২৫ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় (খ) জ্যৈষ্ঠ সংখ্যায় (গ) আষাঢ় সংখ্যায় (ঘ) শ্রাবণ সংখ্যায়
উঃ ক
৫২. ‘এন্ট্রান্স’ কোন পরীক্ষার সমতুল্য? (ক) মাধ্যমিক (খ) উচ্চমাধ্যমিক (গ) বি.এ (ঘ) এম.এ
উঃ খ
৫৩. মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কত দিন বেঁচে ছিল? (ক) দশ দিন (খ) নয় দিন (গ) সাত দিন (ঘ) আট দিন
উঃ গ
৫৪. শরৎচন্দ্র কোন গল্পের জন্য ‘কুন্তলীন’ পুরস্কার পেয়েছিলেন? (ক) মহেশ (খ) মন্দির (গ) ছবি (ঘ) বিলাসী
উঃ খ
৫৫. ‘কামস্কাটকার’ রাজধানী কোথায় কোন গল্পে উল্লেখ আছে? (ক) বিলাসী (খ) অপরিচিতা (গ) তুলসী গাছ (ঘ) আহ্বান
উঃ ক
৫৬. ‘এডেন’ কি? (ক) গ্রাম (খ) শহর (গ) নগর (ঘ) বন্দর উঃ ঘ
৫৭. ন্যাড়াদের বিদ্যালয়ে যাতায়াতে কত ক্রোশ পথ পাড়ি দিতে হতো? (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) ছয়
উঃ গ (যাওয়া-আসা মিলিয়ে ৪ ক্রোশ)
৫৮. ‘পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে’- বাক্যাংশটিতে ‘সুখ্যাতি’ বলতে কী বোঝানো হয়েছে? (ক) ব্যঙ্গ করে নিন্দা (খ) প্রশংসা (গ) ব্যঙ্গ করে প্রশংসা (ঘ) নিন্দা করে সমাদর
উঃ ক
৫৯. ‘বীণাপাণি’ কিসের দেবী? (ক) বুদ্ধির (খ) অন্যের (গ) বিদ্যার (ঘ) সিদ্ধির
উঃ গ
৬০. সত্যযুগ বলতে হিন্দু পুরাণে বর্ণিত কোন যুগকে বোঝানো হয়েছে? (ক) প্রথম (খ) দ্বিতীয় (গ) তৃতীয় (ঘ) চতুর্থ
উঃ ক
৬১. সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডি.লিট ডিগ্রি প্রদান করেন? (ক) ১৯৩৩ সালে (খ) ১৯৩৪ সালে (গ) ১৯৩৫ সালে (ঘ) ১৯৩৬ সালে উঃ ঘ
৬২. মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কোনটি? (ক) রাতে রুটি খাওয়া (খ) সন্দেশ খাওয়া (গ) মাংস খাওয়া (ঘ) বিলাসীর হাতে ভাত খাওয়া উঃ ঘ
৬৩. কামাখ্যা কী? (ক) পর্বত (খ) তীর্থস্থান (গ) স্নানাগার (ঘ) সমুদ্র
উঃ খ
৬৪. হুমায়ূন কে ছিলেন? (ক) মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট (খ) আকবরের ছেলে (গ) প্রতিষ্ঠাতা (ঘ) সম্রাট
উঃ ক
৬৫. ‘বিলাসী’ গল্পে ‘ধুচুনি’ শব্দের অর্থ কী? (ক) বাঁশের ঝুড়ি (খ) বেতের ঝুড়ি (গ) বাঁশের লাঠি (ঘ) বেতের লাঠি
উঃ ক
৬৬. ‘দেবদাস’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ? (ক) ভ্রমণকাহিনী (খ) ছোটগল্প (গ) উপন্যাস (ঘ) আত্মজীবনী
উঃ গ
৬৭. ‘উপরের আদালতের হুকুমে’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? (ক) হাইকোর্ট (খ) স্রষ্টার নির্দেশে (গ) জজকোর্ট (ঘ) খুড়ার নির্দেশে
উঃ খ
৬৮. গিয়াসউদ্দিন তুঘলক কে ছিলেন? (ক) বাদশাহ (খ) সম্রাট (গ) পর্যটক (ঘ) সুলতান উঃ ঘ
৬৯. অসুস্থ মৃত্যুঞ্জয় কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়? (ক) ভোরে (খ) দুপুরে (গ) সন্ধ্যায় (ঘ) গভীর রাতে
উঃ গ
৭০. ‘বিলাসী’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? (ক) বঙ্গদর্শন (খ) ভারতী পত্রিকায় (গ) সরদা (ঘ) সবুজপত্র
উঃ খ
৭১. কামচাটকা কী? (ক) দ্বীপ (খ) উপদ্বীপ (গ) সাগর (ঘ) মহাসাগর
উঃ খ
৭২. সাইবেরিয়া কোন দেশের অন্তর্গত? (ক) রাশিয়া (খ) স্কটল্যান্ড (গ) স্পেন (ঘ) ইতালি
উঃ ক
৭৩. ‘বিলাসী’ গল্পে ‘বাঙালির বিষ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? (ক) আনন্দ (খ) ক্রোধ (গ) দুঃখ (ঘ) কষ্ট
উঃ খ
৭৪. কী দেখে ন্যাড়া বুঝতে পারল যে মৃত্যুঞ্জয় ও বিলাসী সুখে আছে? (ক) জীবন প্রণালী দেখে (খ) বিত্ত-বৈভব থেকে (গ) মুখে প্রসন্নতা দেখে (ঘ) কথাবার্তা শুনে
উঃ গ
৭৫. কামচাটকা কি নামে পরিচিত? (ক) স্যামন মাছের দেশ (খ) সিল মাছ (গ) ডলফিন (ঘ) পেঙ্গুইন
উঃ ক
৭৬. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? (ক) বাসল্ট (খ) ক্যাস্পিয়ান (গ) বৈকাল (ঘ) কাপ্টাই
উঃ গ
৭৭. সাপে কামড়ানোর কত মিনিট পরে মৃত্যুঞ্জয় বমি করল? (ক) আট-দশ (খ) দশ-বারো (গ) চৌদ্দ-পনের (ঘ) পনেরো-কুড়ি মিনিট উঃ ঘ
৭৮. কৃতবিদ্যা শব্দটির অর্থ কি? (ক) বাণী (খ) বিদ্বান (গ) ছাত্র (ঘ) বিদ্যাশিক্ষা
উঃ খ
৭৯. ‘অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে’- এ উক্তিটি ইঙ্গিত করে- i বর্ণ হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি ii সমাজের অলিখিত বিধি ব্যবস্থার প্রতি iii সমাজের অন্ধ বিশ্বাস ও সংকীর্ণতার প্রতি
নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii উঃ ঘ
৮০. ‘কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়’ ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় এর পরিবর্তন কোনটি? (ক) জাত বিসর্জন (খ) বিয়ে (গ) অন্নপ্রাশন (ঘ) অসুস্থতা
উঃ ক
৮১. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? (ক) ঘরে-বাইরে (খ) চোখের বালি (গ) রাজসিংহ (ঘ) শ্রীকান্ত উঃ ঘ
৮২. ‘কামাখ্যা’ কোথায় অবস্থিত? (ক) আসামে (খ) মিয়ানমারে (গ) ত্রিপুরায় (ঘ) মিজোরামে
উঃ ক
৮৩. ‘যমরাজ’ শব্দটির অর্থ কি? (ক) মহারাজ (খ) ভয় (গ) মৃত্যু (ঘ) দারোগা
উঃ গ
৮৪. আগেকার দিনের ‘থার্ড ক্লাস’ বর্তমান কোন শ্রেণীর সমান? (ক) অষ্টম শ্রেণী (খ) নবম শ্রেণী (গ) দশম শ্রেণী (ঘ) একাদশ শ্রেণী
উঃ ক
৮৫. ‘বিলাসী’ গল্পে উল্লিখিত সময়কালে দশম শ্রেণী ছিল কোনটি? (ক) ফোর্থ ক্লাস (খ) ফার্স্ট ক্লাস (গ) সেকেন্ড ক্লাস (ঘ) থার্ড ক্লাস
উঃ খ
৮৬. গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? (ক) মৃত্যুঞ্জয়ের (খ) বিলাসীর (গ) ন্যাড়ার (ঘ) খুড়ার
উঃ ক
৮৭. ‘বিলাসী’ গল্পে ছোট বাবু গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেন? (ক) চার শ টাকা (খ) তিন শ টাকা (গ) দুই শ টাকা (ঘ) এক শ টাকা
উঃ গ
৮৮. ‘একলা যেতে ভয় করবে না তো- উক্তিটি কার? (ক) ন্যাড়ার (খ) মৃত্যুঞ্জয়ের (গ) বিলাসীর (ঘ) বুড়ো মালোর
উঃ গ
৮৯. ‘কাঁগজ তো ইঁদুর ও আনতে পারে’-উক্তিটি কার? (ক) বিলাসীর (খ) ন্যাড়ার (গ) মৃত্যুঞ্জয়ের (ঘ) মৃত্যুঞ্জয়ের খুড়ার
উঃ গ
৯০. ‘বিলাসী’ গল্পের জীবন প্রবাহে ফুটে উঠে এসেছে- i যৌতুক প্রথা ii কুসংস্কার iii ধর্মীয় গোঁড়ামি
নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উঃ গ
৯১. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে? (ক) সৈয়দ ওয়ালীউল্লাহ (খ) হুমায়ূন আহমেদ (গ) সুকান্ত ভট্টাচার্য (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উঃ ঘ
৯২. মৃত্যুঞ্জয়ের বাগানে অর্ধেক অংশকে নিজের বলে কে দাবি করত? (ক) খুড়া (খ) ন্যাড়া (গ) সাপুড়ে (ঘ) ভূদেববাবু
উঃ ক
৯৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? (ক) ১৯৩৮ খ্রিস্টাব্দে (খ) ১৯৩৯ খ্রিস্টাব্দে (গ) ১৯৪০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দে
উঃ ক
৯৪. পুরাণ মতে কোন যুগে অন্যায়, অসভ্য, অধর্মের বাড়াবাড়ি ঘটবে? (ক) সত্য যুগে (খ) ত্রেতা যুগে (গ) দ্বাপর যুগে (ঘ) কলি যুগে উঃ ঘ
৯৫. ‘যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তার পরিচয়…’- এই বস্তুটি প্রকৃতপক্ষে কী? (ক) শ্রদ্ধা (খ) ভালোবাসা (গ) শক্তি (ঘ) মূল্যবোধ
উঃ খ
৯৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করেন? (ক) ১৯৩৩ সালে (খ) ১৯৩৪ সালে (গ) ১৯৩৫ সালে (ঘ) ১৯৩৬ সালে উঃ ঘ
