You are currently viewing বাঁচতে দাও কবিতা – শামসুর রহমান

বাঁচতে দাও কবিতা – শামসুর রহমান

বাঁচতে দাও
— শামসুর রাহমান

এই তো দ্যাখো ফুলবাগানে গোলাপ ফোটে,
               ফুটতে দাও।
রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে,
               ছুটতে দাও।

নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা,
                মেলতে দাও।
জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই,
                খেলতে দাও।

মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু,
                 ডাকতে দাও।
বালির ওপর কত্ত কিছু আঁকছে শিশু,
                 আঁকতে দাও।

কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে,
                  নাইতে দাও।
গহিন গাঙে সুজন মাঝি বাইছে নাও,
                  বাইতে দাও।.

নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে,
                   নাচতে দাও।
শিশু, পাখি, ফুলের কুঁড়ি-সবাইকে আজ
                   বাঁচতে দাও।

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts