You are currently viewing জুতা আবিষ্কার কবিতার mcq : ১২০+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

জুতা আবিষ্কার কবিতার mcq : ১২০+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর



রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্য থেকে ‘জুতা আবিষ্কার’ কবিতাটি সংকলন করা হয়েছে। ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গই কবিতাটির মূল উপজীব্য। রাজা তাঁর মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন। মন্ত্রীরা রাজ্যের ধুলাবালি ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এতে রাজ্য ধুলোয় পরিপূর্ণ হয়ে যায়। রাজার আদেশ মানতে গিয়ে রাজ্যের সভাসদ কোনো উপায় যেন খুঁজে আর পান না। অবশেষে রাজ্যেরই এক বয়স্ক চর্মকার নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয়। এভাবে রাজার পা ধুলার স্পর্শ থেকে মুক্তি পায়। সাধারণ সমস্যার সমাধান সাধারণ বুদ্ধিতেই করতে হয়। জটিলভাবে করতে গেলে বিড়ম্বনাই বাড়ে। সমস্যা সমাধানে পদস্থ জনই যে অনিবার্য তাও নয়। সাধারণের দ্বারাও অসাধারণ কৃত্য সম্পাদিত হতে পারে। কবিতায় তাই মূর্ত হয়ে উঠেছে।

১. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

(ক) বলাকা

(খ) কণিকা

(গ) বনফুল

(ঘ) মানসী

উত্তর: (গ) বনফুল

২. রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৬১

(খ) ১৮৬২

(গ) ১৮৬৮

(ঘ) ১৮৭২

উত্তর: (ক) ১৮৬১

৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৫১ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬১ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮১ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৮৬১ খ্রিস্টাব্দে

৪. রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলো?

(ক) মানসী, সোনার তরী, চিত্রা, বিসর্জন

(খ) কণিকা, বলাকা, পুনশ্চ, শেষের কবিতা

(গ) রক্তকরবী, চোখের বালি, কল্পনা, চিত্রা

(ঘ) চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী

উত্তর: (ঘ) চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী

৫. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?

(ক) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

(খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) সুরেন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?

(ক) কণিকা

(খ) মানসী

(গ) সোনার তরী

(ঘ) গীতাঞ্জলি

উত্তর: (ঘ) গীতাঞ্জলি

৭. এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে?

(ক) কেনজাবুরো ওয়ে

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) নাগিব মাহফুজ

(ঘ) ওরহান পামুক

উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

৮. “তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ।” — উক্তিটি কার সম্পর্কে প্রযোজ্য?

(ক) প্রমথ চৌধুরী

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) মুহম্মদ শহীদুল্লাহ

উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

৯. রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথার্থ উক্তি কোনটি?

(ক) তিনি ৭ আগস্ট জন্মগ্রহণ করেন

(খ) তিনিই একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি

(গ) তাঁর পিতার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

(ঘ) তিনি শান্তিনিকেতনে শেষ নিশ্বাস ত্যাগ করেন

উত্তর: (খ) তিনিই একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি

১০. রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য?

(ক) আধুনিক রুচিবোধসম্পন্ন সাহিত্য

(খ) নোবেল পুরস্কার প্রাপ্তি

(গ) আন্তর্জাতিক দৃষ্টিসম্পন্ন

(ঘ) বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্য

উত্তর: (ঘ) বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্য

১১. বিসর্জন ও রক্তকরবীর মধ্যে মিল কিসে?

(ক) দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক

(খ) দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস

(গ) আঙ্গিক ভিন্ন হলেও দুটির বিষয়বস্তু অভিন্ন

(ঘ) দুটিই প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে

উত্তর: (ক) দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক

১২. রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ৭ মে ও ৭ আগস্ট তারিখ সম্পর্কিত?

(ক) জন্ম ও মৃত্যুতে

(খ) জন্ম ও বিবাহে

(গ) মৃত্যু ও নোবেল প্রাপ্তিতে

(ঘ) নোবেল ও জমিদারি পত্তনে

উত্তর: (ক) জন্ম ও মৃত্যুতে

১৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৪১ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩৮ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৯৪১ খ্রিস্টাব্দে

১৪. রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিশ্বাস ত্যাগ করেন—

(ক) কলকাতায়

(খ) শান্তিনিকেতনে

(গ) ওড়িশায়

(ঘ) ব্রিটেনে

উত্তর: (ক) কলকাতায়

১৫. হবু কে?

(ক) রাজা

(খ) মন্ত্রী

(গ) পণ্ডিত

(ঘ) চর্মকার

উত্তর: (ক) রাজা

১৬. রাজা হবুরায় কাকে ডেকে পায়ে ধুলা লাগার কথা বলেন?

(ক) গোবুরায়কে

(খ) হবুরায়কে

(গ) মন্ত্রীরায়কে

(ঘ) পণ্ডিতকে

উত্তর: (ক) গোবুরায়কে

১৭. কোথায় চরণ ফেলা মাত্র মলিন ধুলা লাগবে?

(ক) ঘরের মাঝে

(খ) ধরণি মাঝে

(গ) রাস্তার মাঝে

(ঘ) রাজ্যের মাঝে

উত্তর: (খ) ধরণি মাঝে

১৮. তোমরা শুধু বেতন লহ বাঁটি— এখানে ‘বাঁটি’ অর্থ কী?

(ক) কেড়ে নেওয়া

(খ) তুলে নেওয়া

(গ) দিয়ে দেওয়া

(ঘ) ভাগ করে নেওয়া

উত্তর: (ঘ) ভাগ করে নেওয়া

১৯. কার উপর কারও কোনো দৃষ্টি নেই?

(ক) রাজার

(খ) জনগণের

(গ) মন্ত্রীর

(ঘ) সেনাপতির

উত্তর: (ক) রাজার


২০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

(ক) ১৮৬১

(খ) ১৯১৩

(গ) ১৯১৪

(ঘ) ১৯৪১

উত্তর: (খ) ১৯১৩

২১. পণ্ডিতের মুখ চুন হয়েছিল কেন?

(ক) মৃত্যুর ভয়ে ভীত হওয়ায়

(খ) করণীয় খুঁজে না পাওয়ায়

(গ) দায়িত্বে অবহেলা করায়

(ঘ) মন্ত্রীর আদেশ শুনে

উত্তর: (ক) মৃত্যুর ভয়ে ভীত হওয়ায়

২২. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় কার পাকা দাড়ি ভেসেছিল?

(ক) গোবুর

(খ) হবুর

(গ) পণ্ডিতের

(ঘ) চামারের

উত্তর: (ক) গোবুর

২৩. শিকারির জাল থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছিল না সিংহ। বাঘ, শেয়াল, হরিণ সবাই ভয়ে পালাল। অবশেষে এক নেংটি ইঁদুরের সাহায্যে প্রাণ বাঁচল সিংহের। নেংটি ইঁদুরের সাথে তুলনীয় চরিত্র কোনটি?

(ক) হবুচন্দ্র রাজা

(খ) গবুচন্দ্র মন্ত্রী

(গ) চামার-কুলপতি

(ঘ) বৈজ্ঞানিক ভৃত্য

উত্তর: (গ) চামার-কুলপতি

২৪. ‘বাবুই পাখি রে ডাকি বলিছে চড়াই, কুঁড়েঘরে থেকে কর শিল্পের বড়াই’ উদ্দীপকের ‘চড়াই’-এর আচরণের সাথে ‘জুতা-আবিষ্কার’ কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

(ক) রাজা হবু

(খ) মন্ত্রী গোবু

(গ) রাজপণ্ডিত

(ঘ) চামার কুলপতি

উত্তর: (খ) মন্ত্রী গোবু

২৫. ‘রাজ্যে মোর একি এ অনা সৃষ্টি।
শীঘ্র এর করিবে প্রতিকার,
নহিলে কারো রক্ষা নাহি আর।’—
‘জুতা-আবিষ্কার’ কবিতায় রাজার এই কথায় কার মুখ চুন হয়েছিল?

(ক) গবুর

(খ) পণ্ডিতের

(গ) হবুর

(ঘ) বিজ্ঞানীর

উত্তর: (খ) পণ্ডিতের

২৬. ‘ভিস্তি’ শব্দের অর্থ কোনটি?

(ক) চামড়ার থলে

(খ) কলস

(গ) পিঁপে

(ঘ) বালতি

উত্তর: (ক) চামড়ার থলে

২৭. ‘আমারো ছিল মনে
কেমনে বেটা পেরেছে সেটা জানতে’— কী জানতে পেরেছে?

(ক) ঝাড়ু দিয়ে ধুলা দূর করা

(খ) পৃথিবীকে চামড়া দিয়ে মুড়ে দেয়া

(গ) পানি দিয়ে ধুলা ধুয়ে ফেলা

(ঘ) চামড়া দিয়ে চরণ ঢেকে ফেলা

উত্তর: (ঘ) চামড়া দিয়ে চরণ ঢেকে ফেলা

২৮. ‘মাটির ভয়ে রাজ্য হবে মাটি’— পঙক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) রাজ্য ধূলায় ভরে যাওয়া

(খ) পরিকল্পনা ভেস্তে যাওয়া

(গ) সমাধানের পথ বন্ধ হওয়া

(ঘ) রাজ্য অচল হয়ে পড়া

উত্তর: (ঘ) রাজ্য অচল হয়ে পড়া

২৯. ‘মহী’ শব্দের অর্থ কী?

(ক) মহান

(খ) রাজা

(গ) শ্রেষ্ঠ

(ঘ) পৃথিবী

উত্তর: (ঘ) পৃথিবী

৩০. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় জগৎ ধুলায় ভরপুর হলে সকলে কী নিয়ে ছুটল?

(ক) সতেরো লক্ষ ঝাঁটা

(খ) একুশ লক্ষ ভিস্তি

(গ) মাদুর, ফরাস

(ঘ) উচিত-মতো চর্ম

উত্তর: (খ) একুশ লক্ষ ভিস্তি

৩১. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় কত পিঁপে নস্য ফুরাল?

(ক) ষোল

(খ) সতেরো

(গ) উনিশ

(ঘ) একুশ

উত্তর: (গ) উনিশ

৩২. ‘জুতা আবিষ্কার’ কবিতার মূল উপপাদ্য কী?

(ক) জুতা আবিষ্কারের কাহিনী বলা

(খ) তৎকালীন রাজাদের নির্বুদ্ধিতার বর্ণনা

(গ) সাধারণ লোকের বুদ্ধির প্রশংসা

(ঘ) মন্ত্রীদের অজ্ঞতা নির্দেশ

উত্তর: (গ) সাধারণ লোকের বুদ্ধির প্রশংসা

৩৩. ‘আমার মাটি লাগায় মোরে মাটি
রাজ্যে মোর এ কি অনা সৃষ্টি’—
উদ্ধৃত লাইন দুটিতে রাজার কী রকম মনোভাব প্রকাশ পেয়েছে?

(ক) অহংকার

(খ) ক্ষোভ

(গ) হিংসা

(ঘ) কর্তৃত্বপরায়ণ

উত্তর: (খ) ক্ষোভ

৩৪. ‘তাহাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান’— এখানে ‘জুতা-আবিষ্কার’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?

(ক) হবু

(খ) গোবু

(গ) পণ্ডিত

(ঘ) চর্মকার

উত্তর: (ঘ) চর্মকার

৩৫. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় যোগ্যতম ব্যক্তি কে?

(ক) চামার-কুলপতি

(খ) মন্ত্রী

(গ) গণকরাজ

(ঘ) রাজা

উত্তর: (ক) চামার-কুলপতি

৩৬. রাজা মন্ত্রীকে কোন বিষয়ে পরে ভাবতে বললেন?

(ক) খাজনা আদায়ের বিষয়

(খ) পদধুলির তত্ত্ব

(গ) অনা সৃষ্টির প্রতিকার

(ঘ) পৃথিবী ঢাকার উপায়

উত্তর: (খ) পদধুলির তত্ত্ব

৩৭. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’ কী ধরনের রচনা?

(ক) প্রবন্ধগ্রন্থ

(খ) নাটক

(গ) উপন্যাস

(ঘ) ছোটগল্প

উত্তর: (গ) উপন্যাস

৩৮. ধুলায় ভরপুর জগৎকে ধুলিমুক্ত করার জন্য নিযুক্ত হলো—

(ক) একুশ জন ভিস্তি

(খ) একুশ হাজার ভিস্তি

(গ) একুশ লাখ ভিস্তি

(ঘ) একুশ কোটি ভিস্তি

উত্তর: (গ) একুশ লাখ ভিস্তি

৩৯. রাজার পায়ে ধুলা লাগার কারণে মন্ত্রীদের সম্পর্কে রাজার ধারণা কীরূপ—

(ক) শুধু বেতন নেয়

(খ) রাজার কোনো খেয়াল রাখে না

(গ) রাজ্যের অনা সৃষ্টি করে

(ঘ) রাজার আদেশ পালন করে না

উত্তর: (খ) রাজার কোনো খেয়াল রাখে না

৪০. নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা?

(ক) সঞ্চয়িতা

(খ) সঞ্চিতা

(গ) সীতারাম

(ঘ) শকুন্তলা

উত্তর: (ক) সঞ্চয়িতা

৪১. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় বেচা-কিনা মজল—

(ক) পুকুরে-বিলে

(খ) পাঁকের তলে

(গ) ফরাস পেতে

(ঘ) নদীর জলে

উত্তর: (খ) পাঁকের তলে

৪২. চামার কুলপতি রাজার কাছে কীভাবে তার প্রস্তাব পেশ করল?

(ক) কেঁদে কেঁদে

(খ) ঈষৎ হেসে

(গ) চিৎকার করে

(ঘ) করজোড়ে

উত্তর: (খ) ঈষৎ হেসে

৪৩. একুশ লাখ ভিস্তি ছুটে চলল কীভাবে?

(ক) মশক কাঁধে

(খ) মাদুর নিয়ে

(গ) ঝাঁটা হাতে

(ঘ) ফরাস নিয়ে

উত্তর: (ক) মশক কাঁধে

৪৪. ‘জুতা-আবিষ্কার’ কবিতার রাজা ‘হবু’ কেমন প্রকৃতির?

(ক) খেয়ালি

(খ) প্রজাবৎসল

(গ) বিচক্ষণ

(ঘ) অযোগ্য

উত্তর: (ক) খেয়ালি

৪৫. রাজা কোথা থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন?

(ক) রাজপ্রাসাদ

(খ) পৃথিবী

(গ) রাজ্য

(ঘ) ময়দান

উত্তর: (গ) রাজ্য

৪৬. রাজা পণ্ডিতদের শাস্তি দিলেন কেন?

(ক) ধুলা বন্ধ করতে না পারায়

(খ) পানি দিয়ে দশা ঘটিয়ে ফেলায়

(গ) ধুলাব পরিবর্তে কাদা সৃষ্টি করায়

(ঘ) সাড়ে সতেরো লক্ষ ঝাঁটা কিনে আনায়

উত্তর: (গ) ধুলাব পরিবর্তে কাদা সৃষ্টি করায়

৪৭. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় রাজা গৌড় কেমন প্রকৃতির?

(ক) ধীর স্থিরবুদ্ধিসম্পন্ন

(খ) নির্বোধ

(গ) জ্যোতির্বিদ্যাসম্পন্ন

(ঘ) খেয়ালি

উত্তর: (গ) জ্যোতির্বিদ্যাসম্পন্ন

৪৮. পায়ের ধুলা পাইলে তবে উপায়— এখানে পায়ের ধুলা কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) পদধূলি

(খ) প্রার্থনা

(গ) পায়ের ময়লা

(ঘ) আশীর্বাদ

উত্তর: (ঘ) আশীর্বাদ

৪৯. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি?

(ক) বিচিত্র প্রবন্ধ

(খ) আরণ্যক

(গ) খেয়া

(ঘ) যুববাণী

উত্তর: (ক) বিচিত্র প্রবন্ধ

৫০. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় কী পরিমাণ ঝাঁটা কেনা হয়েছিল?

(ক) সতেরো লক্ষ

(খ) সাড়ে সতেরো লক্ষ

(গ) সাড়ে তেরো লক্ষ

(ঘ) আঠারো লক্ষ

উত্তর: (খ) সাড়ে সতেরো লক্ষ

৫১. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় হবু ও গোবরায়ের সম্পর্ক কি?

(ক) মনিব ও ভৃত্য

(খ) শিক্ষক ও ছাত্র

(গ) রাজা ও মন্ত্রী

(ঘ) শ্যালক ও ভগ্নিপতি

উত্তর: (গ) রাজা ও মন্ত্রী

৫২. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় কে বলল, ‘আমারো ছিল মনে’?

(ক) রাজা

(খ) পণ্ডিত

(গ) চামার

(ঘ) মন্ত্রী

উত্তর: (ঘ) মন্ত্রী

৫৩. গোবুর সারা শরীর ঘামতে শুরু করল কেন?

(ক) গ্রীষ্মের দাবদাহে

(খ) একটানা পরিশ্রমে

(গ) রাজার আদেশে

(ঘ) ভয়ে

উত্তর: (গ) রাজার আদেশে

৫৪. জলের জীব জল বিনা মরল কেন?

(ক) মন্ত্রীর নির্বুদ্ধিতায়

(খ) হবুচন্দ্রের পরামর্শে

(গ) বিজ্ঞানীদের চিৎকারে

(ঘ) পণ্ডিতের বুদ্ধিহীনতায়

উত্তর: (ঘ) পণ্ডিতের বুদ্ধিহীনতায়

৫৫. ‘পাক’ শব্দের সঠিক অর্থ কোনটি?

(ক) কাদা

(খ) পানি

(গ) পরিষ্কার করা

(ঘ) ঠিক হয়ে থাকা

উত্তর: (ক) কাদা

৫৬. চামার জুতো কে আনল ধীরি ধীরি চরণে?

(ক) মন্ত্রী

(খ) হবু

(গ) চর

(ঘ) পাণ্ডব

উত্তর: (গ) চর

৫৭. “ঘুরিয়া মাথা ফেরিল চোখে সর্ষে” এখানে প্রকাশিত হয়েছে—

(ক) বিভ্রান্ত হওয়া

(খ) অপমানিত হওয়া

(গ) লজ্জিত হওয়া

(ঘ) ভয় পাওয়া

উত্তর: (ক) বিভ্রান্ত হওয়া

৫৮. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় নগর কোথায় ডুবে গেল?

(ক) মেঘের আড়ালে

(খ) গাছপালার আড়ালে

(গ) ধুলার মাঝে

(ঘ) অনাকাঙ্ক্ষিত ধোঁয়াচ্ছন্নতায়

উত্তর: (গ) ধুলার মাঝে

৫৯. ‘কুলপতি’ শব্দটির মানে কী?

(ক) নামকরা পণ্ডিত

(খ) বংশের প্রধান

(গ) বংশের প্রদীপ

(ঘ) সম্রাট

উত্তর: (খ) বংশের প্রধান

৬০. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?

(ক) বলাকা

(খ) বিসর্জন

(গ) মানসী

(ঘ) শেষের কবিতা

উত্তর: (খ) বিসর্জন

৬১. ‘তোমরা শুধু বেতন লহ বাঁটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি’— চরণটিতে রাজকর্মচারীদের কোন দিকটি ফুটে উঠেছে?

(ক) কর্তব্য কাজে অবহেলা

(খ) দুর্নীতিপরায়ণতা

(গ) অদক্ষতা

(ঘ) নির্বুদ্ধিতা

উত্তর: (ক) কর্তব্য কাজে অবহেলা

৬২. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় সবচেয়ে বিচক্ষণ চরিত্র বলা যায় কোনটিকে?

(ক) রাজা

(খ) মন্ত্রী

(গ) চর্মকার

(ঘ) জ্ঞানী-গুণী

উত্তর: (গ) চর্মকার

৬৩. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় জুতো আবিষ্কারের কথা কে জানত?

(ক) গোবু

(খ) চামার-কুলপতি

(গ) হবু

(ঘ) মন্ত্রী

উত্তর: (ক) গোবু

৬৪. “সম্মানে কোনো প্রকার মানুষের পদ গুরুত্বপূর্ণ নয়”— মনোভাবটি কোন রচনাকে নির্দেশ করে?

(ক) মানুষ

(খ) অভাগীর স্বর্গ

(গ) পল্লী-সাহিত্য

(ঘ) জুতা-আবিষ্কার

উত্তর: (ঘ) জুতা-আবিষ্কার

৬৫. আমার মাটি লাগায় মোরে মাটি— এখানে ‘আমার মাটি’ বলতে কী বোঝায়?

(ক) কেনা মাটি

(খ) পাওয়া মাটি

(গ) রাজ্যের মাটি

(ঘ) সম্পত্তি

উত্তর: (গ) রাজ্যের মাটি

৬৬. শীঘ্র কিসের প্রতিকার করতে হবে?

(ক) রাজার খাদ্য অভাবের

(খ) রাজার বস্তু অভাবের

(গ) রাজ্যের দুর্নীতির

(ঘ) রাজার পায়ে মাটি লাগার

উত্তর: (ঘ) রাজার পায়ে মাটি লাগার

৬৭. রাজার কথা শুনে কে ভেবে ভেবে খুন হলো?

(ক) হবু

(খ) গোবু

(গ) বিজ্ঞানী

(ঘ) পণ্ডিত

উত্তর: (খ) গোবু

৬৮. মরণ-দশা কার ঘটে রহে?

(ক) শীত

(খ) ভয়

(গ) ঘাম

(ঘ) জ্বর

উত্তর: (গ) ঘাম

৬৯. কথা শুনে কার মুখ চুন হলো?

(ক) গোবুর

(খ) হবুর

(গ) চামারের

(ঘ) পণ্ডিতের

উত্তর: (ঘ) পণ্ডিতের

৭০. রাজার মন্ত্রী-পাত্রদের রাতে কী নেই?

(ক) খাওয়া

(খ) ঘুম

(গ) চিন্তা

(ঘ) ভয়

উত্তর: (খ) ঘুম

৭১. রান্নাঘরে কী চড়ে না?

(ক) রান্না

(খ) হাঁড়ি

(গ) বাজার

(ঘ) রাঁধুনি

উত্তর: (খ) হাঁড়ি

৭২. বাড়ির মধ্যে কান্নাকাটি পড়ে যাওয়ার কারণ কী?

(ক) রাজার আদেশ পালনের উপায়ান্তর খুঁজে না পাওয়া

(খ) মানুষ মারা যাওয়া

(গ) রাজ্যে ভয়াবহ যুদ্ধ লাগা

(ঘ) শিশু ও বৃদ্ধদের হত্যা করা

উত্তর: (ক) রাজার আদেশ পালনের উপায়ান্তর খুঁজে না পাওয়া

৭৩. ‘অশ্রুজলে ভাসায়ে পাকা দাড়ি’— কে চোখের জলে দাড়ি ভাসায়?

(ক) রাজা

(খ) মন্ত্রী

(গ) পাত্রমিত্র

(ঘ) চামার-কুলপতি

উত্তর: (খ) মন্ত্রী

৭৪. যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কী উপায়ে?— এখানে ‘তব’ বলতে কাকে বোঝানো হয়েছে?

(ক) রাজাকে

(খ) মন্ত্রীকে

(গ) সভাসদগণকে

(ঘ) পণ্ডিতকে

উত্তর: (ক) রাজাকে

৭৫. রাজা কীভাবে ভাবলেন?

(ক) হেসে হেসে

(খ) কেঁদে কেঁদে

(গ) দুলি দুলি

(ঘ) চলতে চলতে

উত্তর: (গ) দুলি দুলি

৭৬. রাজা ভেবে কোনটি আগে বিদায় করতে বললেন?

(ক) ধুলা

(খ) পানি

(গ) ফটক দুয়ার

(ঘ) জলের জীব

উত্তর: (ক) ধুলা

৭৭. রাজা কাদের কী পোষার কথা বলেছেন?

(ক) পাখি

(খ) উপাধি-ধরা বৈজ্ঞানিক

(গ) মিথ্যাবাদী

(ঘ) দাস

উত্তর: (খ) উপাধি-ধরা বৈজ্ঞানিক

৭৮. রাজার কথা শুনে আঁধার দেখে কে?

(ক) হবু

(খ) গোবু

(গ) গবু

(ঘ) চামার

উত্তর: (খ) গোবু

৭৯. যত্নভরে মন্ত্রী কী নিয়ে আসেন?

(ক) নস্যি

(খ) খাদ্য

(গ) জ্ঞানী-গুণী

(ঘ) বন্ধুদের

উত্তর: (গ) জ্ঞানী-গুণী

৮০. দেশ-বিদেশ থেকে মন্ত্রী কাদের আনেন?

(ক) মন্ত্রীদের

(খ) শিক্ষকদের

(গ) রাঁধুনিদের

(ঘ) যন্ত্রীদের

উত্তর: (ঘ) যন্ত্রীদের

৮১. সবাই কীভাবে বসল?

(ক) চোখে চশমা এঁটে

(খ) মুখ বন্ধ করে

(গ) কান বন্ধ করে

(ঘ) লুকিয়ে

উত্তর: (ক) চোখে চশমা এঁটে

৮২. ধরা থেকে মাটি গেলে কী হবে না?

(ক) ঘর

(খ) বৃষ্টি

(গ) শস্য

(ঘ) নস্যি

উত্তর: (গ) শস্য

৮৩. সবাই মিলে যুক্তি করে কী কিনল?

(ক) পানির কল

(খ) চামড়া

(গ) জুতা

(ঘ) ঝাঁটা

উত্তর: (ঘ) ঝাঁটা

৮৪. কিসের চোটে পথের ধুলা এসে রাজার মুখ-বুক ভরিয়ে দিল?

(ক) রাগের

(খ) ধুলার

(গ) ঝাটের

(ঘ) আলোর

উত্তর: (গ) ঝাটের

৮৫. কী কারণে সবাই চোখ মেলতে পারেনি?

(ক) ধুলার

(খ) আলোর

(গ) চোখ জ্বালার

(ঘ) ভয়ের

উত্তর: (ক) ধুলার

৮৬. ধুলার মেঘে কোনটি ঢাকা পড়ে?

(ক) রাজদরবার

(খ) সূর্য

(গ) চন্দ্র

(ঘ) বাগান

উত্তর: (খ) সূর্য

৮৭. ধুলার বেগে লোকের কোনটি দেখা দেয়?

(ক) জ্বর

(খ) হাঁচি

(গ) কাশি

(ঘ) বমি

উত্তর: (গ) কাশি

৮৮. ধুলার মাঝে কোনটি উহ্য হয়?

(ক) রাজা

(খ) দরবার

(গ) নগর

(ঘ) রাজবাড়ি

উত্তর: (গ) নগর

৮৯. ‘করিতে ধুলা দূর’— এর পরের চরণ কোনটি?

(ক) জগৎ হলো ধুলায় ভরপুর

(খ) ধুলার মাঝে নগর হলো উহ্য

(গ) ধুলার মাঝে পড়িল ঢাকা সূর্য

(ঘ) ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ

উত্তর: (ক) জগৎ হলো ধুলায় ভরপুর

৯০. একুশ লাখ ভিস্তি নিয়ে লোক ছুটল কেন?

(ক) রাজার পিপাসা মেটাতে

(খ) রাজার মন্ত্রীর জন্য

(গ) রাজ্য থেকে ধুলা দূর করতে

(ঘ) রানির গোসলের জন্য

উত্তর: (গ) রাজ্য থেকে ধুলা দূর করতে

৯১. পুকুরে বিলে শুধু কী পড়ে থাকল?

(ক) মাছ

(খ) পাক

(গ) শাপলা

(ঘ) ব্যাঙ

উত্তর: (খ) পাক

৯২. নদীর জলে কী চলে না?

(ক) নৌকা

(খ) মানুষ

(গ) মাছ

(ঘ) পানকৌড়ি

উত্তর: (ক) নৌকা


৯৩. ডাঙ্গার প্রাণী কী করার চেষ্টা করে?

(ক) শিকার

(খ) সাঁতার

(গ) গোসল

(ঘ) লাফ

উত্তর: (খ) সাঁতার

৯৪. কিসে দেশটা উজাড় হলো?

(ক) কলেরায়

(খ) বসন্তে

(গ) সর্দিজ্বরে

(ঘ) পানিতে

উত্তর: (গ) সর্দিজ্বরে

৯৫. “ধুলাবে মারি করিয়া দিল কাদা”— উক্তিটি কার?

(ক) হবুর

(খ) গোবুর

(গ) চামারের

(ঘ) লোকের

উত্তর: (ক) হবুর

৯৬. বসিল পুনঃ যতক গুণবন্ত— এখানে ‘গুণবন্ত’ কারা?

(ক) রাজ্যের মানুষ

(খ) জ্ঞানী-গুণী-সভাসদগণ

(গ) পণ্ডিত

(ঘ) চামার

উত্তর: (খ) জ্ঞানী-গুণী-সভাসদগণ

৯৭. মাথা ঘুরে সকলে চোখে কী দেখল?

(ক) ভূত

(খ) অন্ধকার

(গ) সর্ষে

(ঘ) চাঁদ

উত্তর: (গ) সর্ষে

৯৮. পৃথিবী কী দিয়ে ঢাকতে বলা হয়েছে?

(ক) চাদর

(খ) মাদুর

(গ) শামিয়ানা

(ঘ) কাপড়

উত্তর: (খ) মাদুর

৯৯. ধুলা থেকে বাঁচতে রাজাকে কোথায় রাখার কথা বলা হয়েছে?

(ক) রাজদরবারে

(খ) কারাগারে

(গ) ঘরে

(ঘ) ছাদে

উত্তর: (গ) ঘরে

১০০. কী করলে পায়ে ধুলা লাগবে না?

(ক) ধুলা ঝাট দিলে

(খ) পানি ছিটালে

(গ) ধুলার মাঝে পা না দিলে

(ঘ) খাটে বসে থাকলে

উত্তর: (গ) ধুলার মাঝে পা না দিলে

১০১. মাটির ভয়ে কী মাটি হবে?

(ক) রাজা

(খ) রাজ্য

(গ) পরিষদ

(ঘ) পণ্ডিতরা

উত্তর: (খ) রাজ্য

১০২. রাজ্য চামড়ায় মোড়াতে সবাই কাকে ডাকে?

(ক) মন্ত্রীকে

(খ) রাজাকে

(গ) চামারকে

(ঘ) পণ্ডিতকে

উত্তর: (গ) চামারকে

১০৩. চর্ম দিয়ে পৃথিবী মুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন?

(ক) রাজার অসুখ সারাতে

(খ) রাজা থেকে ধুলা তাড়াতে

(গ) সুন্দর দেখাতে

(ঘ) মহাকীর্তির জন্য

উত্তর: (খ) রাজা থেকে ধুলা তাড়াতে

১০৪. ধুলির মহী কিসের মধ্যে ঢাকলে রাজার মহাকীর্তি?

(ক) চর্মের মধ্যে

(খ) ঝুলির

(গ) খলের

(ঘ) চাদরে

উত্তর: (খ) ঝুলির

১০৫. কাকে পেলে ধুলির মহী চামড়া দিয়ে ঢেকে রাখা যাবে?

(ক) কামারকে

(খ) কুমারকে

(গ) চামারকে

(ঘ) কাঁসারিকে

উত্তর: (গ) চামারকে

১০৬. চামার খুঁজতে কে এদিক সেদিক ছুটে বেড়ায়?

(ক) মন্ত্রী

(খ) হবু

(গ) চর

(ঘ) পাত্ররা

উত্তর: (গ) চর

১০৭. চামার কুলপতি বয়সে কেমন?

(ক) তরুণ

(খ) যুবক

(গ) কিশোর

(ঘ) বৃদ্ধ

উত্তর: (ঘ) বৃদ্ধ

১০৮. বলিতে পারি করিলে অনুমতি— এ বাক্যের মধ্য দিয়ে চামার কুলপতির কী প্রকাশ পেয়েছে?

(ক) দক্ষতা

(খ) বিনয়

(গ) ইচ্ছা

(ঘ) বুদ্ধি

উত্তর: (খ) বিনয়

১০৯. চামার কী ঢাকার কথা বলেন?

(ক) রাজার চরণ

(খ) পৃথিবী

(গ) রাজদরবার

(ঘ) রাজবাড়ি

উত্তর: (ক) রাজার চরণ

১১০. রাজার চরণ ঢাকলে আর কী ঢাকতে হবে না?

(ক) রাজদরবার

(খ) ধরণি

(গ) রাজবাড়ি

(ঘ) পথ-ঘাট

উত্তর: (খ) ধরণি

১১১. চামারের কথায় সন্দেহ প্রকাশ করেন কে?

(ক) রাজা হবু

(খ) মন্ত্রী গোবু

(গ) ডাঙ্গার প্রাণী

(ঘ) রাজ্যের লোক

উত্তর: (ক) রাজা হবু

১১২. কহিল রাজা, ‘এত কি হবে সিধে’— এ বাক্যে রাজার কী প্রকাশ পেয়েছে?

(ক) রাগ

(খ) ক্ষোভ

(গ) অবহেলা

(ঘ) সংশয়

উত্তর: (ঘ) সংশয়

১১৩. মন্ত্রী কাকে শূলে বিদ্ধ করে রাখতে আদেশ দেয়?

(ক) পণ্ডিতকে

(খ) যন্ত্রীকে

(গ) চামার-কুলপতিকে

(ঘ) রানিকে

উত্তর: (গ) চামার-কুলপতিকে

১১৪. রাজার পা কিসের আবরণে ঢাকা হলো?

(ক) কাপড়ের

(খ) চামড়ার

(গ) মাটির

(ঘ) ঘাস-বাকলের

উত্তর: (খ) চামড়ার

১১৫. কবে থেকে জুতো পরার প্রচলন শুরু হয়?

(ক) যেদিন ধুলা ঝাট দেওয়া হয়

(খ) যেদিন রাজা বক্তব্য দেন

(গ) যেদিন চর্ম আবরণে রাজার পা ঢেকে দেওয়া হয়

(ঘ) ধরণি যেদিন ধুলাপূর্ণ ছিল

উত্তর: (গ) যেদিন চর্ম আবরণে রাজার পা ঢেকে দেওয়া হয়

১১৬. ‘মাহিনা’ শব্দের অর্থ কী?

(ক) মাস

(খ) বেতন

(গ) নমুনা

(ঘ) নিষেধ

উত্তর: (খ) বেতন

১১৭. পানি বহনের জন্য চামড়ার তৈরির থলিকে কী বলে?

(ক) ভিস্তি

(খ) কিস্তি

(গ) ফরাস

(ঘ) রন্ধ্র

উত্তর: (ক) ভিস্তি

১১৮. ‘চামার’ অর্থ কী?

(ক) ফুটা

(খ) উপযুক্ত

(গ) মুচি

(ঘ) মাদুর

উত্তর: (গ) মুচি

১১৯. ‘জুতা-আবিষ্কার’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

(ক) কল্পনা

(খ) চিত্রা

(গ) বলাকা

(ঘ) সেঁজুতি

উত্তর: (ক) কল্পনা

১২০. ‘জুতা-আবিষ্কার’ কবিতার মূল উপজীব্য কী?

(ক) রাজার মহাকীর্তি প্রচার

(খ) রাজার লোকেদের দক্ষতা প্রকাশ

(গ) মোসাহেবি প্রথার কুফল উন্মোচন

(ঘ) রাজার পাদুকা আবিষ্কার

উত্তর: (গ) মোসাহেবি প্রথার কুফল উন্মোচন

১২১. রাজা কাকে রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন?

(ক) পণ্ডিতকে

(খ) মন্ত্রীকে

(গ) চামারকে

(ঘ) রানিকে

উত্তর: (খ) মন্ত্রীকে

১২২. রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয় কে?

(ক) মন্ত্রী

(খ) যন্ত্রী

(গ) চামার

(ঘ) পণ্ডিত

উত্তর: (গ) চামার

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts