‘পিতৃপুরুষের গল্প’ গল্পটির কিশোর অঞ্জু ঢাকায় বসবাস করে। মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অঞ্জুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে। সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। একুশে ফেব্রুয়ারির দুদিন আগে কাজল মামা ঢাকায় আসেন। মামার কাছেই শুরু হয় অঞ্জুর অতীত সম্পর্কে তথ্যনির্ভর ইতিহাসের পাঠ। অঞ্জু জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস, সাতমসজিদ রোডের নামের ইতিহাস। জানতে পারে যুদ্ধ ও মুক্তিযুদ্ধের পার্থক্য; পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। ঢাকা শহরে রিকশায় ঘুরতে ঘুরতে কিশোর অঞ্জু স্মৃতিসৌধ, ভাষা আন্দোলন, শহিদ মিনারসহ বাঙালি জাতির পিতৃপুরুষ কারা, সে সম্পর্কে ধারণা লাভ করে।
১. মোঘল আমলে ঢাকার নাম ছিল—
(ক) বাবরনগর
(খ) হুমায়ুননগর
(গ) আকবরনগর
(ঘ) জাহাঙ্গীরনগর
উত্তর: (ঘ) জাহাঙ্গীরনগর
২. অন্তুর নানা কাজলকে বকতেন কেন?
(ক) ভাষা আন্দোলনে যুক্ত থাকায়
(খ) গ্রামে চলে যাওয়াতে
(গ) মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে
(ঘ) চাকরি হয়নি বলে
উত্তর: (গ) মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে
৩. ঢাকা শহরে খুব বেশি আসেন না কার মামা?
(ক) কুমুর
(খ) মঙ্গলের
(গ) লাটুর
(ঘ) অন্তুর
উত্তর: (ঘ) অন্তুর
৪. কাকে অন্তুর মা চিঠি লেখেন?
(ক) অন্তুর নানাকে
(খ) অতুকে
(গ) কাজল মামাকে
(ঘ) মুক্তিযোদ্ধাদের
উত্তর: (গ) কাজল মামাকে
৫. অন্তুর মা কাজল মামাকে কোথায় আসতে বলেন?
(ক) রংপুর
(খ) সিলেট
(গ) ঢাকা
(ঘ) খুলনা
উত্তর: (গ) ঢাকা
৬. অন্তুর মামার নাম কী?
(ক) কাজল
(খ) কামাল
(গ) করিম
(ঘ) কমল
উত্তর: (ক) কাজল
৭. কোন সময়ে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন?
(ক) ১৯৭১ সালে
(খ) ১৯৭৩ সালে
(গ) ১৯৭৫ সালে
(ঘ) ১৯৭৭ সালে
উত্তর: (ক) ১৯৭১ সালে
৮. কাজল মামা মুক্তিযুদ্ধের সময় কোথায় পড়তেন?
(ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
(খ) খুলনা বিশ্ববিদ্যালয়ে
(গ) জাতীয় বিশ্ববিদ্যালয়ে
(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তর: (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
৯. কাজল মামা ঢাকা ছেড়ে হঠাৎ গ্রামে হাজির হলেন কেন?
(ক) বাবা-মাকে বাঁচাতে
(খ) রাইফেল সংগ্রহ করতে
(গ) প্রতিরোধ গড়ে তুলতে
(ঘ) নিজ জীবন বাঁচাতে
উত্তর: (গ) প্রতিরোধ গড়ে তুলতে
১০. ছেলেদের জোগাড় করে কাজল মামা কী করতেন?
(ক) মিছিল-মিটিং
(খ) গানবাজনা
(গ) মধুকটক
(ঘ) খেলাধুলা
উত্তর: (ক) মিছিল-মিটিং
১১. ট্রেনিংয়ের জন্য কাজল মামা গ্রামের ছেলেদের নিয়ে কী জোগাড় করতেন?
(ক) রাইফেল
(খ) লাঠি
(গ) খাবার
(ঘ) টাকা
উত্তর: (ক) রাইফেল
১২. ‘বাবা, এসব করিস নে। বিপদে পড়বি।’— উক্তিটি কার?
(ক) অন্তুরমামার
(খ) অন্তুরবাবার
(গ) অন্তুরনানার
(ঘ) অন্তুরমায়ের
উত্তর: (গ) অন্তুর নানার
১৩. ‘বাবা এসব করিস নে। বিপদে পড়বি।’— উক্তিটিতে কোন বিপদের কথা বলা হয়েছে?
(খ) সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার
(ক) ঢাকা শহরের রাস্তা হারিয়ে ফেলার
(গ) ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারানোর
(ঘ) পাকিস্তানি হানাদারদের নির্মমতার শিকার হওয়ার
উত্তর: (ঘ) পাকিস্তানি হানাদারদের নির্মমতার শিকার হওয়ার
১৪. বাঙালিদের কাজল মামা কীসের সাথে তুলনা করেছিলেন?
(ক) সিংহের
(খ) সাপের
(গ) বাঘের
(ঘ) হাতির
উত্তর: (গ) বাঘের
১৫. ‘বাধা বাঙালি’ দ্বারা ফুটে উঠেছে—
(ক) নিরীহ বাঙালি
(খ) ভাষা আন্দোলনকারী বাঙালি
(গ) যুদ্ধপ্রিয় বাঙালি
(ঘ) স্বাধীনতা অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ বাঙালি
উত্তর: (ঘ) স্বাধীনতা অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ বাঙালি
১৬. ‘বাধা বাঙালিরা এবার যুদ্ধ করবে’— কথাটি কে বলেছিলেন?
(ক) অন্তুর দাদা
(খ) অন্তুর মা
(গ) অন্তুর মামা
(ঘ) লেখক
উত্তর: (গ) অন্তুর মামা
১৭. ‘স্বাধীনতা এবার আসবেই’— উক্তিটির সমার্থক চরণ কোনটি?
(ক) এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
(খ) সবাই অধীর প্রতীক্ষা করে তোমার জন্য, হে স্বাধীনতা
(গ) তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা
(ঘ) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়
উত্তর: (গ) তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা
১৮. ‘স্বাধীনতা এবার আসবেই’— উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) আত্মবিশ্বাস
(খ) সংকল্প
(গ) দৃঢ়তা
(ঘ) বীরত্ব
উত্তর: (ক) আত্মবিশ্বাস
১৯. অন্তু অধীর আগ্রহে কীসের জন্য অপেক্ষা করে?
(ক) যুদ্ধের গল্প শোনার জন্য
(খ) খেলতে যাওয়ার জন্য
(গ) কার্টুন দেখার জন্য
(ঘ) বেড়াতে যাওয়ার জন্য
উত্তর: (ক) যুদ্ধের গল্প শোনার জন্য
২০. অন্তুর বরাবর কখন ঘুমিয়ে পড়ে?
(ক) ন’টা-দশটায়
(খ) দশটা-এগারোটায়
(গ) ন’টা-সাড়ে ন’টায়
(ঘ) দশটা-সাড়ে দশটায়
উত্তর: (গ) ন’টা-সাড়ে ন’টায়
২১. কয়টা বাজতেই অন্তুর চোখ ঘুমে বন্ধ হয়ে আসে?
(ক) ১১টা বাজতেই
(খ) ১০টা বাজতেই
(গ) ৯টা বাজতেই
(ঘ) ৮টা বাজতেই
উত্তর: (ক) ১১টা বাজতেই
২২. কে অন্তুর চুলে হাত বুলিয়ে দিয়েছিলেন?
(ক) বাবা
(খ) মামা
(গ) মা
(ঘ) নানা
উত্তর: (খ) মামা
২৩. অন্তু যেদিন মিনারে যায় সেদিন কত তারিখ ছিল?
(ক) ১৮ তারিখ
(খ) ১৯ তারিখ
(গ) ২০ তারিখ
(ঘ) ২১ তারিখ
উত্তর: (খ) ১৯ তারিখ
২৪. কাজল মামা একুশে ফেব্রুয়ারির কতদিন আগে ঢাকায় আসেন?
(ক) একদিন
(খ) দুই দিন
(গ) তিন দিন
(ঘ) চার দিন
উত্তর: (খ) দুই দিন
২৫. অন্তুর মামা কতদিন ঢাকায় থাকবেন বলেছিলেন?
(ক) ৫ দিন
(খ) ৪ দিন
(গ) ৩ দিন
(ঘ) ২ দিন
উত্তর: (ক) ৫ দিন
২৬. অন্তুরা কোথা থেকে রিক্সায় চড়ল?
(ক) লালমাটিয়া থেকে
(খ) ধানমন্ডি থেকে
(গ) আজিমপুর থেকে
(ঘ) মোহাম্মদপুর থেকে
উত্তর: (ঘ) মোহাম্মদপুর থেকে
২৭. নূরজাহান রোড ঢাকার কোথায় অবস্থিত?
(ক) ধানমন্ডি
(খ) মোহাম্মদপুর
(গ) লালমাটিয়া
(ঘ) উত্তরা
উত্তর: (খ) মোহাম্মদপুর
২৮. অন্তুরা বাসে চেপে ঘুরতে বেরোতো?
(ক) বাসে
(খ) ভ্যানে
(গ) সাইকেলে
(ঘ) রিক্সায়
উত্তর: (ঘ) রিক্সায়
২৯. ‘অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো’— কেন?
(ক) পুরোনো দিনের উপরে বর্তমান গড়ে ওঠে বলে
(খ) পুরোনো দিনগুলোর স্মৃতি অমূল্য বলে
(গ) পুরোনো দিনের কথা পরীক্ষায় আসে বলে
(ঘ) পুরোনো দিনগুলোই আসল দিন বলে
উত্তর: (ক) পুরোনো দিনের উপরে বর্তমান গড়ে ওঠে বলে
৩০. ‘জাহাঙ্গীরনগর’ কোন শহরের পূর্ব নাম?
(ক) ঢাকার
(খ) খুলনার
(গ) রংপুরের
(ঘ) সিলেটের
উত্তর: (ক) ঢাকার
৩১. জাহাঙ্গীর কোন বংশের বাদশাহ ছিলেন?
(ক) খিলজি
(খ) কররানি
(গ) মোঘল
(ঘ) পাঠান
উত্তর: (গ) মোঘল
৩২. কোন শাসনআমলে সাতমসজিদ মসজিদ প্রতিষ্ঠিত হয়?
(ক) মোঘল আমল
(খ) পাঠান আমল
(গ) সুলতানি আমল
(ঘ) কররানি আমল
উত্তর: (ক) মোঘল আমল
৩৩. সাতগম্ভুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত?
(ক) ধানমন্ডি
(খ) মিরপুর
(গ) মতিঝিল
(ঘ) মোহাম্মদপুর
উত্তর: (ঘ) মোহাম্মদপুর
৩৪. সাধারণ যুদ্ধে মূলত কী প্রদর্শন করা হয়?
(ক) মানবতা
(খ) উদারতা
(গ) বন্ধুত্ব
(ঘ) শক্তি
উত্তর: (ঘ) শক্তি
৩৫. মুক্তিযুদ্ধ কেন হয়?
(ক) স্বাধীনতার জন্য
(খ) শিক্ষার সুযোগ লাভের জন্য
(গ) লোভ-লালসার জন্য
(ঘ) শক্তি প্রদর্শনের জন্য
উত্তর: (ক) স্বাধীনতার জন্য
৩৬. মুক্তিযুদ্ধ বলতে বোঝায়?
(ক) সাধারণ যুদ্ধ
(খ) মুক্তির অন্য যে যুদ্ধ
(গ) ভাষার জন্য যে যুদ্ধ
(ঘ) দেশ রক্ষার জন্য যে যুদ্ধ
উত্তর: (খ) মুক্তির অন্য যে যুদ্ধ
৩৭. রোকেয়া, শামসুন্নাহার, জগন্নাথ, হাজী মুহাম্মদ মহসিন— এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কীসের নাম?
(ক) আবাসিক হলের নাম
(খ) অনাবাসিক হলের নাম
(গ) লাইব্রেরির নাম
(ঘ) শিক্ষক নিবাসের নাম
উত্তর: (ক) আবাসিক হলের নাম
৩৮. জগন্নাথ হলে কারা থাকে?
(ক) সকল ধরনের চাকুরীজীবীরা
(খ) চিকিৎসক ও প্রকৌশলীরা
(গ) বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
(ঘ) স্কুল-কলেজের ছাত্ররা
উত্তর: (গ) বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
৩৯. কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে থাকত?
(ক) বঙ্গবন্ধু হলে
(খ) সলিমুল্লাহ মুসলিম হলে
(গ) শহীদুল্লাহ হলে
(ঘ) হাজী মোহাম্মদ মহসিন হলে
উত্তর: (খ) সলিমুল্লাহ মুসলিম হলে
৪০. পাকিস্তানি হানাদার বাহিনী কোথায় দাঁড় করিয়ে ছাত্রদের গুলি করে মেরেছিল?
(ক) হলের ছাদে
(খ) হলের বারান্দায়
(গ) হলের মাঠে
(ঘ) হলের ভিতরে
উত্তর: (গ) হলের মাঠে
৪১. পাকিস্তানিরা বাংলাদেশটাকে কী করে রাখতে চেয়েছিল?
(ক) গোলাম
(খ) বন্ধু
(গ) শত্রু
(ঘ) নিরপেক্ষ
উত্তর: (ক) গোলাম
৪২. কারা পাকিস্তানি শাসকগোষ্ঠীর সব অন্যায় প্রতিরোধ করত?
(ক) শিক্ষকরা
(খ) ছাত্ররা
(গ) কৃষকরা
(ঘ) শ্রমিকরা
উত্তর: (খ) ছাত্ররা
৪৩. ‘ওদের গুলির শিকার হলো এরাই প্রথম’— উক্তিটিতে ‘ওদের’ এবং ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে?
(ক) ছাত্রদর এবং পাকিস্তানিদের
(খ) পাকিস্তানিদের এবং ছাত্রদের
(গ) মুক্তিযোদ্ধাদের এবং পাকিস্তানিদের
(ঘ) পাকিস্তানিদের এবং মুক্তিযোদ্ধাদের
উত্তর: (খ) পাকিস্তানিদের এবং ছাত্রদের
৪৪. মায়ের ভাষা রক্ষা করতে প্রাণ দিয়েছিল কারা?
(ক) ভারতীয়েরা
(খ) পাকিস্তানিরা
(গ) বাঙালিরা
(ঘ) রোমানেরা
উত্তর: (গ) বাঙালিরা
৪৫. ভাষা সংগ্রামের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত সৌধ কোনটি?
(ক) অপরাজেয় বাংলা
(খ) স্বাধীনতার সংগ্রাম
(গ) শাবাশ বাংলাদেশ
(ঘ) শহীদ মিনার
উত্তর: (ঘ) শহীদ মিনার
৪৬. ‘আর রাইফেল কাঁধে বনেজঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজী তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে।’— উক্তিটির ‘তরুণ’ চরিত্রটি ‘পিতাপুরুষের গল্প’ গল্পে বর্ণিত কোন চরিত্রের প্রতিচ্ছবি?
(ক) অন্তু
(খ) কাজল মামা
(গ) অন্তুর নানা
(ঘ) বাদশাহ জাহাঙ্গীর
উত্তর: (খ) কাজল মামা
৪৭. কীসে মাটি ভিজে গেছে বলে অন্তুর মামা উল্লেখ করেছেন?
(ক) পানিতে
(খ) তেলে
(গ) রক্তে
(ঘ) বৃষ্টিতে
উত্তর: (গ) রক্তে
৪৮. কোন্ বিনিময়ের আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি?
(ক) রক্তের
(খ) চুক্তির
(গ) অর্থ মূল্যের
(ঘ) সহানুভূতির
উত্তর: (ক) রক্তের
৪৯. ‘ওই রক্তের বিনিময়েই আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি’— উক্তিটিতে কাদের রক্তের কথা বলা হয়েছে?
(ক) ১৪ ডিসেম্বরের শহীদদের
(খ) ৩ নভেম্বরের শহীদদের
(গ) ২৬ মার্চের শহীদদের
(ঘ) ২১ ফেব্রুয়ারির শহীদদের
উত্তর: (ঘ) ২১ ফেব্রুয়ারির শহীদদের
৫০. অন্তুর মন খারাপ করেছিল কেন?
(ক) খেলতে না পেরে
(খ) মাকে কাছে না পেয়ে
(গ) ভাষা-শহীদের জন্য
(ঘ) ক্ষুধার কারণে
উত্তর: (গ) ভাষা-শহীদের জন্য
৫১. ‘ওরা আমাদের পিতাপুরুষ’— এখানে কাদের কথা বলা হয়েছে?
(ক) ৫২ সালের শহীদদের
(খ) ৬৬ সালের শহীদদের
(গ) ৬৯ সালের শহীদদের
(ঘ) ৭০ সালের শহীদদের
উত্তর: (ক) ৫২ সালের শহীদদের
৫২. ‘ওরা আমাদের পিতাপুরুষ’— উক্তিটির সমার্থক বাক্য কোনটি?
(ক) অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের ওপর
(খ) আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি
(গ) আরেক পিতার বুক-শূন্য করা গুলিবিদ্ধ সন্তানের লাশ
(ঘ) সে আমার মা, সে আমার ভাই, সে আমার প্রিয়তম পিতা
উত্তর: (খ) আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি
৫৩. অন্তুর তার মামার কাছে কীসের কাহিনী শোনে?
(ক) গণ অভ্যুত্থানের
(খ) ৭ মার্চের
(গ) ২৫ মার্চের
(ঘ) ২১ ফেব্রুয়ারির
উত্তর: (ঘ) ২১ ফেব্রুয়ারির
৫৪. একুশে ফেব্রুয়ারি দিন ভাষা-শহীদদের কী দিয়ে শ্রদ্ধা জানানো হয়?
(ক) ফুল দিয়ে
(খ) ফল দিয়ে
(গ) উপহার দিয়ে
(ঘ) বই দিয়ে
উত্তর: (ক) ফুল দিয়ে
৫৫. আমাদের জাতির প্রথম শহিদ কারা?
(ক) একুশে ফেব্রুয়ারির শহিদেরা
(খ) উনসত্তরের গণ অভ্যুত্থানের শহিদেরা
(গ) মুক্তিযুদ্ধের শহিদেরা
(ঘ) ছয়দাবি আন্দোলনের শহিদেরা
উত্তর: (ক) একুশে ফেব্রুয়ারির শহিদেরা
৫৬. ভাষা আন্দোলনের পর বাঙালির স্বাধীনতার সংগ্রাম আরও কত বছর চলে?
(ক) ১৯ বছর
(খ) ২০ বছর
(গ) ৫২ বছর
(ঘ) ৭১ বছর
উত্তর: (ক) ১৯ বছর
৫৭. ‘তিতিক্ষা’ শব্দের অর্থ কী?
(ক) সহনশীলতা
(খ) সত্যবাদিতা
(গ) সমবেদনা
(ঘ) সততা
উত্তর: (ক) সহনশীলতা
৫৮. সামরিক শাসন কী?
(ক) সামরিক বাহিনী পরিচালিত রাষ্ট্রব্যবস্থা
(খ) সামরিক বাহিনী পরিচালিত অর্থনৈতিক ব্যবস্থা
(গ) সামরিক বাহিনী পরিচালিত সংগঠন
(ঘ) সামরিক বাহিনী পরিচালিত যুদ্ধ ঘাঁটি
উত্তর: (ক) সামরিক বাহিনী পরিচালিত রাষ্ট্রব্যবস্থা
৫৯. ‘পিতৃপুরুষের গল্প’ গল্পের লেখক কে?
(ক) হারুন হাবীব
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) আহসান হাবীব
(ঘ) সেলিনা হোসেন
উত্তর: (ক) হারুন হাবীব
৬০. হারুন হাবীব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কী ছিলেন?
(ক) বিপ্লবী নেতা
(খ) কণ্ঠযোদ্ধা
(গ) গেরিলা মুক্তিযোদ্ধা
(ঘ) ভাষা আন্দোলনকারী
উত্তর: (গ) গেরিলা মুক্তিযোদ্ধা
৬১. হারুন হাবীব মূলত কী হিসেবে পরিচিত?
(ক) কথাসাহিত্যিক
(খ) ঔপন্যাসিক
(গ) প্রাবন্ধিক
(ঘ) নাট্যকার
উত্তর: (ক) কথাসাহিত্যিক
৬১. ‘৭১-এর রণাঙ্গন সংবাদদাতা ছিলেন নিচের কে?
(ক) হাসান হাফিজ
(খ) হারুন হাবীব
(গ) হুমায়ুন আহমেদ
(ঘ) আহসান হাবীব
উত্তর: (খ) হারুন হাবীব
৬২. হারুন হাবীবের বেশিরভাগ সাহিত্যকর্ম কোন বিষয়ক?
(ক) মুক্তিযুদ্ধ
(খ) রাজনীতি
(গ) সমালোচনা
(ঘ) সামাজিক
উত্তর: (ক) মুক্তিযুদ্ধ
৬৩. কোনটি হারুন হাবীব রচিত গ্রন্থ?
(ক) বলাকা
(খ) প্রিয়যোদ্ধা
(গ) সাম্যবাদী
(ঘ) দিনদুপুরে
উত্তর: (খ) প্রিয়যোদ্ধা
৬৪. ‘ছোটগল্প-সমগ্র ১৯৭১’ হারুন হাবীবের কোন-ধরনের রচনা?
(ক) নাটক
(খ) উপন্যাস
(গ) ছোটগল্প
(ঘ) প্রবন্ধ
উত্তর: (গ) ছোটগল্প
৬৫. হারুন হাবীবের মুক্তিযুদ্ধবিষয়ক প্রবন্ধ কোনটি?
(ক) মুক্তিযুদ্ধের বিচিত্র প্রবন্ধ
(খ) মুক্তিযুদ্ধের প্রবন্ধ সংগ্রহ
(গ) মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ
(ঘ) মুক্তিযুদ্ধের সেরা প্রবন্ধ
উত্তর: (গ) মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ
৬৬. ‘Blood and Brutality’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) হারুন হাবীব
(খ) হাসান হাবীব
(গ) আহসান হাবীব
(ঘ) হাবীব ওয়াহিদ
উত্তর: (ক) হারুন হাবীব
৬৭. হারুন হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯৮৫ সালে
(খ) ১৯৮৬ সালে
(গ) ১৯৮৭ সালে
(ঘ) ১৯৪৮ সালে
উত্তর: (ঘ) ১৯৪৮ সালে
৬৮. হারুন হাবীব কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) জামালপুরে
(খ) ফরিদপুরে
(গ) ফুলপুরে
(ঘ) সলিপুরে
উত্তর: (ক) জামালপুরে
৬৯. হারুন হাবীবের পৈতৃকনিবাস কোথায়?
(ক) শেরপুর
(খ) ময়মনসিংহ
(গ) নেত্রকোনা
(ঘ) জামালপুর
উত্তর: (ঘ) জামালপুর
