শেষ চুম্বন – তসলিমা নাসরিন

  • Post category:কবিতা
  • Post published:
  • Reading time:3 mins read

মেয়েটির শিরশির করতো শরীর, ছেলেটি মুগ্ধ চোখে দেখতো, খেলার মাঠে পড়ে থাকা মার্বেলদুটো থেকে আলো ছিটকে এসে পড়তো সেই চোখে, দুটো মার্বেল চোখ ছিল সেই মুগ্ধ চোখে। ছেলেটি তবে কি সেই খেলার মাঠের ছেলে, এই চুমু খাওয়া ছেলে? ছেলেটি তবে কি ঘুরন্ত লাটিম ছেলে? এই হঠাৎ আচমকা চুমু খাওয়া ছেলে? কোনওদিন আবার আসবে কি না সে, আবার চুমু খাবে না কি না, মেয়েটি জানে না।

Continue Readingশেষ চুম্বন – তসলিমা নাসরিন

লজ্জা, ২০০০ – তসলিমা নাসরিন

  • Post category:কবিতা
  • Post published:
  • Reading time:2 mins read

পূর্ণিমাকে ধর্ষণ করছে এগারোটি মুসলমান পুরুষ, ভর দুপুরে। ধর্ষণ করছে কারণ পূর্ণিমা মেয়েটি হিন্দু। পূর্ণিমাকে পূর্ণিমার বাড়ির উঠোনে ফেলে ধর্ষণ করছে তারা। পূর্ণিমার মাকে তারা ঘরের খুঁটিতে বেঁধে রেখেছে, চোখদুটো খোলা মার, তিনি দেখতে পাচ্ছেন তার কিশোরী কন্যার বিস্ফারিত চোখ, যন্ত্রণায় কাতর শরীর।

Continue Readingলজ্জা, ২০০০ – তসলিমা নাসরিন