শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেওঘরের স্মৃতি’ গল্পটির নাম পালটে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে ‘অতিথির স্মৃতি‘ হিসেবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এ গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন, মানুষে-মানুষে যেমন স্নেহ-প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ীরূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এ গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে।
১. বাতব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
ক) সন্ধ্যার পূর্বে
খ) সন্ধ্যার পরে
গ) বিকেল বেলা
ঘ) গোধূলি বেলা
উত্তর: ক) সন্ধ্যার পূর্বে
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট. উপাধি পেয়েছেন?
ক) ঢাকা
খ) কলকাতা
গ) অক্সফোর্ড
ঘ) কেমব্রিজ
উত্তর: ক) ঢাকা
৩. কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন?
ক) ১৮৭৬ সালে
খ) ১৮৭৭ সালে
গ) ১৮৭৮ সালে
ঘ) ১৮৭৯ সালে
উত্তর: ক) ১৮৭৬ সালে
৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
ক) পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়
খ) পশ্চিমবঙ্গের হুগলি জেলায়
গ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়
ঘ) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়
উত্তর: খ) পশ্চিমবঙ্গের হুগলি জেলায়
৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামের নাম কী?
ক) দেবানন্দপুর
খ) রাধানগর
গ) কাঁঠালপাড়া
ঘ) মেহেরপুর
উত্তর: ক) দেবানন্দপুর
৬. কোন উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে সর্বপ্রথম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে?
ক) দেনাপাওনা
খ) বড়দিদি
গ) পল্লীসমাজ
ঘ) দেবদাস
উত্তর: খ) বড়দিদি
৭. ‘ভারতী’ পত্রিকায় ‘বড়দিদি’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯০৮ সালে
খ) ১৯০৭ সালে
গ) ১৯০৬ সালে
ঘ) ১৯০৩ সালে
উত্তর: খ) ১৯০৭ সালে
৮. ‘দেবদাস’ উপন্যাসের রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস কত পর্বে বিভক্ত?
ক) ২ পর্বে
খ) ৪ পর্বে
গ) ৫ পর্বে
ঘ) ৬ পর্বে
উত্তর: খ) ৪ পর্বে
১০. ‘দেনাপাওনা’ উপন্যাসটি কে লিখেছেন?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?
ক) অপরাজিত
খ) গৃহদাহ
গ) শেষ লেখা
ঘ) চাঁদের পাহাড়
উত্তর: খ) গৃহদাহ
১২. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা?
ক) ব্যথার দান
খ) শেষের কবিতা
গ) চাঁদের পাহাড়
ঘ) পথের দাবী
উত্তর: ঘ) পথের দাবী
১৩. ‘শেষ প্রশ্ন’ উপন্যাসটি কার লেখা?
ক) কাজী নজরুল ইসলাম
খ) জসীমউদ্দীন
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৩৫
খ) ১৯৩৬
গ) ১৯৩৭
ঘ) ১৯৩৮
উত্তর: ঘ) ১৯৩৮
১৫. কার আদেশে গল্পলেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এসেছিলেন?
ক) চিকিৎসকের
খ) পূজাকারীদের
গ) বামুনঠাকুরের
ঘ) চাকরদের
উত্তর: ক) চিকিৎসকের
১৬. চিকিৎসকের আদেশে ‘অতিথির স্মৃতি’ গল্পের কথক কোথায় এসেছিলেন?
ক) বৃন্দাবনে
খ) দেওঘরে
গ) মামাবাড়িতে
ঘ) কাশীতে
উত্তর: খ) দেওঘরে
১৭. দেওঘরে থাকাকালীন গল্পলেখক কেমন বাড়িতে অবস্থান করছিলেন?
ক) প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা ছোটো বাড়িতে
খ) প্রাচীর বিহীন পুরাতন জীর্ণ একটা ছোটো বাড়িতে
গ) প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড়ো বাড়িতে
ঘ) প্রাচীর বিহীন বাগানের মধ্যে একটা বড়ো বাড়িতে
উত্তর: গ) প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড়ো বাড়িতে
১৮. দেওঘরে লেখকের থাকার বাড়িটিকে কী বলা যায়?
ক) বাগানবাড়ি
খ) খামারবাড়ি
গ) প্রাসাদবাড়ি
ঘ) অতিথি ভবন
উত্তর: ক) বাগানবাড়ি
১৯. একজন লোক গলাভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করত কখন?
ক) রাত্রি দুটো থেকে
খ) রাত্রি তিনটে থেকে
গ) রাত্রি চারটে থেকে
ঘ) রাত্রি পাঁচটা থেকে
উত্তর: খ) রাত্রি তিনটে থেকে
২০. গল্পলেখকের ঘুম ভেঙে যাওয়ার কারণ কী?
ক) মশার কামড়ের জন্য
খ) প্রচণ্ড গরমের কারণে
গ) একঘেয়ে গানের সুরে
ঘ) তীব্র শোরগোলের জন্য
উত্তর: গ) একঘেয়ে গানের সুরে
২১. ভজনের সুরে ঘুম ভেঙে গেলে গল্পলেখক কোথায় এসে বসতেন?
ক) উঠোনে
খ) বাগানে
গ) কেদারায়
ঘ) বারান্দায়
উত্তর: ঘ) বারান্দায়
২২. পাখিদের আনাগোনা কখন শুরু হতো?
ক) সন্ধে বেলায়
খ) রাতের শেষে
গ) সকাল বেলায়
ঘ) সাঁঝের বেলায়
উত্তর: খ) রাতের শেষে
২৩. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখিটি সবচেয়ে ভোরে উঠত?
ক) বুলবুলি
খ) শ্যামা
গ) শালিক
ঘ) দোয়েল
উত্তর: ঘ) দোয়েল
২৪. নিচের কোন গাছটির কথা ‘অতিথির স্মৃতি’ গল্পে উল্লেখ রয়েছে?
ক) কাঞ্চন
খ) ছাতিম
গ) বকুল
ঘ) তমাল
উত্তর: গ) বকুল
২৫. কোন গাছটির কথা ‘অতিথির স্মৃতি’ গল্পে বলা হয়নি?
ক) আম
খ) ছাতিম
গ) বকুল
ঘ) অশ্বত্থ
উত্তর: খ) ছাতিম
২৬. প্রতিদিন ভোর বেলা গল্পলেখকের কী শোনার অভ্যাস হয়ে যায়?
ক) ভজন গান
খ) পাখির ডাক
গ) মালির হাঁক
ঘ) গির্জার ঘণ্টা
উত্তর: খ) পাখির ডাক
২৭. বেনে-বৌ পাখি দুটোর রং কেমন ছিল?
ক) সবুজ
খ) বেগুনি
গ) কমলা
ঘ) হলদে
উত্তর: ঘ) হলদে
২৮. ‘অতিথির স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত কোন পাখি?
ক) টুনটুনি
খ) শালিক
গ) শ্যামা
ঘ) বেনে-বৌ
উত্তর: ঘ) বেনে-বৌ
২৯. প্রাচীরের ধারে কোন গাছটি ছিল?
ক) হিজল
খ) ইউক্যালিপটাস
গ) জারুল
ঘ) পাইন
উত্তর: খ) ইউক্যালিপটাস
৩০. ‘অতিথির স্মৃতি’ গল্পে ‘বেনে-বৌ’ কোন গাছে এসে বসত?
ক) বকুল
খ) আম
গ) অশ্বত্থ
ঘ) ইউক্যালিপটাস
উত্তর: ঘ) ইউক্যালিপটাস
৩১. ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালে বসে প্রত্যহ ডাকত কোন পাখিটি?
ক) বুলবুলি
খ) বেনে-বৌ
গ) শ্যামা
ঘ) টুনটুনি
উত্তর: খ) বেনে-বৌ
৩২. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের মন কেন ব্যস্ত হয়ে উঠল?
ক) পাখিদের আনাগোনা দেখে
খ) পাখিদের কলকাকলি শুনে
গ) পাখি দুটিকে না আসতে দেখে
ঘ) গলাভাঙা সুরে ভজন শুনে
উত্তর: গ) পাখি দুটিকে না আসতে দেখে
৩৩. গল্পলেখকের মতে, এদেশে কিসের অভাব নেই?
ক) অতিথির
খ) মালির
গ) ব্যাধের
ঘ) ব্যাধির
উত্তর: গ) ব্যাধের
৩৪. ‘এদেশে ব্যাধের অভাব নেই’— এখানে ‘ব্যাধ’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) বাতব্যাধিগ্রস্তদের
খ) ব্যাধিগ্রস্ত
গ) অবিভাবকদের
ঘ) শিকারিদের
উত্তর: ঘ) শিকারিদের
৩৫. পাখি চালান দেওয়া কাদের ব্যবসা?
ক) মালির
খ) মালিনীর
গ) ব্যাধের
ঘ) আসামির
উত্তর: গ) ব্যাধের
৩৬. তিন দিনের দিন কাদের ফিরে আসতে দেখে গল্পলেখকের ভাবনা ঘুচে গেল?
ক) দোয়েল পাখিদের
খ) টুনটুনি পাখিদের
গ) বুলবুলি পাখিদের
ঘ) বেনে-বৌ পাখিদের
উত্তর: ঘ) বেনে-বৌ পাখিদের
৩৭. গল্পলেখক অতিথিশালার কোথায় বসে পথচারীদের দেখতেন?
ক) বারান্দার চেয়ারে
খ) গেটের বাইরে
গ) বাগানের কেদারায়
ঘ) সামনের লনে
উত্তর: খ) গেটের বাইরে
৩৮. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণির গৃহস্থ ঘরের?
ক) নিম্নবিত্ত
খ) মধ্যবিত্ত
গ) উচ্চবিত্ত
ঘ) উচ্চ মধ্যবিত্ত
উত্তর: খ) মধ্যবিত্ত
৩৯. পীড়িতদের মধ্যে কাদের সংখ্যাই বেশি ছিল?
ক) ছেলেদের
খ) মেয়েদের
গ) যুবকদের
ঘ) বৃদ্ধদের
উত্তর: খ) মেয়েদের
৪০. নিচের কোনটি বেরিবেরি রোগের লক্ষণ?
ক) শরীর অবশ হওয়া
খ) পেট ফুলে যাওয়া
গ) মুখ ফ্যাকাসে হওয়া
ঘ) পা ফুলে যাওয়া
উত্তর: ঘ) পা ফুলে যাওয়া
৪১. অল্পবয়সি মেয়েরা মোজা পরত কেন?
ক) শীতকাল বলে
খ) লজ্জা ঢাকতে
গ) পা ফোলা বলে
ঘ) সুন্দর লাগার জন্য
উত্তর: গ) পা ফোলা বলে
৪২. ‘অতিথির স্মৃতি’ গল্পে মধ্যবিত্ত গৃহস্থের মেয়েরা মাটি পর্যন্ত কাপড় পরত কেন?
ক) সংস্কারের কারণে
খ) বিকৃতি আড়াল করতে
গ) ঠান্ডা থেকে রক্ষা পেতে
ঘ) সৌন্দর্য বৃদ্ধি করতে
উত্তর: খ) বিকৃতি আড়াল করতে
৪৩. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের সবচেয়ে দুঃখ হতো কাকে দেখে সে হলো—
ক) পা ফুলো-ফুলো অল্পবয়সি একদল মেয়ে
খ) একটি দরিদ্র ঘরের মেয়ে
গ) বাতব্যাধিগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি
ঘ) একটি শক্তিসামর্থ্যহীন কুকুর
উত্তর: খ) একটি দরিদ্র ঘরের মেয়ে
৪৪. দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখবোধের কারণ—
ক) বয়স
খ) অসুস্থতা
গ) নিঃসঙ্গতা
ঘ) দূরবস্থা
উত্তর: ঘ) দূরবস্থা
৪৫. দরিদ্র ঘরের মেয়েটির বয়স আনুমানিক কত হবে?
ক) ২৪-২৫ বছর
খ) ২০-২১ বছর
গ) ১৭-১৮ বছর
ঘ) ২২-২৩ বছর
উত্তর: ক) ২৪-২৫ বছর
৪৬. ‘কী ক্লান্তিই না মেয়েটির চোখের চাহনি।’— এখানে কার কথা বলা হয়েছে?
ক) মালিনী মেয়েটির
খ) দরিদ্র ঘরের মেয়েটির
গ) বাতব্যাধিগ্রস্তের
ঘ) পা ফোলা রোগীর
উত্তর: খ) দরিদ্র ঘরের মেয়েটির
৪৭. ‘অতিথির স্মৃতি’ গল্পে ‘ক্ষুধা হরণের কর্তব্য’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক) ক্ষুধা বাড়াতে পরিশ্রম
খ) ক্ষুধা নিবারণ করা
গ) খাদ্য সংগ্রহ করা
ঘ) খাদ্য জোগাতে পরিশ্রম
উত্তর: ক) ক্ষুধা বাড়াতে পরিশ্রম
৪৮. গল্পলেখকের ধারণা অনুযায়ী কারা বাতব্যাধিগ্রস্ত ছিল?
ক) কয়েকটি ছেলে
খ) কয়েকজন বৃদ্ধ
গ) কয়েকটি মেয়ে
ঘ) কয়েকজন তরুণী
উত্তর: খ) কয়েকজন বৃদ্ধ
৪৯. বাতব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
ক) সন্ধ্যার পূর্বেই
খ) সন্ধ্যার পরেই
গ) বিকেল বেলায়
ঘ) ভোরে ভোরেই
উত্তর: ক) সন্ধ্যার পূর্বেই
৫০. বাতব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কেন?
ক) বাসাবাড়ি অনেক দূরে বলে
খ) দ্রুত কাজ শেষ হয়ে যাওয়ায়
গ) দ্রুতপদে হাঁটতে অসমর্থ হওয়ায়
ঘ) অন্ধকার নেমে চলতে অসুবিধা বলে
উত্তর: ঘ) অন্ধকার নেমে চলতে অসুবিধা বলে
৫১. অন্ধকার পথে চলার সময় গল্পলেখকের সঙ্গী হয়েছিল কে?
ক) একজন বৃদ্ধ
খ) একটি কুকুর
গ) একজন চাকর
ঘ) একটি বিড়াল
উত্তর: খ) একটি কুকুর
৫২. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের সাথে অতিথির প্রথম কোথায় সাক্ষাৎ হয়?
ক) পথে হাঁটতে বের হওয়ার সময়
খ) ব্যক্তির লোহার গেটের সামনে
গ) পথের ধারে বসে থাকার সময়
ঘ) হাঁটার পর ঘরে ফেরার সময়
উত্তর: ঘ) হাঁটার পর ঘরে ফেরার সময়
৫৩. ‘কী রে, যাবি আমার সঙ্গে?’— কাকে উদ্দেশ্য করে গল্পলেখক উক্তিটি করেছেন?
ক) বেনে-বৌ পাখিকে
খ) একটি কুকুরকে
গ) দরিদ্র ঘরের মেয়েকে
ঘ) চাকরটিকে
উত্তর: খ) একটি কুকুরকে
৫৪. ‘অতিথির স্মৃতি’ গল্পে অতিথি লেখকের কথার প্রত্যুত্তর করে কীভাবে?
ক) ঘেউ ঘেউ শব্দে
খ) ল্যাজ নেড়ে
গ) শূন্য দৃষ্টিতে চেয়ে
ঘ) মাথা দুলিয়ে
উত্তর: খ) ল্যাজ নেড়ে
৫৫. ‘বুঝলাম সে রাজি আছে।’— এখানে কার কথা বলা হয়েছে?
ক) মালিনী
খ) চাকর
গ) কুকুর
ঘ) বামুন
উত্তর: গ) কুকুর
৫৬. ‘আজ তুই আমার অতিথি।’— গল্পলেখক কাকে এ কথাটি বলেছেন?
ক) মালিকে
খ) চাকরকে
গ) কুকুরকে
ঘ) মালিনীকে
উত্তর: গ) কুকুরকে
৫৭. কথক চাকরটিকে গেট বন্ধ রাখতে নিষেধ করেন কেন?
ক) তিনি বাইরে যাবেন বলে
খ) কুকুরটির প্রবেশের জন্য
গ) চাকরকে বাইরে পাঠানোর জন্য
ঘ) অতিথি বাইরে যাবেন বলে
উত্তর: খ) কুকুরটির প্রবেশের জন্য
৫৮. ‘কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলিনে কেন?’— এখানে কাকে অতিথির মর্যাদা দেওয়া হয়েছে?
ক) মালিকে
খ) বামুনকে
গ) চাকরকে
ঘ) কুকুরকে
উত্তর: ঘ) কুকুরকে
৫৯. গল্পলেখক কাকে ডেকে কুকুরটিকে পেট ভরে খেতে দিতে বললেন?
ক) পুরোহিতকে
খ) কর্তামশাইকে
গ) চাকর-বাকরকে
ঘ) বামুনঠাকুরকে
উত্তর: ঘ) বামুনঠাকুরকে
৬০. মালিনী কোনটির প্রবল অংশীদার ছিল?
ক) আসবাবপত্রের
খ) ধনসম্পদের
গ) টাকাকড়ির
ঘ) বাড়তি খাবারের
উত্তর: ঘ) বাড়তি খাবারের
৬১. ‘চাকরদের দরদ তার পরেই বেশি।’— ‘অতিথির স্মৃতি’ গল্পে ‘তার’ বলতে কার কথা বলা হয়েছে?
ক) মালি
খ) লেখক
গ) মালি-বৌ
ঘ) অতিথি
উত্তর: গ) মালি-বৌ
৬২. ‘অতিথির স্মৃতি’ গল্পে খাবার না পেয়ে কে উপবাস থাকে?
ক) চাকর
খ) মালি
গ) মালিনী
ঘ) কুকুর
উত্তর: ঘ) কুকুর
৬৩. মালির বউ অতিথিকে মেরে বের করে দেয় কেন?
ক) ঘেউ ঘেউ করায়
খ) কুকুর পছন্দ করে না
গ) খাবারের ভাগ দিবে না
ঘ) মালির নির্দেশ থাকায়
উত্তর: গ) খাবারের ভাগ দিবে না
৬৪. অতিথিকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না কে?
ক) লেখক
খ) চাকর
গ) মালি
ঘ) মালি-বৌ
উত্তর: ঘ) মালি-বৌ
৬৫. অতিথিকে বাগানে ঢুকতে না দিলে সে কী করে?
ক) পথের ধারে বসে থাকে
খ) গেটের বাইরে বসে থাকে
গ) বাড়ির পিছনে বসে থাকে
ঘ) বারান্দার নিচে বসে থাকে
উত্তর: খ) গেটের বাইরে বসে থাকে
৬৬. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন কাজটিতে চাকরদের সায় ছিল?
ক) কুকুরটিকে বাড়িতে ঢুকতে না দেওয়া
খ) কুকুরটিকে বাগানে ঢুকতে না দেওয়া
গ) কুকুরটিকে দেখামাত্র তাড়িয়ে দেওয়া
ঘ) কুকুরটিকে কোনো রকম প্রশ্রয় না দেওয়া
উত্তর: খ) কুকুরটিকে বাগানে ঢুকতে না দেওয়া
৬৭. শরীর খারাপ হলে গল্পলেখক কতদিন ঘর থেকে নিচে নামতে পারলেন না?
ক) এক দিন
খ) দুই দিন
গ) তিন দিন
ঘ) চার দিন
উত্তর: খ) দুই দিন
৬৮. সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপর কার ছায়া পড়ল?
ক) কুকুরের
খ) মালিনীর
গ) চাকরের
ঘ) চিকিৎসকের
উত্তর: ক) কুকুরের
৬৯. কুকুরটি লেখকের ঘরের সামনে লুকিয়ে হাজির হয়েছিল কেন?
ক) চাকরদের ভয়ে
খ) খাবারের জন্য
গ) লেখকের কথা ভেবে
ঘ) স্বভাববশত
উত্তর: ক) চাকরদের ভয়ে
৭০. মূক বধির প্রাণীকুলেরা কেবল হাতের ইশারায় কথা বলে। তাদের শব্দ নেই, রয়েছে প্রখর ইন্দ্রিয় শক্তি। ‘অতিথির স্মৃতি’ গল্পে এসকল প্রতিবন্ধীর মতোই মানুষের সঙ্গে যোগাযোগ করতে নানা অঙ্গভঙ্গির আশ্রয় নেয় কে?
ক) চাকর
খ) মালি-বৌ
গ) বামুন
ঘ) কুকুর
উত্তর: ঘ) কুকুর
৭১. মিতু রাস্তা থেকে একজন পশুপাখিকে ভালোবেসে বাড়িতে নিয়ে আসে। কিন্তু নিজের খাবারে ভাগ পড়বে ভেবে তাদের বাসার কাজের মেয়েটি পশুপাখিকে কৌশলে তাড়িয়ে দেয়। কাজের মেয়েটির সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের কার মিল রয়েছে?
ক) মালির
খ) বামুনঠাকুরের
গ) মালির বউয়ের
ঘ) চাকরের
উত্তর: গ) মালির বউয়ের
৭২. অতিথি ও গল্পলেখকের মধ্যে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে—
ক) কথক নিজেই
খ) বামুনঠাকুর
গ) কথকের প্রস্থান
ঘ) মালি-বৌ
উত্তর: ঘ) মালি-বৌ
৭৩. ‘খাওয়া হয়েছে তো রে? কী খেলি আজ?’— এ জিজ্ঞাসা কার প্রতি?
ক) চাকরের প্রতি
খ) মালি-বৌর প্রতি
গ) কুকুরটির প্রতি
ঘ) বামুনঠাকুরের প্রতি
উত্তর: গ) কুকুরটির প্রতি
৭৪. লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন?
ক) প্রহার করায়
খ) খাবার না দেওয়ায়
গ) গেট বন্ধ থাকায়
ঘ) অতিরিক্ত আদর পাওয়ায়
উত্তর: খ) খাবার না দেওয়ায়
৭৫. কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়?
ক) বেনে-বৌ পাখি
খ) অসুস্থ মেয়েটি
গ) কুকুর
ঘ) মালি-বৌ
উত্তর: গ) কুকুর
৭৬. মালি-বৌ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়?
ক) খাবারে ভাগ বসাবে বলে
খ) কামড়াবে বলে
গ) দেখতে কুৎসিত বলে
ঘ) ঘেউ ঘেউ করত বলে
উত্তর: ক) খাবারে ভাগ বসাবে বলে
৭৭. শরীর ভালো না হলেও গল্পলেখককে দেওঘর থেকে বিদায় নিতে হলো কেন?
ক) বায়ু পরিবর্তনে ফললাভ না করায়
খ) বাড়ির জন্য মন অস্থির হওয়ায়
গ) অতিথির প্রতি মমতা বেড়ে যাচ্ছিল বলে
ঘ) মালিনীর আচরণের প্রতি তুষ্ট হওয়ায়
উত্তর: ক) বায়ু পরিবর্তনে ফললাভ না করায়
৭৮. ‘তবু দিন-দুই দেরি করলাম নানা ছলে।’— লেখক কেন দেরি করেছিলেন?
ক) সুস্থতা লাভের আশায়
খ) কুকুরটির মমতায়
গ) ট্রেনের টিকিট না পাওয়ায়
ঘ) আরও কিছুদিন থাকার ইচ্ছায়
উত্তর: খ) কুকুরটির মমতায়
৭৯. অতিথি কাদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগল?
ক) চাকরদের
খ) গাড়োয়ানদের
গ) মালিদের
ঘ) কুলিদের
উত্তর: ঘ) কুলিদের
৮০. ‘কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগল।’— এখানে ‘খববদারি’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) মাতব্বরি
খ) হস্তক্ষেপ
গ) নজরদারি
ঘ) খবর ফাঁকি
উত্তর: গ) নজরদারি
৮১. ‘তার উৎসাহই সবচেয়ে বেশি।’— ‘অতিথির স্মৃতি’ গল্পে অতিথির এমন উৎসাহের কারণ কী?
ক) বাৎসল্য
খ) আতিথ্য
গ) ভালোবাসা
ঘ) তৃপ্তি
উত্তর: গ) ভালোবাসা
৮২. ‘তার উৎসাহই সবচেয়ে বেশি।’— ‘অতিথির স্মৃতি’ গল্পে এ উৎসাহ কার?
ক) মালিনী
খ) অতিথি
গ) লেখক
ঘ) মালি
উত্তর: খ) অতিথি
৮৩. গল্পলেখককে ট্রেনে তুলে দিতে যাওয়া সবাই বকশিশ পেলেও বাকি রইল কে?
ক) মালি-বৌ
খ) চাকর
গ) কুলি
ঘ) অতিথি
উত্তর: ঘ) অতিথি
৮৪. ‘সবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম’— এখানে ‘ঝাপসা’ কথাটিতে কী প্রকাশ পেয়েছে?
ক) চোখে কম দেখা
খ) দূরে তাকাতে না পারা
গ) চোখে অন্ধকার দেখা
ঘ) অশ্রুসজল চোখ
উত্তর: ঘ) অশ্রুসজল চোখ
৮৫. ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন?
ক) গৃহের প্রতি উদাসীনতা
খ) অতিথির জন্য বিরহকাতরতা
গ) পরিবারের প্রতি অনীহা
ঘ) দেওঘরের প্রতি মমতা
উত্তর: খ) অতিথির জন্য বিরহকাতরতা
৮৬. নিষ্ফল মায়াফের কোনো এক ফাঁকে কুকুরটি গল্পলেখকের ঘরটা খুঁজে দেখবে কেন?
ক) আশ্রয়ের আশায়
খ) খাবারের আশায়
গ) বকশিসের আশায়
ঘ) লেখককে মনে পড়ায়
উত্তর: ঘ) লেখককে মনে পড়ায়
৮৭. ‘ভজন’ শব্দের অর্থ কী?
ক) প্রার্থনা
খ) প্রার্থনামূলক গান
গ) আরাধনা
ঘ) মোনাজাত
উত্তর: খ) প্রার্থনামূলক গান
৮৮. ট্রেনে পড়া বিড়াল ছানাটিকে নিজ হাতে তুলে রাস্তার ধারে রাখলেন ব্যারিস্টার আকমল সাহেব। উদ্দীপকের আকমল সাহেবের চেতনা কোন রচনায় প্রকাশিত?
ক) মৃত্যুর পথে
খ) কিশোর কাজি
গ) অতিথির স্মৃতি
ঘ) মার্চেন্ট অব ভেনিস
উত্তর: গ) অতিথির স্মৃতি
৮৯. ‘ভজন’ শব্দের অর্থ কী?
ক) ভোজন করা
খ) মহিমাকীর্তন
গ) ভ্রমণ
ঘ) সাধনা
উত্তর: খ) মহিমাকীর্তন
৯০. ‘দোর’ শব্দের অর্থ কী?
ক) দ্বার
খ) দৌড়
গ) দরজা
ঘ) জানালা
উত্তর: গ) দরজা
৯১. ‘কুঞ্জ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অরণ্য
খ) ছায়াবিথী
গ) লতাগৃহ
ঘ) উপবন
উত্তর: ঘ) উপবন
৯২. ‘বেরিবেরি’ কী?
ক) একপ্রকার ফল
খ) একপ্রকার ফুল
গ) একপ্রকার রোগ
ঘ) একধরনের উৎসব
উত্তর: গ) একপ্রকার রোগ
৯৩. কোন ভিটামিনের অভাবে ‘বেরিবেরি’ রোগ হয়?
ক) ভিটামিন-বি
খ) ভিটামিন-সি
গ) ভিটামিন-ডি
ঘ) ভিটামিন-ই
উত্তর: ক) ভিটামিন-বি
৯৪. ‘বেরিবেরি’ রোগ হলে কোন লক্ষণ দেখা দেয়?
ক) দাঁত দিয়ে রক্ত পড়ে
খ) হাত-পা ফুলে যায়
গ) চোখ-মুখ ফ্যাকাসে হয়ে যায়
ঘ) শরীরে ক্ষত সৃষ্টি হয়
উত্তর: খ) হাত-পা ফুলে যায়
৯৫. আদালতে অপরাধের দায়ে অভিযুক্তকে কী বলা হয়?
ক) দণ্ডিত
খ) আসামি
গ) অভিযুক্ত
ঘ) যাজতি
উত্তর: খ) আসামি
৯৬. ‘আসামি’ শব্দটি দিয়ে ‘অতিথির স্মৃতি’ গল্পে কী বোঝানো হয়েছে?
ক) রোগাক্রান্ত ব্যক্তি
খ) অভিযুক্ত ব্যক্তি
গ) দণ্ডিত ব্যক্তি
ঘ) বয়স্ক ব্যক্তি
উত্তর: ক) রোগাক্রান্ত ব্যক্তি
৯৭. ‘পাণ্ডুর’ শব্দের অর্থ কী?
ক) শীর্ণ
খ) ফ্যাকাসে
গ) কর্মহীন
ঘ) শক্তিহীন
উত্তর: খ) ফ্যাকাসে
৯৮. বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তিকে কী বলে?
ক) দারোয়ান
খ) চাকর
গ) মালি
ঘ) বামুন
উত্তর: গ) মালি
৯৯. ‘অতিথির স্মৃতি’ গল্পটির রচয়িতা কে?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০০. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল নাম কী?
ক) স্মৃতিবন্যা
খ) দেওঘরের স্মৃতি
গ) রেলুনের স্মৃতি
ঘ) কুকুরের স্মৃতি
উত্তর: খ) দেওঘরের স্মৃতি
১০১. মানুষ ও জীবনের মধ্যে সম্পর্ক সৃষ্টিরূপ পেতে ‘অতিথির স্মৃতি’ গল্পে বাধা হয়ে দাঁড়ায় কোনটি?
ক) বাড়ির লোহার গেট
খ) দেওঘর ত্যাগ
গ) প্রতিকূল পরিবেশ
ঘ) মানবীয় আচরণ
উত্তর: ঘ) মানবীয় আচরণ
১০২. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী?
ক) প্রাণীর প্রতি মমত্ববোধ
খ) প্রাণীর প্রতি আবেগপ্রবণ হওয়া
গ) জীবজন্তুর প্রতি আবেগপ্রবণ হওয়া
ঘ) অতিথির প্রতি কর্তব্যপরায়ণ হওয়া
উত্তর: ক) প্রাণীর প্রতি মমত্ববোধ
১০৩. ‘অতিথির স্মৃতি’ গল্পে তুলে ধরা হয়েছে—
ক) সম্পর্কের বিচিত্র রূপ
খ) সম্পর্কের স্থায়ী রূপ
গ) সম্পর্কের অস্থায়ী রূপ
ঘ) সম্পর্কের মধুরতা
উত্তর: ক) সম্পর্কের বিচিত্র রূপ
১০৪. পাঠকহৃদয় জয় করে কে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকের পরিণত হন?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৫. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?
ক) যোগাযোগ
খ) শেষ প্রশ্ন
গ) আরণ্যক
ঘ) মাটির ছেলে
উত্তর: খ) শেষ প্রশ্ন
১০৬. ‘অতিথির স্মৃতি’ গল্পে প্রকাশিত জীবজন্তুর প্রতি ভালোবাসা মানব চরিত্রের কোন দিককে নির্দেশ করে?
ক) সূক্ষ্ম অনুভূতি
খ) অন্ধ আবেগ
গ) উদার মানবিক বোধ
ঘ) মানবিক দুর্বলতা
উত্তর: গ) উদার মানবিক বোধ
১০৭. ‘অতিথির স্মৃতি’ রচনায় প্রকাশ পেয়েছে—
ক) প্রকৃতিপ্রেম
খ) ধর্মনীষ্ঠা
গ) দায়িত্বশীলতা
ঘ) জীবপ্রেম
উত্তর: ঘ) জীবপ্রেম
১০৮. ‘অতিথির স্মৃতি’ রচনায় লেখকের সাথে অতিথি রূপী কুকুরটির কী ধরনের সম্পর্ক গড়ে উঠেছে?
ক) স্নেহ-প্রীতির
খ) দায়িত্বশীলতার
গ) সম্পর্ক সূত্রের
ঘ) মহত্ত্ব প্রদর্শনের
উত্তর: ক) স্নেহ-প্রীতির
