You are currently viewing ভোর হলো দোর খোলো কবিতা — কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোলো কবিতা — কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোলো
— কাজী নজরুল ইসলাম


ভোর হলো, দোর খোলো
          খুকু,মনি ওঠ রে!
ঐ ডাকে যুঁই-শাখে
          ফুল-খুকি ছোটরে!
রবি মামা দেয় হামা
          গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান গান গায়
          শোন ঐ, রামা হৈ!’
ত্যাজি নীড় করে ভিড়
          ওড়ে পাখি আকাশে
এন্তার গান তার
          ভাসে ভোর বাতাসে।
চুলবুল বুলবুল
          শিস্ দেয় পুষ্পে,
এইবার এইবার
          খুকুমনি উঠবে!
খুলি হাল তুলি পাল
          ঐ তরি চললো,
এইবার এইবার
          খুকু চোখ খুললো।
আলসে নয় সে
          ওঠে রোজ সকালে
রোজ তাই চাঁদা ভাই
          টিপ দেয়া কপালে।
উঠলো ছুটলো ওই
          খোকা খুকি সব,
“উঠেছে আগে কে”
          ঐ শোনো কলরব।
নাই রাত মুখ হাত
          ধোও,খুকু জাগো রে!
জয়গানে ভগবানে
          তুষি’ বর মাগো রে।

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts