সৈয়দ শামসুল হক উক্তি : ২৫ টি বিখ্যাত উক্তি
গানের গলা দেননি বিধাতা, তাই বলে গান গাই না এমন তো নয়। মনে মনে গাই। ক'জনই বা ভাগ্যবান, গলায় আছে সুর? হাতে গোনা সামান্যই। যত সজ্জনই হই না কেন, সেই অসাধারণ সামান্যদের আমরা বড় হিংসা করি। বাইরে না পারি, নিজের ভেতরেই তাদের সঙ্গে পাল্লা দেই। গোসলখানার চার দেয়াল তার সাক্ষী।
