You are currently viewing রেইনকোট গল্পের mcq : ১৪৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

রেইনকোট গল্পের mcq : ১৪৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

রেইনকোট‘ গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়। এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র ১ থেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়। ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এ গল্পের বিষয়; যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সর্মার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নূরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নূরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাকাণ্ডের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নূরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পরতে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর। গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নূরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম— তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এ গল্পে।


. কার জবানিতে ‘রেইনকোট’ গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

ক. আবদুস সাত্তার মৃধা

খ. ড. আফাজ আহমদ

গ. আখতারুজ্জামান ইলিয়াস

ঘ. নুরুল হুদা

উত্তর: ঘ. নুরুল হুদা


২. ‘রেইনকোট’ গেয়ে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করেছে?

ক. পিয়নকে

খ. স্ত্রীকে

গ. মিলিটারিকে

ঘ. প্রিন্সিপালকে

উত্তর: ক. পিয়নকে

৩. কোন ঋতুর শেষের বৃষ্টিতে ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদার শীত শীত ভাব হয়?

ক. শেষ শরতের

খ. শেষ বর্ষার

গ. শেষ শীতের

ঘ. শেষ হেমন্তের

উত্তর: ঘ. শেষ হেমন্তের

৪. ‘রেইনকোট’ গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল?

ক. প্রিন্সিপালের অফিস

খ. প্রিন্সিপালের কোয়ার্টার

গ. ফুটবল মাঠ

ঘ. জিমনেসিয়াম

উত্তর: ঘ. জিমনেসিয়াম


৫. ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপাল আফজল কাকে তোয়াজ করে?

ক. আবদুস সাত্তার মৃধাকে

খ. নুরুল হুদাকে

গ. আকবর সাজিদকে

ঘ. ইসহাক মিয়াকে

উত্তর: গ. আকবর সাজিদকে


৬. ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল-কলেজ থেকে শহীদ মিনার হটাতে মিলিটারির নিকট নিবেদন করেছিল?

ক. হিন্দুয়ানি চিহ্ন বলে

খ. চেতনা বহন করতে বলে

গ. অনুগত্য প্রকাশ করতে

ঘ. মিলিটারিদের খুশি করতে

উত্তর: খ. চেতনা বহন করতে বলে


৭. ‘পাকিস্তান বাঁচাতে হলে স্কুল-কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে’- এ নিবেদনটি করেছে—

ক. মিন্টু

খ. ইসহাক

গ. প্রিন্সিপাল

ঘ. নুরুল হুদা

উত্তর: গ. প্রিন্সিপাল

৮. ‘রেইনকোট’ গল্পে ‘অনঅথরাইজড কনস্ট্রাকশন’ বলতে বোঝানো হয়েছে—

ক. কলেজ ক্যাম্পাস

খ. জিমনেসিয়াম

গ. স্মৃতিসৌধ

ঘ. শহীদ মিনার

উত্তর: ঘ. শহীদ মিনার


৯. ডক্টর আফাজ আহমদ ‘পাকিস্তানের শরীরের কাঁটা’ বলতে বুঝিয়েছেন—

ক. গেরিলা

খ. মিসক্রিয়ান্ট

গ. জেনারেল

ঘ. শহীদ মিনার

উত্তর: ঘ. শহীদ মিনার

১০. ‘রেইনকোট’ গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা ছেড়ে চলে গেছে?

ক. আবদুস সাত্তার

খ. আকবর সাজিদ

গ. আফাজ আহমদ

ঘ. ইসহাক মিয়া

উত্তর: ঘ. ইসহাক মিয়া


১১. ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কার?

ক. মিন্টুর

খ. নুরুল হুদার

গ. আবদুস সাত্তার

ঘ. ড. আফাজ আহমদের

উত্তর: ক. মিন্টুর

১২. ‘মিসক্রিয়ান্টরা সব খতম’— এখানে ‘মিসক্রিয়ান্ট’ বলতে কাদের বোঝানো হয়েছে?

ক. মুক্তিযোদ্ধা

খ. পাকিস্তানি বাহিনী

গ. শান্তি বাহিনী

ঘ. মিত্রবাহিনী

উত্তর: ক. মুক্তিযোদ্ধা


১৩. ‘মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল।’ ‘রেইনকোট’ গল্পে উক্তিটি কার?

ক. কলেজের পিয়নের

খ. দোকানদারের

গ. বাস চালকের

ঘ. আয়াার

উত্তর: খ. দোকানদারের


১৪. ‘রেইনকোট’ গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কী ছিল?

ক. খাদ্য

খ. অস্ত্র

গ. সাহায্য

ঘ. আলমারি

উত্তর: খ. অস্ত্র


১৫. ‘সবই তো নরমাল হয়ে আসছে।’— এ বাক্যে প্রকাশিত হয়েছে—

ক. সম্ভাবনা

খ. ব্যাঙ্গ

গ. সন্তুষ্টি

ঘ. আশা

উত্তর: খ. ব্যাঙ্গ


১৬. ‘রেইনকোট’ গল্পে উর্দুর প্রফেসরের নাম কী ছিল?

ক. নুরুল হুদা

খ. আফাজ আহমদ

গ. আকবর সাজিদ

ঘ. আবদুস সাত্তার মৃধা

উত্তর: গ. আকবর সাজিদ


১৭. প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আফজল তোয়াজ করে কেন?

ক. শিক্ষিত মানুষ বলে

খ. মিলিটারিদের সঙ্গে আঁতাত থাকায়

গ. ভালো উর্দু বলতে পারে বলে

ঘ. মিসক্রিয়ান্টদের সর্দার বলে

উত্তর: গ. ভালো উর্দু বলতে পারে বলে

১৮. ‘একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে পাঁচটা খানসেনা খতম।’ উক্তিটি ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়?

ক. লেখক

খ. নুরুল হুদা

গ. আয়া

ঘ. দোকানদার

উত্তর: ঘ. দোকানদার


১৯. ‘প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়।’— কেন?

ক. আনন্দে

খ. বেদনায়

গ. ভয়ে

ঘ. বিস্ময়ে

উত্তর: গ. ভয়ে


২০. ‘রেইনকোট’ গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন?

ক. পদার্থ

খ. রসায়ন

গ. বাংলা

ঘ. ইংরেজি

উত্তর: খ. রসায়ন

২১. ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?

ক. ভূগোল

খ. পদার্থ

গ. আরবি

ঘ. কেমিস্ট্রি

উত্তর: ঘ. কেমিস্ট্রি


২২. নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গিয়েছিল?

ক. মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক থাকায়

খ. মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায়

গ. প্রিন্সিপালের ষড়যন্ত্রে

ঘ. রেইনকোট পরায়

উত্তর: ক. মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক থাকায়


২৩. ‘রেইনকোট’ গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কী?

ক. সামরিক শক্তি

খ. ভৌগোলিক অবস্থান

গ. মৌসুমি জলবায়ু

ঘ. বন্ধুত্বপূর্ণ হিসেবে

উত্তর:  গ. মৌসুমি জলবায়ু

২৪. মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কী বলে মনে হয়?

ক. অসহ্য যন্ত্রণা

খ. স্রেফ উৎপাত

গ. অসহ্য অত্যাচার

ঘ. অমানবিক অত্যাচার

উত্তর: খ. স্রেফ উৎপাত


২৫. ‘রেইনকোট’ খুলে ফেললে নুরুল হুদার শরীরে রেইনকোটের কী অনুভূত হয়?

ক. ওম

খ. তাপ

গ. শীতলতা

ঘ. ঘাম

উত্তর: ক. ওম


২৬. ‘রেইনকোট’ গল্পে নুরুল হুদার শরীর কাঁপতে থাকে কেন?

ক. আঘাতের ভয়ে

খ. আঘাতের যন্ত্রণায়

গ. দেশপ্রেমের উত্তেজনায়

ঘ. পারিবারিক চিন্তায়

উত্তর: গ. দেশপ্রেমের উত্তেজনায়

২৭. চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না—

ক. আঘাত সয়ে যাওয়ায়

খ. মৃত্যু নিশ্চিত জানায়

গ. মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়

ঘ. শরীর অবশ হওয়ায়

উত্তর: গ. মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়


২৮. ‘রেইনকোট’ গল্পের কথক কে?

ক. নুরুল হুদা

খ. আখতার

গ. আবদুস সাত্তার

ঘ. মিন্টু মিয়া

উত্তর: ক. নুরুল হুদা


২৯. ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনায় প্রকাশ ঘটেছে—

ক. মুক্তিযুদ্ধ ও সংগ্রাম

খ. পাকিস্তানি বাহিনীর অত্যাচার

গ. উষ্ণতা, সাহস ও দেশপ্রেম

ঘ. মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ

উত্তর: গ. উষ্ণতা, সাহস ও দেশপ্রেম


৩০. ‘রেইনকোট’ গল্পে রেইনকোট কিসের আদর্শ বহন করে?

ক. মুক্তিযুদ্ধের ইতিহাস

খ. মুক্তিযুদ্ধের চেতনার

গ. মুক্তিযুদ্ধের শোক গাথা

ঘ. মুক্তিযুদ্ধের আত্মত্যাগ

উত্তর: খ. মুক্তিযুদ্ধের চেতনার


৩১. ‘রেইনকোট’ গল্পে ‘রেইনকোট’ বহন করে—

ক. মুক্তিযুদ্ধের ইতিহাস

খ. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট

গ. মুক্তিযুদ্ধের চেতনা

ঘ. ভাষা আন্দোলনের ঘটনা

উত্তর: গ. মুক্তিযুদ্ধের চেতনা


৩২. ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কিসের প্রতীক?

ক. দেশপ্রেম

খ. স্বাধীনতা

গ. প্রতিরোধ

ঘ. সংগ্রাম

উত্তর: ক. দেশপ্রেম


৩৩. ‘রেইনকোট’ গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ—

ক. মিসক্রিয়ান্টদের ঠিকানা

খ. সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম

গ. পুলিশের আজ্ঞাবহ সেনা

ঘ. গেরিলাদের সঙ্গে আঁতাত

উত্তর: খ. সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম


৩৪. ‘রেইনকোট’ গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেতন ছিলেন?

ক. রাজাকারদের দৌরাত্ম্য

খ. গেরিলাদের আক্রমণ

গ. নুরুল হুদার দেশপ্রেম

ঘ. হানাদারদের নিপীড়ন

উত্তর: গ. নুরুল হুদার দেশপ্রেম


৩৫. ‘রেইনকোট’ গল্পে কোন বিষয়টি অগ্রগণ্য হয়ে উঠেছে?

ক. গেরিলা আক্রমণ

খ. হানাদার বাহিনীর নিপীড়ন

গ. নুরুল হুদার দেশপ্রেম

ঘ. রাজাকারদের দৌরাত্ম্য

উত্তর: গ. নুরুল হুদার দেশপ্রেম


৩৬. আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসের সংখ্যা কয়টি?

ক. দুইটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

উত্তর: ক. দুইটি


৩৭. নিচের কোনটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ?

ক. জাল স্বপ্ন স্বপ্নের জাল

খ. নক্সীকাঁথা

গ. পুতুলনাচ

ঘ. বহিপীর

উত্তর: ক. জাল স্বপ্ন স্বপ্নের জাল

৩৮. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯৪১

খ. ১৯৪২

গ. ১৯৪৩

ঘ. ১৯৪৪

উত্তর: গ. ১৯৪৩


৩৯. আখতারুজ্জামান ইলিয়াসের কয়টি ছোটগল্পের গ্রন্থ রয়েছে?

ক. ৫টি

খ. ৬টি

গ. ৭টি

ঘ. ৮টি

উত্তর: ক. ৫টি


৪০. ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে?

ক. শওকত ওসমান

খ. আখতারুজ্জামান ইলিয়াস

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. হাসান আজিজুল হক

উত্তর: খ. আখতারুজ্জামান ইলিয়াস


৪১. আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘চিলেকোঠার সেপাই’ কী ধরনের রচনা?

ক. ছোটগল্প

খ. উপন্যাস

গ. নাটক

ঘ. প্রবন্ধ

উত্তর: খ. উপন্যাস


৪২. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৯৫ সালে

খ. ১৯৯৬ সালে

গ. ১৯৯৭ সালে

ঘ. ১৯৯৮ সালে

উত্তর: গ. ১৯৯৭ সালে


৪৩. নুরুল হুদার জীবনের কী বারের ঘটনা ‘রেইনকোট’ গল্পে উপস্থাপিত?

ক. শনি

খ. রবি

গ. সোম

ঘ. মঙ্গল

উত্তর: ঘ. মঙ্গল

৪৪. ‘রেইনকোট’ গল্পের প্রেক্ষাপট কী?

ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন

খ. ১৯৬৫ সালের যুদ্ধোত্তর নির্বাচন

গ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

ঘ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ

উত্তর: ঘ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ


৪৫. ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের নাম কী?

ক. ড. আকবর সাজিদ

খ. ড. আফাজ আহমদ

গ. ড. আবদুস সাত্তার মৃধা

ঘ. ড. ইসহাক

উত্তর: খ. ড. আফাজ আহমদ


৪৬. ‘তোর রাত থেকে বৃষ্টি’— কোন রচনার শুরুতেই উল্লিখিত হয়েছে?

ক. অপরিচিতা

খ. জীবন ও বৃক্ষ

গ. মাসি-পিসি

ঘ. রেইনকোট

উত্তর: ঘ. রেইনকোট


৪৭. ‘এ তো ভাবনার কথা।’— যে ভাবনার কথা বলা হয়েছে—

ক. অস্তিত্ব সংকট নিয়ে ভাবনা

খ. ইসহাক মুক্তিযোদ্ধা কিনা তা ভাবনার কথা

গ. পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্তির ভাবনা

ঘ. মিন্টুর রেইনকোট ইসহাক পরবে কি না তা ভাবনার কথা

উত্তর: ক. অস্তিত্ব সংকট নিয়ে ভাবনা

৪৮. ‘জ্বলে-পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।’— উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

ক. ইসহাক

খ. মিন্টু

গ. নুরুল হুদা

ঘ. আফাজ আহমদ

উত্তর: গ. নুরুল হুদা

৪৯. ‘এই কয়েক মাসে কত সুরাই সে মুখস্থ করেছে।’— এখানে ‘সে’ সর্বনাম দ্বারা কাকে বোঝানো হয়েছে?

ক. প্রিন্সিপালকে

খ. ইকবালকে

গ. প্রিন্সিপালের পিয়নকে

ঘ. নুরুল হুদাকে

উত্তর: ঘ. নুরুল হুদাকে


৫০. ‘সব ভেঙে দিল।’— এখানে কী ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে?

ক. পরিকল্পনা

খ. আয়োজন

গ. আরাম

ঘ. পূর্বপ্রস্তুতি

উত্তর: গ. আরাম

৫১. ‘রেইনকোট’ গল্পে কে দরজায় প্রবল কড়া নাড়ছিল?

ক. মিলিটারি

খ. ইসহাক মিয়া

গ. নুরুল হুদা

ঘ. আবদুস সাত্তার

উত্তর: খ. ইসহাক মিয়া


৫২. মিলিটারির আশঙ্কায় দরজা খোলার পর পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদার কী অনুভূতি হয়?

ক. শক্তিময় হয়

খ. বিস্মিত হয়

গ. আনন্দিত হয়

ঘ. গম্ভীর হয়

উত্তর: গ. আনন্দিত হয়


৫৩. ‘পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে।’— নুরুল হুদার এমন ইচ্ছার কারণ কী?

ক. পিয়নকে খুব স্নেহ করত বলে

খ. আকস্মিক বিপদ মুক্তির আনন্দে

গ. পিয়ন খুব উপকারী লোক বলে

ঘ. কলেজের খবর দিয়েছিল

উত্তর: খ. আকস্মিক বিপদ মুক্তির আনন্দে


৫৪. ‘পেট তোড় গিয়া।’— ‘রেইনকোট’ গল্পে উক্তিটি কার সঙ্গে সম্পৃক্ত?

ক. পিয়ন

খ. প্রফেসর

গ. প্রিন্সিপাল

ঘ. কর্নেল

উত্তর: ক. পিয়ন


৫৫. ‘রেইনকোট’ গল্পে কে এখন দিন-রাত উর্দুর কথা বলে?

ক. ড. আফাজ আহমদ

খ. আকবর সাজিদ

গ. ইসহাক মিয়া

ঘ. আবদুস সাত্তার মৃধা

উত্তর: গ. ইসহাক মিয়া

৫৬. ‘রেইনকোট’ গল্পের ইসহাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে?

ক. ডিসেম্বর

খ. ফেব্রুয়ারি

গ. মার্চ

ঘ. এপ্রিল

উত্তর: ঘ. এপ্রিল


৫৭. ‘আবদুস সাত্তার মৃধা’ কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

ক. বাংলা

খ. কেমিস্ট্রি

গ. হিস্ট্রি

ঘ. জিওগ্রাফি

উত্তর: ঘ. জিওগ্রাফি


৫৮. ‘হাঁপানির টান আছে কার?’

ক. আত্মার

খ. প্রিন্সিপালের

গ. আবদুস সাত্তার মৃধার

ঘ. নুরুল হুদার

উত্তর: ঘ. নুরুল হুদার


৫৯. প্রিন্সিপাল কখন মিলিটারির বড়ো কর্তাদের কাছে স্কুল-কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য সনিবন্ধে নিবেদন করেছিলেন?

ক. জানুয়ারি মাসের শুরুতে

খ. ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি

গ. মার্চ মাসের শুরুতে

ঘ. এপ্রিল মাসের মাঝামাঝি

উত্তর: ঘ. এপ্রিল মাসের মাঝামাঝি

৬০. ‘রেইনকোট’ গল্পে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে কোনটিকে?

ক. মুক্তিযোদ্ধাদের

খ. পুলিশ বাহিনীকে

গ. শহীদ মিনারকে

ঘ. রাজাকারকে

উত্তর: গ. শহীদ মিনারকে


৬১. স্কুল-কলেজের শহীদ মিনার ভেঙে দেওয়ার মাধ্যমে কোথায় আঘাত করা হয়েছে?

ক. বাঙালির ঐতিহ্যে

খ. বাঙালির চেতনায়

গ. বাঙালির স্বাধীনতায়

ঘ. বাঙালির মনে

উত্তর: খ. বাঙালির চেতনায়


৬২. ‘রেইনকোট’ গল্পে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন থাকে কে?

ক. নুরুল হুদা

খ. ড. আফাজ আহমদ

গ. আকবর সাজিদ

ঘ. মিন্টু

উত্তর: খ. ড. আফাজ আহমদ


৬৩. ‘পাকিস্তান যদি বাঁচাতে হয় তবে সব স্কুল-কলেজ থেকে শহীদ মিনার হটাও।’— বাক্যটিতে শহীদ মিনার কিসের প্রতীক?

ক. বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক

খ. বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক

গ. বাঙালির প্রতিবাদের প্রতীক

ঘ. বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর: খ. বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক


৬৪. মিলিটারির শহীদ মিনার হটানোর পরামর্শ প্রদানের মাধ্যমে প্রিন্সিপালের চরিত্রে প্রকাশ পেয়েছে—

ক. দেশদ্রোহিতা

খ. অসততা

গ. অসচেতনতা

ঘ. হীনস্বার্থপরতা

উত্তর: ক. দেশদ্রোহিতা


৬৫. নুরুল হুদা নিজেকে প্রিন্সিপালের কী দাবি করে?

ক. আত্মীয়

খ. বন্ধু

গ. কলিগ

ঘ. সাব-অর্ডিনেট

উত্তর: ঘ. সাব-অর্ডিনেট


৬৬. রেইনকোটের প্রকৃত মালিক কে?

ক. চালক

খ. শ্যালক

গ. মিলিটারি

ঘ. বাসযাত্রী

উত্তর: খ. শ্যালক

৬৭. মুক্তিযুদ্ধ চলাকালে নুরুল হুদা কতবার বাসা বদলান?

ক. ৩ বার

খ. ৪ বার

গ. ৫ বার

ঘ. ৬ বার

উত্তর: খ. ৪ বার


৬৮. ‘রেইনকোট’ গল্পে নুরুল হুদার চতুর্থ বাড়ির জানালা দিয়ে কী দেখা যায়?

ক. নদী

খ. ঘর

গ. ধানক্ষেত

ঘ. শহীদ মিনার

উত্তর: গ. ধানক্ষেত

৬৯. মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কোথায় যাচ্ছিল?

ক. জাদুঘরে

খ. শাহবাগে

গ. ঢাকা মেডিকেল

ঘ. ঢাকা কলেজে

উত্তর: ঘ. ঢাকা কলেজে


৭০. পাকিস্তানের ‘ইন্টারনাল অ্যাফেয়ার’ কোনটি?

ক. বাংলাদেশ দখল করা

খ. দেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ইচ্ছা

গ. বাঙালির উপর নির্যাতন

ঘ. ইস্ট পাকিস্তানকে বহাল রাখা

উত্তর: গ. বাঙালির উপর নির্যাতন


৭১. নুরুল হুদার মেয়ের বয়স কত বছর ছিল?

ক. তিন

খ. চার

গ. সাড়ে চার

ঘ. আড়াই

উত্তর: ঘ. আড়াই


৭২. কিসের উপর অবিরাম বৃষ্টি পড়ছে?

ক. মাথার

খ. খাতার

গ. রিক্সার

ঘ. রেইনকোটের

উত্তর: ঘ. রেইনকোটের


৭৩. টুপিতে কোন তেজ আছে বলে ইঙ্গিত রয়েছে?

ক. মুক্তিযোদ্ধার তেজ

খ. মিলিটারির তেজ

গ. অন্যায়ের তেজ

ঘ. সংগ্রামীর তেজ

উত্তর: খ. মিলিটারির তেজ

৭৪. রেইনকোটের পানি বাসে গড়ালেও নুরুল হুদাকে কেউ কিছু বলেনি কেন?

ক. ভয়ে

খ. শ্রদ্ধায়

গ. দয়ায়

ঘ. অপছন্দায়

উত্তর: ক. ভয়ে

৭৫. কী দেখে নুরুল হুদার এক্সট্রা ভালো লাগে?

ক. কড়াবৃষ্টি

খ. লাল রঙের বাস

গ. ট্রান্সপারেন্ট আবরণ

ঘ. মানুষ ভয় পাচ্ছে

উত্তর: গ. ট্রান্সপারেন্ট আবরণ


৭৬. ‘দ্বিতীয়বার আল্লাহু আকবর ঘোষণা করার সুযোগ আর মেলেনি’—কার সম্পর্কে বলা হয়েছে?

ক. ইসহাকের

খ. মিন্টুর

গ. নুরুল হুদার

ঘ. মুয়াজ্জিনের

উত্তর: ঘ. মুয়াজ্জিনের

৭৭. ‘রেইনকোট’ গল্পে মসজিদের মাইক্রোফোন অকেজো ছিল কেন?

ক. কর্নেলের হুকুমে

খ. নষ্ট হওয়ায়

গ. গুলি লেগেছিল

ঘ. বিদ্যুৎ না থাকায়

উত্তর: ঘ. বিদ্যুৎ না থাকায়


৭৮. ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের মুখের রং পরিবর্তিত হয় কেন?

ক. খুশিতে

খ. ভয়ে

গ. উত্তেজনায়

ঘ. দুশ্চিন্তায়

উত্তর: খ. ভয়ে


৭৯. ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদা পেশায় কী ছিলেন?

ক. গায়ক

খ. চাকরিজীবী

গ. শিক্ষক

ঘ. কৃষক

উত্তর: গ. শিক্ষক


৮০. ‘তুমি আসবে বলে, হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাংক এলো।’ উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয়?

ক. গেরিলা আক্রমণ

খ. সেনাবাহিনীর তৎপরতা

গ. আর্তনাদ

ঘ. ভয়

উত্তর: খ. সেনাবাহিনীর তৎপরতা


৮১. ‘মিসক্রিয়ান্টদের ঠিকানা তো তার জানা আছে।’—উক্তিটি তোমার পঠিত কোন রচনার?

ক. মাসি-পিসি

খ. ব্যাঙের দিনগুলো

গ. রেইনকোট

ঘ. নেকলেস

উত্তর: গ. রেইনকোট


৮২. ‘রাশিয়ার হিল জেনারেল ইউনিটার, আর আমাদের জেনারেল…’

ক. মনসুর

খ. সামার

গ. ইরিফিয়া

ঘ. টিক্কা খান

উত্তর: ক. মনসুর

৮৩. ‘সে গাং্যের  একজন সক্রিয় সদস্য।’—উক্তিটি কার?

ক. সালিদের

খ. মিলিটারির

গ. প্রিন্সিপালের

ঘ. ইসহাকের

উত্তর: খ. মিলিটারির

৮৪. নুরুল হুদা সাহসী হয়েছিলেন কীভাবে?

ক. মিসক্রিয়ান্টদের কারণে

খ. অত্যাচারিত হওয়ার কারণে

গ. রেইনকোট পরার কারণে

ঘ. মুক্তিযুদ্ধের কারণে

উত্তর: গ. রেইনকোট পরার কারণে


৮৫. ‘রেইনকোট’ গল্পে কোন বারের উল্লেখ নেই?

ক. শনি

খ. রবি

গ. মঙ্গল

ঘ. বৃহস্পতি

উত্তর: খ. রবি


৮৬. নুরুল হুদাকে কেন পাঁচ কালেমা ঠোঁটের উপর রাখতে হয়?

ক. দুর্ঘটনা এড়ানোর প্রয়োজনে

খ. আপদ-বিপদ থেকে রক্ষার জন্য

গ. অমুসলিম নয় তা প্রমাণ করার জন্য

ঘ. মুসলিম পরিচয়ে গর্ববোধ করার জন্য

উত্তর: গ.অমুসলিম নয় তা প্রমাণ করার জন্য


৮৭. বাতাস আর বৃষ্টির ঝাপটায় সকালে কে এসে ঘরে ঢোকে?

ক. মিলিটারির ক্যাপ্টেন

খ. কলেজের চৌকিদার

গ. প্রিন্সিপালের পিয়ন

ঘ. পাকিস্তানি কর্নেল

উত্তর: গ. প্রিন্সিপালের পিয়ন


৮৮. ‘পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে।’ ‘রেইনকোট’ গল্পে নুরুল হুদার এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক. পিয়নের প্রতি কৃতজ্ঞতা

খ. পিয়নের প্রতি ভালোবাসা

গ. সংশয় কেটে যাওয়ার আনন্দ

ঘ. শুভ সংবাদ পাওয়ার আনন্দ

উত্তর: গ. সংশয় কেটে যাওয়ার আনন্দ

৮৯. প্রিন্সিপালের কোয়ার্টার কোথায়?

ক. মাঠ পেরিয়ে ডান দিকে

খ. মাঠ পেরিয়ে বাঁ দিকে

গ. মাঠের সামনের দিকে

ঘ. মাঠের পিছন দিকে

উত্তর: খ. মাঠ পেরিয়ে বাঁ দিকে

৯০. প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে কী ছিল?

ক. কলেজ লাইব্রেরি

খ. সরকারি অফিস

গ. মিলিটারি ক্যাম্প

ঘ. কলেজের অফিস

উত্তর: গ. মিলিটারি ক্যাম্প


৯১. ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের বাড়িতে বোমা নিক্ষেপের উদ্দেশ্য কী ছিল?

ক. আতঙ্ক সৃষ্টি করা

খ. প্রিন্সিপালকে সতর্ক করা

গ. হানাদারদের মেসেজ দেওয়া

ঘ. রাজাকারদের ভয় দেখানো

উত্তর: খ. প্রিন্সিপালকে সতর্ক করা


৯২. ‘পিয়ন কি তাকে মিসক্রিয়ান্টদের লোক ভাবে নাকি?’ বাক্যটিতে ‘মিসক্রিয়ান্ট’ বলতে কাদের বোঝানো হয়েছে?

ক. মিলিটারিদের

খ. মুক্তিযোদ্ধাদের

গ. রাজাকারদের

ঘ. সুবিধাবাদীদের

উত্তর: খ. মুক্তিযোদ্ধাদের


৯৩. দেশকে মুক্ত করার জন্য ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা আপ্রাণ চেষ্টা করেন। ‘রেইনকোট’ গল্পে এই যোদ্ধাদের অন্য একটি নামে চিনতে পারি। সেটি কী?

ক. মুক্তিবাহিনী

খ. মিসক্রিয়ান্ট

গ. মুক্তিফৌজ

ঘ. মুক্তিকামী

উত্তর: খ. মিসক্রিয়ান্ট


৯৪. ‘রেইনকোট’ গল্পে জিওগ্রাফিক প্রোফেসরের নাম কী?

ক) শওকত ওসমান

খ) মমতাজ

গ) আবদুস সাত্তার মৃধা

ঘ) আতাউর রহমান

উত্তর: আবদুস সাত্তার মৃধা


৯৫. মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে কাকে দেখে কলেজের সবাই তটস্থ ছিল?

ক) কর্নেলকে

খ) পিওনকে

গ) প্রিন্সিপালকে

ঘ) কাস্টমকে

উত্তর: পিওনকে


৯৬. ‘রেইনকোট’ গল্পে পিওনের ভয়ে সকলেই তটস্থ কেন?

ক) পিওন মুক্তিপাগলা বলে

খ) পিওন প্রভাবশালী বলে

গ) মিলিটারির সঙ্গে সুসম্পর্ক বলে

ঘ) পিওন উর্দু বলতে পারে বলে

উত্তর: মিলিটারির সঙ্গে সুসম্পর্ক বলে


৯৭. পাকিস্তানের জন্য দিন-রাত কে দোয়া-দরুদ পড়ে?

ক) আসমা

খ) সাত্তার

গ) প্রিন্সিপাল

ঘ) ইসহাক

উত্তর:  গ) প্রিন্সিপাল

৯৮. ‘রেইনকোট’ গল্পে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষকদের কলেজে আসতে হয় কেন?

ক) কর্নেলের হুকুম বলে

খ) হাজিরা দিতে হয় বলে

গ) পাকিস্তানিদের হুকুমে

ঘ) প্রিন্সিপালের পরামর্শে

উত্তর: খ) হাজিরা দিতে হয় বলে

৯৯. পাকিস্তান বাঁচাতে হলে শহিদ মিনার হটাতে হবে কেন?

ক) শহিদ মিনার উপাসনার নামান্তর

খ) শহিদ মিনার জাতীয়তাবাদের অনুপ্রেরণা শক্তি

গ) শহিদ মিনার দেশকে অপবিত্র করেছে

ঘ) ওটা দেশবিভাগের সহায়ক শক্তি

উত্তর: খ) শহিদ মিনার জাতীয়তাবাদের অনুপ্রেরণা শক্তি

১০০. ‘রেইনকোট’ গল্পে কলেজের প্রিন্সিপালের নাম কী ছিল?

ক) ড. আফাজ আহমদ

খ) আবরার আহমদ

গ) আসাদ আহমদ

ঘ) আকবর সাঈদ

উত্তর: ক) ড. আফাজ আহমদ

১০১. ‘রেইনকোট’ গল্পে হিন্দুস্তান ও মিসক্রিয়ান্টদের অপসরণের ভবিষ্যৎবাণী করার মধ্য দিয়ে প্রিন্সিপালের যে পরিচয় পাওয়া যায়—

ক) চরম ভারতবিদ্বেষী

খ) তিনি শান্তিকমিটির সদস্য

গ) কট্টর পাকিস্তানের সমর্থক

ঘ) পাকিস্তানিদের ঘোর সমর্থক

উত্তর: ঘ) পাকিস্তানিদের ঘোর সমর্থক

১০২. ‘শান্তিকমিটির চেয়ারম্যান সাহেবের পাকিস্তানের জন্য দরদের অন্ত নেই’। এই লোকটার সঙ্গে ‘রেইনকোট’ গল্পের কার মিল খুঁজে পাওয়া যায়?

ক) ইসহাক

খ) আফাজ আহমদ

গ) নূরুল হুদা

ঘ) আকবর সাঈদ

উত্তর: খ) আফাজ আহমদ


১০৩. নিজের স্বার্থ রক্ষার্থে গ্রামের মানুষদের বিপদে ফেলল রমজান আলী। রমজান আলীর সাথে ‘রেইনকোট’ গল্পের কার সাদৃশ্য রয়েছে?

ক) আকবর সাঈদ

খ) আফাজ আহমদ

গ) নূরুল হুদা

ঘ) আবদুস সাত্তার মৃধা

উত্তর: খ) আফাজ আহমদ

১০৪. ‘রেইনকোট’ গল্পে ‘আনঅথরাইজড কনস্ট্রাকশন’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?

ক) শহিদ মিনার

খ) স্মৃতিসৌধ

গ) কলেজ ভবন

ঘ) মসজিদ

উত্তর: শহিদ মিনার

১০৫. ‘রেডিও-টেলিফোনে হরদম বলছে সিচুয়েশন নরমাল’ এ বাক্যটি নূরুল হুদার অন্তরে কী জাগিয়েছে?

ক) সাহস

খ) ভয়

গ) ক্ষোভ

ঘ) বিস্ময়

উত্তর: ক) সাহস

১০৬. নূরুল হুদার স্ত্রী তাকে মিস্টার রেইনকোট নিয়ে যেতে বলে কেন?

ক) বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে

খ) তাকে মুক্তিযোদ্ধাদের মতো দেখাবে বলে

গ) তাকে মিলিটারির মতো দেখাবে বলে

ঘ) আত্মগোপনে সুবিধা হবে বলে

উত্তর: বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে


১০৭. মিন্টু কবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে?

ক) জুনের ২১ তারিখ

খ) জুনের ২২ তারিখ

গ) জুনের ২৩ তারিখ

ঘ) জুনের ২৪ তারিখ

উত্তর গ) জুনের ২৩ তারিখ


১০৮. নূরুল হুদার ছেলের বয়স কত?

ক) আট বছর

খ) তিন বছর

গ) চার বছর

ঘ) পাঁচ বছর

উত্তর: পাঁচ বছর


১০৯. দেশকে স্বাধীন করার অদম্য বাসনায় শক্রদের মাথা ঘাম করে যুদ্ধে ছুটে গিয়েছিল অনেক তরুণ প্রাণ। ‘রেইনকোট’ গল্পে এরুপ কার সন্ধান মেলে?

ক) নূরুল হুদা

খ) মিন্টু

গ) মোক্তার সাহেব

ঘ) পিওন

উত্তর: খ) মিন্টু

১১০. পরিচয় গোপন করতে বিমলবাবুকে কিছুদিন পরপর বাড়ি পালটাতে হয়। উক্ত দিকটি তোমার পঠিত কোন রচনাকে নির্দেশ করে?

ক) রেইনকোট

খ) আহ্বান

গ) আমার পথ

ঘ) চাষার দুখু

উত্তর: রেইনকোট


১১১. ‘দেখ, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা তার সঙ্গে।’— এ বাক্যে ‘দৈর্ঘ্যের তুলনা’ কীসের ইঙ্গিত বহন করে?

ক) উচ্চতার তুলনা

খ) ব্যক্তিত্বের তুলনা

গ) সাহসের তুলনা

ঘ) ঘৃণার তুলনা

উত্তর: সাহসের তুলনা


১১২. ‘আব্বু ছোটমামা হয়েছে।’— ছোটমামা কে?

ক) ইসহাক মিয়া

খ) আবদুস সাত্তার

গ) ড. আফাজ আহমদ

ঘ) মিন্টু

উত্তর:  ঘ) মিন্টু

১১৩. লেকচারার নূরুল হুদা যখন রেইনকোট পরে হাঁটছিল, সে সময় কোন ঋতু ছিল?

ক) গ্রীষ্ম

খ) বর্ষা

গ) শরৎ

ঘ) হেমন্ত

উত্তর: ঘ) হেমন্ত

১১৪. বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদা সাহেব। ‘রেইনকোট’ গল্পে ফরিদা সাহেবের অপেক্ষা করার সঙ্গে কার মিল রয়েছে?

ক) আফাজ উদ্দিনের

খ) নূরুল হুদার

গ) আকবর সাঈদের

ঘ) আবদুস সাত্তার মৃধার

উত্তর: নূরুল হুদার


১১৫. মিন্টু তার রেইনকোট বেচে দিয়ে কী করেছে?

ক) ভুল

খ) ভালো

গ) খারাপ

ঘ) সুন্দর

উত্তর: ভালো


১১৬. ‘ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুনরূপে সে ব্যাবাচাকা খায়।’— উক্তিটি কার ক্ষেত্রে প্রযোজ্য?

ক) প্রিন্সিপাল

খ) পিওন

গ) নূরুল হুদা

ঘ) মিষ্টু

উত্তর: নূরুল হুদা


১১৭. রেইনকোট গল্পে একটু বাচাল টাইপের কে?

ক) কলেজের পিওন

খ) দোকানদার ছেলেটা

গ) আকবর সাঈদ

ঘ) ড. আফাজ আহমদ

উত্তর: দোকানদার ছেলেটা


১১৮. ‘রেইনকোট’ গল্পে দোকানদার ছেলেটাকে একটু বাচাল টাইপের বলা হয়েছে কেন?

ক) সে বানিয়ে কথা বলে

খ) অপ্রয়োজনীয় কথা বলে

গ) বিরামহীন কথা বলে

ঘ) সে কিছু বাড়িয়ে বলে

উত্তর: ঘ) সে কিছু বাড়িয়ে বলে

১১৯. ‘আরে রাখো রাখো’ বলতে বলতে কতজন প্যাসেঞ্জার বাস থেকে নেমে পড়েছিল?

ক) ১ জন

খ) ২ জন

গ) ৩ জন

ঘ) ৪ জন

উত্তর: ৩ জন


১২০. বাস থামার সঙ্গে সঙ্গে তিনটি ক্রিমিনাল নেমে পড়ে কেন?

ক) ভয়ের কারণে

খ) বন্ধুর জন্য

গ) কাজের প্রয়োজনে

ঘ) মিলিটারির ইচ্ছায়

উত্তর: ক) ভয়ের কারণে

১২১. ‘ফের নতুন করে অপরাধীমুক্ত বাসে যেতে ভালো লাগে।’ লেকচারার নূরুল হুদার এ ভাবনার কারণ কী ছিল?

ক) অপরাধী সহজে ধরা পড়ায়

খ) অপরাধীরা অপরাধ স্বীকার করায়

গ) বাস থেকে অপরাধীরা নেমে যাওয়ায়

ঘ) অপরাধীদের বাস থেকে নামিয়ে দেওয়ায়

উত্তর: গ) বাস থেকে অপরাধীরা নেমে যাওয়ায়

১২২. কলেজে মোট ক’টা আলমারি আনা হয়েছে বলে নূরুল হুদা মিলিটারিদের জানায়?

ক) সাত

খ) আট

গ) নয়

ঘ) দশ

উত্তর: ঘ) দশ

১২৩. আকবর সাঈদ কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

ক) বাংলা

খ) আরবি

গ) ফারসি

ঘ) উর্দু

উত্তর: উর্দু


১২৪. মিলিটারিরা নূরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন?

ক) মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায়

খ) প্রিন্সিপালের পরামর্শ চাওয়ায়

গ) মিসক্রিয়ান্ট বলে মনে করায়

ঘ) মিলিটারিরা তার নাম বলায়

উত্তর: মিসক্রিয়ান্ট বলে মনে করায়

১২৫. লেকচারার ও তার সহকর্মীকে মিলিটারিরা প্রথম বড় একটা ঘরে নিয়ে গেল কেন?

ক) পরে বিবৃতি দেওয়ার জন্য

খ) তথ্য আদানার জন্য

গ) তাদের অবস্থান যাচাইয়ের জন্য

ঘ) হত্যা করার জন্য

উত্তর: তথ্য আদানার জন্য


১২৬. মিলিটারি কাদের সবসময় মিসক্রিয়ান্ট মনে করে?

ক) শিক্ষকদের

খ) কুলিদের

গ) ব্যবসায়ীদের

ঘ) পিওনের

উত্তর: খ) কুলিদের

১২৭. কমিটি ডিপার্টমেন্টে আলমারি চালানোর সময় এক কুলি কার গা ঘেঁষে দাঁড়িয়েছিল?

ক) নূরুল হুদার

খ) প্রিন্সিপালের

গ) ইসহাকের

ঘ) আকবর সাঈদের

উত্তর: নূরুল হুদার


১২৮. নূরুল হুদার মৌনতা মিলিটারিদের মনে কোন বিশ্বাস সৃষ্টিতে সাহায্য করে?

ক) সে দুষ্কৃতকারীদের সক্রিয় সদস্য

খ) মারা গেলেও সে সত্য প্রকাশ করবে না

গ) ভয়ে তার বাকরূদ্ধ হয়ে গেছে

ঘ) অঙ্গীকার করার সাহস তার নেই

উত্তর: সে দুষ্কৃতকারীদের সক্রিয় সদস্য


১২৯. ‘রেইনকোট’ গল্পে ‘ওই ঠিকানাটা বলে দিলে তাকে সম্মান করে ছেড়ে দেওয়া হবে।’ কাদের ঠিকানার কথা বলা হয়েছে?

ক) মুক্তিযোদ্ধাদের

খ) প্রিন্সিপালের

গ) প্রফেসরের

ঘ) মিলিটারিদের

উত্তর: মুক্তিযোদ্ধাদের


১৩০. ‘বর্ষাকালেই তো জুত ।’ উক্তিটির অন্তর্নিহিত অর্থ কী?

ক) বর্ষাকাল মুক্তিযোদ্ধাদের জন্য নিরাপদ

খ) বর্ষাকালে আক্রমণ করা অতি সহজ

গ) বর্ষাকালে পাকিস্তানিদের বিব্রত করা সহজ

ঘ) বর্ষা এলে যুদ্ধটা বেশ জমে উঠবে

উত্তর: গ) বর্ষাকালে পাকিস্তানিদের বিব্রত করা সহজ

১৩১. ‘রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন।’ এ কথার মানে কী?

ক) রাশিয়ার শীতের মতো আমাদের বর্ষা ভয়ঙ্কর

খ) রাশিয়ার শীত আর আমাদের বর্ষা সমসাময়িক

গ) রাশিয়ার শীতের চেয়ে বাংলার বর্ষা ভয়াবহ

ঘ) রাশিয়ার আর বাংলার বর্ষা উভয়ই দীর্ঘস্থায়ী

উত্তর: ক) রাশিয়ার শীতের মতো আমাদের বর্ষা ভয়ঙ্কর

১৩২. ‘তারাও তাকে চেনে এবং তার ওপর তাদের আস্থাও কম নয়।’ এখানে মূলত কাদের আস্থার কথা বলা হয়েছে?

ক) মিলিটারিদের

খ) মুক্তিযোদ্ধাদের

গ) সহকর্মীদের

ঘ) পরিবারের

উত্তর: মুক্তিযোদ্ধাদের


১৩৩. ‘নূরুল হুদার চোখের চাউনি ভোঁতা কিন্তু গরম।’— এ কথার মানে কী?

ক) আত্নবিশ্বাসী এবং নির্ভীক

খ) সমস্ত সাহস হারিয়েছেন

গ) ভেতরে তীব্র দমন চলেছে

ঘ) কিংকর্তব্যবিমূঢ় হয়েছেন

উত্তর: আত্নবিশ্বাসী এবং নির্ভীক


১৩৪. রেইনকোটটা খুলে ফেললে নূরুল হুদার শরীরে রেইনকোটের কী অনুভূত হয়?

ক) ওম

খ) শীত

গ) হিম

ঘ) শোষ

উত্তর: ক) ওম

১৩৫. ‘কিন্তু তার ওম তার শরীরে এখনো লেপটে আছে।’— এ বাক্যে ‘ওম’ প্রতীকের অন্তরালে কোন বিষয়টি লুকায়িত?

ক) সাহস

খ) উষ্ণতা

গ) চেতনা

ঘ) শক্তি

উত্তর: গ) চেতনা

১৩৬. নূরুল হুদার শরীর কাঁপতে থাকে কেন?

ক) মিলিটারিদের নির্মম অত্যাচারের ভয়ে

খ) পরিবারের স্ত্রী-সন্তানের দুশ্চিন্তায়

গ) অপরিমিত আঘাতে অসহনীয় যন্ত্রণায়

ঘ) নিখাদ দেশপ্রেমের উত্তেজনায়

উত্তর: ঘ) নিখাদ দেশপ্রেমের উত্তেজনায়

১৩৭. ফিতীশ বাবুর একটা লোয়ার আছে; সে জানালার গ্রিল বানায়। ফিতীশ চিন্নরের সঙ্গে ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

ক) নূরুল হুদার শ্যালকের

খ) নিচতলার ভাড়াটিয়ার

গ) সালিম সাহেবের

ঘ) ডক্টর আফাজের

উত্তর: নিচতলার ভাড়াটিয়ার


১৩৮. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় দেখা যায়, আস্তরখার জন্য শান্তিঘের মানুষ এলিফ্যান্ট রোডে আসে। এই শান্তিঘের মানুষের সঙ্গে ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের তুলনা যায়?

ক) নূরুল হুদা

খ) ড. আফাজ আহমদ

গ) ইসহাক মিয়া

ঘ) আকবর সাঈদ

উত্তর: ক) নূরুল হুদা


১৩৯. আবুল খুব ভীতু প্রকৃতির। কিন্তু নজরুলের ‘কারার ওই লৌহকপাট’ গানটি শুনলে তার কেমন যেন ভয় কেটে যায়। আবুলের সঙ্গে ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের তুলনা চলে?

ক) আবদুস সাত্তার

খ) নূরুল হুদা

গ) আফাজ আহমদ

ঘ) ইসহাক মিয়া

উত্তর: নূরুল হুদা

১৪০. আমরা একটি ভুলকে বাঁচাব বলে যুদ্ধ করি। ‘রেইনকোট’ গল্পে উল্লিখিত কোন চরিত্রের মুখে এ গানটি মানানসই?

ক) নূরুল হুদা

খ) আবদুস সাত্তার

গ) আকবর সাঈদ

ঘ) মিন্টু

উত্তর: ঘ) মিন্টু

১৪১. ‘সাবভার্সিভ অ্যাকটিভিটিজ’ বলতে কী বোঝায়?

ক) যুদ্ধবিরোধী কার্যক্রম

খ) রাষ্ট্রবিরোধী কার্যক্রম

গ) মানবতাবিরোধী কার্যক্রম

ঘ) গণতন্ত্রবিরোধী কার্যক্রম

উত্তর: রাষ্ট্রবিরোধী কার্যক্রম


১৪২. ‘তোড় দিয়া’ শব্দটির অর্থ কী?

ক) পালিয়ে গিয়েছে

খ) উড়িয়ে দিয়েছে

গ) ভাড়া দিয়েছে

ঘ) দৌড় দিয়েছে

উত্তর: উড়িয়ে দিয়েছে


১৪৩. ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে কারা?

ক) মিসক্রিয়ান্টরা

খ) রাজাকাররা

গ) পাকিস্তানি বাহিনী

ঘ) প্রফেসররা

উত্তর: মিসক্রিয়ান্টরা


১৪৫. ‘ক্যায়সে’ শব্দের অর্থ কী?

ক) কেন

খ) কীভাবে

গ) কখন

ঘ) কী জন্য

উত্তর: কীভাবে


১৪৬. ‘মিসক্রিয়ান্ট’ বলতে কাদের বোঝানো হয়েছে?

ক) রাজাকারদের

খ) মিলিটারিদের

গ) আত্মঘাতীদের

ঘ) মুক্তিযোদ্ধাদের

উত্তর: মুক্তিযোদ্ধাদের


১৪৭. ‘ফওরন’ শব্দের অর্থ কী?

ক) ফরমান

খ) ধীরস্থির

গ) ফরিয়াদি

ঘ) তাড়াতাড়ি

উত্তর: তাড়াতাড়ি


১৪৮. ‘রেইনকোট’ গল্পে ‘সাবভার্সিভ অ্যাকটিভিটিজ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) আত্মঘাতী কর্মকাণ্ড

খ) রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড

গ) রাজাকারদের কর্মকাণ্ড

ঘ) পাকিস্তানিদের কর্মকাণ্ড

উত্তর: রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts