You are currently viewing মমতাদি গল্পের mcq : ১১০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

মমতাদি গল্পের mcq : ১১০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ (১৯৩৯) গ্রন্থের অন্তর্ভুক্ত ‘মমতাদি’ গল্প। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে। স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামে এক গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়। তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে শুরু করে ছেলেটি। মমতাদির সংসারে অভাব আছে বলেই মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। এই আত্মমর্যাদাবোধ তার সবসময়ই সমুন্নত ছিল। সে নিজে যেমন আদর ও সম্মানপ্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ও ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। স্কুলপড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোটো ভাইয়ের মর্যাদা লাভ করে। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামর্থ্য আপ্যায়ন করে মমতাদি। সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশেও দাঁড়ায় স্কুলপড়ুয়া ঐ ছেলে ও তার পরিবার। প্রকৃতপক্ষে, আমাদের গৃহকর্মে যাঁরা সহায়তা করে থাকেন তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। আত্মসম্মানবোধ তাদেরও আছে। ‘মমতাদি’ গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে, সামাজিক শ্রেণি মানবিক সম্পর্ক প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না; যে কোনো পেশার যে কোনো মানুষকে দেখতে হবে শ্রদ্ধা ও মর্যাদার দৃষ্টিতে।


১. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?

(ক) মুন্সিগঞ্জের বিক্রমপুর

(খ) বিহারের সাঁওতাল পরগনা

(গ) আসামের কাছাড়

(ঘ) বিহারের পালামৌ

উত্তর: (খ) বিহারের সাঁওতাল পরগনা

২. ‘তাঁর আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।’— এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য? মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর—

(ক) ডাকনাম

(খ) বংশীয় নাম

(গ) পদবি

(ঘ) ছদ্মনাম

উত্তর: (ঘ) ছদ্মনাম

৩. বিক্রমপুর অঞ্চলটি কোন জেলায় অবস্থিত?

(ক) নারায়ণগঞ্জ

(খ) মুন্সিগঞ্জ

(গ) মানিকগঞ্জ

(ঘ) নরসিংদী

উত্তর: (খ) মুন্সিগঞ্জ

৪. মানিক বন্দ্যোপাধ্যায় ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে?

(ক) সেন্ট গ্রেগরি স্কুল থেকে

(খ) মেদিনীপুর জেলা স্কুল থেকে

(গ) বরিশাল পাইলট স্কুল থেকে

(ঘ) কুচবিহার হাই স্কুল থেকে

উত্তর: (খ) মেদিনীপুর জেলা স্কুল থেকে

৫. কোন কলেজ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় আইএসসি পাশ করেন?

(ক) বাঁকুড়া ওয়েসলিয়ন মিশন কলেজ

(খ) কলকাতা প্রেসিডেন্সি কলেজ

(গ) মেদিনীপুর সেন্ট্রাল কলেজ

(ঘ) কুচবিহার মডার্ন কলেজ

উত্তর: (ক) বাঁকুড়া ওয়েসলিয়ন মিশন কলেজ

৬. মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে অনার্স নিয়ে বিএসসি ক্লাসে ভর্তি হন?

(ক) পদার্থ

(খ) রসায়ন

(গ) জীববিদ্যা

(ঘ) গণিত

উত্তর: (ঘ) গণিত

৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?

(ক) অতসীমামী

(খ) প্রাগৈতিহাসিক

(গ) সরীসৃপ

(ঘ) চিত্রাবলী

উত্তর: (ক) অতসীমামী

৮. মানিক বন্দ্যোপাধ্যায় গণিতে অনার্স ভর্তি হন—

(ক) স্কটিশ চার্চ কলেজে

(খ) প্রেসিডেন্সি কলেজে

(গ) কলকাতা বিশ্ববিদ্যালয়ে

(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

উত্তর: (খ) প্রেসিডেন্সি কলেজে

৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের অনার্স পাশ করা হয়নি কেন?

(ক) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায়

(খ) দারিদ্র্যের কারণে

(গ) সাহিত্য সাধনায় অতি মগ্ন হওয়ায়

(ঘ) রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ায়

উত্তর: (গ) সাহিত্য সাধনায় অতি মগ্ন হওয়ায়

১০. কথাসাহিত্য বলতে কী বোঝায়?

(ক) সংগীত

(খ) নাটক

(গ) গল্প-উপন্যাস

(ঘ) কাব্য

উত্তর: (গ) গল্প-উপন্যাস

১১. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?

(ক) ১৯৫৬ সালে

(খ) ১৯৫৭ সালে

(গ) ১৯৫৮ সালে

(ঘ) ১৯৬০ সালে

উত্তর: (ক) ১৯৫৬ সালে

১১. মানিক বন্দ্যোপাধ্যায় ১৯৫৬ সালের ডিসেম্বর মাসের কত তারিখে মৃত্যুবরণ করেন?

(ক) ৩

(খ) ৫

(গ) ৭

(ঘ) ৯

উত্তর: (ক) ৩

১২. ‘১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন’— এখানে বর্ণিত সময়ের দিক থেকে নিচের কোনটি সমর্থনযোগ্য?

(ক) উনিশ শতকের মাঝামাঝি

(খ) বিশ শতকের সূচনা

(গ) বিশ শতকের মাঝামাঝি

(ঘ) বিশ শতকের সমাপ্তি

উত্তর: (গ) বিশ শতকের মাঝামাঝি

১৩. স্কুলপড়ুয়া ছেলেটি গল্পে রোদে বসে কী করছিল?

(ক) গায়ে তেল মাখছিল

(খ) খেলা করছিল

(গ) শাস্তি ভোগ করছিল

(ঘ) পড়া তৈরি করছিল

উত্তর: (ঘ) পড়া তৈরি করছিল



১৪. মমতাাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল?

(ক) ১০ টাকা

(খ) ১২ টাকা

(গ) ১৫ টাকা

(ঘ) ১৮ টাকা

উত্তর: (গ) ১৫ টাকা

১৫. চড় খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন?

(ক) লজ্জা পেয়ে

(খ) আত্মসম্মানের জন্য

(গ) বিপদের আশঙ্কায়

(ঘ) চাকরি যাওয়ার ভয়ে

উত্তর: (খ) আত্মসম্মানের জন্য

১৬. মমতাাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে?

(ক) সখ্যত্ব

(খ) বিশ্বস্ততা

(গ) সংকোচহীন

(ঘ) সরল

উত্তর: (গ) সংকোচহীন

১৭. ‘দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাতে? মাথা উঁচু রাখিস।’— এ কথার প্রতিফলন দেখা যায় কোন চরিত্রের মধ্যে?

(ক) পিসিমণির মা

(খ) সুহাসিনী

(গ) সর্বজয়া

(ঘ) মমতাাদি

উত্তর: (ঘ) মমতাাদি

১৮. মমতাাদি হয়তো বেতন আশা করেছিল— অথবা, মমতাাদি কত টাকা মাইনে আশা করেছিল?

(ক) ১০ টাকা

(খ) ১২ টাকা

(গ) ১৫ টাকা

(ঘ) ১৮ টাকা

উত্তর: (খ) ১২ টাকা

১৯. “আমার গা ঘেঁসে বসে পড়ল ”— কে এসে বসল?

(ক) খোকা

(খ) কল্যাণী

(গ) মমতাাদি

(ঘ) বেলাদিদি

উত্তর: (গ) মমতাাদি

২০. মাইনে পনেরো টাকা শুনে মমতাাদির দুচোখে জল এলো কেন?

(ক) আনন্দে

(খ) কৃতজ্ঞতায়

(গ) কষ্টে

(ঘ) উত্তেজনায়

উত্তর: (খ) কৃতজ্ঞতায়

২১. ‘মমতাময়ী’ গল্পে মমতাাদি তার স্বামীর চাকরি বাকরির সংবাদে লেখককে কি খাওয়াতে চেয়েছিল?

(ক) যাচনীয়

(খ) সন্দেশ

(গ) প্রাণখোলার

(ঘ) সম্মানজনক

উত্তর: (খ) সন্দেশ

২২. মমতাাদি কয়টি লেবু কিনেছিলেন?

(ক) একটি

(খ) দুটি

(গ) তিনটি

(ঘ) চারটি

উত্তর: (খ) দুটি

২৩. ‘গৃহকর্মী লাভলী তারেককে ছোট ভাইয়ের মতো ভালোবাসত। লাভলীর সাথে কার সাদৃশ্য রয়েছে?

(ক) দুর্গা

(খ) মমতাাদির

(গ) ফুলমণির

(ঘ) রাফিয়া

উত্তর: (খ) মমতাাদির

২৪. সোহানদের বাড়িতে একজন দরিদ্র মহিলা থাকেন। সোহান তার সাথে ভাব করে। মহিলারাও সোহানকে নিজ সন্তানের মতো ভালোবাসেন। উদ্দীপকটি নিচের কোন রচনার ভাবের সাথে সংগতিপূর্ণ?

(ক) মমতাাদি

(খ) একাত্তরের দিনগুলি

(গ) আম-আঁটির ভেঁপু

(ঘ) অভাগী

উত্তর: (ক) মমতাাদি

২৫. ‘মমতাময়ী’ গল্পে ছেলেটির বাড়ির সকলে মমতাাদির প্রতি খুশি হলেন কেন?

(ক) তার শৃঙ্খলা দেখে

(খ) তার পরিশ্রম দেখে

(গ) তার ধৈর্য দেখে

(ঘ) তার ব্যবহারের জন্য

উত্তর: (ক) তার শৃঙ্খলা দেখে

২৬. “সে চমক ও লালিমার বার্তা বোধহয় যার হৃদয়ে পৌঁছালো”— এখানে যা প্রকাশ করা হয়েছে তা হলো—

(ক) সহানুভূতি

(খ) দায়িত্ব নেওয়া

(গ) চমকে ওঠা

(ঘ) ভয় পাওয়া

উত্তর: (ক) সহানুভূতি

২৭. ‘মমতাময়ী’ গল্পে মমতাাদির চোখের অবস্থা কেমন ছিল?

(ক) নিশ্চল

(খ) অন্যমনস্ক

(গ) অচঞ্চল

(ঘ) নিষ্পলক

উত্তর: (গ) অচঞ্চল

২৮. ‘মমতাময়ী’ গল্পে ছেলেটির মুখে ‘বামুনদি’ ডাক শুনে মমতাাদি চমকে হাসি বন্ধ করল কেন?

(ক) আত্মসম্মানে আঘাত লাগায়

(খ) অকারণে ডাক দেওয়ার

(গ) গৃহকর্মে ব্যস্ত থাকায়

(ঘ) ছেলের কথা মনে পড়ায়

উত্তর: (ক) আত্মসম্মানে আঘাত লাগায়

২৯. মমতাতি নিজেকে ‘বামুনদি’ ডাকতে নিষেধ করেছিলেন কেন?

(ক) আপন হয়ে ওঠার জন্য

(খ) আত্ম-মর্যাদা প্রতিষ্ঠার জন্য

(গ) অতিশয় আবেগাপ্লুত হওয়ায়

(ঘ) আত্মমর্যাদাবোধ থেকে

উত্তর: (ঘ) আত্মমর্যাদাবোধ থেকে

৩০. ‘মমতাতি’ গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?

(ক) মমতাতির কাজের ক্ষিপ্রতা ও দক্ষতা

(খ) মমতাতির অসহায়ত্ব ও আত্মমর্যাদাবোধ

(গ) গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ

(ঘ) মমতাতির প্রতি সম্মান ও সহমর্মিতা

উত্তর: (গ) গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ

৩১. ‘মমতাতি’ গল্পে মমতাতির কর্ম ও জীবিকার প্রতি মমতা প্রকাশ পেয়েছে কোন বাক্যে?

(ক) ‘তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী’

(খ) বেশি আবদার দিও না, জ্বালিয়ে মারবে

(গ) তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে

(ঘ) তুমি ইচ্ছে করলেও এ বেলায় কাজ ছেড়ে দিতে পার

উত্তর: (গ) তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে

৩২. মমতাতির কাজে সকলে খুশি হলেন কেন?

(ক) কাজে শৃঙ্খলা ও ক্ষিপ্রতা ছিল

(খ) কাজে পটু ছিল

(গ) কাজে আগ্রহ ছিল

(ঘ) কাজে একনিষ্ঠতা ছিল

উত্তর: (ক) কাজে শৃঙ্খলা ও ক্ষিপ্রতা ছিল

৩৩. রহিমা তার স্বামীর মৃত্যুতে বাধ্য হয়ে শহরের একটি মেসে রান্নার কাজ নেয়। উদ্দীপকের রহিমার সাথে কোন চরিত্রের সাদৃশ্য লক্ষ করা যায়?

(ক) লক্ষ্মী বউ

(খ) মমতাতি

(গ) সর্বজয়া

(ঘ) সুভা

উত্তর: (খ) মমতাতি

৩৪. ‘মেঘ না চাইতেই জল’— প্রবাদটির ভাবার্থ কোন চরিত্রে লক্ষ্যণীয়?

(ক) সর্বজয়া

(খ) হরিহর রায়

(গ) মমতাতি

(ঘ) কাঙালী

উত্তর: (গ) মমতাতি

৩৫. “ঘরে আর একটি জিনিস ছিল”— ‘মমতাতি’ গল্পের এ বাক্যে জিনিসটি হলো—

(ক) টাইমপিস

(খ) ভাঙা টেবিল

(গ) মেরামত করা আরশি

(ঘ) বছর পাঁচেকের ছেলে

উত্তর: (ঘ) বছর পাঁচেকের ছেলে

৩৬. মমতাতির ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন?

(ক) আলো-বাতাসের দীনতা

(খ) সযত্নে গুছিয়ে না রাখা

(গ) শ্রীহীনতা

(ঘ) সংকীর্ণতা

উত্তর: (গ) শ্রীহীনতা

৩৭. ‘মমতাতি’ গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

(ক) সামাজিক

(খ) মানবিক

(গ) নিষ্ঠুর

(ঘ) অর্থনৈতিক

উত্তর: (খ) মানবিক

৩৮. ঘরে ঢুকেই মমতাতি ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল কী কারণে?

(ক) ছেলেটি অসুস্থ ছিল বলে

(খ) ছেলেটি সারারাত ঘুমায়নি

(গ) ছেলেটি ঘরে একা ছিল

(ঘ) ছেলেটিকে কমলেবুর খাওয়াবে বলে

উত্তর: (ক) ছেলেটি অসুস্থ ছিল বলে

৩৯. ধরা-ছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন কে?

(ক) সুভা

(খ) প্রতাপ

(গ) বৃদ্ধা

(ঘ) মমতাতি

উত্তর: (ঘ) মমতাতি

৪০. “আমায় বামুনদি বলো না খোকা। শুধু দিদি বোলো।”— এ উক্তিতে মমতাতি চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

(ক) স্নেহশীলতা

(খ) সংকোচ ভাব

(গ) সরলতা

(ঘ) আত্মমর্যাদা বোধ

উত্তর: (ঘ) আত্মমর্যাদা বোধ

৪১. স্কুলপড়ুয়া ছেলেটির কোন আচরণে মমতাতি কৃতার্থ হয়েছিলেন?

(ক) গালে হাত বুলিয়ে দেওয়ায়

(খ) লেবু চুষে খাওয়ায়

(গ) বাড়ি যেতে চাওয়ায়

(ঘ) দিদি সম্বোধন করায়

উত্তর: (খ) লেবু চুষে খাওয়ায়

৪২. ‘মমতাতি’ গল্পে লেখক দুশ্চিন্তাগ্রস্থ হয়েছিলেন কেন?

(ক) মমতাতি কথা না বলায়

(খ) মমতাতি কাজ ছেড়ে দেবে বলে

(গ) মমতাতির বরের চাকরির জন্য

(ঘ) মমতাতির গালে আঙুলের দাগ দেখে

উত্তর: (গ) মমতাতির বরের চাকরির জন্য

৪৩. ‘মমতাতি’ গল্পে মাস্টারের চড় খেয়ে কার গালে আঙুলের দাগ হয়েছিল?

(ক) অবনীর

(খ) জীবনময়ের

(গ) মমতাতির

(ঘ) বামুনদির

উত্তর: (ক) অবনীর

৪৪. ‘উনি তো রাগ করবে’— ‘মমতাতি’ গল্পে ‘উনি’ কে?

(ক) ছোটকর্তা

(খ) গৃহকর্তা

(গ) মমতাতির ছেলে

(ঘ) মমতাতির স্বামী

উত্তর: (ঘ) মমতাতির স্বামী

৪৫. আত্মসম্মানবোধ ফুটে উঠেছে মমতাতির কোন কথায়?

(ক) আমায় ছাড়বেন না

(খ) এত কথা কইতে পারে আপনার ছেলে

(গ) সত্যি বলছি, না। কে মারবে

(ঘ) তুমি তা দেবে কেন

উত্তর: (গ) সত্যি বলছি, না। কে মারবে

৪৬. ‘সবাই যদি তোমার মত ভালোবাসত’ বাক্যটিতে প্রকাশ পেয়েছে মমতাতির—

(ক) আকাঙ্ক্ষা

(খ) হতাশা

(গ) আক্ষেপ

(ঘ) প্রত্যাশা

উত্তর: (গ) আক্ষেপ

৪৭. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৯৯ সালে

(খ) ১৯০০ সালে

(গ) ১৯০৪ সালে

(ঘ) ১৯০৮ সালে

উত্তর: (ঘ) ১৯০৮ সালে

৪৮. মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র একুশ বছর বয়সে কোন উপন্যাস রচনা করেন?

(ক) শহরতলী

(খ) দিবারাত্রির কাব্য

(গ) জননী

(ঘ) চিহ্ন

উত্তর: (খ) দিবারাত্রির কাব্য

৪৯. মমতাতির ‘নিঃসংকোচ আবেদন’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) দ্বন্দ্বমুক্ত আবেদন

(খ) দ্বিধামুক্ত আবেদন

(গ) সংকোচহীন আবেদন

(ঘ) সরল আবেদন

উত্তর: (খ) দ্বিধামুক্ত আবেদন

৫০. রুনু মধ্যবিত্ত ঘরের মেয়ে। পড়াশুনায়ও ভালো। কিন্তু হঠাৎ তার বাবা সড়ক দুর্ঘটনায় দুটি পা হারায়। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এ অবস্থায় গোটা পরিবার পথে বসার উপক্রম। তাই রুনু সবকিছু ভেবেই পড়াশোনার ফাঁকে কাজ করে অন্যের বাড়িতে। উদ্দীপকের রুনুর সাথে ‘মমতাতি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?

(ক) স্কুলপড়ুয়া ছেলেটির

(খ) মমতাতির

(গ) মমতাতির স্বামীর

(ঘ) ছেলেটির মায়ের

উত্তর: (খ) মমতাতির

৫১. মমতাাদির স্বভাব কেমন ছিল?

(ক) ভারি পটু

(খ) ভারি চঞ্চল

(গ) ভারি বাচাল

(ঘ) ভারি চাপা

উত্তর: (ঘ) ভারি চাপা

৫২. মমতাাদির সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে কে?

(ক) বাড়ির বড়কর্তা

(খ) বাড়ির মেজকর্তা

(গ) বাড়ির সেজকর্তা

(ঘ) বাড়ির ছোটকর্তা

উত্তর: (ঘ) বাড়ির ছোটকর্তা

৫৩. মমতাাদির কোন কথায় ভর্ৎসনা নয়, আবেদন প্রকাশ পেয়েছে?

(ক) তুমি তা দেবে কেন?

(খ) হরির লুট দেব

(গ) তোমায় সন্দেশ খাওয়াব

(ঘ) আর খেয়ো না, কেমন?

উত্তর: (ঘ) আর খেয়ো না, কেমন?

৫৪. কোন কথাটি শুনে মমতা চমকে হাসি বন্ধ করল?

(ক) দিদি

(খ) রাঁধুনি

(গ) বাছা

(ঘ) বামুনদি

উত্তর: (ঘ) বামুনদি

৫৫. খোকা মমতাাদির কোন আচরণের কারণ না বুঝতে পেরেও অপ্রস্তুত হলো?

(ক) চুল দিয়ে মুখ আড়াল করা

(খ) চমকে হাসি বন্ধ করা

(গ) হাত টেনে বুকে চেপে ধরা

(ঘ) সন্তর্পণে কাছে টেনে নেওয়া

উত্তর: (খ) চমকে হাসি বন্ধ করা

৫৬. মমতাাদির দুচোখ সজল হয়ে ওঠার কারণ কী?

(ক) ভালোবাসায়

(খ) শ্রদ্ধায়

(গ) কৃতজ্ঞতায়

(ঘ) অভিমানে

উত্তর: (গ) কৃতজ্ঞতায়

৫৭. ‘আমায় ছাড়বেন না। আমার কাজ কি ভালো হচ্ছে না?’ উক্তিটিতে প্রকাশ পেয়েছে—

(ক) আনুগত্য

(খ) বিনয়

(গ) দায়িত্ববোধ

(ঘ) নির্বুদ্ধিতা

উত্তর: (ক) আনুগত্য

৫৮. মমতাাদির চোখ দিয়ে দুফোঁটা কোন রহস্য টপটপ করে ঝরে পড়ল?

(ক) আনন্দ

(খ) কষ্ট

(গ) অপত্যস্নেহ

(ঘ) দুর্বোধ্য

উত্তর: (ঘ) দুর্বোধ্য

৫৯. মমতাাদি কেন আবশ্যক জোর দিয়ে নিজেকে রাঁধুনি বলেছিলেন?

(ক) লজ্জা ঢাকতে

(খ) কাজ পাওয়ার সুবিধার্থে

(গ) আত্মসম্মান ঢাকতে

(ঘ) রান্না করবে তাই

উত্তর: (খ) কাজ পাওয়ার সুবিধার্থে

৬০. মমতাাদি গৃহকর্মীর কাজ করলেও তার কোন বোধটি সর্বদা সমুন্নত ছিল?

(ক) আত্মজিজ্ঞাসা

(খ) সহমর্মিতা

(গ) আত্মমর্যাদা

(ঘ) সহযোগিতা

উত্তর: (গ) আত্মমর্যাদা

৬১. ‘মমতাাদি’ গল্পের লেখকের বাড়িতে কুটুমেরা কী কী এনেছিল?

(ক) রসগোল্লা ও কালোজাম

(খ) দই ও রসগোল্লা

(গ) রসগোল্লা ও সন্দেশ

(ঘ) কাঁচাগোল্লা ও চমচম

উত্তর: (গ) রসগোল্লা ও সন্দেশ

৬২. বন্ধুদের সঙ্গে বাজি ধরে মানিক বন্দ্যোপাধ্যায় কোন গল্প লিখছেন?

(ক) প্রাগৈতিহাসিক

(খ) অতসীমামী

(গ) হলুদ পোড়া

(ঘ) কুষ্ঠরোগীর বৌ

উত্তর: (খ) অতসীমামী

৬৩. ‘মমতাাদি’ গল্পে নিচের কোন মনোভাবটি প্রাধান্য বিস্তার করেছে?

(ক) মানবিকতা

(খ) আত্মমর্যাদা

(গ) আত্মসম্মান

(ঘ) নারীর অসহায়ত্ব

উত্তর: (খ) আত্মমর্যাদা

৬৪. মমতাাদির ঘরে চৌকির নিচে ছেলেটি কী লক্ষ করল?

(ক) ট্রাঙ্ক

(খ) চরকা

(গ) আবর্জনা

(ঘ) বই

উত্তর: (খ) চরকা

৬৫. মমতাাদির শাড়ির পাড়টি কেমন ছিল?

(ক) বিবর্ণ সবুজ

(খ) বিবর্ণ নীল

(গ) বিবর্ণ হলুদ

(ঘ) বিবর্ণ লাল

উত্তর: (ঘ) বিবর্ণ লাল

৬৬. মমতাাদির মুখ লাল হলো কেন?

(ক) স্বামীর হাতের চড় খাওয়ায়

(খ) মমতাাদি রাঁধুনি কি না জানতে চাওয়ায়

(গ) খোকা তাকে বামুনদি সম্বোধন করায়

(ঘ) খোকাকে জড়িয়ে ধরে আদর করাটা মায়ের দেখে ফেলায়

উত্তর: (খ) মমতাাদি রাঁধুনি কি না জানতে চাওয়ায়

৬৭. ‘আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল’— মমতাাদি কেন এমনটা করলেন?

(ক) নিজের দুঃখ-কষ্ট লুকাতে

(খ) অনাবশ্যক ঘনিষ্ঠতা এড়াতে

(গ) চাকরি যাওয়ার ভয়ে

(ঘ) বাসায় কাজ ছিল বলে

উত্তর: (খ) অনাবশ্যক ঘনিষ্ঠতা এড়াতে

৬৮. কত বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা প্রকাশিত হয়?

(ক) ১৯

(খ) ২০

(গ) ২১

(ঘ) ২২

উত্তর: (গ) ২১

৬৯. মমতাাদির অপ্রত্যাশিত আনন্দ প্রকাশ পায় কেন?

(ক) ছেলেটির সাথে ভাব হওয়ায়

(খ) মাইনে পনের টাকা হওয়ায়

(গ) গৃহকর্ত্রীর মানবিক আচরণে

(ঘ) ছেলেটি দিদি বলে ডাকায়

উত্তর: (ক) ছেলেটির সাথে ভাব হওয়ায়

৭০. মমতাাদি গল্পে মমতাাদির ঘরে ‘বইয়ের তাক’ কিসের ইঙ্গিত দেয়?

(ক) দারিদ্র্যের

(খ) বিলাসিতার

(গ) বৈভবের

(ঘ) শৌখিনতার

উত্তর: (ঘ) শৌখিনতার

৭১. মমতাাদি উপার্জনের জন্য বাইরে এসেছে—

(ক) দরজা ঠেলে

(খ) লজ্জা ঠেলে

(গ) পর্দা ঠেলে

(ঘ) গলি ঠেলে

উত্তর: (গ) পর্দা ঠেলে


৭২. “মমতাতি” গল্পে “আপনারা রান্নার জন্য লোক রাখবেন?”— বাক্যটি দ্বারা কী বোঝায়?

(ক) জিজ্ঞাসা

(খ) তথ্য অনুসন্ধান

(গ) অনুজ্ঞা

(ঘ) বিস্ময়

উত্তর: (ক) জিজ্ঞাসা

৭৩. ‘যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই’— কার?

(ক) লেখকের

(খ) লেখকের মায়ের

(গ) মমতাতির

(ঘ) মমতাতির স্বামীর

উত্তর: (গ) মমতাতির

৭৪. মমতাাদির বয়স কত ছিল?

(ক) তেইশ বছর

(খ) চব্বিশ বছর

(গ) পঁচিশ বছর

(ঘ) তেত্রিশ বছর

উত্তর: (ক) তেইশ বছর

৭৫. মমতাতির চোখ দুটি কেমন দেখাচ্ছিল?

(ক) উজ্জ্বল

(খ) স্থির অচঞ্চল

(গ) নিষ্পলক

(ঘ) ডাগর

উত্তর: (খ) স্থির অচঞ্চল

৭৬. মমতাতির পোশাক ও পরিচ্ছদের বর্ণনায় কী ফুটে উঠেছে?

(ক) রাঁধুনির বেশ

(খ) কর্মজীবী নারীর অবস্থা

(গ) মধ্যবিত্তের মূর্তি

(ঘ) দারিদ্র্যের ক্লেশ

উত্তর: (ঘ) দারিদ্র্যের ক্লেশ  

৭৭. ‘মমতাতি’ গল্পে কে রান্না ছাড়াও ছোট ছেলে-মেয়ে রাখবে?

(ক) রাঁধুনি

(খ) বামুনদি

(গ) মমতাতি

(ঘ) বামুন ঠাকুর

উত্তর: (গ) মমতাতি

৭৮. ‘মা তাকে জেরা করলেন।’ এখানে ‘জেরা’ শব্দের সঙ্গে সাদৃশ্য রয়েছে—

(ক) শিক্ষকের

(খ) উকিলের

(গ) ব্যবসায়ীর

(ঘ) ডাক্তারের

উত্তর: (খ) উকিলের

৭৯. ‘মমতাতি’ গল্পে মা মমতাতিকে জেরা করলেন কেন?

(ক) কাজে নিয়োগদানের প্রয়োজনে

(খ) তাকে পছন্দ হয়নি বলে

(গ) তাকে সন্দেহ হওয়ায়

(ঘ) মায়ের বাবা উকিল তাই

উত্তর: (ক) কাজে নিয়োগদানের প্রয়োজনে

৮০. ‘মমতাতি’ গল্পে মমতাতির স্বভাব কেমন?

(ক) চপলা

(খ) কুটিল

(গ) ভারি চাপা

(ঘ) মুখরা

উত্তর: (গ) ভারি চাপা

৮১. ‘মমতাতি’ গল্পের লেখকের বাড়ি থেকে খানিক দূরে কী?

(ক) রূপচাঁদ লালের গলি

(খ) পাতলাখানের গলি

(গ) মরণময়ের গলি

(ঘ) জীবনময়ের গলি

উত্তর: (ঘ) জীবনময়ের গলি

৮২. মমতাতি কত নম্বর বাড়িতে থাকে?

(ক) সতেরো নম্বর

(খ) একুশ নম্বর

(গ) সাতাশ নম্বর

(ঘ) সাঁইত্রিশ নম্বর

উত্তর: (গ) সাতাশ নম্বর

৮৩. মমতাতির সংসারে কে কে আছে?

(ক) স্বামী আর এক ছেলে

(খ) স্বামী আর বুড়ো বাপ

(গ) স্বামী-সন্তান, শ্বশুর-শাশুড়ি

(ঘ) এক ছেলে আর বুড়ো শ্বশুর

উত্তর: (ক) স্বামী আর এক ছেলে

৮৪. মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও অন্যের বাড়িতে কাজ নিতে বের হওয়াকে ‘মমতাতি’ গল্পে কোন উপমা দ্বারা প্রকাশ করা হয়েছে?

(ক) পর্দা ঠেলে বাইরে বের হওয়া

(খ) চমকে মুখ লাল হওয়া

(গ) নিঃসংকোচ আবেদন

(ঘ) এই তার প্রথম চাকরি

উত্তর: (ক) পর্দা ঠেলে বাইরে বের হওয়া

৮৫. মা মমতাতিকে কাল সকাল থেকে আসতে বললেন কেন?

(ক) কথাবার্তা বলতে

(খ) কাজে যোগ দিতে

(গ) জেরা জবাব দিতে

(ঘ) বাবার সঙ্গে দেখা করতে

উত্তর: (খ) কাজে যোগ দিতে

৮৬. স্কুলপড়ুয়া ছেলেটি মমতাতিকে কোথায় পাকড়াও করল?

(ক) গেটের কাছে

(খ) রান্নাঘরে

(গ) রাস্তায়

(ঘ) বারান্দায়

উত্তর: (ক) গেটের কাছে

৮৭. ‘মমতাতি’ গল্পে কাকে স্কুলপড়ুয়া ছেলেটির ভালো লেগেছিল?

(ক) নিরূপমাকে

(খ) কাদম্বরীকে

(গ) মমতাতিকে

(ঘ) মঞ্জুলিকাকে

উত্তর: (গ) মমতাতিকে

৮৮. ‘মমতাতি’ গল্পে স্কুলপড়ুয়া ছেলেটি কী করতে ব্যস্ত হয়ে উঠেছিল?

(ক) মায়ের সঙ্গে গল্প করতে

(খ) মমতাতির সঙ্গে ভাব করতে

(গ) মমতাতির সঙ্গে কথা বলতে

(ঘ) মমতাতির বাড়িতে যেতে

উত্তর: (খ) মমতাতির সঙ্গে ভাব করতে

৮৯. ‘বার বার তোর দিকে এমন করে তাকাচ্ছিল— কে?’

(ক) লেখক

(খ) লেখকের মা

(গ) মমতাদি

(ঘ) মমতাতির স্বামী

উত্তর: (গ) মমতাদি

৯০. ‘দীর্ঘদিন পর চাকরি পেয়ে সুমনের খুশির আর সীমা নেই’— সুমনের সাথে মিল রয়েছে কোন চরিত্রের?

(ক) নিরূপমা

(খ) মমতাতি

(গ) হরিহর

(ঘ) অবনী

উত্তর: (খ) মমতাতি

৯১. ‘কাজগুলি সে আপনার করে নিল’— এখানে মমতাতি চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

(ক) যথাযথ স্বভাব

(খ) কাজের প্রতি মনোযোগ

(গ) কাজের প্রতি আন্তরিকতা

(ঘ) কাজ নিয়ে মাতামাতি

উত্তর: (গ) কাজের প্রতি আন্তরিকতা

৯৩. মমতাতির মিষ্টি খেতে বারণ করার মধ্যে কী ফুটে উঠেছিল?

(ক) আবেদন

(খ) ভর্ৎসনা

(গ) তিরস্কার

(ঘ) ব্যাজ

উত্তর: (ক) আবেদন

৯৪. মমতাতির গালে কীসের দাগ পড়েছিল?

(ক) মেঘতার

(খ) আঁচড়ের

(গ) শ্বেতের

(ঘ) আঙুলের

উত্তর: (ঘ) আঙুলের

৯৫. মমতাতি কীভাবে আনমনা ও গম্ভীর হয়ে গেল?

(ক) গালে হাত ঘষতে ঘষতে

(খ) হাসতে আরম্ভ করে

(গ) ভাতের হাঁড়ির বুদবুদ দেখতে দেখতে

(ঘ) নিচের ঠোঁট দাঁতে কামড়ে

উত্তর: (ক) গালে হাত ঘষতে ঘষতে

৯৬. ছেলেটি কেন বলল যে, মমতাতি মিথ্যা বলেছে?

(ক) রাগে

(খ) সন্দিগ্ধ হয়ে

(গ) অবিশ্বাসে

(ঘ) ঘৃণায়

উত্তর: (খ) সন্দিগ্ধ হয়ে

৯৭. স্কুলপড়ুয়া ছেলেটি মমতাতির গেটের কাছে পাকড়াও করেছিল মমতাতিকে—

(ক) বাগান দেখানোর জন্য

(খ) বাড়ি দেখানোর জন্য

(গ) রান্নাঘর দেখানোর জন্য

(ঘ) পোষা পাখি দেখানোর জন্য

উত্তর: (গ) রান্নাঘর দেখানোর জন্য

৯৮. “কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?”— বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) দারিদ্র্য ও বঞ্চনা

(খ) কাঙ্ক্ষিত জনের কাছে অনাদর অবহেলা

(গ) নিম্ন বেতন-ভাতা

(ঘ) স্বামী-সন্তানের দুরবস্থা

উত্তর: (খ) কাঙ্ক্ষিত জনের কাছে অনাদর অবহেলা

৯৯. স্কুলপড়ুয়া ছেলেটি কী নিয়ে বেশি পাকানোর চেষ্টা আরম্ভ করল?

(ক) দিদির চুল

(খ) মায়ের চুল

(গ) মমতাতির চুল

(ঘ) ঠাকুরমার চুল

উত্তর: (গ) মমতাতির চুল

১০০. ‘হরির লুট’ শব্দটি ‘মমতাতি’ গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) কোষাগার লুণ্ঠন

(খ) ভাঁড়ার খালি করা

(গ) দেবতার উদ্দেশে প্রসাদ বিতরণ

(ঘ) জবরদখল করা

উত্তর: (গ) দেবতার উদ্দেশে প্রসাদ বিতরণ

১০১. স্বামীর চাকরি হওয়ার পরেও মমতাতির কাজ করার কারণ কী?

(ক) দুটো পয়সা অতিরিক্ত আয়

(খ) স্বামীর নিম্ন আয়ের চাকরি

(গ) নারীর ক্ষমতায়নের স্পৃহা

(ঘ) গৃহকর্ত্রীর স্নেহ-মমতা

উত্তর: (খ) স্বামীর নিম্ন আয়ের চাকরি

১০২. “সে বলল, মনে হচ্ছে পাতালে চলছ, না?”— এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে?

(ক) রোমাঞ্চকর পথ চলা

(খ) ভীতিকর পাতাল অভিযান

(গ) লেখকের গল্প বলার মুন্সিয়ানা

(ঘ) জীবনময়ের গলির ঘিঞ্জি পরিবেশ

উত্তর: (ঘ) জীবনময়ের গলির ঘিঞ্জি পরিবেশ

১০৩. ‘মমতাতি’ গল্পের সাতাশ নম্বরের বাড়িটি কয় তলা?

(ক) একতলা

(খ) দোতলা

(গ) তিনতলা

(ঘ) চারতলা

উত্তর: (খ) দোতলা

১০৪. মমতাতি স্কুলপড়ুয়া ছেলেটিকে শোবার ঘরে নিয়ে গিয়ে কোথায় বসতে দিল?

(ক) চেয়ারে

(খ) চৌকিতে

(গ) টুলে

(ঘ) মেঝেতে

উত্তর: (গ) টুলে

১০৫. মমতাতির পাঁচ বছরের ছেলেটি সারা রাত ঘুমায়নি কেন?

(ক) পেটের ব্যথায়

(খ) জ্বরের তীব্রতায়

(গ) ক্ষুধার জ্বালায়

(ঘ) ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায়

উত্তর: (ক) পেটের ব্যথায়

১০৬. মমতাতির ঘরে কীসের দীনতা ছিল?

(ক) আসবাব সামগ্রীর

(খ) টাকা-পয়সার

(গ) আলো-বাতাসের

(ঘ) সুখ-শান্তির

উত্তর: (গ) আলো-বাতাসের

১০৭. ‘তুমি এবার বাড়ি যাও ভাই। তোমার খিদে পেয়েছে।’ মমতাতির এই উক্তিতে প্রকাশ পায়—

(ক) সে খাবার খাওয়াতে চায়নি

(খ) তার ঘরে খাবার ছিল না

(গ) সে সংকোচ দূর করতে চেয়েছে

(ঘ) সে খুব বিরক্তি বোধ করছিল

উত্তর: (খ) তার ঘরে খাবার ছিল না

১০৮. ‘এমন কথা কইবেন না আফা। কাজ করি বইলা কি মান-সম্মান নাই?’ এই উক্তির সংগে মমতাতির সাদৃশ্য হলো—

(ক) ব্যবহারে

(খ) দৃষ্টভঙ্গিতে

(গ) আত্মসম্মানবোধে

(ঘ) আভিজাত্যের পরিচয়

উত্তর: (গ) আত্মসম্মানবোধে

১০৯. মমতাতি স্কুলপড়ুয়া ছেলেটিকে শুধু ‘দিদি’ বলে ডাকতে বলেছিল কেন?

(ক) আত্মমর্যাদার জন্য

(খ) সে ব্রাহ্মণকন্যা নয় বলে

(গ) সে লেখকের বোন হতে চায় বলে

(ঘ) ডাকটি তার প্রিয় বলে

উত্তর: (ক) আত্মমর্যাদার জন্য

১১০. মমতাতি কাজ ছাড়তে চায়নি কেন?

(ক) মাইনে বেশি বলে

(খ) ভালোবাসা পেয়েছে বলে

(গ) স্বামী চাকরিহীন বলে

(ঘ) গৃহকর্ত্রীর নিষেধ

উত্তর: (খ) ভালোবাসা পেয়েছে বলে

১১১. বর্তমান প্রেক্ষাপটে মমতাতিকে বলা যায়—

(ক) কর্মঠ নারী

(খ) সাহসী নারী

(গ) বিনয়ী নারী

(ঘ) সংসারী নারী

উত্তর: (ক) কর্মঠ নারী

১১২. ‘বাছা’ শব্দটি ‘মমতাতি’ গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) বাদ দেওয়া

(খ) পছন্দ করা

(গ) বাছাই করা

(ঘ) বৎস বা সম্বোধন

উত্তর: (ঘ) বৎস বা সম্বোধন

১১৩. ‘পর্দা ঠেলে’ শব্দগুচ্ছের ক্ষেত্রে নিচের কোন অর্থটি সমর্থনযোগ্য?

(ক) পর্দা সরিয়ে

(খ) পর্দা উঁচি করে

(গ) প্রথা ভঙ্গ করে

(ঘ) সমাজসেবা করে

উত্তর: (গ) প্রথা ভঙ্গ করে  

১১৪. ‘মমতাতি’ গল্পে কোন দিকটি প্রাধান্য পেয়েছে?

(ক) গৃহকর্মীদের কার্যকর্মে দক্ষতা

(খ) গৃহকর্মীদের দুঃখগাথা

(গ) গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ

(ঘ) গৃহকর্মীদের প্রতি শোষণের আচরণ

উত্তর: (গ) গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ

১১৫. ‘মমতাতি’ কেমন ঘরের নারী?

(ক) বনেদি ঘরের

(খ) মর্যাদাসম্পন্ন ঘরের

(গ) বামুন ঘরের

(ঘ) বস্তিঘরের

উত্তর: (খ) মর্যাদাসম্পন্ন ঘরের

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts