প্রতিদান কবিতা — জসীমউদ্দীন

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিরাগী- পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি' ঘুম যে হরেছে মোর; আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।

Continue Readingপ্রতিদান কবিতা — জসীমউদ্দীন

সোনার তরী কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খরপরশা— কাটিতে কাটিতে ধান এল বরষা ॥ একখানি ছোটো খেত, আমি একেলা- চারি দিকে বাঁকা জল করিছে খেলা ॥

Continue Readingসোনার তরী কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর

সুখ কবিতা — কায়কোবাদ

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

"সুখ সুখ" বলে তুমি, কেন কর হা-হুতাশ, সুখ ত পাবে না কোথা, বৃথা সে সুখের আশ! পথিক মরুভূ মাঝে খুঁজিয়া বেড়ায় জল, জল ত মিলে না সেথা, মরীচিকা করে ছল! তেমতি এ বিশ্ব মাঝে, সুখ ত পাবে না তুমি, মরীচিকা প্রায় সুখ, — এ বিশ্ব যে মরুভূমি!

Continue Readingসুখ কবিতা — কায়কোবাদ

নবান্ন কবিতা — যতীন্দ্রনাথ সেনগুপ্ত

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

এসেছ বন্ধু? তোমার কথাই জাগছিল ভাই প্রাণে,- কাল রাতে মোর মই প'ড়ে গেছে ক্ষেতভরা পাকা ধানে। ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রানে শুভ নবান্ন আজ, পাড়ায় পাড়ায় উঠে উৎসব, বন্ধ মাঠের কাজ।  লেপিয়া আঙিনা দ্যায় আল্পনা ভরা মরাইএর পাশে; লক্ষ্মী বোধ হয় বাণিজ্য ত্যাজি' এবার নিবসে চাষে।

Continue Readingনবান্ন কবিতা — যতীন্দ্রনাথ সেনগুপ্ত

সাম্যবাদী কবিতা — কাজী নজরুল ইসলাম

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রিশ্চান। গাহি সাম্যের গান! কে তুমি?- পার্সি? জৈন? ইহুদি? সাঁওতাল, ভীল, গারো? কনফুসিয়াস্? চার্বাক-চেলা? বলে যাও, বল আরও!

Continue Readingসাম্যবাদী কবিতা — কাজী নজরুল ইসলাম

মির্জা গালিবের কবিতা অনুবাদ বাংলা: ১২ টি বিখ্যাত শায়েরি

হাতের তালুতে ভাগ্য দেখতে যেয়ো না গালিব ভাগ্য তারও আছে যার হাত নেই হাতি কি লাকিরুপে মাত যা আয়ে গালিব কিসমাত উসকি ভি হোতি হ্যায় জিসকা হাত নেহি হোতা

Continue Readingমির্জা গালিবের কবিতা অনুবাদ বাংলা: ১২ টি বিখ্যাত শায়েরি

ঐকতান কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর

  • Post category:কবিতা
  • Reading time:2 mins read

বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। দেশে দেশে কত-না নগর রাজধানী- মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন; মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ।

Continue Readingঐকতান কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর

মানব বন্দনা কবিতা — অক্ষয়কুমার বড়াল

  • Post category:কবিতা
  • Reading time:3 mins read

সেই আদি-যুগে যবে অসহায় নর নেত্র মেলি ভবে, চাহিয়া আকাশ পানে - কারে ডেকেছিল, দেবে না মানবে? কাতর আহ্বান সেই মেঘে মেঘে উঠি, লুটি গ্রহে গ্রহে, ফিরিয়া কি আসে নাই, না পেয়ে উত্তর, ধরায় আগ্রহে? সেই ক্ষুব্ধ অন্ধকারে, মরুৎ গর্জনে, কার অন্বেষণ? সে নহে বন্দনা-গীতি, ভয়ার্ত-ক্ষুধার্ত খুঁজিছে স্বজন!

Continue Readingমানব বন্দনা কবিতা — অক্ষয়কুমার বড়াল

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা — মাইকেল মধুসূদন দত্ত

  • Post category:কবিতা
  • Reading time:2 mins read

"এতক্ষণে"- অরিন্দম কহিলা বিষাদে- "জানিনু কেমনে আসি লক্ষ্মণ পশিল রক্ষঃপুরে। হায়, তাত, উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষঃশ্রেষ্ঠ? শূলিশম্ভুনিভ কুম্ভকর্ণ? ভ্রাতৃপুত্র বাসববিজয়ী! নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?

Continue Readingবিভীষণের প্রতি মেঘনাদ কবিতা — মাইকেল মধুসূদন দত্ত

স্বদেশ কবিতা — ঈশ্বরচন্দ্র গুপ্ত

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

জান না কি জীব তুমি, জননী জন্মভূমি, সে তোমায় হৃদয়ে রেখেছে। থাকিয়া মায়ের কোলে, সন্তানে জননী ভোলে, কে কোথায় এমন দেখেছে ॥ ভূমিতে করিয়ে বাস, ঘুমেতে পুরাও আশ, জাগিলে না দিবা বিভাবরী। কতকাল হরিয়াছ, এই ধরা ধরিয়াছ, জননী জঠর পরিহরি ॥

Continue Readingস্বদেশ কবিতা — ঈশ্বরচন্দ্র গুপ্ত

ঋতু বর্ণন কবিতা — আলাওল

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব ॥ মলয়া সমীর হৈলা কামের পদাতি। মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি ॥ কুসুমিত কিংশুক সঘন বন লাল। পুষ্পিত সুরঙ্গ মল্লি লবঙ্গ গুলাল ॥ ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব। শুনিতে যুবক মনে জাগে অনুভব ॥

Continue Readingঋতু বর্ণন কবিতা — আলাওল

ফুল্লরার বারোমাস্যা কবিতা — মুকুন্দরাম চক্রবর্তী

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

পাশেতে বসিয়া রামা কহে দুঃখবাণী। ভাঙ্গা কুড়্যা ঘরখানি পত্রে ছাউনি॥ ভেরাত্তার খাম তার আছে মধ্য ঘরে। প্রথম বৈশাখ মাসে নিত্য ভাঙ্গে ঝড়ে॥ পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তপন। খরতর পোড়ে অঙ্গ রবির কিরণ ॥ পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস। বেঙচের ফল খায়্যা করি উপবাস ॥

Continue Readingফুল্লরার বারোমাস্যা কবিতা — মুকুন্দরাম চক্রবর্তী

সংকল্প কবিতা — কাজী নজরুল ইসলাম

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

থাকব না ক বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে।

Continue Readingসংকল্প কবিতা — কাজী নজরুল ইসলাম

শিক্ষাগুরুর মর্যাদা কবিতা — কাজী কাদের নেওয়াজ

  • Post category:কবিতা
  • Reading time:2 mins read

বাদশাহ আলমগীর — কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ— শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বারি গুরুর চরণে পুলকিত হৃদে আনত-নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি ধুয়ে-মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।

Continue Readingশিক্ষাগুরুর মর্যাদা কবিতা — কাজী কাদের নেওয়াজ

ইচ্ছামতী কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে একখানি হই ইচ্ছামতী নদী । রইবে আমার দখিন ধারে সূর্য ওঠার পার , বাঁয়ের ধারে সন্ধেবেলায় নামবে অন্ধকার । আমি কইব মনের কথা দুই পারেরই সাথে , আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে ।

Continue Readingইচ্ছামতী কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর