You are currently viewing জীবন সঙ্গীত কবিতার mcq : ৮০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

জীবন সঙ্গীত কবিতার mcq : ৮০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

জীবন কেবল নিছক স্বপ্ন নয়। কাজেই এ পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যায় না। স্ত্রী-পুত্র-কন্যা এবং পরিজনবর্গ কেউ কারও নয়, একথাও ঠিক নয়। মানব-জন্ম অত্যন্ত মূল্যবান। মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই; তা আমাদের জীবনের উদ্দেশ্যও নয়। সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কেননা বৈরাগ্যে মুক্তি নেই। আমাদের জীবন যেন শৈবালের শিশিরবিন্দুর মতো ক্ষণস্থায়ী। সুতরাং মানুষকে এ পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদেরও বরণীয় হতে হবে। কেননা জীবন তো একবারই। নেতিবাচকতা পরিহারপূর্বক মহামানবের পদচিহ্ন অনুসরণ করে জীবনপাঠের দীক্ষা গ্রহণের কথা কবিতাটিতে প্রকাশিত হয়েছে। ‘জীবন-সঙ্গীত‘ কবিতাটি মার্কিন কবি Henry Wadsworth Longfellow-র (১৮০৭-১৮৮২) ‘A Psalm of life’ শীর্ষক ইংরেজি কবিতার ভাবানুবাদ।


১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?

(ক) বর্ধমান

(খ) চব্বিশ পরগনা

(গ) হুগলি

(ঘ) নদীয়া

উত্তর: (গ) হুগলি

২. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পড়াশোনা বন্ধ হয়ে যায় কেন?

(ক) আর্থিক সংকটে

(খ) যুদ্ধের কারণে

(গ) ফেল করায়

(ঘ) অনিচ্ছার কারণে

উত্তর: (ক) আর্থিক সংকটে

৩. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কার আশ্রয়ে ইংরেজি শেখেন?

(ক) পীতাম্বর মিত্রের

(খ) প্রসন্নকুমার সর্বাধিকারীর

(গ) রাজীব ঘোষের

(ঘ) সত্যেন্দ্রনাথ দত্তের

উত্তর: (খ) প্রসন্নকুমার সর্বাধিকারীর

৪. প্রসন্নকুমার সর্বাধিকারী কোন কলেজের অধ্যক্ষ ছিলেন?

(ক) ফোর্ট উইলিয়াম কলেজের

(খ) কলকাতা বাংলা কলেজের

(গ) কলকাতা সংস্কৃত কলেজের

(ঘ) ঢাকা কলেজের

উত্তর: (গ) কলকাতা সংস্কৃত কলেজের

৫. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য কোনটি?

(ক) বৃত্রসংহার

(খ) বীরবাহু

(গ) আশাকানন

(ঘ) ছায়াময়ী

উত্তর: (ক) বৃত্রসংহার

৬. ‘বৃত্রসংহার’ কী জাতীয় কাব্য?

(ক) গীতিকাব্য

(খ) কাহিনীকাব্য

(গ) পত্রকাব্য

(ঘ) মহাকাব্য

উত্তর: (ঘ) মহাকাব্য

৭. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

(ক) ১৮৯৯

(খ) ১৯০১

(গ) ১৯০৩

(ঘ) ১৯০৫

উত্তর: (গ) ১৯০৩


. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সঙ্গে তুলনা করেছেন?

(ক) নদীর জল

(খ) পুকুরের জল

(গ) শৈবালের নীর

(ঘ) ফটিক জল

উত্তর: (গ) শৈবালের নীর

৯. ‘আশাকানন’ গ্রন্থের রচয়িতা কে?

(ক) প্রমথ চৌধুরী

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

(ঘ) সিকান্দার আবু জাফর

উত্তর: (গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

১০. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

(ক) শৈবালের নীর

(খ) সমরাঙ্গন

(গ) নিশার স্বপন

(ঘ) পুষ্পশয্যা

উত্তর: (গ) নিশার স্বপন


১১. ‘হতাশা নয়, বরং সহিষ্ণুতা ও ধৈর্যই মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে’— উদ্দীপকের এই ভাব ফুটে উঠেছে ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন চরণে?

(ক) আয়ু যেন শৈবালের নীর

(খ) এ জীবন নিশার স্বপন

(গ) চিন্তা করে হইও না কাতর

(ঘ) বাহ্যদৃশ্যে ভুলো না রে মন

উত্তর: (ঘ) বাহ্যদৃশ্যে ভুলো না রে মন

১২. রায়হান ছোটবেলা থেকেই খুবই মনোযোগী। সে কোনো কাজ পরকালের জন্য ফেলে রাখে না। তার কাজে কোনটি ঘটবে?

(ক) ভবের উন্নতি

(খ) আত্মিক মুক্তি

(গ) মহিমা লাভ

(ঘ) সংকল্প সাধন

উত্তর: (ক) ভবের উন্নতি

১৩. সংসারের প্রতি বৈরাগ্য ভাব নিচের কোন চরণে ফুটে উঠেছে?

(ক) বাহ্যদৃশ্যে ভুলো না রে মন

(খ) এ জীবন নিশার স্বপন

(গ) আয়ু যেন শৈবালের নীর

(ঘ) মহিমাই জগতে দুর্লভ

উত্তর: (খ) এ জীবন নিশার স্বপন

১৪. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য কোনটি?

(ক) বৃত্রসংহার

(খ) বীরবাহু

(গ) আশাকানন

(ঘ) ছায়াময়ী

উত্তর: (ক) বৃত্রসংহার

১৫. কবি হেমচন্দ্রের মতে কী জীবনের উদ্দেশ্য নয়?

(ক) সংসার সমরাঙ্গনে টিকে থাকা

(খ) সুখ লাভ করা

(গ) দুঃখের ফাঁস পরা

(ঘ) সাধনা করা

উত্তর: (গ) দুঃখের ফাঁস পরা

১৬. ‘জীবন-সঙ্গীত’ কবিতার কবি কোথায় পদঙ্ক অঙ্কিত করে অমর হওয়ার আশা ব্যক্ত করেছেন?

(ক) সংসার সাগর তীরে

(খ) সময় সাগর তীরে

(গ) জীবন সাগর তীরে

(ঘ) সুখের সাগর তীরে

উত্তর: (খ) সময় সাগর তীরে

১৭. সংসারের প্রতি বৈরাগ্যভাব নিচের কোন চরণে ফুটে উঠেছে?

(ক) এ জীবন নিশার স্বপন

(খ) মহিমাই জগতে দুর্লভ

(গ) আয়ু যেন শৈবালের নীর

(ঘ) চিন্তা করে হইও না কাতর

উত্তর: (ক) এ জীবন নিশার স্বপন

১৮. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় প্রকাশিত হয়েছে—

(ক) জীবনের মূল্যবোধ

(খ) বৈরাগ্যের জীবন

(গ) স্বদেশপ্রেম

(ঘ) জীবনের আকাঙ্ক্ষা

উত্তর: (ক) জীবনের মূল্যবোধ

১৯. জীবাত্মা কী নয়?

(ক) অনিত্য

(খ) নিত্য

(গ) রঙিন

(ঘ) অসীম

উত্তর: (ক) অনিত্য


২০. কবি ‘সংসার সমরাঙ্গন’ বলতে কী বুঝিয়েছেন?

(ক) যুদ্ধক্ষেত্রকে

(খ) জীবনযুদ্ধকে

(গ) প্রতিরোধ যুদ্ধকে

(ঘ) অস্তিত্বকে

উত্তর: (খ) জীবনযুদ্ধকে


২১. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কিসের উন্নতির কথা বলেছেন?

(ক) মানুষের

(খ) জাতির

(গ) ভবের

(ঘ) দেশের

উত্তর: (গ) ভবের

২২. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কোন লক্ষ্যে কাজ করতে বলেছেন?

(ক) মানবতার কল্যাণ

(খ) যশ-খ্যাতি লাভ

(গ) বৈরাগ্য থেকে মুক্তি

(ঘ) সুখী-সমৃদ্ধ জীবন

উত্তর: (খ) যশ-খ্যাতি লাভ

২৩. সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ— কেন?

(ক) নিজের উন্নতির জন্য

(খ) সমাজের উন্নতির জন্য

(গ) পরিবারের উন্নতির জন্য

(ঘ) জগতের উন্নতির জন্য

উত্তর: (ঘ) জগতের উন্নতির জন্য

২৪. ‘আয়ু যেন শৈবালের নীর’— কথাটি দ্বারা কবি হেমচন্দ্র কী বোঝাতে চেয়েছেন? জীবন—

(ক) পানির মতো

(খ) শিশিরের ন্যায়

(গ) ক্ষণস্থায়ী

(ঘ) দীর্ঘস্থায়ী

উত্তর: (গ) ক্ষণস্থায়ী

২৫. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কোনটিকে শৈবালের নীরের সাথে তুলনা করা হয়েছে?

(ক) আয়ু

(খ) জল

(গ) সম্পদ

(ঘ) সহায়

উত্তর: (ক) আয়ু

২৬. ‘জীবনটা অনিত্য নয়’ বলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) অত্যন্ত অবিনশ্বরতা

(খ) সাধারণ দ্বারা অমরত্ব লাভ

(গ) মানবজন্ম অত্যন্ত মূল্যবান

(ঘ) জীবনের ক্ষণস্থায়িত্ব

উত্তর: (ক) অত্যন্ত অবিনশ্বরতা

২৭. কবি কী দেখে ভবিষ্যতে নির্ভর হতে নিষেধ করেছেন?

(ক) রাজদৃশ্য

(খ) মনোরম মূর্তি

(গ) অতীত সুখের দিন

(ঘ) সময়ের প্রবাহমান

উত্তর: (খ) মনোরম মূর্তি

২৮. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় দুঃখের কারণ হিসেবে কোনটিকে বোঝানো হয়েছে?

(ক) বৃথা জন্ম ভাবা

(খ) সুখের আশা করা

(গ) সংসার সমরাঙ্গনে যুদ্ধ করা

(ঘ) ভবিষ্যতের ওপর নির্ভর করা

উত্তর: (খ) সুখের আশা করা

২৯. কোনটি ইংরেজি কবিতার ভাবানুবাদ?

(ক) কপোতাক্ষ নদ

(খ) আমার সন্তান

(গ) জীবন-সঙ্গীত

(ঘ) অন্নদাপল্লু

উত্তর: (গ) জীবন-সঙ্গীত

৩০. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কিসের আশা করতে নিষেধ করেছেন?

(ক) সম্পদের

(খ) লাভের

(গ) সুখের

(ঘ) দীর্ঘায়ুর

উত্তর: (গ) সুখের

৩১. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে দুর্লভ বলেছেন?

(ক) আকাশকে

(খ) মহিমাকে

(গ) মানবজন্মকে

(ঘ) সম্পদকে

উত্তর: (খ) মহিমাকে

৩২. ‘চেষ্টা করো অনুরাগ মনের বান্ধব। আমরা প্রাণের পথে হব প্রভাব।।’ —উদ্ধৃতাংশের মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটি?

(ক) প্রাণ

(খ) জীবন-সঙ্গীত

(গ) ঝর্ণার গান

(ঘ) জীবন বন্দনা

উত্তর: (খ) জীবন-সঙ্গীত

৩৩. ‘করো না সুখের আশা, পড়ো না দুঃখের ফাঁস’ এখানে ‘সুখের আশা’ বলতে বোঝানো হয়েছে—

(ক) অধিকার

(খ) লোভ

(গ) মোহ

(ঘ) হতাশা

উত্তর: (গ) মোহ

৩৪. ‘আয়ু যেন শৈবালের নীর’— এর দ্বারা বোঝানো হয়েছে—

(ক) জীবন তুচ্ছমাত্র নয়

(খ) জীবন ক্ষণস্থায়ী

(গ) আয়ু ক্রমে ক্রমে হারিয়ে যায়

(ঘ) জীবন অবিনশ্বর নয়

উত্তর: (খ) জীবন ক্ষণস্থায়ী

৩৫. ‘ওহে জীব কর আকিঞ্চন’— বাক্যে আকিঞ্চন শব্দের অর্থ কী?

(ক) উন্নতি

(খ) ক্রন্দন

(গ) আকাঙ্ক্ষা

(ঘ) আকুতি

উত্তর: (গ) আকাঙ্ক্ষা

৩৬. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি ‘ভবের উন্নতি’ বলতে কী বুঝিয়েছেন?

(ক) জাগতিক উন্নতি

(খ) জ্ঞানের চর্চা

(গ) পরের হিত

(ঘ) নির্লিপ্ততা

উত্তর: (ক) জাগতিক উন্নতি

৩৭. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিসে মুক্তি নেই বলেছেন?

(ক) সংসারে

(খ) বৈরাগ্যে

(গ) সংগ্রামে

(ঘ) পরিবারে

উত্তর: (খ) বৈরাগ্যে

৩৮. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পতন’ এ লাইনটির মূলভাবের প্রতিফলন আছে কোন চরণে?

(ক) সংসার-সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে

(খ) করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ

(গ) সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা

(ঘ) করো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন

উত্তর: (খ) করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ

৩৯. পৃথিবীতে বরণীয় হওয়া যায় কীভাবে?

(ক) অতীতের কথা চিন্তা না করে

(খ) মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে

(গ) রাজদৃশ্যে না ভুলে

(ঘ) ভয়ে ভীত না হয়ে

উত্তর: (খ) মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে

৪০. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

(ক) নিশার স্বপন

(খ) শৈবালের নীর

(গ) কুসুমিত কানন

(ঘ) নন্দন কানন

উত্তর: (ক) নিশার স্বপন

৪১. ‘ওহে জীব কর আকিঞ্চন!’ — এখানে ‘আকিঞ্চন’ বলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) সংযোজন

(খ) চেষ্টা করা

(গ) কষ্ট করা

(ঘ) প্রসারণ

উত্তর: (খ) চেষ্টা করা

৪২. স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন মহাকাব্যটি রচনা করেন?

(ক) বৃত্রসংহার

(খ) আশাকানন

(গ) বীরবাহু

(ঘ) ছায়াময়ী

উত্তর: (ক) বৃত্রসংহার

৪৩. কবি ‘সংসার-সমরাঙ্গনে’ বলতে কী বুঝিয়েছেন?

(ক) যুদ্ধক্ষেত্রকে

(খ) জীবন যুদ্ধকে

(গ) মারামারিকে

(ঘ) যম যুদ্ধকে

উত্তর: (খ) জীবন যুদ্ধকে

৪৪. কোন চিহ্ন লক্ষ্য করে কেউ একজন যশোধ্বজা আনবে?

(ক) সুখ চিহ্ন

(খ) দুঃখ চিহ্ন

(গ) বিজয় চিহ্ন

(ঘ) পদঙ্ক চিহ্ন

উত্তর: (ঘ) পদঙ্ক চিহ্ন

৪৫. মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়। এইখানে মহাজন মানে কী?

(ক) ঋণদানকারী

(খ) মহৎজন

(গ) ঘাতক

(ঘ) উকিল

উত্তর: (খ) মহৎজন

৪৬. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কোনটি সাধন করতে বলেছেন?

(ক) সংকল্প

(খ) মহত্তর কর্ম

(গ) শিল্পকর্ম

(ঘ) কল্যাণকর্ম

উত্তর: (ক) সংকল্প

৪৭. কবি হেমচন্দ্র সাধন করতে বলেছেন—

(ক) সংসারের

(খ) সাগরের

(গ) ভবের

(ঘ) সংকল্পের

উত্তর: (ঘ) সংকল্পের

৪৮. ‘জীবন-সঙ্গীত’ কবিতার আলোকে জীবনের উদ্দেশ্য কী?

(ক) সংকল্প সাধন করা

(খ) ভবের উন্নতি

(গ) দৃঢ়পণে যুদ্ধ করা

(ঘ) মহাজ্ঞানীর পথ

উত্তর: (খ) ভবের উন্নতি

৪৯. ‘জীবাত্মা …..।’ শূন্যস্থানে কী বসবে?

(ক) অবিনশ্বর

(খ) নশ্বর

(গ) অনিত্য নয়

(ঘ) নিত্যদিনের

উত্তর: (গ) অনিত্য নয়

৫০. বৈরাগ্যের সংগে সম্পর্ক রয়েছে কাদের?

(ক) বাউলদের

(খ) শিল্পীদের

(গ) সাহিত্যিকদের

(ঘ) ফেরিওয়ালাদের

উত্তর: (ক) বাউলদের

৫১. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি ‘ভবের উন্নতি’ বলতে কী বুঝিয়েছেন?

(ক) পার্থিব উন্নতি

(খ) জ্ঞানের চর্চা

(গ) পরের হিত

(ঘ) নির্লিপ্ততা

উত্তর: (ক) পার্থিব উন্নতি

৫২. নিচের কোন বিষয়টিকে মানুষ কখনই নিয়ন্ত্রণ করতে পারে না?

(ক) জীবনকে

(খ) সংসারকে

(গ) কর্মকে

(ঘ) সময়কে

উত্তর: (ঘ) সময়কে

৫৩. ‘জীবন-সঙ্গীত’ কোন কবির কবিতার ভাবানুবাদ?

(ক) শেলি

(খ) কিটস

(গ) ওয়ার্ডসওয়ার্থ

(ঘ) বায়রণ

উত্তর: (গ) ওয়ার্ডসওয়ার্থ

৫৪. সুখের আশা করলে কী পরতে হয়?

(ক) সুখের ফাঁস

(খ) দুঃখের ফাঁস

(গ) খুশির মালা

(ঘ) ফুলের মালা

উত্তর: (খ) দুঃখের ফাঁস


৫৫. ‘হের’ শব্দের অর্থ—

(ক) এখানে

(খ) সেখানে

(গ) তাহার

(ঘ) দেখো

উত্তর: (ঘ) দেখো

৫৬. ‘এমন পাবে না আর’— এখানে কী না পাওয়ার কথা বলা হয়েছে?

(ক) সুখী জীবন

(খ) জীবনসঙ্গী

(গ) মানবজীবন

(ঘ) আনন্দের জীবন

উত্তর: (গ) মানবজীবন

৫৭. ‘জীবন-সঙ্গীত’ কবিতার চরণসংখ্যা কত?

(ক) ৩৪টি

(খ) ৩৫টি

(গ) ৩৬টি

(ঘ) ৩৭টি

উত্তর: (গ) ৩৬টি

৫৮. স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র কোন মহাকাব্য রচনা করেন?

(ক) আশাকানন

(খ) বীরবাহু

(গ) বৃত্রসংহার

(ঘ) ছায়াময়ী

উত্তর: (গ) বৃত্রসংহার

৫৯. ‘নিশার স্বপন’ বলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) স্মৃতি রোমন্থন

(খ) ভবিষ্যৎ ভাবনা

(গ) অবাস্তব ভাবনা

(ঘ) সুখময় ভাবনা

উত্তর: (গ) অবাস্তব ভাবনা

৬০. সময়-সাগর-তীরে কোনটি এঁকে কবি অমর হওয়ার কথা বলেছেন?

(ক) পদচিহ্ন

(খ) পদঙ্ক

(গ) ধ্বজা

(ঘ) মনোহর মূর্তি

উত্তর: (খ) পদঙ্ক

৬১. সহায়-সম্পদ সবকিছু কে ঘুচিয়ে দেয়?

(ক) মানুষ

(খ) পরিবার

(গ) পরকাল

(ঘ) কাল

উত্তর: (ঘ) কাল

৬২. সংসার সমরাঙ্গন কথার মাধ্যমে কবি মূলত কী আহ্বান করেছেন?

(ক) কল্যাণের

(খ) মুক্তির

(গ) পরাধীনতার

(ঘ) সংগ্রামের

উত্তর: (ক) কল্যাণের

৬৩. ‘জীবাত্মা অনিত্য নয়’-এর পরের লাইন কোনটি?

(ক) ওহে জীব কর আকিঞ্চন

(খ) জীবনের উদ্দেশ্য তা নয়

(গ) এমন পাবে না আর

(ঘ) ভয়ে ভীত হইও না মানব

উত্তর: (ক) ওহে জীব কর আকিঞ্চন

৬৪. কবি কাকে ‘বৃথা জন্ম এ সংসারে’ বলতে বারণ করেছেন?

(ক) উচ্চ স্বরে

(খ) কাতর স্বরে

(গ) কেঁদে কেঁদে

(ঘ) মৌনভাবে

উত্তর: (খ) কাতর স্বরে

৬৫. কবি কী বলতে নিষেধ করেছেন?

(ক) মানুষ মহীয়ান

(খ) সার্থক জন্ম এ সংসারে

(গ) বৃথা জন্ম এ সংসারে

(ঘ) মানুষ অমর

উত্তর: (ঘ) মানুষ অমর

৬৬. ‘জীব করো না ক্রন্দন।’ এখানে ‘জীব’ হলো—

(ক) প্রাণী

(খ) মানুষ

(গ) পশুপাখি

(ঘ) পুরুষ

উত্তর: (খ) মানুষ

৬৭. ‘এমন পাবে না আর’— এখানে কী না পাওয়ার কথা বলা হয়েছে?

(ক) পরম সুখ

(খ) নির্মল বায়ু

(গ) মানবজন্ম

(ঘ) নির্মল পৃথিবী

উত্তর: (গ) মানবজন্ম

৬৮. সুখের আশা করলে পরতে হয়—

(ক) ফুলের মালা

(খ) দুঃখের ফাঁস

(গ) আনন্দের মালা

(ঘ) সুখের ফাঁস

উত্তর: (খ) দুঃখের ফাঁস

৬৯. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি মানুষকে সংসারে কী সাজতে বলেছেন?

(ক) বৈরাগী

(খ) কর্তা

(গ) নেতা

(ঘ) সংসারী

উত্তর: (ঘ) সংসারী

৭০. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি সহায় সম্পদকে বলেছেন—

(ক) মূল্যবান

(খ) চিরস্থায়ী

(গ) ক্ষণিকের

(ঘ) প্রয়োজনীয় বস্তু

উত্তর: (গ) ক্ষণিকের

৭১. ‘ভয়ে ভীত হইও না মানব।’ কবি কিসে ভয় না পাওয়ার কথা বলেছেন?

(ক) দিনে

(খ) রাতে

(গ) চলার পথে

(ঘ) যুদ্ধে

উত্তর: (ঘ) যুদ্ধে

৭২. কবি কিসের ওপর নির্ভর করতে মানুষকে নিষেধ করেছেন?

(ক) বর্তমানের

(খ) ভবিষ্যতের

(গ) সময়ের

(ঘ) সংসারের

উত্তর: (খ) ভবিষ্যতের

৭৩. মহাজ্ঞানী-মহাজনদের পদঙ্ক অনুসরণ করে আমরা কী হতে পারি?

(ক) সার্থক

(খ) সফল

(গ) স্মরণীয়

(ঘ) বরণীয়

উত্তর: (ঘ) বরণীয়

৭৪. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কোথায় পদঙ্ক অঙ্কিত করে অমর হওয়ার আশা ব্যক্ত করেছেন?

(ক) সংসার সাগর তীরে

(খ) সময়-সাগর-তীরে

(গ) জীবন সাগর তীরে

(ঘ) সুখের সাগর তীরে

উত্তর: (খ) সময়-সাগর-তীরে

৭৫. ‘মহিমা’ শব্দের অর্থ কোনটি?

(ক) মহৎ

(খ) গুরুত্বপূর্ণ

(গ) অহংকারী

(ঘ) গৌরব

উত্তর: (ঘ) গৌরব

৭৬. মানুষের মৃত্যু হলো—

(ক) অনিবার্য

(খ) নিয়তি

(গ) অদৃষ্ট

(ঘ) অনিশ্চিত

উত্তর: (ক) অনিবার্য

৭৭. ‘আশ’ শব্দের অর্থ কোনটি?

(ক) বস্ত্র

(খ) ঘ্রাণ

(গ) ভাষা

(ঘ) আশা

উত্তর: (ঘ) আশা

৭৮. ‘ঘাত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) প্রতিঘাত

(খ) হতাশাজনক

(গ) নিরাকার

(ঘ) ভরসাহীন

উত্তর: (ক) প্রতিঘাত

৭৯. ‘নীর’ শব্দের অর্থ কোনটি?

(ক) ভয়

(খ) মমতা

(গ) পানি

(ঘ) নিদারুণ অবস্থা

উত্তর: (গ) পানি

৮০. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় সংসার-সমরাঙ্গনে যুদ্ধের মাধ্যমে কবি অভীষ্ট কিসের—

(ক) উন্নতির

(খ) সুখের

(গ) মুক্তির

(ঘ) তিতিক্ষার

উত্তর: (গ) মুক্তির

৮১. মিথ্যা সুখের কল্পনা করলে কী বাড়ে?

(ক) ভয়

(খ) দুঃখ

(গ) আনন্দ

(ঘ) সম্পদ

উত্তর: (খ) দুঃখ


৮২. বৈরাগ্যের সংগে সম্পর্ক রয়েছে—

(ক) জ্ঞানীদের

(খ) মূর্খদের

(গ) বাউলদের

(ঘ) শিল্পীদের

উত্তর: (গ) বাউলদের

৮৩. ‘জীবন-সঙ্গীত’ কবিতাকে সমর্থন করে কোন সাহিত্য?

(ক) কর্মনিষ্ঠতা

(খ) পরাবাস্তববাদ

(গ) প্রকৃতিবাদ

(ঘ) মার্কসবাদ

উত্তর: (ক) কর্মনিষ্ঠতা

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts