বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘুরচনা ‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের নবম সংখ্যক লেখা ‘ফুলের বিবাহ’। এই রচনায় হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, সে ফুলগুলোর গন্ধের তারতম্য, বর্ণের রকমফের অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র। কখন কোন ফুল ফোটে সে পর্যবেক্ষণও এই রচনায় পাওয়া যায়। বিয়ে-অনুষ্ঠান বাড়ির শিশু-কিশোর ও প্রতিবেশীদের মধ্যে অতীব আনন্দ নিয়ে আসে। এই অনুষ্ঠানে বর-কনে কেন্দ্রে থাকলেও বর-কনের মাতা-পিতা, কনের পড়শি নারীরা নানাভাবে সম্পৃক্ত থাকেন, ঘটকও থাকেন বিশেষভাবে যুক্ত। বিয়ে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এমন নানা ব্যক্তির পরিবর্তে বিভিন্ন ফুলের উল্লেখ করে অসাধারণ দক্ষতায় বঙ্কিমচন্দ্র বাঙালির গার্হস্থ্য একটি অনুষ্ঠানকে আরও আনন্দদায়ক করে এখানে উপস্থাপন করেছেন। এখানে লেখক প্রকৃতিকে বাস্তব জীবনে উপস্থাপনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। ‘ফুলের বিবাহ’ গদ্যটি কৌতূহলী ও পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক।
ফুলের বিবাহ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘ফুলের বিবাহ’ গল্পের পাত্র কে ছিল?
(ক) মল্লিকা (খ) স্থলপদ্ম (গ) রজনীগন্ধা (ঘ) বাবলা
উত্তর: (খ) স্থলপদ্ম
২. এ গল্পে কন্যাকুল বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
(ক) ভৃঙ্গ (খ) বৃক্ষ (গ) গাছপালা (ঘ) ফুল
উত্তর: (ঘ) ফুল
৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে?
(ক) ১৮৩৮ সালে (খ) ১৮৪২ সালে (গ) ১৮৪৪ সালে (ঘ) ১৮৫৬ সালে
উত্তর: (ক) ১৮৩৮ সালে
৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ পরগনা জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) গোলবাড়িয়া (খ) কাঁঠালপাড়া (গ) গৌরীপুর (ঘ) সাতবাড়িয়া
উত্তর: (খ) কাঁঠালপাড়া
৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন?
(ক) ১৮৫৪ সালে (খ) ১৮৫২ সালে (গ) ১৮৫৮ সালে (ঘ) ১৮৬৮ সালে
উত্তর: (গ) ১৮৫৮ সালে
৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিএ পাশ করার পর কোন পদে নিযুক্ত হন?
(ক) ডেপুটি ম্যাজিস্ট্রেট (খ) ডেপুটি কমিশনার (গ) ডেপুটি ম্যানেজার (ঘ) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
উত্তর: (ক) ডেপুটি ম্যাজিস্ট্রেট
৭. বঙ্কিমচন্দ্রের উপন্যাস হলো—
(ক) পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা (খ) বিষবৃক্ষ, পথের দাবি (গ) যোগাযোগ, ঘরে বাইরে (ঘ) রাজসিংহ, রজনী
উত্তর: (ঘ) রাজসিংহ, রজনী
৮. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
(ক) ১৮৬০ সালে (খ) ১৮৬২ সালে (গ) ১৮৬৫ সালে (ঘ) ১৮৬৯ সালে
উত্তর: (গ) ১৮৬৫ সালে
৯. বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি?
(ক) আনন্দমঠ (খ) সীতারাম (গ) দেবী চৌধুরাণী (ঘ) দুর্গেশনন্দিনী
উত্তর: (ঘ) দুর্গেশনন্দিনী
১০. প্রথম বাংলা কোন উপন্যাস বাংলা কথাসাহিত্যে এক যুগান্তকারী উত্তরণ করে?
(ক) কপালকুণ্ডলা (খ) দুর্গেশনন্দিনী (গ) বিষবৃক্ষ (ঘ) আনন্দমঠ
উত্তর: (খ) দুর্গেশনন্দিনী
১১. বঙ্কিমচন্দ্রের অসাধারণ কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে কোন রচনার পথিকৃৎ হিসেবে?
(ক) বাংলা উপন্যাস (খ) বাংলা নাটক (গ) বাংলা কবিতা (ঘ) বাংলা ছোটগল্প
উত্তর: (ক) বাংলা উপন্যাস
১২ বঙ্কিমচন্দ্রের জন্ম তারিখ কোনটি?
(ক) ২৬শে জুন ১৮৩৮ (খ) ২৬শে জুলাই ১৮৩৮ (গ) ২৬শে আগস্ট ১৮৩৮ (ঘ) ২৬শে সেপ্টেম্বর ১৮৩৮
উত্তর: (ক) ২৬শে জুন ১৮৩৮
১৩ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৮৯৪ সালে (খ) ১৮৭৫ সালে (গ) ১৮৮৬ সালে (ঘ) ১৮৯৮ সালে
উত্তর: (ক) ১৮৯৪ সালে
১৪. নেশায় লাল হয়ে কে বিয়েতে উপস্থিত হলো?
(ক) অশোক (খ) পলাশ (গ) জবা (ঘ) গোলাপ উত্তর: (গ) জবা
উত্তর: (ক) অশোক
১৫. কাদের গুণের সঙ্গে সম্বন্ধ নেই, কিন্তু দাঁতে জ্বালা আছে?
(ক) খদ্যোতের (খ) পিঁপড়ার (গ) উচ্চিঙ্গড়ার (ঘ) মৌমাছির
উত্তর: (খ) পিঁপড়ার
১৬. কাদের মতো বরযাত্রী বিবাহে হুল ফুটিয়ে বিবাদ বাধায়?
(ক) মৌমাছির মতো (খ) পিঁপড়ার মতো (গ) খদ্যোতের মতো (ঘ) কোকিলের মতো
উত্তর: (খ) পিঁপড়ার মতো
১৭. কে সর্বত্র যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পান?
(ক) কোকিল (খ) খদ্যোত (গ) পিঁপড়া (ঘ) ঘটক
উত্তর: (ঘ) ঘটক
১৮. “আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম।”— এখানে কার কথা বলা হয়েছে?
(ক) কমলাকান্ত (খ) বাহক (গ) লেখক (ঘ) ক ও খ দুজনই
উত্তর: ক ও খ দুজনই
১৯. বরপক্ষের বড় বিপদ কেন?
(ক) বাহক অনুপস্থিত থাকায় (খ) কনে পছন্দ হয়নি বলে (গ) কনে বিয়েতে রাজি হয়নি বলে (ঘ) ঝড়ো বাতাস বন্ধ ছিল বলে
উত্তর: (ক) বাহক অনুপস্থিত থাকায়
২০. ঝুমকা ফুল কেমন?
(ক) বড়ো মানুষের গৃহিণীর মতো (খ) লাজুক বালিকার মতো (গ) প্রাচীনা ঠাকুরাণির মতো (ঘ) তাড়কা রাক্ষসীর মতো
উত্তর: (ক) বড়ো মানুষের গৃহিণীর মতো
২১. বিবাহের মাস কোনটি?
(ক) বৈশাখ (খ) জ্যৈষ্ঠ (গ) আষাঢ় (ঘ) শ্রাবণ
উত্তর: (ক) বৈশাখ
২২. লেখক বৈশাখ মাসের কত তারিখে বিয়ে দেখলেন?
(ক) ১ (খ) ৭ (গ) ১১ (ঘ) ১৩
উত্তর: (ক) ১
২৩. লেখক কার ফুলবাগানে বসে একটি বিয়ে দেখলেন?
(ক) জমিদার বাবু (খ) মিসির আলী (গ) নসী বাবু (ঘ) কমলা বাবু
উত্তর: (গ) নসী বাবু
২৪. কোন ফুলের বিবাহ?
(ক) জুঁই (খ) চামেলি (গ) বেলি (ঘ) মল্লিকা
উত্তর: (ঘ) মল্লিকা
২৫. কন্যার বাবা কেমন বৃদ্ধ?
(ক) বড় (খ) মাঝারি (গ) ক্ষুদ্র (ঘ) অতি ক্ষুদ্র
উত্তর: (গ) ক্ষুদ্র
২৬. কীসের কথা হচ্ছিল?
(ক) বাড়ি করার (খ) সিনেমা দেখতে যাওয়ার (গ) বেড়াতে যাওয়ার (ঘ) সম্বন্ধের
উত্তর: (ঘ) সম্বন্ধের
২৭. স্থলপদ্ম কোথাকার রাজা?
(ক) আরবের (খ) ইরানের (গ) উদ্যানের (ঘ) বনের
উত্তর: (গ) উদ্যানের
২৮. স্থলপদ্ম পাত্র হিসেবে কেমন?
(ক) সুদর্শন (খ) একরোখা (গ) দোষী (ঘ) নির্দোষ
উত্তর: (ঘ) নির্দোষ
২৯. “এ ফুলে কাঁটা আছে” বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ত্রুটি (খ) মর্যাদা (গ) রূপের জৌলুস (ঘ) রোপ সদৃশ
উত্তর: (ক) ত্রুটি
৩০. ঘটকরাজ ভোঁ করে উড়ে গিয়ে কার বাড়িতে খবর দিলেন?
(ক) গোলাপ বাবু (খ) নসীরাম বাবু (গ) বিমল বাবু (ঘ) চন্দন বাবু
উত্তর: (ক) গোলাপ বাবু
৩১. ঘটকরাজের যখন আগমন তখন গোলাপ কী করছিল?
(ক) হাঁটছিল (খ) ঘুমাচ্ছিল (গ) খেলা করছিল (ঘ) পড়াশোনা করছিল
উত্তর: (গ) খেলা করছিল
৩২. গোলাপ কন্যা সম্পর্কে কী জানতে চাইল?
(ক) কন্যার পড়াশোনা (খ) কন্যার সৌন্দর্য (গ) কন্যার পরিবার (ঘ) কন্যার বয়স
উত্তর: (ঘ) কন্যার বয়স
৩৩. গোলাপ কখন বিয়েতে যাওয়ার আয়োজন করতে শুরু করলেন?
(ক) গোধূলি লগ্নে (খ) ঊষায় (গ) সন্ধ্যায় (ঘ) পূর্বাহ্নে
উত্তর: (ক) গোধূলি লগ্নে
৩৪. গোলাপের বিয়েতে সানাইয়ের বায়না নিয়েছিল কে?
(ক) পলাশ (খ) রজনীগন্ধা (গ) কোকিল (ঘ) মৌমাছি
উত্তর: (ঘ) মৌমাছি
৩৫. মৌমাছি সানাইয়ের বায়না নিলেও সাথে যেতে পারেনি কেন?
(ক) পা ব্যথা (খ) মাথাব্যথা (গ) পেট ব্যথা (ঘ) রাতকানা
উত্তর: (ঘ) রাতকানা
৩৬. বিয়ের যাত্রায় কোকিল আগে আগে কী করল?
(ক) দৌড় দিল (খ) নাচানাচি শুরু করলে (গ) ফুকরাতে লাগল (ঘ) নহবৎ বাজাতে আরম্ভ করল
উত্তর: (গ) ফুকরাতে লাগল
৩৭. কে মল্লিকা ফুলের বিয়েতে আসতে পারলেন না?
(ক) স্থলপদ্ম (খ) জবা (গ) রজনীগন্ধা (ঘ) বেলি
উত্তর: (ক) স্থলপদ্ম
৩৮. স্থলপদ্ম মল্লিকা ফুলের বিয়েতে কেন আসতে পারেনি?
(ক) কাজ ছিল (খ) বেড়াতে গিয়েছিল (গ) অসুস্থ ছিল (ঘ) কেউ মারা গিয়েছিল
উত্তর: (গ) অসুস্থ ছিল
৩৯. স্থলপদ্মের ঘর কেমন?
(ক) উঁচু (খ) নিচু (গ) মাঝামাঝি (ঘ) খুব নিচু
উত্তর: (ক) উঁচু
৪০. কাজের সময় কে লুকাল?
(ক) কোকিল (খ) বাতাস (গ) ফুলেলরা (ঘ) আলো
উত্তর: (খ) বাতাস
৪১. কে ফুঁ-ফাস করে মর্দানি করেছিল?
(ক) বাতাস (খ) কোকিল (গ) খদ্যোত (ঘ) পিঁপড়া
উত্তর: (ক) বাতাস
৪২. বর, বরযাত্রী অবাক ও স্থির হয়ে দাঁড়িয়ে ছিল কেন?
(ক) বাহকের অভাবে (খ) অন্ধকারের কারণে (গ) বাতাসের অভাবে (ঘ) ক ও গ দুটোই
উত্তর: (ঘ) ক ও গ দুটোই
৪৩. বাহকের কাজ করলেন কে?
(ক) বাতাস (খ) কমলাকান্ত (গ) নসী বাবু (ঘ) কুসুমলতা
উত্তর: (খ) কমলাকান্ত
৪৪. মল্লিকাপুরে কিসের ভারে সবাই ভেঙে পড়ছে?
(ক) রূপের ভারে
(খ) ওজনের ভারে
(গ) কাজুর চাপে
(ঘ) বরফের ভারে
উত্তর: (ক) রূপের ভারে
৪৫. কারা স্ত্রী আচার করে বরণ করল?
(ক) যূথি, মালতী, বকুল
(খ) পলাশ, বেলি, বকুল
(গ) গন্ধরাজ, সেউতি, অশোক
(ঘ) রজনীগন্ধা, হাসনাহেনা
উত্তর: (ক) যূথি, মালতী, বকুল
৪৬. নসী বাবুর কত বছরের কন্যা কুসুমলতা?
(ক) সাত
(খ) আট
(গ) নয়
(ঘ) দশ
উত্তর: (গ) নয়
৪৭. কুসুমলতা কী নিয়ে দাঁড়িয়ে আছে?
(ক) ফিতা
(খ) ফুল
(গ) মালা
(ঘ) সুঁচ সুতা
উত্তর: (ঘ) সুঁচ সুতা
৪৮. পুরোহিত মহাশয় কী করলেন?
(ক) স্থির হয়ে রইলেন
(খ) রাগারাগি করলেন
(গ) দুজনকে এক সুতায় গেঁথে দিলেন
(ঘ) দুজনকে আলাদা করে দিলেন
উত্তর: (গ) দুজনকে এক সুতায় গেঁথে দিলেন
৪৯. বর কন্যাকে সুতায় বেঁধে দেওয়ার পর বরকে কোথায় নিয়ে আসা হলো?
(ক) বাসরঘরে
(খ) বন্ধুর ঘরে
(গ) উঠানে
(ঘ) কলপাড়ে
উত্তর: (ক) বাসরঘরে
৫০. বাসরঘরে বরকে কারা ঘিরে ধরল?
(ক) সুন্দরীরা
(খ) বৃদ্ধরা
(গ) শিশুরা
(ঘ) কিশোররা
উত্তর: (ক) সুন্দরীরা
৫১. রজনীগন্ধাকে কী বলে তামাশা করল?
(ক) তাড়কা রাক্ষসী
(খ) বিড়াল
(গ) পেঁচা
(ঘ) হনুমান
উত্ত]র: (ক) তাড়কা রাক্ষসী
৫২. কার রূপের তুলনায় গুণ বেশি?
(ক) গোলাপ
(খ) টগর
(গ) বেলি
(ঘ) বকুল
উত্তর: (ঘ) বকুল
৫৩. ঝুমকা ফুল কী করল?
(ক) বিয়ে ভেঙে দিল
(খ) একদৃষ্টে চেয়ে রইল
(গ) শাড়ি ছড়িয়ে জমকিয়ে বসল
(ঘ) কাঁদতে লাগল
উত্তর: (গ) শাড়ি ছড়িয়ে জমকিয়ে বসল
৫৪. সন্ধ্যাঠাকুরাণী এসে মল্লিকাকে বোঝাতে লাগলেন কেন?
(ক) লাজুক বলে (খ) বিয়েতে রাজি নয় বলে (গ) ভুল করেছে (ঘ) কান্নাকাটি করছে বলে
উত্তর: (ক) লাজুক বলে
৫৫. মল্লিকা কখন মুগ্ধ হয়ে মুখ খুলল?
(ক) সকালে (খ) দুপুরে (গ) বিকালে (ঘ) সন্ধ্যায়
উত্তর: (ঘ) সন্ধ্যায়
৫৬. ঘটক মহাশয় ভোঁ করে কোথা থেকে এসে ঘটকালিতে মন দিলেন?
(ক) প্রাচীর থেকে (খ) রাজবাড়ি থেকে (গ) পাশের বাড়ি থেকে (ঘ) বিদেশ থেকে
উত্তর: (খ) রাজবাড়ি থেকে
৫৭. ‘খদ্যোত’ অর্থ কী?
(ক) জোনাকি
(খ) মৌমাছি
(গ) পিঁপড়া
(ঘ) কোকিল
উত্তর: (ক) জোনাকি
৫৮. ‘এয়ো’ অর্থ কী?
(ক) বিধবা নারী
(খ) সতী নারী
(গ) সধবা নারী
(ঘ) সখী
উত্তর: (গ) সধবা নারী
৫৯. বিয়ে অনুষ্ঠানের কেন্দ্রে থাকে কে?
(ক) কন্যাকর্তা
(খ) ঘটক
(গ) পড়শি নারীরা
(ঘ) বর-কনে
উত্তর: (ঘ) বর-কনে
৬০. বিয়ে অনুষ্ঠানে বিশেষভাবে যুক্ত থাকেন—
(ক) ঘটক
(খ) পিতা-মাতা
(গ) পড়শি নারীরা
(ঘ) বর-কনে
উত্তর: (ক) ঘটক
৬১. ‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের কত সংখ্যক লেখা ‘ফুলের বিবাহ’?
(ক) পঞ্চম (খ) সপ্তম (গ) অষ্টম (ঘ) নবম
উত্তর: (ঘ) নবম
৬২. বিয়ে-অনুষ্ঠান সবার মধ্যে কী নিয়ে আসে?
(ক) আনন্দ (খ) বেদনা (গ) গর্ব (ঘ) অশান্তি
উত্তর: (ক) আনন্দ
৬৩. ‘ফুলের বিবাহ’ কী ধরনের রচনা?
(ক) রূপক (খ) নাটক (গ) সাংকেতিক (ঘ) ঐতিহ্য
উত্তর: (ক) রূপক
৬৪. ‘ফুলের বিবাহ’ রচনার মূলভাব কী?
(ক) বাঙালির বিয়ের অনুষ্ঠানের বর্ণনা (খ) বাঙালির স্বভাব (গ) বাঙালির ভাগ্য (ঘ) প্রকৃতির গল্প বলা
উত্তর: (ক) বাঙালির বিয়ের অনুষ্ঠানের বর্ণনা
৬৫. ঘটকের কন্যাকে কী মনে হয়েছে?
(ক) গুণবতী (খ) রূপবতী (গ) ঝগড়াটে (ঘ) লাজুক
উত্তর: (ক) গুণবতী
৬৬. ঘরে মধু আছে কত বলতে কী বোঝানো হয়েছে?
(ক) সম্পত্তি (খ) জামা-কাপড় (গ) মধু (ঘ) আসবাবপত্র
উত্তর: (ক) সম্পত্তি
৬৭. ফর্দ বলতে এখানে বোঝানো হয়েছে?
(ক) বরপক্ষের চাওয়ার তালিকা (খ) বাজারের তালিকা (গ) ঘরবাড়ির তালিকা (ঘ) খাবারের তালিকা
উত্তর: (ক) বরপক্ষের চাওয়ার তালিকা
৬৮. ‘ঘটকালি’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ঘটককে অর্থ দিতে হবে (খ) ঘটককে মর্যাদা দিতে হবে (গ) ঘটককে খাওয়া দিতে হবে (ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ঘটককে অর্থ দিতে হবে
৬৯. কুলাচার্য মহাশয় কার মহিমা কীর্তন করছিলেন?
(ক) পলাশ (খ) শিমুল (গ) জারুল (ঘ) গোলাপ
উত্তর: (ঘ) গোলাপ
৭০. কুলাচার্য মহাশয়ের কথার মধ্যে কোন বিষয়টি প্রতিফলিত?
(ক) বংশের গৌরব (খ) গোলাপ দেখতে সুন্দর (গ) গোলাপের বাবার অর্থ বেশি (ঘ) গোলাপ বিয়েতে সম্মত আছে
উত্তর: (ক) বংশের গৌরব
৭১. গোলাপের গৌরব অধিক কেন?
(ক) সাক্ষাৎ বাঞ্ছামালীর সন্তান (খ) সব ফুলের মধ্যে শ্রেষ্ঠ (গ) নামের গুণে (ঘ) সৌন্দর্যের গুণে
উত্তর: (ক) ) সাক্ষাৎ বাঞ্ছামালীর সন্তান
৭২. কমলাকান্ত বাহকের কাজ স্বীকার করলেন কেন?
(ক) মহৎ কাজ বলে (খ) মল্লিকাদের কুল যায় বলে (গ) বরযাত্রীর বিপদ দেখে (ঘ) বরযাত্রীর অনুরোধে
উত্তর: (খ) মল্লিকাদের কুল যায় বলে
৭৩. মল্লিকা ফুলের বিয়েতে কারা সবংশ এসেছিল?
(ক) শিমুল (খ) জবা (গ) যুঁথি (ঘ) বেলি
উত্তর: (খ) জবা
৭৪. সেকেলে রাজাদের মতো বড় উচ্চ ডালে চড়ে কারা এসে উপস্থিত হলো?
(ক) করবীবল (খ) জবালদল (গ) পলাশদল (ঘ) চামেলি দল
উত্তর: (ক) করবীবল
৭৫. কমলাকাকে ডাকল কে?
(ক) কুসুমলতা
(খ) মাধবীলতা
(গ) জবা
(ঘ) বেলি
উত্তর: (ক) কুসুমলতা
৭৬. কমলাকা কার বিয়ে দিচ্ছিল?
(ক) ফুলের
(খ) পাখির
(গ) মানুষের
(ঘ) পশুর
উত্তর: (ক) ফুলের
৭৭. ‘গন্ধপাধ্যায়’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বংশের উপাধি
(খ) গন্ধের রাজা
(গ) দুর্গন্ধ
(ঘ) বংশের প্রধান
উত্তর: (ক) বংশের উপাধি
৭৮. যে মালি ইচ্ছামতো ফুল ফোটাতে পারে তাকে এককথায় কী বলে?
(ক) বান্ধমালী
(খ) বাঞ্ছামালি
(গ) ফুলের মালি
(ঘ) দক্ষমালি
উত্তর: (খ) বাঞ্ছামালি
৭৯. ঘোমটা দেওয়া নারীকে কী বলা হয়?
(ক) এয়ো
(খ) বান্ধুমালি
(গ) অবগুণ্ঠনবতী
(ঘ) ঠাকুরাণী
উত্তর: (গ) অবগুণ্ঠনবতী
৮০. ‘কন্যাকর্তা’ বলতে কী বোঝায়?
(ক) কন্যার অভিভাবক
(খ) কন্যার বর
(গ) কন্যার শ্বশুর
(ঘ) কন্যার কথা
উত্তর: (ক) কন্যার অভিভাবক
৮১. ‘পত্রাসন’ অর্থ কী?
(ক) পাতার মতো আসন
(খ) পাতার নিচে আসন
(গ) পাতার উপরে আসন
(ঘ) পাতা দিয়ে বানানো আসন
উত্তর: (গ) পাতার উপরে আসন
৮২. ‘অবগুণ্ঠনবতী’ কী?
(ক) ঘোমটা দেওয়া
(খ) মুখ লুকানো
(গ) উন্মুক্ত
(ঘ) অবসরে গোটানো
উত্তর: (ক) ঘোমটা দেওয়া
৮৩. ‘সন্ধ্যাঠাকুরাণী-দিদি’ বলতে কী বোঝায়?
(ক) শেষ বয়সের দিদি
(খ) মৃতপ্রায় দিদি
(গ) সন্ধ্যাকালকে দিদি বলা হয়েছে
(ঘ) সন্ধ্যা নামের দিদি
উত্তর: (গ) সন্ধ্যাকালকে দিদি বলা হয়েছে
৮৪. ‘পরিমল’ অর্থ কী?
(ক) পরিপাটি
(খ) সুগন্ধ
(গ) স্বচ্ছ
(ঘ) ঝামেলাহীন
উত্তর: (খ) সুগন্ধ
৮৫. সেঁউতি কী হবে বলে সেজে এসে দুলতে লাগল?
(ক) বন্ধু
(খ) নীতবর
(গ) পুরোহিত
(ঘ) নৃত্যশিল্প
উত্তর: (খ) নীতবর
৮৬. অশোক বিয়েতে কীভাবে এসে উপস্থিত হলো?
(ক) দৌড়াতে দৌড়াতে
(খ) হেঁটে হেঁটে
(গ) নেশায় লাল হয়ে
(ঘ) হেলেদুলে
উত্তর: (গ) নেশায় লাল হয়ে
৮৭. অশোকের সাথে সাথে মোসাহেব হয়ে কারা এসেছিল?
(ক) মৌমাছি
(খ) পিঁপড়া
(গ) সেউতি
(ঘ) কোকিল
উত্তর: (খ) পিঁপড়া
৮৮. পিঁপড়াদের সাথে আমাদের সমাজে কাদের সাদৃশ্য রয়েছে?
(ক) বিয়েবাড়িতে বিবাদ সৃষ্টিকারী লোক
(খ) বিয়েবাড়ির হিতাকাঙ্ক্ষী
(গ) বিয়েবাড়িতে যারা খাবারের দায়িত্বে থাকেন
(ঘ) বিয়েবাড়ির সমস্ত দায়িত্ব যাদের হাতে থাকে
উত্তর: (ক) বিয়েবাড়িতে বিবাদ সৃষ্টিকারী লোক
৮৯. বাহকের বায়না নিয়েছিল কে?
(ক) পালকি
(খ) আকাশ
(গ) বাতাস
(ঘ) মেঘ
উত্তর: (গ) বাতাস
৯০. লেখক বরযাত্রীকে কী অবস্থায় দেখলেন?
(ক) অস্থিরভাবে
(খ) দৌড়াতে
(গ) স্থিরভাবে
(ঘ) ঘুমাতে
উত্তর: (গ) স্থিরভাবে
৯১. লেখক বরযাত্রীকে ভুলে নিয়ে কোথায় গেলেন?
(ক) নিজের বাড়িতে
(খ) অচিন দেশে
(গ) মল্লিকাপুরে
(ঘ) লেখকের পরিচিত কোনো জায়গায়
উত্তর: (গ) মল্লিকাপুরে
৯২. মল্লিকাপুরে গিয়ে লেখক কী দেখলেন?
(ক) সবাই হাসছে
(খ) সবাই কাঁদছে
(গ) সবাই চিন্তা করছে
(ঘ) সবাই চেঁচামেচি করছে
উত্তর: (ক) সবাই হাসছে
৯৩. কে বিয়েতে অসম্মত ছিল না?
(ক) বেলি (খ) পলাশ (গ) গন্ধরাজ (ঘ) জবা
উত্তর: (ঘ) জবা
৯৪. জবার স্বভাব কেমন?
(ক) রাগী (খ) হাসিখুশি (গ) ঝগড়াটে (ঘ) লাজুক
উত্তর: (ক) রাগী
৯৫. কে পাত্র হিসেবে ভালো?
(ক) পলাশ (খ) কৃষ্ণচূড়া (গ) রজনীগন্ধা (ঘ) গন্ধরাজ
উত্তর: (ঘ) গন্ধরাজ
৯৬. অব্যবস্থার সময়ে ভ্রমররাজ কী হয়ে এলেন?
(ক) ছেলের বাবা (খ) পুলিশ (গ) অতিথি (ঘ) ঘটক
উত্তর: (ঘ) ঘটক
৯৭. ঘটক কার বৃক্ষসদনে উপস্থিত হলেন?
(ক) শিমুল (খ) ঘাসফুল (গ) শাপলা (ঘ) মল্লিকা
উত্তর: (ঘ) মল্লিকা
৯৮. ঘটক মল্লিকার বাড়িতে এসে কার খোঁজ করলেন?
(ক) মল্লিকার বাবার (খ) মল্লিকার মায়ের (গ) মল্লিকার বোনের (ঘ) মল্লিকার
উত্তর: (ঘ) মল্লিকার
৯৯. কোন বৃদ্ধ পাতা নেড়ে ঘটকের কথায় সায় দিলেন?
(ক) জবা (খ) রজনীগন্ধা (গ) জারুলেরা (ঘ) মল্লিকা
উত্তর: (ঘ) মল্লিকা
১০০. ভ্রমর কোথায় বসল?
(ক) ফুলে (খ) ফলে (গ) ডালে (ঘ) পত্রে
উত্তর: (ঘ) পত্রে
১০১. মল্লিকা বৃদ্ধ তার মেয়েগুলো সম্পর্কে কী বলল?
(ক) বড় লাজুক (খ) জেদি (গ) ঝগড়াটে (ঘ) মারমুখো
উত্তর: (ক) বড় লাজুক
১০২. ভ্রমর ভোঁ করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়ে রাজপুত্রের সঙ্গে কী করতে বসল?
(ক) ইয়ারকি (খ) পরামর্শ (গ) কাজ (ঘ) খেতে
উত্তর: (ক) ইয়ারকি
১০৩. বিয়েবাড়িতে কিসের ভাণ্ডারে ছড়াছড়ি পড়ে গিয়েছে?
(ক) গন্ধের (খ) রূপের (গ) হাসির (ঘ) রসের
উত্তর: (ক) গন্ধের
১০৪. যূথি, মালতী, বকুল, রজনীগন্ধা ছিল—
(ক) বিধবা (খ) প্রতীনা (গ) এয়ো (ঘ) শুভ্র
উত্তর: (গ) এয়ো
১০৫. বরকে স্ত্রী আচার করে বরণ করল—
(ক) কুসুমলতা (খ) চাপা, গন্ধরাজ (গ) এয়োগণ (ঘ) লেখক
উত্তর: (গ) এয়োগণ
১০৬. কন্যা সম্প্রদান করলেন কে?
(ক) এয়োগণ (খ) কমলাকান্ত (গ) কন্যাকর্তা (ঘ) নসীবাবু
উত্তর: (গ) কন্যাকর্তা
১০৭. কে বর-কনেকে গাঁটছড়ায় বাঁধলেন?
(ক) পুরোহিত (খ) নসীবাবু (গ) কন্যাকর্তা (ঘ) কমলাকান্ত
উত্তর: (ক) পুরোহিত
১০৮. প্রাচীনা ঠাকুরাণি-দিদি বলা হয়েছে কাকে?
(ক) রজনীগন্ধাকে (খ) টগরকে (গ) যুঁইকে (ঘ) রক্তাভকে
উত্তর: (খ) টগরকে
১০৯. কনের সই কে?
(ক) যুঁই (খ) টগর (গ) রজনীগন্ধা (ঘ) চাপা
উত্তর: (ক) যুঁই
১১০. কনের সই বিয়েতে কী করল?
(ক) কনের জন্য কাঁদল (খ) কাছে গিয়ে শুয়ে পড়ল (গ) আনন্দে নাচল (ঘ) বরের সাথে রসিকতা করল
উত্তর: (খ) কাছে গিয়ে শুয়ে পড়ল
১১১. “একে বালিকা, তাতে যত গুণ, তত রূপ নহে।”— কার সম্পর্কে বলা হয়েছে?
(ক) বেলি (খ) বকুল (গ) জবা (ঘ) চাপা
উত্তর: (খ) বকুল
১১২ কোন পাত্রের বেশি দেমাগ ছিল?
(ক) স্থলপদ্ম (খ) জবা (গ) গন্ধরাজ (ঘ) গোলাপ
উত্তর: (গ) গন্ধরাজ
১১৩ রাতকানা বলে কে বিয়েতে যেতে পারলো না?
(ক) মৌমাছি (খ) উচ্চিঙ্গরা (গ) কোকিল (ঘ) ভ্রমর
উত্তর: (ক) মৌমাছি
১১৪ গোলাপ কার সঙ্গে খেলা করছিল?
(ক) আলোর (খ) রোদের (গ) বৃষ্টির (ঘ) বাতাসের
উত্তর: (ঘ) বাতাসের
১১৪ বিবাহের নাম শুনে গোলাপ—
(ক) ব্যথিত হলো (খ) আহ্লাদিত হলো (গ) রাগ হলো (ঘ) বিরক্ত হলো
উত্তর: (খ) আহ্লাদিত হলো
১১৫ বিয়েতে ঝাড় ধরল কে?
(ক) মৌমাছি (খ) খদ্যোত (গ) ভ্রমর (ঘ) কোকিল
উত্তর: (খ) খদ্যোত
১১৬ আকাশে তারাবাজি হলো কীভাবে?
(ক) খদ্যোতেরা ঝাড় ধরায় (খ) কোকিল গান করায় (গ) বিদ্যুৎ চমকানোয় (ঘ) মৌমাছির সানাইয়ের শব্দে
উত্তর: (ক) খদ্যোতেরা ঝাড় ধরায়
১১৭ কে আগে আগে ফুকরাতে লাগল?
(ক) মৌমাছি (খ) ভ্রমর (গ) খদ্যোত (ঘ) কোকিল
উত্তর: (ঘ) কোকিল
১১৮ করবীদের দল কীভাবে বিয়েতে এলো?
(ক) পায়ে হেঁটে (খ) ফুকরাতে ফুকরাতে (গ) ঝাড় ধরে (ঘ) রাজাদের মতো উচ্চ ডালে চড়ে
উত্তর: (ঘ) রাজাদের মতো উচ্চ ডালে চড়ে
১১৯ কে নীতবর হবে বলে সেজে এসে দুলতে লাগল?
(ক) চাপা (খ) সেঁউতি (গ) জবা (ঘ) রজনীগন্ধা
উত্তর: (খ) সেঁউতি
১২০. গরদের জোড় পরে এলো কে?
(ক) চাপা (খ) সেউতি (গ) গন্ধরাজ (ঘ) জবা
উত্তর: (ক) চাপা
১২১. উগ্র গন্ধ কার?
(ক) জবার (খ) রজনীগন্ধার (গ) গন্ধরাজের (ঘ) চাপার
উত্তর: (ঘ) চাপার
১২২. কারা গন্ধে দেশ মাতাতে লাগল?
(ক) জবা (খ) রজনীগন্ধা (গ) গন্ধরাজ (ঘ) চাপা
উত্তর: (ঘ) চাপা
১২৩. গন্ধরাজেরা কীভাবে এলো?
(ক) বড়ো বাহার দিয়ে, দলে দলে (খ) গরদের জোড় পরে, পায়ে হেঁটে (গ) নেশায় লাল হয়ে, পিঁপড়া নিয়ে (ঘ) নীতবর হয়ে, সেজেগুজে
উত্তর: (ক) বড়ো বাহার দিয়ে, দলে দলে
১২৪. মোসাহেব হয়ে পিঁপড়া এলো কার সাথে?
(ক) চাপার সাথে (খ) গন্ধরাজের সাথে (গ) অশোকের সাথে (ঘ) করবীদের সাথে
উত্তর: (গ) অশোকের সাথে
১২৫ বঙ্কিমচন্দ্রের মৃত্যুর তারিখ কোনটি?
(ক) ৬ই এপ্রিল (খ) ৭ই আগস্ট (গ) ৮ই এপ্রিল (ঘ) ৯ই আগস্ট
উত্তর: (গ) ৮ই এপ্রিল
