You are currently viewing Ghum Ghum Lyrics | Coke Studio Bangla | Season 2 | Fairooz Nazifa X Shuvendu Das Shuvo

Ghum Ghum Lyrics | Coke Studio Bangla | Season 2 | Fairooz Nazifa X Shuvendu Das Shuvo

ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ,
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন।

রাজপথ জনপদে কোলাহল নেই কোনো আর
মন আমার হারালো কোথায়,
কেন এত শিহরণ জানিনা লাগে প্রাণে আজ
হাতে হাত রাখে না তো কেউ।
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন।

ডানা নেই তবু আমি স্বপ্নের দেশে যেতে চাই
জীবনের দোদুল দোলায়,
ঘুড্ডির মতো আমি বাতাসে মৃদু দুলে যাই
এই বুকে সাগরের ঢেউ।
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন।

ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ,
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন।

Author

  • Mehadi Bhuiyan

    শৈশব থেকেই ইতিহাস, মিথলজি আর শিল্পের অলিগলি আমার কাছে বিস্ময়কর মনে হতো। ইংরেজি সাহিত্যে পড়াশোনা সেই বিস্ময়কে পরিণত করেছে ভালোবাসায়। আমি মনে করি, জগতকে বোঝার সেরা উপায় হলো পাঠ করা আর নিজের উপলব্ধিকে প্রকাশ করার সেরা মাধ্যম হলো লেখা। তাই কেবল জানানোর জন্য নয়, বরং লিখতে ভালোবাসি বলেই আমার এই শব্দযাত্রা। নতুনের সন্ধানে বিরামহীন ছুটে চলা আর সেই অভিজ্ঞতার নির্যাসটুকুই আমি এখানে ভাগ করে নিই।

    লেখক ও সম্পাদক, মুখোশ.নেট

    View all posts