দুই বিঘা জমি কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর

  • Post category:কবিতা
  • Reading time:3 mins read

শুধু বিঘে দুই ছিল মোর ভূঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, 'বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।' কহিলাম আমি, 'তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।' শুনি রাজা কহে, 'বাপু, জানো তো হে, করেছি বাগানখানা, পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা- ওটা দিতে হবে।' কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি সজল চক্ষে, 'করুন রক্ষে গরিবের ভিটেখানি।

Continue Readingদুই বিঘা জমি কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা কবিতা — কায়কোবাদ

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

বিভো, দেহ হৃদে বল! না জানি ভকতি, নাহি জানি স্তুতি, কী দিয়া করিব, তোমার আরতি আমি নিঃসম্বল! তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়ায়েছি প্রভো, সঁপিতে তোমারে শুধু আঁখি জল, দেহ হৃদে বল!

Continue Readingপ্রার্থনা কবিতা — কায়কোবাদ

বঙ্গভূমির প্রতি কবিতা — মাইকেল মধুসূদন দত্ত

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে। সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনঃকোকনদে। প্রবাসে, দৈবের বশে, জীব-তারা যদি খসে

Continue Readingবঙ্গভূমির প্রতি কবিতা — মাইকেল মধুসূদন দত্ত

মানবধর্ম কবিতা — লালন শাহ্

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

সব লোকে কয় লালন কী জাত সংসারে। লালন কয়, জেতের কী রূপ, দেখলাম না এ নজরে ।। কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে।

Continue Readingমানবধর্ম কবিতা — লালন শাহ্

সাম্য কবিতা — সুফিয়া কামাল

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে, চলে কর্মের আহ্বানে কোন অনন্ত কাল হতে মানব জীবন! শ্রেষ্ঠ, কঠোর কর্মে সে মহীয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান।

Continue Readingসাম্য কবিতা — সুফিয়া কামাল

গরবিনী মা-জননী কবিতা — সিকান্দার আবু জাফর

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

ওরে আমার মা-জননী জন্মভূমি বাঙলারে তোর মত আর পুণ্যবতী ভাগ্যবতী বল মা কে ॥ কার চোখে মা নদীর কাজল সবুজ তৃণের আঁচল বুকে কার পায়ে মা ধুলোর নূপুর সন্ধ্যা দুপুর বেজেই চলে। রোজ ভোরে কে শিশির খোঁপায় বকুল যুথীর গন্ধ মাখে কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ-জলে ॥

Continue Readingগরবিনী মা-জননী কবিতা — সিকান্দার আবু জাফর

শ্রাবণে কবিতা — সুকুমার রায়

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত- অফুরান নামতায় বাদলের ধারাপাত। আকাশের মুখ ঢাকা, ধোঁয়ামাখা চারিধার, পৃথিবীর ছাত পিটে ঝমাঝম্ বারিধার। স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, নদীনালা ঘোলাজল ভরে উঠে ভরসায়।

Continue Readingশ্রাবণে কবিতা — সুকুমার রায়

আমার বাড়ি কবিতা — জসীমউদ্দীন

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

আমার বাড়ি যাইও ভোমর, বসতে দেব পিঁড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা, গামছা-বাঁধা দই।

Continue Readingআমার বাড়ি কবিতা — জসীমউদ্দীন

কুলি-মজুর কবিতা — কাজী নজরুল ইসলাম

  • Post category:কবিতা
  • Reading time:2 mins read

দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে! চোখ ফেটে এল জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল! কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল!

Continue Readingকুলি-মজুর কবিতা — কাজী নজরুল ইসলাম

নতুন দেশ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই, দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝনদীতে নৌকো, কোথায় চলে ভাঁটার টানে।

Continue Readingনতুন দেশ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

ফাগুন মাস কবিতা – হুমায়ুন আজাদ

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস। হাড়ের মতো শক্ত ডাল ফেঁড়ে সবুজ পাতা আবার ওঠে বেড়ে। সকল দিকে বনের বিশাল গাল ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে।

Continue Readingফাগুন মাস কবিতা – হুমায়ুন আজাদ

পাখির কাছে ফুলের কাছে কবিতা – আল মাহমুদ

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিলো থরথর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ? দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয় কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিলো আয় আয়।

Continue Readingপাখির কাছে ফুলের কাছে কবিতা – আল মাহমুদ

বাঁচতে দাও কবিতা – শামসুর রহমান

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

এই তো দ্যাখো ফুলবাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও। রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও। নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও।

Continue Readingবাঁচতে দাও কবিতা – শামসুর রহমান

হেলাল হাফিজের কবিতা : ১৫ টি বিখ্যাত কবিতা

  • Post category:কবিতা
  • Reading time:7 mins read

এখন তুমিই বলো নারী তোমার উদ্যান ছাড়া আমি আর কোথায় দাঁড়াবো। আমাকে দাঁড়াতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায়, ব্যাকুল শুশ্রুষা দিয়ে আমাকে উদ্ধার করো নারী তুমি শৈল্পিক তাবিজ, এতোদিন নারী ও রমনীহীন ছিলাম বলেই ছিলো দুঃখের আরেক নাম হেলাল হাফিজ।

Continue Readingহেলাল হাফিজের কবিতা : ১৫ টি বিখ্যাত কবিতা