You are currently viewing উপেক্ষিত শক্তির উদ্বোধন mcq : ৯০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

উপেক্ষিত শক্তির উদ্বোধন mcq : ৯০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

উপেক্ষিত শক্তির উদ্বোধন’ শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলি (জন্মশতবর্ষ সংস্করণ, প্রথম খণ্ড) থেকে সংকলন করা হয়েছে। অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদনা করে পাঠ্যভুক্ত করা হয়েছে। এটি কাজী নজরুল ইসলামের ‘যুগবাণী’ নামক প্রবন্ধ-গ্রন্থের একটি রচনা। আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোটো-বড়ো, উঁচু-নিচু, ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা আবশ্যক। বিশ্বের বুকে মর্যাদাবান জাতি ও রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীগণ আমরণ সংগ্রাম করে গেছেন। তাঁদের নির্দেশিত পথে যদি আমরা পরিভ্রমণ করতে পারি, তবে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। প্রবন্ধটিতে জাতি, ধর্ম, সমাজভেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কাজী নজরুল ইসলাম। এ প্রবন্ধ শ্রেণি, ধর্ম, জাতি ও সমাজভেদমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার শিক্ষা দেয়।


১. কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৬১

(খ) ১৮৮৫

(গ) ১৮৮০

(ঘ) ১৮৯৯

উত্তর: (ঘ) ১৮৯৯


২. কাজী নজরুল ইসলাম বাংলা কোন মাসে জন্মগ্রহণ করেন?

(ক) আষাঢ়

(খ) শ্রাবণ

(গ) বৈশাখ

(ঘ) জ্যৈষ্ঠ

উত্তর: (ঘ) জ্যৈষ্ঠ


৩. কাজী নজরুল ইসলামের জন্ম কোন জেলায়?

(ক) আসাম

(খ) মেদিনীপুর

(গ) কলকাতা

(ঘ) বর্ধমান

উত্তর: (ঘ) বর্ধমান


৪. কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগদান করেন?

(ক) ১৯১৭ সালে

(খ) ১৯১৪ সালে

(গ) ১৯২৭ সালে

(ঘ) ১৯১৯ সালে

উত্তর: (ক) ১৯১৭ সালে


৫. কাজী নজরুল ইসলামের কবিতাকে বিশিষ্টতা দান করেছে—

(ক) বাংলা-উর্দু শব্দের ব্যবহার

(খ) ইংরেজি ও বাংলার ব্যবহার

(গ) হিন্দি-সংস্কৃত শব্দের

(ঘ) আরবি-ফারসি শব্দের ব্যবহার

উত্তর: (ঘ) আরবি-ফারসি শব্দের ব্যবহার


৬. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম অসুস্থ হন?

(ক) আটত্রিশ বছর বয়সে

(খ) তেতাল্লিশ বছর বয়সে

(গ) পঁয়তাল্লিশ বছর বয়সে

(ঘ) তিয়াত্তর বছর বয়সে

উত্তর: (খ) তেতাল্লিশ বছর বয়সে


৭. কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয়—

(ক) বাংলাদেশ প্রতিষ্ঠার পর

(খ) বাংলাদেশ প্রতিষ্ঠার আগে

(গ) মুক্তিযুদ্ধ চলাকালে

(ঘ) ভাষা আন্দোলনের সময়

উত্তর: (ক) বাংলাদেশ প্রতিষ্ঠার পর


৮. কাজী নজরুল ইসলামকে শেষবারের মতো বাংলাদেশে আনা হয়—

(ক) সুস্থ অবস্থায়

(খ) অসুস্থ অবস্থায়

(গ) সৈনিক অবস্থায়

(ঘ) বাকশক্তি সচল অবস্থায়

উত্তর: (খ) অসুস্থ অবস্থায়


৯. কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়েছিলেন—

(ক) দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে

(খ) দুর্ঘটনায় পড়ে

(গ) ভুল চিকিৎসার কারণে

(ঘ) যুদ্ধে বাকযন্ত্রের ক্ষতির কারণে

উত্তর: (ক) দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে


১০. কবি কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে—

(ক) প্রেমের কবি

(খ) প্রকৃতির কবি

(গ) পল্লিকবি

(ঘ) বিদ্রোহী কবি

উত্তর: (ঘ) বিদ্রোহী কবি


১১. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

(ক) অগ্নিবীণা

(খ) বিষের বাঁশি

(গ) ছায়ানট

(ঘ) চক্রবাক

উত্তর: (ক) অগ্নিবীণা


১২. ‘সিন্ধু-হিন্দোল’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?

(ক) উপন্যাস

(খ) প্রবন্ধ গ্রন্থ

(গ) নাটক

(ঘ) কাব্যগ্রন্থ

উত্তর: (ঘ) কাব্যগ্রন্থ


১৩. কাজী নজরুল ইসলাম ময়মনসিংহে লেখাপড়া করেন—

(ক) পুলিশ লাইন হাই স্কুলে

(খ) হরেকৃষ্ণ হাই স্কুলে

(গ) মুসলিম হাই স্কুলে

(ঘ) দরিরামপুর হাই স্কুলে

উত্তর: (ঘ) দরিরামপুর হাই স্কুলে


১৪. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৭৬

(খ) ১৯৭৮

(গ) ১৯৭০

(ঘ) ১৯৭২

উত্তর: (ক) ১৯৭৬



১৫. আজ আমাদের মহাজাগরণের দিনে কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের ওপর নির্ভর করছে?

(ক) ছয় আনা

(খ) আট আনা

(গ) দশ আনা

(ঘ) বারো আনা

উত্তর: (গ) দশ আনা

১৬. আজ আমাদের এত অধঃপতনের কারণ কী?

(ক) মেহনতি মানুষদের প্রতি অবহেলা

(খ) গণজাগরণের অভাব

(গ) স্বপ্নরাজ্যে বিচরণ

(ঘ) ব্যক্তিকে প্রাধান্য দেওয়া

উত্তর: (ক) মেহনতি মানুষদের প্রতি অবহেলা

১৭. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে প্রাবন্ধিকের কোন মানসিকতার পরিচয় উদ্দীপকে প্রকাশ পেয়েছে?

(ক) অসাম্প্রদায়িকতার

(খ) সত্যবাদিতার

(গ) ভ্রাতৃত্ববোধের

(ঘ) সাম্যবাদিতার

উত্তর: (ঘ) সাম্যবাদিতার

১৮. “আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না”— এখানে ‘সেই শক্তি’ বলতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

(ক) ঐশ্বরিক শক্তি

(খ) আত্মার শক্তি

(গ) কর্মের শক্তি

(ঘ) উপেক্ষিত শক্তি

উত্তর: (ঘ) উপেক্ষিত শক্তি


১৯. কাজী নজরুল ইসলামের মতে, এদেশের তথাকথিত ছোটলোক সম্প্রদায় কারা?

(ক) দেশের দরিদ্র জনগোষ্ঠী

(খ) দেশের অশিক্ষিত সম্প্রদায়

(গ) দেশের দশআনা শক্তির ধারক

(ঘ) দেশের পল্লি এলাকার জনগণ

উত্তর: (গ) দেশের দশআনা শক্তির ধারক


২০. লেখক উপেক্ষিত ভাইদের হাত ধরে কোন কাজ করার আহ্বান জানিয়েছেন?

(ক) ঐক্যবদ্ধ হওয়া

(খ) ধর্মীয় মতভেদ উপেক্ষা করা

(গ) বোধন-বাঁশিতে সুর দেওয়া

(ঘ) সুখ ও সমৃদ্ধির পথে চলা

উত্তর: (গ) বোধন-বাঁশিতে সুর দেওয়া


২১. কাদের হাত ধরে লেখক বোধন-বাঁশিতে সুর দেওয়ার কথা বলেছেন?

(ক) ছোটলোকদের

(খ) উপেক্ষিত ভাইদের

(গ) নিম্নবর্ণের লোকদের

(ঘ) ছোটলোক ভাইদের

উত্তর: (খ) উপেক্ষিত ভাইদের


২২. দরিদ্ররা খেতে না পেলে কে তাদের সাথে উপবাস করতেন?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) মহাত্মা গান্ধী

(ঘ) রাজা রামমোহন রায়

উত্তর: (গ) মহাত্মা গান্ধী


২৩. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে লেখকের জীবনচেতনার কোন পরিচয় বিধৃত হয়েছে?

(ক) বিদ্রোহ

(খ) সাম্যবাদ

(গ) জাতীয়তাবাদ

(ঘ) তারুণ্য

উত্তর: (খ) সাম্যবাদ


২৪. আমাদের ভদ্র সমাজের বড় ত্রুটি কোনটি?

(ক) উদাসীনতা

(খ) অকর্মণ্যতা

(গ) আবেগসর্বস্বতা

(ঘ) বাক্যসর্বস্বতা

উত্তর: (ঘ) বাক্যসর্বস্বতা

২৫. ‘আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না।’ এখানে কোন সম্প্রদায়ের শক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

(ক) ছোটলোক সম্প্রদায়ের

(খ) জমিদার সম্প্রদায়ের

(গ) হিন্দু সম্প্রদায়ের

(ঘ) মুসলিম সম্প্রদায়ের

উত্তর: (ক) ছোটলোক সম্প্রদায়ের


২৬. লেখকের মতে আমরা উপেক্ষা করে আসছি—

(ক) দশ আনা শক্তির ধারকদের

(খ) তোষামোদকারীদের

(গ) নিস্তেজদের

(ঘ) প্রবীণ মৃতপ্রায়দের

উত্তর: (ক) দশ আনা শক্তির ধারকদের


২৭. ‘পোশাক কারখানার মালিক রফিক সাহেব বরাবরই শ্রমিকদের ওপর জুলুম নির্যাতন করে থাকেন।’ এখানে শ্রমিকের সাথে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে সাদৃশ্য রয়েছে কাদের?

(ক) ভদ্র সম্প্রদায়ের

(খ) ছোটলোক সম্প্রদায়ের

(গ) নিম্নবিত্তদের

(ঘ) চণ্ডালদের

উত্তর: (খ) ছোটলোক সম্প্রদায়ের


২৮. ‘গৃহকর্ত্রীর ভয়ে কাজের মেয়ে সীমা স্বাভাবিকভাবে কাজ করতে পারে না।’ ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন দিকটি সীমার মধ্যে লক্ষণীয়?

(ক) নির্যাতনের ভীতি

(খ) কাজের প্রতি অনীহা

(গ) সংকোচ জড়তা

(ঘ) শারীরিক দুর্বলতা

উত্তর: (গ) সংকোচ জড়তা


২৯. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে ‘হতভাগা’ বলা হয়েছে কাদেরকে?

(ক) শ্রমিকদের

(খ) বণিকদের

(গ) অভিজাতদের

(ঘ) অত্যাচারীদের

উত্তর: (ক) শ্রমিকদের


৩০. ‘গরিবদের’ ছোটলোক বলে নামকরণ করেছেন—

(ক) আভিজাত্য-গর্বিত সম্প্রদায়ের লোকেরা

(খ) এদেশের কবিরা

(গ) নিম্নশ্রেণির লোকেরা

(ঘ) দেশের সমাজপতিরা

উত্তর: (ক) আভিজাত্য-গর্বিত সম্প্রদায়ের লোকেরা

৩১. সরল অন্তর হওয়া সত্ত্বেও তথাকথিত ছোটলোকরা কাজ করতে পারে না—

(ক) ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের কারণে

(খ) ভদ্র সম্প্রদায়ের প্রতি হিংসা আছে বলে

(গ) ভদ্রদের সাথে মিশতে চায় না বলে

(ঘ) নিজেরা জড় হতে চায় না বলে

উত্তর: (ক) ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের কারণে


৩২. আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত না হওয়ার কারণ কী?

(ক) বর্ণবৈষম্য

(খ) আভিজাত্যের অহংকার

(গ) শ্রমজীবীদের উপেক্ষা

(ঘ) জাগরণের অভাব

উত্তর: (গ) শ্রমজীবীদের উপেক্ষা


৩৩. ‘সিন্ধু-হিন্দোল’ কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

(ক) উপন্যাস

(খ) কাব্যগ্রন্থ

(গ) প্রবন্ধগ্রন্থ

(ঘ) নাটক

উত্তর: (খ) কাব্যগ্রন্থ


৩৪. উপেক্ষিত শক্তি কীভাবে দেশে যুগান্তর আনবে?

(ক) শ্রম বৃদ্ধি করে

(খ) কর্মতৎপরতা বাড়িয়ে

(গ) উদারতা দেখিয়ে

(ঘ) জাতীয় উন্নয়নে অংশ নিয়ে

উত্তর: (ঘ) জাতীয় উন্নয়নে অংশ নিয়ে


৩৫. কবি কাজী নজরুল ইসলামের মতে কারা দেশে যুগান্তর আনবে?

(ক) তরুণ প্রজন্ম

(খ) উঁচু শ্রেণির মানুষ

(গ) উপেক্ষিত জনতা

(ঘ) তথাকথিত ভদ্র সম্প্রদায়

উত্তর: (গ) উপেক্ষিত জনতা


৩৬. তাহা হইলে আজ তাঁহাকে কে মানিত? তাঁকে মানার কারণ কী?

(ক) আভিজাত্য গৌরব না থাকায়

(খ) সাংগঠনিক তৎপরতা

(গ) মানুষের প্রতি সমবেদনা

(ঘ) অসাম্প্রদায়িক চেতনা

উত্তর: (ক) আভিজাত্য গৌরব না থাকায়


৩৭. ‘রাজবন্দীর জবানবন্দী’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?

(ক) গল্প

(খ) উপন্যাস

(গ) প্রবন্ধ

(ঘ) কবিতা

উত্তর: (গ) প্রবন্ধ


৩৮. শত বৎসর ধরে প্রাণপণে চেষ্টা সত্ত্বেও আমাদের জনশক্তিকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হওয়ার কারণ কী?

(ক) অভিজাত শ্রেণির কথা না শোনা

(খ) ছোটলোকদের প্রতি অনুদার মনোভাব

(গ) ধর্মীয় গোঁড়ামি ও অশিক্ষা

(ঘ) ভাগ্যের নির্মম পরিহাস

উত্তর: (খ) ছোটলোকদের প্রতি অনুদার মনোভাব


৩৯. হে মোর দুর্ভাগা দেশ! যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান— এখানে কাদের কথা বলা হয়েছে?

(ক) নেতাদের

(খ) শ্রমজীবী মানুষের

(গ) ভদ্র সম্প্রদায়ের

(ঘ) মনীষীদের

উত্তর: (খ) শ্রমজীবী মানুষের


৪০. “উপেক্ষিত শক্তির উদ্বোধন” প্রবন্ধে ছোটলোক সম্প্রদায় আমাদের দেশের কত আনা?

(ক) ছয় আনা

(খ) সাত আনা

(গ) নয় আনা

(ঘ) দশ আনা

উত্তর: (ঘ) দশ আনা


৪১. ‘আমরা তাহাদিগকেও উপেক্ষা করিয়া আসিতেছি’— এ বাক্যে তাহাদিগকেও বলতে কাদের বোঝানো হয়েছে?

(ক) ছোটলোক সম্প্রদায়

(খ) ভদ্র সম্প্রদায়

(গ) বিদ্রোহী জনতা

(ঘ) চণ্ডালদের

উত্তর: (ক) ছোটলোক সম্প্রদায়


৪২. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কী প্রকাশ পেয়েছে?

(ক) সাম্যবাদী মানসিকতা

(খ) ছোটলোক সম্প্রদায়ের যাপিত জীবন

(গ) অভিজাত গর্বিত সম্প্রদায়ের অহংবোধ

(ঘ) পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হওয়া

উত্তর: (ক) সাম্যবাদী মানসিকতা


৪৩. কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তরায় কোনটি?

(ক) সাধারণ মানুষ

(খ) অভিজাত সম্প্রদায়

(গ) শ্রেণিবিষম্য

(ঘ) ছোটলোক সম্প্রদায়

উত্তর: (গ) শ্রেণিবিষম্য


৪৪. মানুষকে মানুষ হইয়া ঘৃণা করা কিসের ধর্ম নয়?

(ক) জগতের

(খ) আত্মার

(গ) মানুষের

(ঘ) মানবতার

উত্তর: (খ) আত্মার


৪৫. তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের মানুষ হওয়ার অধিকার ভুলে যাওয়ার কারণ কী?

(ক) নিজেদের অজ্ঞতা

(খ) ভদ্র সমাজের অত্যাচার

(গ) সামাজিক বিশৃঙ্খলা

(ঘ) অর্থনৈতিক বৈষম্য

উত্তর: (খ) ভদ্র সমাজের অত্যাচার


৪৬. আসিতেছে শুভ দিন… দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। কবিতাংশে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

(ক) সভ্যতা নির্মাণ করা

(খ) শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করা

(গ) শ্রমজীবীদের গুরুত্ব দেওয়া

(ঘ) শ্রমিকদের বেতন বৃদ্ধি করা

উত্তর: (গ) শ্রমজীবীদের গুরুত্ব দেওয়া


৪৭. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?

(ক) চক্রবাক

(খ) ছায়ানট

(গ) কুহেলিকা

(ঘ) প্রলয়শিখা

উত্তর: (গ) কুহেলিকা


৪৮. ‘দেশের অধিবাসী লইয়াই তো —’ শূন্যস্থানে কোনটি বসবে? অথবা, দেশের অধিবাসী নিয়েই—

(ক) ব্যক্তির সমষ্টি

(খ) জাতি

(গ) সমাজ

(ঘ) দেশ

উত্তর: (ঘ) দেশ


৪৯. সমাজ উন্নয়নে যা কাম্য ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধানুসারে তার নাম কী?

(ক) মন

(খ) সাম্য

(গ) নেতৃত্ব

(ঘ) অন্তর

উত্তর: (খ) সাম্য

৫০. গান্ধীর আহ্বানে কোনটি উপস্থিত ছিল বলে কাজী নজরুল ইসলাম ইঙ্গিত করেছেন?

(ক) অভেদ

(খ) ধর্মভেদ

(গ) জাতিভেদ

(ঘ) বর্ণভেদ

উত্তর: (ক) অভেদ


৫১. জনসংখ্যাবহুল এদেশের দশ আনা শক্তি যাদের ওপর নির্ভরশীল, তাদের আমরা অবহেলা করি। তাদের একান্ত প্রয়োজনীয় চাহিদাকেও আমরা উপেক্ষা করি। উদ্দীপকে ‘এ দশ আনা শক্তি’ বলতে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাদের বোঝানো হয়েছে?

(ক) অভিজাত সম্প্রদায়

(খ) মেহনতি মানুষ

(গ) শাসক শ্রেণি

(ঘ) সত্যান্বেষী মানুষ

উত্তর: (খ) মেহনতি মানুষ


৫২. কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ কোনটি?

(ক) মৃত্যুক্ষুধা

(খ) ছায়ানট

(গ) কুহেলিকা

(ঘ) যুগবাণী

উত্তর: (ঘ) যুগবাণী


৫৩. ব্যক্তির সমষ্টি নিয়ে গঠিত হয়—

(ক) সম্প্রদায়

(খ) শ্রেণি

(গ) জাতি

(ঘ) দেশ

উত্তর: (গ) জাতি


৫৪. মহাত্মা গান্ধীর কোন গুণটি দেশের আপামর জনতাকে সম্মোহিত করেছে?

(ক) দেশাত্মবোধ

(খ) মানবতাবোধ

(গ) মধুর ভাষা

(ঘ) ক্ষমাশীলতা

উত্তর: (খ) মানবতাবোধ


৫৫. ‘চণ্ডাল’ শব্দের অর্থ কী?

(ক) চাড়াল

(খ) জেলে

(গ) চাষা

(ঘ) বৈদ্য

উত্তর: (ক) চাড়াল


৫৬. ‘একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট-বড়, উঁচু-নিচু, ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা আবশ্যক’— এমন অভিমত প্রকাশ পেয়েছে কোন রচনায়?

(ক) সাহিত্যের রূপ-রীতি

(খ) পয়লা বৈশাখ

(গ) নিরীহ বাঙালি

(ঘ) উপেক্ষিত শক্তির উদ্বোধন

উত্তর: (ঘ) উপেক্ষিত শক্তির উদ্বোধন


৫৭. ‘মসীময়’ শব্দের অর্থ কী?

(ক) অন্ধকারাচ্ছন্ন

(খ) মেঘাচ্ছন্ন

(গ) কালচে

(ঘ) মেটে

উত্তর: (ক) অন্ধকারাচ্ছন্ন

৫৮. উপেক্ষিত জনগোষ্ঠীকে উপেক্ষা করার কারণ কী?

(ক) অবস্থানগত স্বাতন্ত্র্য

(খ) আভিজাত্যের অহংকার

(গ) আভিজাত্যের গৌরব

(ঘ) তাদের দারিদ্র্য

উত্তর: (খ) আভিজাত্যের অহংকার


৫৯. মহাত্মা গান্ধীর আহ্বানে কী নেই?

(ক) জাতিভেদ

(খ) অসাম্প্রদায়িকতা

(গ) কল্যাণ

(ঘ) ভালোবাসা

উত্তর: (ক) জাতিভেদ


৬০. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের কোন মানসিকতা লক্ষণীয়?

(ক) ঐক্যবদ্ধতা

(খ) সহনশীলতা

(গ) সাম্যবাদিতা

(ঘ) সহমর্মিতা

উত্তর: (গ) সাম্যবাদিতা


৬১. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের মর্মকথা নিচের কোনটিতে অভিব্যক্ত হয়েছে?

(ক) যে সহে সে রহে

(খ) বাহুবলই সেরা বল

(গ) একতাই বল

(ঘ) সাম্য সমৃদ্ধি আনে

উত্তর: (ঘ) সাম্য সমৃদ্ধি আনে


৬২. ‘মহাজাগরণ’ বলতে কী বোঝায়?

(ক) মহানন্দে জাগরণ

(খ) আধ্যাত্মিক জাগরণ

(গ) সামষ্টিক বোধের জাগরণ

(ঘ) গভীর নিদ্রা থেকে জাগরণ

উত্তর: (গ) সামষ্টিক বোধের জাগরণ


৬৩. তথাকথিত হতভাগাদের লেখক কোন বিশেষণে বিশেষিত করেছেন?

(ক) মৃন্ময় মানুষ

(খ) সত্যিকার মানুষ

(গ) দায়িত্ববান মানুষ

(ঘ) দুর্গত মানুষ

উত্তর: (খ) সত্যিকার মানুষ


৬৪. যে বাঁশির সুরে জাতীয় চেতনার উদ্বোধন ঘটে তাকে কী বলে?

(ক) বোধন-বাঁশি

(খ) উদ্বোধনী বাঁশি

(গ) জাগরণী বাঁশি

(ঘ) সারথি বাঁশি

উত্তর: (ক) বোধন-বাঁশি


৬৫. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কী ধ্বনিত হয়েছে?

(ক) সাম্যের আহ্বান

(খ) বিদ্রোহের আহ্বান

(গ) ঐক্যের আহ্বান

(ঘ) লড়াইয়ের আহ্বান

উত্তর: (ক) সাম্যের আহ্বান


৬৬. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে আত্মা শিহরিয়া ওঠার কথা বলা হয়েছে কোন প্রেক্ষিতে?

(ক) জন্মগত বৈষম্যের নির্মমতা বোঝাতে

(খ) কলুষিত আত্মার কষ্ট বোঝাতে

(গ) ভদ্রলোকদের চরিত্র বোঝাতে

(ঘ) জাতির যুগান্তর আনা বোঝাতে

উত্তর: (ক) জন্মগত বৈষম্যের নির্মমতা বোঝাতে


৬৭. ‘বোধন-বাঁশিতে সুর দেওয়া’ বলতে লেখক কী বুঝিয়েছেন?

(ক) নীতিবোধ জাগ্রত করা

(খ) স্বাজাত্যবোধ জাগ্রত করা

(গ) মানুষের দুঃখ দৈন্য দূর করা

(ঘ) মানুষকে সচেতন করা

উত্তর: (ঘ) মানুষকে সচেতন করা


৬৮. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটি কোন পটভূমিতে লেখা?

(ক) পাকিস্তানের

(খ) ভারতের

(গ) বাংলাদেশের

(ঘ) অবিভক্ত ভারতবর্ষের

উত্তর: (ঘ) অবিভক্ত ভারতবর্ষের


৬৯. উপেক্ষিত শক্তির উদ্বোধন দেশে কী আনবে?

(ক) প্রলয়

(খ) নির্মলতা

(গ) যুগান্তর

(ঘ) স্বাধীনতা

উত্তর: (গ) যুগান্তর


৭০. উপেক্ষিত শক্তির বোধন করতে পারলে কী ঘটবে?

(ক) অসাধ্য সাধন হবে

(খ) জনশক্তি গঠিত হবে

(গ) বিশ্ব নমস্কার করবে

(ঘ) বজ্র বাহু মেলে ছুটে আসবে

উত্তর: (ক) অসাধ্য সাধন হবে


৭১. ‘সংকোচ জড়তা’ স্বভাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে—

(ক) তথাকথিত ছোটলোকরা

(খ) ভদ্র সম্প্রদায়

(গ) শিক্ষিত সমাজ

(ঘ) দেশের শাসকরা

উত্তর: (ক) তথাকথিত ছোটলোকরা


৭২. কাজী নজরুল ইসলামের মতে, ভদ্রদের শক্তি নাই—

(ক) কর্মক্ষেত্রে নেমে কাজ করার

(খ) আত্মনির্ভরশীল হওয়ার

(গ) যুগোপযোগী শিক্ষার

(ঘ) ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের

উত্তর: (ক) কর্মক্ষেত্রে নেমে কাজ করার


৭৩. উপেক্ষিতরা ভদ্র সমাজের চেষ্টায় অসম্পন্ন কাজ সম্পন্ন করতে পারবে—

(ক) ১ দিনে

(খ) ১০ দিনে

(গ) ১০০ দিনে

(ঘ) ১০০০ দিনে

উত্তর: (ক) ১ দিনে


৭৪. ভারতের অসাধ্য সাধন রাজনীতির শিল্পী—

(ক) ভারতচন্দ্র

(খ) মহাত্মা গান্ধী

(গ) ভারতের সেনাবাহিনী

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (খ) মহাত্মা গান্ধী


৭৫. মহাত্মা গান্ধীর সঙ্গে ভারতবাসীর সম্পর্ক ছিল—

(ক) প্রাণ খুলে মিশবার

(খ) ঘোড়ার গাড়িতে চড়তে দেওয়ার

(গ) মাথায় রাজমুকুট পরার

(ঘ) কলের তৈরি কাপড় পরার

উত্তর: (ক) প্রাণ খুলে মিশবার


৭৬. দরিদ্ররা খেতে না পেলে কে তাদের সঙ্গে উপবাস করতেন?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) মহাত্মা গান্ধী

(ঘ) রাজা রামমোহন রায়

উত্তর: (গ) মহাত্মা গান্ধী


৭৭. ভারতবাসীকে মহাত্মা বুকে কাছে টেনেছেন—

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) গোখলে

(ঘ) মহাত্মা গান্ধী

উত্তর: (ঘ) মহাত্মা গান্ধী


৭৮. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উপেক্ষিত হতভাগারা কার দিকে দলে দলে ছুটে গেছে?

(ক) নদীর দিকে

(খ) সরকারি বাসভবনের দিকে

(গ) ধর্মালয়ের দিকে

(ঘ) মহাত্মা গান্ধীর দিকে

উত্তর: (ঘ) মহাত্মা গান্ধীর দিকে


৭৯. কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরতে আহ্বান করেছেন?

(ক) নেতৃদানকারীদের

(খ) উপেক্ষিত ভাইদের

(গ) প্রতারকদের

(ঘ) সম্পন্ন ব্যক্তিদের

উত্তর: (খ) উপেক্ষিত ভাইদের


৮০. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লিখিত ছোটলোকদের প্রাণ কেমন?

(ক) সরল-মুক্ত-উদার

(খ) কঠিন-ভক্ত-সংবেদনশীল

(গ) ক্ষুদ্র-ভক্ত-উদার

(ঘ) সরল-সংবেদনশীল-কলুষিত

উত্তর: (ক) সরল-মুক্ত-উদার


৮১. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লিখিত ‘ছোটলোকরা’ জন্ম থেকেই অভিজাত শ্রেণির কাছ থেকে—

(ক) অত্যাচারের শিকার হয়

(খ) নির্যাতনের শিকার হয়

(গ) উপেক্ষার শিকার হয়

(ঘ) সহযোগিতা পেয়ে থাকে

উত্তর: (গ) উপেক্ষার শিকার হয়


৮২. উপেক্ষিত শক্তির হাত ধরে কাজী নজরুল ইসলাম কী করতে চেয়েছেন?

(ক) পৃথিবীকে ভেঙে দিতে

(খ) পৃথিবীকে গড়ে তুলতে

(গ) পৃথিবীর মানুষদের শান্তি দিতে

(ঘ) বোধন-বাঁশিতে সুর দিতে

উত্তর: (ঘ) বোধন-বাঁশিতে সুর দিতে


৮৩. উপেক্ষিত ভাইদের হাত ধরে বোধন-বাঁশিতে সুর দিলে কী হবে?

(ক) বিশ্ব তোমাকে ঠাট্টা করবে

(খ) বিশ্ব তোমাকে বাহবা দিবে

(গ) বিশ্ব তোমাকে নমস্কার করবে

(ঘ) বিশ্ব তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে

উত্তর: (গ) বিশ্ব তোমাকে নমস্কার করবে


৮৪. ‘দৈন্য’ শব্দ দ্বারা বোঝায়—

(ক) দিবস

(খ) দিন

(গ) দীনতা

(ঘ) হীনতা

উত্তর: (গ) দীনতা


৮৫. ‘মসীময়’-এর সঙ্গে সাদৃশ্য রয়েছে—

(ক) কলমের কালির

(খ) মৌমাছির চোখের

(গ) মৌমাছির রঙের

(ঘ) মহৎ মনের

উত্তর: (ক) কলমের কালির


৮৬. ‘উপেক্ষিতবোধ জাগিয়ে তোলার বাঁশি’কে এক কথায় কী বলা হয়?

(ক) প্রলয় বাঁশি

(খ) সুরেলা বাঁশি

(গ) বোধন-বাঁশি

(ঘ) মরণ বাঁশি

উত্তর: (গ) বোধন-বাঁশি


৮৭. দেশে যুগান্তর সাধনের জন্য দরকার—

(ক) উপেক্ষিত শক্তির জাগরণ

(খ) শ্রমের পরিমাণ বৃদ্ধি

(গ) অভিজাত শ্রেণির কর্মতৎপরতা বৃদ্ধি

(ঘ) বেশি বেশি কারখানা নির্মাণ

উত্তর: (ক) উপেক্ষিত শক্তির জাগরণ


৮৮. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের ভাবনার সঙ্গে সাদৃশ্য বহন করে কোনটি?

(ক) অর্থনীতি

(খ) ধর্মনীতি

(গ) সুশাসন

(ঘ) মানবতা

উত্তর: (ঘ) মানবতা


৮৯. একটি মর্যাদাবান রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রয়োজন—

(ক) ধর্মীয় ও জাতিগত বিভেদ

(খ) উঁচু-নিচুর মধ্যে বৈষম্য

(গ) শ্রেণি-বৈষম্যহীন সমাজ

(ঘ) চিন্তার মাত্রা বৃদ্ধি

উত্তর: (গ) শ্রেণি-বৈষম্যহীন সমাজ

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts