You are currently viewing ঝিঙে ফুল কবিতা – কাজী নজরুল ইসলাম

ঝিঙে ফুল কবিতা – কাজী নজরুল ইসলাম

ঝিঙে ফুল
— কাজী নজরুল ইসলাম

      ঝিঙে ফুল! ঝিঙে ফুল!
সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল
                                         ঝিঙে ফুল।

              গুল্মে পর্ণে
              লতিকার কর্ণে
              ঢলঢল স্বর্ণে
              ঝলমল দোলো দুল
                                          ঝিঙে ফুল ॥

পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে,
গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।

              পউষের বেলাশেষ
              পরি জাফরানি বেশ
              মরা মাচানের দেশ
              করে তোলো মগুল
                                             ঝিঙে ফুল ॥

শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে,
আলুথালু ঘুমু যাও রোদে গলা দুপুরে।
                  প্রজাপতি ডেকে যায়
                 
‘বোঁটা ছিঁড়ে চলে আয়!’
                  আসমানে তারা চায়
                 
‘চলে আয় এ অকূল!’
                                               ঝিঙে ফুল ॥

তুমি বলো‘আমি হায়
ভালোবাসি মাটি-মা’য়,
চাই না ও অলকায়
ভালো এই পথ-ভুল!’
                                               ঝিঙে ফুল ॥

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts