‘প্রবাস বন্ধু’ সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ পরিচ্ছেদ। প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ-সরল জীবনাচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই রচনায় ফুটিয়ে তোলা হয়েছে। লেখকের আফগানিস্তান বাসের আংশিক অভিজ্ঞতার পরিচয় আছে এখানে। আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে খাজামোল্লা নামক গ্রামে বাসের সময় আবদুর রহমান নামের একজন তাঁর দেখভালের দায়িত্বে ছিলেন। আফগান আবদুর রহমান চরিত্রের মধ্যে সরলতা, স্বদেশপ্রেম, অতিথি পরায়ণতা ফুটে উঠেছে। আবদুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়। আফগানিস্তানের প্রস্তরভূমি এবং বরফ-শীতল জলবায়ু আকর্ষণীয়। ‘প্রবাস বন্ধু’ গল্পটি আমাদের দৃষ্টিকে প্রসারিত করে; একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ, সমাজ ও সংস্কৃতিকে ভাবতে শেখায়।
১. সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯০০ সালে
খ) ১৯০৪ সালে
গ) ১৯০৯ সালে
ঘ) ১৯১০ সালে
উত্তর: খ) ১৯০৪ সালে
২ করিমগঞ্জ কোথায়?
ক) ঢাকায়
খ) আসামে
গ) আফগানিস্তানে
ঘ) মিশরে
উত্তর খ) আসামে
৩. পানশির কোথায়?
ক) ভারতে
খ) আসামে
গ) আফগানিস্তানে
ঘ) কলকাতায়
উত্তর: গ) আফগানিস্তানে
৪. সৈয়দ মুজতবা আলী কাবুলের কোন কলেজে অধ্যাপনা করেন?
ক) শান্তিনিকেতন কলেজে
খ) কৃষিবিজ্ঞান কলেজে
গ) বগুড়া আজিজুল হক কলেজে
ঘ) আহছানউল্লাহ কলেজে
উত্তর: খ) কৃষিবিজ্ঞান কলেজে
৫. সৈয়দ মুজতবা আলী পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লিখলে তাঁকে কী করতে হয়?
ক) জেলে যেতে হয়
খ) পালিয়ে যেতে হয়
গ) চাকরি ছাড়তে হয়
ঘ) আন্দোলন করতে হয়
উত্তর: গ) চাকরি ছাড়তে হয়
৬. নিচের কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত?
ক) নীলদর্পণ
খ) চোখের বালি
গ) চাচা কাহিনী
ঘ) নূর ইসলাম
উত্তর: গ) চাচা কাহিনী
৭. ‘পঞ্চতন্ত্র’ কার রচনা?
ক) সৈয়দ মুজতবা আলী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রমথ চৌধুরী
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: ক) সৈয়দ মুজতবা আলী
৮. সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান?
ক) কলকাতায়
খ) সিলেটে
গ) শান্তিনিকেতনে
ঘ) ঢাকায়
উত্তর: ঘ) ঢাকায়
৯. সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৯৪ সালে
খ) ১৯৭৪ সালে
গ) ১৯৯৯ সালে
ঘ) ২০০১ সালে
উত্তর: খ) ১৯৭৪ সালে
১০. কোন স্থানটি কাবুল থেকে আড়াই মাইল দূরে?
(ক) খাজা মোল্লা
(খ) পাগমান
(গ) হরফনমৌলা
(ঘ) গুলেস্তা
উত্তর: (ক) খাজা মোল্লা
১১. জিরার একজন—
(ক) লেখক
(খ) ব্যবসায়ী
(গ) মন্ত্রী
(ঘ) অধ্যক্ষ
উত্তর: (ঘ) অধ্যক্ষ
১২. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে ফররাশি জাতের লোক কে?
(ক) আব্দুর রহমান
(খ) অধ্যক্ষ জিরার
(গ) লেখকের চাকর
(ঘ) কাবুলের মুফতি
উত্তর: (খ) অধ্যক্ষ জিরার
১৩. কে কায়দা মাফিক আবদুর রহমানকে আলাপ করিয়ে দেয়?
(ক) মুজতবা আলী
(খ) হরফন মোল্লা
(গ) জিরার সাহেব
(ঘ) খাজা মোল্লা
উত্তর: (গ) জিরার সাহেব
১৪. আব্দুর রহমান কার গৃহকর্মে নিয়োজিত?
(ক) লেখকের
(খ) অধ্যক্ষ জিরারের
(গ) আমীর আলীর
(ঘ) মন্ত্রী সাহেবের
উত্তর: (ক) লেখকের
১৫. লেখকের সব কাজ কে করে দেবে?
(ক) অধ্যক্ষ জিরার
(খ) মাননীয় মন্ত্রী
(গ) আবদুর রহমান
(ঘ) আমীর আলী
উত্তর: (গ) আবদুর রহমান
১৬. ‘তন্বী’ শব্দের অর্থ কী?
ক) বড় দেহ
খ) ক্ষীণ দেহ
গ) তিরস্কার
ঘ) পুনরায়
উত্তর: গ) তিরস্কার
১৭. আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?
ক) আচরণের জন্য
খ) শারীরিক গঠনের জন্য
গ) বেশি রান্নার জন্য
ঘ) বেশি খাওয়ার জন্য
উত্তর: খ) শারীরিক গঠনের জন্য
১৮. ‘প্রবাস বন্ধু’ গল্পে লেখকের অধিক শোকে পাথর হওয়ার কারণ কী?
ক) খাবারের আধিক্য
খ) রান্নায় দক্ষতা
গ) খাবারের অপচয়
ঘ) রান্নায় বিলম্ব
উত্তর: ক) খাবারের আধিক্য
১৯. ‘ও রোভোয়া’ শব্দের অর্থ কী?
ক) আজ বিদায়
খ) আবার আসিও
গ) আবার দেখা হবে
ঘ) আবার কথা হবে
উত্তর: গ) আবার দেখা হবে
২০. ‘প্রবাস বন্ধু’ রচনায় লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন?
ক) আঙুর
খ) ফালুদা
গ) সবুজ চা
ঘ) আখরোট
উত্তর: খ) ফালুদা
২১. ‘প্রবাস বন্ধু’ রচনায় দুম্বা মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপাংক্তেয় মনে হয়েছে?
ক) আলু
খ) বাদাম
গ) কিশমিশ
ঘ) মাংস
উত্তর: ক) আলু
২২. লেখকের মতে আবদুর রহমান কয়জনের খাবার রান্না করেছিল?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
উত্তর: ঘ) ছয়
২৩. ‘হরফুন-মৌলা’ কী? অথবা, ‘হরফুন-মৌলা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) রাইফেল চালনাকারী
খ) সকল কাজে সাহায্যকারী
গ) সকল কাজের কাজি
ঘ) সকল কাজ পণ্ডকারী
উত্তর: গ) সকল কাজের কাজি
২৪. “এবারে তুমি গিয়ে ভালো করে খাও।”— ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনীর এই বক্তব্যে লেখকের কোন ভাব ফুটে উঠেছে?
ক) বিদ্রূপ
খ) বিরক্তি
গ) ক্ষোভ
ঘ) ঘৃণা
উত্তর: খ) বিরক্তি
২৫. ‘তাগদ’ শব্দের অর্থ কী?
ক) শক্তি
খ) আনন্দ
গ) কৌশল
ঘ) তাড়া দেওয়া
উত্তর: ক) শক্তি
২৬. রাইফেল চালানোর কথা শুনে আবদুর রহমানের একগাল হাসি প্রমাণ করে তার—
ক) আন্তরিকতা
খ) বুদ্ধিমত্তা
গ) সাহসিকতা
ঘ) সাবলীলতা
উত্তর: ঘ) সাবলীলতা
২৭. লেখক আবদুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি, কারণ আবদুর রহমান—
ক) অতিশয় কর্মতৎপর
খ) নরদানব আকৃতির
গ) আফগান-সংস্কার মানে
ঘ) ভীমসেন তুল্য
উত্তর: গ) আফগান-সংস্কার মানে
২৮. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনীর লেখক শীতকালটা পানশিরে কাটাতে চান কেন?
ক) নিজের প্রাণ বাঁচানোর জন্য
খ) আবদুর রহমানের খুশির জন্য
গ) আস্ত দুম্বা খাওয়ার জন্য
ঘ) নিজের আয়ু বাড়াবার জন্য
উত্তর: ক) নিজের প্রাণ বাঁচানোর জন্য
২৯. ‘চলে মুসাফির’ কোন জাতীয় রচনা?
ক) ভ্রমণকাহিনী
খ) অনুবাদ গ্রন্থ
গ) কাব্যগ্রন্থ
ঘ) কাহিনীকাব্য
উত্তর: ক) ভ্রমণকাহিনী
৩০. চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টিকে কী বলে?
ক) রাবড়ি
খ) পান্তুয়া
গ) রসমালাই
ঘ) চমচম
উত্তর: খ) পান্তুয়া
৩১. “সে বড়ো খুশি বাং হবে হুজুর”— লেখককে আবদুর রহমান এ কথা বলেছিল কেন?
ক) কাবুলের হাওয়া লেখকের পছন্দ হয়েছিল
খ) সাহেব রাত্রে বাড়িতেই খাবেন
গ) লেখকের খাবার পছন্দ হয়েছিল
ঘ) লেখক শীতকালটা পানশিরে কাটাবেন
উত্তর: ঘ) লেখক শীতকালটা পানশিরে কাটাবেন
৩২. “এক একবার দম ফেললে একশটা ব্যামো বেরিয়ে যাবে”— এ কথার দ্বারা ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কী বোঝানো হয়েছে?
ক) মনোমুগ্ধকর দৃশ্য
খ) নির্মল প্রকৃতি
গ) ঋতুবৈচিত্র্য
ঘ) জীবনযাত্রা
উত্তর: খ) নির্মল প্রকৃতি
৩৩. ‘প্রবাস বন্ধু’ রচনায় আবদুর রহমান চরিত্রে পাই—
ক) মহানুভবতা
খ) দায়িত্বহীনতা
গ) দেশপ্রেম
ঘ) অসহযোগিতা
উত্তর: গ) দেশপ্রেম
৩৪. কাবুল থেকে খাজা মোল্লা গ্রামের দূরত্ব কত?
ক) দেড় মাইল
খ) দুই মাইল
গ) আড়াই মাইল
ঘ) তিন মাইল
উত্তর: গ) আড়াই মাইল
৩৫. ‘প্রবাস বন্ধু’ গল্পটি সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) দেশে-বিদেশে
খ) চাচা কাহিনী
গ) পঞ্চতন্ত্র
ঘ) শবনম
উত্তর: ক) দেশে-বিদেশে
৩৬. চা খাওয়া শেষ করে আবদুর রহমান কত মিনিটের জন্য বেরিয়ে গেল?
ক) পাঁচ
খ) আট
গ) দশ
ঘ) বারো
উত্তর: গ) দশ
৩৭. কোনটি আফগাননিদের একটা সংস্কার?
ক) আপ্যায়ন
খ) বিনয়
গ) গুরুভক্তি
ঘ) অতিথি সেবা
উত্তর: গ) গুরুভক্তি
৩৮. আবদুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটি?
ক) খাজামোল্লা
খ) পানশির
গ) কাবুল
ঘ) পাগমান
উত্তর: খ) পানশির
৩৯. আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল কার?
ক) অধ্যক্ষ জিরারের
খ) লেখকের
গ) টাঙাওয়ালার
ঘ) আবদুর রহমানের
উত্তর: ঘ) আবদুর রহমানের
৪০. ‘আবদুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী দিল।’— এ বাক্যে আবদুর রহমান কীসের অভয় বাণী দিল?
ক) বরফের
খ) খাবারের
গ) শীতের
ঘ) নিরাপত্তার
উত্তর: খ) খাবারের
৪১. আবদুর রহমানের অতিথি পরায়ণতায় লেখকের ধৈর্যচ্যুতি ঘটেছে কিন্তু তাঁকে মুগ্ধ করেছে যে গুণ তা হলো—
ক) সরলতা
খ) কর্মদক্ষতা
গ) দেশপ্রেম
ঘ) অভিজ্ঞতা
উত্তর: ক) সরলতা
৪২. ‘প্রবাস বন্ধু’ রচনায় পাগমান পাহাড়ের রং কী?
ক) সাদা
খ) নীল
গ) কালো
ঘ) ধূসর
উত্তর: খ) নীল
৪৩. “জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ” এই বাগধারাটির অর্থ কি?
ক) হরফুন-মৌলা
খ) গুরুভক্তি
গ) আস্তাহ্ আল্লা
ঘ) উগ্র আতিথেয়তা, অতিথি সেবা
উত্তর: ক) হরফুন-মৌলা
৪৪. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে বর্ণিত আল্পস পাহাড়ের বরফ নিচের কোনটি থেকে আসে?
ক) নীল পাহাড়
খ) পাগমানের পাহাড়
গ) গাধার পিঠ
ঘ) হিন্দুশ
উত্তর: খ) পাগমানের পাহাড়
৪৫. “লব ই দরিয়া কাবুলের কি?
ক) নদীর নাম
খ) বিরক্ত হওয়া
গ) শয়তানের নাম
ঘ) আশ্চর্যের নাম
উত্তর: ক) নদীর নাম
৪৬. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে ‘নরদানব’ শব্দটি ব্যবহৃত হয়েছে—
ক) অবজ্ঞার্থে
খ) তুচ্ছার্থে
গ) ব্যঙ্গার্থে
ঘ) আদরার্থে
উত্তর: গ) ব্যঙ্গার্থে
৪৭. আবদুর রহমানের পরামর্শে লেখক শীতকালটা কোথায় কাটাবেন?
ক) দেশে
খ) খাজা মোল্লা গ্রামে
গ) কাবুলে
ঘ) পানশিয়ে
উত্তর: ঘ) পানশিয়ে
৪৮. ‘প্রবাস বন্ধু’ লেখাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) দেশে-বিদেশে
খ) চাচা কাহিনী
গ) পঞ্চতন্ত্র
ঘ) ময়ূর কণ্ঠী
উত্তর: ক) দেশে-বিদেশে
৪৯. আবদুর রহমান এক কালে কীসের চার্জে ছিলেন?
ক) পুলিশ চার্জে
খ) মেসের চার্জে
গ) স্কুল চার্জে
ঘ) কলেজ চার্জে
উত্তর: খ) মেসের চার্জে
৫০. সৈয়দ মুজতবা আলীর রচনার বৈশিষ্ট্য কোনটি?
ক) গাম্ভীর্যপূর্ণ
খ) পাণ্ডিত্যপূর্ণ
গ) রসবোধ
ঘ) সরলতা
উত্তর: গ) রসবোধ
৫১. “কার গোয়াল, কে দেয় ধুয়ো”— এটি আসলে কী?
ক) প্রবাদবাক্য
খ) প্রাচীন দর্শন
গ) খেলার বচন
ঘ) আধা-ধাঁধা
উত্তর: ক) প্রবাদবাক্য
৫২. “পেটে গিয়ে এক কোণে যদি বসল তবে ভরসা হয় না আর কোনো দিন বেরুবে” — এ উক্তিতে আবদুর রহমান কোনটিকে বুঝিয়েছে?
ক) কোরমা
খ) আঙুর
গ) ফালুদা
ঘ) পানি
উত্তর: ঘ) পানি
৫৩. আবদুর রহমান লেখককে জানালা দিয়ে কী দেখিয়েছিল?
ক) উঁচু পাহাড়
খ) লব-ই-লতিফ
গ) পাহাড়ের বরফ
ঘ) কাবুলের প্রকৃতি
উত্তর: গ) পাহাড়ের বরফ
৫৪. কয় হাত উঁচু বরফের তলায় মানুষকে দুদিন পরেও জ্যান্ত পাওয়া যায়?
ক) ১ হাত
খ) ৬ হাত
গ) ২ হাত
ঘ) ৫ হাত
উত্তর: খ) ৬ হাত
৫৫. “ছুতো নাতা থেকে শুরু করে” বলতে কী বোঝানো হয়েছে?
(ক) সুতা পলিশ ও ম্প করা
(খ) ছোট থেকে সব কাজ
(গ) ঝগড়া বিবাদ
(ঘ) রান্না ও ঘর করা
উত্তর: (খ) ছোট থেকে সব কাজ
৫৬. বিকেলে দেখা হবে বলে কে চলে গেলেন?
(ক) আবদুর রহমান
(খ) অধ্যক্ষ জিরার
(গ) মুজতবা আলী
(ঘ) আমীর আলী
উত্তর: (খ) অধ্যক্ষ জিরার
৫৭. লেখক কয়টি মহাদান পেয়েছেন?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তর: (ক) দুটি
৫৮. লেখকের দেখা দুটি মহাদানের একজন কে?
(ক) জিরার
(খ) লেখকের গৃহভৃত্য
(গ) লেখকের বন্ধু
(ঘ) লেখকের বাড়িওয়ালা
উত্তর: (খ) লেখকের গৃহভৃত্য
৫৯. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?
(ক) জিরারের
(খ) আবদুর রহমানের
(গ) মুজতবা আলীর
(ঘ) খাজা মোল্লার
উত্তর: (খ) আবদুর রহমানের
৬০. আবদুর রহমান উচ্চতায় কত?
(ক) চার ফুট চার ইঞ্চি
(খ) পাঁচ ফুট চার ইঞ্চি
(গ) ছয় ফুট চার ইঞ্চি
(ঘ) সাত ফুট
উত্তর: (গ) ছয় ফুট চার ইঞ্চি
৬১. আবদুর রহমানের পায়ের সাইজ কীসের মতো?
(ক) গাধার মতো
(খ) ডিঙি নৌকার মতো
(গ) তিলক মাছের মতো
(ঘ) পান্তুয়ার মতো
উত্তর: (খ) ডিঙি নৌকার মতো
৬২. ‘আমীর আবদুর রহমান’ বলতে লেখক কী বুঝাতে চেয়েছেন?
(ক) বাদশা আবদুর রহমান
(খ) প্রকৃত আবদুর রহমান
(গ) রাজী আবদুর রহমান
(ঘ) কাজের লোক আবদুর রহমান
উত্তর: (ক) বাদশা আবদুর রহমান
৬৩. আবদুর রহমান আমির আবদুর রহমান হলে কোন দেশের ভার বহন করতেন?
(ক) আরবের
(খ) বাংলাদেশের
(গ) আফগানিস্তানের
(ঘ) লণ্ডনের
উত্তর: (গ) আফগানিস্তানের
৬৪. আবদুর রহমানের রং কেমন?
(ক) কালো
(খ) ফরসা
(গ) তামাটে
(ঘ) ফ্যাকাশে
উত্তর: (খ) ফরসা
৬৫. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন কোন ঋতুর কথা প্রকাশ পেয়েছে?
(ক) গ্রীষ্ম-বর্ষা
(খ) বর্ষা-হেমন্ত
(গ) শীত-গ্রীষ্ম
(ঘ) শীত-বসন্ত
উত্তর: (গ) শীত-গ্রীষ্ম
৬৬. রুজ কী?
(ক) গাল রাঙ্গানোর প্রসাধনী
(খ) গানের এক প্রকার সুর
(গ) পাঠে মাথার প্রসাদনী
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) গাল রাঙ্গানোর প্রসাধনী
৬৭. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল?
(ক) ঝগড়া করেছিল
(খ) নিজের দিকে তাকিয়ে ছিল
(গ) পাহাড়ের রোদে পুড়তে গিয়েছিল
(ঘ) অলসভাবে বসে থাকত
উত্তর: (খ) নিজের দিকে তাকিয়ে ছিল
৬৮. “গুরুজনদের দিকে তাকাতে নেই”- এটি যে ব্যক্তি মানবে তার মধ্যে কী রয়েছে?
(ক) কুসংস্কার
(খ) ভয়
(গ) শ্রদ্ধা
(ঘ) সংস্কার
উত্তর: (ঘ) সংস্কার
৬৯. পান্তুয়া কীসের সঙ্গে তুলনীয়?
(ক) আবদুর রহমানের চোখ
(খ) আবদুর রহমানের মাথা
(গ) আবদুর রহমানের আঙুল
(ঘ) আবদুর রহমানের বুক
উত্তর: (ক) আবদুর রহমানের চোখ
৭০. লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই— লোকটা কে?
(ক) অধ্যক্ষ জিরার
(খ) আবদুর রহমান
(গ) মুজতবা আলী
(ঘ) খাজা মোল্লা
উত্তর: (খ) আবদুর রহমান
৭১. আবদুর রহমান আগে কোথায় ছিল?
(ক) জাহাজে
(খ) জেলে
(গ) পল্টনে
(ঘ) কাবুলে
উত্তর: (গ) পল্টনে
৭২. কত দিন হলো আবদুর রহমান খালাস পেয়েছে?
(ক) এক মাস
(খ) দুই মাস
(গ) তিন মাস
(ঘ) চার মাস
উত্তর: (ক) এক মাস
৭৩. রাইফেল চালাতে পার— উক্তিটি কার?
(ক) অধ্যক্ষ জিরারের
(খ) আবদুর রহমানের
(গ) লেখকের
(ঘ) কাবুলের মন্ত্রীর
উত্তর: (গ) লেখকের
৭৪. ফালুদা বানাতে কী লাগে?
(ক) কাঁচা লঙ্কা
(খ) জিরা
(গ) চুন
(ঘ) বরফ
উত্তর: (ঘ) বরফ
৭৫. কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয়?
(ক) গ্রীষ্মকালে
(খ) শীতকালে
(গ) বর্ষাকালে
(ঘ) পরকালে
উত্তর: (খ) শীতকালে
৭৬. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন প্রাণীর কথা বলা হয়েছে?
(ক) গাধা
(খ) গরু
(গ) গণ্ডার
(ঘ) ঘোড়া
উত্তর: (ক) গাধা
৭৭. আবদুর রহমানের বোঝারটি কেমন ছিল?
(ক) পর্বতের মতো উঁচু
(খ) পর্বতের মতো এবড়ো-থেবড়ো
(গ) পর্বতের মতো শক্ত
(ঘ) পর্বতের মতো নিচু-উঁচু
উত্তর: (খ) পর্বতের মতো এবড়ো-থেবড়ো
৭৮. লেখক আবদুর রহমানকে কী নিয়ে আসতে দেখলেন?
(ক) অনেক বস্তু
(খ) পর্বতপ্রমাণ বোঝা
(গ) বড় গাড়ি
(ঘ) খাবারের বস্তা
উত্তর: (খ) পর্বতপ্রমাণ বোঝা
৭৯. আবদুর রহমানের বোঝাটি কীসের থলের মতো ছিল?
(ক) দড়ির
(খ) পলিথিনের
(গ) জালের
(ঘ) কাপড়ের
উত্তর: (গ) জালের
৮০. ‘ট্যাঙ্গা’ কী?
(ক) চামড়া
(খ) মশারি
(গ) কাঠের বাড়ি
(ঘ) দুই চাকার গাড়ি
উত্তর: (ঘ) দুই চাকার গাড়ি
৮১. লেখক কাকে ট্যাঙ্গা বাড়িয়ে বাড়ি ফিরতে দেখলেন?
(ক) রহমানকে
(খ) জিরারকে
(গ) মন্ত্রীকে
(ঘ) মুফতিকে
উত্তর: (খ) জিরারকে
৮২. কাবুল শহরে নিশাচর হতে হলে কী প্রয়োজন?
(ক) গাড়ি
(খ) অস্ত্রর
(গ) শক্তি
(ঘ) ইমান
উত্তর: (খ) অস্ত্রর
৮৩. কার তাগদ ও হাতিয়ার কিছুই নেই?
(ক) জিরারের
(খ) আমীর আলীর
(গ) লেখকের
(ঘ) আবদুর রহমানের
উত্তর: (গ) লেখকের
৮৪. গামলা ভর্তি কীসের মাংস ছিল?
(ক) গরু
(খ) মুরগি
(গ) খাসি
(ঘ) দুম্বা
উত্তর: (ঘ) দুম্বা
৮৫. মাংসের গামলার মধ্যে লুকোচুরি খেলছিল কী?
(ক) আলু
(খ) কিশমিশ
(গ) মশলা
(ঘ) পেঁয়াজ
উত্তর: (খ) কিশমিশ
৮৬. কোফতা-পোলাওয়ের ওপর আস্ত কীসের রোস্ট?
(ক) মুরগির
(খ) হাঁসের
(গ) মুরগির
(ঘ) ঘুগুর
উত্তর: (গ) মুরগির
৮৭. “অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর”— এটি কী?
(ক) প্রবাদ
(খ) প্রবচন
(গ) কথার বচন
(ঘ) ছড়া-কথা
উত্তর: (ক) প্রবাদ
৮৮. ডাক্তারি কলেজের ছাত্রের সাথে কার সাদৃশ্য রয়েছে?
(ক) আবদুর রহমানের
(খ) মালিকের
(গ) মন্ত্রীর
(ঘ) অধ্যক্ষের
উত্তর: (ক) আবদুর রহমানের
৮৯. কোথাকার আঙুর আফগানিস্তানে মশহুর?
(ক) কাবুলের
(খ) বাগেবালার
(গ) কান্দাহারের
(ঘ) আর্জতের
উত্তর: (খ) বাগেবালার
৯০. “যথেষ্ট হয়েছে আবদুর রহমান”— এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?
(ক) সন্তুষ্টি
(খ) ভালোবাসা
(গ) বিরক্তি
(ঘ) অবজ্ঞা-লাবণ্য
উত্তর: (গ) বিরক্তি
৯১. কাবুলী সবুজ চায়ের রং কেমন?
(ক) সবুজ
(খ) ফিকে হলুদ
(গ) গাঢ় সবুজ
(ঘ) হলুদ
উত্তর: (খ) ফিকে হলুদ
৯২. কাবলিরা কয় পেয়ালা চা পান করে?
(ক) চার
(খ) পাঁচ
(গ) ছয়
(ঘ) সাত
উত্তর: (গ) ছয়
৯৩. কাবলিরা কত নম্বর পেয়ালায় চিনি খায়?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) চতুর্থ
(ঘ) পঞ্চম
উত্তর: (ক) প্রথম
৯৪. কপির পাত্রের সাইজ কেমন?
(ক) বড়
(খ) মাঝারি
(গ) ছোট
(ঘ) খুব বড়
উত্তর: (গ) ছোট
৯৫. কপির পেয়ালার সঙ্গে সাদৃশ্য রয়েছে কীসের?
(ক) ফুলদানির
(খ) মোছদানির
(গ) পানির মগের
(ঘ) চায়ের পেয়ালার
উত্তর: (ঘ) চায়ের পেয়ালার
৯৬. সবশেষে আবদুর রহমান কী হাতে ঘরে ঢোকে?
(ক) ফলমূল
(খ) চায়ের পাত্র
(গ) বাদাম-আখরোট
(ঘ) পানি
উত্তর: (গ) বাদাম-আখরোট
৯৭. কাবুলের পানি কেমন?
(ক) গরম
(খ) ঘোলা
(গ) দিঘির মতো
(ঘ) গলানো পাথরের মতো
উত্তর: (ঘ) গলানো পাথরের মতো
৯৮. পানশির কোথায়?
(ক) উত্তর-আফগানিস্তানে
(খ) দক্ষিণ-আফগানিস্তানে
(গ) পূর্ব-আফগানিস্তানে
(ঘ) পশ্চিম-আফগানিস্তানে
উত্তর: (ক) উত্তর-আফগানিস্তানে
৯৯. আবদুর রহমানের দেশ আফগানিস্তানের কোথায়?
(ক) পশ্চিমে
(খ) দক্ষিণে
(গ) উত্তরে
(ঘ) পূর্বে
উত্তর: (গ) উত্তরে
১০০. পানশির মানুষ তো পায়ে হাঁটে চলে না, ‘বাতাসের ওপর ভর করে যেন উড়ে চলে যায়’— কথাটি কেমন?
(ক) ভাবপ্রধান
(খ) বাস্তবধর্মী
(গ) নিছক অলীক
(ঘ) কৌতুকমিশ্রিত
উত্তর: (ক) ভাবপ্রধান
১০১. ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো কী? (ক) মেঘ
(খ) বাতাস
(গ) বরফ
(ঘ) কুয়াশা
উত্তর: (গ) বরফ
১০২. কীসের ইঞ্জিনের সিটি শব্দ শোনা যায়?
(ক) জাহাজ
(খ) দাউদ আলফান্সের
(গ) দাকুল মুসাফের
(ঘ) দারুল আমনের
উত্তর: (ঘ) দারুল আমনের
১০৩. কাবুলের বাজারে কী পাওয়া যায়?
(ক) বাদাম
(খ) সবজি
(গ) কালো চশমা
(ঘ) ফালুদার বরফ
উত্তর: (গ) কালো চশমা
১০৪. পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কীসের?
(ক) ধারালো ছুরির
(খ) ঘোড়ার তেজের
(গ) ঠান্ডা বরফের
(ঘ) মনভোলানো ফুলের
উত্তর: (ক) ধারালো ছুরির
১০৫. ‘ও রভোয়া’ কী ভাষার শব্দ?
(ক) আরবি
(খ) ফারসি
(গ) ফরাসি
(ঘ) উর্দু
উত্তর: (গ) ফরাসি
১০৬. ‘তাগদ’ অর্থ কী?
(ক) তাগাদ
(খ) শক্তি
(গ) দক্ষতা
(ঘ) পুনরালয়
উত্তর: (খ) শক্তি
১০৭. ‘ব্রহ্মরন্ধ্র’ কোথায়?
(ক) তালুর সামনে
(খ) তালুর কেন্দ্রে
(গ) তালুর তলে
(ঘ) তালুর পেছনে
উত্তর: (খ) তালুর কেন্দ্রে
১০৮. ‘প্রবাস বন্ধু’ কী ধরনের রচনা?
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) ভ্রমণকাহিনি
(ঘ) প্রবন্ধ
উত্তর: (গ) ভ্রমণকাহিনি
১০৯. ‘প্রবাস বন্ধু’ ‘দেশে বিদেশে’ গ্রন্থের কোন পরিচ্ছেদ?
(ক) দ্বাদশ
(খ) পঞ্চদশ
(গ) একাদশ
(ঘ) চতুর্দশ
উত্তর: (খ) পঞ্চদশ
১১০. আফগানিস্তানের রাজধানী কোথায়?
(ক) কাবুল
(খ) সাইবেরিয়া
(গ) কান্দাহার
(ঘ) গজনি
উত্তর: (ক) কাবুল
১১১. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে প্রকাশ ঘটেছে আবদুর রহমানের—
(ক) বিড়ম্বনা
(খ) ধৈর্য
(গ) তন্বিষ্ঠতা
(ঘ) সরলতা
উত্তর: (ঘ) সরলতা
১১২. লেখক আবদুর রহমানকে কীভাবে গ্রহণ করেছেন? (ক) ভয়ের সঙ্গে
(খ) সতর্কতার সঙ্গে
(গ) বাধ্য হয়ে
(ঘ) বিরক্ত হয়ে
উত্তর: (খ) সতর্কতার সঙ্গে
