প্রাণ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই! ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি-অশ্রুময়— মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত যদি গো রচিতে পারি অমর-আলয়!

Continue Readingপ্রাণ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর

জীবন-সঙ্গীত কবিতা — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন, দারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার বলে জীব করো না ক্রন্দন; মানব-জনম সার, এমন পাবে না আর বাহ্যদৃশ্যে ভুলো না রে মন; কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব কর আকিঞ্চন।

Continue Readingজীবন-সঙ্গীত কবিতা — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

কপোতাক্ষ নদ কবিতা — মাইকেল মধুসূদন দত্ত

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে; সতত (যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি) তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!

Continue Readingকপোতাক্ষ নদ কবিতা — মাইকেল মধুসূদন দত্ত

বঙ্গবাণী কবিতা — আবদুল হাকিম

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।। আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ। দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ।। আরবি ফারসি হিন্দে নাই দুই মত। যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত।।

Continue Readingবঙ্গবাণী কবিতা — আবদুল হাকিম

হামদ্ কবিতা —আলাওল

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

বিছমিল্লা প্রভুর নাম আরম্ভ প্রথম। আদ্যমূল শির সেই শোভিত উত্তম ॥ প্রথমে প্রণাম করি এক করতার। যেই প্রভু জীবদানে স্থাপিল সংসার ॥ করিল প্রথম আদি জ্যোতির প্রকাশ। তার পরে প্রকটিল সেই কবিলাস ॥ সৃজিলেক আগুন পবন জল ক্ষিতি। নানা রঙ্গ সৃজিলেক করি নানা ভাঁতি ॥

Continue Readingহামদ্ কবিতা —আলাওল

বন্দনা কবিতা — শাহ মুহম্মদ সগীর

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

দ্বিতীয়ে প্রণাম করোঁ মাও বাপ পাত্র। যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায় ॥ পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত। কোল দিআ বুক দিআ জগতে বিদিত ॥ অশক্য আছিলুঁ মুই দুর্বল ছাবাল। তান দয়া হস্তে হৈল এ ধড় বিশাল ॥

Continue Readingবন্দনা কবিতা — শাহ মুহম্মদ সগীর

প্রার্থী কবিতা — সুকান্ত ভট্টাচার্য

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো, আমাদের গরম কাপড়ের কত অভাব!

Continue Readingপ্রার্থী কবিতা — সুকান্ত ভট্টাচার্য

একুশের গান কবিতা — আবদুল গাফ্ফার চৌধুরী

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ।।

Continue Readingএকুশের গান কবিতা — আবদুল গাফ্ফার চৌধুরী

জাগো তবে অরণ্য কন্যারা কবিতা — সুফিয়া কামাল

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আর চারিদিকে শুনি হাহাকার। ফুলের ফসল নেই, নেই কারও কণ্ঠে আর গান ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান।

Continue Readingজাগো তবে অরণ্য কন্যারা কবিতা — সুফিয়া কামাল

নদীর স্বপ্ন কবিতা — বুদ্ধদেব বসু

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

কোথায় চলেছো? এদিকে এসো না! দুটো কথা শোনো দিকি, এই নাও — এই চকচকে, ছোটো, নতুন রুপোর সিকি। ছোকানুর কাছে দুটো আনি আছে, তোমায় দিচ্ছি তাও, আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও।

Continue Readingনদীর স্বপ্ন কবিতা — বুদ্ধদেব বসু

রুপাই কবিতা — জসীমউদ্‌দীন

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল! কাঁচা ধানের পাতার মতো কচি-মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু।

Continue Readingরুপাই কবিতা — জসীমউদ্‌দীন

আবার আসিব ফিরে কবিতা — জীবনানন্দ দাশ

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে— এই বাংলায় হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে; হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়; হয়তো বা হাঁস হবো- কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;

Continue Readingআবার আসিব ফিরে কবিতা — জীবনানন্দ দাশ

নারী কবিতা — কাজী নজরুল ইসলাম

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

সাম্যের গান গাই— আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।

Continue Readingনারী কবিতা — কাজী নজরুল ইসলাম

বাবুরের মহত্ত্ব কবিতা — কালিদাস রায়

  • Post category:কবিতা
  • Reading time:2 mins read

পাঠান-বাদশা লোদি পানিপথে হত। দখল করিয়া দিল্লির শাহিগদি, দেখিল বাবুর এ-জয় তাঁহার ফাঁকি, ভারত যাদের তাদেরি জিনিতে এখনো রয়েছে বাকি। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, 'জিনেছ মুসলমান, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ।

Continue Readingবাবুরের মহত্ত্ব কবিতা — কালিদাস রায়

পাছে লোকে কিছু বলে কবিতা — কামিনী রায়

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

করিতে পারি না কাজ, সদা ভয়, সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে।

Continue Readingপাছে লোকে কিছু বলে কবিতা — কামিনী রায়