You are currently viewing উমর ফারুক কবিতা mcq : ১০০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

উমর ফারুক কবিতা mcq : ১০০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ওমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিঞ্জীর কাব্য থেকে সংকলিত হয়েছে। কবিতাটিতে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা)-এর জীবনাদর্শ, চরিত্র-মাহাত্ম্য, মানবিকতা এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। খলিফা ওমর (রা) ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব। তাঁর চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ, সরল, অনাড়ম্বর জীবনযাপন করেছেন। নিজ ভৃত্যকেও তিনি তাঁর সঙ্গে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি। ন্যায়ের আদর্শ সমুন্নত রাখতে তিনি আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধাবোধ করেননি। তিনি ছিলেন আমির-উল-মুমেনিন। রাসুলুল্লাহ (স.) তাঁকে আদর্শবান ব্যক্তিত্ব বলে বিশ্বাস করেই বলেছিলেন, তাঁর পরে যদি কেউ নবি হতেন, তাহলে তিনি হতেন ওমর। মহৎপ্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য ওমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কবিতায় উপস্থাপন করেছেন।


১. ‘আমিরুল মুমেনিন’ অর্থ কী?

(ক) বিশ্বাসীর নেতা

(খ) বিশ্বাসীদের নেতা

(গ) বিশ্বনেতা

(ঘ) মুসলিম খলিফা

উত্তর: (খ) বিশ্বাসীদের নেতা

২. ‘মানুষেরে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী’ পঙ্ক্তিতে উমরের কোন গুণ প্রকাশ পেয়েছে?

(ক) সাম্যবাদিতা

(খ) বিচক্ষণতা

(গ) ন্যায়পরায়ণতা

(ঘ) অনাড়ম্বরতা

উত্তর: (ক) সাম্যবাদিতা

৩. কাজী নজরুল ইসলামের মৃত্যুর কারণ হিসেবে নিচের কোন তথ্যটি সমর্থনযোগ্য?

(ক) দুস্থ অবস্থা

(খ) নিদ্রাহীনতা

(গ) দুরারোগ্য ব্যাধি

(ঘ) বার্ধক্য

উত্তর: (গ) দুরারোগ্য ব্যাধি

৪. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৯৯ সালে

(খ) ১৮৯৮ সালে

(গ) ১৮৮৮ সালে

(ঘ) ১৮১৯ সালে

উত্তর: (ক) ১৮৯৯ সালে

৫. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৩০৫ বঙ্গাব্দে

(খ) ১৩০৭ বঙ্গাব্দে

(গ) ১৩১৬ বঙ্গাব্দে

(ঘ) ১৩০৬ বঙ্গাব্দে

উত্তর: (ঘ) ১৩০৬ বঙ্গাব্দে

৬. কাজী নজরুল ইসলাম কোন মহকুমায় জন্মগ্রহণ করেন?

(ক) বর্ধমান

(খ) আসানসোল

(গ) কেশবপুর

(ঘ) গৌরনদী

উত্তর: (খ) আসানসোল

৭. কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

(ক) পাঁজিয়া

(খ) সাগরদাঁড়ি

(গ) চুরুলিয়া

(ঘ) বৈরাগীচত্বর

উত্তর: (গ) চুরুলিয়া

৮. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হন?

(ক) তেতাল্লিশ বছর

(খ) পঁয়তাল্লিশ বছর

(গ) চল্লিশ বছর

(ঘ) সত্তর বছর

উত্তর: (ক) তেতাল্লিশ বছর

৯. অসুস্থ কবিকে কখন ঢাকায় আনা হয়?

(ক) বাংলাদেশ প্রতিষ্ঠার আগে

(খ) বাংলাদেশে যুদ্ধের সময়

(গ) বাংলাদেশ প্রতিষ্ঠার পরে

(ঘ) কবির মৃত্যুর পরে

উত্তর: (গ) বাংলাদেশ প্রতিষ্ঠার পরে

১০. স্বাধীন বাংলাদেশে কবিকে কীসের মর্যাদায় ভূষিত করা হয়?

(ক) জাতীয় কবি

(খ) শ্রেষ্ঠ কবি

(গ) সাম্যবাদী কবি

(ঘ) বিদ্রোহী কবি

উত্তর: (ক) জাতীয় কবি

১১. কাজী নজরুলের রচিত কাব্য নয় কোনটি?

(ক) সোনার তরী

(খ) ভাঙার গান

(গ) অগ্নিবীণা

(ঘ) বিষের বাঁশি

উত্তর: (ক) সোনার তরী

১২. ‘অগ্নিবীণা’ ও ‘বিষের বাঁশি’ কোন ধরনের রচনা?

(ক) কাব্যগ্রন্থ

(খ) নাটক

(গ) উপন্যাস

(ঘ) ছোটগল্প

উত্তর: (ক) কাব্যগ্রন্থ

১৩. ‘মৃত্যুক্ষুধা’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?

(ক) ছোটগল্প

(খ) নাটক

(গ) উপন্যাস

(ঘ) কাব্য

উত্তর: (গ) উপন্যাস

১৪. কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান?

(ক) ১৯৭৪ সালে

(খ) ১৯৭২ সালে

(গ) ১৯৭৬ সালে

(ঘ) ১৯৭১ সালে

উত্তর: (গ) ১৯৭৬ সালে

১৫. বিদ্রোহী কবি কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?

(ক) ৭৭ বছর

(খ) ৭৯ বছর

(গ) ৮৭ বছর

(ঘ) ৯৭ বছর

উত্তর: (ক) ৭৭ বছর

১৬. ‘উমর ফারুক’ কবিতায় কোন ওয়াক্ত নামাজের আজান শোনার কথা বলা হয়েছে?

(ক) জোহর

(খ) আসর

(গ) এশা

(ঘ) ফজর

উত্তর: (গ) এশা

১৭. ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন?

(ক) হজরত উসমান (রা.)

(খ) আবু বকর সিদ্দিক (রা.)

(গ) উমর ফারুক (রা.)

(ঘ) আলি (রা.)

উত্তর: (গ) উমর ফারুক (রা.)

১৮. “প্রিয়-হারা কার — মত এ-বুকে আসিয়া বিঁধে” – শূন্যস্থানে কী হবে?

(ক) দুখিনীর

(খ) শোকে

(গ) তীরের

(ঘ) কান্নার

উত্তর: (ঘ) কান্নার


১৯. খলিফা উমর (রা) এর খেলাফতের সময়কাল কত?

(ক) ৬৩৪-৬৪৪ খ্রিষ্টাব্দ

(খ) ৪৩৪-৪৪৪ খ্রিষ্টাব্দ

(গ) ৬৩৮-৬৪৮ খ্রিষ্টাব্দ

(ঘ) ৬১৪-২৬৪ খ্রিষ্টাব্দ

উত্তর: (ক) ৬৩৪-৬৪৪ খ্রিষ্টাব্দ

২০. ‘উমর ফারুক’ কবিতায় কোন নামাজের উল্লেখ আছে?

(ক) জোহর

(খ) ফজর

(গ) মাগরিব

(ঘ) এশা

উত্তর: (ঘ) এশা


২১. ‘চকোরীর গান’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) আজান

(খ) পাপিয়ার ডাক

(গ) মুয়াজ্জিন

(ঘ) গান

উত্তর: (ক) আজান


২২. আবু শাহমাকে কয়টি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছিল?

(ক) ৬০টি

(খ) ৭০টি

(গ) ৮০টি

(ঘ) ১০০টি

উত্তর: (গ) ৮০টি

২৩. কোন অপরাধে আবু শাহমাকে দণ্ডিত করা হয়েছিল?

(ক) মদ্যপানের

(খ) ব্যভিচারের

(গ) হত্যার

(ঘ) সন্ত্রাসের

উত্তর: (ক) মদ্যপানের

২৪. “অনাগত কাল গেরেছিল শুধু জয় জয় হে মানব।” এই জয়গানের কারণ কী?

(ক) মানবপ্রেম

(খ) ন্যায়বিচার

(গ) সত্য প্রতিষ্ঠা

(ঘ) সাম্য প্রতিষ্ঠা

উত্তর: (ক) মানবপ্রেম

২৫. ‘ভৃত্য দম্ভ চুমি’ কথাটির অর্থ—

(ক) ভৃত্যু হস্ত চুমি

(খ) ভৃত্যের হস্ত চুম্বন করে

(গ) ভৃত্যের দাস্তি স্বীকার করে

(ঘ) ভৃত্য হস্ত চুম্বন করে

উত্তর: (খ) ভৃত্যের হস্ত চুম্বন করে

২৬. ‘পিরান’ শব্দের কী?

(ক) প্যান্ট

(খ) গেঞ্জি

(গ) জামা

(ঘ) লুঙ্গি

উত্তর: (গ) জামা

২৭. “আমি তোমাদের প্রতিনিধি শুধু, মোর অধিকার নাই”— কীসের অধিকার নাই? অথবা, “মোর অধিকার নাই” বলতে উমর কীসের অধিকারের কথা বলেছেন?

(ক) রাজ্য শাসনের

(খ) পুত্রকে ক্ষমা করার

(গ) দেশভ্রমণের

(ঘ) আরাম সুখের

উত্তর: (ঘ) আরাম সুখের

২৮. কোন ঝড়ে হজরত উমরের কুটির ভেঙে পড়েছে?

(ক) টাইফুন

(খ) সাইমুম

(গ) হারিকেন

(ঘ) ঘূর্ণি ঝড়

উত্তর: (খ) সাইমুম

২৯. “অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি/খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সাইমুম-ঝড়ে।” উক্ত চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে খলিফা উমরের—

(ক) ন্যায়পরায়ণতা

(খ) সাম্যবাদী দৃষ্টিভঙ্গি

(গ) প্রজাবাৎসল্য

(ঘ) অনাড়ম্বর জীবনযাপন

উত্তর: (ঘ) অনাড়ম্বর জীবনযাপন

৩০. উমর ফারুক (রা)-কে উন্নত বলার কারণ কী?

(ক) খালিদকে পদচ্যুত করা

(খ) সত্যব্রত হওয়া

(গ) কঠোর বিচারক

(ঘ) পুত্রকে মৃত্যুদণ্ড দেওয়া

উত্তর: (খ) সত্যব্রত হওয়া

৩১. মুসলিম সেনাদল জেরুজালেমের কিল্লা কত দিন অবরোধ করেছিল?

(ক) বহু দিন মাস

(খ) ৩ মাস সময়

(গ) বহু মাস ধরে

(ঘ) বহুকাল সময়

উত্তর: (ক) বহু দিন মাস

৩২. কাজী নজরুলের মতে ইসলাম-রবি জ্যোতি দিয়ে দিয়ে কী জন্য মুসলিম হয়েছে?

(ক) ঠিকমতো ইবাদত হয় না

(খ) ইসলাম সম্বন্ধে জ্ঞানচর্চার অভাব

(গ) ইসলামি আদর্শ থেকে বিচ্যুতি

(ঘ) ইসলামি বিধান ঠিকমতো অনুসরণ না করা

উত্তর: (গ) ইসলামি আদর্শ থেকে বিচ্যুতি

৩৩. “খঞ্জ, অন্ধ ও রুগ্ন আইল বাহির কোঠা।” উমর ফারুক কাকে উদ্দেশ্য করে এ উক্তিটি করেছেন?

(ক) অজ্ঞাতনামা ব্যক্তিদের

(খ) মহাবীর খালিদকে

(গ) মরুুপথের ভৃত্যকে

(ঘ) অনাহারী ভিক্ষুককে

উত্তর: (ক) অজ্ঞাতনামা ব্যক্তিদের

৩৪. কার জ্যোতি আজ দিনে দিনে হীনমান?

(ক) সূর্যের

(খ) চন্দ্রের

(গ) ইসলাম রবির

(ঘ) হজরত উমর (রা)-এর

উত্তর: (গ) ইসলাম রবির

৩৫. কবির মতে কী নিভে গিয়ে জেহালতের আঁধার আলো হয়েছে?

(ক) ইসলাম রবি

(খ) ধর্মের সূর্য

(গ) সত্যের আলো

(ঘ) পরম-মানিকের জ্যোতি

উত্তর: (ক) ইসলাম রবি

৩৬. হজরত উমর (রা)-এর কোন গুণের পরিচয় কবিকে মুগ্ধ করেছে?

(ক) ন্যায়বিচার

(খ) ধার্মিকতা

(গ) মানবপ্রেম

(ঘ) নির্ভীকতা

উত্তর: (গ) মানবপ্রেম

৩৭. ‘আবু শাহমা’ কে ছিলেন?

(ক) কোরাইশ নেতা

(খ) বড় যোদ্ধা

(গ) হজরত উমর (রা)-এর পুত্র

(ঘ) জনৈক বেদুইন

উত্তর: (গ) হজরত উমর (রা)-এর পুত্র

৩৮. উমর ফারুকের খেলাফতের সময়কাল কত বছর ছিল?

(ক) দশ

(খ) পনেরো

(গ) বিশ

(ঘ) পঁচিশ

উত্তর: (ক) দশ

৩৯. কার ভয়ে মুসলিমরা উচ্চৈঃস্বরে আজান দেওয়ার সাহস পেত না?

(ক) কোরেশ

(খ) হিন্দু

(গ) বৌদ্ধ

(ঘ) খ্রিষ্টান

উত্তর: (ক) কোরেশ

৪০. উমর (রা.) কোন বংশোদ্ভূত শ্রেষ্ঠ বীর ছিলেন?

(ক) উমাইয়া

(খ) কুরাইশ

(গ) কোরেশ

(ঘ) আহযাবী

উত্তর: (গ) কোরেশ

৪১. কবি ‘আমির-উল-মুমেনিন’ বলে কাকে সম্বোধন করেছেন?

(ক) হজরত আবু বকর (রা)

(খ) হজরত আলী (রা)

(গ) হজরত উমর ফারুক (রা)

(ঘ) হজরত ওসমান (রা)

উত্তর: (গ) হজরত উমর ফারুক (রা)

৪২. ‘মুয়াজ্জিন’ বলা হয় কাকে?

(ক) যিনি মসজিদে নামাজ পড়ান

(খ) যিনি মসজিদে আজান দেন

(গ) যিনি মসজিদে নিয়মিত নামাজ পড়েন

(ঘ) যিনি সব সময় মসজিদে থাকেন

উত্তর: (খ) যিনি মসজিদে আজান দেন

৪৩. “মানুষেরে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী” — এখানে শশী কী বা কে?

(ক) আকাশের চাঁদ

(খ) খলিফা উমর ফারুক (রা)

(গ) মহাবীর খালিদ

(ঘ) অনুগত ভৃত্য

উত্তর: (খ) খলিফা উমর ফারুক (রা)

৪৪. ‘উমর ফারুক’ কবিতায় ‘পানি বইবার চামড়ার’ থলে অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?

(ক) তখত

(খ) দম্ভ

(গ) শমসের

(ঘ) মশক

উত্তর: (ঘ) মশক

৪৫. ‘হস্ত’ শব্দের অর্থ কী?

(ক) হাত

(খ) হাতি

(গ) হাতল

(ঘ) নিজের

উত্তর: (ক) হাত

৪৬. জেরুজালেম কোথায় অবস্থিত?

(ক) ফিলিস্তিন

(খ) ইসরাইল

(গ) তুর্কি

(ঘ) আরব

উত্তর: (ক) ফিলিস্তিন

৪৭. আবু শাহমাকে কয়টি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়?

(ক) ৫০টি

(খ) ৮০টি

(গ) ১০০টি

(ঘ) ৭০টি

উত্তর: (খ) ৮০টি

৪৮. ‘মাশ’ শব্দটির অর্থ কী?

(ক) প্রার্থনা

(খ) স্তুতি

(গ) দোয়া

(ঘ) মঙ্গল কামনা

উত্তর: (খ) স্তুতি

৪৯. ‘শমসের’ কথাটির অর্থ কী? অথবা, ‘ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমসের ধরি।’ ‘শমসের’ অর্থ কী?

(ক) পাগড়ি

(খ) তরবারি

(গ) রাজমুকুট

(ঘ) তখত

উত্তর: (খ) তরবারি

৫০. ‘চিরধারী’ শব্দের অর্থ কী?

(ক) চিরকালের চেনা পোশাক

(খ) ছিন্নবস্ত্র পরিধানকারী

(গ) মূল্যবান বস্তু

(ঘ) চিরকাল যা ধারণ করা যায়

উত্তর: (খ) ছিন্নবস্ত্র পরিধানকারী

৫১. ‘চিরধারী সম্রাট’ বলে কী বোঝানো হয়েছে?

(ক) চিরকাল ধরে সম্রাট

(খ) ছিন্ন বস্ত্রধারী সম্রাট

(গ) মুমিনদের সম্রাট

(ঘ) খোলাফায়ে রাশেদিনের চারজনের একজন

উত্তর: (খ) ছিন্ন বস্ত্রধারী সম্রাট

৫২. ‘উমর ফারুক’ কে? অথবা, হজরত উমর ফারুক (রা) ছিলেন ইসলামের—

(ক) ইসলামের প্রথম খলিফা

(খ) ইসলামের দ্বিতীয় খলিফা

(গ) ইসলামের তৃতীয় খলিফা

(ঘ) ইসলামের চতুর্থ খলিফা

উত্তর: (খ) ইসলামের দ্বিতীয় খলিফা

৫৩. খলিফা উমর (রা)-এর নামের শেষে ‘ফারুক’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

(ক) সত্য-মিথ্যার প্রভেদকারী অর্থে

(খ) বড় যোদ্ধা অর্থে

(গ) ন্যায়বিচারক অর্থে

(ঘ) সাম্যবাদের প্রতিষ্ঠাকারী অর্থে

উত্তর: (ক) সত্য-মিথ্যার প্রভেদকারী অর্থে

৫৪. ‘উমর ফারুক’ কবিতার মূল বিষয় —

(ক) হজরত উমর (রা)-এর শাসনকাল

(খ) হজরত উমর (রা)-এর বীরত্ব

(গ) হজরত উমর (রা)-এর মানবিকতা

(ঘ) হজরত উমর (রা)-এর জীবনাদর্শ, চরিত্র মাহাত্ম্য ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গি

উত্তর: (ঘ) হজরত উমর (রা)-এর জীবনাদর্শ, চরিত্র মাহাত্ম্য ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গি

৫৫. আজানের ধ্বনি উমরের স্মৃতিবিজড়িত কেন?

(ক) উমর নিয়মিত আজান দিতেন বলে

(খ) উমর আজান দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন বলে

(গ) উমর আজানের কথাগুলো সাজিয়েছিলেন বলে

(ঘ) উমরের ইসলাম গ্রহণে আজান দেওয়ার বাধা ও ভয় অপসারণ হয় বলে

উত্তর: (ঘ) উমরের ইসলাম গ্রহণে আজান দেওয়ার বাধা ও ভয় অপসারণ হয় বলে

৫৬. ‘উমর ফারুক’ কবিতায় আজানের ধ্বনির মধ্যে কার স্মৃতি খুঁজে পাওয়া যায়?

(ক) হজরত বেলালের স্মৃতি

(খ) হজরত উমর (রা)-এর স্মৃতি

(গ) হজরত ওসমান (রা)-এর স্মৃতি

(ঘ) হজরত আলী (রা)-এর স্মৃতি

উত্তর: (খ) হজরত উমর (রা)-এর স্মৃতি

৫৭. মোয়াজ্জিনের কণ্ঠে কবি কী শুনতে পেয়েছেন?

(ক) পাপিয়ার ডাক

(খ) চকোরীর গান

(গ) আজানের ধ্বনি

(ঘ) উমরের আহ্বান

উত্তর: (ঘ) উমরের আহ্বান

৫৮. ‘তকবির’ শব্দের অর্থ কী?

(ক) তক-ই-বীর

(খ) সম্রাট

(গ) ‘আল্লাহু’ ধ্বনি বা রব

(ঘ) বাদশাহ

উত্তর: (গ) ‘আল্লাহু’ ধ্বনি বা রব

৫৯. ধুলার তখত কী?

(ক) ধুলার সিংহাসন

(খ) দুর্বল সিংহাসন

(গ) ধুলির আসন

(ঘ) দুর্বল আসন

উত্তর: (ক) ধুলার সিংহাসন

৬০. দোহা শব্দের অর্থ কী?

(ক) ডাক

(খ) চাবুক

(গ) তরবারি

(ঘ) শাসন

উত্তর: (খ) চাবুক

৬১. আজানের ধ্বনি কার স্মৃতি বহন করে?

(ক) আবু বকরের

(খ) আলীর

(গ) উমরের

(ঘ) ওসমানের

উত্তর: (গ) উমরের

৬২. ‘গগনে মর্তুর শশী’ কথাটির মাধ্যমে কোন বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে?

(ক) গগনে মর্তুর চাঁদ

(খ) আকাশে সূর্যের আলো

(গ) আকাশে মরুভূমির চাঁদ

(ঘ) আকাশে সবুর চাঁদ

উত্তর: (গ) আকাশে মরুভূমির চাঁদ

৬৩. উমর ফারুক কার দক্ষিণ বাহু?

(ক) হজরত মুসা (আ)-এর

(খ) হজরত মুহম্মদ (স)-এর

(গ) মানবজাতির

(ঘ) বিশ্ব মুসলিমের

উত্তর: (খ) হজরত মুহম্মদ (স)-এর

৬৪. ‘উমর ফারুক’ কবিতায় প্রিয়-হারা কান্নার মতো কী বুকে বিঁধে?

(ক) খলিফার আর্তনাদ

(খ) ভৃত্যের হাহাকার

(গ) আজান

(ঘ) তাকবির

উত্তর: (গ) আজান

৬৫. ‘মর্তুর শশী’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) মরুভূমির সূর্য

(খ) মরুভূমির চাঁদ

(গ) মরুভূমির পানি

(ঘ) মরুভূমির জীবন

উত্তর: (খ) মরুভূমির চাঁদ

৬৬. ‘উমর ফারুক’ কবিতায় আখেরি নবীর দক্ষিণ বাহুর পরিচয় পাওয়া যায় নিচের কোন সাহাবির মাধ্যমে?

(ক) হজরত উমর (রা)

(খ) হজরত ওসমান (রা)

(গ) হজরত আলী (রা)

(ঘ) হজরত আবু বকর (রা)

উত্তর: (ক) হজরত উমর (রা)

৬৭. কাজী নজরুল ইসলামের মতে ‘ইসলাম-রবির জ্যোতি’ দিনে দিনে হীনমান হওয়ার কারণ হিসেবে নিচের কোন যুক্তিটি সমর্থন করা যায়?

(ক) ইসলামি জ্ঞানচর্চার অভাব

(খ) আল্লাহর একত্ববাদ অস্বীকার

(গ) ইসলামের আদর্শ থেকে বিচ্যুতি

(ঘ) আল্লাহর ইবাদত না করা

উত্তর: (গ) ইসলামের আদর্শ থেকে বিচ্যুতি

৬৮. “ইসলাম-রবি, জ্যোতি তার আজ দিনে দিনে হীনমান! / সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ!” – চরণ দুটি কোন কবিতার অংশ?

(ক) পাঞ্জেরী

(খ) সত্যের আলো

(গ) দুন্দিুভী যাত্রী

(ঘ) উমর ফারুক

উত্তর: (ঘ) উমর ফারুক

৬৯. কে হজরত মুহম্মদ (স)-এর পায়ের কাছে তলোয়ার সমর্পণ করেছিল?

(ক) খালিদ বিন ওয়ালিদ

(খ) আমর বিন আস

(গ) উমর বিন খাত্তাব

(ঘ) উমর বিন আব্দুল আজিজ

উত্তর: (গ) উমর বিন খাত্তাব

৭০. কার সংস্পর্শে হজরত উমর (রা) সোনায় পরিণত হন?

(ক) ইসলামের

(খ) হজরত মুহম্মদ (স)-এর

(গ) হজরত আবু বকর (রা)-এর

(ঘ) হজরত আবদুল কাদের জিলানীর

উত্তর: (ক) ইসলামের

৭১. ‘উমর ফারুক’ কবিতায় কাকে পরশ-মানিক বলা হয়েছে?

(ক) উমরকে

(খ) সাম্যবাদকে

(গ) ইসলামকে

(ঘ) মানুষকে

উত্তর: (গ) ইসলামকে

৭২. ইসলামকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?

(ক) মর্তুর শশী

(খ) পরশ-মানিক

(গ) ধুলির তখত

(ঘ) চকোরীর গান

উত্তর: (খ) পরশ-মানিক

৭৩. ইসলামের শেষ পয়গম্বর কে?

(ক) উমর ফারুক

(খ) হজরত মুহম্মদ (স)

(গ) খালিদ বিন ওয়ালিদ

(ঘ) আবু বকর সিদ্দিক

উত্তর: (খ) হজরত মুহম্মদ (স)

৭৪. “মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর” – এ কথা কে বলেছিলেন?

(ক) মহানবি (স)

(খ) হজরত আদম (আ)

(গ) হজরত আবু হানিফা

(ঘ) হজরত ইব্রাহিম (আ)

উত্তর: (ক) মহানবি (স)

৭৫. “মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর।” মহানবি (স)-এর এ কথার তাৎপর্য হিসেবে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

(ক) মহানবি (স) উমরকে তাঁর উত্তরাধিকারী মনোনীত করেছিলেন

(খ) হজরত উমর (রা)-এর যোগ্যতা নবীদের সমতুল্য ছিল

(গ) হজরত উমর (রা) প্রতিশ্রুত নবী ছিলেন

(ঘ) নবী হওয়ার যোগ্যতা আর কারো ছিল না

উত্তর: (খ) হজরত উমর (রা)-এর যোগ্যতা নবীদের সমতুল্য ছিল

৭৬. হজরত উমর (রা) কীসে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন?

(ক) সিংহাসনে

(খ) খেজুর পাতায়

(গ) পাতার কুটিরে

(ঘ) ধুলার তখতে

উত্তর: (ঘ) ধুলার তখতে

৭৭. উমর ফারুক কোথায় বসে রাজ্য পরিচালনা করতেন?

(ক) মসজিদে বসে

(খ) গৃহকোণে বসে

(গ) খেজুর পাতার চাটাইয়ে বসে

(ঘ) রাজদরবারে বসে

উত্তর: (গ) খেজুর পাতার চাটাইয়ে বসে

৭৮. কোন ঝড়ে হজরত উমরের কুটির ভেঙে পড়েছে?

(ক) টাইফুন ঝড়ে

(খ) সাইমুম ঝড়ে

(গ) হারিকেন ঝড়ে

(ঘ) সামুদ্রিক ঝড়ে

উত্তর: (খ) সাইমুম ঝড়ে

৭৯. “শুনে সে খবর একাকী উটে চলেছে বিরামহীন” – এ পঙ্ক্তির পরিপ্রেক্ষিতে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

(ক) উমর ফারুক জেরুজালেমের উদ্দেশ্যে চলেছেন

(খ) কাজী নজরুল ইসলাম বর্ধমানের উদ্দেশ্যে চলেছেন

(গ) আবু শাহমা কুফার উদ্দেশ্যে চলেছেন

(ঘ) মুহাম্মদ (স) মদিনার উদ্দেশ্যে চলেছেন

উত্তর: (ক) উমর ফারুক জেরুজালেমের উদ্দেশ্যে চলেছেন

৮০. ‘উমর ফারুক’ কবিতায় কী বিমলিন হওয়ার কথা বলা হয়েছে?

(ক) আজানের ধ্বনি

(খ) জিহাদের ভাষা

(গ) ইসলামের আলো

(ঘ) নামাজের আহ্বান

উত্তর: (গ) ইসলামের আলো

৮১. ‘সত্যের আলো নিভিয়া’ দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) জ্ঞান হারানো

(খ) দুঃসময়ের সূচনা

(গ) আলো প্রজ্বলন

(ঘ) নতুন শাসন

উত্তর: (খ) দুঃসময়ের সূচনা

৮২. ‘উমর ফারুক’ কবিতায় উল্লিখিত ‘মুয়াজ্জিনের কণ্ঠে’ কী শোনা যায়?

(ক) কোরআন তিলাওয়াত

(খ) আজানের ধ্বনি

(গ) প্রার্থনা

(ঘ) যুদ্ধের ডাক

উত্তর: (খ) আজানের ধ্বনি

৮৩. ইসলামের রবি, জ্যোতি আজ দিনে দিনে কী হয়েছে?

(ক) উজ্জ্বল

(খ) বিমলিন

(গ) বিলীন

(ঘ) ফ্যাকাশে

উত্তর: (খ) বিমলিন

৮৪. হজরত উমর ফারুক (রা)-এর ঝুলিতে ক’খানা ‘খবজু’ রুটি ছিল?

(ক) তিনখানা

(খ) চারখানা

(গ) দুখানা

(ঘ) পাঁচখানা

উত্তর: (গ) দুখানা

৮৫. জেরুজালেম যাত্রার পথে হজরত উমর ফারুক (রা) কী কী খাদ্যসামগ্রী সাথে নিয়েছিলেন?

(ক) তিনখানা শুকনো ‘খবজু’ রুটি, মশকে পানি এবং চার-পাঁচ মুঠি খোরমা

(খ) চার-পাঁচটি পাউরুটি, মশকে দুগ্ধসদৃশ এবং দু-তিন মুঠি খোরমা

(গ) দুখানা শুকনো রুটি, একটি পাত্রে পানি এবং তিন-চার মুঠি খোরমা

(ঘ) দুখানা শুকনো ‘খবজু’ রুটি, একটি মশকে একটুকু পানি এবং দু-তিন মুঠি খোরমা

উত্তর: (ঘ) দুখানা শুকনো ‘খবজু’ রুটি, একটি মশকে একটুকু পানি এবং দু-তিন মুঠি খোরমা

৮৬. হজরত উমর (রা)-এর জেরুজালেম যাত্রাপথে কয়জন সঙ্গী ছিল?

(ক) বিরাট সেনাবাহিনী

(খ) সশস্ত্র প্রহরী

(গ) একজন মাত্র ভৃত্য

(ঘ) তার বিশেষ নিরাপত্তা বাহিনী

উত্তর: (গ) একজন মাত্র ভৃত্য

৮৭. “উটের রশি ধরিয়া আছে, তুমি উঠে বস উটে, তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠে ফুটে।” – উক্তিটি কে, কার উদ্দেশ্যে করেছেন?

(ক) ভৃত্য উমর ফারুকের উদ্দেশ্যে

(খ) উমর ফারুক ভৃত্যের উদ্দেশ্যে

(গ) কবি উমর ফারুকের উদ্দেশ্যে

(ঘ) মহানবি (স) উমর ফারুকের উদ্দেশ্যে

উত্তর: (খ) উমর ফারুক ভৃত্যের উদ্দেশ্যে

৮৮. ‘উমর ফারুক’ কবিতায় জেরুজালেম যাত্রার পথে খলিফা উমর (রা)-এর চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

(ক) উমরের চারিত্রিক দৃঢ়তা

(খ) উমরের সাম্যবাদী দৃষ্টিভঙ্গি

(গ) উমরের শাসন ক্ষমতা

(ঘ) উমরের দূরদর্শিতা

উত্তর: (খ) উমরের সাম্যবাদী দৃষ্টিভঙ্গি

৮৯. তিনবেলা নিজের আহার না জুটলেও প্রতিবেশী অভুক্ত কি না সেই খোঁজ নিতে আশেক মিয়ার কখনই ভুল হয় না। – আশেক মিয়ার আচরণে হজরত উমর (রা)-এর কোন চারিত্রিক গুণ প্রকাশিত?

(ক) সাম্যবাদ

(খ) মানবতা

(গ) সচেতনতা

(ঘ) উদারতা

উত্তর: (খ) মানবতা

৯০. ‘উমর ফারুক’ কবিতায় ব্যবহৃত আরবি শব্দের পরিচয়টি ধরা পড়ে কোন শব্দের মাধ্যমে?

(ক) শমসের

(খ) কিয়ামত

(গ) দরবার

(ঘ) শশী

উত্তর: (খ) কিয়ামত

৯১. “অনাগত কাল গেরেছিল শুধু জয় জয় হে মানব” – এই জয়গানের কারণ কী?

(ক) মানবপ্রেম

(খ) ন্যায়বিচার

(গ) সত্য প্রতিষ্ঠা

(ঘ) সাম্য প্রতিষ্ঠা

উত্তর: (ঘ) সাম্য প্রতিষ্ঠা

৯২. দরবারে আসতে খলিফা উমর (রা)-এর দেরি হয়েছিল কেন?

(ক) তিনি ঘুমিয়েছিলেন

(খ) কোরআন তেলাওয়াত করছিলেন

(গ) তাঁর একটিমাত্র জামা ভেজা ছিল

(ঘ) অন্য গুরুত্বপূর্ণ কাজ ছিল

উত্তর: (গ) তাঁর একটিমাত্র জামা ভেজা ছিল

৯৩. ‘লোহিত-সাগরে লালে-লাল হয়ে মরি’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) ভালোবাসা

(খ) দেশত্যাগ

(গ) আত্মত্যাগ

(ঘ) ঘৃণা

উত্তর: (গ) আত্মত্যাগ

৯৪. কোন ঘটনায় উমর ফারুক (রা)-এর আইনের শাসন প্রতিষ্ঠার চরম পরাকাষ্ঠা প্রকাশ পেয়েছে?

(ক) খালিদকে পদচ্যুতকরণ

(খ) আবু শাহমাকে বেত্রাঘাত

(গ) দুখিনী মাকে খাবার পৌঁছানো

(ঘ) ভৃত্যকে উটের পিঠে তোলা

উত্তর: (খ) আবু শাহমাকে বেত্রাঘাত

৯৫. ‘উমর ফারুক’ কবিতায় উমর (রা.) চরিত্রের কোন গুণটি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে?

(ক) খোদভীরুতা

(খ) সাম্যবাদী দৃষ্টিভঙ্গি

(গ) বীরত্ব

(ঘ) ধন-লালসা

উত্তর: (খ) সাম্যবাদী দৃষ্টিভঙ্গি

৯৬. খলিফা উমর কোন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন?

(ক) মহৎ

(খ) উদার

(গ) মানবিক

(ঘ) নিষ্ঠুর

উত্তর: (ক) মহৎ

৯৭. ‘উমর ফারুক’ কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত হয়েছে?

(ক) অগ্নিবীণা

(খ) জিঞ্জীর

(গ) বিষের বাঁশি

(ঘ) মৃত্যুক্ষুধা

উত্তর: (খ) জিঞ্জীর

৯৮. ‘উমর ফারুক’ কবিতায় কবি মূল্যবোধ ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির সার্থক প্রয়োগের মাধ্যমে?

(ক) কবিতার আঙ্গিক গঠন

(খ) প্রকাশভঙ্গির দক্ষতা

(গ) আবেগ প্রকাশ

(ঘ) স্নেহ ও ভালোবাসা

উত্তর: (খ) প্রকাশভঙ্গির দক্ষতা

৯৯. ইসলাম গ্রহণের পূর্বে উমর (রা) কী ছিলেন?

(ক) ইহুদি

(খ) খ্রিষ্টান

(গ) নাসারা

(ঘ) পৌত্তলিক

উত্তর: (ঘ) পৌত্তলিক

১০০ উমর ফারুক কীসের তখতে বসে সাম্রাজ্য শাসন করেছেন?

(ক) সোনার

(খ) রুপার

(গ) মণি-মাণিক্যের

(ঘ) ধুলার

উত্তর: (ঘ) ধুলার

১০১. “দিয়াছিলে ফেলি মুহম্মদের চরণে যে শমসের”— এখানে শমসের কী?

(ক) হজরত উমরের ছদ্মনাম

(খ) তলোয়ার

(গ) কোরবানির উট

(ঘ) মণি-মাণিক্য

উত্তর: (খ) তলোয়ার

১০২. ‘উমর ফারুক’ কবিতার নামকরণ কোন যুক্তিতে ‘শ্রেষ্ঠ খেলাফত’ রাখা যায়?

(ক) ইসলামের দ্বিতীয় খলিফার আগমন

(খ) ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফার শাসনকাল

(গ) হজরত উমরের বীরত্ব

(ঘ) হজরত উমরের রাজ্যবিস্তার

উত্তর: (খ) ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফার শাসনকাল

১০৩. জেরুজালেম যাত্রার পথে খলিফা উমরের (রা) কোন বৈশিষ্ট্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে?

(ক) সাম্যবাদী দৃষ্টিভঙ্গি

(খ) চারিত্রিক দৃঢ়তা

(গ) কঠোরতা ও কোমলতার সমন্বয়

(ঘ) শাসনক্ষমতা ও দূরদৃষ্টি

উত্তর: (ক) সাম্যবাদী দৃষ্টিভঙ্গি

১০৪. ‘জেরুজালেম’ হচ্ছে—

(ক) আরবের একটি পর্বত

(খ) মদিনার একটি বিখ্যাত এলাকা

(গ) ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহর

(ঘ) প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র

উত্তর: (গ) ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহর

১০৫. ইসলাম ধর্ম প্রচারের প্রথম দিকে মুসলমানগণ কোনটিকে কিবলা হিসেবে ব্যবহার করতেন?

(ক) বায়তুল হিকমা

(খ) বায়তুল আমান

(গ) বায়তুল মুকাদ্দাস

(ঘ) বায়তুল মুকাররম

উত্তর: (গ) বায়তুল মুকাদ্দাস

১০৬. ‘উমর ফারুক’ কবিতায় মহাবীর খালিদকে মামুলি সেনায় পরিণত করার পেছনে প্রধান কারণ হিসেবে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

(ক) বীরত্ব সম্পর্কে খালিদের অহংকার

(খ) খালেদদের অর্থ ব্যয়ে স্বচ্ছতার অভাব

(গ) খালেদের বীরত্ব সম্পর্কে মানুষের মধ্যে অতিমানবীয় ধারণার জন্ম

(ঘ) খালেদের রণনৈপুণ্যের গৌরব

উত্তর: (গ) খালেদের বীরত্ব সম্পর্কে মানুষের মধ্যে অতিমানবীয় ধারণার জন্ম

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts