You are currently viewing জীবন ও বৃক্ষ mcq : ১৪৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

জীবন ও বৃক্ষ mcq : ১৪৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

মোতাহার হোসেন চৌধুরীর “জীবন ও বৃক্ষ” প্রবন্ধটি তাঁর ‘সংস্কৃতি কথা’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পরার্থে আত্মনিবেদিত সুকৃতিময় সার্থক বিবেকবোধসম্পন্ন মানবজীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবনকাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন, বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায়, আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব-জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনি হওয়া উচিত। তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর জবরদস্তিপ্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান পরিপূর্ণ ও সার্থক মানুষ।


১. মোতাহের হোসেন চৌধুরী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯০১ খ্রিস্টাব্দে

(খ) ১৯০২ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০৪ খ্রিস্টাব্দে

উত্তর: (গ) ১৯০৩ খ্রিস্টাব্দে

২. বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন কে?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(ঘ) মোতাহের হোসেন চৌধুরী

উত্তর: (ঘ) মোতাহের হোসেন চৌধুরী

৩. মোতাহের হোসেন চৌধুরী বিশেষভাবে স্মরণীয় কোন আন্দোলনের জন্য?

(ক) বুদ্ধির মুক্তি আন্দোলন

(খ) স্বদেশি আন্দোলন

(গ) ব্রিটিশবিরোধী আন্দোলন

(ঘ) ফরায়েজি আন্দোলন

উত্তর: (ক) বুদ্ধির মুক্তি আন্দোলন

৪. সাহিত্য অঙ্গনে ও বাস্তব জীবনে মোতাহের হোসেন চৌধুরীর মধ্যে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?

(ক) মুক্তবুদ্ধি চেতনা

(খ) বিদ্রোহী চেতনা

(গ) প্রতিবাদী চেতনা

(ঘ) আধ্যাত্মিক চেতনা

উত্তর: (ক) মুক্তবুদ্ধি চেতনা

৫. মোতাহের হোসেন চৌধুরী কোন লেখকের সহযোগী ছিলেন?

(ক) আবুল ফজল

(খ) সুকান্ত ভট্টাচার্য

(গ) শওকত ওসমান

(ঘ) আহসান হাবীব

উত্তর: (ক) (ক) আবুল ফজল

৬. মোতাহের হোসেন চৌধুরীর লেখনীতে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?

(ক) বিদ্রোহী মনোভাব

(খ) অসাম্প্রদায়িকতা

(গ) প্রকৃতির বৈচিত্র্য

(ঘ) মননশীল চিন্তা

উত্তর: (ঘ) মননশীল চিন্তা

৭. ‘সংস্কৃতি কথা’ গ্রন্থটি কে লিখেছেন?

(ক) মুহাম্মদ জাফর ইকবাল

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) কাজী মোতাহার হোসেন

(ঘ) মোতাহের হোসেন চৌধুরী

উত্তর: (ঘ)  মোতাহের হোসেন চৌধুরী

৮. ‘Civilization’ গ্রন্থ অবলম্বনে রচিত মোতাহের হোসেন চৌধুরীর গ্রন্থ কোনটি?

(ক) সুখ

(খ) সংস্কৃতি কথা

(গ) সভ্যতা

(ঘ) জীবন ও বৃক্ষ

উত্তর: (গ) সভ্যতা

৯. ‘Conquest of Happiness’ গ্রন্থের রচয়িতা কে?

(ক) বার্ট্রান্ড রাসেল

(খ) জিওফ্রে চসার

(গ) ডগলাস অ্যাডামস

(ঘ) উইলিয়াম মরিস

উত্তর: (ক) বার্ট্রান্ড রাসেল

১০. বার্ট্রান্ড রাসেলের গ্রন্থ অবলম্বনে মোতাহের হোসেন চৌধুরী রচিত গ্রন্থটির নাম কী?

(ক) সুখ

(খ) সভ্যতা

(গ) সংস্কৃতি কথা

(ঘ) আমাদের দৈন্য

উত্তর: (ক) সুখ

১১. কোন প্রতিষ্ঠান মোতাহের হোসেন চৌধুরীর প্রকাশিত ও অপ্রকাশিত সমস্ত লেখা রচনাবলি আকারে প্রকাশ করেছে?

(ক) বাংলা একাডেমি

(খ) এশিয়াটিক সোসাইটি

(গ) শিল্পকলা একাডেমি

(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা

উত্তর: (ক) বাংলা একাডেমি

১২. মোতাহের হোসেন চৌধুরী কত তারিখে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৫৬ সালের ১৭ সেপ্টেম্বর

(খ) ১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বর

(গ) ১৯৫৬ সালের ১৯ সেপ্টেম্বর

(ঘ) ১৯৫৬ সালের ২০ সেপ্টেম্বর

উত্তর: (খ) ১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বর

১৩. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘স্থূলবুদ্ধি’ বলতে কাকে বোঝানো হয়েছে?

(ক) বুদ্ধিপ্রতিবন্ধীকে

(খ) সূক্ষ্মজ্ঞানের অভাবীকে

(গ) অর্ধশিক্ষিতকে

(ঘ) অনুদার মানুষকে

উত্তর: (খ) সূক্ষ্মজ্ঞানের অভাবীকে

১৪. রফিক সাহেব তাঁর পরিবার নিয়ে অহংকার করেন আবার মাঝে মাঝে আন্তরিকতাপূর্ণ মানবপ্রেমের কথাও বলেন। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের আলোকে রফিক সাহেবকে কী বলা যায়?

(ক) স্থূলবুদ্ধিসম্পন্ন মানুষ

(খ) উচ্চাভিলাষী মানুষ

(গ) সূক্ষ্মবুদ্ধিসম্পন্ন মানুষ

(ঘ) মনুষ্যত্ববোধসম্পন্ন মানুষ

উত্তর: (ক) স্থূলবুদ্ধিসম্পন্ন মানুষ

১৫. আমাদের জগৎ সংসারের মানুষগুলো কেমন?

(ক) নিরীহ

(খ) চালাক

(গ) জবরদস্তিপ্রিয়

(ঘ) বোকা

উত্তর: (গ) জবরদস্তিপ্রিয়

১৬. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষেরা মাঝে মাঝে কীসের কথা বলে?

(ক) আত্মার

(খ) মানবপ্রেমের

(গ) প্রেরণার

(ঘ) সম্ভাবনার

উত্তর: (খ) মানবপ্রেমের

১৭. ‘স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ’— উক্তিটিতে প্রাবন্ধিক ‘স্বল্পপ্রাণ’ বলতে কী ধরনের মানুষকে বুঝিয়েছেন?

(ক) যারা ক্ষুদ্রমনা

(খ) যারা প্রাণহীন

(গ) যারা দয়ালু

(ঘ) যারা পরশ্রীকাতর

উত্তর: (ক) যারা ক্ষুদ্রমনা

১৮. জসিম সবসময় গায়ের জোরে কাজ হাসিলের চেষ্টা করে। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের আলোকে জসিমকে কী বলা যায়?

(ক) স্বল্পপ্রাণ মানুষ

(খ) বিবেকহীন মানুষ

(গ) সূক্ষ্মবুদ্ধিহীন মানুষ

(ঘ) জবরদস্তিপ্রিয় মানুষ

উত্তর: (ঘ) জবরদস্তিপ্রিয় মানুষ

১৯. মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?

(ক) নদীকে

(খ) বৃক্ষকে

(গ) ধর্মকে

(ঘ) আত্মাকে

উত্তর: (খ) বৃক্ষকে

২০. ‘প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম’— উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) পরোপকারিতা

(খ) সহনশীলতা

(গ) উদারতা

(ঘ) সংবেদনশীলতা

উত্তর: (ক) (ক) পরোপকারিতা

২১. গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্ত?

(ক) বৃক্ষে

(খ) নদীতে

(গ) মানুষে

(ঘ) ফুলে

উত্তর: (ক) (ক) বৃক্ষে

২২. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে পরিপূর্ণ?

(ক) জগৎ

(খ) সমাজ

(গ) সংসার

(ঘ) দেশ

উত্তর: (গ) সংসার

২৩. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের স্রষ্টার উপজীব্য কী?

(ক) মানবপ্রেম

(খ) প্রেম ও সৌন্দর্য

(গ) সৃজনশীল ব্যক্তি

(ঘ) আত্মরূপ ফল

উত্তর: (খ) আত্মরূপ ফল

২৪. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে কোন বৃদ্ধি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে?

(ক) সৃষ্টিশীল

(খ) পরিপূর্ণ

(গ) সাধনাগত

(ঘ) আত্মিক

উত্তর: (ঘ) আত্মিক

২৫. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘সজীবতা ও সার্থকতা’ জীবন্ত দৃষ্টান্ত হিসেবে কীসের উল্লেখ রয়েছে?

(ক) ফুলের

(খ) নদীর

(গ) ফলের

(ঘ) বৃক্ষের

উত্তর: (ঘ) বৃক্ষের

২৬. মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষের জীবনের কোন দুটি জিনিস উপলব্ধি করার পক্ষপাতী?

(ক) সার্থকতা ও সজীবতা

(খ) গতি ও বিকাশ

(গ) গতি ও প্রকৃতি

(ঘ) ধৈর্য ও নীরবতা

উত্তর: (খ) গতি ও বিকাশ

২৭. বৃক্ষ বৃদ্ধি ছাড়াও আর কীসের ইঙ্গিত বহন করে?

(ক) নির্মোক্ষের

(খ) প্রশান্তির

(গ) মাধুর্যের

(ঘ) সরলতার

উত্তর: (খ) প্রশান্তির

২৮. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের বক্তব্য অনুযায়ী যারা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি তাদের একমাত্র দেবতা কে?

(ক) নিষ্ঠুরতা

(খ) অহংকার

(গ) স্থূলবুদ্ধি

(ঘ) বিকৃতি

উত্তর: (খ) অহংকার

২৯. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে কোনটি পরিপূর্ণ?

(ক) জগৎ

(খ) সমাজ

(গ) সংসার

(ঘ) দেশ

উত্তর: (গ) সংসার

৩০. নীরব ভাষায় বৃক্ষ আমাদের কীসের গান শোনায়?

(ক) সাম্যের

(খ) শান্তির

(গ) সার্থকতার

(ঘ) প্রীতির

উত্তর: (গ) সার্থকতার

৩১. ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সাথে কোন নামটি যুক্ত?

(ক) মোতাহের হোসেন চৌধুরী

(খ) মুহম্মদ জাফর ইকবাল

(গ) আনিসুজ্জামান

(ঘ) আখতারুজ্জামান ইলিয়াস

উত্তর: (ক) মোতাহের হোসেন চৌধুরী

৩২. ‘বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি’— কীভাবে?

(ক) বৃক্ষকে অনুসরণ ও অনুকরণ করে

(খ) বৃক্ষের মতো পরোপকারী হয়ে

(গ) প্রতিদিন বৃক্ষের বৃদ্ধি দেখে

(ঘ) বৃক্ষের ফুল-ফল ভোগ করে

উত্তর: (ক) বৃক্ষকে অনুসরণ ও অনুকরণ করে

৩৩. বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই—

(ক) নির্মোক্ষের ইতিহাস

(খ) ক্রন্দনের ইতিহাস

(গ) প্রতিষ্ঠার ইতিহাস

(ঘ) বৃদ্ধির ইতিহাস

উত্তর: (ঘ) বৃদ্ধির ইতিহাস

৩৪. বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, কারণ—

(ক) বৃক্ষ হলো সার্থকতার প্রতীক

(খ) বৃক্ষের দানে কোনো স্বার্থ নেই

(গ) বৃক্ষ থেকে নানা ঔষধ তৈরি হয়

(ঘ) বৃক্ষ নদীর মতোই বহমান

উত্তর: (ক) বৃক্ষ হলো সার্থকতার প্রতীক

৩৫. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধ অনুযায়ী মানুষের মর্যাদা কীসে?

(ক) পরোপকারে

(খ) আত্মবৃদ্ধির ক্ষমতায়

(গ) আত্মা তৈরির সক্ষমতায়

(ঘ) আত্মোপলব্ধির ক্ষমতায়

উত্তর: (খ) আত্মবৃদ্ধির ক্ষমতায়

৩৬. নিচের কোনটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের উল্লেখ করা হয়েছে?

(ক) বিড়াল

(খ) আমার পথ

(গ) চাষার দুক্ষু

(ঘ) জীবন ও বৃক্ষ

উত্তর: (ঘ) জীবন ও বৃক্ষ

৩৭. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে কীসের প্রতীক করতে চেয়েছেন?

(ক) মনুষ্যত্বের

(খ) সৌন্দর্যের

(গ) গতির

(ঘ) সার্থকতার

উত্তর: (ক) মনুষ্যত্বের

৩৮. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘তপোবনপ্রেমিক রবীন্দ্রনাথ’ বলতে যা বোঝানো হয়েছে—

(ক) অরণ্য ও বৃক্ষের বন্দনা

(খ) নদী ও বৃক্ষের তুলনা

(গ) বৃক্ষের বেদনা উপলব্ধি

(ঘ) জীবনের গূঢ়ার্থ সন্ধান

উত্তর: (ক) অরণ্য ও বৃক্ষের বন্দনা

৩৯. ‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার লোকের অভাব নেই সমাজে।’ ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধানুসারে এ লোকদের কী বলা যায়?

(ক) নিগ্রহকারী

(খ) ক্ষমতালোভী

(গ) দাম্ভিক

(ঘ) জবরদস্তিপ্রিয়

উত্তর: (ঘ) জবরদস্তিপ্রিয়

৪০. অপরের সার্থকতা পথে অন্তরায় সৃষ্টি করা কার কাজ?

(ক) দস্যুবৃত্তির মানুষের

(খ) দাঙ্গাবাজ মানুষের

(গ) জবরদস্তিপ্রিয় মানুষের

(ঘ) আগ্রাসী চরিত্রের মানুষের

উত্তর: (গ) জবরদস্তিপ্রিয় মানুষের

৪১. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধানুসারে অহংকার কোন শ্রেণির মানুষের দেবতা?

(ক) নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি

(খ) শান্ত ও অসহায়

(গ) গরিব ও গৃহহীন

(ঘ) অলস ও অকর্মণ্য

উত্তর: (ক) নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি

৪২. মোতাহের হোসেন চৌধুরীর মতে এ সংসারে কয় শ্রেণির মানুষ লক্ষণীয়?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

উত্তর: (ক)

৪৩. লিমা অন্যের ভালো দেখলে তার ক্ষতি করার চেষ্টা করে। ‘জীবন ও বৃক্ষ’ রচনা অনুসারে তার একমাত্র দেবতা কোনটি?

(ক) বিকৃতি

(খ) অহংকার

(গ) আনন্দ

(ঘ) বিনয়

উত্তর: (খ) অহংকার

৪৪. মোতাহের হোসেন চৌধুরীর মতে স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের একমাত্র দেবতা হলো—

(ক) অহংকার

(খ) স্বার্থপরতা

(গ) পরিপুষ্টতা

(ঘ) বেদনা

উত্তর: (ক) অহংকার

৪৫. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে প্রাবন্ধিক কয় ধরনের অহংকারের কথা বলেছেন?

(ক) ৪

(খ) ২

(গ) ৩

(ঘ) ৫

উত্তর: (গ) ৩

৪৬. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘নিশান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) চিহ্ন

(খ) পতাকা

(গ) লক্ষ্য

(ঘ) পরিচয়

উত্তর: (ঘ) পরিচয়

৪৭. স্থূলবুদ্ধির মানুষদের মানবপ্রেমের কথায় নেশা ধরে না কেন?

(ক) তারা অতিমাত্রায় অহংকারী বলে

(খ) তারা লোভী, হীন ও স্বার্থপর বলে

(গ) তাদের নিজেদের মধ্যে মানবপ্রেম নেই বলে

(ঘ) তাদের মুখে মানবপ্রেমের কথা মানায় না বলে

উত্তর: (গ) তাদের নিজেদের মধ্যে মানবপ্রেম নেই বলে

৪৮. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘আন্তরিকতাশূন্য ও উপলব্ধিহীন বুলি’ বলতে লেখক কাদের কথাকে বুঝিয়েছেন?

(ক) স্বল্পপ্রাণ

(খ) সূক্ষ্মবুদ্ধি

(গ) গভীরচিত্ত

(ঘ) উদার হৃদয়

উত্তর: (ক) স্বল্পপ্রাণ

৪৯. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের স্থানে কেমন মানুষ আনতে হবে?

(ক) শিক্ষিত

(খ) শ্রমজীবী

(গ) বুদ্ধিজীবী

(ঘ) বড়ো মানুষ

উত্তর: (ঘ) বড়ো মানুষ


৫০. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে লেখক বড়ো মানুষ বলতে বুঝিয়েছেন যে বড়ো হয়েছে—

(ক) জ্ঞানে

(খ) মনে

(গ) চিন্তায়

(ঘ) চেতনায়

উত্তর: (খ) মনে

৫১. যাঁর হৃদয় উদার তাঁর কাছে জীবনের কোন জিনিসটি বড়ো?

(ক) সার্থকতা

(খ) বিকাশ

(গ) গতি

(ঘ) সমৃদ্ধি

উত্তর: (খ) বিকাশ

৫২. সূক্ষ্মবুদ্ধি, উদার হৃদয় ও গভীরচিত্ত ব্যক্তিদের কাছে কোন জিনিসটি জীবনের জন্য গুরুত্বপূর্ণ?

(ক) সার্থকতা

(খ) বিকাশ

(গ) অহংকার

(ঘ) আত্মমর্যাদা

উত্তর: (খ) বিকাশ

৫৩. রোমানের ধারণা, তিনবেলা পেটপুরে খেতে পেলে আর ঠিকঠাক মতো ঘুমাতে পারলেই জীবন সার্থক হয়। ‘জীবন ও বৃক্ষ’ রচনা অবলম্বনে রোমান সম্পর্কে কোনটি ঠিক?

(ক) জীবনের সঠিক অর্থ বুঝতে পেরেছে

(খ) বৃক্ষের জীবনাদর্শ অনুসরণ করেছে

(গ) টিকে থাকাকেই জীবনের সার্থকতা ভেবেছে

(ঘ) অপরের সার্থকতার পথে বাধা সৃষ্টি করেছে

উত্তর: (গ) টিকে থাকাকেই জীবনের সার্থকতা ভেবেছে

৫৪. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে প্রাবন্ধিক মানুষের কোন দিকটির প্রতি গুরুত্ব দিয়েছেন?

(ক) সাধনা

(খ) বিকাশ সাধন

(গ) কর্মমুখিতা

(ঘ) সৌন্দর্যপ্রীতি

উত্তর: (খ) বিকাশ সাধন

৫৫. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে বড়ো মানুষদের কাছে জীবনাদর্শের প্রতীক কী?

(ক) নিষ্প্রাণ বৃক্ষ

(খ) সজীব বৃক্ষ

(গ) ফুলশোভিত বৃক্ষ

(ঘ) শাখা-প্রশাখাযুক্ত বৃক্ষ

উত্তর: (খ) সজীব বৃক্ষ

৫৬. গাছ তার বৃদ্ধি ও বিকাশের মাধ্যমে মানবজাতিকে শিক্ষা প্রদান করে। এ বিষয়টি তোমার পঠিত কোন রচনাকে নির্দেশ করে?

(ক) আমার পথ

(খ) চাষার দুক্ষু

(গ) জীবন ও বৃক্ষ

(ঘ) মাসিপিসি

উত্তর: (গ) জীবন ও বৃক্ষ

৫৭. মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষের জীবনের কোন দুটি জিনিস উপলব্ধি করার পক্ষপাতী?

(ক) স্থিতি ও মৌনতা

(খ) সার্থকতা ও সজীবতা

(গ) গতি ও প্রকৃতি

(ঘ) গতি ও বিকাশ

উত্তর: (ঘ) গতি ও বিকাশ

৫৮. প্রাবন্ধিকের মতে, কীসের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়?

(ক) সমুদ্রের

(খ) বৃক্ষের

(গ) আকাশের

(ঘ) নদীর

উত্তর: (খ) বৃক্ষের

৫৯. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে বৃক্ষের মাধ্যমে লেখক আমাদের কী বোঝাতে চেয়েছেন?

(ক) জীবনের তাৎপর্য

(খ) জীবনের পরিপুষ্টি

(গ) জীবনের প্রবহমানতা

(ঘ) জীবনের স্থবিরতা

উত্তর: (ক)  জীবনের তাৎপর্য

৬০. ‘এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর।’ মোতাহের হোসেন চৌধুরীর মতে, এই লাভের ব্যাপারটিকে কোন শব্দে প্রকাশ করা যায়?

(ক) অর্জন

(খ) অনুভব

(গ) প্রাপ্তি

(ঘ) নিদর্শন

উত্তর: (খ) অনুভব

৬১. প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী জীবনের সমতুল্য বিবেচনা করেছেন কোনটিকে?

(ক) প্রকৃতিকে

(খ) বৃক্ষকে

(গ) পাহাড়কে

(ঘ) নদীকে

উত্তর: (খ) বৃক্ষকে

৬২. বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, কীভাবে?

(ক) পরোপকারিতার দৃষ্টান্ত আছে

(খ) জীবনপ্রবাহের চিত্র আছে

(গ) নিজের বিবর্তন দৃশ্যমান

(ঘ) সৃষ্টির বেদনা অনুভব করা যায়

উত্তর: (গ) নিজের বিবর্তন দৃশ্যমান

৬৩. বৃক্ষের দিকে তাকালে জীবনের কোনটি সফল হয়?

(ক) সৌন্দর্য উপলব্ধি

(খ) বিকাশ অনুধাবন

(গ) তাৎপর্য উপলব্ধি

(ঘ) লক্ষ্য ও উদ্দেশ্য অনুধাবন

উত্তর: (গ) তাৎপর্য উপলব্ধি

৬৪. অভিজিৎ রায় প্রকৃতির দিকে তাকিয়ে জীবনের তাৎপর্য উপলব্ধি করেন। উদ্ভূত অংশটুকু তোমার পাঠ্যবইয়ের কোন রচনাকে নির্দেশ করছে?

(ক) আহ্বান

(খ) জীবন ও বৃক্ষ

(গ) আমার পথ

(ঘ) চাষার দুক্ষু

উত্তর: (খ) জীবন ও বৃক্ষ

৬৫. নিজেকে মোটাসোটা করে তোলাতেই কার কাজের সমাপ্তি নয়?

(ক) বীজের

(খ) বৃক্ষের

(গ) কুঁড়ির

(ঘ) ফলের

উত্তর: (খ) বৃক্ষের

৬৬. ফুল ফোটালে, ফল ধরালে বৃক্ষের জীবনে কী আসে?

(ক) সম্পূর্ণতা

(খ) অভিজ্ঞতা

(গ) বিলাসিতা

(ঘ) আত্মতৃপ্তি

উত্তর: (ক) সম্পূর্ণতা

৬৭ বৃক্ষের জীবন অসম্পূর্ণ রয়ে যায় কখন?

(ক) অন্যের উপকারে নিজেকে নিয়োজিত করতে না পারলে

(খ) মাটির রস টেনে নিজেকে মোটাসোটা করতে না পারলে

(গ) সবুজপাতায় নিজেকে পরিপূর্ণ করতে না পারলে

(ঘ) ফলবান হওয়াকে দৃশ্যমান করতে না পারলে

উত্তর: (ক) অন্যের উপকারে নিজেকে নিয়োজিত করতে না পারলে

৬৮. মানুষের প্রতি সমাজের অন্যতম কাজ কোনটি?

(ক) প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করানো

(খ) বৃক্ষকে জীবনাদর্শ হিসেবে উপস্থাপন

(গ) বিকশিত জীবনের প্রতি আগ্রহ জাগানো

(ঘ) ধীরস্থির জীবনের প্রতি আগ্রহ জাগানো

উত্তর: (গ) বিকশিত জীবনের প্রতি আগ্রহ জাগানো

৬৯. ‘নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে, সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম।’— এখানে সার্থকতার প্রতীক বলতে কোনটিকে বোঝানো হয়েছে?

(ক) নদীকে

(খ) বৃক্ষকে

(গ) পাখিকে

(ঘ) ফুলকে

উত্তর: (খ) বৃক্ষকে

৭০. মোতাহের হোসেন চৌধুরী মানবজীবনকে কার সার্থকতার প্রতীক করতে চেয়েছেন?

(ক) নদীকে

(খ) ধর্মকে

(গ) আত্মাকে

(ঘ) বৃক্ষকে

উত্তর: (ঘ) বৃক্ষকে

৭১. কোন যুক্তিতে ফুল ফোটা ও নদীর গতিকে একই সঙ্গে তুলনা করা যায়?

(ক) উভয়ের মধ্যে চরম উৎকর্ষ বিদ্যমান

(খ) দান ও প্রাপ্তি উভয়ই সমান্তরাল

(গ) উভয়ই প্রাকৃতিক নিয়মের অধীন

(ঘ) উভয়েরই শেষ আছে

উত্তর: (ক) উভয়ের মধ্যে চরম উৎকর্ষ বিদ্যমান

৭২. মোতাহের হোসেন চৌধুরী মনুষ্যত্বের সাদৃশ্য খুঁজে পেয়েছেন—

(ক) নদীর সঙ্গে

(খ) নদীর গতির মধ্যে

(গ) বৃক্ষের ফুল ফোটার মধ্যে

(ঘ) বৃক্ষের ফল ফোটানোর মধ্যে

উত্তর: (ঘ) বৃক্ষের ফল ফোটানোর মধ্যে

৭৩. রবীন্দ্রনাথের মতে মনুষ্যত্বের বেদনা উপলব্ধি হয়?

(ক) বৃক্ষের অঙ্কুরিত হওয়ায়

(খ) বৃক্ষের ফল ফোটানোয়

(গ) নদীর প্রবহমানতায়

(ঘ) নদীর গতিতে

উত্তর: (ঘ) নদীর গতিতে

৭৪. বৃক্ষের জীবন কেমন?

(ক) সপ্রতিভ

(খ) গতিময়

(গ) সহজ

(ঘ) জটিল

উত্তর: (গ) সহজ

৭৫. নদীর গতিপথ কঠিন কেন?

(ক) সে নীরব সাধনায় অবিচল থাকে বলে

(খ) সে সহজে লক্ষ্যে পৌঁছাতে পারে না বলে

(গ) তাকে বাধা ডিঙানোর দুঃখ পেতে হয় বলে

(ঘ) তাকে নানা বাঁক অতিক্রম করতে হয় বলে

উত্তর: (গ) (গ) তাকে বাধা ডিঙানোর দুঃখ পেতে হয় বলে

৭৬. মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষের সাথে মানুষের তুলনা করেছেন কেন?

(ক) পরিপুষ্টির কথা বিবেচনা করে

(খ) জীবন সাধনায় সাফল্যের কারণে

(গ) আত্মরক্ষায় অপারগতার কারণে

(ঘ) অরণ্যের ওপর নির্ভরতার কারণে

উত্তর: (খ) (খ) জীবন সাধনায় সাফল্যের কারণে

৭৭. মোতাহের হোসেন চৌধুরীর মতে, নদীর গতি ও মনুষ্যত্বের মধ্যে সাদৃশ্য কোথায়?

(ক) প্রবহমানতায়

(খ) গতিশীলতায়

(গ) বহমানতায়

(ঘ) পরিণতিতে

উত্তর: (ঘ) পরিণতিতে

৭৮. মোতাহের হোসেন চৌধুরীর মতে, কীসের দিকে তাকালে রবীন্দ্রনাথ ভালো করতেন?

(ক) নদীর গতিপথের দিকে

(খ) প্রকৃতির সৌন্দর্যের দিকে

(গ) আকাশের বিশালতার দিকে

(ঘ) বৃক্ষের ফুল ফোটানোর দিকে

উত্তর: (ঘ)  বৃক্ষের ফুল ফোটানোর দিকে

৭৯. মোতাহের হোসেন চৌধুরী রবীন্দ্রনাথকে কোন অর্থে ‘তপোবন প্রেমিক’ বলেছেন?

(ক) প্রকৃতিপ্রেমিক

(খ) সৌন্দর্যপিয়াসী

(গ) অরণ্যচারী

(ঘ) বৃক্ষপ্রেমিক

উত্তর: (ক) প্রকৃতিপ্রেমিক

৮০. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে কাকে তপোবন প্রেমিক বলা হয়েছে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে

(খ) প্রমথ চৌধুরীকে

(গ) কাজী নজরুল ইসলামকে

(ঘ) মোতাহের হোসেন চৌধুরীকে

উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে

৮১. মোতাহের হোসেন চৌধুরী রবীন্দ্রনাথকে ‘তপোবন প্রেমিক’ বলেছেন কেন?

(ক) তাঁর অনেক সৃষ্টিকর্ম বৃক্ষ প্রতীকী

(খ) তিনি সাধুর মতো তপস্যা করতেন

(গ) তাপসদের তিনি সমর্থন করতেন

(ঘ) প্রকৃতির পূজারি ছিলেন তিনি

উত্তর: (ক) তাঁর অনেক সৃষ্টিকর্ম বৃক্ষ প্রতীকী

৮২. রবীন্দ্রনাথ কীসের মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন?

(ক) নদীর গতির মধ্যে

(খ) নদীর সৌন্দর্যের মধ্যে

(গ) বৃক্ষের বৃদ্ধির মধ্যে

(ঘ) বৃক্ষের স্থিরতার মধ্যে

উত্তর: (ক) নদীর গতির মধ্যে

৮৩. মোতাহের হোসেন চৌধুরীর মতে নদীর গতির মধ্যে কে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

৮৪. মোতাহের হোসেন চৌধুরী ‘চর্মচক্ষু’কে বড় করে দেখার পক্ষপাতী নন কেন?

(ক) তা অন্তরে দেখতে পায় না

(খ) তাঁর দেখাটা ছোট এবং অপূর্ণ

(গ) চর্মচক্ষুতে দেখা যথার্থ দেখা নয়

(ঘ) চর্মচক্ষু অন্তনিহিত চিহ্ন দেখতে পায় না

উত্তর: (ঘ) চর্মচক্ষু অন্তনিহিত চিহ্ন দেখতে পায় না

৮৫. চর্মচক্ষুকে বড়ো না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড়ো করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। এখানে ‘চর্মচক্ষু’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) স্থূলতা

(খ) সুক্ষ্মতা

(গ) সজীবতা

(ঘ) জীবন

উত্তর: (ক) স্থূলতা

৮৬. রফিক জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করলেও তার ভাই শফিক জীবনকে তুলনা করে নদীর সাথে। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে শফিক-এর অনুরূপ মত ধারণকারী ব্যক্তি কে?

(ক) মোতাহের হোসেন চৌধুরী

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) প্রমথ চৌধুরী

উত্তর: (গ) রবীন্দ্রনাথ ঠাকুর

৮৭. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে বৃক্ষ কীসের ইঙ্গিত দেয়?

(ক) বিকাশ

(খ) প্রশান্তি

(গ) প্রীতি

(ঘ) সাধনার স্বরূপ

উত্তর: (খ) প্রশান্তি

৮৮. বৃক্ষের বেদনা সহজে উপলব্ধি করা যায় কীভাবে?

(ক) চিন্তা দিয়ে বিচার করলে

(খ) চর্মচক্ষু দিয়ে বিচার করলে

(গ) অনুভূতি দিয়ে বিচার করলে

(ঘ) গবেষণা দিয়ে বিচার করলে

উত্তর: (গ) অনুভূতি দিয়ে বিচার করলে

৮৯. ‘আকলমন্দ মানুষ ইশারায় বুঝে।’ ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের আলোকে ‘আকলমন্দ’ শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটিকে নেওয়া যায়?

(ক) স্বপ্নদ্রষ্টা

(খ) কল্পনাপ্রবণ

(গ) জ্ঞানপিপাসু

(ঘ) অনুভূতিপ্রবণ

উত্তর: (ঘ) অনুভূতিপ্রবণ

৯০. মোতাহের হোসেন চৌধুরীর মতে, কোনটিকে বড়ো করে তুললে বৃক্ষের বেদনা সহজে উপলব্ধি করা যায়?

(ক) অনুভূতি ও বিবেকবোধকে

(খ) আপন ইন্দ্রিয় ও চর্মচক্ষুকে

(গ) কল্পনা ও অনুভূতির চক্ষুকে

(ঘ) দার্শনিকতা ও আপন সত্তাকে

উত্তর: (গ) কল্পনা ও অনুভূতির চক্ষুকে

৯১. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘অনুভূতির চক্ষু’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) দৈহিক চক্ষু

(খ) উদার দৃষ্টিভঙ্গি

(গ) উপলব্ধির ক্ষমতা

(ঘ) অন্তরের পরিপুষ্টতা

উত্তর: (গ) উপলব্ধির ক্ষমতা

৯২. কীসের চক্ষুকে বড়ো করে তুললে বৃক্ষের বেদনা সহজে উপলব্ধি করা যায়?

(ক) সাধনার

(খ) অনুমানের

(গ) বাস্তবতার

(ঘ) অনুভূতির

উত্তর: (ঘ) অনুভূতির

৯৩. কীসের সাধনায় একটি ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়?

(ক) মানুষের

(খ) বৃক্ষের

(গ) সাধু-সন্ন্যাসীর

(ঘ) মানুষ ও বৃক্ষের

উত্তর: (খ) বৃক্ষের

৯৪. বৃক্ষের সাধনায় দেখতে পাওয়া যায় বৃক্ষের—

(ক) বিকাশ

(খ) ধীরস্থির ভাব

(গ) সৌন্দর্য

(ঘ) ধৈর্য

উত্তর: (খ) ধীরস্থির ভাব

৯৫. বৃক্ষের সাধনায় ধীরস্থির ভাব দেখা যায় কেন?

(ক) শান্ত ও সহিষ্ণু বলে

(খ) ফল ফোটানোর জন্য

(গ) খাদ্য তৈরি করে বলে

(ঘ) জনকল্যাণের জন্য

উত্তর: (ক) শান্ত ও সহিষ্ণু বলে

৯৬. বৃক্ষের ধীরস্থির ভাব থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করি?

(ক) সহিষ্ণু মনোভাব

(খ) পরোপকারী মনোভাব

(গ) জীবনের অবিচলতা

(ঘ) জীবনের সার্থকতা

উত্তর: (ক) সহিষ্ণু মনোভাব

৯৭. বৃক্ষের সাধনায় কেমন রূপ দেখতে পাওয়া যায়?

(ক) ধীরস্থির ভাব

(খ) নমনীয় ভাব

(গ) বিচলিত ভাব

(ঘ) ক্ষিপ্রগতিশীল ভাব

উত্তর: (ক) ধীরস্থির ভাব

৯৮. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে গোপন ও নীরব সাধনা কার?

(ক) নদীর

(খ) বৃক্ষের

(গ) ফলের

(ঘ) ফুলের

উত্তর: (খ) বৃক্ষের

৯৯. সত্যানুরাগী রহমান সাহেব দীর্ঘদিনের গভীর সাধনায় নিজেকে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। মোতাহের হোসেন চৌধুরীর মতে, এ রকম সাধনা আমরা কীসের মাঝে দেখতে পাই?

(ক) নদীর মাঝে

(খ) মেঘের মাঝে

(গ) বৃক্ষের মাঝে

(ঘ) পর্বতের মাঝে

উত্তর: (গ) বৃক্ষের মাঝে

১০০. নদীর সার্থকতা ছবি সহজে উপলব্ধি করা যায় না কেন?

(ক) নদীর গতিময়তার জন্য

(খ) নদী সৃজনশীল নয় বলে

(গ) নদীর সৃষ্টিশীলতার জন্য

(ঘ) নদী নীরব সাধক নয় বলে

উত্তর: (ঘ) নদী নীরব সাধক নয় বলে

১০১. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, কীসের ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না?

(ক) বৃক্ষের ফুল ফোটানোর

(খ) নদীর বাঁক পরিবর্তনের

(গ) বৃক্ষের গতি ও বিকাশের

(ঘ) নদীর সাগরে পতিত হওয়ার

উত্তর: (ঘ) নদীর সাগরে পতিত হওয়ার

১০২. ‘সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড়ো জিনিস’— এ মন্তব্যে কী প্রকাশ পেয়েছে?

(ক) সার্থকতা

(খ) সততা

(গ) উৎসাহ

(ঘ) অধ্যবসায়

উত্তর: (ক) সার্থকতা

১০৩. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে বর্ণিত বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে কী হয়ে ফুটে ওঠে?

(ক) ফল

(খ) ফুল

(গ) আশা

(ঘ) ছবি

উত্তর: (ঘ) ছবি

১০৪. বৃক্ষের সাধনার সার্থকতা বলতে কী বোঝায়?

(ক) বৃদ্ধি ও বিকাশ

(খ) ফুল ও ফল

(গ) গতি ও স্থিরতা

(ঘ) প্রাপ্তি ও দান

উত্তর: (খ) ফুল ও ফল

১০৫. ‘যা তার প্রাপ্তি তাই তার দান’ বলতে মোতাহের হোসেন চৌধুরী কাকে বুঝিয়েছেন?

(ক) সূক্ষ্মবুদ্ধিসম্পন্ন মানুষকে

(খ) সাধারণ মানুষকে

(গ) পরোপকারী মানুষকে

(ঘ) সৃজনশীল মানুষকে

উত্তর: (ঘ) সৃজনশীল মানুষকে

১০৬. যা প্রাপ্তি তাই কী?

(ক) ত্যাগ

(খ) ভোগ

(গ) দান

(ঘ) গ্রহণ

উত্তর: (গ) দান

১০৭. প্রাবন্ধিকের মতে কার দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অন্তরের সৃষ্টিধর্মকে উপলব্ধি করেছেন?

(ক) নদীর

(খ) প্রকৃতির

(গ) বৃক্ষের

(ঘ) জীবনের

উত্তর: (গ) বৃক্ষের

১০৮. মোতাহের হোসেন চৌধুরীর মতে, রবীন্দ্রনাথের বহু কবিতায় কীসের পরিচয় পাওয়া যায়?

(ক) পল্লবের

(খ) ঘাসের

(গ) অঙ্কুরের

(ঘ) বৃক্ষের

উত্তর: (ঘ) বৃক্ষের

১০৯. বৃক্ষের সাধনার সার্থকতা কোথায়?

(ক) যখন ফুল ফোটে

(খ) যখন ফল হয়

(গ) যখন ফুল ফোটে ও ফল হয়

(ঘ) যখন ফল প্রাণী ভোগ করে

উত্তর: (গ) যখন ফুল ফোটে ও ফল হয়

১১০. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে’— কার গান?

(ক) বৃক্ষের

(খ) নদীর

(গ) মানুষের

(ঘ) মহাকবির

উত্তর: (ক) বৃক্ষের

১১১. নীরব ভাষায় বৃক্ষ আমাদের যে সার্থকতার গান শোনায় তা প্রাবন্ধিকের মতে কীভাবে শুনতে হবে?

(ক) হৃদয়ের গহিনে কান পেতে

(খ) অনুভূতির কান দিয়ে

(গ) প্রকৃতির কাছে কান পেতে

(ঘ) অন্তলোকের কান দিয়ে

উত্তর: (খ) অনুভূতির কান দিয়ে

১১২. ‘আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয়গহন দ্বারে…’— এই গান পাতার বিষয়টিকে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের আলোকে কোন শব্দে প্রকাশ করা যায়?

(ক) ধ্যানমগ্ন হওয়া

(খ) অনুভূতির সংযোগ

(গ) আত্মসমর্পণ করা

(ঘ) অহংকার শূন্য হওয়া

উত্তর: (খ) অনুভূতির সংযোগ

১১৩. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে জীবন মানে কী?

(ক) গুণ

(খ) বৃদ্ধি

(গ) প্রাপ্তি

(ঘ) অর্জন

উত্তর: (খ) বৃদ্ধি

১১৪. তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর নিজেদের হাত নেই কেন?

(ক) বৃদ্ধিটা অনিয়ন্ত্রিত বলে

(খ) তাদের বৃদ্ধি প্রাকৃতিক

(গ) অক্ষমতার কারণে

(ঘ) সম্ভাবনাধীন বলে

উত্তর: (খ) তাদের বৃদ্ধি প্রাকৃতিক

১১৫. জীবজগতে মানুষের মর্যাদা সর্বাধিক হওয়ার কারণ কী?

(ক) চিন্তাশীল হওয়ার জন্য

(খ) বাস্তব জ্ঞানসম্পন্ন হওয়ার জন্য

(গ) সাহিত্য শিল্পকলায় অবদানের জন্য

(ঘ) আত্মিক বৃদ্ধিতে নিয়ন্ত্রণ থাকার জন্য

উত্তর: (ঘ) আত্মিক বৃদ্ধিতে নিয়ন্ত্রণ থাকার জন্য

১১৬. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে কার বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও?

(ক) বৃক্ষের

(খ) নদীর

(গ) প্রাণীর

(ঘ) মানুষের

উত্তর: (ঘ) মানুষের

১১৭. দর্শনের শিক্ষক জয়নাল আহমেদ দৈহিক বৃদ্ধির পাশাপাশি আত্মিক বৃদ্ধির কথাও বলেছেন। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে অনুরূপ কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?

(ক) বৃক্ষ

(খ) মানুষ

(গ) ফুল

(ঘ) তরুলতা

উত্তর: (খ) মানুষ

১১৮. কাকে আত্মা সৃষ্টি করে নিতে হয়?

(ক) বৃক্ষকে

(খ) নদীকে

(গ) জীবজন্তুকে

(ঘ) মানুষকে

উত্তর: (ঘ) মানুষকে

১১৯. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধ অনুসারে মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়। কিন্তু কীভাবে?

(ক) গবেষণার দ্বারা

(খ) শিক্ষার দ্বারা

(গ) মননের সাহায্যে

(ঘ) সাধনার দ্বারা

উত্তর: (ঘ) সাধনার দ্বারা

১২০. সুখ-দুঃখ-বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্বতা, তাকে লেখক কী বলেছেন?

(ক) আত্মা

(খ) অর্জন

(গ) প্রত্যাশা

(ঘ) প্রাপ্তি

উত্তর: (ক) আত্মা

১২১. ‘Ripeness is all’— কার মুখে শুনতে পাওয়া যায়?

(ক) প্রাবন্ধিকের

(খ) মহাকবির

(গ) গীতিকবির

(ঘ) দেশপ্রেমীর

উত্তর: (খ) মহাকবির

১২২. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধানুসারে মধুর ও পুষ্ট করে কী গড়ে তুলতে হবে?

(ক) চেতনা

(খ) আত্মা

(গ) মস্তিষ্ক

(ঘ) দেহ

উত্তর: (খ) আত্মা

১২৩. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধানুসারে আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে কেন?

(ক) বুদ্ধিবৃত্তির জন্য

(খ) জ্ঞান অর্জনের জন্য

(গ) পরিপক্বতার জন্য

(ঘ) স্রষ্টার সন্তুষ্টির জন্য

উত্তর: (ঘ) স্রষ্টার সন্তুষ্টির জন্য

১২৪. শিক্ষার প্রধান বিষয়বস্তুর সাথে অসংগতিপূর্ণ কোনটি?

(ক) বস্তু জিজ্ঞাসা

(খ) জীবনবোধ

(গ) ব্যক্তি জিজ্ঞাসা

(ঘ) মূল্যবোধ

উত্তর: (ক) বস্তু জিজ্ঞাসা

১২৫. আত্মার উন্নতি কীসের দ্বারা হয়ে থাকে?

(ক) বস্তু

(খ) প্রবৃত্তি

(গ) মূল্যবোধ

(ঘ) শিল্পবোধ

উত্তর: (গ) মূল্যবোধ

১২৬. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধানুসারে কোনটি শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে?

(ক) সাহিত্য ও শিল্পকলা

(খ) বস্তু জিজ্ঞাসা

(গ) বিজ্ঞান ও প্রযুক্তি

(ঘ) দর্শন ভাবনা

উত্তর: (ক) সাহিত্য ও শিল্পকলা

১২৭. বৃক্ষ কীভাবে জীবনের গুরুভার বহন করে?

(ক) ধৈর্যের সাথে

(খ) সাধনার মাধ্যমে

(গ) গানের মাধ্যমে

(ঘ) শান্ত ও সহিষ্ণুতায়

উত্তর: (ঘ) শান্ত ও সহিষ্ণুতায়

১২৮. সূক্ষ্ম বিচারবুদ্ধিহীন মানুষকে কী বলা হয়?

(ক) স্থূলবুদ্ধি

(খ) সূক্ষ্মবুদ্ধি

(গ) মূর্খ

(ঘ) বোকা

উত্তর: (ক) স্থূলবুদ্ধি

১২৯. ‘জবরদস্তিপ্রিয়’ অর্থ কী?

(ক) শান্তিপ্রিয়

(খ) সাজগোজ প্রিয়

(গ) বিচার-বিবেচনাহীন

(ঘ) বিবেকহীন

উত্তর: (গ) বিচার-বিবেচনাহীন

১৩০. গায়ের জোরে কাজ হাসিলে যারা বেশি তৎপর তাদের কী বলে?

(ক) আরামপ্রিয়

(খ) জবরদস্তিপ্রিয়

(গ) বিবেকবোধহীন

(ঘ) বিচারচেতনাহীন

উত্তর: (খ) জবরদস্তিপ্রিয়

১৩১. যথাযথ বিচারচেতনাহীন মানুষদের কী বলা হয়?

(ক) স্থূলবুদ্ধি

(খ) বিকৃতবুদ্ধি

(গ) সুযোগসন্ধানী

(ঘ) জবরদস্তিপ্রিয়

উত্তর: (খ) বিকৃতবুদ্ধি

১৩২. মানবোচিত সদগুণাবলিকে কী বলে?

(ক) মানবতা

(খ) বিনয়বোধ

(গ) মনুষ্যত্ব

(ঘ) সৌজন্যবোধ

উত্তর: (গ) মনুষ্যত্ব

১৩৩. অরণ্যে অস্থির আশ্রমকে কী বলা হয়?

(ক) তপোবন

(খ) বৈকুণ্ঠ

(গ) বৃন্দাবন

(ঘ) বিষ্ণুলোক

উত্তর: (ক) তপোবন

১৩৪. ‘অনুভূতির চক্ষু’ বলতে কী বোঝায়?

(ক) মনের চোখ

(খ) জ্ঞানের বিকাশ

(গ) মনের সমৃদ্ধি

(ঘ) জ্ঞানের পরিপূর্ণতা

উত্তর: (ক) মনের চোখ

১৩৫. ‘আত্মিক’ শব্দ দিয়ে কী বোঝায়?

(ক) আত্মনিষ্ঠ

(খ) মনোজাগতিক

(গ) মনোদৈহিক

(ঘ) আন্তঃজৈবনিক

উত্তর: (খ) মনোজাগতিক

১৩৬. ‘গূঢ় অর্থ’ শব্দগুচ্ছের অর্থ কী?

(ক) স্বাভাবিক অর্থ

(খ) তাৎপর্যময় অর্থ

(গ) গুরুত্বপূ্র্ণ অর্থ

(ঘ) প্রচ্ছন্ন গভীর অর্থ

উত্তর: (ঘ) প্রচ্ছন্ন গভীর চিন্তা

১৩৭. সাহিত্য অঙ্গনে ও বাস্তব জীবনে মোতাহের হোসেন চৌধুরীর মধ্যে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?

(ক) মুক্তবুদ্ধি চেতনা

(খ) বিদ্রোহী চেতনা

(গ) প্রতিবাদী চেতনা

(ঘ) আধ্যাত্মিক চেতনা

উত্তর: (ক) মুক্তবুদ্ধি চেতনা

১৩৮. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে প্রাবন্ধিক কোন বিষয়টি তুলে ধরেছেন?

(ক) মূল্যবোধ সৃষ্টি

(খ) সাম্যবাদী দৃষ্টিভঙ্গি

(গ) জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা

(ঘ) জীবনের তাৎপর্য উপলব্ধি

উত্তর: (ঘ) জীবনের তাৎপর্য উপলব্ধি

১৩৯. ফুল ও ফলের মাধ্যমে বৃক্ষের কোনটি প্রকাশ পায়?

(ক) অহমিকা

(খ) অনুশোচনা

(গ) পরিপুর্ণতা

(ঘ) পরিমিতিবোধ

উত্তর: (গ) পরিপুর্ণতা

১৪০. মহত্তম মানবজীবনকে সার্থক করতে কোনটি প্রয়োজন?

(ক) প্রত্যাশা

(খ) কর্মচাঞ্চল্য

(গ) সাধনা

(ঘ) আত্মবন্ধন

উত্তর: (গ) সাধনা

১৪১. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের লেখক কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) মোতাহের হোসেন চৌধুরী

(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: (খ) মোতাহের হোসেন চৌধুরী

১৪২. ‘জীবন ও বৃক্ষ’ সংকলিত হয়েছে কোন গ্রন্থ থেকে?

(ক) যুগবাণী

(খ) সভ্যতা

(গ) বৃত্ত-মঙ্গল

(ঘ) সংস্কৃতি কথা

উত্তর: (ঘ) সংস্কৃতি কথা

১৪৩. প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী মানুষের জীবন কাঠামোকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

(ক) নদীর

(খ) পাহাড়ের

(গ) সমুদ্রের

(ঘ) বৃক্ষের

উত্তর: (ঘ) বৃক্ষের

১৪৪. বৃক্ষের পরিপুর্ণতা, বিকাশ ও সার্থকতার পেছনে কী রয়েছে?

(ক) আত্মত্যাগ

(খ) সহিষ্ণু মনোভাব

(গ) নীরব সাধনা

(ঘ) কঠোর পরিশ্রম

উত্তর: (গ) নীরব সাধনা

১৪৫. মোতাহের হোসেন চৌধুরীর মতে, সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত কোনটি?

(ক) মানুষ

(খ) বৃক্ষ

(গ) পাখি

(ঘ) পিঁপড়া

উত্তর: (খ) বৃক্ষ

১৪৬. মানুষের সাধনা কার মতো হওয়া উচিত?

(ক) আকাশের মতো

(খ) পাহাড়ের মতো

(গ) নদীর মতো

(ঘ) বৃক্ষের মতো

উত্তর: (ঘ) বৃক্ষের মতো

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts