কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্য থেকে মানুষ কবিতাটি সম্পাদনা করে সংকলিত হয়েছে। পৃথিবীতে নানা বর্ণ, ধর্ম, গোত্র আছে। বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থও আছে। মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবনবাজিও রাখে। কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এ রকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড়ো কিছু যে হতে পারে না, ধর্মও সে কথাই বলে। অথচ ধর্মকে ব্যবহার করে অনেকে স্বার্থ হাসিল করে এবং মনুষ্যত্বের চরম অবমাননা করে; যা কোনোভাবেই কাম্য নয়। কবিতায় সে ভাবটিই মূর্ত হয়ে উঠেছে।
১. কবি কার জয়গান গেয়েছেন?
ক) সাম্যের
খ) শ্রমিকের
গ) সত্যের
ঘ) বীরত্বের
উত্তর: ক) সাম্যের
২. ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’—এ বক্তব্যে ভুকারির কোন মনোভাব প্রকাশ পায়?
ক) প্রতিবাদী
খ) অভিমান
গ) ফরিয়াদ
ঘ) ক্ষোভ
উত্তর: গ) ফরিয়াদ
৪. কাজী নজরুল ইসলাম তাঁর ‘উমর ফারুক’ কবিতায় হযরত উমর (রা.) সম্পর্কে বলেন— “বেদুঈন-জাতি দেখে এসো তুমি সেই সাম্যের ছবি আর একবার লোহিতে-সাগরে মিলে-মিশে হয়ে মরি।”—এখানে ‘মানুষ’ কবিতার কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?
ক) সাম্যবাদ
খ) মানবতাবাদ
গ) সহমর্মিতা
ঘ) বিদ্রোহ
উত্তর: ক) সাম্যবাদ
৫. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৯৭
খ) ১৮৯৯
গ) ১৯০১
ঘ) ১৯০৩
উত্তর: খ) ১৮৯৯
৬. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৩০০
খ) ১৩০৫
গ) ১৩০৬
ঘ) ১৩০৭
উত্তর: গ) ১৩০৬
৭. কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন—
ক) বর্ধমান জেলায়
খ) ময়মনসিংহ জেলায়
গ) কুমিল্লা জেলায়
ঘ) বীরভূম জেলায়
উত্তর: ক) বর্ধমান জেলায়
৮. অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করে তিনি ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাতি লাভ করেছেন— ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর: গ) কাজী নজরুল ইসলাম
৯. ছেলেবেলায় কাজী নজরুল কোন দলে যোগ দেন?
ক) যাত্রা গানের দলে
খ) পালা গানের দলে
গ) বাউল গানের দলে
ঘ) লেটো গানের দলে
উত্তর: ঘ) লেটো গানের দলে
১০. কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগদান করেন—
ক) কলকাতা ইসলামিয়া স্কুলে
খ) দরিরামপুর হাই স্কুলে
গ) চুরুলিয়া হাই স্কুলে
ঘ) বর্ধমান হাই স্কুলে
উত্তর: খ) দরিরামপুর হাই স্কুলে
১১. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ—
ক) ২৪ মার্চ
খ) ২৪ এপ্রিল
গ) ২৫ মে
ঘ) ২৪ জুন
উত্তর: গ) ২৫ মে
১২. জ্যৈষ্ঠ মাসের কত তারিখে কাজী নজরুল জন্মগ্রহণ করেন?
ক) ৯
খ) ১০
গ) ১১
ঘ) ১৩
উত্তর: গ) ১১
১৩. ‘সেখানেই তাঁর সাহিত্য সাধনার সূচনা ঘটে’— কোথায়?
ক) সেনাবাহিনীতে বাঙালি পল্টনে
খ) ময়মনসিংহের ত্রিশালে
গ) বর্ধমানের চুরুলিয়ায়
ঘ) কলকাতার জোড়াসাঁকোয়
উত্তর: ক) সেনাবাহিনীতে বাঙালি পল্টনে
১৪. কাজী নজরুল ইসলামকে ডি-লিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
খ) বর্ধমান বিশ্ববিদ্যালয়
গ) যাদবপুর বিশ্ববিদ্যালয়
ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর: ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫. কাজী নজরুল ইসলামকে বলা হয়—
ক) দুঃখের কবি
খ) ভাগ্যের কবি
গ) বিদ্রোহী কবি
ঘ) সাম্যের কবি
উত্তর: গ) বিদ্রোহী কবি
১৬. অসুস্থ কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয় কখন?
ক) বাংলাদেশের স্বাধীন হওয়ার আগে
খ) স্বাধীনতা যুদ্ধের সময়
গ) স্বাধীনতা যুদ্ধের ঠিক পরে
ঘ) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর
উত্তর: ঘ) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর
১৭. কাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়?
ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে
খ) কাজী নজরুল ইসলামকে
গ) জসীমউদ্দীনকে
ঘ) শামসুর রাহমানকে
উত্তর: খ) কাজী নজরুল ইসলামকে
১৮. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের লেখক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) জীবনানন্দ দাশ
ঘ) বুদ্ধদেব বসু
উত্তর: খ) কাজী নজরুল ইসলাম
১৯. ‘রাজবন্দীর জবানবন্দী’ হলো কাজী নজরুল রচিত—
ক) কাব্যগ্রন্থ
খ) গল্পগ্রন্থ
গ) প্রবন্ধগ্রন্থ
ঘ) উপন্যাস
উত্তর: গ) প্রবন্ধগ্রন্থ
২০. কত সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন?
ক) ১৯৭২
খ) ১৯৭৪
গ) ১৯৭৬
ঘ) ১৯৭৮
উত্তর: গ) ১৯৭৬
২১. কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন—
ক) কলকাতায়
খ) ঢাকায়
গ) বর্ধমানে
ঘ) চুরুলিয়ায়
উত্তর: খ) ঢাকায়
২২. ‘গাহি’ শব্দের চলিত রূপ কোনটি?
ক) গইবা
খ) গেয়েছি
গ) গাইছি
উত্তর: খ) গেয়েছি
২৩. ‘মানুষ’ কবিতার প্রথম লাইন কোনটি?
ক) পূজারি, দুয়ার খোলো
খ) গাহি সাম্যের গান
গ) গাহি আমি সাম্যের গান
উত্তর: খ) গাহি সাম্যের গান
২৪. ‘মানুষ’ কবিতায় কবির মতে মহীয়ান হলো— ।
ক) পাহাড়
খ) সমুদ্র
গ) ধর্ম
ঘ) মানুষ
উত্তর: ঘ) মানুষ
২৫. ‘নহে’ শব্দের চলিত রূপ কোনটি?
ক) নাই
খ) নয়
গ) না
ঘ) নাহি
উত্তর: খ) নয়
২৬. ‘অভেদ’ শব্দের অর্থ কী?
ক) ভেদ
খ) পার্থক্য
গ) অভিন্ন
ঘ) বিভেদ
উত্তর: গ) অভিন্ন
২৭. ‘পূজারি’ শব্দের অর্থ কোনটি?
ক) যাকে পূজা করা হয়
খ) দেবতা
গ) পুরোহিত
ঘ) পূজার আরতি
উত্তর: গ) পুরোহিত
২৮. পূজারিকে কিসের দুয়ার খোলার জন্য বলা হয়েছে?
ক) মসজিদের
খ) মন্দিরের
গ) পূজারির নিজের বাড়ির
ঘ) প্যাগোডার
উত্তর: খ) মন্দিরের
২৯. মন্দিরের দুয়ারে কে দাঁড়িয়ে আছে?
ক) চেঙ্গিস
খ) মামুদ
গ) কালাপাহাড়
ঘ) ক্ষুধার ঠাকুর
উত্তর: ঘ) ক্ষুধার ঠাকুর
৩০. পূজারি স্বপ্ন দেখে ভজনালয় খুললেন কেন?
ক) পূজার সময় হওয়ায়
খ) পথিকের ডাকে
গ) স্বার্থ হাসিলের জন্য
ঘ) প্রার্থনা করার জন্য
উত্তর: গ) স্বার্থ হাসিলের জন্য
৩১. মন্দিরের দরজা খুলে পূজারি কাকে দেখতে পেল?
ক) দেবতাকে
খ) পথিককে
গ) মাকে
ঘ) স্ত্রীকে
উত্তর: খ) পথিককে
৩২. ‘জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ’— এখানে কার কথা বলা হয়েছে?
ক) ক্ষুধার ঠাকুর
খ) দেবতা
গ) পূজারি
ঘ) চেঙ্গিস
উত্তর: ক) ক্ষুধার ঠাকুর
৩৩. ‘যার খোলো বাবা খাইনি তো সাত দিন’— এ উক্তিটি কার?
ক) পথিকের
খ) পূজারির
গ) মোল্লার
ঘ) কবির
উত্তর: ক) পথিকের
৩৪. মন্দিরের দরজা বন্ধ করেছিল কে?
ক) দারোয়ান
খ) পূজারি
গ) ঠাকুর
ঘ) পুলিশ
উত্তর: খ) পূজারি
৩৫. মন্দির বন্ধ হলে ভুখারি কী করে?
ক) রাগারাগি করে
খ) লোকজন ডেকে নিয়ে আসে
গ) দরজায় ধাক্কা দিতে থাকে
ঘ) চলে যায়
উত্তর: ঘ) চলে যায়
৩৬. ‘ফিরিয়া’ শব্দের চলিত রূপ কোনটি?
ক) ফিরে
খ) ফিরাইয়া
গ) ফেরা
ঘ) ফিরিতেছিল
উত্তর: ক) ফিরে
৩৭. ভুখারি মন্দির থেকে কোন সময় ফিরে যায়?
ক) সকালে
খ) দুপুরে
গ) বিকালে
ঘ) রাতে
উত্তর: ঘ) রাতে
৩৮. সমস্ত পথ ক্ষুধায় ভুখারির কেমন লেগেছে?
ক) মাথা ঘুরেছে
খ) পা ব্যথা করেছে
গ) পেট জ্বলেছে
ঘ) হাত ব্যথা করেছে
উত্তর: গ) পেট জ্বলেছে
৩৯. ভুখারি চিৎকার করে কী বলে?
ক) ঐ মন্দির দেবতার নয়
খ) ঈশ্বর বিচার কর পূজারির
গ) আমার ক্ষুধা পেয়েছে
ঘ) আমি আবার আসব
উত্তর: ক) ঐ মন্দির দেবতার নয়
৪০. মসজিদে কাল —— আছিল। শূন্যস্থানে কোনটি হবে?
ক) জুমার দিন
খ) মিষ্টি
গ) শিরনি
ঘ) অনেক অর্থ
উত্তর: গ) শিরনি
৪১. ‘মানুষ’ কবিতায় বর্ণিত মোল্লাটি ছিল—
ক) প্রকৃত ধার্মিক
খ) স্বার্থপর
গ) দয়ালু
ঘ) পরোপকারী
উত্তর: খ) স্বার্থপর
৪২. আশিটা বছরে ভুখারি মুসাফির কী করেনি?
ক) কখনো মিথ্যা কথা বলেনি
খ) এক ওয়াক্ত নামাজ কাজা করেনি
গ) কারও গায়ে হাত তোলেনি
ঘ) খোদা কে ডাকেনি
উত্তর: ঘ) খোদা কে ডাকেনি
৪৩. চেঙ্গিস, গজনি মামুদ, কালাপাহাড় হলেন—
ক) ঐতিহাসিক চরিত্র
খ) বিখ্যাত সাহিত্যিক
গ) বিখ্যাত অভিনেতা
ঘ) বিখ্যাত গায়ক
উত্তর: ক) ঐতিহাসিক চরিত্র
৪৪. “মানুষের হয় মানুষ ভয়, খোদা বলি কে পাগল হন”—এ বাক্যের ভাবের সঙ্গে ‘মানুষ’ কবিতার কোন চরণের সাদৃশ্য করা যায়?
ক) ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!
খ) তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি।
গ) মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।
ঘ) ভেজে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার।
উত্তর: গ) মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।
৪৫. ‘মানুষ’ কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন?
ক) তারুণ্যের
খ) ধর্মভীরুতার
গ) সাম্যের
ঘ) আভিজাত্যের
উত্তর: গ) সাম্যের
৪৬. মানুষ কিসের জন্য জীবন বাজি রাখে?
ক) সন্তানের
খ) ধর্মের
গ) আহারের
ঘ) ক্ষুধার
উত্তর: খ) ধর্মের
৪৭. ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’— ‘মানুষ’ কবিতায় এ চরণে কী প্রকাশ পেয়েছে?
ক) ধর্মান্ধতা
খ) সাম্যবাদ
গ) জাতিভেদ
ঘ) অসাম্প্রদায়িকতা
উত্তর: খ) সাম্যবাদ
৪৮. ‘শুন হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’—কবিতাংশের ভাব ‘মানুষ’ কবিতার যে চরণে প্রতিফলিত হয়েছে—
ক) সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি
খ) ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!
গ) আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু
ঘ) মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
উত্তর: ঘ) মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
৪৯. হায়রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়— এখানে ‘ভণ্ড’ বলা হয়েছে কাদের?
ক) ভক্তদের
খ) ধর্মব্যবসায়ীদের
গ) ধর্মভীরুদের
ঘ) ধর্মের নামে স্বার্থান্বেষীদের
উত্তর: ঘ) ধর্মের নামে স্বার্থান্বেষীদের
৫০. ‘মানুষ’ কবিতায় মোল্লা ও পুরোহিতের আচরণে কী ফুটে উঠেছে?
ক) ধর্মভীরুতা
খ) কুসংস্কারাচ্ছন্নতা
গ) নৈতিকতাবোধ
ঘ) স্বার্থপরতা
উত্তর: ঘ) স্বার্থপরতা
৫১. “চালা হাতুড়ি শাবল চালা”— ‘মানুষ’ কবিতার এ চরণে কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক) উচ্ছেদ
খ) ধ্বংস
গ) বিলোপ
ঘ) প্রতিরোধ
উত্তর: ঘ) প্রতিরোধ
৫২. ‘নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি’— ‘মানুষ’ কবিতার এই অংশটি দ্বারা কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) অসাম্প্রদায়িক
খ) সাম্যবাদ
গ) সাম্যবাদ
ঘ) সাম্রাজ্যবাদ
উত্তর: গ) সাম্যবাদ
৫৩. ‘মানুষ’ কবিতায় সহসা কী বন্ধ হলো?
ক) মন্দির
খ) মসজিদ
গ) দ্বার
ঘ) পথ
উত্তর: ক) মন্দির
৫৪. ‘মানুষ’ কবিতায় কবি কার জয়গান গেয়েছেন?
ক) মানুষের
খ) সাম্যের
গ) শ্রমিকের
ঘ) তারুণ্যের
উত্তর: খ) সাম্যের
৫৫. কী দেখে পূজারি ভজনালয় খুলল?
ক) দেবতা
খ) মানুষ
গ) ঠাকুর
ঘ) স্বপন
উত্তর: ঘ) স্বপন
৫৬. নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম-জাতি— এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?
ক) স্বার্থপর মানসিকতা
খ) ধর্মের জন্য জীবন বাজি রাখা
গ) ঘৃণা মানুষের ক্ষমতা প্রদর্শন
ঘ) জাত-ধর্মের ভেদাভেদহীনতা
উত্তর: ঘ) জাত-ধর্মের ভেদাভেদহীনতা
৫৭. ‘মোল্লা হাঁকিল— তা হলে শালা সোজা পথ দেখ’— এখানে ‘সোজা পথ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) সরল পথ
খ) উল্টো পথ
গ) অন্য পথ
ঘ) বাঁচার পথ
উত্তর: ঘ) বাঁচার পথ
৫৮. মিনারে চড়ে কে স্বার্থের জয়গান গায়?
ক) পূজারি
খ) মোল্লা
গ) ফুকারি
ঘ) ভণ্ড
উত্তর: ঘ) ভণ্ড
৫৯. সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!— ‘মানুষ’ কবিতার এ উক্তির মধ্য দিয়ে কোনটি প্রকাশ পেয়েছে?
ক) প্রতিরোধ
খ) প্রতিশোধ
গ) প্রতিবাদ
ঘ) প্রতিঘাত
উত্তর: গ) প্রতিবাদ
৬০. ‘আজারি’ শব্দের অর্থ কী?
ক) ব্যথিত
খ) ক্ষুধার্ত
গ) পথিক
ঘ) ভিখারি
উত্তর: ক) ব্যথিত
৬১. ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু।’— কবিতার এ চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
ক) কৃতজ্ঞতা
খ) অভিযোগ
গ) ক্ষোভ
ঘ) ফরিয়াদ
উত্তর: ক) কৃতজ্ঞতা
৬২. ‘সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি’— চরণটিতে ‘তিনি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) সৃষ্টিকর্তাকে
খ) মোল্লা সাহেবকে
গ) মানুষকে
ঘ) মুসাফিরকে
উত্তর: ক) সৃষ্টিকর্তাকে
৬৩. কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন, কারণ—
ক) মানুষে মানুষে ধনী গরিব আছে বলে
খ) মানুষে মানুষে পৃথক সত্তা আছে বলে
গ) মানুষে মানুষে সবাই সমান বলে
ঘ) ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একই পথে চলে
উত্তর: গ) মানুষে মানুষে সবাই সমান বলে
৬৪. ‘মানুষ’ কবিতায় চেঙ্গিস খানকে কিসের প্রতীক ভাবা হয়েছে?
ক) প্রতিবাদের
খ) কল্যাণের
গ) বিচারকের
ঘ) ধ্বংসের
উত্তর: ক) প্রতিবাদের
৬৫. ‘শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’— উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?
ক) পল্লিজননী
খ) মানুষ
গ) সেইদিন এই মাঠ
ঘ) কপোতাক্ষ নদ
উত্তর: খ) মানুষ
৬৬. গজনির সুলতান কত বার ভারতবর্ষ আক্রমণ করেন?
ক) সাত বার
খ) দশ বার
গ) এগারো বার
ঘ) সতেরো বার
উত্তর: ঘ) সতেরো বার
৬৭. পথিককে খাবার না দেওয়ার মধ্যে মোল্লা সাহেবের কোন দিকটি উন্মোচিত হয়েছে?
ক) অহংকার
খ) ধর্মীয় ভণ্ডামি
গ) ধর্মভীরুতা
ঘ) ক্ষোভ
উত্তর: খ) ধর্মীয় ভণ্ডামি
৬৮. মোল্লা সাহেব মসজিদে তালা দিয়েছিল কেন?
ক) মুসাফিরকে ঘৃণা করে বলে
খ) মুসাফির নামাজ পড়ে না বলে
গ) তিনি নিজে ক্ষুধার্ত বলে
ঘ) তিনি স্বার্থপর বলে
উত্তর: ঘ) তিনি স্বার্থপর বলে
৬৯. ‘মানুষ’ কবিতায় কাজী নজরুল ইসলাম কোন চরণে ভণ্ড ধার্মিকের মুখোশ উন্মোচন করেছেন?
ক) সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে
খ) ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো!
গ) ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?
ঘ) আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু
উত্তর: গ) ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?
৭০. ‘মানুষ’ কবিতায় পথিকের কণ্ঠ ক্ষীণ ছিল কেন?
ক) তৃষ্ণায়
খ) ভয়ে
গ) রোগে
ঘ) ক্ষুধায়
উত্তর: ঘ) ক্ষুধায়
৭১. ‘খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?’ পঙক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) হিংসা
(খ) বিদ্বেষ
(গ) ঘৃণা
(ঘ) প্রতিবাদ
উত্তর: (ঘ) প্রতিবাদ
৭২. ‘আজারি চিহ্ন’ শব্দের অর্থ কী?
(ক) দুঃখ-কষ্টের চিহ্ন
(খ) ছেঁড়া কাপড়
(গ) আহাজারির চিহ্ন
(ঘ) আঁচড়ের দাগ
উত্তর: (ক) দুঃখ-কষ্টের চিহ্ন
৭৩. ‘ঐ মন্দির পূজারির, হায় দেবতা, তোমার নয়’— উক্তিটি কেন করা হয়েছে?
(ক) ভিখারি ক্ষুধার্ত বলে
(খ) পূজারি মন্দিরের সেবক বলে
(গ) ভিখারি কাঙ্ক্ষিত জিনিস পায়নি বলে
(ঘ) পূজারি মন্দিরের দ্বার খোলা রেখেছে বলে
উত্তর: (গ) ভিখারি কাঙ্ক্ষিত জিনিস পায়নি বলে
৭৪. ‘তব মসজিদ-মন্দিরে প্রভু নাই’— এটা কার দাবি?
(ক) প্রভুর
(খ) ভিখারির
(গ) পূজারির
(ঘ) সৃষ্টিরূপ মানুষের
উত্তর: (খ) ভিখারির
৭৫. ‘মানুষ’ কবিতায় মোল্লা সাহেব মসজিদে তালা দিয়েছিল কেন?
(ক) ধর্ম পালনের জন্য
(খ) নিজের স্বার্থ রক্ষার জন্য
(গ) ইমানদারদেরকে সাহায্য করার জন্য
(ঘ) মুসাফির নামাজ পড়ে না বলে
উত্তর: (খ) নিজের স্বার্থ রক্ষার জন্য
৭৬. ভুখারির পথজুড়ে কিসের মানিক জ্বলে?
(ক) ভুখার
(খ) হীরার
(গ) ক্ষুধার
(ঘ) মুক্তার
উত্তর: (গ) ক্ষুধার
৭৭. মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান— উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) আভিজাত্যের
(খ) সাম্যবাদীতার
(গ) ছোটলোক সম্প্রদায়ের প্রতি ভালোবাসা
(ঘ) ছোট সম্প্রদায়ের প্রতি ঘৃণা
উত্তর: (খ) সাম্যবাদীতার
৭৮. ‘ভালা হলো দেখি লেঠা’— এ কথায় মোল্লা সাহেবের চরিত্রের কোন দিকটি প্রকাশ পায়?
(ক) নিষ্ঠুরতা
(খ) বিরক্তি
(গ) ঘৃণা
(ঘ) অসহায়তা
উত্তর: (খ) বিরক্তি
৭৯. ‘মানুষ’ কবিতায় মুসাফির কয়দিনের ক্ষুধা?
(ক) চার
(খ) পাঁচ
(গ) ছয়
(ঘ) সাত
উত্তর: (ঘ) সাত
৮০. ‘মানুষ’ কবিতায় মোট চরণসংখ্যা কয়টি?
(ক) ৩২
(খ) ৩৪
(গ) ৩৬
(ঘ) ৩৮
উত্তর: (ঘ) ৩৮
৮১. ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) পূজারিকে
(খ) মোল্লা সাহেবকে
(গ) ভিখারিকে
(ঘ) কবিকে
উত্তর: (গ) ভিখারিকে
৮২. ভুখারি কত বছর বয়সী?
(ক) ষাট বছর
(খ) সত্তর বছর
(গ) আশি বছর
(ঘ) নব্বই বছর
উত্তর: (গ) আশি বছর
৮৩. কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি?
(ক) যুগবাণী
(খ) প্রলয়শিখা
(গ) মৃত্যুক্ষুধা
(ঘ) সিন্ধু-হিন্দোল
উত্তর: (ক) যুগবাণী
৮৪. পূজারি ভজনালয়ের দরজা খুলল কেন?
(ক) পূজার সময় হয়েছে বলে
(খ) স্বপন দেখে
(গ) শব্দ শুনে
(ঘ) ডাক শুনে
উত্তর: (খ) স্বপন দেখে
৮৫. ‘পূজারি দুয়ার খোলো’ কার আদেশ?
(ক) কবির
(খ) দেব আদেশ
(গ) মুসাফিরের
(ঘ) পথিকের
উত্তর: (খ) দেব আদেশ
৮৬. কবি ভজনালয়ের তালা দেওয়া ঘর ভাঙতে চেয়েছেন কেন?
(ক) মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য
(খ) মোল্লা-পুরোহিতকে শাস্তি দিতে
(গ) ক্ষুধার্ত ব্যক্তিকে আশ্রয় দিতে
(ঘ) অসহায় মানুষদের আর্তি বন্ধ করতে
উত্তর: (ক) মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য
৮৭. কাজী নজরুল সাম্যের গান গেয়েছেন কারণ—
(ক) মানুষে মানুষে গরিব আছে বলে
(খ) মানুষে মানুষে পৃথক সত্তা আছে বলে
(গ) মানুষে মানুষে সবাই সমান বলে
(ঘ) ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একই পথে চলে
উত্তর: (গ) মানুষে মানুষে সবাই সমান বলে
৮৮. নিচের কোন চরণটি ‘মানুষ’ কবিতার ভাবার্থকে তুলে ধরে?
(ক) সবারে বাসিব ভালো
(খ) সবার উপরে মানুষ সত্য
(গ) মানুষের মাঝে স্বর্গ-নরক
(ঘ) মানুষ মানুষের জন্য
উত্তর: (খ) সবার উপরে মানুষ সত্য
৮৯. “পেটটি ভরে পায় না খেতে, বুকে ক’খান হাড়, সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার।” উদ্দীপকটিতে ‘মানুষ’ কবিতার কার প্রতিচ্ছবি রয়েছে?
(ক) ভুখারি
(খ) মোল্লা
(গ) পুরোহিত
(ঘ) ঠাকুর
উত্তর: (ক) ভুখারি
৯০. ‘ঐ মন্দির পূজারির, হায় দেবতা, তোমার নয়’— কবি এ কথা কেন বলেছেন?
(ক) মন্দির পুরোহিতের, প্রার্থনাকারীর নয়
(খ) মন্দির প্রার্থনাকারীর, পুরোহিতের নয়
(গ) মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ
(ঘ) মন্দির বিশেষ সম্প্রদায়ের জন্য
উত্তর: (খ) মন্দির প্রার্থনাকারীর, পুরোহিতের নয়
৯১. ‘শিউলিমালা’ কী ধরনের রচনা?
(ক) নাটক
(খ) গল্প
(গ) কাব্য
(ঘ) উপন্যাস
উত্তর: (খ) গল্প
৯২. ‘মানুষ’ কবিতায় কেন গজনী মামুদকে আহ্বান জানানো হয়েছে?
(ক) ইতিহাসকে নতুন করে লেখার জন্য
(খ) ইতিহাস প্রসিদ্ধ বীর হিসেবে
(গ) উপাসনালয়ের ভণ্ড দুয়ারীদের ধ্বংস করার জন্য
(ঘ) উপাসনালয়ের দায়িত্বভার ভালো মানুষদের হাতে সমর্পণের জন্য
উত্তর: (গ) উপাসনালয়ের ভণ্ড দুয়ারীদের ধ্বংস করার জন্য
৯৩. ‘ভুখা’ শব্দের অর্থ কী?
ক) ক্ষুধার্ত
খ) ভিক্ষুক
গ) বোকা
ঘ) ভিতু
উত্তর: ক) ক্ষুধার্ত
৯৪. ‘সাম্য’ শব্দের অর্থ কী?
ক) সমতা
খ) সাদৃশ্য
গ) সোপান
ঘ) ধর্ম
উত্তর: ক) সমতা
৯৫. পান্থ শব্দের অর্থ হলো—
ক) পত্র
খ) পাতা
গ) পথিক
ঘ) পরক্ষণে
উত্তর: গ) পথিক
৯৬. ‘বর’ শব্দের অর্থ কী?
ক) আশীর্বাদ
খ) অভিশাপ
গ) স্বামী
ঘ) প্রশংসা
উত্তর: ক) আশীর্বাদ
৯৭. ‘ক্ষুধার ঠাকুর’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) যিনি মানুষকে অন্ন দান করেন
খ) ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে
গ) বেশি ক্ষুধা পায় যে দেবতার
ঘ) ঠাকুরকে ভোগ দেওয়া হয়নি
উত্তর: খ) ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে
৯৮. ‘ক্ষুধার মানিক জ্বলে’ এর অর্থ কী?
ক) ক্ষুধার্ত ব্যক্তির জঠর জ্বালা অর্থে ব্যবহৃত হয়েছে
খ) ক্ষুধার ভাব হওয়া
গ) ক্ষুধায় জেগে থাকব
ঘ) ক্ষুধায় চোখ জ্বালা করা
উত্তর: ক) ক্ষুধার্ত ব্যক্তির জঠর জ্বালা অর্থে ব্যবহৃত হয়েছে
৯৯. ‘পুরুত’ শব্দের অর্থ কোনটি?
ক) পুরোহিত
খ) হিন্দু সমাজে গৃহস্থের কল্যাণের জন্য যে যাজক দেবোচনাদি করেন
গ) কোনো কাজ বা অনুষ্ঠানের মুখ্য ব্যক্তি
ঘ) উপাসনালয়ের দরজা বন্ধকারী
উত্তর: ক) পুরোহিত
১০০. ‘মোল্লা’ শব্দের অর্থ কোনটি?
ক) পরিপূর্ণ জ্ঞানবিশিষ্ট মহাপণ্ডিত
খ) যে মুগ্ধ করে
গ) চিত্তাকর্ষক
ঘ) সুন্দর
উত্তর: ক) পরিপূর্ণ জ্ঞানবিশিষ্ট মহাপণ্ডিত
১০১. ‘হাঁকিল’ শব্দের অর্থ কী?
ক) উচ্চৈঃস্বরে ডাকা
খ) আকুল হওয়া
গ) হঠাৎ তীব্র নিষেধ
ঘ) হেঁটে হেঁটে ডাকা
উত্তর: ক) উচ্চৈঃস্বরে ডাকা
১০২. ‘লেঠা’ শব্দের অর্থ কী?
ক) উৎপাত
খ) লাঠি
গ) অচেনা মানুষ
ঘ) ক্ষোভ
উত্তর: ক) উৎপাত
১০৩. কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে ‘মানুষ’ কবিতাটি সংকলন করা হয়েছে?
ক) সাম্যবাদী
খ) সর্বহারা
গ) অগ্নিবীণা
ঘ) প্রলয়শিখা
উত্তর: ক) সাম্যবাদী
১০৪. ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত থাকলেও অনেকে—
ক) সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না
খ) নামাজ সময়মতো পড়ে না
গ) পূজা সময়মতো করে না
ঘ) সত্য কথা বলে না
উত্তর: ক) সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না
১০৫. কবির মতে কাদের চেয়ে বড় কিছু হতে পারে না?
ক) মানুষের
খ) ভক্তদের
গ) নার্সের
ঘ) ধর্মের
উত্তর: ক) মানুষের
১০৬. সবার চেয়ে মানুষ বড় এ কথা কে বলে?
ক) মন্দিরের পুরোহিত
খ) মসজিদের মোল্লা
গ) ধর্ম
ঘ) বদ্ধধার্মিক
উত্তর: গ) ধর্ম
