পথের দাবী বিখ্যাত উক্তি : ২০ টি চমৎকার সংলাপ ও উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:5 mins read

বাণিজ্যের নাম দিয়া ধনীর ধনভাণ্ডার বিপুল হইতে বিপুলতর করিবার.... অবিরাম চেষ্টায় দুর্বলের সুখ গেল, শান্তি গেল, অন্ন গেল, ধর্ম গেল... তাহার বাঁচিবার পথ দিনের পর দিন সংকীর্ণ ও নিরন্তর বোঝা দুর্বিষহ হইয়া উঠিতেছে...এ সত্য তো কাহারও চক্ষু হইতেই গোপন রাখিববার জো নেই!” — শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পথের দাবী)

Continue Readingপথের দাবী বিখ্যাত উক্তি : ২০ টি চমৎকার সংলাপ ও উক্তি

ইমাম গাজ্জালী উক্তি : ইমাম গাজ্জালীর ৩০ টি বিখ্যাত বাণী

  • Post category:উক্তি
  • Reading time:5 mins read

উপকারী জ্ঞান তো সেটাই যা আপনার মাঝে আল্লাহভীতি সৃষ্টি করবে, আপনার সীমাবদ্ধতার ব্যাপারে আপনাকে সচেতন করবে, দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দিবে, আখিরাতের প্রতি আকাঙ্ক্ষা বাড়াবে এবং আপনার কাজের ত্রুটিগুলোর ব্যাপারে আপনার চোখকে উন্মুক্ত করে দিবে যেন আপনি সেগুলো সংশোধন করতে পারেন।

Continue Readingইমাম গাজ্জালী উক্তি : ইমাম গাজ্জালীর ৩০ টি বিখ্যাত বাণী

হেমাপ্যাথি, এ্যালাপ্যাথি – হাসান আজিজুল হক

তিরিশ-পঁয়ত্রিশ বছর আগে আমাদের গাঁয়ে দুজন ডাক্তার ছিলেন। একজন হোমিওপ্যাথ আর একজন এ্যালোপ্যাথ। গাঁয়ের লোক ঠিক ঠিক বলতে পারত না-একজনকে বলত হেমাপ্যাথি আর একজনকে বলত এ্যালাপ্যাথি। দুজনের চিকিৎসার ধরন ছিল বাঁধা। ওষুধও দিতেন একরকম। হোমিওপ্যাথ অঘোর ডাক্তারের কাছে গেলেই একটুখানি সাদা ময়দার মতো গুঁড়োতে দু-তিন ফোঁটা স্পিরিট টপ টপ করে ফেলে তিন-চারটি পুরিয়া করে দিতেন। খেতে ভালোও লাগত না, মন্দও লাগত না। কখনো কখনো আবার স্রেফ টিউবওয়েলের পানিতে দু-তিন ফোঁটা স্পিরিট মিশিয়ে দিয়ে বলতেন, 'যা, খাগে যা।'

Continue Readingহেমাপ্যাথি, এ্যালাপ্যাথি – হাসান আজিজুল হক

জীবন-সঙ্গীত কবিতা — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন, দারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার বলে জীব করো না ক্রন্দন; মানব-জনম সার, এমন পাবে না আর বাহ্যদৃশ্যে ভুলো না রে মন; কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব কর আকিঞ্চন।

Continue Readingজীবন-সঙ্গীত কবিতা — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

শেষ বিকেলের মেয়ে উক্তি : ২০ টি অসাধারণ উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:3 mins read

আশ্চর্য মানুষের মন। সে যে কখন কি চায় তা নিজেও বলতে পারে না। কিসে তার সুখ আর কিসে তার অসুখ এর সত্যিকার জবাব সে নিজেও দিতে পারে না কোনদিন।

Continue Readingশেষ বিকেলের মেয়ে উক্তি : ২০ টি অসাধারণ উক্তি

ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

আমার বাবাকে আমি কখনো দেখিনি। আমার জন্মের ছয় মাস আগে আমার বাবার চোখ থেকে এই পৃথিবীর আলো চিরকালের জন্য মুছে গিয়েছিল, তিনিও আমাকে দেখেননি। আমি থাকতাম আমার মায়ের সঙ্গে। মা হালকা গড়নের মহিলা, আমার এক দাদি তাঁকে বলতেন মোমের পুতুল। মার স্বভাবটিও কোমল প্রকৃতির, তিনি কখনো রাগ করতে পারতেন না। আমাদের বাড়িতে কাজ করত পেগোটি বলে একটি মেয়ে, ওর সঙ্গেও মাকে কোনোদিন উঁচু গলায় কথা বলতে শুনিনি। পেগোটি থাকত আমাদের পরিবারের একজন হয়ে, আমাদের খেলাধুলা সব একসঙ্গে, খাওয়াদাওয়াও একসঙ্গে, একই টেবিলে। পড়াশোনা আমি করতাম মায়ের কাছেই, মায়ের কাছে লেখাপড়ার ব্যাপারটা খেলাধুলার মতোই ভালো লাগত। মা আর পেগোটির সঙ্গে আমার বেশ ভালোই কাটছিল।

Continue Readingডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

জীবন বিনিময় কবিতা mcq : ৮৫+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

  • Post category:Uncategorized
  • Reading time:11 mins read

২৩. 'জীবন বিনিময়' কবিতায় কে কাঁদিয়া ফিরিছে? ক) বাদশা হুমায়ুন খ) বাদশা বাবর গ) দরবেশগণ ঘ) কবিরাজগণ উত্তর: খ) বাদশা বাবর ২৪. 'জীবন বিনিময়' কবিতায় বাদশা বাবরের চোখে ঘুম নেই কেন? ক) পুত্র হুমায়ুন অসুস্থ বলে খ) নিজের প্রাণ দিতে হবে বলে গ) রোগের যন্ত্রণায় ঘ) অপরাধ বোধ করায় উত্তর: ক) পুত্র হুমায়ুন অসুস্থ বলে

Continue Readingজীবন বিনিময় কবিতা mcq : ৮৫+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

কপোতাক্ষ নদ কবিতা — মাইকেল মধুসূদন দত্ত

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে; সতত (যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি) তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!

Continue Readingকপোতাক্ষ নদ কবিতা — মাইকেল মধুসূদন দত্ত

মুক্তি – অ্যালেক্স হ্যালি

সকালের খাবার দেবার পর দুজন সাদা মানুষ একবোঝা জামা-কাপড় হাতে ঘরে ঢুকল। ভীত বন্দিদের বাঁধন খুলে দিয়ে সেগুলো কী করে পরতে হয় দেখিয়ে দেওয়া হলো। একটা বস্ত্রে পা থেকে কোমর পর্যন্ত, অন্য একটায় ঊর্ধ্বাঙ্গ ঢাকতে হয়। কুন্টার ঘাগুলো সেরে এসেছিল। জামা-কাপড় পরামাত্র সেগুলো চুলকাতে শুরু করল। বাইরে লোকজনের কথাবার্তার কোলাহল ক্রমে বাড়ছিল। ক্রমশই লোক জমছিল। কুন্টারা জামাকাপড় পরে বিমূঢ় হয়ে বসেছিল-কী জানি এর পরে কপালে কী আছে! সাদা মানুষদুটো ফিরে এসে প্রথমে রাখা বন্দিদের মাঝে তিনজনকে বার করে নিয়ে গেল। তারপরেই বাইরের আওয়াজের ধরনটা বদলে গেল। কুন্টা অবাক হয়ে কতকগুলো অবোধ্য চিৎকার শুনছিল।

Continue Readingমুক্তি – অ্যালেক্স হ্যালি

ঝরনার গান কবিতার mcq : ১১৫+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

  • Post category:Uncategorized
  • Reading time:13 mins read

১৮. ‘ঝরনার গান’ কবিতায় কোন পাখি চাঁদের আলো পান করে তৃপ্ত হয়? (ক) চকোর (খ) চাতক (গ) বুলবুলি (ঘ) শুক উত্তর: (ক) চকোর ১৯. “চকোর চায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ”— চরণটিতে ঝরনার কোন রূপ ফুটে উঠেছে? (ক) সৌন্দর্যপ্রিয়তা (খ) ছন্দময়তা (গ) গতিময়তা (ঘ) কল্পনা-বিলাসিতা উত্তর: (ঘ) কল্পনা-বিলাসিতা

Continue Readingঝরনার গান কবিতার mcq : ১১৫+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

জয়নুল আবেদিন উক্তি : শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০ টি বিখ্যাত উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:2 mins read

এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! এই দুর্ভিক্ষের কোন ছবি হয়না।

Continue Readingজয়নুল আবেদিন উক্তি : শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০ টি বিখ্যাত উক্তি

বঙ্গবাণী কবিতা — আবদুল হাকিম

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।। আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ। দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ।। আরবি ফারসি হিন্দে নাই দুই মত। যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত।।

Continue Readingবঙ্গবাণী কবিতা — আবদুল হাকিম

শিক্ষা ও মনুষ্যত্ব – মোতাহের হোসেন চৌধুরী

মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা বা মনুষ্যত্ব ওপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে; ক্ষুৎপিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা, তার অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কী করে জীবনকে উপভোগ করতে হয়, কী করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার এ দিকটা যে বড়ো হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খলা জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে, হতভাগ্য মানুষকে সব সময়ই সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। ওপরের তলার কথা সে মনেই আনতে পারে না। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি। ধনী-দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে: চাই, চাই, আরও চাই। তাই অন্নচিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে, অর্থসাধনাই জীবনসাধনা নয়- একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দুএকটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশির ভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে।

Continue Readingশিক্ষা ও মনুষ্যত্ব – মোতাহের হোসেন চৌধুরী

ফিলিস্তিনের চিঠি – ঘাসান কানাফানি

প্রিয় মুস্তাফা এক্ষুনি তোর চিঠি পেলাম। তাতে তুই আমায় লিখেছিস যে, তোর ওখানে থাকবার জন্য যা যা করা জরুরি ছিল, সব তুই করে ফেলেছিস। আমি এই খবরও পেয়েছি যে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সিভিল ইনজিনিয়ারিং বিভাগে আমাকে নেওয়া হয়েছে। তুই আমার জন্যে যা করেছিস, দোস্ত, সবকিছুর জন্যে তোকে ধন্যবাদ, শুকরিয়া। তবে এটা নিশ্চয়ই তোর কাছে একটু অদ্ভুত ঠেকবে যখন আমি এ খবরটা দেবো-না দোস্ত, আমি আমার মত পালটেছি। আমি তোকে অনুসরণ করে সেই দেশে যাব না, যে দেশ 'শ্যামল, সজল আর সুশ্রী সুন্দর সব মুখে ভরা'-যেমন তুই লিখেছিস। না, আমি এখানেই থাকব। কোনোদিন এদেশ ছেড়ে যাব না। আমি কিন্তু সত্যি বড্ড অস্বস্তিতে আছি, মুস্তাফা। আমাদের জীবন আর কখনোই এক খাতে বয়ে যাবে না। অস্বস্তির কারণ, আমি যেন শুনতে পাচ্ছি তুই আমায় মনে করিয়ে দিচ্ছিস-কী রে, আমরা না কথা দিয়েছিলাম সব সময় একসঙ্গে থাকব, যেমন আমরা চিরকাল একসঙ্গে বলে উঠতাম, 'আমরা বড়োলোক হবোই! আমাদের অনেক টাকা হবে।' কিন্তু দোস্ত, কিছুই আর আমার করার নেই। হ্যাঁ, আমার এখনও সেদিনটা মনে পড়ে যেদিন কায়রোর বিমানবন্দরে দাঁড়িয়ে আমি তোর হাত চেপে ধরেছিলাম।

Continue Readingফিলিস্তিনের চিঠি – ঘাসান কানাফানি

বাস্তবতা নিয়ে উক্তি : বাস্তবতা নিয়ে ৬০ টি বিখ্যাত উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:5 mins read

মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়। -সক্রেটিস।

Continue Readingবাস্তবতা নিয়ে উক্তি : বাস্তবতা নিয়ে ৬০ টি বিখ্যাত উক্তি